২০১১ সালের ১৭ ডিসেম্বর, প্রথম আলো: জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সংবিধানসম্মত নয়। বিশেষজ্ঞ মত।
২০১১ সালের ১৯ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: অবৈধভাবে রাস্তা পার হলে দু'শ টাকা জরিমানা শুরু হবে আগামী ২০১২ সালের জানুয়ারি থেকে। কিন্তু আমাদের দেশে ১৪-০৪-২০১৪ তারিখ পর্যন্ত জরিমানা শুরু হয়নি।
২০১১ সালের ১৯ ডিসেম্বর, প্রথম আলো: সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবিস্নউটিও) অষ্টম মন্ত্রী পর্যােয়র সম্মেলন শেষ হয়েছে। প্রতিশ্রুতি ছাড়া কিছুই পেল না বাংলাদেশ।
২০১১ সালের ২০ ডিসেম্বর, প্রথম আলো: দেশে বছরে এক লাখ ১৩ হাজার হিসাবে প্রতিদিন দেশে ৩০৯ জন নবজাতকের মৃত্যু হচ্ছে। নবজাতকের মৃত্যু হার কমাতে হলে-বিশেষজ্ঞদের অভিমত, প্রসব-পরবর্তী সেবার পরিধি বাড়ানো জরুরি।
২০১১ সালের ২০ ডিসেম্বর, প্রথম আলো: অ্যাডহক চিকিৎসকেরা গ্রাম থেকে শহরে। চাকরি ইউনিয়নে, থাকছেন জেলা-উপজেলায়।
২০১১ সালের ২১ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: ১৯ হাজার মেট্রিক টন মসুর ডাল শেষ অবধি পচতে বসেছে টিসিবির সেই মসুর ডাল।
২০১১ সালের ২২ ডিসেম্বর, প্রথম আলো: বিনিয়োগ হচ্ছে না অর্থসংকট তীব্র। পুঁজি, যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র খোলা কমে গেছে। আইএমএফের সফর শেষে বদলে গেছে সরকারের বক্তব্য। আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারিনি: অর্থমন্ত্রী-আবুল মাল আবদুল মুহিত। প্রবৃদ্ধি অর্জন নিয়ে অর্থমন্ত্রীর সংশয়।
২০১১ সালের ২২ ডিসেম্বর, প্রথম আলো: পুলিশের বাধায় গণমিছিল করতে পারেনি বিএনপি। বিএনপি অভিযোগ করেছে, গতকাল কর্মসূচিতে যোগ দিতে আসা ৮৫ জন নেতা-কর্মীেক আটক করেছে পুলিশ।
২০১১ সালের ২৪ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে মহাপরিকল্পনা-স্বল্প ও মধ্যআয়ের জনগোষ্ঠীর জন্য নির্মাণ করা হবে ৫০ হাজার ফ্ল্যাট। এ কথার সাথে সরকারের কাজের মিল নেই।
২০১১ সালের ২৪ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: কনকনে ঠান্ডায় জবুথবু দেশ, মৃত্যু ১০৯ জনের।
২০১১ সালের ২৮ ডিসেম্বর, প্রথম আলো: সমীক্ষা প্রতিবেদনে তথ্য-গ্রামাঞ্চলে স্বাস্থ্য মাঠকর্মী এক লাখ ৭৪ হাজার।
২০১১ সালের ২৮ ডিসেম্বর, আমাদের সময়: পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট ১ হাজার ২৩০ কোটি টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সরকার থেকে এ টাকার কথা জানানো হয়েছে ২০১২-২০১৩ অর্থবছরের জন্য সরকারের কাছে ১ হাজার ২৬৮ কোটি টাকা চেয়ে প্রস্তাব দিয়েছিল।
২০১১ সালের ২৮ ডিসেম্বর, আমাদের সময়: ২০১১ সালে অর্থনীতিতে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান নির্ধারণ করেছে। বিশ্ব অর্থনীতিতে ব্রিটেনকে টপকে গেল ব্রাজিল।
২০১২ সালের ৭ জানুয়ারি, প্রথম আলো: ২০তম জাতীয় টিকা দিবস আজ। সব শিশুকে টিকাকেন্দ্রে আনার আহবান স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হকের।
২০১২ সালের ১২ জানুয়ারি, িৈনক জনকন্ঠ: শহরমুখী জনগোষ্ঠীর চাপে ঢাকা-চট্টগ্রামে অব্যবস্থাপনা। গ্রাম ও ছোট শহরে সুষম উন্নয়ন না হওয়ায় এই প্রবণতা: কর্মশালায় বক্তারা।
২০১২ সালের ১৩ জানুয়ারি, প্রথম আলো: নাম যার টাঙ্গুয়ার হাওর। বিশিষ্ট বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার নতুন জীববৈচিত্রের অনুসন্ধান করেন। তিনি প্রায় ৪৭ প্রজাতির জলচর পাখি বা ওয়াটারফাউলের মোট ২৮ হাজার ৮৭৬টি নমুনা দেখতে পান। ভারতীয় প্রদেশ মেঘালয়ের তুড়া পাহাড়ের পাদদেশের বাংলাদেশ সীমানার প্রায় ১০০ বর্গিকলোমিটার জায়গাজুড়ে সুনামগঞ্জ জেলার তাহেরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর। এখানে পানিবহুল মূল হাওর ২৮ বর্গিকলোমিটার এবং বাকি অংশ গ্রামগঞ্জ ও কৃষিজমি। এখানকার ৭৬টি গ্রামে ৫০ হাজার মানুষের বাস। কেবল শীত মৌসুমে যখন পানির স্তর নেমে যায়, তখন যে দুই ডজন বিল বা হাওর আছে, তার সীমানা জেগে ওঠে এবং প্রতিটির পাড় বা কান্দা জেগে ওঠে। কেবল কান্দার ভেতরের অংশেই শীতে আদি বিল থাকে এবং এর পেছনের যে শুকনো জায়গা, সেখানে গ্রামের লোকজন রবিশস্য ও বোরো ধানের চাষ করে। এ সময় এলাকাটি একটি গোচারণ ক্ষেত্রেও পরিণত হয়। আর বর্ষায় সব হাওর এক হয়ে একটি জলসমুদ্রে রূপ নেয়। তখন প্রতিটি বাড়ি বা ছোট ছোট গ্রামকে একেকটি ভাসমান দ্বীপ মনে হয়। এ দেশে এখনো হাজারে-বিজারে পরিযায়ী পাখির কলকাকলিতে ভরে থাকে বিল, বাওর ও হাওর।
২০১২ সালের ১৮ জানুয়ারি, প্রথম আলো: তিস্তা অভিমুখে লংমার্চ-মানুষ শান্তিতে নেই, পরিবর্তন চায়: এরশাদ। মানুষ যেমন হাসিনাকে চায় না তেমনি খালেদা জিয়াকেও চায় না বা এরশাদ সাহেব আপনাকেও চায় না।
২০১২ সালের ২০ জানুয়ারি, ন্যাশনাল জিওগ্রাফির খবর: হলিউডে বছরে ৪০০শত সিনেমা তৈরি হয় আর সেখানে বলিউডে ৮০০শত সিনেমা তৈরি হয়। আর ঢাকা শহরে ৬৭০টি কমিউনিটি সেন্টার আছে (৩১-১২-২০১১ তারিখ পর্যন্ত)।
২০১২ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো: গোপালগঞ্জে শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন-স্বপ্নের বাস্তবায়ন স্বাধীনতার ৪০ বছরেও হয়নি।
২০১২ সালের ২৪ জানুয়ারি, প্রথম আলো: আনোয়ার দিল ও আফিয়া দিল দম্পতি আন্তর্জািতক মাতৃভাষা ইনস্টিটিউটে বই দিলেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে।
২০১২ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: সংসদে সময়ের অপচয় নিত্যদিন। কোরাম সংকট প্রতি মিনিটে গড়ে ৪২ হাজার টাকা খরচ। এই হিসাবে বর্তমান সংসদে এখন পর্যন্ত অতিরিক্ত ব্যয় ৩২ কোটি ৬৯ লাখ টাকা।
২০১২ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: ডাকঘরের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা তাৎক্ষণিকভাবে গ্রাহকের কাছে পৌঁছে যাবে। ওয়েব ক্যামেরার সাহায্যে বিদেশে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। আর তাৎক্ষণিকভাবে চিঠিপত্র, দলিলাদিও পৌঁছে যাবে গ্রাহকের কাছে। সাড়ে আট হাজার ডাকঘর ই-কেন্দ্রে রূপান্তরিত হবে।
২০১২ সালের ২৯ জানুয়ারি, বাংলাদেশ প্রতিদিন: নোয়াখালী হাতিয়ার স্বতন্ত্র এমপি বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোঃ ফজলুল আজিমের পুত্র ফারহান মোঃ আজিমের বউভাত ছিল গতকাল (২৮-০১-২০১২ তারিখ) এক উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় দুই লাখ লোক ভোজে অংশ নেয়। হাতিয়া দ্বীপ কলেজ মাঠসহ ১০টি ইউনিয়নে এ মেজবানের আয়োজন করা হয়। গরুর মাংস, ডিম, সবজি, সাদা ভাত খাওয়ানো হয়। চার শর ওপর গরু জবাই করা হয়। প্রতি ইউনিয়নে বাবুর্চিসহ এক হাজার স্বেচ্ছাসেবী ছিল। নোয়াখালী তথা দেশের ইতিহাসে এতবড় বউভাত অনুষ্ঠান হয়নি বলে প্রত্যক্ষদর্শী অনেকে জানান।
২০১২ সালের ২ ফেব্রুয়ারি, দৈনিক জনকন্ঠ: থিয়েটার ফেডারেশনের জাতীয় পথনাট্যোৎসব শুরু দেশের ৪৭টি নাট্যদলের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এ উৎসবের স্স্নোগান 'পথ নাটকের মত্ত স্্রােতে ভেসে যাক যুদ্ধপরাধী মৌলবাদ।'
২০১২ সালের ৫ ফেব্রুয়ারি, প্রথম আলো: টাইমের নিবন্ধ-বাংলাদেশের শেয়ারবাজার বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট।
২০১২ সালের ৭ ফেব্রুয়ারি, প্রথম আলো: আয়ের চেয়ে ব্যয় বেশি। জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ১১.৫৯%। মূল্যস্ফীতির কারণ-গত বছরের ডিসেম্বরে জ্বালানি তেলের দাম দুই দফা বাড়ানোর প্রভাব। গত পাঁচ বছরে আয় বেড়েছে ৫৯.৩৮% আর গত পাঁচ বছরে ব্যয় বেড়েছে ৮২.৫৯%। ১৯৯৫ সালে ৪,৩৬৬ টাকা ও ৪,০৯০ টাকা। ২০০০ সালে ৫,৮৪২ টাকা ও ৪,৮৮৬ টাকা। ২০০৫ সালে ৭,২০৩ টাকা ও ৬,১৩৪ টাকা। ২০১০ সালে ১১,৪৮০ টাকা ও ১১,২০০ টাকা। টাকায় মাসিক খানাপ্রতি আয়-ব্যয় * সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
২০১০ সালের জরিপের তথ্য অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তি পাঁচ কোটি ৭৬ লাখ। এর মধ্যে কর্মরত শ্রমশক্তি পাঁচ কোটি ৪১ লাখ। শ্রমশক্তির জরিপ প্রকাশ করেছে বিবিএস।
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: দেশে খাসজমি প্রায় ১৮ লাখ একর। এর মধ্যে কৃষিজমি সোয়া ১১ লাখ একর।
২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: ৭৬ শতাংশ মামলায় আসামি খালাস পায়। অপরাধ সবার তথ্য-পুলিশ অভিযোগ প্রমাণ করতে পারছে না। বিচারিক কাজ শেষ করতে সময় বেশি লাগছে। সংবাদ সম্মেলনে আইজিপি হাসান মাহমুদ খন্দকার।
২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: সংসদের প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন গত তিন বছরে সরকারের ব্যাংকঋণ ৪৩ হাজার কোটি।
২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি, প্রথম আলো: (২০০৯ থেকে ২০১১ পর্যন্ত) রাজনৈতিক সহিংসতায় তিন বছরে ৫৯৫ জন নিহত। অধিকারের প্রতিবেদন।
২০১২ সালের ২০ ফেব্রুয়ারি, দৈনিক জনকন্ঠ: বিশ্বে ৫০ হাজার বাঁধ, ৬০ ভাগ নদী ধ্বংসের পথে-৫০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত।
২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি, প্রথম আলো: আলু নিয়ে বিপদ। চার লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে। এ বছর ৮৩ লাখ ২৬ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। দেশেরবিভিন্ন জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, মাঠপর্যােয় কৃষকেরা প্রতি কেজি আলু দুই থেকে তিন টাকা দরে বিক্রি করছেন। অথচ সেই আলু ভোক্তারা প্রতি কেজি আলু ১২ টাকা দরে কিনছেন।
২০১২ সালের ৩ মার্চ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-সংবাদের খবর-রাজধানীর ৩২টি পয়েন্টে ৩২ লাখ কর্মঘন্টা নষ্ট হয়। ক্ষতির পরিমাণ ১৯ হাজার কোটি টাকা।
২০১২ সালের ৪ মার্চ, বাংলাদেশ প্রতিদিন: স্বাধীনতার সিদ্ধান্ত ছিল ছাত্রলীগের: জাসদ সভাপতি (জেএসডি) আ. স. ম. আব্দুর রব বলেছেন, স্বাধীনতার প্রশ্নে আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত ছিল না, ছিল ছাত্রলীগের। সব মৌলিক ইস্যু, জাতীয় পতাকা নির্ধারণ, অঙ্কন, জাতীয় স্বাধীনতার ইশতেহার পাঠ, সশস্ত্র মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা গ্রহণ করেছে ছাত্রলীগ।
২০১২ সালের ৬ মার্চ, দৈনিক জনকন্ঠের রির্পোট: এনজিওর অনুকুলে ২০০১-২০১০ ১০(দশ) বছরে ২৪ হাজার কোটি ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকা ছাড়। ঢাকা শহরে বস্তির সংখ্যা প্রায় ৪ হাজার ৭২০টি এবং বস্তিবাসীর সংখ্যা ৪০ লাখ। সংসদে আশিকুর রহমান-১৯৭১ সালে কাদের সিদ্দিকী ব্যাংক লুট করেছেন।
২০১২ সালের ১৪ মার্চ, দৈনিক জনকন্ঠ পত্রিকার রির্পোট: নদীমাতৃক বাংলাদেশে আশঙ্কাজনক হারে নদীসংখ্যা কমছে। ১৫ বছরের ব্যবধানে দেশের মানচিত্র থেকে ২২৭টি নদী গায়েব হয়ে গেছে। এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রী রমেশ সেন বলেছেন-জাতীয় পানিসম্পদ উপাত্ত ভান্ডার-এ ১৯৯৭ সালের স্যাটেলাইট চিত্র, পানি উন্নয়ন বোর্ড ও আভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত মানচিত্র অনুযায়ী ১৯৯৭ সারা দেশে ৬৩২টি নদী ছিল। ২০০৫ সালে একই প্রতিষ্ঠানের প্রকাশনায় ৩১০টি নদী শনাক্ত হয়। সংস্থাগুলোর বর্তমান প্রকাশনায় দেশে ৪০৫টি নদী রয়েছে বলে জানা যায়। গতকাল (১৩-০৩-২০১২ তারিখ) সংসদের বৈঠকে নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
২০১২ সালের ২৮ মার্চ, প্রথম আলো: তিন বছরে ৯৫০টি মুরগির খামার বন্ধ। উৎপাদন খরচ বৃদ্ধি, সরবরাহ কমেছে, বাড়ছে ডিমের দাম।
২০১২ সালের ১ এপ্রিল, প্রথম আলো: 'দুর্নীিতর কারণে ধনীরা ধনী, গরিবেরা আরও গরিব হচ্ছে'।-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
২০১২ সালের ১ এপ্রিল, প্রথম আলো: বিদ্যুতের দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ প্রধানমন্ত্রীকে চিঠি।
২০১২ সালের ২ এপ্রিল, দৈনিক জনকন্ঠ: সেমিনারে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আজকাল দুর্নীিতবাজরা যেমন বদমাশ তেমনি বিদগ্ধ, বিচক্ষণ।
২০১২ সালের ২ এপ্রিল, প্রথম আলোঃ আর্সেিনক-ঝুঁকিতে সাত কোটি মানুষ।
২০১২ সালের ৩ এপ্রিল, দৈনিক প্রতিদিন: কর দেয় না ২৫ লাখ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান-বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতায় সারাদেশে ১ লাখ ৮১ হাজার ৮৭৭টি ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধিত আছে।
২০১২ সালের ৩ এপ্রিল, প্রথম আলো: বিশেষ বক্ততায় ড. নিতীশ-ব্রিটিশ শাসনের আগে এ দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা ছিল না। ১৯২৬ সালে সর্বপ্রথম দাঙ্গা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এ দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪১ সালের আগে বাংলার মুসলমানদের মধ্যে মুসলিম লীগ এবং পাকিস্তান প্রসঙ্গ খুব একটা আবেদন সৃষ্টি করতে পারেনি।
২০১২ সালের ১১ এপ্রিল, দৈনিক জনকন্ঠ: ৭০ লাখ ঘুষের টাকা। মন্ত্রীর গাড়ি আটক। জব্ধকৃত টাকাসহ আটকদের রেল মন্ত্রণালয়ে হস্তান্তর। সুরঞ্জিতের এপিএস ধরা পড়ল।
২০১২ সালের ১১ এপ্রিল, প্রথম আলো: অর্পিত সম্পত্তির তালিকা চূড়ান্ত। মোট সম্পত্তি সাড়ে ৬ লাখ একর। বিরোধ-নিস্পত্তিতে শিগগির ট্রাইব্যুনালের কাজ শুরু। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাঁদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।
২০১২ সালের ১৬ এপ্রিল, দৈনিক জনকন্ঠ: বাংলাদেশ-১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার এর সার্বেভৗম বাংলাদেশ। সমুদ্র সীমানায় ১,১১,০০০ বর্গ কিলোমিটারের আরেক নতুন বাংলাদেশ। মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারনী মামলায় বাংলাদেশের ঐতিহাসিক জয়।
২০১২ সালের ২৮ এপ্রিল, দৈনিক জনকন্ঠ: ১৪-০৩-২০১২ তারিখ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত আন্তর্জািতক আদালতের রায়ে বঙ্গোপসাগরে ১ লাখ ১১ হাজার ৬৩১ বর্গিকলোমিটারের ওপর বাংলাদেশ অধিকার লাভ করে। বর্তমানে আমাদের কত কিলোমিটার সাগর আছে।
২০১২ সালের ১৬ এপ্রিল, দৈনিক জনকন্ঠ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০৫ জন কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত-দৈনিক জন্ঠ পত্রিকার রিপোর্ট।
২০১২ সালের ১৬ এপ্রিল, দৈনিক জনকন্ঠ: বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন-চাহিদার তথ্যে বিভ্্রান্তি রয়েছে।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১২ সালের ১৭ এপ্রিল, প্রথম আলো: 'মানবাধিকারের বুলি আওড়ানো বিলাসিতা ছাড়া আর কিছু নয়'। জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের বিষয়ক ব্যবহারিক পুস্তিকার প্রকাশনা অনুষ্ঠানে মিজানুর রহমান।
২০১২ সালের ১৭ এপ্রিল, প্রথম আলো: ৯ এপ্রিল কেলেঙ্কারি। রেলমন্ত্রীর এপিএস, রেলের পূর্বঞ্চলীয় জিএম ও কমান্ড্যাট বিপুল পরিমাণ টাকাসহ বিজিবি সদর দপ্তরে ধরা পড়েন। এ টাকা রেলমন্ত্রীর বাসায় নেওয়া হচ্ছিল অভিযোগ তুলে বিভিন্ন মহল থেকে তাঁর পদত্যাগের দাবি উঠে। মন্ত্রিত্ব ছাড়লেন সুরঞ্জিত সেনগুপ্ত। রাজনীতিরও যাত্রাবিরতি। ১৬ এপ্রিল পদত্যাগ। সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ব্যর্থতার দায়ভার কেবল আমারই। তাই আমি পদত্যাগ করছি।
২০১২ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: গত ৪০ বছরে সাদা হয়েছে ১২ হাজার ৯৯৬ কোটি টাকা। কর আদায় হয়েছে ১ হাজার ৩৬৮ কোটি টাকা। বিশ্বব্যাপী কালোটাকা নিয়ে ধারাবাহিকভাবে ২০ বছর ধরে কাজ করেছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রেডারিক স্পাইডার। তাঁর হিসাবে বাংলাদেশে কালোটাকার হার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৭ শতাংশ। এই হিসাবে কালোটাকার পরিমাণ হয় প্রায় দেড় লাখ কোটি টাকা। আর অর্থ মন্ত্রণালয়ের সমীক্ষা মানলে বাংলাদেশে কালোটাকার হার আরও বেশি-সর্বিনম্ন ৪৬ থেকে ৮১ শতাংশ পর্যন্ত। সুতরাং দেশে খুব সামান্য কালোটাকার খোঁজই সরকার এখন পর্যন্ত পেয়েছে বলে সংশিস্নষ্ট ব্যক্তিরা মনে করছেন।
২০১২ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: কালোটাকা সাদা করার সুযোগ নয়: টিআইবি।
২০১২ সালের ২৫ এপ্রিল, বাংলাদেশ প্রতিদিন: গত ৪০ বছরে ১৫২ জন সংসদ সদস্যের পদত্যাগ।
২০১২ সালের ২৫ এপ্রিল, বাংলাদেশ প্রতিদিন: এমন অসভ্য সরকার জীবনে দেখিনি-কাদের সিদ্দিকী।