১৮৪৯ সালের ৬ এপ্রিল, উড়িষ্যার কটকে বিচারপতি স্যার সৈয়দ আমীর আলীর জন্ম; মৃত্যু-০৩-০৮-১৯২৮ তারিখ লন্ডনে। ১৮৭৩ সালে সৈয়দ আমীর আলী ব্যারিস্টার হন। ভারতীয়দের মধ্যে প্রথম প্রিভি কাউনসিল হন সৈয়দ আমীর আলী। ১৮৯০ সালের ২ জানুয়ারি, সৈয়দ আমীর আলী কলকাতা হাইকোর্টের মুসলমানের মধ্যে প্রথম বিচারপতি নিযুক্ত হন এবং ১৮৬৮ সালে এম. এ. (ইতিহাস)-এ পাস করেন হুগলি কলেজ থেকে, তিনি বাঙালি মুসলমানের মধ্যে প্রথম এম. এ. পাস এবং প্রথম ব্যারিস্টারও তিনি। ১৮৪৯ সালে বিক্রমপুরের গাড়ডুগা গ্রামে প্রখ্যাত গণিতশাস্ত্রবিদ অধ্যাপক রাজকুমার সেনের জন্ম, মৃত্যু-জানা নেই। পদার্থ বিজ্ঞান গ্রন্থ রচনাসহ জ্যোতিষশাস্ত্রের উপর কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর, সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামের বিখ্যাত জমিদার, বাংলার মরমী কবি ও সাধক হাছন রাজার জন্ম, মৃত্যুঃ ০৭-১২-১৯২২ তারিখ। মরমী কবি হাছন রাজা হলো দেওয়ান মোহাম্মদ আজরফের নানা। ১৮৫৬ সালের ২৬ জুলাই, ইংল্যান্ডের ভুবলিন শহরে নোবেল বিজয়ী কবি ও সাহিত্যিক জর্জ বার্নার্ড শ'র জন্ম, মৃত্যু-০২-১১-১৯৫০ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯২৫ সালে নোবেল পান। ১৮৫৬ সালের ২৫ জানুয়ারি, বরিশাল জেলার গৌরনদী উপজেলার অন্তর্গত বাটোজোর একটি ছোট গ্রামের সচ্ছল কায়স্থ ভূম্যধিকারী পরিবারে জনহিতৈষী ও জাতীয়তাবাদী নেতা এডভোকেট অশিনীকুমার দত্তের জন্ম, মৃত্যু-০৭-১১-১৯২৩ তারিখ। ১৮৫৬ সালে পেনসিলভানিয়ার ক্রেসনে উত্তর মেরুজয়ী মার্কিন অভিযাত্রী রবার্ট পিয়েরির জন্ম, ১৯২০ সালে মারা যান। ১৯১১ সালে রিয়ার এডমিরাল হিসেবে অবসর নেন পিয়েরি। ১৯০৯ সালের ৬ এপ্রিল, বহু দিনের বিশ্বস্ত সঙ্গী ম্যাথু হ্যানসন ও চারজন দুঃসাহসী এস্কিমো নিয়ে প্রথম পা রাখলেন আর্কিটকের উত্তর মেরুতে রবার্ট পিয়েরি। উত্তর মেরুজয়ের ১০০ বছর পুরো হবে ০৬-০৪-২০০৯ তারিখ। ১৮৫৭ সালের ৮ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের সাদক ফকির আফতাব উদ্দিন খাঁর জন্ম, মৃত্যু-২৫-০১-১৯৩৩ তারিখ। ১৮৫৮ সালের ২৭ অক্টোবর, যুক্তরাষ্টের ২৬তম প্রেসিডেন্ট থিডোর রুজবেল্টের জন্ম, ১৯১৯ সালের ৬ জানুয়ারি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের মৃত্যু।

১৮৫৮ সালের ৩০ নভেম্বর, বিজ্ঞানী স্যার জগদীস চন্দ্র বসু ময়মনসিংহে জন্মগ্রহণ করেন (মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের রাড়িখাঁল গ্রামে বাবার বাড়ি), ২৩-১১-১৯৩৭ তারিখ গিরিডিতে মৃত্যুবরণ করেন। তিনি শিক্ষাজীবন শুরু করেন ফরিদপুরের একটি স্কুলে। তারপর ১১ বছর বয়সে তিনি কলকাতায় চলে যান। সেখানে সেন্ট জিভিয়ার্স স্কুল এন্ড কলেজ থেকে ১৮৭৫ সালে এন্ট্রান্স পাশ করেন। ১৮৭৯ সালে বিজ্ঞান বিষয়ে বি.এ. পাশ করেন। ১৮৯৬ সালে লন্ডন ভার্সিিট থেকে 'ডক্টর অব সাইন্স' উপাধি পান। ১৮৫৮ সালে বাঙ্গালী ঐতিহ্য ও হিন্দু-মুসলিম ঐক্যের ইরানী বংশোদ্ভূত বাংলাকাব্যের মহাকবি কায়কোবাদ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ, মৃত্যুবরণঃ ২১-০৭-১৯৫১ তারিখ। ১৮৫৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর গ্রামে মহেশচন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৯৪৩ সালে। মহেশচন্দ্র ভট্টাচার্যের আর্থানুকূলে ২৫টির অধিক উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মক্তব পরিচালিত হয়। উনার বাবার নামে কুমিল্লা ইশ্বর পাঠশালা প্রতিষ্ঠা করেন। ১৮৫৮ সালে উপমহাদেশের নন্দিত গণিতসম্রাট যাদবচন্দ্র চক্রবর্তী সিরাজগঞ্জ জেলার কামারচন্দ্র থানার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, মৃত্যু-২৬-১১-১৯২৩ তারিখ। তিনি ১৮৭৬ সালে এন্ট্রান্স, ১৮৭৮ সালে এফ. এ., ১৮৮০ সালে বি. এ. পাস করেন এবং ১৮৮৬ সালে গণিতে এম. এ. পাস করেন প্রেসিডেন্সি কলেজ থেকে। বি. এ. পাস করার পর ১৮৮১ সালে ছয় বছর মিশন কলেজ ও সিটি কলেজে অধ্যাপনা করেন। ১৮৮৭ থেকে একাদিক্রমে ২৮ বছর অধ্যাপনা করেন। ১৯১৫ সালে অবসর নেন আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে। ১৮৫৯ সালের ১১ জানুয়ারি, ভারতের ভাইসরয় লর্ড জর্জ কার্জন জন্মগ্রহণ করেন, মৃত্যু-২০-০৩-১৯২৫ তারিখ। ১৮৫৯ সালে ব্রিটিশ গোয়েন্দা কাহিনীর লেখক, শার্লক হোমসের রচয়িতা স্যার আর্থার বোনান ডয়েলের জন্ম, মৃত্যু-১৯৩০ সালে। ১৮৫৯ সালের ২৩ অক্টোবর, যশোরের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব রায়বাহাদুর যদুনাথ মজুমদারের জন্ম, মৃত্যু-২৪-১০-১৯৩২ তারিখ। ১৮৮১ সালে এম. এ. পরীক্ষায় ইংরেজীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। দীর্ঘকাল ছিলেন যশোর পৌরসভার নির্বািচত চেয়ারম্যান, যশোর জেলা বোর্ডের প্রথম মনোনীত চেয়ারম্যানও।

১৮৬১ সালের ৭ মে, (২৫ বৈশাখ, ১২৬৮ বাংলা) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৪১ তারিখ। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মৃণানিলী দেবীর বিয়ে হয়। তিনি ১৯১৩ সালের ১৫ নভেম্বর, নোবেল পুরস্কার পেয়ে বাঙ্গালীদের মন জয় করেছিলেন। ১৮৬১ সালের ১৮ জুলাই, প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্ম, (১৮৮৬ সালে প্রথম ভারতীয় ডিগ্রিপ্রাপ্ত নারী চিকিৎসক ছিলেন) মৃত্যুঃ ০৩-১০-১৯২৩ তারিখ। ১৮৬১ সালে ঢাকা জেলার মহেশ্বরদী পরগনার নরসিংদী গ্রামে কবিগুণাকর হরিচরণ আচার্যেযর জন্ম, মৃত্যু-২৭-০৫-১৯৪১ তারিখ। ১৮৬২ সালের ২৫ সেপ্টেম্বর, ভারতের কাশ্মীরে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ পন্ডিত মতিলাল নেহেরুর জন্ম, মৃত্যুঃ ০৬-০২-১৯৩১ তারিখ। ১৮৬২ সালের ১০ নভেম্বর, ইংল্যান্ডের উম্বারল্যান্ডের হেপসকট শহরে রমনা-নিসর্গের স্থপতি রবার্ট লুইস প্রাউডলকের জন্ম, মৃত্যু-১৯৩৬ সালের পরে হবে, জানা নেই। প্রায় ১০০ বছর আগে তিনি রাজধানী শহর ঢাকাকে উদ্যানের নগর হিসেবে গড়ে তুলতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই অসামান্য অবদানের জন্য তিনি আমাদের কাছে নমস্য হয়ে থাকবেন। ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর উপজেলার, শিবপুর গ্রামে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র জন্ম, মৃত্যু-মাইসুর, কলকাতাঃ ০৬-০৯-১৯৭২ তারিখ। ১৮৬৩ সালের ১ জানুয়ারি, আধুনিক ওলিম্পিক ক্রীড়ার 'জনক' তিনি হলেন ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাব্রতী ব্যারন পিয়ের দ্য কুব্যাঁর্তেযার জন্ম, মৃত্যু-০২-০৯-১৯৩৭ তারিখ। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি, হিন্দুধর্ম ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন, ০২-০৭-১৯০২ তারিখ ৯টা ৫০মিনিটের সময় মৃত্যুবরণ করেন। ১৮৬৩ সালের ১০ মে, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মাছূয়া গ্রামের রায় পরিবারে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জন্ম, মৃত্যুঃ ২০-১২-১৯১৫ তারিখ। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু। উপেন্দ্র কিশোর রায় ১৮৯৪ সালের দিকে কলকাতায় বইছাপা কারখানা দেন এবং পরে নিজেই পাবলিসারস হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৮৬৩ সালে ফেনী জেলার শিক্ষাবিদ ও সাহিত্যিক খান বাহাদুর আবদুল আজীজের জন্ম, মৃত্যু-১৯২৬ সালে। তাঁর পিতা আমজাদ আলী ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারী। আবদুল আজীজ ঢাকা কলেজ থেকে ১৮৮৬ সালে বি.এ. পাস করে। বৃহত্তর নোয়াখালী জেলার প্রথম র্গযাজুয়েট ছিলেন। পরিচয় হলোঃ কবি হাবিবুল্লাহ বাহার ও কবি শামসুন নাহারের নানা। ১৮৬৩ সালে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ ডা. হাকিম আজমল খানের জন্ম, মৃত্যু-১৯২৭ সালে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি জাতীয় কংগ্রেস, মুসলিম লিগ এবং অল ইন্ডিয়া খিলাফত কমিটির প্রেসিডেন্ট নির্বািচত হয়েছিলেন।

১৮৬৩ সালের ২৯ ডিসেম্বর, ধনবাড়ি, টাঙ্গাইল, নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর জন্ম, মৃত্যুঃ ১৭-০৪-১৯২৯ তারিখ। নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্বাবদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৮৬৪ সালের ২৯ জুন, প্রধান বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয় কলকাতা মলঙ্গা লেনের এক বাসাবাড়িতে এবং ২৫-০৫-১৯২৪ সালে পাটনায় হঠাৎ-ই পরলোগমন করেন। ১৮৬৪ সালের ১২ অক্টোবর ঝালকাঠি জেলার বাসন্ডা গ্রামে কবি কামিনী রায়ের জন্ম, মৃত্যু-২৭-০৯-১৯৩৩ তারিখ। তিনি ১৫ বছর বয়সেই লিখেছেন প্রথম কবিতাগ্রন্থ "আলো ও ছায়া"। ১৮৬৬ সালে নাছিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে নবাব স্যার সৈয়দ শামসূল হুদার জন্ম, (সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি ছিলেন) মৃত্যু-১৯২২ সালে। ১৮৬৬ সালে চীনা জাতীয়তাবাদী নেতা সানইয়াৎ সেনের জন্ম, মৃত্যু-১২-০৩-১৯২৫ তারিখ। ১৮৬৭ সালের ৭ নভেম্বর, ওয়রশতে পোলিশ বংশোদ্ভূত ফরাসি রসায়নবিদ ও বিশ্বের প্রথম তেজস্ক্রিয় মৌল পোলোনিয়ামের আবিস্কারক মেরি কুরীর জন্ম, মৃত্যু-০৪-০৭-১৯৩৪ তারিখ। ১৮৯৮ সালে প্যারিসে খনিজ পিচবেস্নন্ড থেকে-পোলোনিয়াম নিস্কাশন করেন। পরবর্তী সময় একই বছরেই তিনি রেডিয়াম নামের আরেকটি তেজস্ক্রিয় মৌল আবিস্কার করেন। ১৮৬৭ সালে সিলেট জেলায় গজনফর আলী খানের জন্ম (গজনফর আলী খান ১৮৯৭ সালে অবিভক্ত ভারতের প্রথম বাঙালি মুসলিম আই.সি.এস. অফিসার ছিলেন) মৃত্যু-২৬-০৩-১৯৫৯ তারিখ। ১৮৬৭ সালের ১৬ এপ্রিল, অরবিল রাইট আমেরিকান ইন্ডিয়ানা প্রদেশে জন্ম, মৃত্যু-৩০-০৫-১৯১২ তারিখ। ১৮৭১ সালে উইলবার রাইট আমেরিকান ইন্ডিয়ানা প্রদেশে জন্ম, মৃত্যু-৩০-০৫-১৯৪৮ তারিখ। ১৯০৩ সালের ১৭ সেপ্টেম্বর, রাইট ভ্রাতৃদ্বয় তাদের নির্মিত উড়োজাহাজের সফল উড্ডয়ন ঘটান। এরা দুই-ভাই বিমান উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে জীবন উৎসর্গ করে গেছেন। ১৮৬৭ সালে মানিকগঞ্জ জেলায় বাংলা চলচ্চিত্রের জনক ও প্রবাল পুরুষ হীরালাল সেনের জন্ম, মৃত্যু-২৯-১০-১৯১৭ তারিখ। ১৮৯৮ সালের ৪ এপ্রিল, বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন প্রথম বাংলা চলচ্চিত্র প্রদর্শন করেন।

১৮৬৮ সালের ২৮ মার্চ, রাশিয়ায় বিপস্নবী সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম, মৃত্যু-১৮-০৬-১৯৩৬ তারিখ। ১৮৬৮ সালের ৭ জুন, পশ্চিম বাংলার উত্তর ২৪(চব্বিশ) পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর গ্রামে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ'র জন্ম, ১৯৬৮ সালের ১৮ আগষ্ট, তিনি ঢাকাতে ইন্তেকাল করেন। ১৯০৩ সালে মাসিক মোহাম্মদী পত্রিকা সম্পাদনার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৩৬ সালে তিনি দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ করেন। ১৮৬৯ সালের ৩০ এপ্রিল, ভারতের সিনেমা জগতের অগ্রদূত দাদা সাহেব ফালকে'র জন্ম, মৃত্যু-জানা নেই। ১৯১২ সালে ভারতের বোম্বে প্রথম সিনেমা তৈরী করেন দাদা সাহেব ফালকে। ১৮৬৯ সালের ২ অক্টোবর, গুজরাটে মহাত্মা গান্ধীর জন্ম, আততায়ীর গুলিতে নিহতঃ ৩০-০১-১৯৪৮ তারিখ। ১৮৭০ সালের ২২ এপ্রিল, রুশ বিপস্নবের নেতা ও মার্কসবাদের রুপকার ভস্নাদিমির ইলিচ মহামতি লেনিনের জন্ম, মৃত্যু-২২-০১-১৯২৪ তারিখ। ১৮৭০ সালের ৭ জুন, নবাব স্যার সলিমুল্লাহর জন্ম, মৃত্যুঃ ১৬-০১-১৯১৫ তারিখ। (রাত আড়াই ঘটিকায় কলকাতায় চৌরঙ্গীস্থ বাসভবনে নবাব স্যার সলিমুল্লাহ ইন্তেকাল করেন। পরদিন ১৭ জানুয়ারি, বিকেলে বিশেষ স্টীমারযোগে নবাবের মরদেহ ঢাকায় আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেগম বাজারস্থ পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। ১৯০৩ সালে দিল্লীর দরবারে সপ্তম অ্যাডওয়ার্ডের মুকুট পরিধান উৎসবে সলিমুল্লাহকে নবাব বাহাদুর উপাধি প্রদান করে ইংরেজ সরকার। ১৮৭০ সালের ৫ নভেম্বর, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার তেলিরবাগ গ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম; মৃত্যুঃ ১৬-০৬-১৯২৫ তারিখ।

১৮৭০ সালে ড. স্যার আবদুল্লাহ আল-মামুন সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-১৯৩৫ সালে কলকাতায়। তিনি ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী বাঙালি মুসলমান। ১৮৭১ সালের ৭ আগষ্ট, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে চিত্রশিল্পী ও সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যুঃ ০৫-১২-১৯৫১ তারিখ। ১৮৭১ সালের ১০ অক্টোবর, চট্টগ্রামের পটিয়ায় বিশিষ্ট পুঁথি সংগ্রাহক ও লেখক আবদুল করিম সাহিত্য বিশারদের জন্ম, ঢাকায় মৃত্যুঃ ৩০-০৯-১৯৫৩ তারিখ। ১৮৭১ সালের ২০ অক্টোবর, ঢাকায় কবি, গীতিকার ও গায়ক অতুলপ্রসাদ সেনের জন্ম, লক্ষ্নৌয়ে মৃত্যুঃ ২৬-০৮-১৯৩৪ তারিখ। ১৮৭২ সালের ৪ এপ্রিল, গুজরাটের বস্ত্র শিল্প অধ্যুষিত সুরাট নগরে আবদুল্লাহ ইউসুফ আলীর জন্ম, (আবদুল্লাহ ইউসুফ আলী ১৮৯৫ সালে অবিভক্ত ভারতের প্রথম মুসলিম আই. সি. এস. অফিসার ছিলেন) মৃত্যু-১০-১২-১৯৫৩ তারিখ লন্ডনে। ২৩ বছর বয়সে তরুণ ইউসুফ আলী ভারতের নতুন আই. সি. এস. অফিসার হিসেবে, ১৮৯৬ সালে যুক্তপ্রদেশের সাহারানপুরে এ্যাসিসটেন্ট ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদেন। ১৮৭২ সালের ১৮ মে, ইংল্যান্ডের মনমর্ডিথশায়ারের রাভেনস্ক্রফ্‌ট শহরে নোবেল জয়ী সাহিত্যিক, দার্শিনক ও গণিতজ্ঞ বারট্রান্ড রাসেলের জন্ম, মৃত্যু-০২-০২-১৯৭০ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৫০ সালে নোবেল পান। ১৮৭২ সালের ১৫ আগষ্ট, কলকাতায় জাতীয়তাবাদী নেতা, আধ্যাত্মিক সাধক ও দার্শিনক অরবিন্দু ঘোষের জন্ম, মৃত্যুঃ ০৫-১২-১৯৫০ তারিখ। ১৮৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়ক গ্রামে ব্যারিস্টার আবদুর রসুল, বি. সি. এল.-এর জন্ম, লন্ডনে মৃত্যুঃ ৩১-০৭-১৯১৭ তারিখ। তিনি ছিলেন এ উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা। ১৮৭২ সালের ১৬ অক্টোবর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার খাসপুর গ্রামে সাহিত্য চর্চা, প্রজ্ঞাবান রাজনীতিক ও সাংবাদিক আবদুল গফুর সিদ্দিকীর জন্ম, মৃত্যু-১৯৫৯ সালে। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর, শেরে বাংলা এ. কে. ফজলুল হক বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে তাঁর মামার বাড়ীতে জন্মগ্রহণ করেন, ঢাকায় মৃত্যু-২৭-০৪-১৯৬২ তারিখ। চাখারে তিনি একটি একতলা ইটের বাংলো বাড়ীতে তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি ১৯৩৭ সালে বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৮৭৪ সালের ৩০ নভেম্বর, ইংল্যান্ডে নোবেল বিজয়ী সাহিত্যিক ও ব্রিটিশ রাষ্ট্রনায়ক উইনষ্টন চার্চিল জন্মগ্রহণ করেন, মৃত্যু-২৪-০১-১৯৬৫ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৫৩ সালে নোবেল পান। ১৮৭৫ সালের ৩০ অক্টোবর, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেলের জন্ম, মৃত্যু-১৫-১২-১৯৫০ তারিখ। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, বিখ্যাত কথাশিল্পী ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৬-০১-১৯৩৮ তারিখ।

১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর, করাচিতে (জিন্নার বাবা-মায়ের নাম ছিল জেনাভাই ঠক্কর এবং মিঠাভাই) জেনাভাই এবং মিঠাভাইয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। প্রথা অনুসারে জেনাভাই নাম স্থির করেন, মিঠাভাই সম্মতি জানান। মুহম্মদ আলি জেনাভাই। মামলায় সম্পত্তি হারানোর পর ১৮৯৩ সালের জানুয়ারিতে তাঁর সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করার প্রক্রিয়া শুরু হয়। মুহম্মদ আলি জেনাভাই ইংল্যান্ডে জিন্নাহ নাম ধারণ করে। করাচি থেকে ১৮৯৩ সালের জুলাই মাসে বম্বের দুর্গা মহল্লাতে থাকতে শুরু করেন মুহম্মদ আলি জিন্নাহর বাবা ও মা। জায়গাটা বম্বের কেল্লার ঠিক বাইরে। জিন্না খোজা মুসলিম ছিলেন। তিনি শিয়া গোষ্ঠীর ইথনা আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। হিন্দু লোহানা, জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিলেন খোজা সম্প্রদায়। যার মধ্যে হিন্দু-মুসলিম দুয়েরই মিশ্রণ। ভারতের গুজরাত প্রদেশে কাথিয়াবাড়ের অবস্থান, কচ্ছের বৃহৎ রানের তলায়। পশ্চিমে আরব সাগর তাকে ঘিরে রয়েছে, প্রসারিত হয়েছে স্থলের দিকে, উর্বর এবং সুজলা 'একশো রাজত্বের' ভূমি, ভাল নাম সৌরাষ্ট্র। কাথিয়াবাড় অর্থাৎ কাথিদের ভূমি, যেখানে পাওয়া যায় উত্তম কাথিয়াবাড়ি ঘোড়া, সুন্দরী-কাথি নারী, বিচক্ষণ বণিক এবং বহু ধনী বণিক পরিবার, হিন্দু এবং মুসলিম। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন-১১-০৯-১৯৪৮ তারিখ করাচিতে। তিনি ১৯৩৫ সাল পর্যন্ত ধর্মিনরপেক্ষ ছিলেন। তবে তদানীন্তন কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর আচরণে তিনি আলাদা রাষ্ট্রের জন্য সংগ্রাম করতে বাধ্য হন। তিনি বলেন, এমনকি পাকিস্তানের জন্মের পরও জিন্নাহ ঘোষণা করেছিলেন, পাকিস্তান কোনো ধর্মীয় রাষ্ট্র হবে না এবং এ রাষ্ট্র হবে সকলের জন্য সমান। জিন্নাহ এবং সরোজিনী নাইডু ইংল্যান্ডে একই সময়ে ছিলেন। জিন্না মঞ্চাভিনয় করার চেষ্টা করেছিলেন, হয়তো তা পেশা হিসেবে নেওয়ার কথাও ভেবেছিলেন। জিন্নাহ ও সরোজিনী নাইডু দুজনেই শিল্পে আগ্রহী ছিলেন, সরোজিনী কবি ও লেখক হিসেবে, জিন্না নাটকে। জিন্না ভারতবর্ষে একমাত্র ব্যক্তি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের একসাথে প্রেসিডেন্ট ছিলেন।