১৯১৬ সালের ১৩ ফেব্রুয়ারি, বর্তমান পাকিস্তানের ঝিলাম জেলায় কালাগুর্জন গ্রামে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা জন্মগ্রহণ করেন এবং ০৩-০৫-২০০৫ তারিখ নয়াদিল্লীর একটি হাসপাতালে সকালে পরলোকগমন করেন। তিনি ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর ইষ্টার্ন কমান্ডের কমান্ডর ছিলেন। পূর্ব-পাকিস্তানের কমান্ডার লে. জেনারেল এ. এ. কে. নিয়াজী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ঢাকায় লে. জেনারেল অরোরার নিকট আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। অরোরা ১৯৩৯ সালে দ্বিতীয় পাঞ্জাব রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট ও কবি শাহ আবদুল করিমের জন্ম, মৃত্যু-১২-০৯-২০০৯ তারিখ। ১৯১৬ সালের ২১ মার্চ, সানাইয়ের কিংবদন্তী ওস্তাদ ও সুর স্রষ্টা বিসমিল্লাহ খাঁ বিহারের ডুমরাও-এ পেশাদার একটি সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন-২১-০৮-২০০৬ তারিখ। ১৯৫০ সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লীর ঐতিহাসিক সপ্তদশ শতকের লালকিল্লা থেকে শানাইয়ের ঝঙ্কার তুলে বিখ্যাত হয়ে যান। এ সঙ্গীতজ্ঞ ১৯৯১ সালে সর্বোচ্চ বেসামরিক পদক 'ভারতরত্ন' খেতাবে ভূষিত হন। ১৯১৬ সালে বিশ্বখ্যাত ডিএনএ বিজ্ঞানী প্রফেসর উইলকিনসের জন্ম, মৃত্যু-০৮-১০-২০০৪ তারিখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮-বছর। উইলকিনস আমৃত্যু লন্ডনের কিংস কলেজে অধ্যাপনা করছেন। ১৯১৬ সালে পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা খান আব্দুল ওয়ালী খানের জন্ম, মৃত্যুঃ ২৫-০১-২০০৬ তারিখ। ১৯১৬ সালের ৩১ আগষ্ট, পাকিস্তানে সরকারীভাবে স্বীকৃত স্বাধীনতা আন্দোলনের চিত্রশিল্পী আহমদ সাঈদ নাগির জন্ম, মৃত্যু-০১-০৯-২০০৬ তারিখ করাচির আগা খান হাসপাতালে। ওয়াল্র্ড আর্ট এনসাইক্লোপেডিয়ায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ১৯৪৪ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশবিরোধী আন্দোলনের ওপর চিত্রকর্ম তৈরী করেন। ১৯১৬ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগরে বিশ্বখ্যাত শিকারী আবদুল হামিদ ওরফে পচাব্দী গাজীর জন্ম, মৃত্যুঃ ১২-১০-১৯৯৭ তারিখ। এ শিকারী সর্বোচ্চ ৫৭টি ভয়ঙ্কর মানুষখেকো রয়েল বেঙ্গল বাঘ শিকার করে বিশ্বের শ্রেষ্ঠ শিকারীদের মাঝে নিজের আসন প্রতিষ্ঠা করেন। ১৯১৬ সালে বাংলাদেশ চলচ্চিত্রের (এ দেশের প্রথম সিনেমা মুখ ও মুখোশ-১৯৫৬ সালের ৩ আগষ্ট মুক্তি পায়) পথিকৃৎ আলহাজ্ব আবদুল জব্বার খান বিক্রোমপুরে জন্ম, মৃত্যুঃ ২৯-১২-১৯৯৩ তারিখ। ১৯১৭ সালের ২৯ মে, যুক্তরাষ্টের ৩৫তম প্রেসিডেন্ট জন. এফ. কেনেডির জন্ম, আততায়ীর হাতে মৃত্যু-২২-১১-১৯৬৩ তারিখ। ১৯১৭ সালের ২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার গান্ধী ইস্টার্ন কেপ প্রদেশের বিজানা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ক্যান্টেলো গ্রামে বর্ণবাদবিরোধী আন্দোলনের এক উজ্জল নক্ষত্র অলিভার টাম্বোর জন্ম, মৃত্যু-২৪-০৪-১৯৯৩ তারিখ স্ট্রোকে।
১৯১৭ সালের ১৭ নভেম্বর, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর জন্ম, মৃত্যুঃ ৩১-১০-১৯৮৪ তারিখ নয়াদিল্লীতে দেহরক্ষীর গুলিতে। ১৯১৮ সালের ১৯ জুন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে বাংলা সাহিত্যের কালজয়ী কবি ফররুক আহমদের জন্ম, মৃত্যুঃ ১৮-১০-১৯৭৪ তারিখ। ১৯১৮ সালের ১৮ জুলাই, দক্ষিণ আফ্রিকায় মানবতাবাদী নেতা নেলসন ম্যানেডলার জন্ম। ১৯৯০ সালের ১১ ফ্রেবুয়ারি তাঁর কারামুক্তির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জীবনের ২৭ বছর জেলে কেটেছে নেলসন মেন্ডেলার। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বািধনায়ক, বঙ্গবীর ও জেনারেল এম. এ. জি. ওসমানীর জন্ম, মৃত্যুঃ ১৬-০২-১৯৮৪ তারিখ। ১৯১৮ সালের ১৮ অক্টোবর, ঢাকার জিন্দাবাহার লেনে উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী পরিতোষ সেনের জন্ম, ১৯৩৭ সাল পর্যন্ত জিন্দাবাহারেই ছিলেন তিনি। জিন্দাবাহার নামে তাঁর বিখ্যাত বইও আছে। ১৯৩৭ সালে মাদ্রাজ সরকারি আর্ট কলেজে পড়তে চলে যান। ২২-১০-২০০৮ তারিখ সোয়া সাতটায় কলকাতার বি. এম. বিড়লা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩৭ সালে ঢাকা ছেড়ে যাওয়ার পর ১৯৭২ সালে পরিতোষ সেন স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। ১৯১৮ সালে ভিয়েনায় সাবেক জাতিসংঘ মহাসচিব কুর্টওয়েল্ডহেইমের জন্ম, মৃত্যু-১৪-০৬-২০০৭ তারিখ। তিনি ১৯৭২-৮২ সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন। ১৯১৮ সালের ১১ ডিসেম্বর, রাশিয়ার ককেসাসের কিসলোভোদস্ক শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক আলেকসান্দর সলঝেনিৎসিনের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৮ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৭০ সালে নোবেল পান। ১৯১৯ সালের ১ মে, কলকাতা শহরে আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দের জন্ম। এ ৯০(নব্বই) বছর বয়সেও গান করতে পারছে এবং সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। মান্না দে গানই আমার জীবন। সা-রে-গা-মা-পা-ধা-নি-সা আমি শুনতে শুনতে নিজেই শিখেছিলাম। ১৯১৯ সালের ২০ জুলাই, নিউজিল্যান্ডের অকল্যান্ডে, পর্বতারোহী ও এভারেষ্ট বিজয়ী স্যার এডমন্ড হিলারির জন্ম, মৃত্যু-১১-০১-২০০৮ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে অকল্যান্ডের একটি হাসপাতালে। তাঁর নামে নিউজিল্যান্ডের সর্বোচ্চ চূড়া এডমুন্ড হিলারির নামে করার প্রস্তাব। ১৯১৯ সালে কলকাতায় ইহুদি পরিবারে জেনারেল জ্যাক জ্যাকবের জন্ম। তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯৪২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়েছেন মধ্যপ্রাচ্যে, মিয়ানমারের পরে সুমাত্রায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে ভারতীয় বাহিনীর ঢাকা অভিযানের নেতৃত্বে দেন, তাঁর পরিকল্পনাতেই পাকিস্তান সেনবাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণ সম্ভব হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানটি ছিল কার্যত জ্যাকবের নিজস্ব উদ্ভাবন। জেনারেল জ্যাকব তাঁর অবস্থান স্পষ্ট করতে নিয়াজির আত্মসমর্পেণর দলিল থেকেও উদ্ধৃতি দেন। নিয়াজি সেখানে বলেন, জ্যাকবই তাঁকে ব্ল্যাকমেইল করে ১৬ ডিসেম্বর, ১৯৭১ আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন। ১৯৭১ সালের যুদ্ধের বিষয়ে পাকিস্তানিরা তাদের ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণায় বিষ্ময়করভাবে ভারতীয় বিজয়ের জন্য কৃতিত্ব নির্দিষ্টভাবে ''মেজর জেনারেল জ্যাকব''কেই দিয়েছে। ১৯৭৮ সালের ৩১ জুলাই, তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। ইহুদিদের প্রতি পাকিস্তানের কোনো প্রেম নেই। পাকিস্তানিরা জানত, আমি একজন ইহুদি। ১৯১৯ সালের ১১ অক্টোবর, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্ম, শহীদঃ ২১-০২-১৯৫২ তারিখ। ১৯১৯ সালের ২৫ ডিসেম্বর, লক্ষ্নৌ শহরের এক রক্ষণশীল শিয়া মুসলিম পরিবারে নওশাদ আলীর জন্ম, উপমহাদেশের সংগীতের কিংবদন্তি নওশাদ আলীর মৃত্যুঃ ০৫-০৫-২০০৬ তারিখ। ১৯২০ সালের ১৯ জানুয়ারি, বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যুঃ ১৯-০১-১৯৯২ তারিখ। ১৯২০ সালের ১৪ ফেব্রুয়ারি, উপমহাদেশের সঙ্গীতজ্ঞ, বাংলাদেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পন্ডিত বারীণ মজুমদার পাবনা শহরের রাধানগর অঞ্চলের বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যুঃ ০৩-১০-২০০১ তারিখ।
১৯২০ সালের ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, মৃত্যুঃ ১৫-০৮-১৯৭৫ তারিখ। ১৯২০ সালের ১৬ জুন, ফরিদপুর জেলায় বাংলা গানের ভারতীয় বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম, কলকাতায় মৃত্যুঃ ২৬-০৯-১৯৮৯ তারিখ। ১৯২০ সালের ২৮ জুন, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছেদন্দি গ্রামে ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি প্রিন্সিপাল আবুল কাশেমের জন্ম, মৃত্যুঃ ১১-০৩-১৯৯১ তারিখ। ১৯২০ সালের ২৬ আগষ্ট, মুন্সীগঞ্জ শহরে এ যুগের সেরা কৌতুকশিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কলকাতা শহরে মৃত্যুর তারিখ-জানা নেই। ১৯২০ সালে নরসিংদীর বালিয়া গ্রামে ভারতীয় কমিউনিষ্ট পার্টির সদস্য সোমেন চন্দের জন্ম, ঢাকার রাজপথে তাকে অত্যন্ত নিষ্ঠুর ও পৈশাচিকভাবে খুন করা হয়-০৮-০৩-১৯৪২ তারিখ। ১৯২০ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল সুহার্তোর জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৮ তারিখ। তিনি ইন্দোনেশিয়ায় ১৯৬৫ সাল থেকে ক্ষমতা দখল করে এবং ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জেনারেল সুহার্তো ও তাঁর সেনাবাহিনী ৩২ বছর যাবত একটি লুটপাটের রাজত্ব চালিয়েছে। ১৯২০ সালের ২৩ ডিসেম্বর, যশোর জেলার সদর থানার খড়কিতে কমিউনিষ্ট নেতা আবদুল হকের জন্ম, মৃত্যু-২২-১২-১৯৯৫ তারিখ।
১৯২১ সালের ২ মে, বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিত রায় (মানিক) কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি ২৩-০৪-১৯৯২ তারিখ মৃত্যুবরণ করেন। ১৯৫৫ সালে তিনি নির্মাণ করেছিলেন অবিস্মরণীয় চলচ্চিত্র 'পথের পাঁচালি'। ১৯৫৫ সালে নিউইয়র্কে 'পথের পাঁচালি' প্রথম প্রদর্শিত হয়। এর কয়েক মাস পর এটি কলকাতায় মুক্তি পায়। ১৯৫৬ সালে সিনেমাটি কান চলচ্চিত্র ঊৎসবে বেস্ট হিউমেন ডকুমেন্টারীর পুরস্কার পায়। এটা বাংলার সমাজ ও গ্রামীণ জীবনকে খুবই হৃদয়গ্রাহীভাবে ফুটিয়ে তোলেন। ১৯২১ সালের ২ ডিসেম্বর, পশ্চিবাংালায় খ্যাতিমান শিল্পী পটুয়া কামরুল হাসানের জন্ম, ঢাকায় মৃত্যুঃ ০২-০২-১৯৮৮ তারিখ। ১৯২২ সালের ২ জানুয়ারি, নোয়াখালী জেলায় রাজনীতিবিদ কমরেড মোহাম্মদ তোয়াহার জন্ম, মৃত্যু-২৯-১১-১৯৮৭ তারিখ। ১৯২২ সালের ১৭ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে কিংবদন্তি সরোদশিল্পী (আকবর আলী আকবর খাঁ) ওস্তাদ আলী আকবর খাঁ'র জন্ম, মৃত্যু-১৯-০৬-২০০৯ তারিখ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে নিজের প্রতিষ্ঠিত সংগীত কেন্দ্রে মারা যান। ১৯২২ সালের ১৪ এপ্রিল, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বর্ধিঞ্চু গ্রাম এলাহাবাদে অধ্যাপক মোজাফফর আহমদের জন্ম। ১৯৬৭ সালে তিনি ন্যাপ সভাপতি হন। ১৯২২ সালের ৭ নভেম্বর, ঢাকা শহরের লক্ষীবাজারস্থ বিখ্যাত দ্বীনি পরিবার শাহ সাহেব বাড়ী মাতুলালয়ে অধ্যাপক গোলাম আযম জন্মগ্রহণ করেন। ১৯২২ সালে বিখ্যাত অভিনেতা দীলিপ কুমারের জন্ম। (আসল নাম ইউসুফ খাঁন)। দিলীপ কুমার ১৯৪৪ সালে জোয়ার ভাটা চলচ্চিত্রের মাধ্যমে এ সুপুরুষ নায়কের যাত্রা শুরু। ১৯২৩ সালের ১৪ মে, ফরিদপুর জেলায় নন্দিত চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্ম। ১৯২৩ সালের ২৩ মে, বরিশাল জেলার সিদ্ধকাঠি গ্রামে আজকের দুনিয়ায় ইতিহাস সুষ্টিকারী ইতিহাসবিদ, ইতিহাসের দার্শিনক রণজিৎ গুহের জন্ম। ১৯৪৭ সালে দেশভাগের কারণে তিনি ভারতে চলে যায়। রণজিৎ গুহকে মার্কসবাদী ধারা ইতিহাসবিদ ধরা হয়। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ফুসফুসে ক্যান্সার নিয়ে হয়তোবা মৃত্যুর দিকেই যাচ্ছেন বাংলার এ কৃতী সন্তান। মরার আগে আরও পাঁচ বছর বাঁচতে চান, যাতে বাংলায় আরও লিখতে পারেন, যাতে একবারের জন্য হলেও তাঁর জন্মভূমি বরিশালের নদীতে কয়েক মাস ঘুরে বেড়াতে পারেন। রণজিৎ গুহকে প্রাচ্যের তত্ত্ববিদ বললে বাড়িয়ে বলা হয় না। তিনি ভারতবর্ষের ইতিহাসকে, ভারতবর্ষ তথা বংলার কৃষককে নূতন আলোয় দেখাতে পেরেছেন। তাঁকে তাঁর অনুপস্থিতে ঢাকা বিশ্ববিদ্যায় ২০০৯ সালের ১২ ডিসেম্বর, ৪৫তম কনভোকেশনে এ ক্ষণজন্মা পন্ডিতকে 'ডক্টর অব লিটারেচার' উপাধি দিয়ে সম্মানিত করেছে। ১৯২৩ সালের ১০ আগষ্ট, শিল্পী এস. এম. সুলতান জন্মগ্রহণ করেন নড়াইল জেলার মাছিম দিয়া গ্রামে, বরেণ্য শিল্পী মৃত্যুবরণ করেনঃ ১০-১০-১৯৯৪ তারিখ। ১৯২৪ সালের ৮ মে, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ী মহকুমার খয়রাদিহি গ্রামে শিল্পী কলিম শরাফীর জন্ম, মৃত্যু-০২-১১-২০১০ তারিখ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বেলা ১১টা ৫৫ মিনিটে। ১৯৫০ সালে ঢাকায় চলে এসেছিলেন কলিম শরাফী। ১৯২৪ সালে পাবনা জেলায় ভাষাসৈনিক ও কমরেড আবদুল মতিনের জন্ম।
১৯২৪ সালের ২৪ ডিসেম্বর, পূর্ব পাঞ্জাবের অমৃতসরের কাছে কোটলা সুলতান সিংয়ে গায়ক সুরকার মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেন, মুম্বাইয়ে মৃত্যুঃ ৩১-০৭-১৯৮০ তারিখ। তিনি যখন মারা যান মুম্বাইয়ে সর্বকালের সবচেয়ে বড় শোক মিছিল হয়েছিল। ১৯২৫ সালের ৯ জানুয়ারি, ঝালকাঠির ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নের রুনসী গ্রামে প্রবীণ সাংবাদিক, কলামিষ্ট, দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সন্তোষ গুপ্তের জন্ম, ০৬-০৮-২০০৫ তারিখ দিবাগত রাত ২-৩০ মিনিটে বারডেম হাসপাতালে পরলোকগমন। ১৯২৫ সালের ২৪ মার্চ, যশোরে মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার কর্ণেল (অব.) কাজী নুরুজ্জামানের (বীর-উত্তম) জন্ম, মৃত্যু-০৬-০৫-২০১১ তারিখ। কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন। ১৯৪৩ সালে তিনি রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন। ১৯২৫ সালের ৯ এপ্রিল, কেন্দ্রীয় কচি-কাচার মেলার প্রতিষ্ঠাতা ও সাহিত্যিক-সাংবাদিক রোকনুজ্জামান খান(দাদা ভাইয়ের) জন্ম, তিনি মারা যান ০৩-১২-১৯৯৯ তারিখ। ১৯২৫ সালের ৯ জুলাই, ভারতের বেঙ্গালুরুতে সফল চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের জন্ম, মুম্বাইয়ে মৃত্যু-১০-১০-১৯৬৪ তারিখ। ১৯২৫ সালের ২৩ জুলাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সাবেক অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্ম, মৃত্যু-০৩-১১-১৯৭৫ তারিখ, কেন্দ্রীয় কারাগারে। ১৯২৫ সালের ৪ নভেম্বর, এ ঢাকা শহরেই দুটি ছেলেমেয়ের জন্ম হয়েছিল। তাঁদেরই একজন পরবর্তী জীবনে বাংলার শিল্পনিষ্ঠ ও স্বনামধন্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক, অন্যজন সাত মিনিটের ছোট বোন। অত্যন্ত কৃতী পরিবারের সবচেয়ে অকৃতী অধম সেই যমজ বোনই আমি-প্রতীতি। স্বনামধন্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের কলকাতায় মৃত্যু-০৬-০২-১৯৭৬ তারিখ। ঋত্বিক কিন্তু ঢাকাতেই থাকতে চেয়েছিল। কিন্তু ১৯৪৮ সালে বাবা অসুস্থ হয়ে পড়লে মা-বাবাকে নিয়ে দাদারা কলকাতায় চলে যান। ঋত্বিক এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু সবার সঙ্গে পেরে ওঠেনি। ফলে তাকেও যেতে হলো। ঋত্বিক কুমার ঘটকরা নয় ভাই-বোনের মধ্যে সবার কনিষ্ঠ ঋত্বিক কুমার ঘটক ও প্রতীতি দেবী। প্রতীতি দেবীর স্মৃতিচারণায় ভাই ঋত্বিক ঘটক। প্রতীতি দেবী ঢাকায়ই থাকেন। ১৯২৫ সালের ২৯ নভেম্বর, ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে ভাষা শহীদ আবদুস সালামের জন্ম, শহীদঃ ২১-০২-১৯৫২ তারিখ। ১৯২৫ সালে স্যার মার্ক টালির জন্ম হয় কলকাতায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্যার মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশীয় বিষয়ক ভাষ্যকার। যিনি পরে ১৯৭২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দিল্লীতে বিবিসির দক্ষিণ এশীয় সংবাদদাতা হিসেবে কাজ করেন। ৪০ বছর সাংবাদিকতা করার পর অবসরে যান, ২০০২ সালে নাইট উপাধি পান। ১৯২৫ সালে ভারতের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও পারমাণবিক কর্মসূচীর জনক রাজা রামান্নার জন্ম, মৃত্যু-২৪-০৯-২০০৪ তারিখ। ১৯২৫ সালে ব্রিটেনের ম্যানচেস্টারে বিজ্ঞানী রবার্ট এডওয়ার্ডেসর জন্ম। ব্রিটিশ অধ্যাপক রবার্ট এডওয়ার্ডেসর হাতেই ১৯৭৮ সালের ২৫ জুলাই, জন্ম হয় বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউনের। তাঁর এ সফলতায় বিশ্বের লাখ লাখ বন্ধ্যা দম্পতি আইডিএফ প্রযুক্তির মাধ্যমে সন্তান লাভ করছে। ১৯২৫ সালে ভারতের শিলংয়ে স্কটিশ বিজ্ঞানী জন শেফার্ড-ব্যারনের জন্ম, মৃত্যু-১৫-০৫-২০১০ তারিখ চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে যুক্তরাজ্যের ইনভারনেস শহরের একটি হাসপাতালে। তিনি এটিএমের উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন অটোমেটেড টেলর মেশিন (এটিএম)-এর উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন মারা গেছেন। ব্যাংকিং খাতে টাকা-পয়সা তোলার ক্ষেত্রে এটিএমের ধারণা প্রথম জন শেফার্ড-ব্যারনের ভাবনাতেই আসে। তিনি ইউনিভার্সিিট অব এডিনবার্গ ও ইউনিভার্সিিট অব ক্যামব্রিজ থেকে শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৭ সালে লন্ডনে প্রথম এটিএম বসানো হয়। জনপ্রিয় টিভি অনুষ্ঠানে 'অন দি বাসেস' থেকে প্রচারের আলোয় আসা অভিনেতা রেগ ভার্নি ছিলেন প্রথম ব্যক্তি, যিনি সেই এটিএম থেকে টাকা তুলেছিলেন। পিটিআই। ১৯২৬ সালের ১৪ জানুয়ারি, বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকায়। লেখার পাশাপাশি দলিত ও আদিবাসী জনজাতিগুলোর কাছে গিয়ে তাদের নিয়ে কাজ করে তিনি একজন প্রতিবাদী লড়াকু কণ্ঠস্বর হিসেবে খ্যাতিমান হয়ে উঠেছেন। ১৯২৬ সালে বগুড়া জেলায় আলোর দিশারী বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের অগ্রদূত ছিলেন রাবেয়া খাতুন তালুকদারের জন্ম, মৃত্যু-২০০৯ সালে। শারীরিক শিক্ষা বিভাগের ইতিহাসে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে স্থান করে নিয়েছিলেন রাবেয়া খাতুন তালুকদার। ১৯২৬ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টোর জন্ম, ০৪-০৪-১৯৭৯ তারিখ, তাঁর ফাঁসি হয়। ১৯২৬ সালে পূর্ববঙ্গে ইতিহাসের পন্ডিত অধ্যাপক তপন রায় চৌধুরীর জন্ম। তবে তাঁর মুখ্য কাজের ক্ষেত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মোগল আমলের ও ব্রিটিশ উপনিবেশের বাংলা তাঁর গবেষণার বিষয়। ১৯৪৬ সালের ১৬ আগষ্ট কলকাতায় যে কুৎসিত দাঙ্গার ঘটনাটা ঘটল, 'আমি এখনো দাঙ্গার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছি'।