জীবনী
তাঁর নিজের লেখা থেকেই তাঁর জীবনের গল্প।
⏳ জীবনপঞ্জি ১৯৪৮–২০২৩
জন্ম থেকে প্রয়াণ — গুরুত্বপূর্ণ প্রতিটি বাঁক, সাল ধরে।
🕊️ একাত্তরের সাক্ষ্য
৭ মার্চের ময়দান থেকে ২৭ মার্চের নীলক্ষেত — তাঁর নিজের চোখে মুক্তিযুদ্ধ।
🌅 তাঁর স্বপ্ন
‘আমার চাওয়া পাওয়া’ — বিবেক, সততা আর সাম্যের কথা।
🖼️ ছবির অ্যালবাম
পারিবারিক আলোকচিত্র।
এক নজরে
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীরের জন্ম ১ নভেম্বর ১৯৪৮, নানারবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আহমদপুর চৌধুরীবাড়িতে; শৈশব দাদারবাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর বড়বাড়িতে। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ১৯৬৬ সালে ঢাকায় আসেন, ১৯৬৮ সালের ১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুদ্রাক্ষরিক পদে যোগ দেন এবং ৪৭ বছরের কর্মজীবন শেষে ২০১৫ সালের ৩০ জুন ডেপুটি রেজিস্ট্রার হিসেবে অবসর নেন।
১৯৬৯-এর গণ-আন্দোলনের মিছিলে হেঁটেছেন, ১৯৭১-এ মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, ১৯৭২-এ গড়েছেন মুদ্রাক্ষরিক সমিতি — সারা জীবন নন-গ্র্যাজুয়েট কর্মচারীদের অধিকারের জন্য লড়েছেন। ২০০৬ সালে প্রতিষ্ঠা করেন ‘জাকির হুসেন (আলমগীর) আর্থ-সামাজিক গবেষণা কেন্দ্র’। ছেলে আবির হোসেন জিয়ানের নামে গড়া ‘জিয়ান বড়বাড়ি প্রকাশনী’ থেকে নিজের লেখা, কম্পোজ ও প্রচ্ছদে প্রকাশ করেছেন পনেরোটি বই।