১৮৯৭ সালের ১৯ এপ্রিল, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃত জাপানের নাগরিক জিরোমন কিমুরার জন্ম, মৃত্যু-১২-০৬-২০১৩ তারিখ কিয়োটা শহরের কিওতাঙ্গো এলাকার একটি হাসপাতালে মারা যান। গত ডিসেম্বরে বুক অব ওয়াল্র্ড রেকর্ডস কর্তৃপক্ষ কিমুরাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। কিমুরার সাতজন ছেলেমেয়ে, ১৪ জন নাতি, ২৫ জন নাতির ছেলেমেয়ে এবং ১৩ জন নাতির নাতি দেখে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন। ১১৬ বছর বয়সে মারা গেলেন।

১৮৯৮ সালের ৩ মে, ইউক্রেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের জন্ম, মৃত্যু-১৯৭৮ সালের ৮ ডিসেম্বর, ৮০ বছর বয়সে জেরুজালেমে মারা গেছেন এই লৌহমানবী।

১৮৯৮ সালে মাদাম চিয়াং কাই-শেকের জন্ম, মৃত্যু-২৪-১০-২০০৩ তারিখ। ১০৬ (একশত ছয়) বছর বয়সে মৃত্যুবরণ করেছে।

১৮৯৯ সালের ১১ জুন, ঔপন্যাসিক ইয়াসুনারি কাওয়াবাতা জাপানের ওসাকর সম্ভান্ত ও ধনী পরিবারে জন্ম, মৃত্যু-১৬-০৪-১৯৭২ সালে। তাঁর হারানো ছোটগল্প পুনরুদ্ধার।

১৯০০ সালের ১৭ মে, ইরানের খোমেইন শহরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু, রাজনৈতিক নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনীর(রহ.) জন্ম, মৃত্যু-০৪-০৬-১৯৮৯ তারিখ।

১৯০০ সালে জাপান 'ওসাকা' শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক ইয়াসুনারীও ফাওয়াবাতা জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই। ১০ ডিসেম্বর, ১৯৬৮ সালে নোবেল পান।

১৯০১ সালের ৬ জুন, আধুনিক ইন্দোনেশিয়ার স্থপতি ড. আহমদ সুকর্নোর জন্ম, মৃত্যু-২১-০৬-১৯৭০ তারিখ।

১৯০৯ সালের ২২ জানুয়ারি, জাতিসংঘের সাবেক মহাসচিব উত্থান্ট জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।

১৯১০ সালের ২৩ মার্চ, জাপানের টোকিওর এক সিনেমাভক্ত পরিবারে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাপানি চলচ্চিত্রকার, পরিচালক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সম্পাদক ও প্রয়োজক আকিরা কুরোশাওয়ার জন্ম, জাপানের টোকিওতে মৃত্যু-০৬-০৯-১৯৯৮ তারিখ। সুগাতা সানশিরো মুক্তি পায় ১৯৪৩ সালে। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে আকিরা কুরোশাওয়ার প্রতিভার প্রমাণ পাওয়া যায়। এন্টারটেইনমেন্ট উইকলি র্কতৃক নির্বািচত সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে আকিরা কুরোশাওয়ার অবস্থান ৬ষ্ঠ। শ্রেষ্ঠ ৫০ জন চলচ্চিত্রকারের মধ্যে তিনি একমাত্র এশীয় ও আমেরিকানদের বাইরে তাঁর অবস্থান সবার ওপরে।

১৯১১ সালের ২৫ আগস্ট, ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং বিন প্রদেশে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ভো নগুয়েন গিয়াপ-এর জন্ম, গতকাল শুক্রবার রাজধানী হ্যায়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৪-১০-২০১৩ তারিখ মারা গেছেন। তিনি ১৪ বছর বয়সেই দখলদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে স্থানীয় গেরিলা বাহিনীতে যোগ দেন। বিবিসি।

১৯১২ সালের ১ জুন, জাপানি কবি টয়ো শিবাতার জন্ম, মৃত্যু-২০-০১-২০১২ তারিখ। ৯২ বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ লেখেন।

১৯১৪ সালের ১৫ মে, এভারেষ্ট বিজয়ী তেনজিং নোরগের জন্ম, মৃত্যু-০৫-০৫-১৯৮৬ তারিখ।

১৯১৪ সালের ১৫ জুলাই, আফগান কমিউনিস্ট নেতা নুর মোহাম্মদ তারাকির জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯১৪ সালের ১৫ অক্টোবর, আফগানিস্তানের কাবুলে শেষ আফগান বাদশাহ জহীর শাহের জন্ম, ১৯৩৩ সালে তাঁর পিতা (নাদির শাহ) নিহত হওয়ার পর ১৯ বছর বয়সে জহীর শাহ সিংহাসন লাভ করেন। ১৯৭৩ সালে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত ৪০ বছর দেশ শাসন করেন এবং শেষ আফগান বাদশাহ জহীর শাহের মৃত্যু-২৩-০৭-২০০৭ তারিখ।

১৯১৫ সালের ১২ ফেব্রুয়ারি, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামী অং সানের জন্ম, মৃত্যু-১৭-০৭-১৯৪৭ তারিখ।

১৯১৫ সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক শমিরের জন্ম, মৃত্যু-৩০-০৬-২০১২ তারিখ।

১৯১৬ সালের ১৭ এপ্রিল, শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকের জন্ম, ১৯৬০ সালের ২১ জুলাই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। ২০০০ সালের ১৪ অক্টোবর, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েকের মৃত্যু।

১৯১৭ সালের ১৬ ডিসেম্বর, ইংল্যান্ডে সামারসেটের মাইনহেডে কৃষকের ঘরে কল্পবিজ্ঞানের গুরু ব্রিটিশ স্যার আর্থার সি ক্লার্কের জন্ম, মৃত্যু-১৯-০৩-২০০৮ তারিখ শ্রীলংকার একটি হাসপাতালে। জীবনের শেষ ৫২ বছর শ্রীলঙ্কায় কাটিয়ে দেন।

১৯১৭ সালে (১৯৪৫ সালের ৬ আগষ্ট ও ৯ আগষ্ট হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা হামলার প্রত্যক্ষদর্শী) সুতোমি ইয়ামাগুচির জন্ম, মৃত্যু-০৪-০১-২০১০ তারিখ।

১৯১৮ সালে আবুধাবীতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জন্ম, মৃত্যু-০২-১১-২০০৪ তারিখ।

১৯১৯ সালে চীনের সংস্কারপন্থী নেতা ঝাও জিয়াংগের জন্ম, মৃত্যু-১৭-০১-২০০৫ তারিখ।

১৯১৯ সালে চীনের আধুনিক চিত্রকলার অন্যতম জনক উ গুয়ানজংগের জন্ম, বেইজিংয়ের একটি হাসপাতালে মৃত্যু-২৬-০৬-২০১০ তারিখ।

১৯১৯ সালের ২৬ অক্টোবর, ইরানের রাজধানী তেহরানে ইরানের রাজা সিংহাসনের শেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির জন্ম, মৃত্যু-১৯৮০ সালের ২৭ জুলাই মিসরে অবস্থানকালে ৬০ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।

১৯২০ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল সুহার্তোর জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৮ তারিখ। তিনি ইন্দোনেশিয়ায় ১৯৬৫ সাল থেকে ক্ষমতা দখল করে একং ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জেনারেল সুহার্তো ও তাঁর সেনাবাহিনী ৩২ বছর যাবত একটি লুটপাটের রাজত্ব চালিয়েছে।

১৯২২ সালের অক্টোবর মাসে সাবেক রাজা নরোদম সিহানুকের জন্ম, চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে মৃত্যু-১৫-১০-২০১২ তারিখ। শাসনকাল: প্রথম মেয়াদ-২৫ এপ্রিল, ১৯৪১ থেকে ২ মার্চ, ১৯৫৫ পর্যন্ত। দ্বিতীয় মেয়াদ: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৩ থেকে ৭ অক্টোবর, ২০০৪ পর্যন্ত। পড়াশোনা করেছে তিনি প্যারিস।

১৯২৩ সালের ৫ জানুয়ারি, সউদী আরবের বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজের জন্ম, যুক্তরাষ্ট্রে মারা গেছেন-২২-১০-২০১১ তারিখ।

১৯২৩ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃঞ্চপ্রসাদ ভট্টরাইয়ের জন্ম, মৃত্যু-০৪-০৩-২০১১।

১৯২৩ সালে ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের জন্ম।

১৯২৩ সালের ১৬ সেপ্টেম্বর, সিঙ্গাপুরের রাষ্ট্রনায়ক লি কুয়ান ইউয়ের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০১৫ তারিখ। ক্ষুদ্র নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ। ১৯৫৯ সালে স্বাধীন হওয়ার পরই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন লি কুয়ান। ১৯৫৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাত্তশাসন অর্জন করে। ১৯৬৫ সালে তাঁর নেতৃত্বেই স্বাধীন হয় সিঙ্গাপুর। বিশ ও একুশ শতকের এক কিংবদন্তি নেতা লি কুয়ান ইউ।

১৯২৪ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার জন্ম, মৃত্যু-২০-০৩-২০১০ তারিখ। নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির সভাপতি ছিলেন।

১৯২৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ফ্রি আচেহ মুভমেন্টের প্রতিষ্ঠাতা হাসান দি তিরোর জন্ম, মৃত্যু-০৩-০৬-২০১০ তারিখ। ১৯৭৬ সালে তিরো আচেহ প্রদেশের স্বাধীনতার ডাক দিলে প্রদেশটিতে গৃহযুদ্ধে ১৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

১৯২৪ সালে সৌদি জুবরাজ সুলতান বিন আবদুল আজিজের জন্ম, যুক্তরাষ্ট্রে মারা গেছেন-২২-১০-২০১১ তারিখ।

১৯২৫ সালে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের জন্ম, মৃত্যু-২৩-০১-২০১৫ তারিখ বৃহসপতিবার রাতে ইন্তেকাল করেছেন।

১৯২৫ সালের ৬ ফেব্রুয়ারি, ইন্দোনেশিয়ার লেখক প্রমোদিয়া অনন্ত তোয়েরের জন্ম, মৃত্যু-৩০-০৪-২০০৬ তারিখ।

১৯২৫ সালের ১০ জুলাই (তবে তাঁর অফিসিয়াল জন্ম দিবস হচ্ছে ২০ ডিসেম্বর) মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের জন্ম।

১৯২৫ সালে জাপানি সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ লেখক ইয়োকো মিশিমার জন্ম, ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেন মিশিমা। অভ্যত্থানে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন-২৫-১১-১৯৭০।

১৯২৬ সালে তেলসমৃদ্ধ কুয়েতের আমীর শেখ জাবের আল-আহমেদ আল-সাবাহের জন্ম, মৃত্যু-১৫-০১-২০০৬ তারিখ।

১৯২৬ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জুংগের জন্ম, মৃত্যু-১৮-০৮-২০০৯ তারিখ স্থানীয় সময় বেলা একটা ৪৩ মিনিটে। ১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।

১৯২৬ সালে তুরস্কের প্রথম ইসলামপন্থী প্রধানমন্ত্রী নেকমেতিন এরবাকানের জন্ম, মৃত্যু-২৭-০২-২০১১ তারিখ।

১৯২৮ সালে চীনের জুয়াংডং প্রদেশে লি কা-শিং-এর জন্ম। ৩১-১২-২০১২ তারিখ তাঁর সম্পদের পরিমাণ ৩ হাজার ৬০০ কোটি ডলার। বিশ্বের ৫৩টি দেশে তাঁর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য প্রায় ২,৭০,০০০(দুই লাখ সত্তর হাজার) মানুষ কাজ করে।

১৯২৮ সালের ৩ ডিসেম্বর, থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের জন্ম।

১৯২৮ সালের ৫ ডিসেম্বর, থাইল্যান্ডের রাজা ভূমিবলের জন্ম।

১৯২৯ সালের ২৪ আগষ্ট, কায়রোতে জন্মগ্রহণ করেন ফিলিস্থিনি নেতা ইয়াসির আরাফাত, মৃত্যু-১১-১১-২০০৪ তারিখ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮.৩০ টায়। ইয়াসির আরাফাত-যার পুরো নাম মোহাম্মদ আবদেন রউফ আরাফাত ওরফে কুদবা আল হোসাইনী। ইয়াসির আরাফাত ১৯৬৪ সাল থেকে ফিলিস্থিনী প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬৩ সালে সুহা আরাফাতের জন্ম। সুহা আরাফাতের স্ত্রী।

১৯২৯ সালে জাপানের সবচেয়ে ধনী ব্যক্তি ইয়াসুয়ো তাকেইর জন্ম, মৃত্যু-১১-০৮-২০০৬।

১৯৩০ সালে কমপ্যাক্ট ডিস্কের (সিডি) জনক হিসেবে পরিচিত জাপানের সনি করপোরেশনের সাবেক প্রেসিডেন্ট ও চেয়ারম্যান নোরিও ওহগা'র জন্ম, মৃত্যু-২৩-০৪-২০১১ তারিখ।

১৯৩০ সালে ভিয়েতনামের ক্যান থো শহরের বাসিন্দা র্তযান ভ্যান হের জন্ম, মৃত্যু-২৩-০২-২০১০ তারিখ। ধারণা করা হয়, ভ্যান বিশ্বের সবচেয়ে দীর্ঘ চুলের অধিকারী ছিলেন। তাঁর চুলের দৈর্ঘয ছিল ৬ দশমিক ২ মিটার।

১৯৩১ সালের ১০ এপ্রিল, বিখ্যাত সিরীয় ঔপন্যাসিক খলিল জিবরানের মৃত্যু।

১৯৩১ সালের ৪ জুন, আরব নেতা ও হেজাজের বাদশাহ ইবনে আলী হুসেইনের মৃত্যু।

১৯৩২ সালের ১২ এপ্রিল, শ্রীলঙ্কার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদিরগামার জন্ম।

১৯৩২ সালের ৩১ মে, জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।

১৯৩২ সালে মিসরের আরব বংশোদ্ভূত প্রখ্যাত অভিনেতা ওমর শরিফের জন্ম।

১৯৩২ সালে সৌদি আরবের নয়া যুবরাজ প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ আল সউদের জন্ম।

১৯৩৩ সালের ১৭ জানুয়ারি, প্রিন্স সদরুদ্দীন আগা খানের জন্ম।

১৯৩৩ সালের ২৫ জানুয়ারি, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনো একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, এক বছরেরও বেশি সময় ক্যান্সারের সাথে লড়াই করে মৃত্যু-০১-০৮-২০০৯ সালে। এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট ১৯৮৬ থেকে ১৯৯২ পর্যন্ত।

১৯৩৩ সালের ৯ সেপ্টেম্বর, ইরাকের বাদশাহ ফয়সল আততায়ীর হাতে নিহত হন।

১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর, জাপানের সম্রাট আকিহিতোর জন্ম।

১৯৩৪ সালে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের জন্ম, মৃত্যু-২৩-১১-২০০৯ তারিখ। তিনি ক্যান্সারে ভুগছিলেন। সামাক ছিলেন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতা।

১৯৩৫ সালের ৩১ জানুয়ারি, জাপানে নোবেল বিজয়ী সাহিত্যিক কানজিবারো ওয়ে জন্মগ্রহণ করেন। ১০ ডিসেম্বর, ১৯৯৪ সালে নোবেল পান।

১৯৩৫ সালের ৬ জুন, নোবেল শান্তি পুরস্কারে ভূষিত তিব্বতের আধ্যাত্বিক নেতা দালাই লামার জন্ম। ১৯৫৯ সালে তিব্বত থেকে চীন সরকার আধ্যাত্বিক নেতা দালাই লামাকে নির্বািসত করে।

১৯৩৫ সালে ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী তারিক আজিজের জন্ম।

১৯৩৬ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদার জন্ম। তিনি ছয় বছরের বেশি সময় আটক ছিলেন।

১৯৩৬ সালে তাইওয়ানের সিনচুতে এক নন্দিত, বিশ্বখ্যাত ও নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ইউয়ান টি. লীর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৯ সালের ১২ ডিসেম্বর, ৪৫তম সমাবর্তেন তাঁকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করেন।

১৯৩৭ সালের ২৮ এপ্রিল, ইরাকের মরু এলাকা তিকরিতের আল আওজা গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্ম, ফাঁসিতে মৃত্যু-৩০-১২-২০০৬ তারিখ। সাদ্দাম হোসেন বন্দী ১৪-১২-২০০৩ তারিখঃ খামার বাড়ির গর্তে লুকিয়েছিলেন তিনি-ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত-বিরোধীদের উল্লাস।

১৯৩৮ সালে চীনের উপ-প্রধানমন্ত্রী হুয়াং জু'র জন্ম, বেইজিংয়ে মৃত্যু-০১-০৬-২০০৭ তারিখ।

১৯৩৮ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের জন্ম, মৃত্যু-৩০-১২-২০০৯ তারিখ।

১৯৩৮ সালে নেপালে সুশীল কৈরালার জন্ম। ফেব্রুয়ারি-২০১৪ সালে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীল কৈরালা। প্রধানমন্ত্রীর সম্পদ শুধু দুটি মুঠোফোন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং পার্টি প্রধানের জন্য বাসাটি ভাড়া করেছিল।

১৯৩৯ সালের ২২ সেপ্টেম্বর, জাপানের ফুকুশিমায় পর্বতকন্যা জুনকো তাবেইয়ের জন্ম। ১৯৭৫ সালে বিশ্বের প্রথম নারী হিসেবে এভারেষ্টে পা রারেখ জুনকো তাবেই। ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে তিনি সাত মহাদেশের সাত সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের গৌরব অর্জন করেন। এ পর্যন্ত জয় করে ফেলেছেন বিশ্বেও ৬৯টি দেশের সর্বোচ্চ চূড়া। তাঁর দুটি রেকর্ডই জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডেস। জুনকো বাংলাদেশে এসেছিলেন ২০১৩ সালের জানুয়ারিতে ১২ দিনের সফরে।

১৯৪০ সালে চীনে নোবেল বিজয়ী চীনা সাহিত্যিক গাও সিংজিয়ানের জন্ম। ১০ ডিসেম্বর, ২০০০ সালে নোবেল পান।

১৯৪১ সালের ২৪ জানুয়ারি, তেল আবিব, ইসরায়েল, কোয়াসিক্রিস্টাল উদ্ভাবন ২০১১ সালে রসায়নে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড্যানিয়েল শেচম্যানের জন্ম।

১৯৪১ সালে চীনের হংকং-এর বিশ্বনন্দিত তারকা ব্রুস লি'র জন্ম, স্ট্রোকে মৃত্যু-নিউইয়ের্ক ২০-০৭-১৯৭৩ তারিখ। কুংফু মাস্টার ব্রুস লি ছিল বিশ্বনন্দিত।

১৯৪১ সালের ১৩ মার্চ, ফিলিস্থিন কবি মাহমুদ দারবিশের জন্ম, মৃত্যু-০৯-০৮-২০০৮ তারিখ

১৯৪১ সালে দক্ষিণ কোরিয়ার আবর্জনা সংগ্রাহক থেকে ১৭তম প্রেসিডেন্ট (শপথ ২৫-০২-২০০৮ তারিখ) লি মিউং বাকের জন্ম।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি, উত্তর কোরিয়ার নেতা সোভিয়েত ইউনিয়নের সাইবেরিয়াতে কিম জং-ইলের জন্ম, হৃদরোগে মৃত্যু-১৭-১২-২০১১ তারিখ। দেশে 'দেবতুল্য', পশ্চিমাদের চোখে 'খেয়ালি একনায়ক'। তাঁর ছোট ছেলে সম্ভাব্য নেতা কিম জং-উন। তার জন্ম ১৯৮৩ সালে। বাবার উত্তরসুরী কিম জং-উন।

১৯৪২ সালে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের জন্ম (ক্ষমতাসীন চীনা কমিউনিষ্ট পার্টি এবং সামরিক বাহিনী প্রধানের পদে পুনঃর্নির্বািচত হয়েছেন-২২-১০-২০০৭ তারিখ)।

১৯৪৩ সালে জাপানের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন রেসলার ইনোকির জন্ম। ১৯৭৬ সালে ইনোকি ও মোহাম্মদ আলীর লড়াইটি হয়েছিল ১৫ রাউন্ডের। এ ম্যাচটি ড্র দিয়েই শেষ হয়েছিল। মোহাম্মদ আলীর সঙ্গে লড়াইটি এখনো মনে আছে ইনোকির। তবে আলী এক সপ্তাহ হাসপাতালের বেডে থাকতে হয়েছিল।

১৯৪৪ সালের ১৩ জুন, কোরিয়ায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের জন্ম। পড়াশোনা করেছেন দক্ষিণ কোরিয়া সিউল ন্যাশনাল ইউনিভার্সিিট ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৭ সাল থেকে বান কি মুন জাতিসংঘের অস্টম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তাঁকে ১৫-১১-২০১১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রী প্রদান করেন।

১৯৪৫ সালের ১৯ জুন, মিয়ানমারের গণমানুষের নেতা অং সান সু চির জন্ম। গণতান্ত্রিক মিয়ানমারের জাতির পিতা ও স্বাধীনতা সংগ্রামের নেতা অং সান ১৯৪৭ সালের ১৯ জুলাই নিহত হন। অং সান ছিলেন সু চির বাবা। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। এশিয়ার ম্যান্ডেলা অং সান সু চি।