১৮২০ সালে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে মহারাষ্ট্রে সিপাহী বিপস্নবের আপসহীন নেত্রী ঝাঁসীর রানী লক্ষীবাই'র জন্ম, মৃত্যু-১৭-০৬-১৮৫৮ তারিখ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাণ।

১৮২২ সালে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম, মৃত্যু-২৩-০১-১৮৫৯ তারিখ।

১৮২২ সালে কলকাতার এক বেনিয়া পরিবারে, লেখক, সরকারি কর্মকর্তা ও সমাজসেবক কিশোরীচাঁদ মিত্রের জন্ম, মৃত্যু-সমাজ সংস্কারক প্রাবন্ধিক কিশোরীচাঁদ মিত্রের ১৮৭৩ সালের ৬ আগস্ট। তাঁর ভাই বিখ্যাত ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র।

১৮২২ সালে বাংলা নাটকের লেখক ও নাট্যকার রামনারায়ন তর্করত্নের জন্ম, মৃত্যু-১৯-০১-১৮৮৬ তারিখ।

১৮২২ সালের ১৬ ফেব্রুয়ারি, পুরাতত্ত্ববিদ, ঐতিহাসিক, প্রাবন্ধিক ও লেখক রাজা রাজেন্দ্রলাল মিত্রের জন্ম, মৃত্যু-১৮৯১ সালে।

১৮২৩ সালে ড. আত্মরাম পান্ডুরংয়ের জন্ম, মৃত্যু-১৮৯৮ সালে। তাঁর কন্যা আন্না পান্ডুরং তড়কড় জন্ম-১৮৫৬-মৃত্যু-১৮৯১ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেমিকা ছিল। আন্না পান্ডুরং তড়কড়-এর ১১ নভেম্বর তারিখে বরোদা কলেজের উপাধ্যক্ষ হ্যারন্ড লিট্‌লডেলের সঙ্গে আন্না-র বিবাহ হয়।

১৮২৪ সালের ১৮ ডিসেম্বর, বাংলার লোককাহিনীর প্রথম সংগ্রাহক রেভারেন্ড লাল বিহারী দে'র জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮২৫ সালের ৪ সেপ্টেম্বর, রাজনৈতিক দাদাভাই নওরোজির জন্ম, মৃত্যু-১৯১৭ সালের ৩০ জুন, ব্রিটিশ পার্লােমন্টের প্রথম এশীয় সদস্য দাদাভাই নওরোজীর মৃত্যু।

১৮২৫ সালে কালী মির্জার জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮২৬ সালের ২৪ জানুয়ারি, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার গণেন্দ্রমোহন ঠাকুরের জন্ম, মত্যু-১৮৯০ সালের ৫ জানুয়ারি।

১৮২৬ সালে লেখক রাজনারায়ন বসুর জন্ম, মৃত্যু-১৮৯৯ সালে।

১৮২৭ সালের ১৯ জুলাই, ভারতীয় উপমহাদেশের প্রথম বিদ্রোহ করেন ও সাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের জন্ম, ফাঁসীতে মৃত্যু-০৮-০৪-১৮৫৭ তারিখ।

১৮২৭ সালে বাংলা মহাকাব্যের লেখক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৮৮৯ সালে।

১৮২৭ সালে বাংলা গদ্যের লেখক ভূদেব মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৮৯৪ সালে।

১৮২৯ সালের ২৭ জুন, প্রথম যুগের খ্যাতিমান সাংবাদিক গিরিশ চন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৩০ সালে ভারতের দিল্লিতে মৌলভি নাজির আহমদের জন্ম, মৃত্যু-১৯১২ সালে।

১৮৩০ সালে নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্ম এবং মৃত্যুবরণ-০১-১১-১৮৭৩ তারিখ।

১৮৩১ সালের ১৬ মে, বঙ্গ নাট্যালয়-এর প্রতিষ্ঠা যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৩১ সালের ১৩ নভেম্বর, বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেনের জন্ম, মৃত্যু-০৮-০৭-১৮৮৭ তারিখ। তিনি বেঙ্গল সিভিল সার্ভিেসর সদস্য হিসেবে অ্যাশলে ইডেন ১৮৫২ সালে ভারতে পৌঁছেন।

১৮৩১ সালের ২৬ ডিসেম্বর, বাংলায় নবজাগরণের অগ্রদূত আংলো-ইন্ডিয়ান, শিক্ষাব্রতী, নাট্যকার ও সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মৃত্যু।

১৮৩২ সালের ৬ জুন, কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালী বিচারপতি শম্ভুনাথ পন্ডিতের জন্ম, ১৮৬৭ সালের ৬ জুন, কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালী বিচারপতি শম্ভুনাথ পন্ডিতের মৃত্যু।

১৮৩২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার চিতওয়া গ্রামে ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দীর জন্ম, ঢাকায় মৃত্যু-০৯-০২-১৮৮৫ তারিখ।

১৮৩৪ সালে ভারতে মৌলভি সলিমউল্লা খানের জন্ম, মৃত্যু-১৯০৮ সালে।

১৮৩৪ সালে বাঙালি কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্ম, মৃত্যু-১৩-০১-১৯০৭ তারিখ।

১৮৩৪ সালে লেখক ও সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৮-০৪-১৮৮৯ তারিখ।

১৮৩৫ সালের ২১ মে, বাংলা গীতি কাব্যের কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম, মৃত্যু-২৪-০৫-১৮৯৪ তারিখ।

১৮৩৫ সালে ইংল্যান্ডে স্যার চার্লস আলফ্রেড ইলিয়টের জন্ম, মৃত্যু-২৮-০৫-১৯১১ তারিখ। তিনি একজন উচ্চ পদস্থ বেসামরিক কর্মকর্তা এবং বাংলার লেফটেন্যান্ট গভর্নর (১৮৯০-১৮৯৫ পর্যন্ত)।

১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি, কলকাতা শহরে শ্রীশ্রী রামকৃঞ্চ পরম হংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)-এর জন্ম, মৃত্যু-১৬-০৮-১৮৮৬ তারিখ।

১৮৩৭ সালে ভারতের দিল্লিতে সৈয়দ মেহেদি আলি খানের জন্ম, মৃত্যু-১৯০৭ সালে।

১৮৩৮ সালে বাংলা গীতি কাব্যের লেখক সুরেন্দ্রনাথ মজুমদারের জন্ম, মৃত্যু-১৮৭৮ সালে।

১৮৩৮ সালের ১৭ এপ্রিল, বাংলা মহাকাব্যের কবি হেমচন্দ্র বন্ধোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-২৪-০৫-১৯০৩ তারিখ।

১৮৩৮ সালের ২৬ জুন, বাংলা উপন্যাসিক ও প্রবন্ধ-নিবন্ধ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম; মৃত্যু-০৮-০৪-১৮৯৪ সালে।

১৮৩৮ সালে সংস্কৃত কাব্যের অনুবাদক হরিশচন্দ্র মিত্রের জন্ম, মৃত্যু-১৮৭২ সালে।

১৮৩৮ সালের ১৯ নভেম্বর, ব্রাহ্মসমাজের নেতা ও সমাজ সংস্কারক ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের জন্ম, মৃত্যু-০৮-০১-১৮৮৪ তারিখ।

১৮৩৯ সালের ১৭ জুন, ভাইসরয় লর্ড উইলিয়াম বেন্টিকের মৃত্যু।

১৮৩৯ সালের ২৭ জুন, শিখ রাজা রনজিত সিংহের মৃত্যু।

১৮৩৯ সালে ভারতে প্যান-ইসলামিক আন্দোলনের অন্যতম নেতা সৈয়দ জামাল আদ-দিন 'আল আফগানি'র জন্ম, মৃত্যু-০৯-০৩-১৮৯৭ তারিখ।

১৮৩৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার জন্ম, ১৯১৫ সালের ৫ নভেম্বর, ইন্তেকাল।

১৮৪০ সালের ২৩ ফেব্রুয়ারি, কলকাতার এক ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারে সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী, দেশপ্রেমিক, সমাজসংস্কারক ও সম্পাদক কালীপ্রসন্ন সিংহের ওরফে 'হুতোম প্যাচা'র জন্ম, মৃত্যু-২৪-০৭-১৮৭০ তারিখ।

১৮৪০ সালে ঔপন্যাসিক দ্বিজেন্দ্রনাথের জন্ম, মৃত্যু-১৯২৬ সালে।

১৮৪০ সালে হুগলি জেলা নিবাসি দেলোয়ার হোসেন আহমেদ বা মির্যা দেলোয়ার হোসেনের জন্ম, মুসলমানের মধ্যে প্রথম র্গযাজুয়েট হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৬৩ সালে, মৃত্যু-১৯১৬ সালে।

১৮৪০ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিেসর সদস্য, সংখ্যাতত্ত্ববিদ এবং ঐতিহাসিক হান্টার উইলিয়াম উইলসনের জন্ম, মৃত্যু-১৯০০ সালে।

১৮৪১ সালে উত্তর প্রদেশের মোরাদাবাদে নবাব ভিকর-উল-মুলকের জন্ম, মৃত্যু-২৭-০১-১৯১৭ তারিখ। ১৯০৬ সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হলে তিনি তার যুগ্ম-সম্পাদক হন।

১৮৪২ সালের ১ জুন, প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক (আইসিএস-১৮৬৪ সালে) সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৯-০১-১৯২৩ তারিখ।

১৮৪৩ সালে উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধ সাহিত্যিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৮৯১ সালে।

১৮৪৩ সালের ২৩ জুলাই, সাংবাদিক ও সাহিত্যিক রায়বাহাদুর কালী প্রসন্ন ঘোষের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি, সাংবাদিক, নাট্যকার, পরিচালক ও বাংলা নাটকের লেখক গিরিশচন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-১০-০১-১৯১১ তারিখ।

১৮৪৪ সালের ৩০ আগষ্ট, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজসেবক ও লেখক চন্দ্রনাথ বসুর জন্ম, মৃত্যু-১৯১০ সালে।

১৮৪৪ সালে কলকাতার খিদিরপুরে আইনজ্ঞ ও জাতীয়তাবাদী রাজনীতিবিদ(গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও সরস্বতী দেবীর পুত্র) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-২১-০৭-১৯০৬ তারিখ।

১৮৪৪ সালের ১০ অক্টোবর, অবিভক্ত ভারতের খ্যাতনামা বিচারপতি বদরুদ্দিন তায়েবজীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৪৫ সালের ২ মার্চ, অভিধানকার ও পন্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশের মৃত্যু।

১৮৪৫ সালের ২৩ ডিসেম্বর, আইনজ্ঞ, দেশব্রতী রাশবিহারী ঘোষের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৪৬ সালে কলকাতায় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শাস্ত্রকার কৃঞ্চধন বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯০৪ সালে।

১৮৪৬ সালে বঙ্কিমচন্দ্রের অনুরাগী ভক্তশিষ্য চুঁচুড়ার অক্ষয়চন্দ্র সরকারের জন্ম, মৃত্যু-১৯২৭ সালে।

১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী রেজিস্ট্রার ও আইনজ্ঞ রেভারেন্ড কালীচরণ বন্দোপাধ্যায় জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।

১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, বাংলা মহাকাব্যের কবি নবীনচন্দ্র সেনের জন্ম, মৃত্যু-২৩-০১-১৯০৯ তারিখ।

১৮৪৭ সালের ২২ জুলাই, রস সাহিত্যিক ও লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০৩-১১-১৯১৯ তারিখ। তাঁর প্রথম বই কঙ্কাবতী (১৮৯২ সালে) দিয়ে তাঁর জাত চিনিয়েছেন আর শেষ বই ডমরু-চরিত(১৯২৩) দিয়ে নিজের শীর্ষ ছুঁয়েছেন।

১৮৪৮ সালের ১৩ আগস্ট, সাহিত্যিক ও ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্তের জন্ম, মৃত্যু-১৯০৯ সালে।

১৮৪৮ সালে লেখক শিবনাথ শাস্ত্রীর জন্ম, মৃত্যু-১৯১৯ সালে।

১৮৪৮ সালের ১০ নভেম্বর, ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯২৬ সালে।

১৮৪৯ সালে লেখক প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯০০ সালে।

১৮৪৯ সালে উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধকার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯১১ সালে।

১৮৪৯ সালে চব্বিশ পরগনা জেলার শিখরবলি গ্রামের এমন একটি পরিবারে প্রতিকৃতি আইনকারী ও তৈলচিত্র বিশারদ অন্নদাপ্রসাদ বাগচীর জন্ম, মৃত্যু-১৯০৫ সালে।

১৮৪৯ সালের ৬ এপ্রিল, উড়িষ্যার কটকে কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি স্যার সৈয়দ আমীর আলীর জন্ম; মৃত্যু-০৪-০৯-১৯২৮ তারিখ (লন্ডন)। ১৮৭৩ সালে সৈয়দ আমীর আলী ব্যারিস্টার হন। ভারতীয়দের মধ্যে প্রথম প্রিভি কাউন্সিল হন সৈয়দ আমীর আলী। ১৮৯০ সালের ২ জানুয়ারি, সৈয়দ আমীর আলী কলকাতা হাইকোর্টের মুসলমানের মধ্যে প্রথম বিচারপতি নিযুক্ত হন এবং ১৮৬৮ সালে এম. এ. (ইতিহাস)-এ পাস করেন হুগলি কলেজ থেকে, তিনি বাঙালি মুসলমানের মধ্যে প্রথম এম. এ. পাস এবং প্রথম ব্যারিস্টারও তিনি।

১৮৪৯ সালের ৪ মে, চিত্রশিল্পী ও সঙ্গীতজ্ঞ জ্যোর্তিিরন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহন করেন, মৃত্যু-জানা নেই।

১৮৪৯ সালে বিখ্যাত নাট্যকার ও কবি রাজকৃঞ্চ রায়ের জন্ম, মৃত্যু-১৮৯৪ সালে।

১৮৪৯ সালে লেখক আচার্য কৃঞ্চকমল ভট্টাচার্যের জন্ম, মৃত্যু-১৯৩২ সালে।

১৮৫০ সালের ২৫ জানুয়ারি, কলকাতার বাগবাজারে অভিনেতা ও নাট্যচার্য অর্ধেন্দ্রশেখর মুস্তফির জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯০৯ তারিখ।

১৮৫০ সালের ৯ সেপ্টেম্বর, হিন্দী সাহিত্যির জনক, কবি ও নাট্যকার 'ভারতেন্দু' হরিচন্দ্রের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৫১ সালে কবি দীনেশচরণ বসুর জন্ম, মৃত্যু-১৮৯৮ সালে।

১৮৫১ সালে উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধ সাহিত্যিক ঠাকুরদাস মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯০৩ তারিখ।

১৮৫২ সালের ৩০ আগষ্ট, বিশিষ্ট শিক্ষাবিদ উমেশচন্দ্র ব্যাটবলের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৫৩ সালে কবি দামোদর মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯০৭ সালে।

১৮৫৩ সালে নবীনচন্দ্র দাস কবি গুণাকরের জন্ম, মৃত্যু-১৯১৪ সালে।

১৮৫৩ সালের ১৭ এপ্রিল, পশ্চিমবঙ্গের বসিরহাটে বাংলা নাটকের লেখক, নাট্যসংগঠক ও অভিনেতা অমৃতলাল বসুর (রসরাজ) জন্ম, মৃত্যু-০২-০৭-১৯২৯ তারিখ।

১৮৫৩ সালের ৬ ডিসেম্বর, শিক্ষাবিদ, গবেষক, পুথি সংগ্রাহক, সাহিত্যিক, কথাশিল্পী ও সমালোচক পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম, মৃত্যু-১৭-১১-১৯৩১ তারিখ।

১৮৫৪ সালে 'বঙ্গবাসী' পত্রিকার প্রতিষ্ঠাতা যোগেন্দ্র চন্দ্র বসুর জন্ম, মৃত্যু-১৯০৫ সালে।

১৮৫৫ সালের ১৬ জানুয়ারি, বাংলা গীতি কাব্যের স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাসের জন্ম, মৃত্যু-১৯১৮ সালে।

১৮৫৫ সালের ৯ ফেব্রুয়ারি, উবায়দুল্লাহ সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-১৯৩১ সালে।

১৮৫৫ সালের ২৮ আগস্ট, রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা ভগিনী সাহিত্যিক-সম্পাদিকা, উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধ কবি-সাহিত্যিক স্বর্ণ কুমারী দেবী ঠাকুরের জন্ম, মৃত্যু-০৩-০৭-১৯৩২ তারিখ।

১৮৫৬ সালের ২৩ জুলাই, ভারতের প্রখ্যাত জননেতা ও মক্তিসংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম, মৃত্যু-৩১-০৭-১৯২০ তারিখ।

১৮৫৭ সালে কবি গোবীন্দ্র নাথ বসুর জন্ম, মৃত্যু-১৯২৭ সালে।

১৮৫৮ সালের ৯ মার্চ, কবি পন্ডিত ও নাট্যকার মদন মোহন তর্কালংকারের মৃত্যু।

১৮৫৮ সালের ৭ নভেম্বর, স্বদেশী আন্দোলনের নেতা ও বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পালের (কংগ্রেস রাজনীতিক চরমপন্থী নেতা বিপিন পালের) জন্ম, মৃত্যু-২০-০৫-১৯৩২ তারিখ।

১৮৫৮ সালে বাংলা গীতি কাব্যের কবি দেবেন্দ্রনাথ সেনের জন্ম, মৃত্যু-১৯২০ সালে।

১৮৫৮ সালে কবি গিরীন্দ্রমোহিনী দাসীর জন্ম, মৃত্যু-১৯২৪ সালে।

১৮৫৯ সালের ১১ জানুয়ারি, ইংল্যান্ডে ভারতের গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় (লর্ড কার্জেনর) পুরো নাম জর্জ নাথানিয়েল কার্জেনর জন্ম, মৃত্যু-২০-০৩-১৯২৫ তারিখ।

১৮৫৯ সালের ১৮ মার্চ, বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেলের জন্ম, মৃত্যু-১৬-০১-১৯২৬ তারিখ। বঙ্গ-ভঙ্গ রদের পর এবং গভর্নর শাসিত প্রদেশ হিসেবে রুপান্তরিত হওয়ার পর।

১৮৬০ সালে কোলকাতার চোরবাগানে এক সুবর্ণবণিক পরিবারে বাংলা গীতি কাব্যের কবি অক্ষয় কুমার বড়ালের জন্ম, মৃত্যু-১৯-০৬-১৯১৯ তারিখ।

১৮৬০ সালে কলকাতায় চন্দ্রমুখী বসুর জন্ম, মৃত্যু-১৯৪৪ সালে। চন্দ্রমুখী বসু ছিলেন প্রবাসী বাঙালি খ্রিস্টান পরিবারের সন্তান। লেখাপড়ার জন্য তাঁকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। তিনি ১৮৮৪ সালে ইংরেজীতে এম. এ. পাশ করেন এবং বেথুন কলেজে অধ্যাপনা শুরু করেন। অল্পকাল পরে তিনি ওই কলেজের অধ্যক্ষ হয়েছিলেন।

১৮৬১ সালের ২৩ জানুয়ারি, বিখ্যাত সংগ্রামী সাধক ও ইসলামী চিন্তাবিদ মুন্সী মেহেরুল্লাহ'র জন্ম, মৃত্যু-০৭-০৫-১৯০৭ তারিখ।

১৮৬১ সালের ১৩ মার্চ, সাহিত্যিক ও সম্পাদক জলধর সেনের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৬১ সালের ৮ মে, প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী বসুর (গাঙ্গুলী) পরে (গঙ্গোপাধ্যায়) জন্ম, মৃত্যুবরণ করেণ-০৩-১০-১৯২৩ তারিখ। কাদম্বিনী বসু ১৮৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা (এন্ট্রান্স দ্বিতীয় বিভাগে পাশ করেন), ১৮৮৩ সালে কলকাতার বেথুন কলেজ থেকে কাদম্বিনী বসু বি. এ. ডিগ্রী লাভ করেন। ১৮৮৩ সালে মেডিকেলে ভর্তি হন এবং ১৮৮৬ সালে র্গযাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ (জিবিএমসি) ডিগ্রি দেন। তিনি প্রথম বাঙ্গালি নারী চিকিৎসক হিসেবে ১৮৮৮ সালে মাসিক তিন'শ টাকা বেতনে যোগ দেন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে। বরিশালের ব্রাহ্মধর্মাবলম্বী ভাগলপুর-প্রবাসী ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনী বসুর (পরে গঙ্গোপাধ্যায়) জন্ম-০৮-০৫-১৮৬১ মৃত্যু-০৩-১০-০১৯২৩ তারিখ।

১৮৬১ সালের ৯ জুন, স্বাধীনতা সংগ্রামী ও 'হিত্তবাদী' সম্পাদক কালী প্রসন্ন বন্দ্যোপধ্যায়ের জন্ম, মৃত্যু-০৪-০৭-১৯০৭ তারিখ।

১৮৬১ সালের ২ আগস্ট, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৬১ সালের ১৮ সেপ্টেম্বর, পশ্চিমবাংলায় চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-১৪-০২-১৯৩৮ তারিখ।

১৮৬১ সালের ১ অক্টোবর, চিকিৎসক স্যার নীলরতন সরকারের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৬২ সালের ১৪ মার্চ, উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আশরাফ আলী থানবী (রহ.)'র জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৬২ সালের ২৫ সেপ্টেম্বর, কাশ্মীরে ভারতের স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ ও ভারতের কংগ্রেস পার্টির সাবেক সভাপতি পন্ডিত মতিলাল নেহরুর জন্ম এবং মৃত্যু-০৬-০২-১৯৩১ তারিখ। তাঁর ছেলে-১৮৮৯ সালের ১৪ নভেম্বর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্ম, মৃত্যু-২৭-০৫-১৯৬৪ তারিখ। তাঁর মেয়ে-১৯১৭ সালের ১৭ নভেম্বর, সাবেক প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর জন্ম, মৃত্যু-৩১-১০-১৯৮৪ তারিখ নয়াদিল্লীতে দেহরক্ষীর গুলিতে। তাঁর ছেলে-১৯৪৪ সালের ২০ আগষ্ট, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম, নির্বাচনী প্রচারাভিযানকালে ঘাতকের হাতে ২১-০৫-১৯৯১ তারিখ, আত্মঘাতী বোমা হামলায় ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হন। তাঁর ছেলে-১৯৭০ সালের ১৯ জুন, নয়াদিল্লিতে রাহুল গান্ধীর জন্ম। ভারতের রাজনৈতিক ইতিহাসে নেহেরু-গান্ধী পরিবারের ৫(পাঁচ) পুরুষ রাজনীতির সাথে জড়িত।