১৯৩৬ সালের ২৪ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য উইলিয়াম বি মাইলামের জন্ম। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে উড্র উইসন সেন্টারের জ্যেষ্ঠ স্কলার। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর মাইলাম দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
১৯৩৭ সালের ২৩ মে, মার্কিন ধনকুবের ও শিল্পপতি জন ডেবিড রক ফেলারের মৃত্যু।
১৯৩৭ সালের ১ আগষ্ট, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের জন্ম।
১৯৪০ সালের ১০ মার্চ, ওকলোহামাতে বিখ্যাত আমেরিকান মার্শাল আর্টিস্ট ও অভিনেতা চাক নরিসের জন্ম। ২০০৮ সালে লিবার্টি ইউনিভার্সিিটর সমাবর্তেন চাক নরিস যে বক্ততা দেন, এটি তার সংক্ষেপিত ভাষান্তর। কখনো একইভাবে দুবার হারবে না: চাক নরিস। মার্শাল আর্ট আমার জীবনকে পরিবর্তন করেছে। আমি মনে করি, এটা আরও অনেক তরুণের জীবন গড়ে দিতে সক্ষম। সৃষ্টিকর্তা আমাকে সব সময় সঠিক পথ দেখিয়েছেন।
১৯৪০ সালে মেক্সিকোতে কার্লোস স্স্নিমের জন্ম। তাঁর সম্পদের পরিমাণ ২০১৩ সালের ৯ জানুয়ারি, ৬ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের মালিক।
১৯৪০ সালের ২৭ নভেম্বর, প্রখ্যাত মার্শাল আর্টের প্রবাল পুরুষ ও কুংফু কিংবদন্তী ব্রুস লী'র সানফ্রানসিসকোতে জন্ম, ১৯৭৩ সালের ২১ জুলাই এক ধরনের ষ্ট্রোকে মারা যান।
১৯৪০ সালে মার্কিন কমপিউটারবিজ্ঞানী এলান কিয়ের জন্ম।
১৯৪০ সালে মার্কিন গীতিকার এলি গ্রিণউইচের জন্ম, মৃত্যু-২৬-০৮-২০০৯ তারিখ। এলির লেখা বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে 'ডু ওয়াহ ডিডডি ডিডডি' এবং 'লুক অব লাভ'। বিবিসি।
১৯৪০ সালে জনপ্রিয় মার্কিন গায়ক জন লেননের জন্ম, মৃত্যু-১৯৮০ সালে।
১৯৪০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপারের জন্ম। ৬৯ বছর বয়সী ক্লাপার মার্কিন বিমানবাহিনীতে ৩২ বছর দায়িত্ব পালন শেষে ১৯৯৫ সালে অবসরগ্রহণ।
১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির জন্ম।
১৯৪০ সালের ৭ অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ উপাজনকারী ডন জোসেফ গটি জন্মগ্রহন করেন, গলার ক্যান্সারে মৃত্যু-১০-০৬-২০০২ তারিখ।
১৯৪১ সালের ৯ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন লোকশিল্পী ও মানবাধিকার কর্মী জোয়ান বায়েজের জন্ম। ভিয়েতনাম যুদ্ধের সময় যুদ্ধবিরোধী প্রচারণায় অংশ নেন, তাঁকে গ্রেফতারের মুখে পড়তে হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সমর্থেন পাকিস্তানী সেনাবাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরে 'বাংলাদেশ বাংলাদেশ' গানটি পরিবেশন করেন। ২০১২ সালে তাঁকে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে।
১৯৪১ সালের ২৩ এপ্রিল, যুক্তরাষ্ট্রে আধুনিক ই-মেইলের জনক রে টমলিনসনের জন্ম, মৃত্যু-০৫-০৩-২০১৬ তারিখ। ১৯৭১ সালে প্রথমবারের মতো কোনো ব্যবহারকারীকে নির্দিষ্ট ঠিকানায় ই-মেইল পাঠানোর পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। তার আগেও অবশ্য ই-মেইল প্রচলিত ছিল। তবে তা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের সবইকে একসঙ্গে পাঠাতে হতো।
১৯৪১ সালে হলিউডের পরিচালক ও চিত্রনাট্যকার নোরা এফরনের জন্ম, মৃত্যু-২৬-০৬-২০১২ তারিখ।
১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্টেসর জন্ম, মৃত্যু-০১-০৪-২০১০ তারিখ।
১৯৪১ সালের ২৪ মে, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ডুলুট নামক স্থানে সংগীতজগতের অন্যতম প্রধান পুরুষ বব ডিলানের জন্ম। বব ডিলান কেবল একজন সংগীতশিল্পী নন, একই সঙ্গে তিনি মুক্তির প্রতীক। বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে তাঁর অবদানে সমৃদ্ধ হয়েছে সংগীতজগৎ। গ্রামি, গোল্ডেন গেস্নাব, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, পুলিৎজারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। অধিকার আদায়ের আন্দোলনের অনুপ্রেরণা। বব ডিলান টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিংশ শতাব্দীর ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের অন্যতম। মূল্যায়নের আশায় থেকো না। বব ডিলান।
১৯৪১ সালের ৯ সেপ্টেম্বর, নিউইয়র্কের ব্রনসভিলে মার্কিন কমপিউটার বিজ্ঞানী ও সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস ম্যাক অ্যালিস্টায়ার রিচির জন্ম, নিউ জার্সিেত তাঁর নিজ বাসভবনে মৃত্যু-১২-১০-২০১১ তারিখ। ১৯৭২ সালে ইউনিক্স অপারেটিং সিস্টেমকে বহনযোগ্য করতেই রিচি সি নামের নতুন একটি প্রোগ্রামিং ভাষার সৃষ্টি করেন।
১৯৪২ সালের ১৭ জানুয়ারি, যুক্তরাষ্র্টের লুইসভিল, কেনটাকি, বিশ্ব-সেরা বক্সার ও কিংবদন্তির নায়ক ক্যাসিয়াস মার্সেলাস ক্লে ওরফে মোহাম্মদ আলীর জন্ম, ০৩-০৬-২০১৬ তারিখ মারা গেছেন। ১৯৬০ সালের ২৯ অক্টোবর রোম অলিম্পিকে জেতেন লাইট হেভিওয়েট স্বর্ণপদক। অপেশাদার জীবনে ১০০ জয়ের বিপরীতে তাঁর পরাজয় মোটে পাঁচটি। কিংবদন্তির নায়ক মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী সর্বেশ্রষ্ঠ মুষ্টিযোদ্ধা খেতাব অর্জণ করেণ ২৯-১০-১৯৭৪ তারিখ। ১৯৮১ সালে শেষ লড়াইয়ে নামেন আলী। হার মানেন ট্রেভর বারবিকের কাছে। পেশাদার মুষ্টিযুদ্ধ-জীবনে এ শেষ হারসহ মোট পাঁচবার হারলেন আলী, বিপরীতে জিতেছেন ৫৬ বার। নিঃসন্দেহে মোহাম্মদ আলী ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় আফ্রো-আমেরিকান, বিশ্বের সবচেয়ে পরিচিত পাঁচটি চেহারার একটি। আলী নিজেই একবার হিসাব করে বলেছিলেন, পুরো ক্যারিয়ারে ২৯ হাজার ঘুষি সহ্য করেছে তাঁর মাথা।
১৯৪২ সালের ১৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রে মাইকেল বস্নুমবার্গের জন্ম।
১৯৪২ সালে ১৬-বার বিশ্ব চ্যামপীয়ন রেসলার রিক ফেলেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহন করেন।
১৯৪২ সালের ৪ আগস্ট, মার্কিন চলচ্চিত্র নির্মাতা জেমস ক্রুজের মৃত্যু।
১৯৪২ সালের ২৯ নভেম্বর, যুক্তরাস্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার মা স্ট্যানলি অ্যান ডানহ্যাম-এর জন্ম, মৃত্যু-০৭-১১-১৯৯৫ তারিখ। পেশায় নৃবিজ্ঞানী ছিলেন।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি, লিভারপুলের ওয়েভারটির গায়ে গা ঠেকিয়ে থাকা কয়েকটি বাড়ির একটি ১২ আর্নল্ড গ্রোভ। এ বাড়িতেই জন্ম নিলেন বাংলার বন্ধু জর্জ হ্যারিসন, মৃত্যু-২৯-১১-২০০৮ তারিখ। কনসার্ট ফর বাংলাদেশ-বাংলাদেশ জর্জ হ্যারিসন।
১৯৪৩ সালের ৯ মার্চ, শিকাগোতে ইহুদি মা রেজিনা ওয়েন্ডারের গর্ভে 'বিদ্রোহী' দাবা খেলোয়াড় ববি ফিশারের জন্ম, আইসল্যান্ডে নিজ বাড়িতে মৃত্যু-১৮-০১-২০০৮ তারিখ।
১৯৪৩ সালের ২৩ জুন, যুক্তরাষ্ট্রের কানিক্টিকাটে ইন্টারনেটের উদ্ভাবক ভিন্ট কার্ফের জন্ম। সবার জন্য ইন্টারনেট।
১৯৪৩ সালে মন্ট্রিয়ল, কানাডা, ডেনড্রাইটিক কোষ আবিস্কার ও মানবদেহের অভিযোজিত রোগ প্রতিরোধব্যবস্থায় এর ভূমিকা ২০১১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারপ্রাপ্ত রাল্ফ এম স্টেইনম্যানের জন্ম।
১৯৪৩ সালের ১৭ আগস্ট, সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা রাবার্ট ডি নিরোর জন্ম। ১৯৭৪ সালের এই থেকে সেরা সহ-অভিনেতার অস্কার জেতেন ডি নিরো। ১৯৭৬ সালে ট্যাক্সি ড্রাইভার মুক্তি পাওয়া মার্টিন স্করসিসের ট্যাক্সি ড্রাইভার ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী চরম অস্থির সময় নিয়ে সম্ভবত সেরা ছবি। নিঃসঙ্গ ট্যাক্সি ড্রাইভার ট্রাভিস একজন অল্প বয়সী পতিতাকে (জোডি ফস্টার) রক্ষা করতে সচেষ্ট হয়। বিশ্বের যেকোনো সেরা ছবির তালিকায় এই ছবিটি থাকবেই।
১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যানহার্টেন ল্যারি এলিসনের জন্ম। ৩১-১২-২০১২ তারিখ তাঁর সম্পদের পরিমাণ ৩ হাজার ৬০০ কোটি ডলারের মালিক।
১৯৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ারের জন্ম, মৃত্যু-১৪-১১-২০১১ তারিখ যকৃতের ক্যানসারে। মোহাম্মদ আলী-জো ফ্রিজিয়ার। বক্সিং ইতিহাসের দুই নক্ষত্র।
১৯৪৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার ও অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের জন্ম। তিনি ১৯৮২ সালে র্যাম্বো সিনেমা করে সবার মন জয় করেন।
১৯৪৬ সালের ৬ জুলাই, কানেকটিকাটের নিউ হ্যাভেনে যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের জন্ম।
১৯৪৬ সালের ১৯ আগষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন (বিল) ক্লিনটনের জন্ম।
১৯৪৬ সালের ১৮ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওহাইওতে মার্কিন চলচ্চিত্র নির্মাতা গল্পলেখক ও ব্যবসায়ী স্টিভেন স্পিলবার্গের জন্ম। সিনেমার জন্যই বেঁচে থাকি।
১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের টেক্মাস অঙ্গরাজ্যের কর্পাস ক্রিস্টিতে 'চার্লিস অ্যাঞ্জেলস' তারকা ফারাহ ফসেট জন্মগ্রহণ করেন, উজ্জল হাসি আর সোনালি চুলের আবেদনময়ী এ অভিনেত্রী ২০০৬ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যু-২৫-০৬-২০০৯।
১৯৪৭ সালের ১২ মার্চ, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী উইলার্ড মিট রমনির জন্ম।
১৯৪৭ সালের ৩০ জুলাই, অস্ট্রিয়ার র্গযাজ শহর। সেখান থেকে একটু দূরেই থাল নামের গ্রামে একজন অভিনেতা, বডিবিল্ডার, মডেল, রাজনীতিবিদ ও হলিউডের অ্যাকশন হিরো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর আর্নল্ড সোয়ার্জেনগারের জন্ম। সোয়ার্জেনগার পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেন 'দ্যা টার্মিেনটর' চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়া 'কোনান দ্যা বার্বািরয়ান', 'প্রিডেটর' তাঁর বহুল আলোচিত চলচ্চিত্র।
১৯৪৭ সালের ২৬ অক্টোবর, শিকাগোতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী রডহাম ক্লিনটনের জন্ম। ১৯৬৯ সালে ইয়েলে আইন অধ্যয়ন। বিল ক্লিনটনের সঙ্গে পরিচয়। ১৯৭০-এর দশক : আইনজীবী এবং আইনের শিক্ষক। বিল ক্লিনটন তখন আরকানস অঙ্গরাজ্যের গভর্নর। আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিিটতে ১২ জুন, ২০১২ তিনি এই বক্তব্য দেন। সফলদের স্বপ্নগাথা। সমালোচক হচ্ছে দরকারি বন্ধু-হিলারি ক্লিনটন।
১৯৪৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের দ্বিতীয় ছেলে জেব বুশের জন্ম। (জেব বুশ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশের ছোট ভাই)।
১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংগীতশিল্পী ডোনা সামারের জন্ম, ফ্লোরিডায় ৬৩ বছর বয়সে ১৭-০৫-২০১২ তারিখ মারা গেছেন। 'কুইন অব ডিসকো' নামে পরিচিত এই শিল্পী গত শতকের সত্তর ও আশির দশকে বহু হিট গান উপহার দিয়েছেন।
১৯৪৮ সালের ২৮ আগস্ট, যুক্তরাষ্ট্রে ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী ক্যারল অ্যান বার্টজ জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ২০ মে, উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তেন নিচের বক্তৃতা দেন ক্যারল। তিনি বলেন, 'ব্যর্থতা থেকেই শিখতে হবে'। ১৯৭১ সাল মার্কিন ইতিহাসে নতুন একটি সময়ের ইঙ্গিত দেয়। এ বছর প্রতিষ্ঠিত হয় ন্যাসডক স্টক মার্কেট। নতুন একটি বিমান সংস্থা দক্ষিণ এশীয় অঞ্চলে বিমান পরিবহন শুরু করে। এ সময়েই ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি ইন্টেল মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে। তোমরা আজ প্রযুক্তির যা-ই ব্যবহার করো না কেন, সেখানে আমাদের সময়কার উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের উপস্থিত আছেই।
১৯৪৯ সালের ২২ জুন, হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপের জন্ম। অসাধারণ অভিনয়শৈলীর জন্য অস্কার পুরস্কারে মনোনীত হয়েছেন ১৭ বার। তিনবার জয় করেছেন অস্কার, আটবার গোল্ডেন গ্লোব পুরস্কার। ২০১০ সালের ১৬ মে বার্নার্ড কলেজে তিনি এই বক্তব্য দেন। বদতে দিতে হবে পৃথিবী-মেরিল স্ট্রিপ।
১৯৫০ সালের ১৫ জুলাই, গ্রিক-আমেরিকান লেখক ও কলামিষ্ট অ্যারিয়ানা হাফিংটনের জন্ম। অ্যারিয়ানা অনলাইন নিউজপোর্টাল হাফিংটন পোস্ট-এর সম্পাদক। তিনি ২০১৩ সালে স্মিথ কলেজের সমাবর্তেন এই বক্তব্য দেন। একসঙ্গে একাধিক কাজ নয়: অ্যারিয়ানা হাফিংটন।
১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রবার্ট র্যাভেন ক্রাফটের জন্ম। ৫৮ বছর বয়স। ২০০৯ সালের ৩১ মার্চ, প্রথম আলো: দৌড়ে লাখ মাইল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লোক। ১৯৭৫ সালের ১ জানুয়ারি থেকে মায়ামি উপকুলে তিনি প্রতিদিন আট মাইল দৌড়ে আসছেন। সংসার ও অর্থিচন্তার মধ্যেও কখনোই তাঁর এ অভ্যাসে ছেদ পড়েনি। গত রোববার (২৯-০৩-২০০৯ তারিখ) র্যাভেন দৌড়ে এক লাখ মাইল পথ পাড়ি দেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। অবশ্য বয়সের ভারে আজ অনেকটাই ক্লান্ত র্যাভেন। 'ব্যাপক জন সমর্থন থাকার পরও একদিন আমার আর দৌড়ানোর শক্তি থাকবে না।' হতাশ কন্ঠে বলেন র্যাভেন। মায়ামি হেরাল্ড।
১৯৫২ সালে জনপ্রিয় ছায়াছবি সুপারম্যানের হিরো মার্কিন অভিনেতা খৃষ্টোফার রীভের জন্ম, মৃত্যু-১০-১০-২০০৪ তারিখ।
১৯৫২ সালের ৭ মে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ডিএনএ গবেষণায় সেরা জ্যাকুলিন কে বার্টেনর জন্ম। তিনি বার্নার্ড কলেজ থেকে স্নাতক এবং কলাম্বিয়া বিশ্ববিদালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ক্যালটেক) রসায়নের অধ্যাপক তিনি। গবেষণা করেছেন বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ের বেল ল্যাবে। ২০০২ সালে প্রকাশিত ডিসকভার সাময়িকীর সেরা ৫০ গুরুত্বপূর্ণ নারী বিজ্ঞানীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জ্যাকুলিনের নাম।
১৯৫৩ সালের ১৬ মার্চ, নিউইয়র্কে স্টলম্যানের জন্ম। নিজের জীবনের প্রায় সবটুকু তিনি উৎসর্গ করেছেন তাঁর গণমানুষের জন্য সফটওয়ার দর্শন, প্রচার ও বিকাশের জন্য। তাঁর কারণেই উন্মুক্ত হয়েছে প্রযুক্তি বিকাশের সোপান।
১৯৫৩ সালের ১৯ জুন, সাম্যবাদী আদর্শ প্রচারের কারণে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেন্স রোজেনবার্গেক 'গুপ্তচর' অপবাদ দিয়ে মৃত্যুদন্ড প্রদান।
১৯৫৪ সালের ২৯ জানুয়ারি, আমেরিকার মিসিসিপির একটি দরিদ্র পরিবারে অপরাহ উইনফ্রের জন্ম। অপরাহ উইনফ্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী, ধনী ও কৃষাঙ্গ উপস্থাপক। তাঁর বিশ্বখ্যাতি স্বপরিচালিত শেষ হয়ে গেল দুনিয়া-মাতানো টক শোন 'দ্য অপরাহ উইনফ্রে শো'র জন্য। ১৯৮৬ সালের ৮ সেপ্টেম্বর, শুরু হওয়া এ শো ৯ সেপ্টেম্বর, ২০১১-তে শেষ হওয়ার কথা। কিন্তু ২৫-০৫-২০১১ তারিখ বুধবার তিনি পর্দা টেনে দিলেন দ্য অপরাহ উইনফ্রে অনুষ্ঠানটির ইতি টানেন একটি স্মরণীয় ও সংবেদনশীল বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসো।
১৯৫৪ সালের ১৬ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রনির্মাতা জেমস ক্যামেরনের জন্ম। তাঁর প্রায় প্রতিটি চলচ্চিত্রই নির্মাণশৈলী ও ব্যবসা-সফলতার ক্ষেত্রে ইতিহাস গড়েছে। টারমিনেটর-২(১৯৯১), টাইটানিক(১৯৯৭), কিংবা অ্যাভাটর(২০০৯)-এর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। তিনি নাসার উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ২০০৫ সালে অ্যামেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনাটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনাটিকসের প্রথম মহাকাশ অভিযান সম্মেলনের সমাপনীতে এই বক্তব্য দেন। নতুন করে সামনে চলো: জেমস ক্যামেরন।
১৯৫৪ সালের ২৪ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অভিনেতা, লেখক ও পরিচালক ডেনজেল ওয়াশিংটনের জন্ম। ব্যর্থতার জয় হোক।
১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তথ্যপ্রযুক্তির দিকপাল অন্যতম পথিকৃৎ বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্ম, মৃত্যু-০৫-১০-২০১১ তারিখ। ১৬ অক্টোবর, ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস দিবস ঘোষণা।
১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে জন উইলিয়াম ইয়েত্তোর জন্ম। সমাজের চোখে এলোমেলো লোকটি মার্কিন নাগরিক জন উইলিয়াম ইয়েত্তো মিয়ানমার এসে বিনা অনুমতিতে অং সান সু চির সঙ্গে দেখা করেছেন রীতিমতো লেক সাঁতরে। এ 'অপরাধে' আবার গৃহবন্দী সু চি।
১৯৫৫ সালের ২৮ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে উইলিয়াম হেনরি গেটস থ্রি-বিল গেটসের জন্ম। এটি ১৯৬৮ সালের কথা, লেকসাইড স্কুলটি ছিল সেই বিরল প্রকৃতির নগণ্যসংখ্যক স্কুলগুলোর একটি যারা শিক্ষাথীদের প্রথম প্রজন্মের কমপিউটার শিক্ষার সুযোগ করে দিয়েছিল। বিল গেটস নামেই বেশি পরিচিত। তিনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান। ৩১-১২-২০১২ তারিখ তাঁর সম্পদের পরিমাণ ৬ হাজার ১০০ কোটি ডলার।