১৯৬২ সালের ৬ মার্চ, ভারতের স্বাধীনতা সংগ্রামী আম্বিকা চক্রবর্তীর মৃত্যু।
১৯৬২ সালের ২৮ নভেম্বর, সঙ্গীত শিল্পী ও সুরকার কৃঞ্চচন্দ্র দের মৃত্্যু।
১৯৬২ সালে তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের জন্ম।
১৯৬৩ সালের ১৮ এপ্রিল, সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় পরলোকগমন করেন।
১৯৬৩ সালে ভারতের উত্তর প্রদেশে অভিনেতা ও রাজনীতিবিদ গোবিন্দের জন্ম।
১৯৬৩ সালের ১৩ আগষ্ট, তামিলনাড়ুতে বলিউডের অভিনেত্রী শ্রীদেবীর জন্ম। শ্রীদেবীকেই বলা হয় প্রথম ''সুপারষ্টার''। সর্বেশষ ইংলিশ ভিংলিশ ছবিতেও শ্রীদেবী প্রমাণ করেছেন, বয়স ৫০ পেরোলেও তাঁর 'শ্রী' ম্নান হয়নি।
১৯৬৩ সালের ৩১ আগস্ট, কলকাত শহরে চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের জন্ম, মৃত্যু-৩০-০৫-২০১৩ তারিখ। বাংলা চলচ্চিত্রজগতে সত্যজিত রায়-পরবর্তী প্রজন্মের উজ্জ্বলতম চলচ্চিত্রকার হিসেবে ধরা হয় ঋতুপর্ণ ঘোষকে।
১৯৬৩ সালের ৩০ সেপ্টেম্বর, পশ্চিমবাংলার বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির জন্ম। আর বাংলা ছবিতে নায়ক হিসেবে তিনি অভিনয় করছেন ৩০ বছর ৩০-০৯-২০১৩ তারিখে হয়।
১৯৬৪ সালের ৪ সেপ্টেম্বর, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও বিপস্নবী নেতা লোকনাথ বলের মৃত্যু।
১৯৬৫ সালের ২ জানুয়ারি, বাংলাদেশের নারায়ণগঞ্জে ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র, টিভি ও মঞ্চের অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের জন্ম, দক্ষিণ কলকাতার একটি নাসিং হোমে গত শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান ২৫-১০-২০১৫ তারিখ লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁর গাড়িটি একেবারে দুমড়ে যায়।
১৯৬৫ সালের ২০ জানুয়ারি, ভারতের ওডিশায় অচ্যুত সামন্তর জন্ম। তিনি ১৯৯২ সালে শুরু করেছিলেন কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। সেটি এখন ২০ হাজার শিক্ষার্থী একটি বিশ্বমানের পূণাঙ্গ বিশ্ববিদ্যালয়। অচ্যুত সামন্ত বলেন, 'নানাভাবে প্রায় ১০ লাখ লোকের অন্নসংস্থান হয় কিট ও কিস-এর মাধ্যমে। কলিঙ্গ ইনস্টিটিউট অব সায়েন্সে ''কেজি টু পিজি'' বিনা মূল্যে পড়ালেখার সুযোগ পাচ্ছেন ওডিশার ২০ হাজারের বেশি দরিদ্র আদিবাসী শিক্ষার্থী। প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে গতকাল(০৬-০৩-২০১৪ তারিখ) 'ওডিশার বিস্ময়' অচ্যুত সামন্তর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 'তাঁর কাজ আমাদের উদ্দীপিত করবে'। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিিটর আশুলিয়া ক্যাম্পাসে তাঁকে ডক্টর অব ডি. লিট. ডিগ্রী দেয়া হয়।
১৯৬৫ সালের ১৪ মার্চ, ভারতের বলিউড তারকা আমীর খানের জন্ম।
১৯৬৫ সালের ৩০ মার্চ, কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।
১৯৬৫ সালের ২ নভেম্বর, বলিউডের কিং খান বলে পরিচিত বাদশা শাহরুখ খানের জন্ম। তাঁর মায়ের নাম-লতিফ ফাতিমা খান: (জন্ম: অজ্ঞাত, মৃত্যু: ১৯৯০) পেশাজীবনে তিনি ভারতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিলেন।)
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর, ভারতের বলিউড সুপারস্টার সালমান খনের জন্ম।
১৯৬৬ সালের ৬ জানুয়ারি, ভারতের চেন্নাইয়ে সংগীত পরিচালক, গায়ক ও বিশিষ্ট সুরকার এ. আর. রহমানের জন্ম। দুবার তিনি অস্কার পুরস্কার পেয়েছেন। ২০১২ সালের মে মাসে মায়ামি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তেন এ বক্তব্য দেন এই তারকা সংগীতজ্ঞ। হাসতে শেখো, বাঁচতে শেখো-এ আর রহমান।
১৯৬৬ সালের ১৬ এপ্রিল, চিত্রশিল্পী নন্দলাল বসুর মৃত্যু।
১৯৬৭ সালে ভারতের হায়দরাবাদে বিশ্বের সবচেয়ে বড় মাইক্রোসফটের তৃতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নারায়ণ নাদেলার জন্ম।
১৯৬৮ সালের ১৫ মে, মুম্বাইয়ে বলিউড নায়িকা মাধুরী দীক্ষিতের জন্ম। ১৯৮৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অভিনয় জীবনের ২৫ বছর পেরিয়ে এখন মাধুরী দীক্ষিত ব্যক্তিজীবনের সুখ খুঁজে নিচ্ছে।
১৯৬৯ সালের ৩ এপ্রিল, প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্রযন্ত্র স্থাপনকারী মধু শীলের মৃত্যু।
১৯৬৯ সালের ৯ জুলাই, শিশু সাহিত্যিক সুখলতন রাওয়ের মৃত্যু।
১৯৭০ সালের জুলাই মাসে, ভারতের শক্তিমান ব্যক্তি মনোজ কুমার চোপড়ার জন্ম। তিনি দাবি করছেন চার বছর ধরে তিনি এশিয়ার সবচেয়ে শক্তিমান ব্যক্তি।(২৪-০৮-২০১১ তারিখ)
১৯৭০ সালের ১৬ আগষ্ট, বলিউড অভিনেতা ও পতৌতির দশম নবাব সাইফ আলী খানের জন্ম। পতৌদির দশম নবাব হলেন সাইফ আলী খান। ছোটে নবাব হিসেবে পরিচিত বলিউড তারকা সাইফ আলী খান উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের পতৌদি অঞ্চলের দশম নবাব হয়েছেন এবং তার পূর্বপুরুষের বাড়ি ''ইব্রাহিম প্রাসাদ'' হিসাবেই পরিচিত। ৩১-১০-২০১১ তারিখ হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে পতৌদি প্যালেসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর মাথায় নবাববের পাগড়ি পরিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর আগেই নবাব পদের বিলুপ্তি ঘটলেও পতৌদির ৫২টি গ্রামের প্রধানরা মিলে এ প্রতীকী আচার অনুষ্ঠানের আয়োজন করেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হোদাও এ অনুষ্ঠানে হাজির হন। এএফপি, রয়টার্স। ১৯৯১ সালে মানে ২১ বছর বয়সে সাইফ আলী খান যখন হুট করেই তাঁর ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন, তখন বাবা-মা মনোক্ষুন্ন হয়েছিলেন। এ বিয়ে ১২ বছরের বেশি টেকেনি। বলিউড নায়িকা কারিনা কাপুরের সাথে ১৬-১০-২০১২ তারিখ সাইফ আলী খানের বিয়ে হয়। পতৌদি পরিবারের ২০০ বছরের পুরোনো একটি কার্পেট বিছানো হয়েছিল সেখানে। প্রায় ৫০ পদের খাবার ছিল। বিরিয়ানি, কাবাব, নিহারি তো ছিলই। নিরামিষও ছিল নানা রকম। শেষ পাতে ছিল নানা রকম মিষ্টি আর ক্ষীর।
১৯৭০ সালের ২২ জুলাই, 'মাসিক বসুমতী' পত্রিকার অন্যতম সম্পাদক প্রাণতোষ ঘটকের মৃত্যু।
১৯৭০ সালের ৪ নভেম্বর, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী টাবুর জন্ম।
১৯৭০ সালের ৬ নভেম্বর, ঔপনাসিক ও প্রাবন্ধিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।
১৯৭১ সালের ১৪ জানুয়ারি, প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরলোকগমণ করেন।
১৯৭১ সালের ১৯ এপ্রিল, সাহিত্যিক নরেন্দ্র দেবের মৃত্যু।
১৯৭১ সালের ৯ মে, লেখক ও রাজনীতিক পুর্ণেন্দু দস্তিদার পরলোকগমন করেন।
১৯৭১ সালের ১০ জুন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার ব্যাটন রাউজে ববি জিন্দালের জন্ম। জিন্দাল একজন পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্ম নিলেও পরে খ্রিষ্ট ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হন। লুইজিয়ানা অঙ্গরাজ্যে নতুন গভর্নর হয়ে এ সম্মান অর্জন করেন ভারতীয় বংশোদ্ভূত জিন্দাল।
১৯৭১ সালের ১০ আগষ্ট, মাওলানা সৈয়দ মোস্তফা আল-মাদানীর শাহাদাত বরণ।
১৯৭২ সালের ৭ জানুয়ারি, প্রাবন্ধিক ও গবেষক যোগেন্দ্রচন্দ্র পরলোকগমণ করেন।
১৯৭২ সালের ৯ জানুয়ারি, বীণকার ওস্তাদ দবির খাঁর ইন্তেকাল।
১৯৭২ সালের ২৪ এপ্রিল, চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু।
১৯৭২ সালের ১২ জুন, প্রগতিবাদী মারাঠী সাহিত্যিক ডিডি তেন্ডুলকরের মৃত্যু।
১৯৭২ সালের ১৯ জুলাই, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের মেয়ে বলিউড তারকা পূজা ভাটের জন্ম।
১৯৭৩ সালে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের জন্ম।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল, বোম্বেতে (বর্তমান নাম মুম্বাই) রোজিনি ও রমেশ টেন্ডুলকারের ঘরে ব্যাটসম্যান শচীন রমেশ টেন্ডুলকারের জন্ম। টেন্ডুলকারের শততম সেঞ্চুরির সাথে জড়িয়ে গেল বাংলাদেশের নাম এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নামও। কিন্তু আন্তর্জািতক ক্রিকেটেও সেঞ্চুরির সেঞ্চুরি সম্ভব বলে মনে ভেবেছিলেন কোনো দিন। বাদা-বিপত্তি তোমাকেই টপকাতে হবে: শচীন টেন্ডুলকার। ১৯৮৮ সালে ১৫ বছর বয়সে স্কুল ক্রিকেটে ব্যক্তিগত ৩২৬ রানে অপরাজিত থেকে বিনোদ কাম্বলির সঙ্গে রেকর্ড ৬৬৪ রানের জুটি গড়েন। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জািতক ক্রিকেটে অভিষিক্ত হন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আন্তর্জািতক ক্রিকেটে টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে ১০০টি সেঞ্চুরি। খেলেছেন ২০০টি টেষ্ট। টেষ্টে ৫১টি সেঞ্চুরিসহ ১৫ হাজার ৯২১ রান এবং ৬৬৩টি ওয়ানডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরিসহ ১৮ হাজার ৪২৬ রানের মালিক তিনি। ২০১২ সালের ডিসেম্বরে এক দিনের আন্তর্জািতক ক্রিকেট থেকে অবসর নেন।
১৯৭৩ সালের ১ নভেম্বর, ভারতের কর্ণাটকে বহুভাষাবিদ ঐশ্বরিয়া রাইয়ের জন্ম। একটি বৃটিশ সাময়িকীর বিবেচনায় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ঐশ্বরিয়া রাই। মোট ছয়টি ভাষায় কথা বলতে পারে যেমন-হিন্দি, ইংরেজী, বাংলা, মারাঠি, তামিলসহ কর্ণাটকের টুলু ভাষার ওপরও দখল রয়েছে।
১৯৭৪ সালের ১৪ ফেব্রুযয়ারি, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ আমির খাঁ'র ইন্তেকাল।
১৯৭৪ সালের ২২ এপ্রিল, ভারতের নয়াদিল্লীতে অন্যতম জনপ্রিয় লেখক চেতন ভগতের জন্ম। থ্রি ইডিয়টস চলচ্চিত্র নির্মিত হয়েছে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে। চেতন ভগত সাম্প্রতিক সময়ে ভারতের জনপ্রিয় লেখক। বই লেখার পাশাপাশি তরুণদের জন্য উৎসাহমূলক বক্ততা করেন তিনি। চেতন বগত ২০০৮ সালের ২১ নভেম্বর দিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এই বক্ততা দেন। আমি নেতা নই। আমি একজন স্বপ্নচারী মানুষ। বক্তৃতার সারা অংশটুকু তুলে ধরা গেল না।
১৯৭৪ সালে ভারতের বলিউড তারকা সুস্মিতা সেনের জন্ম।
১৯৭৪ সালের ১১ জানুয়ারি, ভারতের মুম্বাইয়ে বলিউডের একশন হিরো হৃতিক রোশনের জন্ম।
১৯৭৫ সালের ৮ মে, ভারতের বলিউড নায়িকা প্রীতি জিনতার জন্ম। সম্প্রতি প্রীতি জিনতা তাঁর ৩৪তম জন্মবার্ষিকীতে ৩৪ জন শিশুকন্যাকে দত্তক নিয়েছেন।
১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর, সাহিতিক নরেন্দ্র নাথ মিত্রের মৃত্যু।
১৯৭৫ সালে ভারতের বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর জন্ম। শিল্পা শেঠী সেলিব্রেটী বিগ ব্রাদার সর্বািধক জনপ্রিয় বৃটিশ টিভি শোর শিরোপা জয় করলেন-২৯-০১-২০০৭ তারিখ।
১৯৭৫ সালের নভেম্বরে, ভারতীয় বলিউড চলচ্চিত্রের অভিনেতা অভিষেক বচ্চনের জন্ম। অভিষেক বচ্চন-ঐশ্বিরিয়া রাইয়ের বিয়ে হয়-১৯-০৪-২০০৪ তারিখ।
১৯৭৬ সালের ২৯ জানুয়ারি, কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তের মৃত্যু।
১৯৭৬ সালের ৪ মার্চ, ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পরলোকগমন করনে।
১৯৭৬ সালের ৫ আগষ্ট, বলিউডের নায়িকা ও জনপ্রিয় জাত অভিনেত্রী কাজলের জন্ম।
১৯৭৬ সালের ২৭ আগস্ট, সঙ্গীত শিল্পী মুকেশের মৃত্যু।
১৯৭৭ সালের ২৯ মে, ভাষাবিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরলোকগমণ করেন।
১৯৭৭ সালের ৮ আগস্ট, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৭৭ সালের ১৩ আগস্ট, নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবীর মৃত্যু।
১৯৭৭ সালে ভারতের বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের জন্ম। তিনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে ওখানে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচটি ভিন্ন ভাষার প্রশ্নের উত্তর দিয়েছেন বিদ্যা-তামিল, মালয়লাম, হিন্দি, বাংলা ও পাঞ্জাবি। মারাঠি ভাষাটাও তিনি জব্বর জানেন।
১৯৭৮ সালের ১৯ জানুয়ারি, নট, নাট্যকার ও নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের মৃত্যু।
১৯৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি, খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীতশিল্পী পঙ্কজ কুমার মল্লিক পরলোকগমণ করেন।
১৯৭৮ সালের ২৮ ফেব্রুয়ারি, ভারতের কলকাতা শহরে বলিউডের নায়িকা বিপাশা বসুর জন্ম।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর, ভারতের পশ্চিম বাংলায় বলিউডের নায়িকা ও জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জির জন্ম।
১৯৭৯ সালের ১৪ জানুয়ারি, প্রগতিবাদী সাহিত্যিক ও সাংবাদিক ও সংগঠক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৭৯ সালের ২৮ জানুয়ারি, স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাসগুপ্ত পরলোকগমণ করেন।
১৯৭৯ সালের ৭ ফেব্রুয়ারি, সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।
১৯৭৯ সালের ২৭ আগস্ট, লর্ড মাউন্টব্যাটেন নিহত হন।
১৯৭৯ সালের ২৯ সেপ্টেম্বর, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ গুল মোহাম্মদ খাঁর ইন্তেকাল।
১৯৮০ সালের ৬ জানুয়ারি, গায়ক ও সুরকার দিলীপ কুমার রায় পরলোকগমণ করেন।
১৯৮০ সালের ১০ মার্চ, কথাসাহিত্যিক সুবোধ ঘোষের মৃত্যু।
১৯৮০ সালের ২৮ আগস্ট, সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর মৃত্যু।
১৯৮০ সালের ১৮ অক্টোবর, রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস পরলোকগমণ করেন।
১৯৮১ সালের ৭ জুলাই, বিহার (বর্তমান ঝাড়খন্ড) রাজ্যের রাচির লাভালি গ্রামে ক্রিকেটার মোহিন্দর সিং ধোনির জন্ম। ছেলেবেলায় তিনি ফুটবল খেলায় ছিলেন দারুণ পারদর্শী। ভারতের মুব্বাইয়ে ০২-০৪-২০১১ তারিখ ১১তম বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করে।
১৯৮১ সালের ৬ আগস্ট, ভারতের কমিউনিস্ট নেতা ভূপেশ গুপ্তের মৃত্যু।
১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর, ভারতের মুমবাইয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের জন্ম।
১৯৮১ সালের ২৫ নভেম্বর, খ্যাতনামা সঙ্গীতজ্ঞ রাইচাঁদ বড়লি পরলোগমণ করেন।
১৯৮২ সালের ১০ জানুয়ারি, সঙ্গীত স্রষ্টা সুধীন দাশগুপ্ত পরসেবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন।
১৯৮৩ সালের ১৭ এপ্রিল, সাহিত্যিক ও পরিব্রাজক প্রবোধ কুমার সান্যালের মৃত্যু।
১৯৮৪ সালের ৬ জানুয়ারি, সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী আঙুরবালা পরলোকগমণ করেন।
১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি, বিচারপতি রমাপ্রসাদ মুখোপ্যায়ের মৃত্যু।
১৯৮৪ সালের ১৯ মার্চ, বলিউডের বাঙালী অভিনেত্রী তনুশ্রীর জন্ম।
১৯৮৪ সালের ১৬ জুলাই, সিংগাপুরে ভারতের বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের জন্ম।
১৯৮৪ সালের ১৪ অক্টোবর, রবীন্দ্রবিশারদ পুলিন বিহারী সেনের মৃত্যু।
১৯৮৪ সালের ৩০ নভেম্বর, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবীর মৃত্যু।
১৯৮৫ সালের ৮ জানুয়ারি, পুরাতত্ত্ববিদ দীনেশচন্দ্র সরকার পরলোকগমণ করেন।
১৯৮৫ সালের ৯ মে, কবি অরুণ ভট্টাচার্যের মৃত্যু।
১৯৮৫ সালের ১১ জুলাই, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৫ সালের ১৬ জুলাই, চিত্রকর, কবি ও চিত্র সংগ্রাহক শুভো ঠাকুরের মৃত্যু।
১৯৮৫ সালের ১৪ জুলাই, গনিতজ্ঞ, শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষের মৃত্যু।
১৯৮৬ সালের ৩ এপ্রিল, সাহিত্যিক সাংবাদিক অসীম রায়ের মৃত্যু।
১৯৮৬ সালের ২৭ মে, পশ্চিবাংলার সাবেক মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় পরলোকগমণ করেন।
১৯৮৬ সালের ২০ সেপ্টেম্বর, ছান্দনিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেনের মৃত্যু।
১৯৮৬ সালের ১৬ নভেম্বর, নাট্যকার বিধায়ক ভট্টাচার্যের মৃত্যু।
১৮৮৭ সালের ৫ জানুয়ারি, বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোনের জন্ম।
১৯৮৭ সালের ২৬ জুলাই, রবীন্দ্র সংগীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭ সালের ৩০ জুলাই, সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭ সালের ১১ সেপ্টেম্বর, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেনের মৃত্যু।
১৯৮৭ সালের ১৫ নভেম্বর, ভারতের হায়দ্ররাবাদ শহরে লঙ্গ টেনিস তারকা সানিয়া মির্জার জন্ম।
১৯৮৮ সালের ২০ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জন্ম নেওয়া নাফিসা খানের বলিউডে পরিচিতি জিয়া খান নামে। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও তাঁর বেড়ে ওঠা যুক্তরাজ্যে।
১৯৮৯ সালের ৮ জানুয়ারি, পুরাতত্ত্ববিদ দীনেশচন্দ্র সরকারের মৃত্যু।
১৯৮৯ সালের ৩ অক্টোবর, সরোদিয়া ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৮৯ সালের ১৪ অক্টোবর, কার্টুিনস্ট ও চিত্রী শৈল চক্রবর্তীর মৃত্যু।
১৯৯০ সালের ২৫ নভেম্বর, ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস ইন্তেকাল করেন।
১৯৯১ সালের ২১ জানুয়ারি, কৃষক নেতা ও লেখক আবদুল্লাহ রসুলের ইন্তেকাল।
১৯৯১ সালের ৯ জুন, খ্যাতনামা হিন্দী চলচ্চিত্রকার রাওনা রাজ খোসলার মৃত্যু।
১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি, মীরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামী রাধা রমন মিত্রের মৃত্যু।
১৯৯২ সালের ৩ মার্চ, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেনের মৃত্যু।