১৮৮৭ সালে কিরণধন চট্টোপাথ্যায়ের জন্ম, মৃত্যু-১৯৩১ সালে।

১৮৮৭ সালে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম, মৃত্যু-১৯৫৪ সালে।

১৮৮৭ সালের ২২ ডিসেম্বর, ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্ম, মৃত্যু-২৬-০৪-১৯২০ তারিখ।

১৮৮৭ সালের ২৬ ডিসেম্বর, সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের জন্ম, মৃত্যু-২৬-১১-১৯৪৯ তারিখ।

১৮৮৮ সালের ১৬ জানুয়ারি, শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. প্রিয়দারঞ্জন রায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৮ সালের ২৪ জানুয়ারি, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নলিনীকান্ত ভট্টশালীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৮ সালের ১১ মে, উর্দু কবি, সাংবাদিক, রাজনীতিক ও আইনজ্ঞ আসফ আলীর জন্ম, ১৯৫৩ সালের ২ এপ্রিল, ইন্তেকাল করেন।

১৮৮৮ সালের ২৬ মে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুসুম গ্রামে কন্ঠশিল্পী কে মল্লিক (তাঁর আসল নাম-মুন্সী মহাম্মদ কাসেম)-এর জন্ম, মৃত্যু-১৯৫৯ সালে তাঁর স্বগ্রামে।

১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম, মৃত্যু-১৭-০৪-১৯৭৫ তারিখ। (২) ১৩-০৫-১৯৬২ থেকে ১৩-০৫-১৯৬৭ তারিখ পর্যন্ত।

১৮৮৮ সালের ১৭ অক্টোবর, পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের এক নিম্নবিত্ত পরিবারে বিশিষ্ট সমাজসেবী ও বিপস্নবী ডাক্তার আশুতোষ দাসের জন্ম, মৃত্যু-৩১-০৭-১৯৪১ তারিখ।

১৮৮৮ সালের ২৬ অক্টোবর, কবি ও সমালোচক মোহিতলাল মজুমদারের জন্ম, মৃত্যু-২৬-০৭-১৯৫২ তারিখ।

১৮৮৮ সালে পশ্চিবঙ্গের চন্দননগরে মাতুলালয়ে ভারতের মুক্তি সংগ্রামের প্রথম যুগের প্রখ্যাত বিপস্নবী কানাইলাল দত্তের জন্ম, মৃত্যু-১০-১১-১৯০৮ তারিখ।

১৮৮৮ সালের ৫ নভেম্বর, লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৮ সালের ১১ নভেম্বর, মক্কায় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও রাজনীতিক মৌলানা আবুল কালাম আযাদের জন্ম, দিল্লীতে মৃত্যু-২২-০২-১৯৫৮ তারিখ। মাওলানা আযাদ দু'বার নিখিল ভারত কংগ্রেসের সভাপতি হন এবং ১৯২৩ সালের পর চারবার জেলে যান। রাচীর নজরবন্দী হতে জুন, ১৯৪৫ সাল পর্যন্ত বন্দী জীবনের মোট দশ বছর সাত মাস তথা জীবনের প্রায় একসপ্তমাংশ। তিনি ১৯৪৭ সালে (স্বাধীনতার পর) ভারত সরকারের শিক্ষামন্ত্রী হন এবং জীবনের শেষ পর্যন্ত উক্ত পদেই বহাল থাকেন। (১৮৯০ সালে বাবা সপরিবারে কলকাতায় আসেন)। আমার পূর্বপুরুষেরা বাবরের আমলে হেরাট থেকে ভারতে আসেন। প্রথমে তাঁরা ডেরা বাধেন আগ্রায়; পরে ওঠে চলে যান দিল্লীতে। আলেমউলেমাদের এই পরিবারের মাওলানা জামালউদ্দিন ছিলেন আকবরের সময়ের একজন নামজাদা ধর্মগুরু। এ পরিবারের অনেকেই উচ্চপদস্থ রাজকর্মচারী হন। শাহজাহানের আমলে মহম্মদ হাদীকে আগ্রার দুর্গািধপতি করা হয়। আমার বাবার মাতামহ ছিলেন মৗলানা মুনাবরউদ্দিন। তিনি ছিলেন মোগল যুগের অন্যতম শেষ রুকন-উল-মুদারসসিন। প্রথম শাহজাহানের সময়ে এ পদটির সৃষ্টি হয়। লেখাপড়া আর বিদ্যাচর্চার প্রসারে রাষ্ট্রীয় কাজকর্মের তদারকি করা ছিল এর উদ্দেশ্য। আমার বাবা মৌলানা খয়রুদ্দিন যখন খুবই ছোট তখন আমার পিতামহের মৃত্যু হয়। সুতরাং আমার বাবা তাঁর মাতামহের কাছে মানুষ হন। আমার বাবার বয়স তখন পঁচিশ। তিনি সোজা মক্কায় চলে গিয়ে সেখানেই থেকে যান। নিজের একটি বাসভবন তৈরি করে শেখ মোহাম্মেদ জাহের বতবির কন্যাকে তিনি বিয়ে করেন। শেখ মোহাম্মেদ জাহের ছিলেন মদিনার একজন বড় তত্ত্বজ্ঞ। আরবদেশের বাইরেও তাঁর নামডাক ছড়িয়ে পড়ে। মিশর থেকে দশ খন্ডের আরবী কেতাব বেরোবার পর ইসলামিক দুনিয়ায় আমার বাবাও খ্যাতিমান হন। তিনি বহুবার বোম্বাইতে এবং একবার কলকাতায় আসেন। দু জায়গাতেই তাঁর বিস্তর ভক্ত আর শারগেদ ছিল। বাবা ইরাক, সিরিয়া আর তুরস্কেও ব্যাপকভাবে ঘুরেছেন।

১৮৮৮ সালের ১০ ডিসেম্বর, বিপস্নবী প্রফুল্ল চাকীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৮ সালের ৩১ ডিসেম্বর, বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণী মাধব বড়ুয়ার জন্ম, কলকাতায় মৃত্যু-১৯৪৮ সালে।

১৮৮৮ সালে ছত্রির নবাব ও যুক্তপ্রদেশের শিল্পমন্ত্রী আহমেদ সয়ীদ খানের জন্ম, মৃত্যু-১৯৪৭ সালে।

১৮৮৯ সালে পশ্চিমবাংলায় লেখক ডা. মোহাম্মদ লুৎফর রহমানের জন্ম, মৃত্যু-১৯৩৬ সালে।

১৮৮৯ সালের ২২ জুন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বড়ই গ্রামে রবীন্দ্রানুসারী কবি ও সমালোচক কবিশেখর কালিদাস রায়ের জন্ম, মৃত্যু-২৫-১০-১৯৭৫ তারিখ।

১৮৮৯ সালের ৯ জুলাই, ভারতের পশ্চিমবাংলায় কবি কালিদাস রায়ের জন্ম, মৃত্যু- জানা নেই।

১৮৮৯ সালের ২ অক্টোবর, কবি, খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম, মৃত্যু-৩০-০৬-১৯৫৯ তারিখ।

১৮৮৯ সালের ৮ ফেব্রুয়ারি, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ড. জাকির হুসেনের জন্ম, মৃত্যু-০৩-০৫-১৯৬৯ তারিখ। (৩) ১৩-০৫-১৯৬৭ তারিখ থেকে ০৩-০৫-১৯৬৯ তারিখ পর্যন্ত।

১৮৮৯ সালের ৩ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের মেদিনিপুর জেলার হাবিবপুর গ্রামে বিপস্নবী ক্ষুদিরাম বসুর জন্ম, পালাবার সময় ক্ষুধিরাম গ্রেফতার হন এবং ইংরেজ বিরোধী বিপস্নবী ক্ষুদিরামের ফাঁসি কার্যকর হয়-১১-০৮-১৯০৮ তারিখ। ক্ষুদিরাম বড় লাটকে মারতে যেয়ে মেরে ফেলে ভারতবাসীকে।

১৮৯০ সালের ২৩ মার্চ, ভারতের পশ্চিম বাংলায় সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-২৮-০২-১৯৭০ তারিখ।

১৮৯০ সালের ২১ এপ্রিল, শিল্প তত্ত্ববিশারদ মহামহোপাধ্যায় প্রসন্নকুমার আচার্যের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯০ সালে কলকাতায় চিত্রশিল্পী প্রগতিশীল পরিবারের সদস্য অসিতকুমার হালদারের জন্ম, মৃত্যু-১৯৬৪ সালে।

১৮৯০ সালের ২ অক্টোবর, ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম, তাসখন্দে মৃত্যু-২৩-০৯-১৯৬৫ তারিখ। ১৯৬৬ সালের ১৮ জানুয়ারি, ভারতের প্রধানমন্ত্রীর পদে ইন্দিরা গান্ধী।

১৮৯০ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসুর জন্ম, মৃত্যু-২০-০২-১৯৫০ তারিখ।

১৮৯০ সালের ২৪ অক্টোবর, ভারতের পশ্চিমবাংলার মেদেনীপুরে শিক্ষাবিদ ও শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯০ সালে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীলের জন্ম, মৃত্যু-০৩-০৪-১৯৬৯ তারিখ।

১৮৯০ সালের ২৬ নভেম্বর, শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯১ সালের ২৪ ডিসেম্বর, পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-১৮-১২-১৯৮৩ তারিখ।

১৮৯২ সালের ১৯ জানুয়ারি, ভারতের পশ্চিম বাংলায় সঙ্গীতশিল্পী সুরেন্দ্রলাল দাশের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯২ সালের ২৩ মার্চ, সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯৭০ সালের ২৮ ফেব্রুয়ারি, সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধয়ের মৃত্যু।

১৮৯২ সালের ২৫ জুলাই, রবীন্দ্র জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০৮-১১-১৯৮৫ তারিখ।

১৮৯২ সালের ২৭ নভেম্বর, বাঙালি শিক্ষাবিদ, সমাজ সেবক ও লেখক স্যার আজিজুল হকের জন্ম, মৃত্যু-১৯-০৩-১৯৪৭ তারিখ।

১৮৯২ সালের ২ ডিসেম্বর, বিপস্নবী গোলাম আম্বিয়া খান লোহানির জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৩ সালের ৯ এপ্রিল, ঐতিহাসিক, বিপস্নবী ও লেখক রাহুল সাংকৃত্যায়ণের জন্ম, মৃত্যু-১৪-০৬-১৯৬৩ তারিখ। (পিতৃপ্রদত্ত নাম ছিল রাম উদার)। তিব্বতময় সমগ্র ভারতবর্ষ প্রায় হেঁটেই বেড়িয়েছেন। শ্রীলঙ্কা দিয়ে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে রাশিয়া, ইরান হয়ে আবার ভারতে এসছেন। উদ্দেশ্য ছিল মানুষ চেনা। সেই মানুষের বিশ্বাস ও বিশ্বাসের কারণ অনুসন্ধান করা।

১৮৯৩ সালের ৪ সেপ্টেম্বর, সাহিত্যিক এস ওয়াজেদ আলীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৩ সালের ১৬ জুন, অবিভক্ত বাংলায় ইংরেজী শিক্ষার অগ্রদূত, বহু ভাষাবিদ পন্ডিত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।

১৮৯৪ সালের ১ জানুয়ারি, কলকাতায় বিজ্ঞানী ও অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর জন্ম, মৃত্যু-০৪-০২-১৯৭৪ তারিখ কলকাতায় নিজ বাসভবনে। তিনি ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৪৫ সাল পর্যন্ত অধ্যাপনা সূত্রে পদার্থিবজ্ঞান বিভাগের সাথে জড়িত ছিলেন। ১৯২৪ সালে সত্যেন্দ্রনাথ বসু জগদ্বিখ্যাত জার্মান বৈজ্ঞানিক আইনষ্টাইনের ফোটন ও ঝলকবাদ সংক্রান্ত ব্যাখার এক অংশে ত্রুটি দেখায়ে এক গবেষণাপত্র লন্ডনে ছাপার জন্য পাঠিয়েছিলেন; ঐ পত্র সেখান থেকে আইনষ্টাইনের কাছে প্রেরিত হয়েছিল। প্রবন্ধটির অকাট্য যুক্তি আইনষ্টাইন স্বীকার করে নিয়েছিলেন এবং নিজে সেটা জার্মান ভাষায় অনুবাদ করে বিশিষ্ট জার্মান পত্রিকায় প্রকাশ করেছিলেন। পরে পরিশোধিত তত্ত্বটি 'বোসন' বা বোস-আইনষ্টাইন ঝলক-কোয়ান্টাম তত্ত্ব নামে প্রচলিত হয়েছে।

১৮৯৪ সালের ৫ ফেব্রুয়ারি, বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেনের জন্ম, মৃত্যু-১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি।

১৮৯৪ সালের ২২ মার্চ, ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৪ সালের ১৫ মে, সাহিত্যিক ও চিন্তাবিদ ভূদেব মুখোপ্যাধ্যায়ের মৃত্যু।

১৮৯৪ সালের ১০ আগস্ট, ভারতের ৪র্থ রাষ্ট্রপতি (ভি. ভি. গিরি) ভারাগ্রীরি ভেংকটাগ্রীরির জন্ম, মৃত্যু-২৩-০৬-১৯৮০ তারিখ। (৩) (৩য় রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুর পর) ভারপ্রাপ্ত ০৩-০৫-১৯৬৯ তারিখ থেকে ২০-০৭-১৯৬৯ তারিখ পর্যন্ত। (৪) ২৪-০৮-১৯৬৯ তারিখ থেকে ২৪-০৮-১৯৭৪ তারিখ পর্যন্ত।

১৮৯৪ সালে ভোপালের নবাব স্যার হামিদুল্লা খাঁর জন্ম, মৃত্যু-১৯৬০ সালে।

১৮৯৪ সালের ২৪ অক্টোবর, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০১-০৯-১৯৫০ তারিখ।

১৮৯৪ সালে উত্ত প্রদেশের এটাওয়া শহরে সেতার ও সুরবাহার বাদক ওস্তাদ এনায়েত খ'ার জন্ম, মৃত্যু-১৯৩৮ সালে।

১৮৯৪ সালের ২৮ নভেম্বর, রসায়নবিদ ড. পুলিন বিহারী সরকারের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৫ সালের ১২ আগষ্ট, কলকাতায় অভিনেতা, নাট্যসংগঠক ও লেখক অহীন্দ্র চৌধুরীর (নটসূর্য) জন্ম, কলকাতায় দেহাবসান-০৫-১১-১৯৭৪ তারিখ।

১৮৯৬ সালের ২ জানুয়ারি, শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৬ সালের ৫ মে, ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি. কে. কৃঞ্চমেননের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৬ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজী দেশাইয়ের জন্ম, মৃত্যু-১০-০৪-১৯৯৫। তিনি প্রথম জীবনে রাইটার্স বিল্ডিং-এর ক্লর্কের চাকুরী করতেন।

১৮৯৬ সালের ১২ নভেম্বর, ভারতে পক্ষিমানব ড. সলিম আলীর জন্ম, মৃত্যু-২৭-০৭-১৯৮৭ তারিখ।

১৮৯৭ সালের ২৩ জানুয়ারি, নেতাজি সুভাস চন্দ্র বসুর জন্ম, নেতাজি মৃত্যুবরণ করেছেন-১৮-০৮-১৯৪৫ তারিখ রাত ১১টা ২০ মিনিটের সময় তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯২০ সালে সুভাস বোস আই. সি. এস. পরীক্ষা দেন এবং দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯২১ সালের এপ্রিলে তিনি লোভনীয় আই. সি. এস.-এর পদ ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগদেন। ১৯২৭ সালের ডিসেম্বর মাসে তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোনীত হন। ১৯২৮ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর তিনি জামসেদপুরের টাটা ইস্পাত কারকানার টাটা লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেয়ার জন্য ১৯৩০ সালের ২৩ জানুয়ারি, আবার তাকে গ্রেফতার করা হয়। ১৯৩৮ সালে তিনি গান্ধীর মতাদর্শের বিরুদ্ধে গিয়ে হরিপুরা ইন্ডিয়ান কংগ্রেসের সভাপতি নির্বািচত হন। ১৯৩৯ সালে তিনি গান্ধীর মনোনীত প্রার্থী পাত্তাভি সিতারামায়ার বিরুদ্ধে দাঁড়িয়ে দ্বিতীয় মেয়াদের জন্য ত্রিপুরা কংগ্রেস সেশনের সভাপতি নির্বািচত হন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাদ পুরুষ নেতাজী সুভাস বসু। তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরী করেছিলেন। তিনি একমাত্র ভারতীয় যে, ইংরেজদের বিরুদ্ধে সশস্র বিল্পবের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন করতে ১৯৪১ সালের ২৬ জানুয়ারি, কলকাতা থেকে নেতাজী সুভাস চন্দ্র বসু নিরুদ্দেশ হন এবং ২৮ মার্চ, নেতাজী সুভাস চন্দ্র বসু গোপনে বার্লিন পৌঁছেন। নেতাজীর স্ত্রীর নাম-এমিলি শেঙ্কেল তাঁর একটি মেয়েও আছে এবং মেয়ের জন্ম-১৯৪৩ সালে।

১৮৯৭ সালের ৯ মার্চ, প্যান-ইসলামিক আন্দোলনের অন্যতম নেতা ও বিখ্যাত মুসলিম সংস্করক জামালউদ্দিন আফগানীর মৃত্যু।

১৮৯৭ সালের ২৭ এপ্রিল, ছান্দনিক প্রবোধচন্দ্র সেনের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৭ সালে পাকিস্তানের পেশোয়ারে নাট্যকর্মী ও চলচ্চিত্রাভিনেতা পৃথ্বীরাজ কাপুরের জন্ম, মৃত্যু-১৯৭৮ সালে বোম্বে। তাঁর বড় ছেলে-১৯২৪ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানের পেশোয়ারে হিন্দী চলচ্চিত্রের প্রবাল পুরুষ ও অভিনেতা ও চিত্র পরিচালক রাজ কাপুরের জন্ম, মৃত্যু-০২-০৬-১৯৮৮ তারিখ বোম্বে। তিনি ১৯৩৫ সালে ১১ বছর বয়সে ইনকিলাব চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন। তাঁর বড় ছেলে রণদ্বীর কাপুর। তাঁর নাতনিরা হলো:-কারিশমা কাপুর ও কারিনা কাপুর। ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর, কারিনা কাপুরের জন্ম এবং এরা বোম্বের সিনেমা জগতের ৪র্থ পুরু ষ। পৃথ্বীরাজ কাপুরের দ্বিতীয় ছেলে ১৯৩১ সালের ১১ অক্টোবর, ভারতের কলকাতা শহরে বলিউডের প্রখ্যাত অভিনেতা শাম্মী কাপুরের জন্ম, মৃত্যু-১৪-০৮-২০১১ তারিখ। পারিবারিক পরিচয় থাকা সত্ত্বেও চলচ্চিত্র জগতে প্রথম দিকে তেমন সফল হতে পারেনি। ১৯৬১ সালে মুক্তি পায় শাম্মী কাপুর অভিনীত বিখ্যাত ছবি জংলি। আর নায়ক হিসেবে তাঁর অভিনীত শেষ ছবি আন্দাজ মুক্তি পায় ১৯৭১ সালে। সূত্র: এএফপি, বিবিসি। প্রীতিরাজ কাপুরের তৃতীয় ছেলে ১৯৩৫ সালে শশি কাপুরের জন্ম।

১৮৯৮ সালের ২ এপ্রিল, কবি, নাট্যকার ও অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৮ সালের ২৩ জুলাই, খ্যাতনামা কথাশিল্পী ও ঔপনাসিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর।

১৮৯৮ সালের ৮ সেপ্টেম্বর, বাংলা নবজাগরণের অন্যতম প্রবক্তা রামতনু লাহিড়ীর মৃত্যু।

১৮৯৯ সালে কবি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-২২-০৯-১৯৭০ তারিখ।

১৮৯৮ সালের ১৮ নভেম্বর, প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৮ সালের ২৫ নভেম্বর, চিত্রপরিচালক দেবকী কুমার বসুর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৯ সালের ৩০ মার্চ, সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৯ সালের ১৫ জুন, ভাস্কর দেবীপ্রসাদ রায় চৌধুরীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৯৯ সালের ১৯ জুলাই, কথাসাহিত্যিক বনফুলের (বলাইচাঁদ মুখোপাধ্যায়ের) জন্ম, মৃত্যু-০৯-০২-১৯৭৯ তারিখ।

১৮৯৯ সালের ১০ অক্টোবর, ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং অগ্রগণ্য কমিউনিষ্ট নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গের জন্ম, মৃত্যু-২২-০৫-১৯৯১ তারিখ।

১৯০০ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আজমগড়ে কর্ণেল নিজামুদ্দিনের জন্ম। তাঁর আরেক পরিচয়, ভারতের স্বাধীনতাসংগ্রামের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর গাড়িচালক ছিলেন তিনি। ভোটার পরিচয় এবং পাসপোর্টের তথ্য অনুযায়ী, নিজামউদ্দিনের জন্ম ১৯০০ সালে। জাপানে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১১৪ বছর বয়সে এক ব্যক্তি মারা যান। তিনিই তখন ছিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি। এখন নিজামুদ্দিনই বিশ্বের প্রবীণতম ব্যক্তি। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আজমগড়ে কর্ণেল নিজামুদ্দিন ১১৬ বছর বয়সে ব্যাংক হিসাব খুলেছেন। নিজামুদ্দিনের স্ত্রী আজবুন্নিসার বর্তমান বয়স ১০৭ বছর বয়স। এই দম্পতি ভারতের এসবিআই ব্যাংকে একটি যৌথ হিসাব খুলেছেন।

১৯০০ সালের ১৬ জানুয়ারি, বহু ভাষাবিদ, পন্ডিত ও শিক্ষাবিদ সুকুমার সেনের জন্ম, মৃত্যু-১২-০৩-১৯৬০ তারিখ।