১৯২৯ সালের ৩১ আগষ্ট, খুলনা জেলার তেরখাদা থানার পানতিতা গ্রামে ভাষাসৈনিক আব্দুল হালিমের জন্ম, মৃত্যু-২৩-০১-২০০৮ তারিখ ঢাকার একটি হাসপাতালে।

১৯২৯ সালে ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদের জন্ম, মৃত্যু-১২-০৭-২০০৩ তারিখ।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, কুমিল্লা জেলার শাহবাজপুরে প্রাবন্ধিক, গবেষক ও কবি আহমদ রফিক-এর জন্ম। তিনি একাধিক সাহিত্য ও বিজ্ঞানপত্র সম্পাদনা করেছেন।তিনি রবীন্দ্রচর্চা কেন্দ্রের ট্রাষ্টের প্রতিষ্ঠাতা এবং এশিয়াটিক সোসাইটির জীবনসদস্য।

১৯২৯ সালের ২৩ অক্টোবর, বুধবার, সকাল ১০ ঘটিকার সময়, ৪৬নং মাহুতটুলিতে কবি শামসুর রাহমানের জন্ম, ১৭-০৮-২০০৬ তারিখ, সন্ধ্যা ৬-৩৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

১৯২৯ সালে কুমিল্লায় প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের জন্ম।

১৯২৯ সালে চট্টগ্রামের পটিয়ার রশিদাবাদে গানের সাধক আবদুল গফুর হালীর জন্ম। আঞ্চলিক গানের সংখ্যা প্রায় দেড় হাজার এবং মাইজবান্ডারি গানও হাজারের বেশি হবে। ৫৪ বছর ধরে টানা লিখে চলেছেন, এখন তাঁর বয়স ৮০। এখনো গান লিখে ও গেয়ে দিন কাটান, চালান সংসার। আবদুল গফুর হালীকে বলা হয় মাটির গানের ফেরিওয়ালা।

১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাড়াতুলি গ্রামের অধিবাসী কৃষি বিজ্ঞানী অধ্যাপক ড. আবদুল করিমের জন্ম, মৃত্যু-২৪-১২-১৯৭৫ তারিখ।

১৯২৯ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে ভাষা সৈনিক, শিক্ষানুরাগী, লেখক, বিশিষ্ট শিল্পপতি এজহারুল হকের জন্ম, মৃত্যু-২২-০২-২০১০ তারিখ।

১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুর রহমানের জন্ম, মৃত্যু-১০-০৩-২০১১ তারিখ।

১৯২৯ সালে ফরিদপুরে বেগজাদী মাহমুদা নাসিরের জন্ম, ০৩-১১-২০১৫ তারিখ মারা গেছেন। ১৯৪৭ সালে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে স্নাতক ও ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। ১৯৫৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সেন্ট্রাল উ্‌ইমেন্স কলেজের অধ্যক্ষ এবং ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিিটর উপাচার্য ছিলেন।

১৯২৯ সালের ২৯ ডিসেম্বর, ভাষসৈনিক ও নাটোরের বর্ষীয়ান রাজনীতিক আবু আলীর জন্ম, মৃত্যু-২৭-১২-২০১১ তারিখ।

১৯৩০ সালের ১ জানুয়ারি, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে সাবেক শিল্পমন্ত্রী, প্রবীণ বিএনপি নেতা ও সংসদ সদস্য শামসুল ইসলাম খানের জন্ম, ঢাকায় মৃত্যু-২২-০১-২০০৬ তারিখ।

১৯৩০ সালের ১ জানুয়ারি, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক লাগোয়া বরুড়া উপজেলার নলুয়া গ্রামে আবদুল খালেকের জন্ম। ১৯৪২ সালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। তারপর আমার স্বপ্নের পাঠশালা। ১৯৬৫ সালে ৫২ শতক জমি কিনে বিদ্যালয় তৈরির জন্য দান করি। ১৯৯৭ সালের ১ জানুয়ারি, নলুয়া চাঁদপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করি। এখন উচ্চবিদ্যালয় হয়। বিদ্যালয়ের পাশেই চায়ের দোকান। নিজে চা বানিয়ে শ্রেণীকক্ষে শিক্ষকদের বিনা পয়সায় খাওয়াই। আমার বয়স ৮২ হলেও নিজেকে ২৮ বছরের তরুণ মনে করি। প্রতিদিন চা বিক্রি করে ২৫০ থেকে ৩০০ টাকা পাই। আমি একলা মানুষ, ওই টাকায় আমার হয়ে যায়। বিদ্যালয়ে সুন্দর পরিবেশ গড়ে তোলা। আমার স্বপ্ন বিদ্যালয়ের প্রথম এস.এস.সি. পরীক্ষার্থীেদর ফল দেখে যাওয়া।

১৯৩০ সালের ১ জানুয়ারি, সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জনপ্রিয় কৃতী বিজ্ঞান লেখক, মনস্বী শিক্ষাবিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়েরর সাবেক সচিব ড. আবদুল্লাহ আল-মুতী শরফুিদ্দনের জন্ম, মৃত্যু-৩০-১১-১৯৯৮ তারিখ বিকেল পাঁচটা ৪০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে।

১৯৩০ সালের ১ জানুয়ারি, জামালপুর জেলার শ্যামপুর গ্রামে কথাসাহিত্যিক রাজিয়া মজিদের জন্ম।

১৯৩০ সালের ১ জানুয়ারি, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রামে প্রাণিবিজ্ঞানী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ইমিরিটাস অধ্যাপক ড. কাজী জাকের হোসেনের জন্ম, মৃত্যু-২১-০৬-২০১১ তারিখ লালমাটিয়ার নিজ বাসভবনে। কাজী জাকের হোসেনের ১০টি বই ও ৩৮০টি নিবন্ধ প্রকাশিত গবেষণা আছে।

১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়ায় সেতার বাদক সালাউদ্দিন চৌধুরীর জন্ম।

১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি, দিনাজপুরে নানাবাড়িতে বরেণ্য চলচ্চিত্রকার ও অভিনেতা সুভাষ দত্তের জন্ম, মৃত্যু-১৬-১১-২০১২ তারিখ। পৈত্রিকবাড়ি বগুড়ার সারিয়াকান্দি।

১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলার যশোর জেলার বনগ্রামে বা বনগাঁ কবি গোবিন্দ হালদারের জন্ম, কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে মারা গেছেন-১৭-০১-২০১৫ তারিখ। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না এবং আরো কয়েকটি গানের লেখক ছিলেন। গোবিন্দ হালদার আযকর দপ্তরের একন কর্মী হিসেবে দীর্ঘদীন কাজ করেছেন এবং অবসর নিয়েছেনও বাংলাদেশ থেকে। তিনি বর্তমানে কলকাতায় অবসর জীবন কাটানো অবস্থায় মারা গেছেন।

১৯৩০ সালের ২৪ ফেব্রুয়ারি, বগুড়া জেলায় ভাষা সৈনিক সাদেক আলী আহাম্মদের জন্ম।

১৯৩০ সালের ৩ মার্চ, চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা গ্রামের 'কিরমিয কুটিরে' সাংসদ ডা. আ. আ. ম. মেসবাহুল হকের (বাচ্চু ডাক্তার) জন্ম, মৃত্যু-১৬-০১-২০০৯ তারিখ।

১৯৩০ সালের ৩ মার্চ, বাবার কর্মস্থল রংপুরে (পৈতৃক বাড়ি-পাবনার বেড়া উপজেলায়) বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এ. কে. খন্দকারের (আবদুল করিম খন্দকার) জন্ম। পড়াশোনা করেছেন মালদহ (পশ্চিমবঙ্গ), নওগাঁ ও রাজশাহীতে। পাকিস্তান বিমানবাহিনীতে জিডি পাইলট পদে যোগ দেন এবং ১৯৫১ সালে কমিশন লাভ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান। স্বাধীনতার পর বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।

১৯৩০ সালের ৭ মার্চ, তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার বা বর্তমান সিরাজগঞ্জ জেলার জুবিলী বাগান লেনের পৈত্রিক বাড়িতে ভাষাসৈনিক ডা. এম. মহিউদ্দিন খান জন্মগ্রহণ করেন, মৃত্যু-০৪-০৯-২০১৫ তারিখ।

১৯৩০ সালের ১৭ মার্চ, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিউনের বড়হরা গ্রামের সুরত আলী এবং শহর বাণু দম্পতির মধ্যবিত্ত মুসলিম পরিবারে শহীদ ময়েজউদ্দিনের জন্ম, মৃত্যু-২৭-০৯-১৯৮৪ তারিখ।

১৯৩০ সালের ২ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামে শিল্পপতি দানবীর বাবু নঁনী গোপাল সাহা'র জন্ম, মৃত্যু-০৬-০৯-২০১২ তারিখ চট্টগ্রামের নিজ বাসভবন ঘাটফরহাদবেগ।

১৯৩০ সালের ৫ এপ্রিল, ময়মনসিংহ জেলার কেন্দুয়া থেকে ৮ কিলোমিটার উত্তর-পূর্ব প্রান্তে তিন দিক নদীঘেরা দুর্গম কাউরাট গ্রামে বহুভাষাবিদ, মুক্তবুদ্ধির আলোকবর্তিকা গোলাম সামদানী কোরায়শীর জন্ম, মৃত্যু-১২-১০-১৯৯১ তারিখ।

১৯৩০ সালের ২৬ মে, বগুড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে চলচ্চিত্র সাংবাদিক পথিকৃৎ ফজলুল হকের জন্ম, মৃত্যু-২৬-১০-১৯৯০ তারিখ।

১৯৩০ সালের ১২ জুন, অধ্যক্ষ ও সাংবাদিক দ্বিজেন শর্মার জন্ম। সন্ধ্যায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয় দ্বিজেন শর্মােক ৮৫তম জন্মবার্ষিকীতে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্‌হাগারে। দ্বিজেন শর্মা বলেন 'মানুষ, বৃক্ষের মতো আনত হও'।

১৯৩০ সালের ২৮ জুলাই, ফরিদপুরে নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগমের জন্ম, মৃত্যু-০৯-০৯-২০১৪ তারিখ। ১৯৪২ সালে প্রথম গানের রেকর্ড বের হয় তাঁর, এইচএমভি থেকে। বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ছিলেন প্রখ্যাত আইনজীবী।

১৯৩০ সালের ৩ আগষ্ট, গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীঘিরপাড় গ্রামে প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতিক, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের জন্ম, নির্মল সেন ২০০৩ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এবং মঙ্গলবার সন্ধ্যায় ০৮-০১-২০১৩ তারিখ তিনি মারা গেছেন।

১৯৩০ সালের ৮ আগস্ট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।

১৯৩০ সালের ১০ আগস্ট, কলকাতায় চিত্রপরিচালক ও সম্পাদক সৈয়দ মোহাম্মদ আউয়ালের জন্ম, মৃত্যু-২৪-০১-২০১৩ তারিখ।

১৯৩০ সালের ১ সেপ্টেম্বর, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সিনিয়র সদস্য ও সংসদ উপনেতা গোলাম আকবর চৌধুরীর জন্ম।

১৯৩০ সালে বরিশালের বানারীপাড়ায় ভাষাসংগ্রামী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের জন্ম, মৃত্যু-১২-০১-২০১৪ তারিখ।

১৯৩০ সালে নওগা জেলার বদলগাছি উপজেলার ভাতশাইল গ্রামে মোশাররফ হোসেন চৌধুরীর জন্ম। তিনি ১৯৫০ সালে ম্যাট্রিক পাসের পর ভর্তি হন ঢাকার জগন্নাথ কলেজে। চাচাতো ভাই সাহিত্যিক তালিম হোসেন চৌধুরীর বাসায় থেকে পড়াশোনা করতেন। তালিম হোসেনের ছিল বিশাল পারিবাবিক পাঠাগার। ঢাকার নামীদামি কবি-সাহিত্যিকেরা আসতেন তাঁর পাঠাগারে। মোশাররফকে সঙ্গে নিয়ে তালিম হোসেন যেতেন কবি-সাহিত্যিকদের বাসায়। সেখানে তিনি দেখতেন বড় বড় পাঠাগার। সেই থেকে পাঠাগারের সুপ্ত বাসনাটা মাথায় ঢোকে। ১৯৫১ সাল। মাতৃভাষার জন্য দামাল ছেলেরা নেমেছে রাজপথে। নওগাঁর নিভূত পল্লির এক তরুণও ছিলেন সেই দলে। তাঁর চাচাতো ভাই তাকে ১৫ শতাংশ জমি দেন। ভাতশাইল প্রগতি সংঘ নামের পাঠাগারটি গড়ে তুলেছেন তিনি। এখানে পাঠাগারটি চলে এবং ২১ হাজার বই আছে। এর মধ্যে দুর্লভ কিছু পান্ডুলিপি, গল্প, কবিতা ও উপন্যাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গবেষণার কাজে বই নেন এখান থেকে। বই সংগ্রহ করতে গিয়ে একে এক চাকরি, ব্যবসা, জমিজমা বিক্রি করে দেন। স্ত্রী রিজিয়া খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। ২১ হাজার বইয়ের সমন্বয়ে গড়ে তোলা নওগাঁর বদলগাছি ভাতশাইল প্রগতি সংঘ পাঠাগারে শিক্ষার্থীেদর সঙ্গে পড়ায়মগ্ন মোশাররফ হোসেন চৌধুরী। বইয়ের খোঁজে গাঁয়ের পথে মোশাররফ হোসেন চৌধুরী। ৮২ বছর বয়সেও চশমা পরেন না মোশাররফ। সকালে পাঠাগার খুলে কিছুক্ষণ ঝাড়া-মোছার কাজ করেন। তারপর একটি ছেলেকে দেখভালের দায়িত্ব দিয়ে নিজে বেরিয়ে পড়েন। মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম দিনমান হাঁটেন মোশাররফ, একটিমাত্র বইয়ের তরে। বইয়ের জন্য বিবাগী। বইয়ের খোজে গাঁয়ের পথে মোশাররফ হোসেন চৌধুরী-প্রথম আলোঃ তাঁর ছবিটি দেয়া গেল না।

১৯৩০ সালের ২১ অক্টোবর, নেত্রকোনা জেলার পানিসা গ্রামে অভিনেতা ওবায়দুল হক সরকারের জন্ম, মৃত্যু-০৮-১১-২০০৫ তারিখ।

১৯৩০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাওঘাট গ্রামে বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোঃ জহিরুল হক ভূঁইয়ার জন্ম, মৃত্যু-১৩-০৭-২০০৮।

১৯৩০ সালে লক্ষীপুরে প্রিন্সিপাল তোফায়েল আহমদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১৪-০৫-২০০৬।

১৯৩০ সালে চাঁদপুর পুরানবাজারসংলগ্ন নানাবাড়ি শ্রীরামদির জমিদার গৃহে কথাশিল্পী মমতাজ ওয়াদুদের জন্ম, মৃত্যু-১৪-১০-২০০৭ তারিখ।

১৯৩০ সালে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার (স্বরূপকাঠিতে) চিত্তরঞ্জন সুতারের জন্ম, মৃত্যু-২৯-১১-২০০২ তারিখ দিল্লীতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করেন ৭২ বছর বয়সে। ১৯৫৮ সালে তিনি ভারতের লোক সভার সদস্য ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে কাজ করেছেন। ১৯৭৩ সালে তিনি তার জন্মস্থান বাংলাদেশের স্বরূপকাঠি থেকে সংসদ সদস্য নির্বািচত হন। ১৯৭৫ সালের আগষ্টে বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান নিহত হবার আগেই তিনি কলকাতায় চলে যান। চিত্তরঞ্জন সুতার উনিই বিশ্বের একমাত্র ব্যক্তি দুই দেশে সংসদ-সদস্য নির্বািচত হয়েছিলেন।

১৯৩০ সালে মানিকগঞ্জের ঠাকুরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ছড়াকার আবদার রশীদ, মৃত্যু-০১-১১-২০০৬ তারিখ পল্ববী নিজ বাসভবনে।

১৯৩০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে সাবেক এমপি কাজী আকবর উদ্দীন সিদ্দিকের জন্ম, মৃত্যু-০৯-০৮-২০০৪ তারিখ।

১৯৩০ সালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখারুল আলম কিচলুর স্ত্রী মিসেস খোরশেদী আলম ডলির জন্ম, মৃত্যু-২১-০১-২০০৬ তারিখ।

১৯৩০ সালে সিলেটে ভাষাসৈনিক আহমেদ কবীর চৌধুরীর জন্ম, মৃত্যু-০৭-০১-২০০৮ তা।

১৯৩০ সালে কুমিল্লা শহরের তালপুকুরে কণ্ঠশিল্পী, সংগীত বিশেষজ্ঞ, সুরকার কিংবা সংগীত পরিচালক সুধীন দাশের জন্ম। সুধীন দাশের বাবা নিশিকান্ত দাশ ছিলেন ব্যবসায়ী। তাঁদের পৈতৃক ভিটা ছিল বিক্রমপুরের রায়েরবাগ গ্রামে।

১৯৩০ সালের ২৩ নভেম্বর, ফরিদপুর জেলার এক ধনাঢ্য জমিদার পরিবারে গীতা দত্ত জন্মগ্রহণ করেন, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান ২০-০৭-১৯৭২ তারিখ। ১৯৪২ সালে তিনি মা-বাবার সঙ্গে ভারতের মুম্বাই চলে যান। ১৯৪৬ সালে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ১৯৫৬ সালে উপমহাদেশের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি জুটি উত্তম-সূচীত্রা অভিনীত এবং অজয় কর পরিচালিত অন্যতম জনপ্রিয় ছবি হারানো সুর-এ সুরটি হারিয়ে যায়, যে সুরের গানটিতে ঠোঁট মিলিয়েছেন সূচীত্রা সেন, সেই-তুমি যে আমার-ওগো তুমি যে আমার-কানে কানে শুধু একবার বল-তুমি যে আমার। গীতা দত্ত, নায়ক ও উঠতি পরিচালক গুরু দত্তের সান্নিধ্যে এসে হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ১৯৫৩ সালের ২৩ মে দুজন বিয়ে করেন। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘ হয়নি। গুরু দত্ত ১৯৫৭ সালে গৌরী ছবি পরিচালনা করতে গিয়ে ওয়াহিদা রেহমানের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন। গীতা দত্ত তা মেনে নিতে পারেননি। ফলে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। ১৯৬৪ সালে গুরু দত্ত মৃত্যুবরণ করেন।

১৯৩০ সালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার শীতলপাড়া গ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসক গোলাম মোস্তফার জন্ম। ১৯৬৩ সালে গোলাম মোস্তফা বাংলাদেশে চলে আসেন। রাজশাহীতে বসবাস শুরু করেন এবং মায়ের আদেশ অনুযায়ী ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ১৯৫১ সালে বি. কম. পাস করেন এবং কলকাতা ন্যাশনাল হোমিওপেথিক মেডিকেল কলেজ থেকে ১৯৫৬ সালে এইচএমবি ডিগ্রি লাভ করেন।

১৯৩০ সালে টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও শেখ সায়েরা খাতুনের কনিষ্ঠ কন্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ফুফু এবং সাবেক অতিরিক্ত সচিব (সংস্থাপন) মরহুম এটিএম সৈয়দ হোসেনের স্ত্রী খাদিজা হোসেনের জন্ম, মৃত্যু-০১-০৫-২০১২ তারিখ।

১৯৩০ সালের ৩ ডিসেম্বর, ভারতের মুর্শিদাবাদের জঙ্গিপুরের দয়ারামপুরে ১৯৫২ সালের ভাষাসংগ্রামী ও বাংলাদেশের প্রধান বিচারপতি ব্যারিস্টার মুহাম্মদ হাবিবুর রহমানের জন্ম, ১১-০১-২০১৪ তারিখ রাত ৯টার বিবিসির খবর শোনার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গুলশানের বাসা থেকে তাঁকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এবং সেখানে পৌছার আগেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষাসনদে হাবিবুর রহমানের জন্মতারিখ ১ মে, ১৯৩০ হলেও তাঁর আসল জন্ম তারিখ ১৯২৮ সালের ৩ ডিসেম্বর।

১৯৩০ সালের ১৮ ডিসেম্বর, কক্সবাজার জেলার ঈদগাঁয়ের সোনাপুকুর গ্রামে মাতামহের বাড়িতে সাহিত্যিক, সাংবাদিক ও শহীদ সাবেরের জন্ম, মৃত্যু-৩১-০৩-১৯৭১ তারিখ পাকিস্তানি সেনাবাহিনী দৈনিক সংবাদ কার্যালয়ে আগুন দিলে পুড়ে মারা যান।

১৯৩১ সালের ১ জানুয়ারি, ঢাকায় র্বযেণ্য নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমেদের জন্ম, মৃত্যু-২১-০১-২০১০ তারিখ। বাংলাদেশ সরকারের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।