১৯২৬ সালে উত্তর লন্ডনের হলোওয়েতে কাঠমিস্ত্রির সন্তান প্রযোজক স্যার জর্জ মার্টিেনর জন্ম, ০৮-০৩-২০১৬ তারিখ মঙ্গলবার দিন মারা গেছেন একজন বিরাট মাপের সংগীতজ্ঞ। বিটলসের সঙ্গে মিলে তিনি কালজয়ী কিছু গান সৃষ্টি করেছেন। বিবিসি।

১৯২৭ সালের ২ এপ্রিল, হাঙ্গেরীর কিসপেস্টে তারকাদের তারকা ফুটবলের কিংবদন্তী ফেরেস্ক পুসকাসের জন্ম, মৃত্যু-১৭-১১-২০০৬ তারিখ বুদাপেস্টের এক হাসপাতালে।

১৯২৭ সালের ১৬ অক্টোবর, জার্মািনর ডানৎসিগ নগরে নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস জন্মগ্রহণ করেন, মারা গেছেন-১৩-০৪-২০১৫ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৯৯ সালে নোবেল পান।

১৯২৮ সালের ১১ জানুয়ারি, ইংরেজ ঔপন্যাসিক টমাস হার্ডির মৃত্যু।

১৯২৮ সালে মিসরীয় বংশোদ্ভুত মোহাম্মদ আল-ফায়েদের জন্ম। ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার প্রেমিক দোদি ফায়েদের বাবা মোহাম্মদ আল-ফায়েদ বলেছেন, তিনি চান আগামী বছরের গণভোটে স্কটল্যান্ডের জনগণ নিজেদের যুক্তরাজ্য থেকে বিছিন্ন করুক। আর তিনিই হবেন স্কটল্যান্ডের প্রথম প্রেসিডেন্ট।

১৯২৯ সালে বেলজিয়ামে বিশ্বখ্যাত চিত্র তারকা অড্র্রে হেপবার্নের জন্ম, ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু-১৯৯৩ সালের ২১ জানুয়ারি, বিশ্বখ্যাত চিত্র তারকা অন্ড্রে হেপবার্নের। হেপবার্ন ইতিহাসে চিরস্মরনীয় হয়ে থাকবেন সর্বকালের অন্যতম সেরা প্রেমের চলচ্চিত্র 'রোমান হলিডে'-এর কারণে।

১৯৩০ সালের ১০ অক্টোবর, নোবেল বিজয়ী বৃটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের জন্ম। ক্যান্সারে আক্রান্ত পিন্টার (২০০৫ সালের ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কারটি আনার জন্য যেতে পারেননি) ২৪-১২-২০০৮ তারিখ মারা গেছেন।

১৯৩০ সালে ফরাসী বুদ্ধিজীবী জাক দেরিদারের জন্ম, মৃত্যু-২০০৪ সালে।

১৯৩০ সালে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের জন্ম, মৃত্যু-২৩-০৪-২০০৭।

১৯৩০ সালে যুক্তরাজ্যের ডারহামে বুকার পুরস্কার বিজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক ব্যারি আনসওয়ার্থ-এর জন্ম, মৃত্যু-০৮-০৬-২০১২ তারিখ।

১৯৩০ সালে নাট্যকার হ্যারল্ড পিন্টার লন্ডনের ইস্ট অ্যান্ডে জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।

১৯৩১ সালের ৬ জানুয়ারি, স্পেনের বার্সিেলানায় একাধারে কবি, প্রাবন্ধিক ঔপন্যাসিক হুয়ান গোইতিসোলোর জন্ম। বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে আছেন মরক্কোয়।

১৯৩১ সালের ১৫ এপ্রিল, ২০১১ সালে সাহিত্যে নোবেলজয়ী সুইডেনের কবি টমাস ট্রান্সট্রয়মারের জন্ম, মৃত্যু-২৬-০৩-২০১৫ তারিখ।

১৯৩১ সালের ৮ আগষ্ট, ইংরেজ বিজ্ঞানী ও গণিতের অক্লান্ত সাধক রজার পেনরোজের জন্ম।

১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রে ব্রিটিশ বংশোদ্ভূত হলিউড কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০১১ তারিখ লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে। আটবার বিয়ে করেছেন এলিজাবেথ টেলর এবং সাত স্বামী। ১০ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১০০শত কোটি ডলারের মালিক তিনি এবং বিশ্বের ১৪ জন নারীর মধ্যে একজন।

১৯৩২ সালে মস্কোর এক সংস্কৃতিমনা পরিবারে চলচ্চিত্রকার তারকোভস্কির জন্ম, ১৯৮৬ সালের ২৯ ডিসেম্বর প্যারিসে মারা যান।

১৯৩২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাকের জন্ম।

১৯৩৩ সালের ১৭ জানুয়ারি, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় প্রিন্স সদরউদ্দিন আগা খানের জন্ম।

১৯৩৩ সালের ১৮ আগস্ট, পোলিশ অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কির জন্ম।

১৯৩৩ সালে রাশিয়ার কবি আন্দ্রেই ভজনেসিয়েন্‌স্কির জন্ম। ২০১০ সালে ৭৭ বছর বয়সে দেশ ত্যাগ করেন।

১৯৩৪ সালের ২৭ ফেব্রুয়ারি, সোভিয়েত বিজ্ঞানী ইভান পাভলভের মৃত্যু।

১৯৩৪ সালের ৯ মার্চ, সোভিয়েত ইউনিয়নে মহাশূন্যে প্রথম নভোচারী মানব ইউরি গ্যাগারিনের জন্ম।

১৯৩৪ সালের ৩ এপ্রিল, যুক্তরাজ্যের লন্ডনে প্রাণী সংরক্ষণবিদ ও গবেষক ডেম জেন গুডঅলের জন্ম। মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রাণী নিয়ে গবেষণা করতে আফ্রিকা মহাদেশে পাড়ি জমান এবং অদ্যাবদি প্রাণী অধিকার রক্ষায় কাজ করে চলেছেন।

১৯৩৪ সালের ২০ সেপ্টেম্বর, রোমে এক দরিদ্র পরিবারে সোফিয়া লোরেনের জন্ম। মাত্র ১৪ বছর বয়সে এক সুন্দরী প্রতিযোগিতায় জয়ের মাধ্যমে তার খ্যাতির সূচনা হয়। ১৬ বছর বয়সে তিনি 'কু ভাদিস' নামের একটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়।

১৯৩৪ সালের ১ ডিসেম্বর, এতস্কীপন্থী গুপ্তচরদের হাতে বলশিভিক কমিউনিষ্ট নেতা সারগেই কিরভ নিহত হন।

১৯৩৫ সালের ১৯ মে, বিখ্যাত বৃটিশ লেখক টমাস লরেন্সের মৃত্যু।

১৯৩৫ সালের ১ নভেম্বর, সাবেক সোভিয়েত ইউনিয়নের স্ট্রাইকার ভ্যালেন্টাইন ইভানভের জন্ম, মৃত্যু-১৫-১১-২০১১ তারিখ দীর্ঘিদন আলঝেইমার রোগে ভুগে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।

১৯৩৬ সালে স্পেনে এমান্সিও ওর্তেগার জন্ম। তাঁর সম্পদের পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি ডলার।

১৯৩৬ সালের ২৭ ফেব্রুয়ারি, সোভিয়েত বিজ্ঞানী ইভান পাভলব মৃত্যুবরণ করেন।

১৯৩৬ সালের ৩০ এপ্রিল, ইংরেজ কবি ও মনীষী আলফ্রেড এডওয়ার্ড হাউসম্যানের মৃত্যু।

১৯৩৬ সালের ১ আগষ্ট, আলজেরিয়ার ওরান শহরে ইভ সাঁ লরেঁর জন্ম। ফ্যাশন গুরুর ০১-০৬-২০০৮ তারিখ ফ্রান্সের রাজধানী প্যারিসে মারা যান। ১৭ বছর বয়সে প্যারিসে আসেন।

১৯৩৬ সালে বিশ্ববিখ্যাত ইটালিয়ান অপেরা শিল্পী কিংবদন্তির নায়ক পাভারোতির জন্ম, মৃত্যু-০৬-০৯-২০০৭ তারিখ। তিনি ইটালির মোদেনা শহরে মারা যান।

১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আগা খান প্রিন্স করিম আল-হোসাইনির জন্ম। ২০ বছর বয়সে চতুর্থ আগা খান হিসেবে নিজারি ইসমাইলিয়াদের আধ্যাত্মিক নেতার দায়িত্ব লাভ করেন। তাঁর পূর্বসূরি হলেন দাদা তৃতীয় আগা খান স্যার সুলতান মুহাম্মদ শাহ আগা খান। উত্তরাধিকারসূত্রে প্রিন্স করিম আল-হোসাইনি ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৯তম ইমাম। প্রিন্স আলী খান তাঁর বাবা, মা প্রিন্সেস তাজউদ্দৌলা আলী খান। ১৮৪৩ সালে ইরান থেকে প্রথম আগা খান আগা হাসান আলী ভারতে চলে আসেন। ১৮৭৭ সালে আগা খান খেতাবটি ব্রিটিশরাজ্যের স্বীকৃতি লাভ করে। ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৬তম ইমাম আগা হাসান আলী শাহ প্রথম ''আগা খান'' খেতাব গ্রহণ করেন। ব্রিটিশদের বিরুদ্ধে আঞ্চলিক বিদ্রোহ দমনে তৎকালীন আগা খান সহযোগিতার জন্য আসে এ স্বীকৃতি। দ্বিতীয় আগা খান মাত্র চার বছর নিজ সম্প্রদায়ের ইমামতি করতে পেরেছিলেন। ১৮৮৫ সালে তিনি মারা যান। আগা খানের আয়ের অন্যতম উৎস বিশ্বের প্রায় ২৫টি দেশে বসবাসরত ইসমাইলি সম্প্রদায়ের ১.৫০(এক কোটি পঁঞ্চশ লক্ষ) লোক। প্রতিবছর তাঁরা ইমামের তহবিলে অর্থ জোগান। সব মিলিয়ে সারা বিশ্বে ৯০টির বেশি ব্যবসা রয়েছে তাঁর। এসব ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছে ৩৬ হাজার কর্মী। ইসমাইলিয়া সম্প্রদায়ের বিকাশের সঙ্গে জড়িয়ে আছে ফাতিমিদ সাম্রাজ্যের ইতিহাস। মহানবী হজরত মোহাম্মদ(স.) মেয়ে হজরত ফাতিমিদ(রা.)-এর নাম থেকে ফাতিমিদ নামের উৎপত্তি। সেই সূত্রে ইসমাইলিরা সরাসরি মহানবীর বংশধর। ২০০৮ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হবে আগা খান একাডেমি। এতে ব্যয় হবে ৫(পাঁচ) কোটি ডলার।

১৯৩৬ সালে নর্থ স্পেনে অ্যামেচিও ওর্তেগার জন্ম। তিনি শার্ট বিক্রি করে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী (২০১৩ সালের ফোর্বস ম্যাগাজিনের তালিকায়)।

১৯৩৭ সালের ১২ মার্চ, ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েলের মৃত্যু।

১৯৩৭ সালের ১৬ মার্চ, নোবেল জয়ী বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অষ্টিন চেম্বারলিনের মৃত্যু।

১৯৩৭ সালে যুক্তরাজ্যের লন্ডনে ঔপন্যাসিক জ্যাকি কলিন্স-এর জন্ম, যুক্তরাজ্যে জন্ম নেওয়া জনপ্রিয় ঔপন্যাসিক জ্যাকি কলিন্স যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ১৯-০৯-২০১৫ তারিখ শনিবার শেষনিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, জ্যাকি কলিন্স জীবনের শেষ দিনগুলো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শহরের বাড়িতেই ছিলেন। হলিউডের খ্যাতনামা অভিনেত্রী জোয়ান কলিন্স তাঁর বড় বোন। তাঁর প্রথম উপন্যাস বাহির হয় ১৯৬৮ সালে। বেষ্টসেলার হয়েছিল সে বই। তাঁর কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ও টিভি সিরিজ নির্মিত হয়েছে। ৪০টি দেশে বিভিন্ন ভাষায় তাঁর ৫০ কোটি বই বিক্রি হয়েছে।

১৯৩৮ সালে চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারের খ্যাতিমান ব্রিটিশ অভিনেত্রী সুজানা ইয়র্কের জন্ম, মৃত্যু-১৬-০১-২০১১ তারিখ।

১৯৩৮ সালে যুক্তরাজ্যের বিশিষ্ট লেখক, প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডেভিড ফ্রস্টের জন্ম, ধারণা করা হচ্ছে, হৃদরোগের আক্রমণই ছিল স্বনামখ্যাত ফ্রস্টের মৃত্যু-৩১-০৮-২০১৩ তারিখ। ১৯৭৭ সালে 'কুইন এলিজাবেথ' জাহাজে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি দীর্ঘ সাক্ষাতকার নেন ফ্রস্ট। এতে বহুল আলোচিত ওয়াটারগেট কেলেঙ্কারি প্রসঙ্গে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়। ওই সাক্ষাতকারের জন্য স্মরণীয় হয়ে আছেন।

১৯৩৯ সালের ১৩ এপ্রিল, আয়ারল্যান্ডে কাসল ডাউসন শহরে আইরিশ লেখক ও কবি সিমাস হিনি জন্মগ্রহণ করেন, তিনি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে ৩০-০৮-২০১৩ তারিখ শুক্রবার দিন মারা যান। ১০ ডিসেম্বর, ১৯৯৫ সালে নোবেল পান।

১৯৩৯ সালে নরওয়েজীয় নোবেল কমিটির সভাপতি অধ্যাপক ড. ওলে ড্যানবোল্ট মিয়োসের জন্ম।

১৯৩৯ সালের ২৩ সেপ্টেম্বর, মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়ডের মৃত্যু।

১৯৩৯ সালের ১৩ নভেম্বর, যুক্তরাজ্যের হার্টেফার্ডশায়ারের হার্পেন্ডারে (১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগী) ব্রিটিশ সাংবাদিক রবার্ট হোয়াইটেকারের জন্ম, লন্ডনে মৃত্যু-২০-০৯-২০১১ তারিখ। রবার্ট হোয়াইটেকারের ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তোলা ছবি প্রদর্শীত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

১৯৪০ সালের ১৩ এপ্রিল, ফ্রান্সে ফরাসি কথাশিল্পী জঁ-মারি গুস্তাভ লো ক্লেজিওর জন্ম।

১৯৪০ সালের ২৪ মে, রাশিয়ার লেনিনগ্রাদে নোবেল বিজয়ী সাহিত্যিক যোশেফ ব্রডস্কি জন্মগ্রহণ করেন। ১০ ডিসেম্বর, ১৯৮৭ সালে নোবেল পান।

১৯৪০ সালের ৩০ জুন, অ্যায়ারল্যান্ডের ডাবলিন কাউন্টির ডালকিতে প্রখ্যত ঔপন্যাসিক মেভ বিনশির জন্ম, মৃত্যু-৩০-০৭-২০১২ তারিখ ডাবলিনের একটি হাসপাতালে। বিনশির বই বিশ্বজুড়ে চার কোটি কপি বিক্রি হয়েছে।

১৯৪০ সালের ৬ সেপ্টেম্বর, রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারল পুত্রের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।

১৯৪১ সালের ১৩ জানুয়ারি, কথাসাহিত্যিক জেমস জয়েস মৃত্যুবরণ করেন।

১৯৪১ সালের ২৮ মার্চ, ইংরেজ মহিলা ঔপন্যাসিক ও সমালোচক ভার্জিিনয়া উলফের মৃত্যু।

১৯৪১ সালের ৭ মে, নৃ-তাত্ত্বিক স্যার জেমস ফ্রেজারের মৃত্যু।

১৯৪১ সালের ৯ জুন, যুক্তরাজ্যের লেইচেস্টার শহরে জন লর্ডের জন্ম, মৃত্যু-১৬-০৭-২০১২ তারিখ। যুক্করাজ্যের ডিপ পারপল রক ব্যান্ডদলের সাবেক কিবোর্ড বাদক ছিলেন জন লর্ড।

১৯৪১ সালের ২ আগষ্ট, লুক্সেমবার্গ, প্রাণীদেহের জন্মগত নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয়করণ প্রক্রিয়া প্রসঙ্গে আবিস্কার ২০১১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারপ্রাপ্ত জুলস এ হফম্যানের জন্ম।

১৯৪১ সালের ১৫ ডিসেম্বর, জার্মান নাৎসি বাহিনী ফাঁসিতে ফরাসি কমিউনিষ্ট নেতা গাব্রিয়েল পেরির মৃত্যুদন্ড কার্যকর করে।

১৯৪২ সালের ২৮ মার্চ, স্পেনের বিখ্যাত কবি মিতোল এনান্ডেথের মৃত্যু।

১৯৪২ সালের ৮ জনুয়ারি, যেদিন ইংল্যান্ডে ব্রিটিশ পদার্থিবজ্ঞানী স্টিফেন হকিংয়ের জন্ম, ঠিক এর তিনশত বছর আগে ইতালিতে মারা যান গ্যালিলিও গ্যালিলি। ২১ বছর বয়সে হকিং আক্রান্ত হন স্নস্নায়ুরোগে, যা এএলএস ডিডিজ নামে পরিচিত। ২০০৯ সালের দিকে এসে তিনি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন। তিনি ১৯৬৫ সাল থেকে এ যাবত এএলএস রোগে আক্রান্ত কেউ বেঁচে আছেন, এমন কোনো রেকর্ড নেই। স্টিফেন হকিং: রোগ তাঁর চলৎশক্তি কেড়ে নিলেও তাঁর মেধা, মনন, দৃষ্টিকে কেড়ে নিতে পারেনি।

১৯৪৩ সালের ২৬ মার্চ, জেনেভায় অনুসন্ধানী সাংবাদিকতায় বব উডওয়ার্ড-এর জন্ম। সর্বকালের সেরা ১০ সাংবাদিকের মধ্যে একজন তিনি।

১৯৪৩ সালের ২৫ জুন, লন্ডনে ব্রিটিশ বংশোদ্ভূত প্রথম ল্যাপটপ কম্পিউটার নকশাবিদ বিল মগরিজের জন্ম, ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু-০৮-০৯-২০১২ তারিখ।

১৯৪৩ সালের ৮ সেপ্টেম্বর, চেকোশেস্নাভাকিয়ার লেখক, সমালোচক, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী জুলিয়াস ফুচিকের মৃত্যুদন্ড।

১৯৪৪ সালে নেদারল্যান্ডের প্রকৃতিপ্রেমিক জিনি ডি বেয়ারের জন্ম। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন দুনিয়ার নানা ম্যানগ্রোভ বন ঘুরে ঘুরে। কিন্তু সুন্দরবনে ২০১০ সালের আগে কখনো আসেননি।

১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর, ফরাসী ঔপন্যাসিক ও বিশ্বশান্তি আন্দোলনের অন্যতম পুরোধা রম্যাঁ রোলাঁর মৃত্যু।

১৯৪৫ সালের ১১ জানুয়ারি, ইংল্যান্ডের ফাকেনহাম নামক ছোট্ট শহরে বিশ্বখ্যাত সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও প্রযোজক সায়মন ড্রিংয়ের জন্ম।

১৯৪৫ সালে কসোভোর প্রেসিডেন্ট রুগোভারের জন্ম এবং ক্যান্সারে মৃত্যু-২১-০১-২০০৬।

১৯৪৬ সালের ১৫ সেপ্টেম্বর, জার্মানীর লিজেন্ডারী ফুটবলার ফ্রেঞ্জ বেকন বাউয়ারের জন্ম।

১৯৪৬ সালে নর্দান আয়ারল্যান্ডে গ্ল্যামারাস ফুটবলার জর্জ বেস্টের জন্ম, মৃত্যু-২৫-১১-২০০৫ তারিখ। অসাধারণ ফুটবল নৈপুণ্যের পাশাপাশি গস্ন্যামারাস ইমেজের কারণেই এ জনপ্রিয়তা তার।

১৯৪৭ সালে স্টকহোমে স্টিফেল পার্সন-এর জন্ম। ৩১-১২-২০১২ তারিখ তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ৬০০ কোটি ডলার।

১৯৪৭ সালের ৮ এপ্রিল, প্যারিসের শহরতলি লেভালয়া পেরেত অত দ্য সেই-তে এম. প্যাসকাল ল্যামির জন্ম। তিনি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডঞঙ)-এর মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এম. প্যাসকাল ল্যামিকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগি প্রদান করে ৩১-০৩-২০১২ তারিখ। ল্যামি ১৯৬৯ সাল থেকে ফরাসি সোসালিস্ট পার্টির সদস্য।

১৯৪৭ সালের ১০ এপ্রিল, হাঙ্গেরির মাকুতে আধুণিক সাংবাদিকদের দাদু বা গ্রান্ডফাদার অব দ্য জার্নািলস্ট জোসেফ পুলিৎজারের জন্ম।সর্বকালের সেরা ১০ সাংবাদিকের মধ্যে একজন।

১৯৪৭ সালের জুন মাসে ব্রিটিশ অভিনেত্রী জোয়ানা লুমলির জন্ম।

১৯৪৭ সালের ডিসেম্বর মাসে বিশ্বখ্যাত ব্রিটিশ গায়ক স্যার এলটন জনের জন্ম।

১৯৪৮ সালের ১১ ফেব্রুয়ারি, রুশ চলচ্চিত্রকার সের্গেই আইজেনস্টাইনের মৃত্যু।

১৯৪৯ সালে ফ্রান্সের রোরেক্সে বার্নার্ড আরনল্টের জন্ম। ৩১-১২-২০১২ তারিখ তাঁর সম্পদের পরিমাণ ৪ হাজার ১০০ কোটি ডলার।

১৯৪৯ সালের ৬ মে, বেলজিয়ামের বিখ্যাত নোবেল জয়ী কবি ও নাট্যকার মরিস মাতেরলিংকের মৃত্যু।

১৯৫০ সালের ২৪ মার্চ, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্র্কির মৃত্যু।

১৮৫০ সালের ২৩ এপ্রিল, ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থের মৃত্যু।

১৯৫০ সালে হল্যান্ডের ছোট্ট শহর রুরমন্সে বুদ্ধিজীবী ও সমাজবদলের কর্মী পিটার কাস্টার্সের জন্ম।

১৯৫০ সালের ২৬ ডিসেম্বর, আইরিশ কবি ও ঔপন্যাশিক জেমস স্টিফেনসনের মৃত্যু।

১৯৫১ সালের ১ জানুয়ারি, ফ্রান্সের প্যারিসে ক্রিস্টিন লেগার্ডের জন্ম। ফ্রান্সের শ্রমবিষয়ক আইনজীবী হিসেবে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছেন ক্রিস্টিন লেগার্ড)

১৯৫১ সালের ১৯ ফেব্রুয়ারি, নোবেল বিজয়ী ফরাসী সাহিত্যিক আঁদ্রেজিদের মৃত্যু।

১৯৫১ সালের ২৩ মে, বিশ্বখ্যাত রুশ দাবাড়ু আনাতোলি কারাপভের জন্ম।

১৯৫২ সালের ৯ ফেব্রুয়ারি, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক ও প্রাবন্ধিক জর্জ নরম্যান ডগলাসের মৃত্যু।

১৯৫২ সালের ১২ জুলাই, বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে ইউনেসকোর প্রথম মহিলা মহাপরিচালক রাজনীতিবিদ ইরিনা জর্জেভা (জিয়োরগিভিয়া) বোকোভার জন্ম। বুলগেরিয়ান সোশিয়ালিষ্ট পার্টির (বিএসপি) হয়ে দুবারের সাংসদ নির্বািচত। তিনি ইউনেসকোর ১০ম মহাপরিচালক হিসেবে নির্বািচত হন।