জীবনের সম্ভাবনাকে সচেষ্ট হয়ে জাগিয়ে তুলতে হয়।-মিস কারম্যান।
যদি ভুল কর, তবে তা সংশোধনের জন্য বিলম্ব বা লজ্জাবোধ করোনা।-কনফুসিয়াস।
বৃষ্টি যেমন শুস্ক জমিনকে সতেজ করে, জ্ঞানও তেমনি নির্জীব অন্তরকে সজীব করে।-লোকমান হাকিম।
অস্থিও মানসিকতা স্বাস্থ্য ও শান্তি দুটোতেই বিঘ্ন সৃষ্টি করে।-আফরাবেন।
একজন ভালো মানুষ, ভালো মানুষ তৈরী করতে পারে।-মেনান্ডার।
সংকীর্ণ মানসিকতা যতখানি অশান্তি আনে, ততখানি আর কিছুতে আনে না।-ফ্রাঙ্ক পুটনাম।
দূনীর্তিেক যতই প্রশ্রয় দেয়া যাবে, ততই তা বাড়বে।-স্যামুয়েল দানিয়েল।
নিরাশ হয়ো না তাতে আয়ু হ্রাস পায়।-এরিস্টটল।
অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সৎসাহসের প্রয়োজন হয়।-দান্তে।
যে সৎ চিন্তায় নিমগ্ন থাকে কলুষতা তাকে স্পর্শ করতে পারে না।-জর্জ লিনলে।
ইতিহাসের অভিজ্ঞতা বলে ভাগ্য তাঁদেরই পক্ষে যায় যাঁদের নিজেদের পূর্বপ্রস্ত্ততি থাকে।-লুই পাস্ত্তর (ফরাসি বিজ্ঞানী)।
লক্ষ্য অর্জন কোনো ভাগ্যের বিষয় নয়, এটি নিশ্চিতভাবেই নিজের অর্জেনর ব্যাপার।-উইলিয়াম জে ব্রায়ান (মার্কিন রাজনীতিবিদ)।
মানুষ ভাগ্যের শৃঙ্খলে বন্দী নয়, বরং সে বন্দী নিজের চিন্তা-চেতনার কাছে।-ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)।
কোনো মহৎ প্রতিভাই কিছুটা পাগলামো ছাড়া হতে পারে না।-সেনেকা(রোমান দার্শিনক)।
নিরানব্বই ভাগ পরিশ্রম আর এক ভাগ অনুপ্রেরণার সম্মিলিত রূপই প্রতিভা।-টমাস আলভা এডিসন (মার্কিন বিজ্ঞানী)।
প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায় কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারে না।-এডগার্ড ভার্জ (ফরাসি সংগীতজ্ঞ)।
কর্ম থেকে কর্তৃত্বকে যতই দূরে পাঠানো যাবে ততই মজুরির বোঝা হয়ে মানুষকে চেপে মারবে।-রবীন্দ্র নাথ ঠাকুর।
এমন কোনো মানুষকে তোমার কাজের দায়িত্ব দিও না যে শুধু টাকার জন্য কাজ করবে; বরং তাকে দায়িত্ব দাও, যে ভালোবেসে কাজটি করবে।-হেনরি ডেভিড থরো (মার্কিন লেখক)।
মানুষ ভুলে যায় কত দ্রুত তুমি কাজটি করেছ, বরং মনে রাখবে কাজটি কত নিখুঁত হয়েছে।-জেমস হাওয়ার্ড (মার্কিন চলচ্চিত্রকার ও সমালোচক)।
প্রযোজনের তাগিদেই মানুষ কিছু সৃষ্টি করে।-স্টেইন ভবলেন (নরওয়েজীয় সমাজবিজ্ঞানী)।
যে ব্যক্তি শিক্ষাকে কম গুরুত্বপূর্ণ মনে করেন তিনিই প্রকৃত সৃজনশীল মানুষ।-চার্লস কোঁরিং (মার্কিন প্রকৌশলী)।
ভবিষ্যৎ সম্পর্কে ভালো ধারণাই একজনকে নতুন কিছু করতে উদবুদ্ধ করে।-এলান কি (মার্কিন কমপিউটার বিজ্ঞানী)।
যেকোনো সাফল্যের পেছনে কারও না কারও অনুপ্রেরণা থাকে।-প্রবাদ।
অন্যের প্রেরণার চেয়ে নিজের বুদ্ধিকে বেশি গুরুত্ব দাও।-অ্যারন কপল্যান্ড(মার্কিন সংগীতজ্ঞ)
অজ্ঞতা মানুষের জীবনে অন্ধকার রাতের মতো, যে রাতের আকাশে চাঁদ কিংবা তারা কোনোটিই থাকে না।-চৈনিক দার্শিনক (কনফুসিয়াস)।
অজ্ঞতা কখনোই কোনো প্রশ্নের মীমাংসা করতে পারে না।-বেঞ্জামিন ডিজরেলি।
অল্প বিদ্যা ভয়ঙ্কর, কিন্তু তাই বলে বিদ্যাহীনতা মোটেও ভালো কথা নয়।-বব এডওয়ার্ড।
মানুষকে বিশ্বাস করো, তারা তোমাকে সততা দেখাবে; তাদেরকে মহৎ ভাবো, তারা তার প্রতিদান দেবে।-র্যালফ এ এমারসন (মার্কিন লেখক)।
অক্ষম ব্যক্তির শেষ আশ্রয় হিংস্রতা।-আইজাক আসিমত(মার্কিন লেখক ও বিজ্ঞানী)।
ক্রোধ নয়, হিংস্রতা নয়, অধ্যবসায় দিয়েই অম্ভবকে জয় করা সম্ভব।-পস্নাটার্স(গ্রিক লেখক)।
শক্তি প্রয়োগের মাধ্যমে অর্জিত জয় ক্ষণস্থায়ী; তা আসলে পরাজয়েরই নামান্তর।-মহাত্মা গান্ধী।
ক্ষুদ্রের সহিত হাতাহাতি করিয়া দিন যাপনকেই জয়লাভের উপায় বলে না-তাহার চেয়ে উপরে ওঠায় জয়।-রবীন্দ্রনাথ ঠাকুর।
উপদেশ দেওয়া সহজ, উপায় বলিয়া দেওয়াই শক্ত।-রবীন্দ্রনাথ ঠাকুর।
নিজের মনের বিরুদ্ধে জয়লাভ করার মাধ্যমেই নিজের উন্নতি ঘটে।-এডওয়ার্ড গিবন।
যেকোনো বিজয়ের মুহূর্তে সতর্ক থাকা দরকার। কারণ, বিজয়ের মধ্যেই লুকিয়ে থাকে পরাজয়ের বীজ।-র্যালফ সকম্যান (মার্কিন ধর্মতত্ত্ববিদ)।
মহৎ ব্যক্তির ওপর সহজেই আস্থা রাখা যায়।-সোলোন (গ্রিক কবি)।
যখন মানুষ কোনো কিছু আগাগোড়া অর্থহীনভাবে করে, তা অবশ্যই কোনো না কোনো মহৎ চিন্তার প্রতিফলন।-অস্কার ওয়াইল্ড (আইরিস কবি)।
শত পুস্পের বিকাশ হোক, শত মতের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলুক।-মাও সে তুং।
যত মত তত পথ।-প্রবাদ।
মানুষের আত্মা শাশ্বত ও অবিনশ্বর।-পেস্নটো।
আত্মার অনুসন্ধান কোরো না, কারণ জীবন অবিনশ্বর।-পিনডার (গ্রিক কবি ও দার্শিনক)।
অবিনশ্বরতার প্রথম শর্তই হচ্ছে মৃত্যু।-স্ট্যালিন জে লেক (পোলিশ লেখক)।
সমালোচনা ছাড়া কেউ সফল হতে পারে না।-মার্কিন প্রবাদ।
যদি সমালোচনা এড়িয়ে চলতে চাও, তাহলে কিছুই করতে পারবে না, কিছুই বলতে পারবে না, তুমি হয়ে পড়বে অপদার্থ।-অ্যালবার্ট হাবার্ড (মার্কিন লেখক ও প্রকাশক)।
সমালোচনা শীতল বাতাস সইতে পারা স্বাস্থ্যের লক্ষণ।-মোতাহের হোসেন চৌধুরী (বাঙালি প্রাবন্ধিক)।
অন্য কোনো কিছুই অভ্যাসের মতো শক্তিশালী নয়।-ওভিড (রোমান কবি)।
কৌতূহল দমন কোনো ভালো অভ্যাস নয়।-মার্কিন প্রবাদ।
ন্যায়বিচারের তরবারিতে কোনো খাপ থাকে না।-আরব প্রবাদ।
অবিচারের একটি ঘটনার ন্যায়বিচারের জন্য হুমকিস্বরূপ।-মার্টিন লুথার কিং জুনিয়র (মার্কিন বিপস্নবী)।
বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার অর্থই হচ্ছে ন্যায়বিচারকে প্রভাবিত করা।-উইলিয়াম গ্লাডস্টোন।
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়।-প্রবাদ।
সঠিক তথ্য না জেনেই আমরা কিছু মানুষকে ঘৃণা করি, আর ঘৃণা করি বলে তাঁদের সম্পর্কে কিছু জানতেও পারি না।-চার্লস কে কলটন (ব্রিটিশ লেখক ও সমালোচক)।
আমাদের নিজেদের অপছন্দের কোনো বৈশিষ্ট অন্যের মধ্যে থাকলেই কেবল আমরা তাঁকে ঘৃণা করতে পারি।-হারমান হেসে (নোবেলবিজয়ী জার্মান লেখক)।
কল্পনাই ডুবে বাস্তবতা এড়ানো যায় না।-প্রবাদ।
ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা কল্পনাকে সীমাবদ্ধ করে।-চার্লস এফ কোঁরিং(মার্কিন দার্শিনক)।
জ্ঞানের চেয়ে কল্পনাশক্তি অধিক গুরুত্বপূর্ণ।-আলবার্ট আইনস্টাইন (নোবেলবিজয়ী জার্মান বিজ্ঞানী)।
তোমার জ্ঞানের পরিধির চেয়ে সম্মানকে বেশি গুরুত্ব দিয়ো না।-আরব প্রবাদ।
তরবারির আঘাতের চেয়েও মারাত্মক কুৎসাকারীর জিহ্বা।-ফিলিপ সিডনি(ইংরেজ কবি)।
কুৎসা দ্রুত ছড়ায় বটে কিন্তু সত্যের মতো তা স্থায়ী হয় না।-উইল রজার(মার্কিন অভিনেতা)।
সব ভুল বোঝাবুঝির মূলেই রয়েছে ভাষা।-আঁতোয়া সাঁৎ জু পেরি।
ছোট বিষয় প্রকাশ করতে ভারী শব্দ ব্যবহার কোরো না।-শ্যামুয়ের জনসন।
চিন্তা করো জ্ঞানীর মতো কিন্তু যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করো সাধারণের ভাষা।-উইলিয়াম বি ইয়েটস।
একজন আদর্শবাদী অপরের সফলতার জন্য সহায়তার হাত বাড়ান।-হেনরি ফোর্ড।
আদর্শবাদী হিসেবে আমি জানি না, কোথায় চলেছি; কিন্তু এটা জানি যে আমি ঠিক পথে রয়েছি।-কার্ল স্যান্ডবার্গ।
বাঁধাকপির চেয়ে গোলাপের গন্ধ ভালো। কিন্তু আদর্শবাদীরা ঠিকইজানেন, বাঁধাকপিতে ভালো স্যুপ তৈরী হয়।-এইচ.এল.মেনকেল।
আমি অন্ধকারে যতটা দেখি, তার মাত্র এক শতাংশ আলোতে প্রকাশ করতে পারি।-এম.সি.অ্যাচার।
পৃথিবীতে দুই ধরনের আলো আছে-একটি আলোকিত করে, অন্যটি অন্ধকার দূরীভূত করে।-জেমস থার্বার(মার্কিন কার্টুিনষ্ট)।
সঠিক আলোয় সবকিছুই অসাধারণ।-অ্যারোন রোজ (মার্কিন চিত্রশিল্পী)।
মানুষের জীবনে দুটি বিয়োগান্ত ঘটনা বিদ্যমান: হৃদয়ঘটিত প্রত্যাশা পূরণ না হওয়ার দুঃখ, আরেকটা হচ্ছে তা পূরণ হওয়ার যাতনা।-জর্জ বর্নার্ড শ।
মানুষ এমন এক প্রাণী, সে যত পায় তত চায়; তার প্রত্যাশা কখনো পূরণ হওয়ার নয়।-হেনরি জর্জ।
প্রত্যেক মানুষের জীবনে কাজ ও প্রত্যাশা পরস্পর হাত ধরে চলে এবং এটি খুবই স্বাভাবিক ঘটনা।
কৃতজ্ঞতা শুধু গুণই নয়, এটি মানুষের মহত্তম গুণ।-সিসেরো (গ্রিক দার্শিনক)।
কৃতজ্ঞতা হলো সৌজন্য বোধের সবচেয়ে সুন্দর প্রকাশ।-জ্যাক মারিত(ফরাসি দার্শিনক)।
কৃতজ্ঞতা হৃদয় থেকে উৎসারিত, যা অন্যের ভুল ক্ষমা করতে শেখায়।-চার্লস ই জেফারসন।
সরকার অন্যায় কাজ করলে তোমার পক্ষে ঠিক কাজ করা কঠিন।-ভলতেয়ার।
কিছু কিছু পরাজয় অনেক ক্ষেত্রে বিজয়ের চেয়েও বড় আনন্দের উপলক্ষ তৈরী করে।-মিশেল ডি মন্টি।
জীবনে প্রতিটি মানুষকেই এক বা একাধিক পরীক্ষায় হারতে হয়।-বদ্ধুদেব বসু(বাঙালি কবি)।
আত্মগর্ব মানুষের আত্মবিপর্জয় ডেকে আনে।-ঈসপ(রোমান নাট্যকার)।
মানুষের জ্ঞান-বিজ্ঞান বাড়িয়ে চলার সাধনায় চিরদিন সবচেয়ে বড় বাধা হয়ে থেকেছে আমিত্বের অহঙ্কার। আমি যেটুকু জানি সেটা জানাই যথেষ্ট-এ অহঙ্কার।-মানিক বন্দ্যোপাধ্যায়।
সুধু সফল ব্যাক্তিদের আত্মগর্ব পৃথিবী মেনে নেয়, বাকিদের নয়।-জন বস্নাক।
পাওনাদারের চেয়ে দেনাদারের স্মৃতিশক্তি প্রখর হয়।-বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
ভালোবাসার স্মৃতি সবচেয়ে মধুর।-শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
স্মৃতি হচ্ছে ডায়েরি, যা আমরা সব সময় বয়ে বেড়াই।-অস্কার ওয়াইল্ড(ইংরেজ কবি ও নাট্যকার)।
চোখ আলোর মধ্যেই পূর্ণ হয়। কান শব্দের মধ্যে সার্থক হয়।-রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রত্যেক মানুষই স্বতন্ত্র ও অদ্ভুত।-উইলিয়াম শেক্সপিয়ার(ইংরেজ নাট্যকার)।
মানুষের সামর্থয অফুরন্ত, কিন্তু সে তার ক্ষমতা সম্পর্কে সামান্যই জানে।-জাঁ পল সাত্র্রে।
জ্ঞানের চেয়ে কল্পনাশক্তি অধিক গুরুত্বপূর্ণ।-আলবার্ট আইনস্টাইন।
বাস্তবতার বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার হলো কল্পনা।-জুলি দ্য গলাত।
ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা আমাদের কল্পনাকে সীমাবদ্ধ করে।-চার্লস এফ কোঁরিং।
সুনির্দিষ্ট লক্ষ্যে, বিরামহীন চলার মধ্যেই সাফল্য নিহিত।-আনা পাভলোভা।
মানুষ সফল হওয়ার জন্যই জন্মায়, ব্যর্থ হওয়ার জন্য নয়।-হেনরি ডেভিড থরো।
সাফল্য একটাই-নিজস্ব ধারায় জীবনযাপন করতে পারা।-ক্রিস্টোফার মোরলে।
তোমার নীরবতা, তোমার সম্মতিরই প্রকাশ।-ইউরিপিডিস(গ্রিক নাট্যকার)।
দুজন ব্যক্তি যদি সব বিষয়ে একমত হন, তাহলে এটা নিশ্চিত যে তাদের মধ্যে কেবল একজনই চিন্তার কাজটি করেছেন।-লিনডন বি. জনসন।
আমি মুখে যা বলি তার সবগুলোর সঙ্গে সব সময় যে একমত পোষণ করি, তা নয়।-মার্শাল ম্যাকলুহান।
সুস্বাস্থের জন্য শরীর ও আত্মার যুগপৎ যত্ন প্রয়োজন।-ক্লিওবালাস(গ্রিক দার্শিনক)।
বিশ্বে আসলে একটিই উপাসনালয়, আর সেটি হচ্ছে মানুষের শরীর।-নোভালিস।
আত্মসচেতনতা বা আত্মরক্ষামূলক কোনো ঘটনায় মনের প্রথম পদক্ষেপটি আসে শরীর থেকে- জর্জ শিহান।
'যত ধীরেই হোক প্রগতি অর্জন করা কাউকে নিরাশ কোরো না।'-পেস্নটো (খ্রিষ্টপূর্ব ৪২৭-৩৪৭)।
'সংঘাত ও দ্বন্দ্বের মধ্য দিয়ে প্রগতি ঘটে।'-কার্ল মার্কস(১৮১৮-১৮৮৩), জার্মান দার্শিনক।
ভালোবাসায় ভয় পাওয়া মানে জীবনকেই ভয় পাওয়া; আর যারা জীবনকে ভয় পায়, এরই মধ্যে তারা তিনবার মরেছে। বার্টান্ড রাসেল(১৮৭২-১৯৭০), ইংরেজ দার্শিনক।
জন্ম ও মৃত্যু কারও ইচ্ছাধীন নয়, তাই মধ্যবর্তী সময়টুকু উপভোগ করাই শ্রেয়।-জর্জ সান্তানা
'গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হলো স্বাধীনতা।' অ্যারিস্টটল (খৃষ্টপূর্ব ৩৮৪-৩২২)
রাষ্ট্র থাকলে (নাগরিকদের) স্বাধীনতা থাকে না, আর স্বাধীন সমাজে রাষ্ট্র থাকতে পারে না।'-লেনিন।
মানুষের শরীরের মোট ওজনের ৬৫ শতাংশ হলো অক্সিজেন।
সোয়াজিল্যান্ডের মানুষের গড় আয়ু ৩২ বছর, যা বিশ্বগড়ের চেয়েও অর্ধেক।
আমাজান নদীর দৈর্ঘয ৬,২৭৫ কিলোমিটার।
লবণ কম খান, সুস্থ থাকুন।
ভারতের দিল্লি শহরের জ্ঞানেশ রিশি এক লোক আধালিটারের একটা সসের বোতল ৩৯ সেকেন্ডে নিঃশেষ করতে পারেন!
বস্ত্র ধৌতি হলো ভারতীয় যোগীদের একটা অনুশীলন। এ অনুশীলনে ২৫ ফুট দীর্ঘ এক ফালি কাপড় খাওয়া হয় পাকস্থলী ও খাদ্যনালি পরিস্কার করার জন্য।
সিংহ দিনে ২০ ঘন্টা পর্যন্ত ঘুমায় এবং এভাবে এক বা দুই দিন না খেয়ে কাটিয়ে দেয়।
'ডেভি ক্রকেট' হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্র পারমাণবিক যুদ্ধাস্ত্র, যা একজন যুদ্ধবীরের নামানুসারে রাখা হয়। এখন একেবারেই অব্যবহৃত ওই অস্ত্রটির ওজন ছিল মাত্র ৭৬ পাউন্ড।
মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক ২০ বছর ধরে বহু বিলিয়ন নগদ ডলার রেখেছে। পারমাণবিক আক্রমণের সময় যাতে সেগুলো কাজে লাগানো যায়।
প্রতি ৯৮ মিনিটে ইংরেজি ভাষায় একটি করে নতুন শব্দ যুক্ত হচ্ছে।
কমপিউটার এক অপদার্থ। সেগুলো উত্তর দেওয়া ছাড়া আর কিছু জানে না।-পাবলো পিকাসো
কমপিউটারের ভেতর আপনি যা কিছুই রাখুন না কেন, এর ওজন বা আকার তাতে বাড়বেও না, কমবেও না।-বিল গেটস।
'বিজ্ঞান হলো সুগঠিত জ্ঞান, আর প্রজ্ঞা হলো সুগঠিত জীবন।'-ইমানুয়েল কান্ট।
পৃথিবীর এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ এক ধরনের দাসত্বে বা বলপূর্বক শ্রমে নিয়োজিত।
পৃথিবী সফল লোকের দর্প সহ্য করে, অন্য কারও নয়।-জন বেস্নক।
গোঁড়ামির ওপরে প্রতিষ্ঠিত মতাদর্শ সব সময়ই সর্বোচ্চ সহিংসতা ডেকে আনে।-ফ্রান্সিস জেফরি।
যখন ভালো কিছু করি, তখন ভালো লাগে; যখন মন্দ কিছু করি, খারাপ লাগে। এটাই আমার ধর্ম।-আব্রাহাম লিংকন।
লোকজনকে পেটানোর বাইরেও অনেক মজার কাজ আছে।-মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী।
মানুষ যখন কথা বলে, পূর্ণভাবে শোনো। বেশির ভাগ মানুষ অন্যের কথা শোনে না।-আর্নেস্ট হেমিংওয়ে(১৮৯৯-১৯৬১), মার্কিন কথাসাহিত্যিক।
আপনি কী জানেন, আর কী জানেন না, সেটা জানাই হচ্ছে জ্ঞান। কনফুসিয়াস(চীনা দার্শিনক)
জ্ঞানের মাধ্যমে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, সংখ্যা দিয়ে নয়। পেস্নটো (গ্রিক দার্শিনক)।
বিশ্বের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যৌবন ও নারীর সৌন্দর্য। চাণক্য (ভারতীয় দার্শিনক: খ্রিষ্টপূর্ব ৩৫০-২৭৫)
যেখানে হইচই আছে, সেখানে প্রকৃত জ্ঞান নেই। লেওনার্দো দা ভিঞ্চি(ইতালী শিল্পী ও বিজ্ঞানী।
এ পর্যন্ত ১১২টি মৌলিক পদার্থ বিশ্বে আবিস্কার হয়েছে। প্রসঙ্গত, নতুন মৌল আবিস্কারের পর্যায় সারণিতে এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জার্মািনর বিজ্ঞানীদেরই অবদান রয়েছে। ফক্স নিউজ। সৌরজগতের বাইরে ৭১৫টি গ্রহ আবিস্কৃত। ২৭-০২-২০১৪ তারিখে বলেছেন মার্কিন বিজ্ঞানীরা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪২৩টি হাওর রয়েছে। দেশের মোট আয়তনের ৬ ভাগের ১ ভাগ জুড়ে এ হাওরাঞ্চলে প্রায় ২ কোটি মানুষের বসবাস।
বাংলাদেশে প্রায় ২১ হাজার কিলোমিটার সড়কের মধ্যে চার হাজার সাত কিলোমিটার সড়ককে জাতীয় সড়ক ও মহাসড়ক হিসেবে বিবেচনা করা হয়।
চীনের ইউয়ান রাজত্বের (১২৭১-১৩৬৮) মোঙ্গলীয় শাসকেরা সর্বপ্রথম কাগজের মুদ্রার অর্থনীতি চালু করেন।
৩১-০৫-২০১০ তারিখ জনকন্ঠ: বাংলাদেশের ১০ হাজার ৪২২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করে।
একটি গড়পড়তা আলবাট্টস পাখির পাখার দৈঘ্য প্রায় ১৪ ফুট লম্বা হয়। ইচ্ছা করলে পাখিটি কয়েক বছর একনাগাড়ে উড়ে বেড়াতে পারে। এদের একেকটি ভ্রমণ প্রায় হাজার মাইল হয়ে থাকে।
'পরিশ্রম করুন এবং প্রয়োজনীয় বিশ্রাম নিন। বিশ্রাম না নিলে কর্মস্পৃহা সৃষ্টি হয় না।
'মানুষ জন্মগতভাবেই জ্ঞানপিয়াসী।' অ্যারিস্টটল (খ্রীষ্টপূর্ব ৩৮৪-৩২২), গ্রিক দার্শিনক।
'যদি না জানো, তাহলে নিজেকে বলো যে তুমি জানো না। আর যদি জানো, তাহলে বলো যে তুমি জানো-এটাই জ্ঞান।' কনফুসিয়াস (খ্রীষ্টপূর্ব ৫৫১-৪৭৯)।
'জ্ঞানই শক্তি।' ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৯), ব্রিটিশ দার্শিনক।
ফিনল্যান্ডের একটি যায়গা ১২ ঘন্টা রাত আর ১২ ঘন্টা দিন। আর একটি যায়গা ২২ ঘন্টা দিন আর দু ঘন্টা রাত। ারতের ভারতের পূর্ব-দক্ষিণ অভ
২০১২ সালের ১১ জুলাই, পৃথিবীর লোকসংখ্যা ৭০৬ কোটি। আর পৃথিবীর আয়তন ১৯,৫২,১৭,৮০০ (উনিশ কোটি বায়ান্ন লক্ষ সতের কোটি আটশত) বর্গমাইল। প্রতিবর্গমাইলে বাস করে-৩৬.১৬ জন। একজনের ভাগে সাগরসহ ১,৭৬৯.৬৮ শতক বা ১৭.৭০ একর যায়গা পায়।