২০১২ সালের ৫ আগস্ট, প্রথম আলো: মানুষ হাঁটে দুই পায়ে, গরু চার পায়ে। এটাই স্বাভাবিক। কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধায় একটি বাছুরকে দুই পায়ে হাঁটতে দেখা গেছে। বাছুরটির সামনের দুটি পা নেই। তাই দুই পায়ে ভর করে, মাথা সামনের দিকে ঝুকে হাঁটে। এ দৃশ্য দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে কৃষক রবিউল ইসলামের বাড়িতে। রবিউল বলেন, তিন মাস আগে দুটি পা নিয়েই জন্ম নেয় বাছুরটি। ভাবছিলেন বেশি দিন হয়তো বাঁচবে না। কিন্তু পশুচিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান সমস্যা নেই। দুই পা নিয়ে বাঁচতে পারবে বাছুরটি। এ.বি.সফিউল আলম।
২০১২ সালের ৬ আগস্ট, দৈনিক জনকন্ঠ: এবার ঈদ বাজারে লেনদেন ৩৫ হাজার কোটি টাকা। ধনীদের বাজেট ২০ লাখ টাকা। আড়াই কোটি সামর্থযবানের স্বতঃফুর্ত কেনাকাটা। সাধ ও সাধ্যের টানাপোড়েনে ৯ কোটি মানুষ। ঈদ পণ্যের মূল্য বেড়েছে অন্তত ১৫ শতাংশ।
২০১২ সালের ৬ আগস্ট, দৈনিক জনকন্ঠ: পেস্ননারি অধিবেশনে বক্তরা। মুক্ত শ্রমবাজার গড়ে অসাম্য দূর করা সম্ভব। আমি মো: জাকির হুসেন আলমগীর বলি এ কথার অর্থও ফাঁকা কথা।
২০১২ সালের ১১ আগস্ট, দৈনিক জনকন্ঠ: খাদ্য নিরাপত্তায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে।
২০১২ সালের ১২ আগস্ট, দৈনিক জনকন্ঠ: বিশ্বে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা এখন বাংলাদেশে বেশি-এ বছর বজ্রপাতের তীব্রতা বেশি থাকতে পারে। প্রতি বছর দেশে গড়ে দেড়শ' থেকে দু'শ জনের মৃত্যু ঘটে বজ্রপাতে।
২০১২ সালের ১২ আগস্ট, দৈনিক জনকন্ঠ: পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ নিষিদ্ব হচ্ছে। শ্রীর্ঘই সংশোধনী আসছে গৃহায়ন নীতিমালায়।
২০১২ সালের ১৪ আগস্ট, দৈনিক জনকন্ঠ: ঈদ বকশিশের নামে পরিবহন সেক্টরে তোলাবাজি বেপরোয়া চাঁদাবাজি-মালিকসমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ থেকে শুরু করে নানান নামে টাকা উঠানো হচ্ছে সব টার্মিনালেই। পিচ্চি হেলালের জেল খরচ ও মামলা চালানোর নামে গাড়িপ্রতি ৪শ টাকা তোলা হচ্ছে।
২০১২ সালের ৩০ আগস্ট, প্রথম আলোঃ গ্রামীণ ব্যাংক: কিছু প্রশ্ন ও প্রকৃত তথ্য। ৮৪ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৫৫ লাখ ঋণগ্রহীতা এ পর্যন্ত শেয়ার কিনেছেন। এর মাধ্যমে তাঁরা ৫৫ কোটি টাকার শেয়ার কিনে ৯৭ শতাংশ মূলধনের মালিক হয়েছেন।
২০১২ সালের ২৯ আগস্ট, দৈনিক জনকন্ঠ: দেশ থেকে শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে-অভাব আবাসস্থলের।
২০১২ সালের ২৯ আগস্ট, দৈনিক জনকন্ঠ: ঢাকা মহানগরীতে দেড় লাখ কোটি টাকার সরকারী জমি বেহাত। মহানগর জরিপ বেদখল ভূমি উদ্ধারের নির্দেশ ডিসিকে।
২০১২ সালের ৩১ আগস্ট, প্রথম আলো: তেহরানের ওআইসি সম্মেলন কেন্দ্রে ন্যামের মূল অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০-০৮-২০১২ তারিখ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ১২০ দেশের সংস্থার শীর্ষ সম্মেলণের উদ্বোধন করেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা ১৬তম উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। তিন বছর পর আবার অন্য দেশে হবে।
২০১২ সালের ৬ সেপ্টেম্বর, প্রথম আলো: অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি। হলমার্কের অর্থ আত্মসাৎ নিয়ে সংসদে উত্তাপ। কয়েকজন উপদেষ্টার নাম এসেছে। দায়ী ব্যক্তিদের শাস্তি না হলে দায় নিতে হবে সরকারকে।
২০১২ সালের ৬ সেপ্টেম্বর, প্রথম আলো: একের পর এক ভুল সিদ্ধান্ত একের পর এক কেলেঙ্কারি। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়েছে ২০০৯ সালের শুরুতে। এরপর চলে গেছে সাড়ে তিন বছরের সময়ের বেশি। এর মধ্যে শেয়ার কেলেঙ্কারি, পদ্মাসেতু কেলেঙ্কারি, ডেসটিনি কেলেঙ্কারি ও হলমার্ক কেলেঙ্কারি ইত্যাদি।
২০১২ সালের ৭ সেপ্টেম্বর, প্রথম আলো: বিডি ভেনচারের আনুষ্ঠানিক উদ্বোধন। সুদ ছাড়া মূলধনের জোগান দেওয়া হবে। পুঁজিবাদী সমাজে এটি একটি ভূয়া কোম্পানিতে পরিণত হবে এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কথা ফাঁকা বুলিতে প্রমাণিত হবে।
২০১২ সালের ১১ সেপ্টেম্বর, প্রথম আলো: রেলের এক হাজার কর্মী নিয়োগে ঘুষ-বাণিজ্য। দুদক ও মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণ মিললেও বিতর্কিত নিয়োগ বাতিল হয়নি। রেলের তিন কমিটি পাঁচ মাসেও প্রতিবেদন জমা দেয়নি।
২০১২ সালের ২৭ সেপ্টেম্বর, খুরশিদা বেগমকে পুরস্কার প্রদান করা হয়। টেকনাফ থেকে ইতালি যাত্রা ও পুরস্কার গ্রহণের অভিজ্ঞতা নিয়ে ৪ মার্চ সকালে খুরশিদা তাঁর বাড়িতে বলেন নানা কথা। খুরশিদার ওয়াংগারি মাথাই পুরস্কার অর্জন। ওয়াংগারি মাথাইয়ের নামে এই পুরস্কারের প্রবর্তন করে। আর প্রথম পুরস্কারটি ছিনিয়ে আনেন বাংলাদেশের খুরশিদা বেগম। কেনিয়ার নোবেলজয়ী পরিবেশবিদ 'ওয়াংগারি মাথাই' মারা গেছেন ২০১১ সালে। বিশ্বব্যাপী 'সবুজবেষ্টনী গড়ে তোলা' আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই আন্দোলনের জন্য ২০০৪ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। বাংলাদেশের খুরশিদার নেতৃত্বে ২৮ নারী বনাঞ্চল রক্ষা, বন্যপ্রাণী, জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে ভূমিকারেখে এই পুরস্কারের জন্য মনোনীত হন। টেকনাফের বনাঞ্চলঘেরা কেরনতলী গ্রামে তাঁর নিবাস।
২০১২ সালের ৯ অক্টোবর, প্রথম আলো: দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ। নৌবাহিনীর জন্য এ যুদ্ধজাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড।
২০১২ সালের ১২ অক্টোবর, প্রথম আলো: ডেসটিনির তিন হাজার ৮০০ কোটি টাকার অনিয়ম। তদন্ত প্রতিবেদনের তথ্য: (১) ১,৪৫৪ কোটি টাকা তছরুপ। (২) ২,৩৪৬ কোটি টাকার লেনদেন সন্দেহজনক। (৩) ডেসটিনিতে প্রশাসক নিয়োগ করা হবে।
২০১২ সালের ১৩ অক্টোবর,সোনালী ব্যাংক থেকে ৩,৫০০ কোটি টাকা হলমার্কের জালিয়াতি।
২০১২ সালের ২০ অক্টোবর, প্রথম আলো: বিদেশ ঘোরেন দীপু মনি। ৪৬ মাসে ১৪৯ বার (৪৫২ দিন) বিদেশ সফর। দেশের প্রয়োজনেই বিদেশে গিয়েছি: দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী।
২০১২ সালের ১৮ নভেম্বর, দৈনিক জনকন্ঠ: রান্নার আগে মুরগি পানি দিয়ে ধোয়া যাবে না। পানি লেগে মুরগি বেকটেরিয়ার সৃষ্টি হয়।
২০১২ সালের ২০ নভেম্বর, দৈনিক জনকন্ঠ: সারাদেশে চার বছরে ৫০ হাজার অগ্নিকান্ড, মারা গেছে ১৭শ মানুষ। ক্ষতি আড়াই হাজার কোটি টাকার বেশি, শুষ্ক মৌসুমেই বেশি ঘটে।
২০১২ সালের ২১ নভেম্বর, দৈনিক জনকন্ঠ: শতাব্দী শেষে বিশ্বের তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রী, ঝুঁকিতে বাংলাদেশ।
২০১২ সালের ২৩ নভেম্বর, প্রথম আলো: ২১ হাজার বইয়ের সমন্বয়ে গড়ে তোলা নওগাঁর বদলগাছির ভাতশাইল প্রগতি সংঘ পাঠাগারে শিক্ষার্থীর সঙ্গে পড়ায় মগ্ন মোশাররফ হোসেন। বইয়ের লাগি বিবাগী-মোশাররফ হোসেন। ১৯৫০ সালে ম্যাট্রিক পাসের পর ভর্তি হন ঢাকার জগন্নাথ কলেজে। চাচাতো ভাই সাহিত্যিক তালিম হোসেন চৌধুরীর বাসায় থেকে পড়াশোনা করতেন। তালিম হোসেনের ছিল বিশাল পাবিবারিক পাঠাগার। ঢাকার নামি-দামি কবি-সাহিত্যিকেরা আসতেন তাঁর পাঠাগারে। মোশাররফকে সঙ্গে নিয়ে তালিম হোসেন যেতেন কবি-সাহিত্যিকদের বাসায়। সেই থেকে পাঠাগার গড়ার সুপ্ত বাসনাটা মাথায় ঢোকে। হাতে টাকা পেলেইকিনতেন বই, পড়তেনও প্রচুর। ১৯৫১ সালে ভাষা আন্দোলনে যোগদেন। ভাষা আন্দোলনের সঙ্গে পাঠাগার তৈরির কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'পাঠাগার তৈরিতে অবশ্যই ভাষা আন্দোলনের অনুপেরণা রয়েছে। ওই বছরই মা মারা যাওয়ার সংবাদ পাই এবং দেশে চলে আসি আর লেখাপড়া হয়ে ওঠেনি। ওই বছরই স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন মোশাররফ। বই সংগ্রহের এক এক ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় কমিটির সঙ্গে বিরোধ দেখা দেয়। চাকরি ছেড়ে দেন। শুরু করেন কাপড়ের ব্যবসা। বই সংগ্রহের নেশায় ব্যবসাও লাটে ওঠে। এসব নিয়ে স্ত্রী রিজিয়া খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। মোশাররফের চাচাতো ভাই আবদুল মতিন চৌধুরী পাঠাগারের জন্য ১৫ শতাংশ জমি দেন তিনি। সে জায়গাতেই পাঠাগারটি আছে এখন। তবে আরও বৃহৎ কলেবরে। আধা পাকা ঘরটি এখন ৫০ ফুট দীর্ঘ। আছে চারটি কক্ষ, ৫২টি স্টিল ও কাঠের আলমারি। নিজের টাকা, জেলা পরিষদ ও এলাকার কয়েকজনের সহায়তায় আলমারিগুলো কিনেছেন মোশাররফ। রেজিস্টার ঘেঁটে সংখ্যাটিও বলনে, ২১ হাজার'। এর মধ্যে রয়েছে দুর্লভ কিছু পান্ডুলিপি, গল্প, কবিতা ও উপন্যাস। আরও হাতের লেখা কোরআন শরিফ, তালপাতার ওপর লেখা পুঁথি, কবিতা ও গল্পের মূল্যবান প্রায় ১৩০টি বই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও গবেষণার কাজে বই নেন এখান থেকে। ৮২ বছর বয়সেও মোশাররফ চশমা পরেন না। সকালে পাঠাগার খুলে কিছুক্ষণ ঝাড়া-মোছার কাজ করেন। তারপর একটি ছেলেকে দেখভালের দায়িত্ব দিয়ে নিজে বেরিয়ে পড়েন। মাইলের পর মাইল গ্রামের পর গ্রাম দিনমান হাঁটেন মোশাররফ একটিমাত্র বইয়ের তরে। বইয়ের খোজে গাঁয়ের পথে মোশাররফ হোসেন চৌধুরী-প্রথম আলোঃ তাঁর ছবিটি দেয়া গেল না।
২০১২ সালের ২৪ নভেম্বর, প্রথম আলো: চোর শিকারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমছে। ২০০৯ সাল থেকে ২০১২ পর্যন্ত গত চার বছরে বাঘ কমেছে ৬৯%।
২০১২ সালের ২৭ নভেম্বর, প্রথম আলো: আশুলিয়ায় ২৪-১২-২০১২ তারিখ পোশক কাপড়খানায় ভয়াবহ আগুন ১১১ জনের, ১২৪ ও ১২৬ জনের প্রাণহানি। গার্মেেন্ট আগুণ দুই দশকে ৭০০ শ্রমিক দগ্ধ।
২০১২ সালের ২৭ নভেম্বর, প্রথম আলো: চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের (ফ্লাইওভার) তিনটি গার্ডার ভেঙে পড়ার পর গতকাল সোমবার (২৬-১১-২০১২ তারিখ পর্যন্ত) ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
২০১২ সালের ৮ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: হিমালয় থেকে উৎপত্তি সকল নদীই আর্সেিনকের মূল উৎস। বিজ্ঞানীদের গবেষণা।
২০১২ সালের ১৪ ডিসেম্বর, প্রথম আলো: চাঁদা না দিলে প্রাণ যাবে। ঢাকা আন্তর্জািতক বাণিজ্য মেলা। ছাত্রলীগের নেতাদের হুমকি-বাণিজ্য মেলায় চাঁদা দিয়ে বিক্রয়কেন্দ্র বানাতে হচ্ছে। বাণিজ্যমন্ত্রী ও আয়োজক সংস্থা উদ্বিগ্ন।
২০১২ সালের ১৫ ডিসেম্বর, প্রথম আলো: নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি। দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাস ছাড়া পেলেন কঠোর গোপনীয়তায়। হত্যাসহ ১২ মামলার আসামি ১৫ বছর ধরে জেলে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর, প্রথম আলো: বিকাশের মুক্তির ঘটনায় পুলিশ প্রশাসন স্তম্ভিত।
২০১২ সালের ১৯ ডিসেম্বর, প্রথম আলো: ১০ বছরে সোয়া লাখ কোটি টাকা পাচার। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে ২০০৬ সালে, এরপর ২০১০ সালে।
২০১২ সালের ১৯ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: স্বপ্নের মেট্্রােরেল প্রকল্প অনুমোদন-ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকা।
২০১২ সালের ২০ ডিসেম্বর, প্রথম আলো: সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৩৩৮তম শাখার রংপুরের পীরগঞ্জে সিঙ্গার পস্নাস শপের শাখার উদ্বোধন।
২০১২ সালের ২০ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: মন্ত্রিীত্ব আর নয়-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আমি আর মন্ত্রিত্বে নেই।
২০১২ সালের ২২ ডিসেম্বর, প্রথম আলো: সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত: সরকারের শীর্ষ পর্যােয় কিছুটা দুর্নীিত হচ্ছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর, প্রথম আলো: পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-১৫ শতাংশ মানুষ সংবাদপত্র পড়ে।
২০১৩ সালের ২ জানুয়ারি, প্রথম আলো: মহিলা পরিষদের তথ্য: ২০১২ সালে সাড়ে পাঁচ হাজারের বেশি নারী নির্যািতত।
২০১৩ সালের ৯ জানুয়ারি, প্রথম আলো: ২৩ লাখ টন চাল উদ্বৃত্ত। তবু চালের দাম বাড়ছে।
২০১৩ সালের ১০ জানুয়ারি, প্রথম আলো: ৫৮ বছরে সর্বিনম্ন তাপমাত্রা রেকর্ড। শীতে থরথর দেশ। জনজীবন বিপর্যস্ত ২২ জনের মৃত্যু। ভারতে ১৭০ জনের মতো মৃত্যু।
২০১৩ সালের ১৩ জানুয়ারি, প্রথম আলো: দেশে এক বছরে ২৪ গুম ৭০ বিচারবহির্ভূত হত্যা। অধিকারের বার্ষিক প্রতিবেদন।
২০১৩ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: তদন্তে অসন্তুষ্ট বিশ্বব্যাংক। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীিতর ষড়যন্ত্র। দুদকের তদন্ত নিয়ে বিশেষজ্ঞ দলের চিঠি। ৪% ঘুষ দেওয়ার কথা ছিল সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে কাজ পাওয়ার পর। ১% ঘুষ পাওয়ার কথা ছিল সাবেক সেতু সচিবের।
২০১৩ সালের ১৬ জানুয়ারি, প্রথম আলো: ১২ হাজার কোটি টাকার দুই ঋণচুক্তি সই। ক্রেমলিনে শেখ হাসিনা-পুতিন বৈঠক। সমরাস্ত্র ক্রয়: ৮ হাজার কোটি টাকার অস্ত্র ক্রয় করবে বাংলাদেশ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: রূপপুরে রাশিয়ার সহযোগিতায় নির্মিত হবে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। দুটি চুক্তি।
২০১৩ সালের ১৯ জানুয়ারি, যুগান্তর: অযত্ন-অবহেলায় বেড়ে উঠছে ১১ লাখ পথশিশু। জড়িয়ে পড়ছে অপরাধচক্রে।
২০১৩ সালের ১৯ জানুয়ারি, দৈনিক জনকন্ঠ: গ্রামীণ চুলায় প্রচলিত জ্বালানিতে বায়ু দূষণ বেশি হয়। কমানো গেলে বেঁচে থাকার হার বাড়বে। গবেষণা প্রতিবেদন।
২০১৩ সালের ২৭ জানুয়ারি, দৈনিক জনকন্ঠ: বাংলাদেশে কিডনি নষ্ট হয়ে ঘন্টায় ৫ জনের মৃত্যু ঘটছে।
২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি, দৈনিক জনকন্ঠ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনীতিকসহ চার বছরে ১৬,২৮৫ জন খুন।
২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: মাটির 'সুস্বাদু' স্যুপ ও শরবত। জাপানে পেশাগত মুষ্টিযোদ্ধা থেকে ২০ বছর বয়সে বাবুর্চির কাজে মনোনিবেশ করেছিলেন তোশিও তানাবে। সে সময় টোকিওতে খুলে বসেন ফরাসি রেস্তোরাঁ।
২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, দৈনিক জনকন্ঠ: ২১২টি দৈনিক পত্রিকা, ৩০টি টিভি চ্যানেল।
২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশ প্রতিদিন: বিদেশের কারাগারে আটক পৌনে আট হাজার বাংলাদেশি।
২০১৩ সালের ১ মার্চ, প্রথম আলো: সাঈদীর ফাঁসি, সহিংসতায় নিহত ৩৭ জন। দেশজুড়ে জামায়াত-শিবিরের তান্ডব। সাঈদীর বিরুদ্ধে খুন-ধর্ষেণর আট অভিযোগ প্রমাণিত।
২০১৩ সালের ২ মার্চ, প্রথম আলো: রাজনৈতিক সহিংসতায় ফেব্রুয়ারিতে নিহত-৬২ জন।
২০১৩ সালের ৪ মার্চ, প্রথম আলো: সহিংসতা বাড়ছে, নিহত ২২ জন। থানা, ফাঁড়ি, সরকারি দপ্তরে জামায়াত-শিবিরের হামলা, আগুন।
২০১৩ সালের ৪ মার্চ, প্রথম আলো: সহিংসতা: দেশজুড়ে আতঙ্ক। সরকার কিছু বলছে না প্রেসনোটও নেই।
২০১৩ সালের ৪ মার্চ, প্রথম আলো: বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ সকল পক্ষকে শান্তিপূর্ণ পথ খুঁজে বের করার পরামর্শ।
৩০১৩ সালের ৫ মার্চ, প্রথম আলো: ২৮ ফেব্রুয়ারি, থেকে ৪ মার্চ। ১৮ জেলায় সহিংসতায় নিহত ৭৪ জন। ৩৮ জন সহিংসতায় জামায়াত-শিবির কর্মীর মৃত্যু। ৩০ জন সাধারণ মানুষ ও অন্য রাজনৈতিক কর্মীর মৃত্যু। ৬ জন জামায়াত-শিবিরের হামলায় পুলিশের মৃত্যু।
২০১৩ সালের ৬ মার্চ, প্রথম আলো: ৬৭ জনের মৃত্যুর দায় বিএনপি-জামায়াতের। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি।
২০১৩ সালের ১৪ মার্চ, দৈনিক জনকন্ঠ: আড়াই মাসে বিক্ষোভ হরতালে ৬০৬টি বাস-ট্রাক ক্ষতিগ্রস্ত।
২০১৩ সালের ১৫ মার্চ, প্রথম আলো: অন্য আলো-কুয়াকাটা সমূদ্রসৈকতের বালু খনন করে তোলা প্রাচীনকালের নৌকা। অতীতের রহস্যময় নৌকা। বিশেষজ্ঞরা যা বলছেন। আনুমাণিক ১৫০ থেকে ২৫০ বছর আগের অর্থাৎ ব্রিটিশ আমলের এটি একটি অনন্য নিদর্শন।
২০১৩ সালের ২২ মার্চ, প্রথম আলো: রাজনৈতিক সহিংসতা। কোনোভাবেই এ সমস্ত ঘটনার বিচার-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কাম্য নয়। মিজানুর রহমান-চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। ২০০০ জন আসামি গ্রেপ্তার, ১১০০ জনই জামায়াত-শিবিরের কর্মী। সারা দেশে ৩৬০ মামলা আসামি তিন লাখ।
২০১৩ সালের ২২ মার্চ, প্রথম আলো: ২৮ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত-মৃতের সংখ্যা ৮২ জন। ৩৯ জন জামায়াত কর্মী। ৩৫ জন সাসারণ মানুষ ও অন্য রাজনৈতিক কর্মী। নিহত ৮ জন পুলিশ, আহত ৫০০ জন। সাড়ে চার মাপসের সহিংসতা ১২৯টি যানবাহন ক্ষতিগ্রস্ত-৩৭টি ভস্মীভূত। স্থানীয় সরকারের ৩৫ দপ্তরে আগুন, ভাঙচুর-৩০ কোটি টাকার ক্ষতি।