২০০৮ সালের ৬ এপ্রিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধসহ ২৮ সুপারিশ। আগষ্টের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গেজেট আকারে প্রকাশ। * আন্দোলনটি ছিল তত্ত্বাবধায়ক সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র। * নাশকতার জন্য অর্থ লেনদেন হয়েছিল।

২০০৮ সালের ৮ এপ্রিল, একরামূল হক বুলবুল, চট্টগ্রাম: চট্টগ্রামের তালিকাভুক্ত ৮৫৯টি সন্ত্রাসী ও আসামি বিদেশে পলাতক।

২০০৮ সালের ৯ এপ্রিল-পত্রিকার সম্পাদকদের সাথে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের মতবিনিময়। ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। আলুর উৎপাদন প্রসঙ্গে জেনারেল মইন বলেন, দেশে মোট ৮০ লাখ মেট্রিক টন আলূ উৎপাদিত হয়েছে। গতবারের তুলনায় ৩০ লাখ টন বেশি। কিন্তু ৬০ লাখ টন গুদামজাত করার ব্যবস্থা। অবশিষ্ট আলু কৃষকের হাতেই থাকবে।

২০০৮ সালের ১০ এপ্রিল, নিজস্ব প্রতিবেদক: সার্ক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

২০০৮ সালের ১৪ এপ্রিল, দীর্ঘ ৪৩ বছর পর (মানে ১৯৬৫ সালের পর) ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চালু হয়।

২০০৮ সালের ২১ এপ্রিল, উপদেষ্টা পরিষদের বৈঠক-গ্রাম সরকার বাতিল।

২০০৮ সালের ২১ এপ্রিল, উপদেষ্টা পরিষদের বৈঠক-সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বিশ্ববিদ্যালয়।

২০০৮ সালের ২৭ এপ্রিল, সুনীতি বিশ্বাসঃ মাত্র ১০ টাকায় চীন থেকে চশমার ফ্রেম আমদানি করা হয়। অবিশ্বাস্য কম মূল্যে শুল্কায়নে দেশি শিল্প হুমকির মুখে।

২০০৮ সালের ১ মে, প্রথম আলোর রিপোর্টঃ ১৩৩টি সংসদীয় আসনের পুনঃর্নির্ধািরত সীমানার খসড়া বিবরণী। ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এতে ১৩৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তিত হয়েছে। আসনভেদে এ পরিবর্তন ব্যাপক, আংশিক বা সামান্য।

২০০৮ সালের ১ মে, মিয়ানমারে আঘাত হেনেছে নার্গিস, বাংলাদেশে আশঙ্কামুক্ত। নার্গিস একটি ফুলের নাম।

২০০৮ সালের ৪ মে, খাদ্যসংকট, খাদ্যাভ্যাস ও বুশের নতুন আবিস্কার। বুশ বলেছেন, বর্তমান খাদ্যসংকটের জন্য দায়ী ভারত। গত ৩ মে ওয়াশিংটনে তিনি বলেছেন, ভারতের বিপুলসংখ্যক মধ্যবিত্তের কারণেই বিশ্বে খাদ্যসংকট দেখা দিয়েছে। এসব মধ্যবিত্তের বিত্ত বেড়ে যাওয়ায় তারা আগের চেয়ে বেশি খাবার খচ্ছে। ভারতে এ মধ্যবিত্তের সংখ্যা এখন ৩৫ কোটির বেশি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার চেয়ে বেশি। বুশের মতে, আপনি যদি ধনী হতে শুরু করেন, তাহলে আপনি পুষ্টিমানসম্পন্ন বেশি ও ভালো খাদ্য চাইবেন। এ কারণেই চাহিদা বাড়ছে এবং তাতে বাড়ছে খাদ্যের দাম। কন্ডোলিৎসা রাইস ভারতের পাশাপাশি চীনকেও খাদ্যসংকটের জন্য দায়ী করেছেন। আর জাতিসংঘ বলেছেন বিশ্বের বর্তমান খাদ্যসংকটের জন্য দায়ী এ জৈব জ্বালানি। খাদ্য সংকটের জন্য দায়ী জৈব জ্বালানি বা বায়োফুয়েল। আর এ জন্য বেশি দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র।

২০০৮ সালের ৫ মে, ১৫ জুনের মধ্যে শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা একীভূত করার সব দলিল তৈরির নির্দেশ।

২০০৮ সালের ৭ মে, সুপ্রিম কোর্ট প্রতিবেদক-তারেক ও বাবরের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষ মামলার অভিযোগপত্র। হত্যার অভিযোগ থেকে বসুন্ধরার ছেলেকে রক্ষায় ঘুষ গ্রহণ।

২০০৮ সালের ৯ মে, নিজস্ব প্রতিবেদক-১০-০৫-২০০৮ তারিখ এক কোটি ৯০ লাখ শিশুকে ভিটামিন 'এ' বড়ি খাওয়ানো হবে।

২০০৮ সালের ১৩ মে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সংসদ নির্বাচন। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ। ১৩-০৫-২০০৮ সাল থেকে সারা দেশে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত। ২২ মে থেকে আনুষ্ঠানিক সংলাপ। জরুরি আইন যথাসময়ে স্থগিত বা শিথিল হবে। ঐমমত্যের ভিত্তিতে জাতীয় সনদ' তৈরির প্রয়োজন। গতকাল জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণের পূর্ণাঙ্গ ভাষ্য। ড. ফখরুদ্দীন আহমদঃ তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এ বছরের শেষে আর থাকবে না। কিন্তু রয়ে যাবে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা প্রবলভাবে আশাবাদী, এর মাধ্যমে বাংলাদেশের সংগ্রামী মানুষের আজীবন লালিত স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষা একটি বাস্তব রূপ পাবে। ড. ফখরুদ্দীন আহমদ: তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যা বলেছেন তার কিছু অংশ ছাড়া আর কোনকিছুই বাস্তবে রুপ পাবে না।

২০০৮ সালের ১৮ মে, প্রথম আলোর রিপোর্ট: পৌনে তিন হাজার সেতু কোনো কাজে আসছে না। এ সেতুগুলোর অবস্থা-কোনো যায়গায় রাস্তা আছে সেতু নেই এবং কোনো যায়গায় রাস্তা নেই সেতু করা হয়েছে। রাজশাহী বিভাগে ৬০০ সেতুর সঙ্গে সড়ক নেই, আছে দুর্ভোগ। বরিশালে ৩৩৬ সেতু কাজে আসছে না। ভোলায় বিএনপি-জামায়াতের দেড় 'শ' নেতা-কর্মীর বাড়ির সামনে একটি করে সেতু! কুমিল্লায় ২১০টি সড়কহীন সেতু, জনদুর্ভোগ। অপরিকল্পিত সেতু নির্মাণ। নদী ও পরিবেশ ধ্বংশ, নৌচলাচল বিঘ্নিত। মন্তব্য প্রতিবেদন-এ লুটপাট বন্ধ হবে কবে? জনগণ যেদিন বন্ধ করবে-সেদিনই এ লুটপাট বন্ধ হবে।

২০০৮ সালের ২৩ মে, দুই মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার চিঠি-পৌনে তিন হাজার সেতু কাজে না আসার বিষয় তদন্তের নির্দেশ দিলেন।

২০০৮ সালের ১৯ মে, কমনওয়েলথ সেরা প্রথম গ্রন্থের পুরস্কার পেল তাহমিমা আনাম 'এ গোল্ডেন এজ'। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এ উপন্যাস ইতিমধ্যে নানা মহলে প্রশংসিত হয়েছে। কমনওয়েলথ ফাউন্ডেশন কমনওয়েলথ লেখক পুরস্কার-২০০৮। তাহমিমা আনাম এ উপমহাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ ও লেখক প্রয়াত আবুল মনসুর আহমদ ও বেগম আকিকুন্নেসা আহমদের নাতনি। তাঁর পিতা মাহফুজ আনাম ইংরেজী দৈনিক ডেইলি স্টারের সম্পাদক এবং মা শাহীন আনাম মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।

২০০৮ সালের ২০ মে, ময়মনসিংহ নেত্রকেকোণায় খাদ্য উপদেষ্টা-খাদ্যের মজুদ বাড়াতে আরও ৩০০ নতুন গুদাম করা হবে।

২০০৮ সালের ২০ মে, মহানগরীতে ৩৩টি থানা আছে এবং আরও ৮টি নতুন থানা হচ্ছে। থানাগুলির নাম-দারুস সালাম, বংশাল, কলাবাগান, চকবাজার, কদমতলা, রামপুরা, গেন্ডারিয়া ও শেরেবাংলানগর।

২০০৮ সালের ১২ জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-বাংলাদেশের ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে।

২০০৮ সালের ১৩ জুন, নিষিদ্ধ সংগঠনের হয়ে প্রচার চালালে সাত বছর কারাদন্ড।

২০০৮ সালের ২৬ জুন, মাদকের পেছনে বছরে খরচ ১৭ হাজার কোটি টাকা।

২০০৮ সালের ২৭ জুন, সিনেটে অনুমোদন-ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালিত হবে ২০০৭ সালের ২৩ আগষ্ট।

২০০৮ সালের ২ জুলাই, বিদেশী মুদ্রার রিজার্ভ ২০% বেশি রেখে শেষ হয়েছে গত অর্থবছর।

২০০৮ সালের ১৬ জুলাই, ঢাকায় নোবেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ওলে ড্যানবোল্ট মিয়সকে স্বাগত জানান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস।

২০০৮ সালের ১৬ জুলাই, বিশ্বের ১০০টি দেশের মধ্যে শিল্প খাতে প্রতিযোগিতা-সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ৬৭তম।-ইউএনডিপি।

২০০৮ সালের ৩০ জুলাই, ট্রুথ কমিশন (সত্য ও জবাবদিহিতা কমিশন) গঠিত হয়। যাত্রা শুরু-৩ আগস্ট-২০০৮ সাল।

২০০৮ সালের ৩১ জুলাই, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় দুই লাখ চল্লিশ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স অক্টোবরের মধ্যে চলে আসবে। মূল বাক্স ইতালিতে এবং ঢাকনা ও নিরাপত্তা সিল নির্মিত হচ্ছে ফ্রান্সে।

২০০৮ সালের ৩১ জুলাই, রাজশাহীতে জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা ড. ফকরুদ্দীন আহমদ-এবারের নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ নির্বাচন দিয়ে জাতীয় সমস্যার সমাধান হবেনা-মোঃ জাকির হুসেন(আলমগীর)।

২০০৮ সালের ১০ আগষ্ট, সিপিডির সংলাপে তথ্য প্রকাশ-দেশে দাম্পত্য নির্যাতনের ব্যয় জিডিপির সাড়ে ১০ শতাংশ।

২০০৮ সালের ২৮ আগস্ট, 'সত্য ও সুন্দরের পক্ষে' দিগন্ত টিভির জন্ম।

২০০৮ সালের ২৯ আগষ্ট, বুয়েটে আন্তর্জািতক সিম্পোজিয়ামে অভিমত-যানজটের কারণে বাংলাদেশে বছরে ১৫ হাজার কোটি টাকার ক্ষতি।

২০১৫ সালের ১৫ জুলাই, প্রথম আলো : দেশে যানজটের কারণে বছরে ৫৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়।

২০০৮ সালের ১ সেপ্টেম্বর, জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়। এবং কার্যক্রম-১ ডিসেম্বর, ২০০৯।

২০০৮ সালের ৬ সেপ্টেম্বর, সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরির আমন্ত্রণে ০৫-০৯-২০১০ তারিখ গুলশানে তাঁর বাসায় ইফতার পার্টিেত বাঁ থেকে আমির হোসেন আমু, এইচ. এম. এরশাদ, জিল্লুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, বায়তুল মোকাররম মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মোঃ নূরউদ্দিন ও মতিউর রহমান নিজামী। ছবিঃ এটিএনের সৌজন্যে।

২০০৮ সালের ৮ সেপ্টেম্বর, চাকরির মেয়াদ নয়, পেনশন ও র্গযাচুইটি বাড়ান। অপরদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান পেনশন ও র্গযাচুইটির হার নির্ধািরত হয় ১৯৮৯ সালে। বর্তমান বাজারদর অনুযায়ী তা খুবই সামান্য। অবিলম্বে পেনশন ও র্গযাচুইটির হার বৃদ্ধি করা একান্ত অপরিহার্য হয়ে পড়েছে।

২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর, দেশের মোট রপ্তানি আয়ে ১১টি পণ্যের অবদানই ৯১ শতাংশের বেশি।

২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর, কলকাতায় ব্যবসায়ী নেতারা বাংলাদেশ ২০১০ সালে ভারতে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ১০০ কোটি ডলারে তুলতে চায়।

২০০৮ সালের ২১ সেপ্টেম্বর, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ-সংসদ নির্বাচন ১৮ ডিসেম্বর, উপজেলা ২৪ ও ২৮ ডিসেম্বর। তাঁর কথামত নির্বাচন হবে না।

২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর, দল নিবন্ধন ও ঋণ-বিলখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া সহজ হচ্ছে। নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ড. এ. টি. এম. শামসুল হুদা।

২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর, ঢাকায় আরও ২টি নতুন থানা আনুষ্ঠানিক যাত্রা শুরু এবং এ ২টি থানা নিয়ে ঢাকায় থানার সংখ্যা হলো-৪৩টি।

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর, গোপালগঞ্জ প্রতিনিধি-১৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি শিশু জন্ম নেয়। ডা. পবিত্র কুমার কুন্ডু জানান, শিশুটি ত্রুটিপূর্ণ ও বিকলাঙ্গ ছিল। এত ওজনের বড় শিশু এর আগে জন্ম নিয়েছে বলে আমার জানা নেই।

২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর, র্যাংগস ভবনের মালিক ক্ষতিপূরণ পাচ্ছে ২৫ কোটি টাকা। আর ২২তলা ভবনটি বিক্রি হয়েছে এক কোটি ৩৫ লাখ টাকায়।

২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর, হুজি এবার 'আইডিপি' মানে ইসলামী ডেমোক্রেটিক পার্টি নামে প্রকাশ্য রাজনীতি শুরু করল। এ সংগঠনের আহবায়ক মৌলানা শেখ আবদুস সালাম। প্রথমে তাঁদের সংগঠনের নাম ছিল ১৯৯২ সালে 'হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ' নামে। এরপর ১৯৯৮ সালে তা বিলুপ্তি ঘোষণার পর 'ইসলামী গণ-আন্দোলন' নামে সংগঠন।

২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর, সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, চলতি বছরের ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তাঁর সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। আরো বলেছেন তিনি যে, ভবিষ্যতে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমি মোঃ জাকির হুসেন(আলমগীর) বলি যে, এ সমাজব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন করবে না।

২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর, আইএমএফের নতুন প্রতিবেদন প্রকাশঃ খাদ্য ও তেলের দাম এখনো বেশি বাংলাদেশসহ ৫৮টি দেশ সংকটে।

২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর, হৃদরোগের ঝুঁকিসমূহ জানুনঃ ১. ধুমপান ও তামাকজাতীয় দ্রব্য গ্রহণ, ২. অতিরিক্ত ওজন, ৩. শারীরিক পরিশ্রমের অভাব, ৪. অধিক লবণ ও চর্বিযুক্ত খাদ্য গ্রহণ, ৫. কম পরিমাণে ফলমূল ও শাকসব্জি গ্রহণ, ৬. উচ্চ রক্তচাপ, ৭. রক্তে কোলেস্টেরলের আধিক্য ও ৮. ডায়াবেটিস। নিরাপদ থাকুন-হৃদরোগ থেকে মুক্ত থাকতে করণীয়ঃ ১. ধুমপান বর্জন করুন, ২. স্বাস্থ্যসম্মত খাবার খান, ৩. লবণ ও চিনি কম খান, ৪. তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য পরিহার করুন, ৫. ফলমূল এবং শাকসব্জি বেশি খান, ৬. নিয়মিত শারীরিক পরিশ্রম করুন, ৭. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন, ৮. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন ও ৯. অতিরিক্ত মানসিক চাপ ত্যাগ করুন।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর, দেশের বৃহত্তম কাপড়ের বাজারে এবার ঈদের বেচাকেনা তেমন জমেনি-প্রতি বছর ঈদ উপলক্ষে রমজান মাসের শুরুতেই বাবুরহাট প্রায় ৫০ হাজার ব্যবসায়ীর পদচারণে মুখর হয়ে ওঠে। বছর দুই আগেও পাইকারি ক্রেতারা প্রতি সপ্তাহে ৪০০ থেকে ৫০০ ট্রাক মাল কিনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, কিশোগঞ্জ, খুলনা, বগুড়া, হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যেত। অথচ এখন হাটবারেও ৬০ থেকে ৭০ ট্রাকের বেশি পণ্য বিক্রি হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। বাবুরহাটে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৪ হাজার দোকান রয়েছে। দেশের বিভিন্ন জেলার উৎপাদিত কাপড়সহ বিদেশ থেকে আমদানি করা কাপড় পাইকারি বিক্রি হয় এখানে। সপ্তাহে শুক্র, শনি ও রোববার তিন দিন বাজারে বেচাকেনা হয়।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড)-এর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-বিনিয়োগ সম্ভাবনা সূচক পতনে বাংলাদেশের হ্যাটট্রিক।

২০০৮ সালের ৯ অক্টোবর, দুই শতাধিক নতুন প্রজাতির সামুদ্রিক প্রাণীর সন্ধান।

২০০৮ সালের ১৩ অক্টোবর, গবেষণা প্রতিবেদন-বাংলাদেশে ১৮ বছরের আগেই শতকরা ৬৩ ভাগ নারীর বিয়ে হয়।

২০০৮ সালের ১৫ অক্টোবর, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ৩০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। ৭৪টি পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা দাবি বাংলাদেশের।

২০০৮ সালের ১৭ অক্টোবর, এখনো জনসংখ্যার ৪৮ ভাগ মানুষ খোলা পায়খানা ব্যবহার করে। আন্তর্জািতক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জরিপে দেখা যায়, এক শতাংশেরও কম মানুষ খাওয়ার আগে সাবান দিয়ে যথাযথভাবে হাত ধোয়। তাই প্রতিবছর এখানে পাঁচ বছরের কমবয়সী ৩৫ হাজার শিশু ডায়রিয়ায় মরে।

২০০৮ সালের ১৭ অক্টোবর, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ গতকাল মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিিট অব প্রফেসনালসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০০৮ সালের ২২ অক্টোবর, ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য এখনই গাড়ি কেনার উদ্যোগ। ৫০টি গাড়ি কিনতে ব্যয় হবে সাড়ে ১২ কোটি টাকা। ২০০৩ সালে কেনা ২৩টি গাড়ি পাঁচ বছরেই বিকল।

২০০৮ সালের ২২ অক্টোবর, ১০৭টি দলের বেশির ভাগ নিবন্ধন নাও পেতে পারে। সূত্রমতে, সব শর্ত পূরণ সাপেক্ষে আগামী নির্বাচনের জন্য ৪০ থেকে ৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে পারে। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৯৯টি দল নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ নিয়েছিল। পরে সেগুলোর মধ্যে ৫৪টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। এবার দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। শুধু নিবন্ধিত দলগুলোই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে।

২০০৮ সালের ২৯ অক্টোবর, সিপিডি-এফবিসিসিআই আয়োজিত আলোচনায় অভিমত। জ্বালানি খাতের উন্নতি ছাড়া সব উন্নয়ন কর্মকান্ড মুখ থুবড়ে পড়বে। তার সাথে আমার অভিমত হল-ব্যক্তি ও রাষ্ট্রীয় অপচয় বন্ধ করতে না পারলে জনগণের কোন উন্নতিই হবে না।

২০০৮ সালের ৩০ অক্টোবর, রাজনৈতিক দলের কার্যালয়ের ঠিকানায় আছে বাসা, করাতকল, আড়ত! সিলেট নগরের কালীঘাটের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে অনুসন্ধানকারীরা সেখানে আড়ত দেখতে পান এবং সাগরদীঘিরপাড়ের এ বাড়িকে দেখানো হয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জেলা কার্যালয়।

২০০৮ সালের ১ নভেম্বর, বরিশালে বসত ও মেসবাড়ি, দোকানে মিলল রাজনৈতিক দলের কার্যালয়। বরিশাল বি. এম. কলেজের সামনে মেসবাড়ির একটি কক্ষে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কার্যালয়ে (বাঁয়ে)। নগরীর কাশীপুরে এ বাড়িকে দেখানো হয়েছে জাগপার কার্যালয়।