১৭৩৬ সালের ১৯ জানুয়ারি, বাষ্পীয় ইঞ্জিনের আবিস্কারক স্কটিশ বিজ্ঞানী জেম্স ওয়াটের জন্ম, ২৫-০৮-১৮১৯ তারিখ, ৮৩-বছর বয়সে তিনি মৃত্যুবরন করেন। ১৭৩৮ সালের ৩১ ডিসেম্বর, লন্ডনের মেফেয়ারে একটি অভিজাত পরিবারে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশের জন্ম, ০৫-১০-১৮০৫ তারিখ, ভারতের গাজীপুরে মারা যান। ১৭৫৭ থেকে ১৭৯২ সাল পর্যন্ত তিনি ছিলেন ব্রিটিশ সেনা কর্মকর্তা ও ঔপনিবেশিক শাসক। আমেরিকার স্বাধীনতা আন্দোলনকালে একজন ডাকসাইটে ব্রিটিশ জেনারেল হিসেবে তার পরিচিতি ছিল সর্বত্র। ১৭৪৯ সালের ২৮ আগষ্ট, জার্মানীর ফ্রাঙ্কফুট শহরে জার্মান মহাকবি যোহান উলফগ্যাঙ ভন গ্যাটের জন্ম, মৃত্যু-২২-০৩-১৮৩২ তারিখ। তাঁর জার্মান সাহিত্যিকের সাহিত্য জীবন শুরু হয় ১৭৬৭ সালে। ১৭৫০ সালের ২০ নভেম্বর, ভারতের মহিশূরে টিপু সুলতানের জন্ম, ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে মহিশূরের টিপু সুলতান নিহত হন ০৪-০৫-১৭৯৯ তারিখ। ১৭৫১ সালের ২৫ মে, বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গন্থের রচয়িতা হ্যালহেডের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৭৫৩ সালে ইংল্যান্ডে অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর জন্ম, মৃত্যু-১১-০৯-১৮২৩ তারিখ। ১৭৫৪ সালে বিখ্যাত দার্শিনক ইমানুয়েল ক্যান্টের জন্ম, মৃত্যু-১২-০২-১৮২৪ তারিখ। ১৭৫৫ সালের ১০ এপ্রিল, জার্মােন হোমিওপ্যাথিক চিকিৎসা বিদ্যার জনক ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্ম, মৃত্যু-০২-০৭-১৮৪৩ তারিখ। ১৭৫৫ সালের ১১ এপ্রিল, পার্কিনসন রোগের উদ্ভাবক জেমস পার্কিনসনের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৭৬১ সালে বৃটিশ মিশনারী ও বাংলা গদ্যের প্রথম যুগের লেখক উইলিয়াম কেরীর জন্ম, মৃত্যু-০৯-০৬-১৮৩৪ তারিখ। ১৭৬৫ সালে দার্শিনক জোহানগট লিব ফিকটের জন্ম, মৃত্যু-১৮৫৪ সালে। ১৭৬৯ সালের ১৫ আগষ্ট, কর্সিকাতে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জন্ম, মৃত্যু-০৫-০৫-১৮২১ তারিখ। ১৭৭০ সালে ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমার শামাইল গ্রামে ভূমিষ্ঠ হন বৃটিশ বিরোধী সংগ্রামের বীর সেনানী হাজী শরীয়াত উল্লাহ(রহ.) এবং মৃত্যু-২২-০১-১৮৩৯ তারিখ। হাজী শরীয়াত উল্লাহ(রহ.) ছিলেন মুসলিম রেনেসাঁর অগ্রপথিক। হাজী শরীয়াত উল্লাহ(রহ.) ১৭৯২ সালে জ্ঞান অর্জেনর জন্য কলকাতা চলে যান। ১৭৯৯ সালে মৌলভী বাসারত আলী-হাজী শরীয়াত উল্লাহ(রহ.)কে সঙ্গে নিয়ে মক্কা শরীফ গমন করেন। ১৭৭০ সালের ২৭ আগষ্ট, দার্শিনক জর্জ ভিলহেলম ফ্রেডারিক হেগেলের জন্ম, মৃত্যু-১৪-১১-১৮৩১ তারিখ। ১৭৭০ সালের ১৭ ডিসেম্বর, বনের বাড়িতে জার্মানীর বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী ফন বিটোফেনের জন্ম, মৃত্যু-২৬-০৩-১৮২৭ তারিখ ভিয়েনায়। ১৭৭৪ সালের ৭ মে, ফ্রান্স থেকে আসা আয়াল্যান্ডে এক প্রটেস্ট্যান্ট পরিবারে বুফোর্টের জন্ম, মৃত্যু-১৭-১২-১৮৫৭ তারিখ। এভাবেই সম্মান জানানো হয়েছে সমুদ্র অভিযান, সমুদ্র পথ, সমুদ্র উপকুল অনুসন্ধানী বিজ্ঞানী ফ্রান্সিস বুফোর্টেক। ১৭৭৪ সালের ১০ মে, বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে বাংলার তথা ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়। ১৮৩৩ সালে রাজা রামমোহন রায় লন্ডনে ফিরে আসেন এবং ২৭-০৯-১৮৩৩ তারিখ বৃষ্টল শহরে মৃত্যুবরণ করেন। ১৭৭৪ সালের ১৭ অক্টোবর, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার হরিশপুর গ্রামে (কুষ্টিয়া জেলায়) বাউল সম্রাট ও মরমী কবি ফকির লালন শাহের জন্ম, মৃত্যুঃ ১৭-১০-১৮৯০ তারিখ।
১৭৭৫ খ্রিষ্টাব্দে ভারতের শেষ মুগল সম্রাট আবু জাফর সিরাজুদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ জাফর (দ্বিতীয়)-এর জন্ম, ১৮৫৮ সালের ৯ মার্চ, ব্রিটিশ সরকার র্কতৃক মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে নির্বািসত হন। ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধের পর শেষ মুগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে শেকলে বন্ধী করে বার্মায় নির্যাতনে পাঠানো হয়। বাহাদুর শাহ জাফর দীর্ঘ ৪-বছর এক গ্যারেজে অন্তরীণ থাকার পর ১৮৬২ সালের ৭ নভেম্বর, পরিচয়হীনভাবে অবমাননাকর অবস্থায় রেঙ্গুনের উপকন্ঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এ মৃত্যতেও ব্রিটিশ সিংহের ভয় কাটেনি বলেই মনে হয়। কারণ তার কবরের কোনো সুস্পষ্ট চিহ্ন রাখা হয়নি। এর আগে তাঁর পুত্রদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। রেঙ্গুনে বাহাদুর শাহ জাফরের মাজার অলংকরণে ভারতের প্রস্তাব গ্রহণ করলো মিয়ানমার: তার এই কবরের সঠিক অবস্থান বহুকাল অজ্ঞাত থাকার পর মাত্র ১৯৯১ সনে একটি স্মারক ভবন নির্মােণর জন্য খোঁড়াখোঁড়ির সময় কবরটির অবস্থান আবিস্কৃত হয়। কবরের নিচের মাটিতে রয়েছে এ কবর। ওপরেরটি নকল। দৃশ্যতঃ মনে হয় ভারতের শেষ সম্রাটকে নিয়ে ভারতে যাতে জাতীয়তাবাদী আবেগের জোয়ার না সৃষ্টি হয় সেজন্যই এ কৌশল। এ ধরণের মর্মািন্তক পরিণতির কথা অনুমান করেই খুব সম্ভবত তিনি তাঁর এ অমর কাব্যচরণ লিখতে প্রেরণা পেয়েছিলেন "দো গজ জমিন ভি না মিলি"। অর্থাৎ যে আসমুদ্র হিমাচল ভারতের অধীশ্বর ছিলেন তিনি সেই তারও শেষ শয়নের জন্য হিন্দুস্তানের মাটিতে মাত্র দু'গজ যায়গাও মিললো না। ১৭৭৭ সালের ২৩ ডিসেম্বর, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের জন্ম, রুশ জার আলেকজান্ডার (প্রথম)-এর মৃত্যু-০১-১২-১৮২৫ তারিখ।
১৭৮১ সালের ৯ জুন, রেলওয়ে ইঞ্জিনের নকশাকার ও স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসনের জন্ম, মৃত্যু-১২-০৮-১৮৪৮ তারিখ। ১৭৮২ সালের ২৮ জানুয়ারি, পশ্চিমবঙ্গের বশিরহাট মহকুমার চাঁদপুর গ্রামে বৃটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মীর নিসার আলীর (শহীদ তিতুমীর) জন্ম, মৃত্যুঃ ১৪-১২-১৮৩১ তারিখ। ১৭৮২ সালের ২১ এপ্রিল, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির উদ্গাতা ফ্রিডরিখ ফ্রোয়েবেলের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৭৯১ সালের ২২ সেপ্টেম্বর, ইংরেজ রসায়ন ও পদার্থিবদ মাইকেল ফ্যারাডে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৮৬৭ সালে। (১৮৪৫ সালে বিদ্যুৎ আবিস্কারক)। ১৭৯২ সালের ২৫ ডিসেম্বর, যুক্তরাজ্যের লন্ডনে চার্লস ব্যাবেজের জন্ম, মৃত্যু-১৮-১০-১৮৭১ তারিখ। তিনি ১৮২২ সালে ডিফারেন্স মেশিন নামের বিশ্বের প্রথম কমপিউটার তৈরি করেন। ১৭৯৪ সালে কলকাতার জোড়াসাঁকোর সুবিদিত ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা এবং ব্যবসা বিনিয়োগকারী ও উদ্যোক্তা দ্বারকানাথ ঠাকুরের জন্ম, কলকাতায় মৃত্যু-০১-০৮-১৮৪৬ তারিখ। ১৭৯৫ সালের ৩১ অক্টোবর, ইংরেজ কবি জন কিটসের জন্ম; মৃত্যু-২৩-০২-১৮২১ তারিখ। ১৭৯৭ সালে অযোধ্যার অন্তর্গত খয়রাবাদে জন্মগ্রহণ করেন মাওলানা ফজলে হক খায়রাবাদী, মৃত্যু-১৮৬১ সালে আন্দামান দ্বীপে। ১৮৫৭ সালে সিপাহী বিপস্নবে মাওলানা ফজলে হক খায়রাবাদী প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। ১৮৫৯ সালে ব্রিটিশ সরকার তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠায়। ১৭৯৭ সালে ভারতের দিল্লী শহরে উর্দু ও ফার্সি সাহিত্যের মহাকবি কবি মির্জা আসাদ উল্লাহ খান গালিবের জন্ম, ইন্তেকাল-১৫-০২-১৮৬৯ তারিখ। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ হয়েছে। এ বিদ্রোহের তিনি একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। ১৮০৪ সালের ২৮ জুলাই, জার্মান বস্তুবাদী দার্শিনক ল্যুৎদভিগ ফয়েরবাখের জন্ম, মৃত্যু-১৩-০৯-১৮৭২ তারিখ। ১৮০৯ সালের ৪ জানুয়ারি, অন্ধদের পাঠ পদ্ধতির উদ্ভাবক ফরাসী গবেষক লুই ব্রায়ির জন্ম, মৃত্যু-২৮-০৩-১৮৫২ তারিখ। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট ও বিশ্বখ্যাত মানবতাবাদী নেতা আব্রাহাম লিংকনের জন্ম, মৃত্যু-১৫-০৪-১৮৬৫ তারিখ। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের শ্রুসবরিতে বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইনের জন্ম, মৃত্যু-১৮-০৪-১৮৮২ তারিখ। তাঁর লেখা 'অন দ্য অরিজিন অব স্পিসিজ' বহুল আলোচিত গ্রন্থটি ১৮৫৯ সালে প্রথম প্রকাশিত হয়।
১৮১৫ সালের ১৭ অক্টোবর, আলিগড়ের প্রখ্যাত মুসলমানদের আধুনিক শিক্ষার অগ্রদূত, নেতা, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমদের জন্ম, মৃত্যু-১৮৯৮ সালে। ১৮১৫ সালের ১০ ডিসেম্বর, যুক্তরাজ্য, লন্ডন, অগাষ্টা আডা বায়রনের (আডা লাভলেস) জন্ম, মৃত্যু-২৭-১১-১৮৫২ তারিখ। পৃথিবীর প্রথম কমপিউটার প্রোগ্রামার। চার্লস ব্যাবেজ উদ্ভাবিত কমপিউটারের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন। ১৮১৭ সালের ১৫ মে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বাংলা গদ্যের লেখক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, কলকাতায় মৃত্যুঃ ০৫-০১-১৯০৫ তারিখ। ১৮১৮ সালের ৫ মে, জার্মােন সমাজবিজ্ঞানী কার্ল মার্কেসর জন্ম; ইংল্যান্ডে মৃত্যু-১৪-০৩-১৮৮৩ তারিখ। ১৮৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি, কার্ল-মার্কস কম্যুনিষ্ট মেনিফেষ্টো ঘোষণা করেন। ১৮৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি, কার্ল-মার্কস ও ফ্রেডেরিখ এঙ্গেলস কমিউনিষ্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন। ১৮১৮ সালে ঢাকার নবাব স্যার নওয়াব খাজা আবদুল গনির জন্ম, মৃত্যু-১৮৭৩ সালে। খাজা আবদুল গনি বংশানুক্রমিক নবাব উপাধি লাভ করেন ব্রিটিশ সরকারের কাছ থেকে ১৮৬৫ সালে। ১৮২০ সালের ১২ মে, ইতালির ফ্লোরেন্স শহরে ইংরেজ সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম, ১৩-০৮-১৯১০ তারিখ, এ মানব দরদী মহীয়সী নারীর মৃত্যু। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম; মৃত্যুঃ ২৯-০৭-১৮৯১ তারিখ। ১৮৪০ সালে ঈশ্বরচন্দ্র ''বিদ্যাসাগর'' উপাধি পান। ১৮৮০ সালে বিদ্যাসাগর সি. আই. ই. উপাধি লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। ১৮২০ সালের ২৮ নভেম্বর, জার্মােন এঙ্গেলসের জন্ম, ইংল্যান্ডে মৃত্যু-১৮৯৫ সালে। ১৮২০ সালে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে মহারাষ্ট্রে সিপাহী বিপস্নবের আপসহীন নেত্রী ঝাঁসীর রানী লক্ষীবাই'র জন্ম, মৃত্যু-১৭-০৬-১৮৫৮ তারিখ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাণ। ১৮২২ সালের ২৭ ডিসেম্বর, ফরাসী রসায়নবিদ ও অনুজীব বিজ্ঞানী লুই পাস্তুর জন্ম, মৃত্যু-২৭-০৯-১৮৯৫ তারিখ। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোরের সাগর দাঁড়ির দত্ত পরিবারের একমাত্র পুত্র মহাকবি ও সাহিত্যক মাইকেল মধুসূদন দত্তের জন্ম, মৃত্যুঃ ২৯-০৬-১৮৭৩ তারিখ কলকাতার আলীপুর হাসপাতালে।
১৮২৫ সালের ৪ সেপ্টেম্বর, রাজনৈতিক দাদাভাই নওরোজির জন্ম, মৃত্যু-১৯১৭ সালের ৩০ জুন, ব্রিটিশ পার্লােমন্টের প্রথম এশীয় সদস্য দাদাভাই নওরোজীর মৃত্যু। ১৮২৬ সালের ২৪ জানুয়ারি, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার গণেন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন, মৃত্যু-০৫-০১-১৮৯০ তারিখ। ১৮২৭ সালের ৫ এপ্রিল, পচনরোধী ওষুধের আবিষ্কারক ইংরেজ চিকিৎসক যোসেফ লিস্টারের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৮২৮ সালের ৮ মে, রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৯১০ সালের ৩০ অক্টোবর। ১৮২৮ সালের ২৮ আগষ্ট, মানবতাবাদী লেখক ও রাশিয়ার বিপস্নবী সাহিত্যিক লেভ টলষ্টয়ের জন্ম; মৃত্যু-২০-১১-১৯১০ তারিখ। ১৮২৮ সালের ৩১ অক্টোবর, বৃটিশ রসায়নবিদ ও বিদ্যুৎ বাতির উদ্ভাবক জোসেফ সোয়ানের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৮২৮ সালে নবাব আব্দুল লতিফ ফরিদপুরে জন্মগ্রহণ করেন; তিনি ১৮৪৮ সালে কলকাতা মাদ্রাসার ইংরেজী ও আরবী বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন, ১৮৬২ সালে নবাব আব্দুল লতিফ মুসলমানদের মধ্যে প্রথমবঙ্গীয় আইন পরিষদের সদস্য মনোনীত হন এবং ১৮৮৪ সালে নবাব আব্দুল লতিফ চাকুরী থেকে অবসর গ্রহণ করেন, মৃত্যুঃ ১০-০৭-১৮৯৩ তারিখ। ১৮৩২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার চিতওয়া গ্রামে ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দীর জন্ম, ঢাকায় মৃত্যু-০৯-০২-১৮৮৫ তারিখ।
১৮৩৩ সালের ২০ জুলাই, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুন্ডুপাড়ার এক দরিদ্র পরিবারে গ্রামীণ সাংবাদিকতার পথিকৎ উনিশ শতকের সংবাদপত্র গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিণাথ মজুমদারের জন্ম, মৃত্যুঃ ১৬-০৪-১৮৯৬ তারিখ। ১৮৬৩ সালে কুমারখালী বাংলা পাঠশালার প্রধান শিক্ষক কাঙাল হরিণাথ মজুমদার মাসিক গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন। ১৮৩৩ সালের ২১ অক্টোবর, সুইডেনের রাজধানী স্কটহোমে জন্মগ্রহণ করেন আলফ্রেড বের্নহার্ড নোবেল, মৃত্যু-১০-১২-১৮৯৬ তারিখ। তিনি সুইডেনের একজন খ্যাতিমান শিল্পপতি, বিজ্ঞানী, যিনি বিশ্বের সেরা এই পুরস্কারের প্রবর্তক, যা তাঁর নিজ নামে সন্নিহিত তথা নোবেল প্রাইজ রুপে বিশ্ববিশ্রুত। ১৮৬৭ সালে পেটেন্টকৃত আলফ্রেড বের্নহার্ড নোবেলের বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী আবিস্কার 'ডিনামাইট' জগৎ জুড়ে শিল্প উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থায় বিস্ময়কর অবদান রেখে আসছে। ১৯০১ সালে প্রথমবার নোবেল প্রাইজ প্রদানের পর থেকে অদ্যাবধি কোন বিশেষ ব্যক্তিকে প্রদান করা হয় তা নোবেল কমিটি র্কতৃক প্রকাশের পূর্বে কেউই নিশ্চিতভাবে জানতে পারে না। পৃথিবীর মধ্যে এ পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার। ১৮৩৪ সালের ১৪ মে, নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়ায় কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশ চন্দ্র সেনের জন্ম, মৃত্যুঃ ১৫-০৮-১৯১০ তারিখ। তিনি ১৮৮০ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত টানা সাত বছর কাজ করে কোরআন শরিফের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হোমনাবাদ পরগনার পশ্চিমগাঁও-এ নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জন্ম, মৃত্যু-২৩-০৯-১৯০৩ তারিখ। ফয়জুন্নেসা চৌধুরানী কুমিল্লা জেলার প্রথম নবাব উপাধি পান। ১৮৩৮ সালের ২৬ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘরের পশ্চিম ঘোষপাড়ায় জন্মগ্রহণ করেন প্রতিথযশা এ আইনবিদ স্যার চন্দ্রমাধব ঘোষ, মৃত্যু-জানা নেই। ১৯০৬ সালে অবিভক্ত বাংলার প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। ১৮৩৮ সালের ২৬ জুন, বাংলা উপন্যাসিক ও প্রবন্ধ-নিবন্ধ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম; মৃত্যু-০৮-০৪-১৮৯৪ তারিখ। ১৮৪০ সালের ১১ মার্চ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবি, দার্শিনক, গনিতজ্ঞ, বাংলা শর্টহ্যান্ড ও স্বরলিপির উদ্ভাবক, চিত্রশিল্পী ও স্বদেশ প্রেমিক দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-১৯-০১-১৯২৬ তারিখ।
১৮৪০ সালে হুগলি জেলা নিবাসি দেলোয়ার হোসেন আহমেদ বা মির্যা দেলোয়ার হোসেনের জন্ম (মুসলমানের মধ্যে প্রথম র্গযাজুয়েট হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৬৩ সালে) মৃত্যু-১৯১৬ সালে। ১৮৪০ সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার গ্রামে সংবাদপত্রের জগতের কিংবদন্তি শিশির কুমার ঘোষের জন্ম, কলকাতায় মৃত্যু-১০-০১-১৯১১ তারিখ। ১৮৬৮ সালের ২০ ফেব্রুয়ারি, প্রকাশ করেন 'সাপ্তাহিক অমৃতবাজার' পত্রিকা। ১৮৭১ সালে সপরিবারে কলকাতায় গিয়ে সেখান থেকেই 'অমৃতবাজার পত্রিকা' বের করতে থাকেন। ১৮৯১ সালে পত্রিকা দৈনিক হিসেবে প্রকাশ হতে থাকে। ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি, নাট্যকার, পরিচালক ও বাংলা নাটকের লেখক গিরিশচন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-১০-০১-১৯১১ তারিখ। ১৮৪৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি গ্রামের কাজী বাড়িতে নবাব সিরাজুল ইসলামের জন্ম, মৃত্যু-১৯২৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় হতে নবাব সিরাজুল ইসলাম ১৮৬৮ সালে বি. এ. পাশ করেন (কুমিল্লা জেলার প্রথম গ্রাজুয়েট) এবং কিছুকাল তিনি পোগোজ হাই স্কুলে প্রধান শিক্ষক পদে নিযুক্ত থাকেন। পরে তিনি ব্রিটিশ সরকারের অধীনে ডিপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। ডিপুটি ম্যাজিস্ট্রেটের চাকুরী চলে যাবার পর কলকাতা আইন কলেজ থেকে আইন পাশ করে কলকাতা হাইকোর্টের ইংরেজী শিক্ষিত প্রথম মুসলমান এডভোকেট ছিলেন। সিরাজুল ইসলাম ১৯০৬ সালে 'নবাব' উপাধি পান। ১৮৪৬ সালে ঢাকার নবাব স্যার খাজা আহসান-উল্লাহর জন্ম, মৃত্যু-১৬-১২-১৯০১ তারিখ। ১৮৪৭ সালের ১১ ফেব্রুয়ারি, কানাডার মিলানে মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্ম এবং মৃত্যু-১৮-১০-১৯৩১ তারিখ। ১৮৪৭ সালের ৩ মার্চ, এডিনবার্গ, স্কটল্যান্ডে, আলেকজান্ডার গ্রাহামবেলের জন্ম, মৃত্যু-০২-০৮-১৯২২ তারিখ। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়া জেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়া গ্রামে 'বিষাদসিন্ধু'র রচয়িতা ও বিশিষ্ট সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্ম, মৃত্যুঃ ১০-১২-১৯১২ তারিখ।