২০১১ সালের ১৫ মার্চ, প্রথম আলো: বিশ্বের খর্বকায় পুরুষ জুনরি বালাউইং। তাঁর উচ্চতা ৫৬ সেন্টিমিটার (এক ফুট ১০ ইঞ্চি)। অথচ আগামী জুনে ১৮ বছর পূর্ণ হতে যাচ্ছে তাঁর। তখন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি হিসেবে বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ হিসেবে রেকর্ড গড়বেন তিনি।

২০১১ সালের ১৫ মার্চ, প্রথম আলো: ভারত বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ। ২০০৬-২০১০ সালে ভারত বিশ্বের মোট রপ্তানির ৯ শতাংশ অস্ত্র আমদানি করেছে। এ সময় চীন আমদানি করেছে বিশ্বের মোট রপ্তানির ৬ শতাংশ অস্ত্র। আর তথ্য অনুসারে, বিশ্বে এখেনো অস্ত্র রপ্তানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই রাশিয়া ও জার্মািনর অবস্থান। সুইডেনের গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ভারত যে শুধু বর্তমানে বিশ্বের এক নম্বর অস্ত্র আমদানিকারক দেশ তা নয়, ভবিষ্যতেও দেশটির এ ধারা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। ভারতের প্রতিরক্ষা বাজেটের পরিমাণ তিন হাজার ২৫০ কোটি মার্কিন ডলার।

২০১১ সালের ১৫ মার্চ, প্রথম আলো: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংকটে জাপান: কান

২০১১ সালের ১৮ মার্চ, প্রথম আলো: জাপান পারমাণবিক চুল্লি ঠান্ডা করতে প্রাণপণে লড়ছে। এদিকে, সরকারি হিসাবমতে, ভূমিকম্প ও সুনামিতে ১৭-০৩-২০১১ তারিখ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৭৮ জন। এ ছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ আছে আট হাজার ৬০৬ জন। এএফপি, রয়টার্স, বিবিসি।

২০১১ সালের ১৮ মার্চ, প্রথম আলো: গলায় পালক না থাকায় প্রথম দর্শেন মনে হবে, ওরা 'গলা ছিলা মুরগি'। ভালো করে তাকালে দ্বিধায় পড়তে হবে। কারণ, পাখিগুলো কেবল আকারে বড় নয়, গায়ের পালকগুলোও সাধারণ মুরগির পালকের চেয়ে বড় আর ঘন। আসলে এ পাখিটি সরাসরি মুরগি বা টারকি নয়। এটি হচ্ছে মুরগি ও টারকির সঙ্কর। মুরগির ইংরেজী শব্দ 'চিকেন' ও 'টারকি' থেকে বিজ্ঞানীরা পাখিটির নাম দিয়েছেন 'চারকি'।

২০১১ সালের ২৭ মার্চ, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের মিশিগানের ইলাস্টিক ম্যান ল্যানহাম-৪৯। সাংবাদিকদের ল্যানহাম বলেন, আমি পায়ের পাতা দুটি পেছন দিকে ঘুরিয়ে এক পায়ের আঙুলের সঙ্গে আরেক পায়ের আঙুল মেলাতে পারি। তবে রেকর্ড গড়ার জন্য পায়ের পাতা ঘুরিয়ে পুরোপুরি ১২০ ডিগ্রী কৌণিক অবস্থানে নিয়ে যাব।

২০১১ সালের ২৮ মার্চ, প্রথম আলো: টানা ২৮ বছর প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের এক প্রেমিক যুগল। বর ফরেষ্ট ল্যান্সওয়ের বয়স ১০০ বছর; কনে রোজ পোলার্ডের বয়স ৯৩। ২০ মার্চ, ২০১১ তারিখ ক্যালিফোর্নিয়ায় বেশ ঘটা করে বিয়ে করেন তাঁরা। রোজ পোলার্ড বলেছেন, ১৯৮৩ সালে একটি নাচের মঞ্চে তাঁদের প্রথম পরিচয় হয়। তখন থেকেই প্রেম। ২০ মার্চ ছিল লান্সওয়ের শততম জন্মবার্ষিকী। ওই দিনটাকেই তাঁরা বিয়ের জন্য বেছে নেন। আন্তর্জািতক রেকর্ড অনুযায়ী বর্তমানে তাঁরাই বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি। ডেইলি মেইল অনলাইন।

২০১১ সালের ৬ এপ্রিল, প্রথম আলো: চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ ভারতে এবার বিপুল পরিমাণ গম উৎপাদিত হয়েছে। আর তাই রাষ্ট্রীয় গুদামগুলোয় গম সংরক্ষণের চাঁপ অনেক বেড়ে গেছে।

২০১১ সালের ৮ এপ্রিল, প্রথম আলো: ভেলায় চড়ে আটলান্টিক মহাসাগড় অতিক্রম। আটলান্টিক মহাসাগরের দুই হাজার ৮০০শত মাইল পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। পাইপের তৈরি ৩৯ ফুট দৈঘ্য একটি ভেলা আর তিনজনকে সঙ্গী করে ৬৬ দিনে আটলান্টিক মহাসাগড় পাড়ি দিয়েছেন যুক্তরাজ্যের ৮৫ বছর বয়সের এক ব্যক্তি। তাঁর নাম অ্যান্টনি স্মিথ। ৬৫ দিন আগে ক্যানারি দ্বীপ থেকে যাত্রা শুরুর পর গত বুধবার তিনি সফলভাবে ডাচ ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছান।

২০১১ সালের ১৭ এপ্রিল, প্রথম আলো: নিউজিল্যান্ডের এক যুবক নিজের একটি আঙুল কেটে পরে তা সবজির সঙ্গে রান্না করে খেয়েছেন। মনোরোগ চিকিৎসাবিষয়ক একটি পত্রিকায় গতকাল শনিবার এ খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, ২৮ বছরের ওই যুবক আঙুল খাওয়ার সময় কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ কিংবা অ্যালকোহল পান করেননি। এরিক মনাস্তোরিও ও ক্রেইগ প্রিন্স নামে ক্রাইষ্ট চার্চের হিলমর্টন হাসপাতালের দুজন মনোরোগ চিকিৎসক প্রতিবেদনটি তৈরি করেন। তাঁরা বলেন, পৃথিবীতে নিজের মাংস ভক্ষণের এঁটি অষ্টম ঘটনা। এএফপি।

২০১১ সালের ১৭ এপ্রিল, প্রথম আলো: সৌদি আরবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মিত হতে যাচ্ছে। নির্মিতব্য আকাশচুম্বী এ ভবনের নাম দেয়া হয়েছে কিংডম টাওয়ার। এর উচ্চতা হবে এক হাজার ৬ মিটার বা ৫,২০০ ফুট উঁচু। আরব গণমাধ্যমের খবরে বলা হয়, জেদ্দা শহরের ৩০ কিলোমিটার উত্তরে লোহিত সাগর উপকুলে আবহুর শহরে ৮ দশমিক ৯ মাইল জায়গাজুড়ে কিংডম টাওয়ার নির্মাণ করা হবে। এর নির্মাণ খরচ ধরা হয়েছে তিন হাজার কোটি মার্কিন ডলার। লিফটে করে ভবনটির সবচেয়ে উঁচু তলায় উঠতে সময় লাগবে ১২ মিনিট। এতে ৮০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ও হোটেল থাকবে। এ ছাড়া প্রতিদিন প্রায় ১০ লাখ দর্শনার্থী ভবনটি পরিদর্শন করতে পারবে। কিংডম টাওয়ারের উঁচ্চতা বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ। বর্তমানে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উঁচ্চতা ৮২৮ মিটার। পিটিআই।

২০১১ সালের ২২ এপ্রিল, প্রথম আলো: জরিপের তথ্য-ভারতের চেয়ে পাকিস্তানের মানুষ সুখী। ২০১০ সালে ১২৪টি দেশের ওপর জরিপ পরিচালনা করে গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপ এ তালিকা তৈরি করেছে। ভারতে ১৭ শতাংশ মানুষ নিজেকে 'সুখী' বলে মনে করে আর পাকিস্তানের ৩২ শতাংশ মানুষ নিজেকে 'সুখী' বলে মনে করে (ভারত ৭১তম স্থানে ও পাকিস্তান ৪০তম স্থানে। এ তালিকায় প্রথম স্থান ৭২ শতাংশ মানুষ সুখী ডেনমার্কের, দ্বিতীয় স্থানে আছে সুইডেন ও কানাডা ৬৯ শতাংশ মানুষ সুখী। যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ মানুষ সুখী। বাংলাদেশ ৮৯তম স্থানে আছে ১৩ শতাংশ মানুষ সুখী, চীন ৯২তম ১২ শতাংশ মানুষ সুখী।

২০১১ সালের ২২ এপ্রিল, বাংলাদেশ প্রতিদিন: ১৮১৬ সালে জার্মািনতে উদ্ভাবিত হয় সাইকেল। সে সময় সাইকেলের কোনো প্যাডেল ছিল না। উদ্ভাবক কার্ল ভন ডেভিস তাঁর কাঠের তৈরি সাইকেল প্যারিসের মানুষের কাছে পরিচয় করিয়ে দেন ১৮১৮ সালে। এরপর ১৮৬০ সালে প্যাডেল জুড়ে দেওয়া হলো সাইকেল। ১৮৬১ সালে দুই চাকার সাইকেলে প্যাডেল লাগানো হলো। তবে এটিতে চেইন ছিল না। তবে ১৮৮০ সালে সাইকেলের দুই চাকা সমান অবস্থায় নিয়ে আসা হয়। ১৮৮৮ সালে সাইকেলে সংযুক্ত হয় বাতাসভর্তি টায়ার। ফলে সাইকেল চানানোর স্বাচ্ছন্দ, বাড়তে লাগল তার রাজত্ব।

২০১১ সালের ১৯ মে, প্রথম আলো: আল-কায়েদার নতুন নেতা সাইফ আল-আদেল। সাইফ আল-আদেল মিসরের বিশেষ বাহিনীর কর্ণেল ছিলেন। ১৯৮১ সালে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত হত্যাকান্ডের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। জঙ্গি সংগঠনের সঙ্গে সংশিস্নষ্টতার অভিযোগে কারাভোগের পর ১৯৮৭ তিনি আফগানিস্তানে চলে যান সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে। আল-কায়েদার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সংগঠনের অন্যতম সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২ মে, ২০১১ তারিখ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসাবা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা। এএফপি, রয়টার্স ও পিটিআই।

২০১১ সালের ২৯ এপ্রিল: বাকিংহাম প্যালেসের পথে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ২৯-০৪-২০১১ তারিখ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে হয় এবং পৃথিবীর ২০০ কোটি মানুষ এ বিয়ে দেখে। ১৯৮১ সালের ২৯ এপ্রিল বিয়ে হয়েছিল প্রিন্স চার্লস ও ডায়নার তখন বিশ্বের প্রায় ৭৫ কোটি মানুষ এ বিয়ে দেখে। ১৯৪৭ সালে প্রিন্স চার্লেসর মা এলিজাবেত-২ এর বিয়ে হয়। ১৯২৩ সালে প্রিন্স চার্লেসর নানী এলিজাবেত-১ এর বিয়ে হয়। আর ১৮৯৩ সালে বিয়ে হয়েছিল এলিজাবেত-১ এর বাবার।

২০১১ সালের ২৯ মে, দৈনিক জনকন্ঠ পত্রিকার রিপোর্ট: সম্প্রতি আন্তর্জািতক মুদ্রা তহবিল (আই.এম.এফ.) তার ওয়েবসাইটে এ রকম তথ্য প্রকাশ করেছে। বিশ্ব অর্থনীতিতে চীনা আধিপত্য-২০১৬ সালের মধ্যেই চীনের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অতিক্রম করবে। ফলে বর্তমান ২৯-০৫-২০১১ তারিখ থেকে ৫ বছরের মধ্যেই এ ঘটনা বিশ্ববাসী প্রত্যক্ষ করবে। আমদানি ক্ষমতার ক্ষেত্রে চীনা অর্থনীতি এ বছরেই ১১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। আর ২০১৬ সালে এর পরিমাণ দাঁড়াবে ১৯ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে মার্কিন অর্থনীতি এ বছর ১৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত হলেও ২০১৬ সালে এর পরিমাণ দাঁড়াবে ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। এছাড়াও ২০১৬ সাল নাগাদ বিশ্বে উৎপন্ন পন্যের পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান ১৭ দশমিক ৭ শতাংশে কমে আসবে। অন্যদিকে চীনের ক্ষেত্রে তা বাড়বে ১৮ শতাংশ এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মাত্র ১০ বছর আগেও চীনের অর্থনীতি থেকে মার্কিন অর্থনীতি ৩ গুণ বৃহৎ ছিল। উনবিংশ শতাব্দীর ৯০-দশকে আমেরিকা গ্রেট ব্রিটেনের কাছ থেকে বিশ্ব অর্থনীতির কর্তৃত্ব গ্রহণ করেছিল। এরপর ১৮৯০ সালের পর আমেরিকা পেছনে ফিরে তাকায়নি।

২০১১ সালের ২ জুন, প্রথম আলো: বিশ্ব তামাকমুক্ত দিবসে ডবিস্নউএইচও-ধুমপানজনিত রোগে চলতি বছর মারা যাবে ৬০ লাখ মানুষ।

২০১১ সালের ১১ জুন, প্রথম আলো: মায়ের দুধের সমতুল্য। আর্জেিন্টনার একটি গবেষণাগার মানুষের জিন ব্যবহার করে এমন এক ক্লোন গাভি-শিশুর জন্ম দিয়েছে, যার দুধ হবে মায়ের দুধের সমতুল্য। বিশ্বে এটি এ ধরণের প্রথম ক্লোন। গবেষণাগারটি ০৯-০৬-২০১১ তারিখ বলেছে, ৬ এপ্রিল অস্ত্রোপচারের মাধ্যমে রোসিতা নামের ওই গাভিটির জন্ম। ক্লোনটির গবেষক আদরিন মুতো বলেন, মানব-জিনের দুটি উপাদান যোগ করে গরুর দুধের পৃষ্টিমূল্য বাড়াতেই তাঁদের এই উদ্যোগ। আর্জেন্টাইন ইনস্টিটিউট ও ন্যাশনাল ইউভাসিটি অব সান মার্টিন যৌথভাবে ক্লোনের কাজটি সম্পন্ন করে।

২০১১ সালের ১৪ জুন, প্রথম আলো: বিশ্বের ক্ষুদ্রতম মানব জুনরে বালাউইং-এর ১৮তম বার্ষিকী ছিল ফিলিপিনসের জুনরে বালাউইং গিনেস ওয়াল্র্ড রেকর্ডেস বিশ্বের ক্ষুদ্রতম মানব হিসেবে।

২০১১ সালের ২২ জুন, দৈনিক জনকন্ঠ প্রত্রিকার রিপোর্ট: সারাবিশ্বে শরণার্থী সাড়ে ৪ কোটি। আর ২০১০ সালে ছিল ৪ কোটি ৩৭ লাখ।

২০১১ সালের ২৭ জুন, দৈনিক জনকন্ঠ প্রত্রিকার রিপোর্ট: বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৩৫ কোটি। গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে।

২০১১ সালের ১ জুলাই, প্রথম আলো: চীনে গতকাল বৃহস্পতিবার সমুদ্রের ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতুর উদ্ভোধন করা হয়েছে। শানদং প্রদেশের উপকুলীয় শহর ছিংদাওয়ে নির্মিত এ সেতুটি জিয়াওঝু উপসাগরের ওপর দিয়ে গেছে। ছিংদাও জিয়াওঝু বে ব্রিজ নামে এ সেতুর দৈর্ঘয ৪২ দশমিক চার কিলোমিটার। সেতুটিতে ছয় লেনের রাস্তা রয়েছে। এটি নির্মাণ করতে সময় লেগেছে চার বছ্‌র। ব্যয় হয়েছে ৫৫ দশমিক পাঁচ বিবিলন পাউন্ড। সেতুটিতে পাঁচ হাজার ২০০-এর বেশি স্তম্ভ রয়েছে। রয়টার্স। সেতুটির ছবি দেয়া গেলনা।

২০১১ সালের ১৬ সেপ্টেম্বর, প্রথম আলো: দীর্ঘ নখের রেকর্ড। সবচেয়ে দীর্ঘ নখের রেকর্ড গিনেস বুক ওয়াল্র্ড নাম উঠেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারীর। ক্রিস ওয়াল্টন (৪৫) নামের ওই নারী ১৮ বছর ধরে তাঁর হাতের নখ কাটেননি। এ সময়ে তাঁর হাতের নখ মোট ১৯ ফুট নয় ইঞ্চি লম্বা হয়েছে। সবচেয়ে লম্বা নখের এর আগের রেকর্ডিট ছিল সল্ট লেক সিটির লি রেডমন্ডের। তাঁর নখ লম্বায় ছিল ২৮ ফুট। ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর নখগুলো ভেঙ্গে যায়। অরেঞ্জ অন লাইন।

২০১১ সালের ১৭ সেপ্টেম্বর, প্রথম আলো: একটি পেঁয়াজের ওজন ৮ কেজি ১৫০ গ্রাম। ভাবা যায়। আকার আর ওজনের দিক থেকে এখন এটিই বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ। উত্তর ইংল্যান্ডের হ্যারোগেট এলাকায় পেটি গস্নাজব্রুক পেঁয়াজটি ফলিয়েছেন। ১০০ বছর বয়সী গস্নাজব্রুক শরৎ ফুল প্রদর্শনীতে গতকাল শুক্রবার নিজের ফলানো পেঁয়াজটি নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। রয়টার্স।

২০১১ সালের ২২ সেপ্টেম্বর, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী কলেজছাত্রী ব্রিজিট জর্ডান বিশ্বের সবচেয়ে বেঁটে নারী। তাঁর উচ্চতা ২৭ ইঞ্চি (৬৯ সেন্টিমিটার)। গিনেস ওয়াল্র্ড রেকর্ডস কর্তৃপক্ষ গত ২০-০৯-২০১১ তারিখ এ কথা জানিয়েছে।

২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, প্রথম আলো: ক্ষুধার্ত মানুষের চেয়ে অতিরিক্ত মোটা মানুষের সংখ্যা বেশি। বিশ্বে পুষ্টিহীনতার শিকার অন্তত ৯২ কোটি ৫০ লাখ মানুষ। আর ক্ষুধার্ত মানুষের চেয়ে বেশি মৃত্যু হয় অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে।

২০১১ সালের ৫ অক্টোবর, প্রথম আলো: মহাসাগরে হাঙরের বৃহৎ অভয়ারণ্য। বিশ্বের সবচেয়ে বড় এই অভয়ারণ্যের আয়তন প্রায় ২০ লাখ বর্গিকলোমিটার (সাত লাখ ৫০ হাজার বর্গমাইল) প্রশান্ত মহাসাগরে। এই বিলের আওতায় হাঙর বসবাসের জলসীমার আয়তন ২৭ লাখ বর্গিকলোমিটার থেকে বেড়ে ৪৬ লাখ বর্গিকলোমিটারে পৌঁছাবে। নিষিদ্ধ করা হয়েছে হাঙর শিকার ও হাঙর থেকে উৎপাদিত যেকোনো পণ্যের বাণিজ্য।

২০১১ সালের ৬ অক্টোবর, প্রথম আলো: সবচেয়ে সস্তা-বিশ্বের সবচেয়ে কম দামের ট্যাবলেট কম্পিউটার এখন পাওয়া যাবে ভারতে। গতকাল বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে আকাশ নামে এ ট্যাবলেট কম্পিউটারের উদ্বোধন করা হয়। অ্যান্ড্রয়েড ২.২ সিস্টেসচালিত কম্পিউটারটির ওজন ৩৫০ গ্রাম। ভারত সরকার ও কানাডাভিত্তিক কোম্পানি ডেটাউইন্ডের যৌথ সহযোগিতায় তৈরি করা হয়। দাম দুই হাজার ২৯৯ রুপি।

২০১১ সালের ১৬ অক্টোবর, প্রথম আলো: পুঁজিবাদবিরোধী বিক্ষোভের আগুন বিশ্বজুড়ে। বিক্ষোভের আয়োজকেরা বলছেন, ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার ৮২টি দেশের ৯৫১টি শহরে এ বিক্ষোভ শুরু হয়েছে। মূলত অর্থৈনতিক অসমতা, বেকারত্ব ও দুর্নীিতর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিশ্বের বিভিন্ন শহরের বিক্ষোভে নামে মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমে। সেখানে দুই লাখেরও বেশি মানুষ বিক্ষোভে যোগ দেয়। ওয়াল স্ট্রিট আন্দোলনের নেপথ্যে। ওয়াল স্ট্রিট বলতে নিউইয়র্ক সিটির অর্থবাজার এলাকাকে বোঝানো হয়। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কাছ থেকে ওয়াল স্ট্রিট।

২০১১ সালের ১৭ অক্টোবর, দৈনিক জনকন্ঠ পত্রিকার রিপোর্টঃ বিশ্বজুড়ে ধনিকশ্রেণীর বিরুদ্ধে ক্ষোভ। বৈশ্বিক রূপ নিচ্ছে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন।

২০১১ সালের ১৮ অক্টোবর, প্রথম আলো: সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং। শতবর্ষী ব্রিটিশ নাগরিক ফৌজা সিং বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হওয়ার খ্যাতি অর্জন করেছেন। ১৬-১০-২০১১ তারিখ কানাডার স্কশিয়া টরেন্টো ম্যারাথনে তিনি আট ঘন্টা ২৫ মিনিট ১৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। ১১ বছর আগে স্ত্রী ও ছেলের মৃত্যুর পর দৌড় শুরু করেন ফৌজা সিং। প্রতিদিন তিনি ১০ মাইল করে দৌড়ান। সুস্বাস্থ্যে অধিকারী ফৌজার শরীর ঠিক রাখার পেছনে আদার ঝোল ও চায়ের অবদান রয়েছে বলে তিনি জানান।

২০১১ সালের ১৮ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: ১৭ সেপ্টেম্বর, বিক্ষোভ শুরু। ৮০টি দেশের ৯৫১টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন মূলত ধনীদের বিরুদ্ধে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর। বেকারত্ব বৃদ্ধি, অবসরভোগীদের সুযোগসুবিধা হ্রাস এই বিক্ষোপের প্রধান কারণ। বিক্ষোভকারীদের দাবি আমরা ৯৯ ভাগ।

২০১১ সালের ২২ অক্টোবর, প্রথম আলোর ছুটিরদিনে: সতিকারের সবজান্তা মৃত্যুদন্ড কার্যকর করার ইলেকট্রিক চেয়ারের আবিস্কারক একজন দন্তচিকিৎসক।