১৯৪২ সালের ১৭ জানুয়ারি, লুইসভিল, কেনটাকি, যুক্তরাষ্ট্র বিশ্ব-সেরা বক্সার ও কিংবদন্তির নায়ক মোহাম্মদ আলীর জন্ম। ১৯৬০ সালের ২৯ অক্টোবর রোম অলিম্পিকে জেতেন লাইট হেভিওয়েট স্বর্ণপদক। অপেশাদার জীবনে ১০০ জয়ের বিপরীতে তাঁর পরাজয় মোটে পাঁচটি। কিংবদন্তির নায়ক মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী সর্বেশ্রষ্ঠ মুষ্টিযোদ্ধা খেতাব অর্জণ করেণ ২৯-১০-১৯৭৪ তারিখ। ১৯৮১ সালে শেষ লড়াইয়ে নামেন আলী। হার মানেন ট্রেভর বারবিকের কাছে। পেশাদার মুষ্টিযুদ্ধ-জীবনে এ শেষ হারসহ মোট পাঁচবার হারলেন আলী, বিপরীতে জিতেছেন ৫৬ বার। নিঃসন্দেহে মোহাম্মদ আলী ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় আফ্রো-আমেরিকান, বিশ্বের সবচেয়ে পরিচিত পাঁচটি চেহারার একটি। ১৯৪২ সালের ১১ অক্টোবর, বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের জন্ম। অমিতাভ ১৯৬৯ সালে প্রথম 'সাত হিন্দুস্থানী' ছবির মাধ্যমে অভিনয় শুরু করে। ২০০৪ সালের ৬৩তম জন্মদিনে ২ কি. মি. দীর্ঘ বার্থ ডে কার্ডে ঐ কোম্পানীর প্রায় ছয় লাখ খুচরা বিক্রেতার স্বাক্ষর থাকছে। সহস্রাব্দের সেরা অভিনেতার ফ্রান্সের সর্বোচ্চ ''লিজিয়ন ডি অনার'' খেতাব অর্জন। ১৪০টিরও বেশী পূর্ণ দৈর্ঘয সিনেমায় অভিনয় করেছেন এবং এটা তাঁর ৬০তম পুরস্কার। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি, লিভারপুলের ওয়েভারটির গায়ে গা ঠেকিয়ে থাকা কয়েকটি বাড়ির একটি ১২ আর্নল্ড গ্রোভ। এ বাড়িতেই জন্ম নিলেন বাংলার বন্ধু জর্জ হ্যারিসন, মৃত্যু-২৯-১১-২০০৮ তারিখ। কনসার্ট ফর বাংলাদেশ-বাংলাদেশ জর্জ হ্যারিসন। ১৯৪৪ সালের ২৭ সেপ্টেম্বর, ফরিদপুরের রাজবাড়িতে জন্ম (বাবার নিবাস ফরিদপুর জেলার ভেদরগঞ্জ থানার লাকার্তা গ্রামে)। পিতা-আবদুর রাজ্জাক সিকদার, মাতা-বেগম বেলাতেন নেসা। ভাই-বোন: ছয় ভাই, দুই বোন। সিরাজ সিকদার দ্বিতীয়। বরিশাল জেলা স্কুল থেকে ১৯৫৯ সালে প্রথম বিভাগে মাধ্যমিক; বি.এম. কলেজ থেকে ১৯৬১ সালে সম্মিলিত মেধা তালিকায় নবম হয়ে উচ্চ মাধ্যমিক; ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে মেধা তালিকায় নবম হয়ে বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং পাশ। ১৯৬৭ সালেই কর্মজীবন শুরু। ১৯৬৭ সালেই রাজনৈতিক ক্ষেত্রে স্বতন্ত্র ধারার প্রতিষ্ঠাতা। ঢাকার মালিবাগে 'মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র' স্থাপনা। ১৯৬৮ সালের ৮ জানুয়ারি 'পূর্ববাংলা শ্রমিক আন্দোলন' এবং পরবর্তী পর্যােয় ১৯৭১ সালের ৩ জুন 'পূর্ব বাংলার সর্বহারা পার্টি' নামে বিপ্লবী সংগঠন গঠন। মৃত্যুঃ ২ জানুয়ারি, ১৯৭৫ সালের বৃহস্পতিবার দিন। জীবনকালঃ ৩০ বছর ৩ মাস ৫ দিন। ১৯৪৫ সালের ১৫ আগষ্ট, দিনাজপুর শহরে বি.এন.পি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম। ১৯৪৬ সালের ১৯ আগষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন (বিল) ক্লিনটনের জন্ম। ১৯৪৬ সালের ৮ ডিসেম্বর, কলকাতায় বাংলা ও হিন্দি সিনেমার অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জন্ম। ১৯৫৯ সালে সত্যজিত রায়ের 'অপুর সংসারের মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর, ইতালীর তুরিন শহরের কাছে অরবাসানো গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে সোনিয়া মাইনো জন্মগ্রহণ করেন। রাজীব গান্ধীর স্ত্রী হিসাবে তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় সোনিয়া মাইনোর পরিবর্তে সোনিয়া গান্ধী। ১৯৮৩ সালে তিনি ভারতীয় নাগরীকত্ব গ্রহণ করেন। ১৯৯৮ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন, ১৯৯৯ সালে তিনি সাংসদ নির্বািচত হন এবং বিরোধীদলীয় নেত্রী নির্বািচত হন। ২২-০৫-২০০৪ তারিখ থেকে স্বাধীন ভারতের ইতিহাসে বিদেশিনী হয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা থাকা সত্তেও তিনি ভারতের প্রধানমন্ত্রী হননি। ড. মনমোহন সিংকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আবার ২২-০৫-২০০৯ তারিখ থেকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা সত্তেও তিনি প্রধানমন্ত্রী হননি, এবারও ড. মনমোহন সিংকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।
১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর, টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম। ১৯৪৯ সালের ১০ জুলাই, ভারতের ক্রিকেট খেলোয়ার সুনীল গাভাস্কারের জন্ম। দেখুন ভারতের ক্রিকেট ইতিহাস ১৯৩৫ সাল থেকে। ১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর, দিল্লিতে শাবানা আজমি জন্মগ্রহণ করেন। (বাবা বিখ্যাত উর্দু কবি কাইফি আজমি। মা আইপিটিএর অভিনেত্রী শৌকত।) তিনি অভিনয়ের ওপর একাডেমিক পড়াশোনাটা শেষ করেন ১৯৭২ সালে। ১২৭টির মতো ছবিতে অভিনয় করেন। বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ১০ জন অভিনেত্রীর মধ্যে তিনি একজন। অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের মতে, শ্রেষ্ঠ পাঁচজনের একজন তিনি। শ্যাম বেনেগাল, যাঁর অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন, তাঁর রায় এ রকম: না, ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে তাঁর মতো অভিনেত্রীর পূর্বসূরি নেই। তুলনা টানার জন্য যেতে হবে আন্তর্জািতক অঙ্গনে, ইনগ্রিড থুলিন, লিভ উলম্যান বা মেরিল স্ট্রিপের কাছে। হ্যাঁ, শাবানা আজমির কথাই বলা হচ্ছে। ১৯৫২ সালে লাহোরে পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তী তারকা ইমরান খানের জন্ম। ১৯৫৩ সালের ১৬ মার্চ, নিউইয়র্কে স্টলম্যানের জন্ম। নিজের জীবনের প্রায় সবটুকু তিনি উৎসর্গ করেছেন তাঁর গণমানুষের জন্য সফটওয়ার দর্শন, প্রচার ও বিকাশের জন্য। তাঁর কারণেই উন্মুক্ত হয়েছে প্রযুক্তি বিকাশের সোপান। ১৯৫৩ সালের ২১ জুন, পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে বেনজির ভুট্টো জন্মগ্রহণ করেন, মৃত্যু-২৭-১২-২০০৭ তারিখ। রাওয়ালপিন্ডিতে এক জনসভায় ভাষণ শেষে গাড়িতে ওঠার পরপরই সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতেই তিনি নিহত হন। ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি, আমেরিকার মিসিসিপির একটি দরিদ্র পরিবারে অপরাহ উইনফ্রের জন্ম। অপরাহ উইনফ্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী, ধনী ও কৃষাঙ্গ উপস্থাপক। তাঁর বিশ্বখ্যাতি স্বপরিচালিত শেষ হয়ে গেল দুনিয়া-মাতানো টক শো 'দ্য অপরাহ উইনফ্রে শো'র জন্য। ১৯৮৬ সালের ৮ সেপ্টেম্বর, শুরু হওয়া এ শো ৯ সেপ্টেম্বর, ২০১১-তে শেষ হওয়ার কথা। কিন্তু ২৫-০৫-২০১১ তারিখ বুধবার তিনি পর্দা টেনে দিলেন দ্য অপরাহ উইনফ্রে অনুষ্ঠানটির ইতি টানেন একটি স্মরণীয় ও সংবেদনশীল বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসো। ১৯৫৪ সালের ২৬ নভেম্বর, শ্রীলংকার জাফনায় তামিল টাইগার'স গেরিলা নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের জন্ম, শ্রীলংকার আর্মীর গুলিতে মৃত্যু-১৭-০৫-২০০৯ তারিখ। গত তিন দশকে ৭০ হাজার লোকের প্রাণহানি ঘটেছে। ১৯৭২ সালে 'আন্ডারগ্রাউন্ড' অর্থাৎ আত্মগোপনে চলে যায়। ১৯৫৫ সালের ১ মে, কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে ২০ মে, ২০১১ শপথ নেন। ১৯৫৫ সালের অক্টোবরে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে উইলিয়াম হেনরি গেটস থ্রি-বিল গেটসের জন্ম। এটি ১৯৬৮ সালের কথা, লেকসাইড স্কুলটি ছিল সেই বিরল প্রকৃতির নগণ্যসংখ্যক স্কুলগুলোর একটি যারা শিক্ষাথীদের প্রথম প্রজন্মের কমপিউটার শিক্ষার সুযোগ করে দিয়েছিল। বিল গেটস নামেই বেশি পরিচিত। তিনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান। ১৯৫৫ সালে লন্ডনে ভার্চুয়াল সংস্কৃতির স্রষ্টা স্যার টিমোথি জন 'টিম' বার্নার্স-লি'র জন্ম। তিনি ওয়াল্র্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে িি।ি এ তিনটি ডব্লিউয়ের মাধ্যমেই ইন্টারনেট থেকে আমাদের মনিটরে ভেসে আসে কোটি কোটি পৃষ্ঠা। তিনি ওয়েবের জন্ম দিয়েই থেমে নেই।
১৯৫৭ সালের ১০ মার্চ, সৌদি আরবের রিয়াদে আল-কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের জন্ম, মৃত্যু-০২-০৫-২০১১ তারিখ পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তাঁর লাশ সাগরে বাসিয়ে দিয়েছেন। (এ অভিযানের আদ্যোপান্ত সরাসরি দেখলেন প্রেসিডেন্ট ওবামা বারাক হোসেন।) তাঁর বাবা মুহাম্মদ বিন লাদেন ছিলেন ধনবান ব্যক্তি। তাঁর ৫৪ সন্তানের মধ্যে ওসামা বিন লাদেন ছিলেন ১৭তম। ১৯৬৯ সালে এক বিমান দুঘর্টনায় ওসামার বাবার মৃত্যু হয়। পৈতৃক সম্পত্তি পান আট কোটি ডলার মূল্যের। ওসামা ১৭ বছর বয়সে দূর সম্পর্কের এক সিরীয় বোনকে প্রথম বিয়ে করেন। তারপর আরও অন্তত চার নারীকে বিয়ে করেন। ওসামার ২৬ জন সন্তান রয়েছে বলে ধারণা করা হয়। বিন লাদেন: আফগানিস্থানে শুরু, পাকিস্তানে শেষ। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার বা ওয়াল্র্ড ট্রেড সেন্টারে ১১-০৯-২০০১ তারিখ আল-কায়েদার ভয়াবহ সেই বিমান হামলায় প্রায় তিন হাজারের বেশি লোক মারা যান। ১৯৫৮ সালের ১৬ আগষ্ট, মিশিগানের বে সিটিতে গায়িগা-অভিনেত্রী ও লেখিকা ম্যাডোনা লুইস ভ্যারোনিকা কিকোনির জন্ম।(নারী সংগীতজগতের তারকাদের মধ্যে সবচেয়ে ধনী। ফোর্বস সাময়িকীর ওয়েবসাইট জরিপে তিনি এক নম্বর আসন দখল করেন। ম্যাডোনা ২০০৬ সালের জুন থেকে ২০০৭ সালের মে পর্যন্ত সাত কোটি ২০ লাখ ডলার আয় করেছেন)। ১৯৫৮ সালের ২৯ আগষ্ট, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ছোট্ট শহর গ্যারিতে পপসম্রাট মাইকেল জোসেফ জ্যাকসন জন্মগ্রহণ করেন, অকালেই প্রস্থান মহাতারকার মৃত্যু-২৫-০৬-২০০৯ তারিখ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের শহরতলি হোমবাই হিলসের ভাড়াবাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ইউসিএলএ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। দুই ঘন্টা পর সেখান থেকে স্থানীয় সময় দুপুর দুইটা ২৬ মিনিটে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
১৯৬১ সালের ৪ আগষ্ট, হাওয়াইয়ের হনলুলুতে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার জন্ম। ওবামার পুরো নাম বারাক হোসাইন ওবামা জুনিয়র। ওবামা হচ্ছেন প্রথম আফ্রিকান-আমেরিকান, যিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় কোনো দলের মনোনয়ন পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বািচত হয়েছেন। ১৯৬১ সালের ৩০ অক্টোবর, আর্জেিন্টনার প্রবাদ প্রতিম ফুটবলার দিয়াগো ম্যারাডোনার জন্ম। তিনি ১৯৮৬-র সেই মাঠ কাঁপানো তরুণ। ২০০৪ সালের ২০ এপ্রিল, ৪৩-বছর বয়সে মৃত্যুর সঙ্গে লড়ে বর্তমানে ভাল, ফুটবলে যাদু দেখানোর মত মাদক নেয়ার ইতিহাস তার সুদীর্ঘ। ১৯৬২ সালে দুঃসাহসী অস্ট্রেলীয় ন্যাচারলিষ্ট ক্রকোডাইল হান্টার স্টিভ আরউইনের জন্ম, মৃত্যু-০৪-০৯-২০০৬ তারিখ, পোর্ট ডগলাসের কাছে একটি আন্ডারওয়াটার প্রামাণ্য চিত্র চলচ্চিত্রায়নের সময় তিনি নিহত হন। ১৯৬৫ সালের ২ জুন, সিডনিতে স্টিভ ওয়াহ'র জন্ম,(মহানায়কের বিদায়)-২০০৪ সালে। ১৯৭১ সালের ৩ জুলাই, অস্ট্রেলিয়ার টাউনসভিল, কুইনসল্যান্ডে সাংবাদিক, প্রোগ্রামার এবং হ্যাকার (লেখাপড়াঃ পদার্থিবদ্যা ও গণিত) ও উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জুলিয়ান পল অ্যাসাঞ্জের জন্ম। ১৯৭৩ সালের ২১ আগষ্ট, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোয় সের্গেই মিখাইলোভিচ ব্রিনের জন্ম। ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ল্যারি পেইজ বা লরেন্স 'ল্যারি' পেইজের জন্ম। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের প্রথম দেখা হয় ১৯৯৫ সালে, সেখান থেকেই দুজনের বন্ধুত্ব। সের্গেই ব্রিন ও ল্যারি পেইজ এরা দুজনে তথ্যের বাতিঘর। ১৯৮৪ সালের ১৪ মে, মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক বিপ্লবের রুপকার মার্ক এলিয়ট জাকারবার্গের জন্ম। তিনি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন গেম ও যোগাযোগের প্রোগ্রাম নিয়ে। ফেসবুকের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ টাইম ম্যাগাচিনের জরিপে এ বছরের সেরা ব্যক্তিত্ব নির্বািচত হয়েছেন। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী, ফেসবুকের প্রতিষ্ঠাকাল। ২৬ বছরেই বিশ্বসেরা। ১৯৮৪ সালের ৭ জুলাই, বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামে বাংলাদেশের জাতীয় ক্রিকেট খেলোয়ার মোহাম্মদ আশরুাফুলের জন্ম। ১৯৮৭ সালের ২৪ জুন, আর্জেিন্টনার রোজারিও শহরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসির জন্ম। ফুটবল বিশ্বে তিনি মেসি নামে পরিচিত। ১৯৮৯ সালের ২২ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে আলেয়া সবুরের জন্ম। ড. আলেয়া সবুর ১৮ বছর বয়সে বিশ্বের প্রথম অধ্যাপক। ১৯৯৬ সালের ১২ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রে হিমালয় পর্বতারোহী জর্ডান রোমেরোর জন্ম। ২০১০ সালের ২২ মে, শনিবার সকালে বিশ্বের সর্বকনিষ্ঠ এভারেষ্ট জয়ী হিসেবে রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী কিশোর জর্ডান রোমেরো। সাগরপৃষ্ঠ থেকে ২৯,০৩৫ ফুট (আট হাজার ৮৫০ মিটার) উঁচু বিশ্বের এ সবোচ্চ পর্বতচুড়ায় আরোহণ করে জর্ডান। তার সঙ্গে বাবা পল রোমেরো, বাবার বান্ধবী কারেন ল্যান্ডগ্রেন ও তিনজন শেরপা গাইড এভারেষ্টের চুড়ায় পৌঁছান।
মোঃ জাকির হুসেন (আলমগীর)।
।কিছু কথা:।
মহাবিশ্বের বয়স ১৩৭০(এক হাজার তিনশত সত্তর) কোটি বছর। পৃথিবীর আনুমানিক বয়স কমপক্ষে ৪৬০(চারিশত ষাট) কোটি বছর। সুর্যের আনুমানিক বয়স ৪৬০(চারিশত ষাট) কোটি বছর। পৃথিবীতে প্রাণের সৃষ্টি প্রায় ২০০(দুইশত) কোটি বছর আগে। জীবের সৃষ্টি প্রায় ৬০(ষাট) কোটি বছর আগে। ৩৭ কোটি বছর আগে পানিতে মাছের বিচরণ শুরু হয়। ২০(কুড়ি) কোটি বছর আগে থেকে পৃথিবীতে ডাইনোসরদের আধিপত্য চলছিল এবং পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে আঁটা ছিল। যাকে বলে প্যানজিয়া কুড়ি কোটি বছর আগে-তার মানে সময়টা ছিল মধ্যজীবীয় অধিযুগের জুরাসিক যুগ। ১৮(আঠারো) কোটি বছর আগে প্যানজিয়ায় ভাঙ্গন ধরে। তারপরে টুকরো টুকরো অংশগুলো আলাদা হয়ে যেতে থাকে। আফ্রিকার একদিক থেকে আলাদা হয়ে যায় দক্ষিণ আমেরিকা, অন্যদিক থেকে কুমেরু। ইউরোপ থেকে আলাদা হয়ে যায় উত্তর আমেরিকা। দুই আমেরিকা আলাদা হয়ে যেতে পিছনে তৈরী হয় আটলান্টিক মহাসাগর। আর ভারতের ভূখন্ড যাত্রা শুরু করে এশিয়ার দিকে-টেথিস মহাসাগর পেরিয়ে। যেতে যেতে সামনের দিকে টেথিস মহাসাগরকে ধ্বংস করে আর পিছনের দিকে তৈরী হয় ভারত মহাসাগর। প্রায় ছয়কোটি বছর আগে ভারতের ভূখন্ড এসে এশিয়ার দক্ষিণ উপকুলে ধাক্কা মারে। তার ফলে প্রচন্ড একটা ঠেলা তৈরী হয়ে যায়। আর তারই ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি।
১৪.৭০(চৌদ্ধ কোটি সত্তর লাখ) বছর আগে এই পৃথিবীতে ডাইনোসরের মত অতিকায় প্রাণীর অস্তিত্ব ছিল। ডাইনোসরই ছিল পৃথিবীর প্রথম পাখি। হিমালয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে নবীন পর্বত, ৬(ছয়) কোটি বছরও বয়স হয়নি। ১৯৭৪ সালে যে মানুষের জীবাশ্ম আবিস্কৃত হয়েছিল, ৩০(ত্রিশ) লক্ষ বছর আগে মানুষ এসেছে পৃথিবীতে, এতদিন পর্যন্ত সেটিকেই প্রাচীনতম বলে মনে করা হচ্ছিল। বিজ্ঞানীরা বলছেন, তাদের অনুমান সদ্য ২০০৪ সালে আবিস্কৃত এ প্রজাতির মানুষ দু'পায়ে সোজা হাঁটতে সক্ষম ছিল। ৩০(ত্রিশ) লক্ষ বছর আগের সে মানুষ আসলে পৃথিবীতে ৪০(চল্লিশ) লক্ষ বছর আগে এসেছে। বিবিসি। জীবাশ্ম বিজ্ঞানীরা ইথিওপিয়ার মনুষ্য প্রজাতির একটি অংশের কিছু হাড়ের যে অংশ আবিস্কার করেছেন তা প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ বছরের পুরানো বলে অনুমান করা হচ্ছে। আজকের মানুষ প্রায় ৭৫(পঁচাত্তর) হাজার বছর আগের।
গত ৭০(সত্তর) হাজার বছর আগে পৃথিবীর জনসংখ্যা বিভিন্ন প্রাকৃতিক দুযোের্গ দুই হাজারে নেমেছিল এবং মানব প্রজাতির অস্তিত্ব প্রায় ধ্বংস হতে বসেছিল। তবে প্রস্তরযুগের পর তা আবার বাড়তে থাকে। তবে একটি নতুন জেনেটিক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে এবং যুক্তরাষ্ট্রের জার্নাল অব হিউম্যান জেনেটিকস-এ গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়। জেনোগ্রাফিক প্রকল্পের পরিচালক স্পেনসার ওয়েলস বলেন, মানব প্রজাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আবিস্কারে জেনেটিকবিদ্যার অসাধারণ ক্ষমতা নতুন এ গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার জনসংখ্যা বাড়তে বাড়তে ১২,০০০(বার হাজার) খৃষ্টপূর্বে পৃথিবীর জনসংখ্যা ছিল-১(এক) কোটি। ১০,০০০ হাজার খৃষ্টপূর্বে পৃথিবীতে কৃষি-কাজের প্রচলন শুরু হয় এবং পৃথিবীর কৃষি নিভর্রর আদিম জীবনের যুগ অতিবাহিত হয় ১০(দশ) হাজার বছর ধরে। ১০,০০০(দশ হাজার) বছর পূর্বে সোমালিয়া, বেবীলন, ইরাক সভ্যতা আরম্ভ। ১০,০০০ হাজার বছর আগে নরসিংদী জেলার বেলাবো উপজেলার উয়ারী বটেশ্বর-এ বাংলাদেশে প্রথম মানুষের বসতি গড়ে ওঠে। ২,৫০০ হাজার বছর আগের দুর্গনগরীর সন্ধান মিলেছে উয়ারী বটেশ্বরে। ৩৫০০-৪০০০ খৃষ্টপূর্বে চট্টগ্রাম অঞ্চলে মানব বসতির প্রশাণ পাওয়া গেল। শাহীনূজ্জামানের এ আবিস্কারের ফলে নব্য প্রস্তর যুগে (৩৫০০-৪০০০ বছর আগে)। চট্টগ্রাম অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগেও মানুষ ছিল। ২৫০০ খৃষ্টপূর্বে জয়পুরহাট জেলার মহাস্থানগড়ে বাংলাদেশের দ্বিতীয় বসতি গড়ে উঠেছিল।