১৯৫৪ সালের ২৬ নভেম্বর, শ্রীলংকার জাফনায় তামিল টাইগার'স গেরিলা নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের জন্ম, শ্রীলংকার আর্মীর গুলিতে মৃত্যু-১৭-০৫-২০০৯ তারিখ।
১৯৫৪ সালের ১১ ডিসেম্বর, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল(প্রচন্ড)'র জন্ম। নির্বািচত হয়েছেন ১৫-০৮-২০০৮ তারিখ। ক্ষমতা গ্রহণ-১৮-০৮-২০০৮ তারিখ।
১৯৫৬ সালে চীনের মানবাদিকারকর্মী শান্তিতে নোবেল পায় ২০১০ সালে লিউ জিয়াবোর জন্ম। জিয়াবো আজও কারাগারে বন্দী আছে।
১৯৫৭ সালের ১০ মার্চ, সৌদি আরবের রিয়াদে আল-কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের জন্ম, মৃত্যু-০২-০৫-২০১১ তারিখ পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর হামলায় নিহত হয়েছেন।
১৯৫৭ সালের ২৯ মে, ইরানের তেহরানে মহসেন মাখমালবাফের জন্ম। তিনি বদলে দিয়েছেন ইরানের চলচ্চিত্র জগৎ।
১৯৫৭ সালের ৩১ মে, সৌদি আরবে সৌদি প্রিন্স খালিদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদের জন্ম, মৃত্যু-১০-০৬-২০১১ তারিখ।
১৯৫৭ সালের ২৪ ডিসেম্বর, আফগাস্তিানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জন্ম।
১৯৬৬ সালে তেহরানে ইরানের সাবেক শাহর ছেলে আলিরেজা পাহলভির জন্ম, যুক্তরাষ্ট্রের বোস্টনে আত্মহত্যা করেন-০৪-০১-২০১১ তারিখ।
১৯৬৭ সালের ২১ জুন, থাইল্যান্ডের সান কামফায়েং-এ থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রার জন্ম।
১৯৭১ সালের ১২ নভেম্বর, চেন গুয়াংজেং-এর জন্ম। চীনের ভিন্নমতাবলম্বী নেতা। তাঁর ডাক নামের অর্থ 'খালি পায়ের উকিল'।
১৯৭৮ সালের ২৭ এপ্রিল, আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ দাউদ নিহত হন।
১৯৮০ সালের ২১ ফেব্রুয়ারি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক-এর জন্ম। ১৯৮৩ সালের ২১ আগষ্ট, ফিলিপাইনের বিরোধীদলীয় নেতা বেনিগনো এ্যাকুইনো নিহত হন।
১৯৮৯ সালের ২৮ সেপ্টেম্বর, ফিলিপাইনের নির্বািসত প্রাক্তন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মাকোের্সর মৃত্যু।
১৯৯২ সালেল ১৪ অক্টোবর, পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ নেপালের খগেন্দ্র থাপা মগরের জন্ম। মাত্র ১৮তম বার্ষিকীতে (১৪-১০-২০১০ তারিখ)। খগেন্দ্রর উচ্চতা ২৫.৮ ইঞ্চি। ১৯৯৬ সালের ১ নভেম্বর, শ্রীলংকার প্রেসিডেন্ট জয়বর্ধেনর মৃত্যু।
১৯৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি, চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিং মৃত্যুবরণ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট-মামুন আবদুল গাইয়ূম ও মিসেস গাইয়ূম। নাসিদ কামাল-প্রেসিডেন্ট
১) চীনের প্রেসিডেন্ট সি. চিন পিংয়ের ঢাকা আগমণ-ঢাকা ১৫-১০-২০১৬ তারিখ।
ভারত:
৩০০ খৃষ্টপূর্ব অশোকের জন্ম, খৃষ্টপূর্ব ২৩২ সালে মৃত্যু।
১১৪২ সালে খাজা মঈনুদ্দীন চিশতী(রহ.)'র জন্ম, মৃত্যু-১২৩৬ সালে।
১২০৬ সালে বখতিয়ার খিলজী মৃত্যুবরণ করেন।
১২০৭ সালের ২৯ সেপ্টেম্বর, মৌলানা জালালুদ্দিন রুমী(রহ.)'র জন্ম, মৃত্যু-১৬-১২-১২৭৩
১২১১ সালে কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ করেন।
১২৩৫ সালের ১ মে, দিল্লীর সুলতান শামসউদ্দীন আলতামাসের ইন্তেকাল।
১২৩৬ সালের ১৯ এপ্রিল, দিল্লীর সম্রাট ইলতুৎমিশের ইন্তেকাল।
১৩২৬ সালের ৫ জানুয়ারি, দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজীর ইন্তেকাল।
১৩৪২ সালে মধ্যযুগীয় বাংলার সুলতানের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন, মৃত্যু-১৩৫৮ সালে।
১৩৮৮ সালের ২০ সেপ্টেম্বর, দিল্লীর সুলতান ফিরোজ শাহ তুঘলকের ইন্তেকাল।
১৩৮৯ সালের ১৯ ফেব্রুয়ারি, সুলতান গিয়াস উদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লীতে নিহত হন।
১৪০৬ সালের ১৬ মার্চ, বিশ্বখ্যাত ইসলামী সমাজ চিন্তাবিদ ও ঐতিহাসিক ইবনে খালদুনের ইন্তেকাল।
১৪১৫ সালে কবি কৃত্তিবাসের জন্ম এবং মৃত্যুবরণ-১৪৩৩ সালে।
১৪৬৯ সালে ভারতের পাঞ্জাবে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্ম, মৃত্যু-১০-১০-১৫৩৯ তারিখ।
১৪৮৩ সালের ২৪ ফেব্রুয়ারি, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোগল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের জন্ম, মৃত্যু-২৬-১২-১৫৩০ তারিখ।
১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি, গৌরীয় বৈঞ্চব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের জন্ম, মৃত্যু-২৯-০৬-১৫৩৩ তারিখ।
১৫০৮ সালের ৭ মার্চ, মোগল সম্রাট হুমায়ূনের জন্ম, মৃত্যু-২৮-০১-১৫৫৬ তারিখ।
১৫৪২ সালের ২৩ নভেম্বর, মোঘল সম্রাট জালালুদ্দিন আকবরের জন্ম, আগ্রায় ইন্তেকাল-১৭-১০-১৬০৫ তারিখ।
১৫৪৫ সালের ২২ মে, সম্রাট শেরশাহ নিহত হন।
১৫৪৯ সালে বাংলার শাসনকর্তা ইসলাম খানের জন্ম, ইন্তেকাল-২১-০৮-১৬১৩ তারিখ।
১৫৫১ সালের ১৪ জানুয়ারি, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক, সভাসদ ও সম্রাট আকবরের মন্ত্রী পন্ডিত শেখ আবুল ফজলের জন্ম, মৃত্যু-২২-০৮-১৬০২ তারিখ।
১৫৬৪ সালে পাঞ্জাবের সরহিন্দে শেখ আহমেদ সরহিন্দি'র জন্ম, মৃত্যু-১৬২৪ সালে। ইসলামের প্রথম যুগের বিখ্যাত ব্যক্তিত্ব খলিফা উমরের বংশধর বলে নিজেকে দাবি করেন।
১৫৬৯ সালের ৩০ আগষ্ট, মোঘল সম্রাট জাহাঙ্গীরের জন্ম, মৃত্যু-২৮-১০-১৬২৭ তারিখ।
১৫৮৬ সালের ২৫ ফেব্রুয়ারি, সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৫৮৯ সালের ৬ মে, সংগীত জগতের প্রবাদ পুরুষ মিঞা মুহাম্মদ তানসেনের মৃত্যু।
১৫৯২ সালের ৫ জানুয়ারি, ভারতের মোগল সম্রাট শাহজাহানের জন্ম, মৃত্যু-২২-০১-১৬৬৬ তারিখ।
১৬০১ সালে ইরানি বংশোদ্ভূত শায়েস্তা খার (আসল নাম মির্জা আবু তালিব) জন্ম, তাঁর মৃত্যু-জানা নেই।।
১৬০৭ সালে আনুমানিক কবি আলাওলের জন্ম এবং মৃত্যুবরণ-১৬৮০ সালে।
১৬১৮ সালের ৩ নভেম্বর, মুঘল সম্রাট আওরঙ্গজেবের জন্ম, ১৭০৭ সালের ৩ মার্চ, দাক্ষিণাত্যের শিবিরে মোগল সম্রাট আওরঙ্গজেব ইন্তেকাল করেন।
১৬২৩ সালের ২৩ অক্টোবর, বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ন রচয়িতা তুলসি দাসের মৃত্যু।
১৬২৭ সালের ১০ এপ্রিল, মারাঠা অধিনায়ক শিবাজির জন্ম, মৃত্যু-১৪-০৪-১৬৮০ তারিখ।
১৬৭১ সালের ১১ আগষ্ট, হায়দরাবাদ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মীর কামালউদ্দিন খাঁর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৬৭৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব আলীবর্দী খানের জন্ম, মৃত্যু-১০-০৪-১৭৫৬ তারিখ ও সিরাজউদ্দৌলার রাজ্যভার গ্রহণ।
১৬৯১ খ্রিষ্টাব্দে মীর মোহাম্মদ জাফর আলী খানের জন্ম, ০৫-০২-১৭৬৫ তারিখ, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজ-উদ-দৌলার বিশ্বাসঘাতক সেনাপতি মীর জাফর আলী খাঁর ইন্তেকাল।
১৬৯৩ সালের ১০ জানুয়ারি, কলকাতা নগরীর পত্তনকারী জব চার্নেকর মৃত্যু।
১৭১৭ সালে বাংলার নবাব মীর কাশিমের জন্ম, ইন্তেকাল-০৬-০৬-১৭৭৭ তারিখ।
১৭২৫ সালের ২৯ সেপ্টেম্বর, পলাশী যুদ্ধের বিজেতা এবং বাংলায় ব্রিটিশ শাসনের স্থপতি আয়ারল্যান্ডের একটি মাঝারি জমিদার পরিবারে রবার্ট লর্ড ক্লাইভের জন্ম, মৃত্যু-২২-১১-১৭৭৪ তারিখ তিনি গুলিতে আত্মহত্যা করেন।
১৭২৭ সালের ৩০ জুন, বাংলার সুবাদার মুর্শিদ কুলি খাঁর ইন্তেকাল।
১৭২৮ সালে নবাব সিরাজ-উদ-দৌল্লাহর জন্ম, ১৭৫৭ সালের ৩ জুলাই, মীরজাফর তনয় মীরনের নির্দেেশ নবাব সিরাজ-উদ-দৌল্লার শাহাদাতবরণ করা হয়-০৩-০৭-১৭৫৭ তারিখ। নবাব সিরাজ-উদ-দৌল্লাহ ক্ষমতাচ্যুত হন ২৩-০৬-১৭৫৭ তারিখ।
১৭৩০ সালের ২ সেপ্টেম্বর, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে (বাংলা ১১৩৭ সনের ১৮ ভাদ্র) লোকনাথ ব্রাহ্মচারীর জন্ম, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে মৃত্যু-০২-০৬-১৮৯০ তারিখ (বাংলা ১৯ জ্যৈষ্ঠ, ১২৯৭ সন)। মারা যান ১৬০ বছর বয়সে। আমার মনে এ তথ্যটা ঠিক নয়।
১৭৩২ সালের ৩ জানুয়ারি, ভারতের পশ্চিমবাংলায় শিক্ষাব্রতী, সমাজসেবী ও দানবীর হাজী মুহম্মদ মহসীনের জন্ম, মৃত্যু-২৯-১১-১৮১২ তারিখ।
১৭৩২ সালের ৬ ডিসেম্বর, ভারতের প্রথম গবর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৭৩৮ সালে (১৭৮৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৭৯৩ সালের ১০ অক্টোবর পর্যন্ত) চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার ব্যবস্থার রূপকার লর্ড চার্লস কর্ণওয়ালিসের জন্ম, মৃত্যু-৩০-০৭-১৮০৫ তারিখ।
১৭৫১ সালের ২৫ মে, বাংলায় মুদ্রিত প্রথম ব্যবকণ গন্থের রচয়িতা হ্যালহেডের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৭৫১ সালের ২০ নভেম্বর, ভারতের মহিশূরে টিপু সুলতানের জন্ম, ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে মহিশূরের টিপু সুলতান নিহত হন ০৪-০৫-১৭৯৯ তারিখ।
১৭৫২ সালে রামদুলাল দের জন্ম, মৃত্যু-১৮২৫ সালে। বাবার বাড়ি ছিল চব্বিশ পরগনা জেলার রেকজানি গ্রামে। রামদুলাল দে ইংরেজদের টেক্কা দিয়ে ব্যবসা শুরু করেন মার্কিনদের সঙ্গে।
১৭৬১ সালে বৃটিশ মিশনারী ও বাংলা গদ্যের প্রথম যুগের লেখক উইলিয়াম কেরীর জন্ম, কলকাতায় মৃত্যু-০৯-০৬-১৮৩৪ তারিখ।
১৭৭৪ সালের ১০ মে, বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে বাংলার তথা ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়। ১৮৩৩ সালে রাজা রামরমাহন রায় লন্ডনে ফিরে আসেন এবং ২৭-০৯-১৮৩৩ তারিখ বৃষ্টল শহরে মৃত্যুবরণ করেন।
১৭৭৫ সালের ১৭ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলায় ইংরেজী প্রবর্তেনর অন্যতম পথিকৃত ডেভিড হেয়ারের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৭৭৫ সালের ৫ আগস্ট, প্রসনমূলক বিচারে অভিযুক্ত মহারাজ নন্দকুমারের ফাঁসি কার্যকর।
১৭৭৫ খ্রিষ্টাব্দে ভারতের শেষ মুগল সম্রাট আবু জাফর সিরাজুদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ জাফর (দ্বিতীয়)-এর জন্ম, ১৮৫৮ সালের ৯ মার্চ, ব্রিটিশ সরকার র্কতৃক মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে নির্বািসত হন। ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধের পর শেষ মুগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে শেকলে বন্ধী করে বার্মায় নির্যাতনে পাঠানো হয়। বাহাদুর শাহ জাফর দীর্ঘ ৪-বছর এক গ্যারেজে অন্তরীণ থাকার পর ১৮৬২ সালের ৭ নভেম্বর পরিচয়হীনভাবে অবমাননাকর অবস্থায় রেঙ্গুনের উপকন্ঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৭৮২ সালের ২৮ জানুয়ারি, বৃটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মীর নিসার আলীর (শহীদ তিতুমীর) জন্ম, মৃত্যু-১৪-১১-১৯৩১ তারিখ।
১৭৯৪ সালে কলকাতার জোড়াসাঁকোর সুবিদিত ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা এবং ব্যবসা বিনিয়োগকারী ও উদ্যোক্তা দ্বারকানাথ ঠাকুরের জন্ম, কলকাতায় মৃত্যু-০১-০৮-১৮৪৬ তারিখ। ১৮১৭ সালের ১৫ মে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বাংলা গদ্যের লেখক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, কলকাতায় মৃত্যু-১৯-০১-১৯০৫ তারিখ। ১৮৪০ সালের ১১ মার্চ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবি, দার্শিনক, গনিতজ্ঞ, বাংলা শর্টহ্যান্ড ও স্বরলিপির উদ্ভাবক, চিত্রশিল্পী ও স্বদেশ প্রেমিক দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৫-০১-১৯২৬ তারিখ। ১৮৬১ সালের ৭ মে, (২৫ বৈশাখ, ১২৬৮ বাংলা) কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৪১ তারিখ। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভরতারিনী (মৃণালিনী) দেবীর বিয়ে হয়। তিনি ১৯১৩ সালের ১৫ নভেম্বর, নোবেল পুরস্কার পেয়ে বাঙ্গালীদের মন জয় করেছিলেন। (উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন)। ১৮৭১ সালের ৭ আগষ্ট, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে চিত্রশিল্পী ও সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৫-১২-১৯৫১ তারিখ।
১৭৯৭ সালে অযোধ্যার অন্তর্গত খয়রাবাদে মাওলানা ফজলে হক খায়রাবাদীর জন্ম, মৃত্যু-১৮৬১ সালে আন্দামান দ্বীপে।
১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর, ভারতের দিল্লী শহরে উর্দু ও ফার্সি সাহিত্যের মহাকবি মির্জা আসাদুল্লাহ খান গালিবের জন্ম, ইন্তেকাল-১৫-০২-১৮৬৯ তারিখ।
১৮০৫ সালে আধুনিক হিন্দি গদ্য সাহিত্যের জনক হিসেবে খ্যাত ভারতেন্দু হরিশ চন্দ্রের জন্ম, মৃত্যু-০৬-০১-১৮৮৫ তারিখ।
১৮১০ সালে বাংলার বিখ্যাত হোমিও চিকিৎক ডা. বিহারী লাল ভাদুড়ীর জন্ম, মৃত্যু-২৭-০৩-১৮৯১ তারিখ।
১৮১১ সালে ঐতিহাসিক, পুরাতত্ত্ববিদ ও প্রাবন্ধিক রাজেন্দ্রলাল মিত্রের জন্ম, মৃত্যু-২৬-০৭-১৮৯১ তারিখ।
১৮১১ সালে পশ্চিবাংলায় প্রথম বাঙালী স্থপতি নীলমনি মিত্রের জন্ম, মৃত্যু-০২-০৮-১৮৯৪ তারিখ।
১৮১২ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঞ্চনপল্লী বা কাচড়াপাড়া গ্রামে বাংলার সংস্কৃতি, কাব্যকবিতায় কবি ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম, মৃত্যু-২৩-০১-১৮৫৯ তারিখ।
১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতার এক বেনিয়া পরিবারে সমাজসংস্কারক, একাধিক মূল্যবান গ্রন্থের লেখক প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর) জন্ম, মৃত্যু-২৩-১১-১৮৮৩ তারিখ।
১৮১৩ সালে কলকাতার পুরোনো শহর জোড়াসাঁকোর এক ব্রাহ্মণ পরিবারে রাধানাথ শিকদারের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮১৭ সালের ১৭ অক্টোবর, আলিগড়ের প্রখ্যাত মুসলমানদের আধুনিক শিক্ষার অগ্রদূত, নেতা, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও ধর্মীয় পন্ডিত হিসেবে খ্যাত স্যার সৈয়দ আহমদের জন্ম, মৃত্যু-১৮৯৮ সালে।
১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর, বাংলাদেশের ফেনী জেলার মহিপালের দক্ষিণ দিকে 'বীরসিংহ' দিঘী। আমাদের একটুও সন্দেহ নেই যে, ঐ বীরসিংহ গ্রামে বাংলার নবজাগরণের প্রাণপুরুষ, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম; মৃত্যু-২৯-০৭-১৮৯১ তারিখ।
১৮২০ সালের ১৫ জুলাই, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বাংলায় নবজাগরণের পুরোধা, বাংলা গদ্যলেখক ও শিক্ষাবিদ অক্ষয়কুমার দত্তের জন্ম, মৃত্যু-১৮-০৫-১৮৮৬ তারিখ।
১৮২০ সালে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে মহারাষ্ট্রে সিপাহী বিপস্নবের আপসহীন নেত্রী ঝাঁসীর রানী লক্ষীবাই'র জন্ম, মৃত্যু-১৭-০৬-১৮৫৮ তারিখ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাণ।
১৮২২ সালে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম, মৃত্যু-২৩-০১-১৮৫৯ তারিখ।
১৮২২ সালে কলকাতার এক বেনিয়া পরিবারে, লেখক, সরকারি কর্মকর্তা ও সমাজসেবক কিশোরীচাঁদ মিত্রের জন্ম, মৃত্যু-সমাজ সংস্কারক প্রাবন্ধিক কিশোরীচাঁদ মিত্রের ১৮৭৩ সালের ৬ আগস্ট। তাঁর ভাই বিখ্যাত ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র।
১৮২৪ সালের ১৮ ডিসেম্বর, বাংলার লোককাহিনীর প্রথম সংগ্রাহক রেভারেন্ড লাল বিহারী দে'র জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮২৫ সালের ৪ সেপ্টেম্বর, রাজনৈতিক দাদাভাই নওরোজির জন্ম, মৃত্যু-১৯১৭ সালের ৩০ জুন, ব্রিটিশ পার্লােমন্টের প্রথম এশীয় সদস্য দাদাভাই নওরোজীর মৃত্যু।
১৮২৬ সালের ২৪ জানুয়ারি, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার গণেন্দ্রমোহন ঠাকুরের জন্ম, মত্যু-১৮৯০ সালের ৫ জানুয়ারি।
১৮২৭ সালের ১৯ জুলাই, ভারতীয় উপমহাদেশের প্রথম বিদ্রোহ করেন ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের জন্ম, ফাঁসীতে মৃত্যু-০৮-০৪-১৮৫৭ তারিখ।
১৮২৯ সালের ২৭ জুন, প্রথম যুগের খ্যাতিমান সাংবাদিক গিরিশ চন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-।
১৮৩০ সালে নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্ম এবং মৃত্যুবরণ-০১-১১-১৮৭৩ তারিখ।
১৮৩১ সালের ১৩ নভেম্বর, বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেনের জন্ম, মৃত্যু-০৮-০৭-১৮৮৭ তারিখ।
১৮৩২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার চিতওয়া গ্রামে ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দীর জন্ম, ঢাকায় মৃত্যু-০৯-০২-১৮৮৫ তারিখ।
১৮৩২ সালের ৬ জুন, কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালী বিচারপতি শম্ভুনাথ পন্ডিতের জন্ম, ১৮৬৭ সালের ৬ জুন, কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালী বিচারপতি শম্ভুনাথ পন্ডিতের মৃত্যু।
১৭৩২ সালের ৬ ডিসেম্বর, ভারতের প্রথম গবর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের জন্ম, ১৮১৮ সালের ২২ আগস্ট, ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মৃত্যু।
১৮৩৫ সালের ২১ মে, বাংলা গীতি কাব্যের কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম, মৃত্যু-২৪-০৫-১৮৯৪ তারিখ।