২০১০ সালের ১৭ মার্চ, প্রথম আলো: রাজধানী ঢাকা শহরে আড়াই হাজার বিলবোর্ড, বৈধ ৩০০শত।
২০১০ সালের ১৭ মার্চ, প্রথম আলো: বাড়ছে জমির দাম, কমছে পুকুর। কাত্র্তিক দাস, নড়াইল।
২০১০ সালের ১৮ মার্চ, প্রথম আলো: উপজেলা চেয়ারম্যানদের কর্তৃত্ব থাকছে না। ইউএনও এবং কর্মকর্তারা কেন্দ্রের নিয়ন্ত্রণে।
২০১০ সালের ১৮ মার্চ, প্রথম আলো: লোডশেডিং আরও বাড়বে। ঢাকায় তিন থেকে সাতবার। আরইবি এলাকায় ১০ ঘন্টা। দক্ষিণাঞ্চলে এক ঘন্টা পর পর।
২০১০ সালের ১৯ মার্চ, প্রথম আলো: এক লাখ টনের বেশি ধান মজুদ রাখা যাবে না। সরকারের এমন সিদ্ধান্ত অহেতুক ভীতি তৈরি করবে'।
২০১০ সালের ২২ মার্চ, প্রথম আলো: বিশ্ব পানি দিবসের আলোচনা। দেশে প্রতিবছর লক্ষাধিক শিশুর মৃত্যু হয় পানিদূষণের কারণে।
২০১০ সালের ২৩ মার্চ, প্রথম আলো: এক-এগারোর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির এক হাজার ২৩১ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ৯২৫ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
২০১০ সালের ২৩ মার্চ, প্রথম আলো: একসঙ্গে চার-চারটি বাছুর জন্ম দিয়েছে গাভীটি। নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের লাংগুলি গ্রামে।
২০১০ সালের ৩০ মার্চ, প্রথম আলো: মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সরকারি শ্রমিকদের চাকরির বয়স তিন বছর বাড়ছে। বাংলাদেশ শ্রম আইন সংশোদন ২০১০ অনুমোদন করা হয়। এখন থেকে সরকারি শ্রমিকদের চাকরির বয়স ৬০ হল।
২০১০ সালের ৩১ মার্চ, প্রথম আলো: আট বছরে ২০০ কোটি টাকার ট্রান্সফরমার চুরি।
২০১০ সালের ৩১ মার্চ, প্রথম আলো: সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর(বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২০১০ সালের ৩১ মার্চ, প্রথম আলো: সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিলেন উপজেলা চেয়ারম্যানরা।
২০১০ সালের ৩১ মার্চ, জনকন্ঠ: রুগ্ন শিল্পের এক হাজার কোটি টাকার সুদ মওকুফ করেছে সরকার।
২০১০ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশে প্রথমবারের মতো দেশে মেশিন রিডাবল পাসপোর্ট এবং মেশিন রিডাবল ভিসা চালু হয়।
২০১০ সালের ৩ এপ্রিল, প্রথম আলো: বাঘে খেলে সরকারের কাছ থেকে দুই লাখ টাকা পাবে।
২০১০ সালের ৫ এপ্রিল, প্রথম আলো: ৬০ কিলোমিটার দীর্ঘ স্রোতস্বিনী তিতাস আজ শান্ত। তার আগ্রাসী চেহারা আজ অনেকটাই অনুপস্থিত। চলেছে নির্বিচারে তীর ভরাট। পলি পড়ে গভীরতা কমে যাওয়ায় তিতাস অনেকটাই আজ নিস্তরঙ্গ। তিতাসের এ ছবিটি বাঞ্ছারামপুরের আসাদনগর থেকে তোলা। এখানে তিতাসের ছবিটি দেয়া গেলনা। তিতাসের কান্না! এম মনিরুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)। আস্তে আস্তে তিতাস নদী দখল হয়ে যাচ্ছে।
২০১০ সালের ৫ এপ্রিল, প্রথম আলো: বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের চার নদীর প্রায় দুই হাজার অবৈধ স্থাপনার তালিকায় প্রভাবশালী বেসরকারি দখলদার ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও রয়েছে। এমনকি খোদ উচ্ছেদ অভিযানকারী অন্যতম কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিস্নউটিএ) মালিকাধীন ঢাকা সদরঘাট ও নারায়নগঞ্জ ঘাটের টার্মিনালও অবৈধ স্থাপনার মধ্যে স্থান পেয়েছে।
২০১০ সালের ৬ এপ্রিল, প্রথম আলো: গাড়িচোরের চক্রের প্রধান বিল্লাল। ২০০ কোটি টাকার মালিক না হওয়া পর্যন্ত চুরি চালিয়ে যাব।
২০১০ সালের ৭ এপ্রিল, প্রথম আলো: খেয়ালের বশে ২০০ ফুট উঁচু টাওয়ারে। নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে সবার অলক্ষে ২৩০ কেভি বিদ্যুতের টাওয়ারের শীর্ষে উঠে পড়েছিলেন আয়শা আক্তার (তমা) নামের এক ২২ বছর বয়সের তরুণী। পড়ে নামানো হয়।
২০১০ সালের ৯ এপ্রিল, প্রথম আলো: আর্থসামাজিক কাঠামোয় দেশে আয়বৈষম্য প্রকট হচ্ছে। অর্থনীতি সমিতির সম্মেলনের প্রথম দিনের স্মারক বক্ততা।
২০১০ সালের ৯ এপ্রিল, প্রথম আলো: নারীদের মুখাবরণ পরতে বাধ্য করা যাবে না। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ একটি রিট আবেদনের রায়ে এ পর্যেবক্ষন দেন।
২০১০ সালের ১৯ এপ্রিল, প্রথম আলো: কানাডা-প্রবাসী স্থপতি পৃথুলা প্রসুন বন্যাদুর্গত ও সমতলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ''লিফট হাউস'' নামে একটি নতুন মডেলের বাড়ি তৈরির ধারণা নিয়ে এসেছেন। দরিদ্রদের জন্য ভাসমান বাড়ি।
২০১০ সালের ২১ এপ্রিল, প্রথম আলো: এফবিসিসিআইয়ের নির্বাচন। ভোটার হতে ৬৯টি চেম্বার ও ২৭০টি সমিতির আবেদন। এফবিসিসিআই সূত্রে জানা গেছে, বর্তমানে সংগঠনের অধিভুক্ত ৭০টি চেম্বার এবং ২৭০টি সমিতি রয়েছে।
২০১০ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: পৃথিবীর ৫৮টি দেশে বাংলাদেশের দূতাবাস আছে এবং দূতাবাসগুলোর করুণ দশা। প্রবাসী বেড়েছে ৩৫ গুণ, জনবল ২৮ বছর আগের। ১৯৮২ সালে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশির সংখ্যা ছিল ২ লাখের মতো। আর ২০১০ সালে এসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ। কিন্তু এখনো দূতাবাসগুলো ২৮ বছর আগের জনবল-কাঠামো দিয়েই চলছে।
২০১০ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: নৌ-নিরাপত্তা সপ্তাহ আজ শেষ। সাড়ে নয় হাজার নৌযানের জরিপকারক দুজন।
২০১০ সালের ২৬ এপ্রিল, প্রথম আলো: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘ শিশু তহবিলের সর্বেশষ প্রতিবেদন বলছে, দেশের ৪৭ ভাগ মানুষ পয়োব্যবস্থার বাইরে। সংশিস্নষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার ২০১০ সালে সবার জন্য পয়োব্যবস্থার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, বছর শেষে তা অর্জিত হচ্ছে না।
২০১০ সালের ২৬ এপ্রিল, প্রথম আলো: রাজধানীতে ৫০০ কিশোর অপরাধীর তালিকা করেছে পুলিশ। অপরাধ বাড়ছে, মাদক অন্যতম কারণ।
২০১০ সালের ২৭ এপ্রিল, প্রথম আলো: দুদকের ক্ষমতা খর্ব। মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন। রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবে। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলে অনুমতি লাগবে।
২০১০ সালের ২৭ এপ্রিল, প্রথম আলো: কোনো সরকারি কর্মকর্তা চাকরিজীবী দুর্নীিত ও নৈতিক স্খলনের অপরাধে নিম্ন আদালতে দন্ডিত হলে আপিলে খালাস পেলেও চাকরি ফিরে পাবেন না। বেসামরিক প্রশাসনের জন্য নতুন আইন হচ্ছে।
২০১০ সালের ৩ মে, প্রথম আলো: গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় এমন প্রায় ৪০ হাজার ট্রলারের মধ্যে মাত্র সাড়ে চার হাজারের ফিটনেস ও নিবন্ধন আছে। ফিটনেস নেই ৩৫ হাজার ট্রলারের। অহরহ ঘটছে প্রাণহানি।
২০১০ সালের ৪ মে, প্রথম আলো: লোডশেডিংয়ে জেনারেটর ব্যবহার-দিনে পাঁচ কোটি টাকার ডিজেল বেশি লাগছে।
২০১০ সালের ৬ মে, প্রথম আলো: রাজনৈতিক তদবিরে বদলি ওসিরা কথা শোনেন না। উধ্র্বতন পুলিশ কর্মকর্তােদর অভিযোগ।
২০১০ সালের ৭ মে, প্রথম আলো: পুলিশে এসআই নিয়োগে রাজনৈতিক তদবির। এসআই নিয়োগ হবে-১,০০০ জন।
২০১০ সালের ৮ মে, প্রথম আলো: ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুশনারা আলী। সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্ম নেওয়া রুশনারা ব্রিটিশ পার্লােমন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য নির্বািচত হয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ গৌরব অর্জন করলেন। ৬৫০ আসনের পার্লােমন্টে-কনজারভেটিভ পার্টি-৩০৭টি আসন পেয়েছেন। লেবার পার্টি পেয়েছেন-২৫৮টি আসন। লিবারেল ডেমোর্কযাটস পেয়েছেন-৫৭টি আসন এবং অন্যান্য দল পেয়েছেন-২৮টি আসন। কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোর্কযাটস বৈঠক। সরকার গঠনে দরকার-৩২৬টি আসন এবং স্থগিত-১। ইংল্যান্ডে বসবাসকারী বাঙালীর সংখ্যা হলো-৬ লাখ ৩৫ হাজার(বাংলাদেশ ও ভারতের বাঙালী মিলে) আর বাংলাদেশের বাঙালীর সংখ্যা হলো-৩,৩৪,০১৬ জন। ইংল্যান্ডে বসবাসকারী পাকিস্তানীর সংখ্যা হলো-৭ লাখ ৯৯ হাজার ও ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয়র সংখ্যা হলো-১৬ লাখ (ভারতের বাঙালীসহ)।
২০১০ সালের ৯ মে, জনকন্ঠ: দেশে সুতার দাম বাড়ায়। সুতা সংকটে ১৪ লাখ তাঁত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা।
২০১০ সালের ৯ মে, প্রথম আলো: উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে ডিসি। আইন আবার সংশোধন করা হচ্ছে।
২০১০ সালের ১০ মে, প্রথম আলো: কেসিবি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্ররিবেশবান্ধাব উপায়ে চালের কুঁড়া থেকে ভোজ্যতেল ও পশুখাদ্য উৎপাদন।
২০১০ সালের ১০ মে, প্রথম আলো: রাজধানী ঢাকা থেকে ৫০ লাখ মানুষকে নগরের বাইরে পুনর্বাসন করার সুপারিশ করেছেন ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, ভূমিকম্পের আশঙ্কার দিক থেকে ঢাকা বিশ্বের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহর।
২০১০ সালের ১২ মে, প্রথম আলো: দখলের কবলে মেঘনা নদী। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানার কাছে চারতলা এলাকায় চলছে মেঘনা নদী দখল। গতকাল ছবিটি তুলেছেন হাসান রাজা। নদীর ছবিটি এখানে দেয়া গেল না। সাংসদের আত্মীয় বলে কেউ বাধা দিতে পারছে না।
২০১০ সালের ১৩ মে, প্রথম আলো: উপজেলা চেয়ারম্যানদের অভিযোগ। জানাজা পড়া ও বিয়েবাড়িতে অতিথি হওয়া ছাড়া আমাদের কোন কাজ নেই।
২০১০ সালের ১৩ মে, প্রথম আলো: শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রাতষ্ঠার প্রস্তাব অনুমোদন।
২০১০ সালের ১৪ মে, প্রথম আলো: সরকারি মেডিকেল কলেজে শিক্ষক-সংকট তীব্র। বেশির ভাগ প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যক্ষ নেই। ৩৭ শতাংশ শিক্ষকের পদ খালি।
২০১০ সালের ১৮ মে, প্রথম আলো: চাঁদার জন্য কাজ বন্ধ করার অভিযোগ ঢাকা-৪ আসনের সাংসদের বিরুদ্ধে। পুলিশ পাহারায় রাস্তার কাজ।
২০১০ সালের ২২ মে, প্রথম আলো: বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪ জন। মাওলানা সাহেবরা কোরআন হাদিস ও ইসলামি শরিয়া অনুযায়ী বিচারের রায় দিয়েছেন। বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের মুসলীম মেয়ে ও হিন্দু ছেলের সাথে প্রেমে পড়ে সাত মাসের বাচ্চা আসে মেয়ের পেটে।
২০১০ সালের ২৩ মে, প্রথম আলো: বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অঞ্চল (জোন) আটটি থেকে বাড়িয়ে ১৬টি জোনে উন্নীত করা হয়েছে।
২০১০ সালের ২৪ মে, প্রথম আলো: ২৩ মে, ২০১০ তারিখ এভারেস্টে বাংলাদেশ। সর্বোচ্চ পর্বতশৃঙ্গে প্রথম বাংলাদেশি মোহাম্মদ মুসা ইব্রাহীম। সাগরপৃষ্ঠ থেকে ২৯,০৩৫ ফুট (আট হাজার ৮৫০ মিটার) উঁচু বিশ্বের এ সর্বোচ্চ পর্বতচুড়ায় আরোহণ করে জর্ডান।
২০১০ সালের ২৭ মে, প্রথম আলো: বাংলায়:- এ মর্মে প্রত্যায়ন করা যাচ্ছে যে মাউন্ট এভারেষ্টের চোমোলংমা চূড়া অভিমুখে এক অভিযানে বাংলাদেশের মোহাম্মদ মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৩ মে, চীনের স্থানীয় সময় সকাল ছয়টা ৫০ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ৮৪৮ দশমিক ১৩ মিটার উঁচ্চতায় পৌঁছেছেন। সিটিএমএ। স্বাক্ষর। ১৯৯৬ সালে একজন ১৬ ঘন্টা ৪৫ মিনিট সময়ে এভারেষ্টে চূড়ায় উঠেন এবং আর একজন উঠেন ১৬ ঘন্টা ৫৬ মিনিটে।
২০১০ সালের ২৪ মে, প্রথম আলো: জনস্বার্থ ছাড়া গাড়ি রিকুইজিশন না করতে হাইকোর্টের নির্দেশ।
২০১০ সালের ২৫ মে, প্রথম আলো: বাঞ্ছারামপুরে দোররা-ফতোয়ার নামে বিচার বহিভর্রূত শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্ট।
২০১০ সালের ২৭ মে, প্রথম আলো: হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ উজ্জ্বল। ছাত্রীলীগের হামলায় যুবলীগের কর্মীর ডান হাত বিচ্ছিন্ন।
২০১০ সালের ১ জুন, প্রথম আলো: 'স্বর্গীয় পাখি' দুধরাজ। মেহেরপুরের পাহাগুন্দিয়া গ্রামের বাঁশঝাড়ে অপরুপ দুধরাজ। গড়পড়তা ১০-১২ বছরের জীবন দুধরাজের, তারপর স্বর্গের পাখি স্বর্গের দিকে যাত্রা।
২০১০ সালের ১ জুন, 'রংপুর বিভাগ' প্রতিষ্ঠিত হয়।
২০১০ সালের ২ জুন, প্রথম আলো: আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার।
২০১০ সালের ২ জুন, প্রথম আলো: রাজধানীর বেগুনবাড়িতে গতকাল টিনশেড বাড়ির ওপর উপড়ে পড়ে এ পাঁচতলা ভবনটি। উদ্ধার কাজ চলছে, আটকা পড়েছে কয়েক শ মানুষ। বেগুনবাড়ির উপড়ে পড়া ভবন। উদ্ধারকাজ শেষ মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন।
২০১০ সালের ৩ জুন, প্রথম আলো: ধসের ঘটনায় তদন্ত কমিটি। ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন অন্তত ১০ হাজার।
২০১০ সালের ৪ জুন, প্রথম আলো: ঢাকায় ৮০ হাজার গাড়ি চলছে 'ফিটনেস' ছাড়াই। পুলিশকে ১৫৪৪ পৃষ্ঠার তালিকা দিয়েছে বিআরটিএ।
২০১০ সালের ৪ জুন, প্রথম আলো: ২৮তম বিসিএসের ফল প্রকাশ। উত্তীর্ণ পাঁচ হাজার ১০৫ জন। কোটার কারণে ৮১৩ পদ শূন্য থাকছে। ২১৯০ জন নিয়োগ পাচ্ছেন বাকিরা নন-ক্যাডারে।
২০১০ সালের ৫ জুন, প্রথম আলো: (০৩-০৬-২০১০ তারিখ বৃহস্পতিবার দিন রাত ন'টার মধ্যে আগুনে জ্বলছে) কাঁদছে ঢাকা, শোকার্ত দেশ। পুরান ঢাকায় ভয়াবহ আগুন, ১২৩ জনের মৃত্যু (০১-০৭-২০১০ তারিখ পর্যন্ত), দগ্ধ ৩৯ জন হাসপাতালে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ২৫ জন এবং সিএমএইচএ ১৪ জন চিকিৎসাধীন আছে। ভয়াবহ আগুনে জ্বলছে পুরান ঢাকার কায়েতটুলীর একাধিক বাড়ি। স্বাধীনতার পর একসাথে এত লাশ দেখেনি আজিমপুর কবরস্থান। নিমতলীর ক্ষতিগ্রস্ত পবিারের সংখ্যা-৬৮। নিহত ৬ জনের কোন অভিভাবক মেলেনি। মফিজুল আঞ্জুমানের কাছে বেওয়ারিশ লাশ হস্তারণ করেছেন।
২০১০ সালের ৬ জুন, প্রথম আলো: ছয় মাসে রাজধানীতে ৮১৮টি অগ্নিকান্ড। ১০ বছরে আগুন বেশি লেগেছে মোহাম্মদপুরে।
২০১০ সালের ৭ জুন, প্রথম আলো: আট বাড়ি ভাঙার নির্দেশ। আজ বেগুনবাড়িতে হেলে পড়া সাততলা ভবন, বুধবার নাখালপাড়ার ভবন ভাঙা হবে।
২০১০ সালের ৯ জুন, প্রথম আলো: পুরোনো ১৩ জেলার পৌরসভাকে সিটি করপোরেশন করার চিন্তা।
২০১০ সালের ৯ জুন, প্রথম আলো: দেশে প্রথম যকৃত প্রতিস্থাপনে বারডেম হাসপাতালের সাফল্য।
২০১০ সালের ১১ জুন, প্রথম আলো: যানজট কমাতে শুল্ক বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কম সিসিযুক্ত গাড়ির দাম বাড়বে।
২০১০ সালের ১২ জুন, প্রথম আলো: প্রস্তাবিত বাজেট প্রয়োজনের তুলনায় কিছুই না। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী-খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবের ৭০ শতাংশই বাজেটে আছে। খালেদা জিয়ার বিকল্প বাজেট প্রস্তাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটের জন্য বিরোধী দল যেসব প্রস্তাব করেছে, সেগুলোর ৭০ শতাংশই তার বক্তব্যে রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ আগে থেকেই ছিল, বাজেট বক্তৃতায় আরও ২০ শতাংশ রয়েছে। আস্তে-ধীরে বাস্তবায়ন হবে এগুলো।
২০১০ সালের ১৪ জুন, প্রথম আলো: ১৬টি আবাসন প্রকল্প ও স্থাপনা অনুমোদন না করার সুপারিশ। ড্যাপ পর্যােলাচনা কমিটির প্রতিবেদন। ঢাকার চারপাশের ২৭২৪টি শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে। মানদন্ড অনুযায়ী পার্ক বা উন্মুক্ত স্থান রাখতে হবে।
২০১০ সালের ১৪ জুন, প্রথম আলো: কিছু ভূমিদস্যু সরকারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সংসদে পূর্ত প্রতিমন্ত্রী-আবদুল মান্নান খান। সরকারের কিছু লোক তাদের পক্ষে কাজ করে।
২০১০ সালের ১৬ জুন, প্রথম আলো: রাসায়নিক থেকেই নিমতলীর আগুন। এক কোটি ৬৮ লাখ টাকার ক্ষতি। দায়ী রাসায়নিক ব্যবসায়ী, বাড়িমালিক। ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা। দুর্ঘটনা এড়াতে ১৭ দফা সুপারিশ।
২০১০ সালের ১৬ জুন, প্রথম আলো: মার্কিন প্রতিবেদন। কর্মসংস্থানের নামে বাংলাদেশ থেকে মানব পাচার হচ্ছে। ইব্রাহিম চৌধুরী, নিউইয়র্ক থেকে।
২০১০ সালের ১৭ জুন, প্রথম আলো: পাটের জীবনরহস্য উন্মোচন। নতুন জাত উদ্ভাবন করা হলে পানিতে জাগ দেওয়ার সময় কম লাগবে আঁশ দিয়ে জৈব জ্বালানি ও ওষুধ তৈরি করা সম্ভব হবে।
২০১০ সালের ২০ জুন, প্রথম আলো: দেশের ৮৩ ভাগ মানুষ থানা ও আদালত বিমুখ।
২০১০ সালের ২০ জুন, প্রথম আলো: রংয়ের বিষাক্ত সীসায় স্বাস্থ্য ঝুঁকিতে ৭৭ ভাগ মানুষ।
২০১০ সালের ২১ জুন, প্রথম আলো: আজ উত্তর অয়নান্ত !! সবচেয়ে বড়দিন ২২-০৬-২০১০ তারিখ এ বছরের জন্য সবচেয়ে বড়দিন হবে। জ্যোতিবিজ্ঞানীদের মতে, এ দিনের ২২-০৬-২০১০ তারিখ দিনের দৈর্ঘয হবে প্রায় সাড়ে ১৩ ঘন্টা এবং রাতের দৈর্ঘয হবে সাড়ে ১০ ঘন্টারও কম। সবচেয়ে বড়দিন হওয়ার এবং বাংলাদেশ কর্কটক্রান্তির ওপর অবস্থানের কারনে সূর্য খাড়াভাবে অবস্থান করবে।