২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর, অর্থৈনতিক রিপোর্টার: অর্থ উপদেষ্ট ড. মির্জা আজিজুল ইসলাম বলেছেন, বিদেশে পাচারকৃত হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনা সহজ নয়। বেশী কিছু আশা করা ভুল।

২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (০২-১০-২০০৭ তারিখ) অঘোষিত আয় বৈধ করার সময় শেষ: আশানুরূপ সাড়া মেলেনি। নির্বাচনী ব্যয়ের জন্যই হয়তো অনেকে টাকা জমিয়ে রেখেছেন: এনবিআর চেয়ারম্যান। অর্থৈনতিক রিপোর্টার: কিন্তু শেষ দিন পর্যন্ত মোট ৪২,৪৫৯ জন করদাতা প্রায় ৫,২১৩ কোটি টাকার বেশি অঘোষিত বা অপ্রদর্শিত আয় করের আওতায় এনেছেন। এর মাধ্যমে মোট আয়কর আদায় হয়েছে প্রায় ৮০২ কোটি টাকা।

২০০৭ সালের ২ অক্টোবর, তালুকদার হারুন: জানা গেছে চলতি ২০০৭-২০০৮ অর্থবছরে ইউরিয়া সারের চাহিদা ২৮ লাখ ১৮ হাজার মেট্রিক টন। বিসিআইসির উৎপাদন লক্ষ্যমাত্রা ১৭ লাখ টন। চাহিদার বিপরীতে ঘাটতি প্রায় ১২ লাখ মেট্রিক টন।

২০০৭ সালের ২১ অক্টোবর, নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার বিভাগ পৃথককরণের সিদ্ধান্ত সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়নে উচ্চপর্যােয়র কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০০৭ সালের ১ নভেম্বর, বিচার বিভাগ আলাদা হচ্ছে, প্রশাসন ক্যাডারের দ্বিমত। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ শুরু করবে। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান বিচার অ্যাসোসিয়েশনের। প্রশাসন ক্যাডার চায় পৃথককরণ ছয় মাস পিছিয়ে যাক।

২০০৭ সালের ১ নভেম্বর, ডবিস্নউইএফের প্রতিবেদন প্রকাশ। প্রতিযোগিতা সক্ষমতার সব সূচকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতার সব কটি সূচকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়েছে ১৫ ধাপ। এক বছর আগেও বাংলাদেশের অবস্থান ছিল ৯২তম, আর এবার ১৩১টি দেশের মধ্যে হয়েছে ১০৭তম।

২০০৭ সালের ১ নভেম্বর, বিচার বিভাগ পৃথকীকরণের ১৭৬ বছর। বিট্রিশ ও পাকিস্তান শাসনের অবসান ঘটলেও তাদের অগণতান্ত্রিক ও উৎপীড়নমূলক শাসনের ভূত বাংলাদেশের নির্বাহী বিভাগকে তাড়িয়ে বেড়াচ্ছে। ১৮৩১ সাল থেকে বিচার বিভাগ পৃথক্‌করণের কাজ চলছে। ১৭৬ বছর পর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে গত ০১-১১-২০০৭ তা পৃথক হয়।

২০০৭ সালের ৫ নভেম্বর, অরূপ দত্ত: সোহরাওয়ার্দী উদ্যানের ৬৪ একর জায়গার মধ্যে ২৫ একর ঢাকা ক্লাবকে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটক থেকে তিন নেতার মাজার পর্যন্ত এলাকা পর্যন্ত জায়গাটি 'গলফ খেলার মাঠ' হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

২০০৭ সালের ৭ নভেম্বর, শওকত হোসেন মাসুম: অসহনীয় বাজার, এক বছরে দাম বেড়েছে ৩০ থেকে ২০০ শতাংশ।

২০০৭ সালের ৮ নভেম্বর, নিজস্ব প্রতিবেদক-অর্থবছরের প্রথম চার মাস-ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ ৭,৮৬৯ কোটি টাকা।

২০০৭ সালের ১০ নভেম্বর, অরুণ কর্মকার: উল্লেখ্য, ২০০৬ সালের ২১ মে, আনুষ্ঠানিকভাবে এসইএ-এমই-ডবিস্নউই ৪ নামের সাবমেরিন ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ। ২৫ বার বিচ্ছিন্ন ফাইবার কেব্‌ল ক্ষতি ১২ হাজার কোটি টাকা। বিটিটিবির আরেকটি নতুন সংযোগ স্থাপনের উদ্যোগ। এরমধ্যে ১৪ বার বিচ্ছিন্ন হয় ঢাকা-চট্টগ্রাম অংশে আর ১১ বার চট্টগ্রাম-কক্সবাজার অংশে। ২৫ বারের মধ্যে ১৬ বার কেব্‌ল বিচ্ছিন্ন হয় নাশকতামূলক কর্মকান্ডের কারণে। এরপর প্রায় ২৮ বারের মতো নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ফাইবার অপটিক সংযোগের তার কাটা পরে(১৪-১১-২০০৭ তারিখ)।

২০০৭ সালের ১৪ নভেম্বর, বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৫০ লাখ।

২০১২ সালের ১৪ নভেম্বর, দৈনিক জনকন্ঠ: বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা ৬০ লাখ।

২০১৩ সালের ১৪ নভেম্বর, দৈনিক জনকন্ঠ: দেশে দশ বছরে নতুন ৩৪ লাখ ডায়াবেটিক রোগী শনাক্ত-২০০৩ সালে ছিল ৫০ লাখ। বাংলাদেশে ৮৪ লাখ রোগী। বিশ্বে ২০০৩ সালে ১৯ কোটি ছিল। ২০১৩ সালে ৩৭ কোটিতে।

২০১৪ সালের ১৪ জুলাই, দৈনিক জনকন্ঠ : বাংলাদেশে ৮৪ লাখের বেশি ডায়াবেটিস রোগে আক্রান্ত। প্রতিরোধে বিধিমালার খসড়া প্রস্তুত।

২০০৭ সালের ২৮ নভেম্বর, নীলফামারী ও গাইবান্ধায় সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ: ১৫ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলে দারির্দয দূর হবে। আমি সেনা প্রধানের কথার সাথে একমত-কিন্তু আমার প্রশ্ন কারা করবে কর্মসংস্থানের ব্যবস্থা। রাষ্ট্রের ক্ষমতায় যারা যায় তারা, নাকি জনগণ। এখন সময় আসছে-এ প্রশ্নের মীমাংসা হওয়া উচিত।

২০০৭ সালের ৩ ডিসেম্বর, নিজস্ব প্রতিবেদক-বিআইডিএসের আলোচনায় মার্কিন অর্থনীতিবিদ বলেন-'পূর্ণাঙ্গ বাণিজ্য উদারীকরণ অবাস্তব'। শতভাগ উদারীকরণ একটি অবাস্তব বিষয় উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বের কোনো দেশই এ পথে হাঁটেনি।

২০০৭ সালের ৪ ডিসেম্বর, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতিকের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। 'পরিবর্তেনর জন্য রাজনীতি' স্স্নোগান নিয়ে ''বাংলাদেশ কল্যাণ পার্টি'' নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

২০০৭ সালের ১৯ ডিসেম্বর, দেশে হিমায়িত ভ্রূণ থেকে প্রথম শিশু হলো নূর নামে একটি মেয়ে।

২০০৮ সালের ১ জানুয়ারি, পাঁচজন উপদেষ্টা পদত্যাগ করেন এবং তাঁদের পরিবর্তে নতুন পাঁচজন উপদেষ্টা শপথ নেন ০৯-০১-২০০৮ তারিখ থেকে...। যে সব মন্ত্রণালয়গুলো বণ্টন করা গেল না সেগুলোর সরাসরি দায়িত্বে থাকবেন প্রধান উপদেষ্টা। ২০০৭ সালের ১২ জানুয়ারি, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ড. ফকরুদ্দীন আহমদ শপথ নেন।

ক্রমিকরাষ্ট্রপতি-২০০৭অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ
প্রধান উপদেষ্টা-২০০৭ড. ফকরুদ্দীন আহমদ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং খাদ্য ও দুর্যোগড. এ. এম. এম. শওকত আলী (নতুন ০৯-০১-২০০৮)
ব্যবস্থাপনা
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাড. এ. বি. মির্জা আজিজুল ইসলাম
নৌপরিবহন, ভূমি ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টামেজর জেনারেল (অব.) এম.এ. মতিন
আইন,বিচার ও সংসদ এবং ধর্ম বিষয়ক উপদেষ্টাএ. এফ. হাসান আরিফ (০৯-০১-২০০৮)
প্রাথমিক ও গুশিক্ষা এবং মহিলা ও শিশুবিষয়করাশেদা কে চৌধুরী (নতুন-০৯-০১-২০০৮)
উপদেষ্টা
যোগাযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টামেজর জেনারেল (অব.) গোলাম কাদের (নতুন ০৯-০১-২০০৮)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবংসাবেক আইজিপি মোঃ আনোয়ারুল ইকবাল
বস্ত্র ও পাট উপদেষ্টা
পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানড. ইফতেখার আহমদ চৌধুরী
উপদেষ্টা
কৃষি এবং পানিসম্পদড. চৌধুরী সাজ্জাদুল করিম
শিক্ষা ও বাণিজ্য(নতুন)ড. হোসেন জিল্লুর রহমান, ০৯-০১-২০০৮

২০০৮ সালের ১৪ জানুয়ারি, সাংবাদিকদের অর্থ উপদেষ্টা-অর্থনীতিতে কোনো স্থবিরতা নেই এবং চলতি অর্থবছরে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাস সম্পর্কে ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, যদি বিশ্বব্যাংকের হিসাবের বাস্তব প্রতিফলন ঘটে, তাও বৈশ্বিক বিচারে বাংলাদেশের প্রবৃদ্ধিকে খারাপ বলা যাবে না। প্রবৃদ্ধি অর্জেনর অবস্থানে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ২৫ থেকে ২৬তম অবস্থানে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

২০০৮ সালের ১৫ জানুয়ারি, সিইসি ড. এ. টি. এম. শামসুল হুদা বলেন-১২ জেলায় সংসদীয় আসন কমবে, বাড়বে ৫টিতে। নির্বাচন কমিশনের ঘোষণা যেসব জেলায় আসন কমছে-ফরিদপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও ময়মনসিংহ। যেসব জেলায় আসন বাড়ছে-ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, গাজীপুর ও নেত্রকোনা। ঢাকা মহানগরে আসনসংখ্যা ছিল ১৩টি থেকে বেড়ে হবে-২০টি।

২০০৮ সালের ২৭ জানুয়ারি, চাল, ডাল, আটা ও তেলের দাম কমছে না, মানুষ দিশেহারা।

২০০৮ সালের ২৭ জানুয়ারি, দন্ডিত শিক্ষক-ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের অযোগ্য-আপিলের পর নির্দোষ প্রমাণিত হলে অযোগ্যতা থাকবে না।

২০০৮ সালের ২৯ জানুয়ারি, তিতাসের ১২৬ কর্মচারী ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ ফেরত দেবেন-টাস্কফোর্সের কাছে অঙ্গীকার।

২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি, অরূপ দত্ত: আবদুল কাদির মোল্লার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পাঁচকান্দিতে তাঁর বাড়ি। তিতাসের সাবেক এক কর্মচারী ২,১০০(দুই হাজার একশত) কোটি টাকার মালিক। তিতাসের কর্মচারী (বিক্রয় সহকারী) হিসেবে তিনি ১৯৮৫ সালে তিতাস কোম্পানীতে যোগদান করেন এবং সেচ্ছায় অবসর গ্রহণ করেন ১৯৯৭ সালে।

২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিবেদক, রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি: মঙ্গাকে চিরতরে নির্বাসন দিতে চাই: প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলার কর্মকর্তােদর সঙ্গে মতবিনিময় করেন। আমি মোঃ জাকির হুসেন(আলমগীর) প্রধান উপদেষ্টার কথার সাথে একমত নই, কারণ-এ সমাজব্যবস্থায় দুর্নীিত উচ্ছেদ করতে পারেনি-তাই মঙ্গাও চিরতরে নির্বাসন দিবে না।

২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, জাতীয় সরকারের ধারণা সংবিধানসম্মত নয়। সংবিধানে নির্বািচত ও তত্ত্বাবধায়ক-এ দুই ধরনের সরকারের বিধান রয়েছে। সংবিধান বিশেষজ্ঞ ড. এম. জহির আইন উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে বলেন, জাতীয় সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। যাঁরা নির্বাচন করে জিততে পারবেন না, তাঁরাই হয়তো জাতীয় সরকারের বিষয়টি সামনে টেনে আনছেন।

২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি, শতদল সরকার: লালবাগ কেল্লায় তিনটি প্রত্নবস্ত্ত ও নৃতাত্ত্বিক টুকরো মিলেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, স্থাপনাগুলো আনুমানিক ১৬০০ সালের দিকে নির্মিত।

২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি, ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু) উদ্ভোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ (১৮-০২-২০০৮) মুন্সিগঞ্জবাসীর সময় ও দুর্ভোগ দুটোই কমল। সেতুর দৈর্ঘ ১.৫২ কিলোমিটার এবং প্রস্থ ১০ মিটার। সেতুর ব্যয় ২০৮ কোটি টাকা।

২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি, ফারুক ওয়াসিফ: বিপন্ন ভাষার কান্না আদিবাসী জনপদে, বিলুপ্ত ৪, মুমূর্ষ ৫১। আর বাংলাদেশে ৭৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৬৮টি ভাষার মধ্যে চারটি বিলুপ্ত। বাকি ৬৪টির বড় অংশই বিলোপের কিনারে। ভাষিক সংখ্যালঘুদের ৩১ দশমিক ৯ শতাংশই আজ আর নিজ ভাষায় শিক্ষা দরকার মনে করে না।

২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি, অরূপ দত্ত: ব্যয় ভাগাভাগির নামে তিতাসের তিন হাজার কোটি টাকা ক্ষতি। আরও দুর্নীিত-তিতাসের ৬০০ কর্মচারীর ওভারটাইম বেতনের চেয়ে বেশি। ২০০২ সালের জুলাই থেকে ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত সময়ের (ওভারটাইম) কাজ দেখিয়ে ২৪ কোটি ৭৮ লাখ টাকা নিয়েছেন। ওই সময়ে তাঁদের মোট বেতন ছিল ১৮ কোটি ৪ লাখ টাকা।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি, কামরুল হাসান: জনমত জরিপে গিয়ে আটকে গেছে পুলিশ বাহিনীর সংস্কার। পুলিশ বাহিনীকে যুগোপযোগী করতে 'বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ ২০০৭' নামে একটি নতুন আইনের খসড়া ইতিমধ্যে তৈরী হয়ে গেছে। পুলিশ সংস্কার প্রকল্পের আওতায় এ খসড়া তৈরি করা হয়েছে। তবে সাধারণ মানুষের মতামত জানতে দেশের ৬৩০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তােক নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা এখন মানুষের মতামত সংগ্রহ করছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি, দীপাঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লী-নয়াদিল্লীতে গতকাল (২৫-০২-২০০৮) এক অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ও ভারতের সেনাপ্রধান জেনারেল দীপক কাপুর করমর্দন করেন-এএফপি। পাঁচ লাখ টন চাল দ্রুত পাঠাতে ভারতকে জে. মইনের অনুরোধ। প্রণব মুখার্জিসহ ভারতীয় কর্মকর্তােদর সঙ্গে বৈঠক।

২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি, নিয়াজ মোর্শেদ: জন্মনিবন্ধনে সাড়া কম, প্রচার নেই, সময় বাড়ছে। সারা দেশে এখনো প্রায় নয় কোটি মানুষের জন্মনিবন্ধন হয়নি। গত আট মাসে জন্মনিবন্ধন করিয়েছে মাত্র সাড়ে চার কোটি মানুষ। কাজের অগ্রগতি আশাপ্রদ নয় বলে জাতীয় পরিচয়পত্রধারীদের আলাদা করে আবার জন্মনিবন্ধন না করানোর চিন্তা করছে সরকার। সেই সঙ্গে বিনামূল্যে নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর, ২০০৮ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

২০০৮ সালের ৪ মার্চ, ঢাকায় যুক্তরাজ্যের সংক্রামক ব্যাধি বিশেযজ্ঞ প্রতি আট মাস অন্তর নতুন রোগ ৮০ শতাংশের উৎস পশু-পাখি ও জীব-জন্তু।

২০০৮ সালের ৪ মার্চ, শতাধিক রাজনীতিবিদ, ব্যবসায়ী বিদেশে পালিয়ে আছেন।

২০০৮ সালের ৪ মার্চ, এ বছরই উপজেলা নির্বাচনের পক্ষে সরকার ও কমিশন।

২০০৮ সালের ৯ মার্চ, নিজস্ব প্রতিবেদক: স্থাবর-অস্থাবর সম্পত্তিতে নারীর সমান অধিকার থাকবে। জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষণা। সংসদের এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষণ এবং প্রত্যক্ষ ভোটের সুপারিশ।

২০০৮ সালের ১০ মার্চ, নিজস্ব প্রতিবেদক-মতবিনিময় সভায় আনিসুল হক। এফবিসিসিআইকে দীর্ঘেময়াদি পরিকল্পনায় কাজ করতে হবে। ঢাকা ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় আনিসুল হক বলেন, দেশের প্রায় ১৬ লক্ষ ব্যবসায়ীর অভিভাবক হলো এফবিসিসিআই।

২০০৮ সালের ১১ মার্চ, নিজস্ব প্রতিবেদক-দক্ষিণ এশিয়ার নারী শীর্ষক সেমিনারে তথ্য। দেশের মোট অর্জিত আয়ে নারীর অংশ এক-চতুর্থাংশেরও কম।

২০০৮ সালের ১১ মার্চ, বিশেষ প্রতিনিধি: উপজেলায় সাংসদদের কর্তৃত্ব বাতিল করে আইন সংশোধন।

২০০৮ সালের ১৫ মার্চ, প্রথম আলো ডেস্ক: আলু রাখার জায়গা নেই কৃষকের। ২০০৮ সালকে আন্তর্জািতক আলুবর্ষ ঘোষণা করেছে। হিমাগারের অভাবে অনেক জায়গায় আলু রাখতে পারছে না কৃষক। কিন্তু বড় বড় শহরগুলিতে অফিস-আদালত, বাসাবাড়ি, মার্কেটগুলিতে এবং প্রাইভেট কারে এবং বাসে এয়ারকুলার-এয়ারকন্ডিশনার লাগানো আছে। আর মৌসমের সময় আলূ-টমাটো ও মৌসমী ফল রাখার জায়গা নেই। এ হলো বাংলাদেশের অবস্থা। আর সরকার কৃষককে বলে উৎপাদনবাড়াতে। কৃষক উৎপাদন বাড়ালে কৃষকের ক্ষতি। কিছু লোকের আরাম-আয়াসের জন্য এয়ারকুলার-এয়ারকন্ডিশনার লাগানো আছে। এ দেশে উৎপাদক শ্রেণীর জন্য মানবিক প্রয়োজনীয় ব্যবস্থাও নেই।

২০০৮ সালের ১৬ মার্চ, ভোটার মাত্র দু'জন। ফেনীর একটি গ্রামে ভোটার মাত্র দু'জন। তাঁরা হলেন পেলু মিয়া (৫৮) ও আনোয়ারা বেগম (৪০)। জয়চাঁদপুর নামের ওই গ্রামে একটি মাত্র পরিবার বাস করে। পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের এ গ্রামটির আয়তন ১৫৮.৩৬ একর। গ্রামের তিন দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। পেলু মিয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা ১৫-০৩-২০০৮ তারিখ ভোটার তালিকায় নাম উঠিয়েছেন।

২০০৮ সালের ১৯ মার্চ, অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির সেমিনারে তথ্য-প্রতিবছর ৫০ হাজার পথশিশু বাড়ছে।

২০০৮ সালের ২০ মার্চ, বাংলাদেশকে খাদ্য সহায়তা দিতে জাতিসংঘের আহবান।

২০০৮ সালের ২৬ মার্চ, ৬৪ জেলায় ৫০ হাজার নারী শ্রমিক নিয়োগের উদ্যোগ। এ আত্মকর্মসংস্থান প্রকল্পের প্রত্যেক শ্রমিক প্রতিদিন পাবে নগদ ৫৪ টাকা, ব্যাংকে জমা হবে ৩৬ টাকা। পাঁচ বছর শেষে সঞ্চয় থেকে এককালীন পাবে ৭০ হাজার টাকা। তারা পাঁচ বছরে দেশের ৯৮ হাজার কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ ছাড়াও বৃক্ষরোপণের কাজও করবে।

২০০৮ সালের ২৭ মার্চ, বিশ্বের উঞ্চতা বাড়লে দক্ষিণ এশিয়ায় বাস্ত্তচ্যুত হবে সাড়ে ১২ কোটি মানুষ।

২০০৮ সালের ৩ এপ্রিল, শ্যামল সরকার: সারা দেশে ১০০ কোটি টাকার কর্মসংস্থান কর্মসূচী: প্রতিটি গ্রামে হতদরিদ্র মানুষ কাজের বিনিময়ে দৈনিক দেড়'শ টাকা করে পাবে। বোরো না ওঠা পর্যন্ত কমূসূচী চলবে। এ ছাড়া ১৯৮ উপজেলাকে সর্বািধক দারিদ্রপীড়িত এলাকা ঘোষণা। এ ১০০ কোটি টাকার কর্মসংস্থান জাতির সাথে প্রতারণা করার মত কাজ।