২০১০ সালের ২১ জুন, প্রথম আলো: বসুন্ধরার ৫৩টি অবৈধ ভবন ভাঙার নোটিশ। সরকার কঠোর অবস্থানে। রাজউকের চিঠি সপিং মলের অংশও ভাঙতে হবে। ভাংঙ্গেনী-১৪-০৭-১৫।

২০১০ সালের ২২ জুন, প্রথম আলো: ৫ বছরে বিনিয়োগ লাগবে ২৪ হাজার কোটি টাকা। ট্রানজিট-ট্রানশিপমেন্ট বছরে আয় হবে সাত হাজার কোটি টাকা। ১৪টি করিডর চিহ্নিত।

২০১০ সালের ২৩ জুন, প্রথম আলো: বিএনপির সময় ৪৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে গেছেন। বর্তমান সরকারের দেড় বছরে গেছেন একজন। সংসদে প্রশ্নোত্তর। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ১০ লাখ ৪৮ হাজার ৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন। এর মধ্যে ৮ লাখ ২৪ হাজার ৩৬১ জন পুরুষ। ২ লাখ ২৩ হাজার ৬৪৪ জন মহিলা।

২০১০ সালের ২৪ জুন, প্রথম আলো: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মালিকদের স্বার্থে। বিল চূড়ান্ত, খুশিমতো ছাত্রবেতন নির্ধারণে বাধা নেই। সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটি মালিকদের নিয়ন্ত্রণে।

২০১০ সালের ২৫ জুন, প্রথম আলো: ঢাকায় পুরোনো বাস-মিনিবাস চলবে না। রাজধানী থেকে ২০ বছরের পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক ও কাভার্ড ভ্যান তুলে নিতে আগামী ১৫ জুলাই থেকে অভিযান শুরু হবে।

২০১০ সালের ২৬ জুন, প্রথম আলো: পদ্মায় জেগে ওঠা স্থাপনাটি নীলকরদের কারখানা। রাজশাহী জেলার ১৮৫০ সালের রঙিন নকশায় দেখা গেছে, রাজাপুরে দুটি কারখানা ছিল। আর ওই সময় সেখানে নীল চাষ হতো। পদ্মার ভাঙনে স্থাপনাগুলো বিলীন হওয়ার পর ১৯১০ সালের দিকে ঢাকা ও ফরিদপুর থেকে লোকজন এসে ওই স্থানে বসতি স্থাপন করে। এ কারণে সেখানকার লোকজন ওই স্থাপনা সম্পর্কে কিছু জানত না।

২০১০ সালের ২৮ জুন, প্রথম আলো: হরতালে বিক্ষিপ্তি সংঘর্ষ। ঢাকায় মির্জা আব্বাস ও সাংসদ শহীদ উদ্দীন গ্রেপ্তার, আটক ১৬৭ জন।

২০১০ সালের ২৮ জুন, প্রথম আলো: বিএনপির সংবাদ সম্মেলন। ঢাকাসহ সারা দেশে আজ বিক্ষোভ।

২০১০ সালের ২৮ জুন, প্রথম আলো: সাংবাদিকদের সৈয়দ আশরাফ-ছাত্রলীগ হামলা করলে দায় আওয়ামী লীগের নয়।

২০১০ সালের ২৯ জুন, প্রথম আলো: ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৯০ হাজার মানুষ হতাহত হবে।

২০১০ সালের ২৯ জুন, প্রথম আলো: ঢাকা ও আশপাশে ১৭৪ আবাসন প্রকল্প অবৈধ। রাজউকের অনুমোধিত প্রকল্প ২৬টি, ৫৬ প্রকল্পকে সতর্কীকরণ নোটিশ।

২০১০ সালের ৪ জুলাই, প্রথম আলো: দেশের ৯৬ শতাংশ মানুষ জন্মনিবন্ধনের আওতায়। বিনা মূল্যে জন্মনিবন্ধনের সময় এক বছর বাড়ল।

২০১০ সালের ৪ জুলাই, প্রথম আলো: বাংলাদেশসহ ৩৩টি স্বল্পোন্নত দেশ চীনে ৪৭৬২টি পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা পেল।

২০১০ সালের ৫ জুলাই, প্রথম আলো: দেশের ভিভিন্নস্থানে ১০ হাজার ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে জনসাধারণ স্বল্প খরচে বিভিন্ন বিল ও মাশুল পরিশোধ, ই-টিকিটিং, ই-কমার্স, বিমা-প্রিমিয়াম পরিশোধ, অনলাইন শেয়ার লেনদেন ইত্যাদি সেবা পাবেন।

২০১০ সালের ৯ জুলাই, প্রথম আলো: ফতোয়ার নামে শাস্তি দেওয়া অবৈধ। সাজা ঘোষণাকারীকে অপরাধী হিসেবে গণ্য করে শাস্তি দিতে বলেছেন হাইকোর্ট।

২০১০ সালের ৯ জুলাই, প্রথম আলো: ঢাকা সিটি করপোরেশনের (২০১০-২০১১ অর্থবছরের জন্য) ২ হাজার ১৭১ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা। বাজেট হওয়া উচিত ১০ হাজার কোটি টাকা কারণ ঢাকায় বাস করে দেশের এক-দশমাংশ মানুষ: মেয়র খোকা।

২০১০ সালের ৯ জুলাই, প্রথম আলো: বগুড়ায় পটাস নামে পরিচিত আবদুল মালেক এক আজব মানুষ। ৪২ বছর ধরে সযত্নে দাড়ির দৈর্ঘয বানিয়েছেন নয় ফুট আর চুলের দৈর্ঘয আট ফুট।

২০১০ সালের ১০ জুলাই, প্রথম আলো: ২২ বিয়ে, ৭৪ সন্তান। গোয়াইনঘাটের শতবর্ষী আরজুমন্দ আলী এখন অনুতপ্ত। তাঁর জন্ম ১৯০৮ সালে। ১৯২৯ সালে প্রথম বিয়ে করেন প্রেম করে বগুড়ায় পিয়ারুন নেছা নামের এক তরুণীকে। তারপর একের পর এক বিয়ে করতে থাকেন। ২২নং বিয়ে করেন ৭৫ বছর বয়সে নূরজাহানকে। তার তিন ছেলে দুই মেয়ে। অন্যান্য ২১ জন স্ত্রীর ৬৯ জন ছেলেমেয়ের খোজ-খবর তিনি জানেন না।

২০১০ সালের ১৮ জুলাই, প্রথম আলো: ভারতের বিছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফার) নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন (৪৬) ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। ভোররাতে কিশোরগঞ্জ ভৈরব উপজেলার লক্ষীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

২০১০ সালের ২২ জুলাই, প্রথম আলো: রাজধানীতে যানজটে বছরে ক্ষতি ১৯ হাজার কোটি টাকা। এমসিসিআইয়ের গবেষণা প্রতিবেদন।

২০১০ সালের ২৩ জুলাই, প্রথম আলো: আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ করা হবে না।

২০১০ সালের ২৪ জুলাই, প্রথম আলো: গবেষকদের তথ্য-দেশে ১ কোটি ১৯ লাখ মানুষ বিশুদ্ধ পানি পায় না।

২০১০ সালের ২৫ জুলাই, প্রথম আলো: নারায়নগঞ্জে পরিবেশদূষণ অপরাধে ডাইং কারখানা চৈতি কম্পোজিট লিমিটেডকে ৬৬ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

২০১০ সালের ২৬ জুলাই, প্রথম আলো: শেয়ারবাজারে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন।

২০১০ সালের ২৯ জুলাই, প্রথম আলো: ধর্মিভত্তিক রাজনীতি থাকছে না। আপিল বিভাগের রায়: (১) সামরিক শাসন বেআইনি, (২) সংবিধানবহির্ভূত কর্মকান্ডকে চিরকালের জন্য বিদায়, (৩) জাতীয়তাবাদ বাঙালি-নাগরিকত্বে বাংলাদেশি ও (৪) গণভোট উঠে গেল।

২০১০ সালের ২ আগষ্ট, প্রথম আলো: দেশের জেলা অর্থৈনতিক সুশাসন সূচক প্রকাশ। শীর্ষে ফরিদপুর, রাজশাহী সবার নিচে। বাংলাদেশের বৃহত্তর ১৯টি জেলার অর্থৈনতিক সুশাসন পরিমাপ করা হয়েছে। তিন হাজার ৮০০ ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপে ১০টি উপসূচকের ভিত্তিতে অবস্থান মান নির্ণয় করা হয়েছে। প্রতিটি জেলার প্রধান কার্যালয়ের তিন কিলোমিটার আওতাধীন সিটি করপোরেশন বা পৌরসভার মধ্যে জরিপকাজ চালানো হয়েছে।

২০১০ সালের ২ আগষ্ট, প্রথম আলো: পরিবেশ সংরক্ষণ আইন-২০১০। দূষণকারীর বিরুদ্ধে মামলা করতে পারবে ক্ষতিগ্রস্তরা।

২০১০ সালের ১০ আগষ্ট, প্রথম আলো: বাংলাদেশে বড় কাজে রাজনৈতিক হস্তক্ষেপ। সাহায্যের পরিমাণ বাড়ানো হলেও ব্যবহার নিয়ে চিন্তিত বিশ্বব্যাংক।

২০১০ সালের ১৬ আগষ্ট, প্রথম আলো: অভ্যুত্থানের চক্রান্ত চুয়াত্তরে। ফারুক মার্কিন সরকারের সহায়তা চেয়েছিলেন। ১৯৭৪ সালের ১৩ মে থেকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

২০১০ সালের ১৯ আগষ্ট, প্রথম আলো: বাঘ মারলে ১২ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।

২০১০ সালের ২৯ আগষ্ট, প্রথম আলো: সদরঘাট-গাবতলী নৌপথে ওয়াটার বাসের যাত্রা শুরু। কিছুদিনের মধ্যেই এ ওয়াটার বাস চলা বন্ধ হয়ে যাবে।

২০১০ সালের ২৯ আগষ্ট, প্রথম আলো: চট্টগ্রাম নগরের ওমরগনি এম ই এস কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিন মোঃ সাইফুদ্দিন (৩৫) পুলিশ ও র্যাব সেজে ছিনতাই করতেন। হাতকড়া, ওয়ারলেস সেট নিয়ে প্রায় তিন বছর ধরে এভাবে ছিনতাই করছেন তিনি। গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাই ছাত্রলীগের সাবেক নেতার। পুলিশের জিজ্ঞাসাবাদে আমিন নিজেই এসব তথ্য জানান।

২০১০ সালের ২ সেপ্টেম্বর, প্রথম আলো: ল্যান্ড ক্রুজার ও প্রাডো সাংসদদের পছন্দ। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনার প্রক্রিয়া শুরু। তিন কোটি টাকার গাড়ি ৫০ লাখ টাকায়।

২০১০ সালের ৭ সেপ্টেম্বর, প্রথম আলো: জনস্বার্থসংশিস্নষ্ট তথ্য প্রকাশ আইন, ২০১০ অনুমোদন। ভুল তথ্য দিলে শাস্তির প্রস্তাব।

২০১০ সালের ১৪ সেপ্টেম্বর, প্রথম আলো: রাজধানীর জন্য সতর্কসংকেত। ১১-০৯-২০১০ তারিখ শনিবার রাত ১১টা ২৪ মিনিটে সংঘটিত ভুমিকম্পটির উৎপত্তিস্থল ও মাত্রা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দুই দিনে তিন দফা ভূমিকম্প। দুটির উৎপত্তিস্থল ঢাকার কাছে। খাল-বিল, জলাশয় ভরাট করে তৈরি ভবন বিপজ্জনক। ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

২০১০ সালের ১৪ সেপ্টেম্বর, প্রথম আলো: আইএমএফ থেকে ১০ টন সোনা কিনছে বাংলাদেশ ব্যাংক।

২০১০ সালের ১৬ সেপ্টেম্বর, প্রথম আলো: নতুন শিশুনীতির খসড়া। ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হবে। আগের নীতিতে ১৪ বছরের কম বয়সীদের শিশু বলা হতো। মন্ত্রী বলেন, বর্তমানে একেক আইনে শিশুর বয়স একেক রকম হওয়ায় জাতিসংঘের শিশু অধিকার সনদের আলোকে প্রস্তাবিত নীতিতে ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন, বিধি-বিধান ও নির্দেিশকা তৈরি করা হবে।

২০১০ সালের ১৭ সেপ্টেম্বর, প্রথম আলো: প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। বৈশ্বিক প্রতিযোগিতা-সক্ষমতা প্রতিবেদন প্রকাশ। রাজনীতিবিদদের আর্থিক সততা নিয়ে আস্থা কম। এবার বাংলাদেশের অবস্থান ১০৭তম, গত বছর ছিল ১০৬তম।

২০১০ সালের ২০ সেপ্টেম্বর, প্রথম আলো: লুই কানের নকশার ভিত্তিতে হবে আধুনিক ভবন। সচিবালয় স্থানান্তর হচ্ছে শেরেবাংলা নগরে। বাণিজ্য মেলার ৩৮ একর জমিতে নতুন এ সচিবালয় নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৩২৬ কোটি টাকা।

২০১০ সালের ২১ সেপ্টেম্বর, প্রথম আলো: গোপালগঞ্জে স্বাস্থ্য উপদেষ্টা-প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী বলেছেন, সারা দেশে আওয়ামী লীগের পরীক্ষিত দলীয় কর্মীেদর মধ্য থেকে সাড়ে ১৩ হাজারজনকে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ করা হবে।

২০১০ সালের ২২ সেপ্টেম্বর, প্রথম আলো: সংসদে সংবাদপত্রের প্রতি তীব্র আক্রমণ। সমকাল, আমাদের সময় ও প্রথম আলোর প্রতি ক্ষোভ।

২০১০ সালের ২৪ সেপ্টেম্বর, প্রথম আলো: অসহায় প্রশাসন বিচার চায়। পাবনায় সুধীজনের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক। 'প্রকাশ্যে তারা কর্মকর্তােদর ধাওয়া করে লাঞ্ছিত করে। আমরা চাকরি করতে এসেছি, মার খেতে আসিনি'। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন এক কর্মকর্তা। গতকালের বৈঠকে ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল বলেন, 'আমার ২১ বছরের চাকরিজীবনে এমন নারকীয় ঘটনা দেখিনি। ওরা সেদিন আমাকেও ধাওয়া করে মারধর করে। সরকারের কাজ করতে গিয়ে একজন সরকারি কর্মকর্তােক লাঞ্ছিত হতে হলে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে।'

২০১০ সালের ২৬ সেপ্টেম্বর, প্রথম আলো: সেমিনারে বক্তারা। মানবদেহের ৮০ শতাংশ রোগ হয় অনিরাপদ খাদ্য ও পানির কারণে।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর, প্রথম আলো: পাবনায় হামলা চালিয়ে জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা ভন্ডুল করার মামলার ২১ আসামিরা (২৬-০৯-২০১০ তারিখ) আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন। সেখান থেকে তাঁদের কারাগারে নেওয়া হচ্ছে।

২০১০ সালের ২৮ সেপ্টেম্বর, প্রথম আলো: জ্যেষ্ঠ বিচারপতি মোঃ আবদুল মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে এ. বি. এম. খায়রুল হককে ১৯তম প্রধান বিচারপতি করার বিষয়টি ইঙ্গিত করে খন্দকার মাহবুব দাবি করেন, 'সুপ্রিম কোর্টের ইতিহাসে দুজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি নিয়োগের ঘটনা এটাই প্রথম।' তিনি বলেন, বিচারপতি আবদুল মতিন আগামী ২৬ ডিসেম্বর, এবং বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ২০১১ সালের নভেম্বরে অবসরে যাবেন।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর, প্রথম আলো: বিনিয়োগে ঘাটতি। আগামী পাঁচ বছরের মাথায় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত করতে হলে পাঁচ বছরে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ বার্ষিক গড় বিনিয়োগের পরিমাণ হতে হবে তিন লাখ ছয় হাজার ৫৪০ কোটি টাকা। গত ১০ বছরের বিনিয়োগ বৃদ্ধির যে প্রবণতা, তা যদি বজায় থাকে তাহলে কাঙিক্ষত প্রবৃদ্ধি অর্জেনর জন্য প্রায় তিন লাখ ৪৪ হাজার ৩৯০ কোটি টাকার বিনিয়োগ ঘাটতি রয়ে যাবে।

২০১০ সালের ২ অক্টোবর, প্রথম আলো: অনুমোদন ছাড়াই ১৮ তলা। গুলশান এভিনিউয়ে নির্মাণাধীন ১৮ তলা ভবন 'প্রিমিয়ার স্কয়ার'। সাবেক সাংসদ ইকবালের ভবন নির্মাণকাজ বন্ধ করতে পারেনি রাজউক, হাইকোর্টে রিট।

২০১০ সালের ৩ অক্টোবর, প্রথম আলো: ২৭তম আইজি হাসান মাহমুদ খন্দকার।

২০১০ সালের ৩ অক্টোবর, প্রথম আলো: ১৯৩০ সালে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে। ৭১টি দেশের ৬৭০০ অ্যাথলেট নিয়ে গেমস্টার যাত্রা করার কথা। ১৯৮২ সালে এশিয়ান গেমসের পর এত বড় আয়োজন এটিই। ১৯তম কমনওয়েলথ গেমসের আয়োজন করেছেন দিল্লি। ১৫-১০-২০১০ তারিখের পদক তালিকাঃ

ক্রমিকদেশসোনারুপাব্রোঞ্জমোট
অস্ট্রেলিয়া৭৪৫৫৪৮১৭৭
ভারত৩৮২৭৩৬১০১
ইংল্যান্ড৩৭৫৯৪৬১৪২
কানাডা২৬১৭৩২৭৫
দক্ষিণ আফ্রিকা১২১১১০৩৩

তালিকায় সেরা পাঁচ দল।

২০১০ সালের ৩ অক্টোবর, প্রথম আলো: ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ডাইভারসিটি ভিসার (ডিভি) আওতায় এ পর্যন্ত ৩৯ হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রে গেছেন।

২০১০ সালের ৫ অক্টোবর, প্রথম আলো: চালের দাম অস্বাভাবিক বেড়েছে।

তিন সরকারের সময়ের তুলনামূলক চিত্রঃ

বিএনপি আমলবিএনপি আমলতত্ত্বাবধায়ক আমলতত্ত্বাবধায়ক আমলআওয়ামী আমলআওয়ামী আমল
পণ্য২০০৫২০০৬২০০৭২০০৮২০০৯২০১০
মিনিকেট২৫.৫০২৮.০০৩২.০০৪২.০০৩৬৪০.৫০
নাজিরশাইল২৬.৭৫২৭.০০৩৬.০০৪৪.০০৪২.০০৪৫.০০
পাইজাম২৩.০০২৩.০০২৫.০০৩৭.০০২৮.০০৩৬.০০
পারিজা, স্বর্ণা১৯.০০২০.০০২৪.০০৩৬.০০২৭.০০৩৪.৫০
বিআর-১১ ও ৮১৮.০০১৯.০০২৩.০০৩২.০০২৪.০০৩২.৫০
আটা খোলা১৮.০০২১.০০৩৫.০০৩৬.০০২০.০০২৪.০০
মসুর দেশি৫২.০০৬৮.০০৮০.০০১০৮.০০১১৫.০০১০৫.০০
সয়াবিন খোলা৫০.০০৫৬.০০৮৮.০০১০৬.০০৮২.০০৮৫.০০
পেঁয়াজ দেশি৪০.৫০২৪.০০৫৮.০০৩০.০০৪৬.০০২৬.৭৫
চিনি৪০.০০৪৪.০০৩২.০০৩৬.০০৫৬.০০৫০.০০

সূত্রঃ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ৫ বছরের প্রতিবেদন থেকে প্রস্ত্তত।

২০১০ সালের ৮ অক্টোবর, প্রথম আলোঃ বুনো পাহাড়ের বুনো খাবার। মেয়াশাক, কইদা, তিদে, ফুজি, অগছা, ইয়েরিং, বাঁশকোড়ল, টেকিশাক, সাবারাং, চকুাইপাতা, খনাগোলা, ডুমুরশিম, কচি কড়ইপাতা, তিত বেগুন, তারা ইত্যাদি। সবজিবিশারদেরা এ পর্যন্ত দেশে মোট ৮৯টি সবজিকে চাষের সবজি হিসেবে তালিকাবদ্ধ করেছেন। পাহাড়ের এসব সবজি ওই তালিকার মধ্যে নেই। এসব সবজি আদিবাসীরাও চাষ করে না। এসব সবজি দিয়ে আফ্রাইন তৈরি করে খায়। আর সেগুলো কোনো মসলা বা তেল মরিচ কিছুই দেয়া হয়না বা ছাড়াই সেদ্ধ করে রান্না করে। শুধু একটু লবণ পড়ে তাতে। ঝুমের কাঁচামরিচ পিষে আলাদা রাখা হয়। সেদ্ধ করা পানির মতো সেই সবজিকে ওরা বলে আফ্রাইন। আফ্রাইনে মাঝেমধ্যে তাতে পড়ে একমুঠো ইঁচা বা চিংড়ির শুঁটকি। বিন্নি চালের ভাত আর গরম গরম আফ্রাইন খুবই মজা লাগে খেতে। একদিন আফ্রাইন না খেলে তাঁদের পেটটাই ভরল না।

২০১০ সালের ১০ অক্টোবর, প্রথম আলো: বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফ উদ্বিগ্ন। এবার প্রবৃদ্ধি হবে ৪.৮%, বাংলাদেশের ৬.৩%।

আইএমএফ প্রবৃদ্ধি প্রক্ষেপণ। জিডিপির বার্ষিক পরিবর্তন (%)

২০০৮২০০৯২০১০২০১১
বিশ্ব২.৮-০.৬৪.৮৪.২
জাপান-১.২-৫.২২.৮১.৫
উন্নয়নশীল এশিয়া৭.৭৬.৯৯.৪৮.৪
চীন৯.৬৯.১১০.৫৯.৬
ভারত৬.৪৫.৭৯.৭৮.৪
সূত্রঃ আইএমএফমোজাহু১০-১০-২০১০

২০১০ সালের ১১ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: ঢাকায় গৃহকর্মে নিয়োজিত শিশুর সংখ্যা এক লাখ ৩২ হাজার। সারা দেশে চার লাখ। বিগত তিন বছরে গৃহকর্মে নির্যািজত হয়ে মারা গেছে ১১৭ জন শিশু। এদের মধ্যে ৯৯ ভাগই মেয়ে শিশু। গৃহকর্মে নিয়োজিত শিশুদের মধ্যে প্রায় ৯৯ ভাগের শিক্ষার কোন ব্যবস্থা নেই।

২০১০ সালের ১৩ অক্টোবর, প্রথম আলো: সিরাজগঞ্জে ট্রেনে হামলা-আগুন, মামলা, গ্রেপ্তার ২০ জন। বিএনপির ৩৮ নেতাসহ আসামি তিন-চার হাজার।