২০১০ সালের ১৫ অক্টোবর, প্রথম আলো: খুলনার বাসিন্দা নওশের আলীকে নিয়ে গতকাল কক্সবাজারে পাঁচ দিনব্যাপী ডুব প্রদর্শনীর আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। রাজশাহীতে সর্বোচ্চ টানা ৭২ ঘন্টা পানির নীচে থাকার রেকর্ড রয়েছে। গিনেস বুকে নাম লেখাতে চান জল মানব নওশের আলী।
২০১০ সালের ২১ অক্টোবর, প্রথম আলো: দেশ এখন বাজিকরদের দখলে এবং একজন সুইপারের চাকরির জন্য তিন লাখ টাকা দিতে হয়-সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের সাম্প্রতিক এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মশিউর রহমান বলেন, 'দেশপ্রেম এখন সাবেকিদের কাছে। সাবেকিরা বলছেন, এটা করা উচিত, ওটা করা উচিত নয়।'
২০১০ সালের ২৬ অক্টোবর, প্রথম আলো: সেনা আবাসন প্রকল্প ছোট করার চিন্তা। ২৭ হাজারের বদলে পস্নট হতে পারে আট হাজার।
২০১০ সালের ২৭ অক্টোবর, প্রথম আলোঃ ৩৭ বিঘা জমিতে হচ্ছে ডিএসইর অবকাশকেন্দ্র।
২০১০ সালের ২৭ অক্টোবর, প্রথম আলোঃ দেশে ফিরে বাণিজ্যমন্ত্রী-ভারতে ৬১টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।
২০১০ সালের ২৭ অক্টোবর, প্রথম আলোঃ জামাতা-শাশুড়ির বিয়ে এবং একটি অনন্য সালিস।
২০১০ সালের ২৮ অক্টোবর, প্রথম আলোঃ এক বছরে ১২৬৯ উত্ত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ৫২০ জন।
২০১০ সালের ২৮ অক্টোবর, প্রথম আলোঃ ফরিদপুরের মধুখালীতে বখাটেদের হামলায় নিহত চাঁপা রানী ভৌমিকের স্বজনদের আহাজারি। বখাটেরা এবার নিল মায়ের প্রাণ। মধুখালীতে ক্ষোভ, প্রতিবাদ। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় মা চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা হয়। তিনি ছিলেন ফরিদপুর চিনিকলের করণিক।
২০১০ সালের ২৮ অক্টোবর, প্রথম আলোঃ সারের কোনো সংকট হবে না: শিল্পমন্ত্রী। আমদানিতে পাঁচ হাজার কোটি টাকা ভর্তুিক দেয়া হবে। সারের চালচিত্র। চাহিদা: ইউরিয়া ২৮ লাখ ৩১ হাজার টন। টিএসপি ৫ লাখ ৬০ হাজার টন। ডিএপি ৩ লাখ ৪০ হাজার টন। আমদানি লক্ষ্যমাত্রা (ইউরিয়া) ১৬ লাখ ৮১ হাজার টন আর উৎপাদন লক্ষ্যমাত্রা ১৪ লাখ ৫০ হাজার টন। প্রারম্ভিক মজুদ (ইউরিয়া) ৫ লাখ ৯৪ হাজার টন আছে।
২০১০ সালের ১ নভেম্বর, প্রথম আলো: মেহেরপুরে ঐতিহাসিক আমঝুপি কুঠির নিঝুম নির্জেন। কাজলা নদীর তীরের এ আমবাগানের মধ্যে ইউরোপীয় স্থাপত্যরীতির এক কুঠিবাড়ি। বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া এক ঘটনার নীরব সাক্ষী এ বাড়ি। এখানে বসেই একদা লর্ড ক্লাইভ আর মীর জাফর আলী খান ষড়যন্ত্রের নীলনকশা করেছিলেন নবাব সিরাজউদ্দৌল্লার বিরুদ্ধে। শোনা যায় সিরাজের কুচক্রী খালা ঘষেটি বেগম আর সুযোগসন্ধানী অভিজাত-অমাত্যদের মধ্যে জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদও ছিলেন তাঁদের সঙ্গে। লোকমুখে এখন বাড়িটির নাম 'আমঝুপি কুঠি'। মেহেরপুর শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে চুয়াডাঙ্গা যাওয়ার পথের ধারেই পড়ে আমঝুপি গ্রাম। গ্রামের নাম থেকেই খুঠিবাড়িটির নাম। এটি ছিল ব্রিটিশ নীলকরদের কুঠি। তবে আমবাগানটি নাকি তারও আগেকার। নবাব আলীবর্দী খান আমবাগানটি করেছিলেন এবং এখানে মাঝেমধ্যে আসতেন কাজলা নদী দিয়ে বজরায় করে। সব মিলিয়ে ১৪টি ঘর আছে।
২০১০ সালের ১ নভেম্বর, প্রথম আলো: রাজধানীর কল্যাণপুর খালে ৩১-১০-২০১০ তারিখে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সাংসদ আসলামুল হক ক্ষিপ্ত হয়ে দুজন ম্যাজিস্ট্রেটকে চলে যেতে বলেন। খাল উদ্ধারে সাংসদের বাধা। ফিরে এলেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ। জানতে চাইলে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক প্রথম আলোকে বলেন, 'উচ্ছেদের জন্য যে জায়গা চিহ্নিত করা হয়েছে, তা ভুল ছিল। যেখানে উচ্ছেদ করার কথা সেখানে হয়নি।
২০১০ সালের ২ নভেম্বর, প্রথম আলো: সাংসদ আসলামুল হক উপস্থিত থেকে কল্যাণপুর খাল উদ্ধার করবেন কাল (০৩-১১-২০১০ তারিখ)।
২০১০ সালের ২ নভেম্বর, প্রথম আলো: পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা রিট প্রসঙ্গে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। ০২-১০-২০১০ তারিখ দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক রিটটি খারিজ করেন। তবে কনিষ্ঠ বিচারপতি সৈয়দ আবু কাওসার মোঃ দবিরুশ্বান রুল জারি করেছেন।
২০১০ সালের ৪ নভেম্বর, প্রথম আলো: তৃতীয়-চতুর্থ শ্রেণীর পদে দেড় লাখ নিয়োগ হবে। শূন্যপদের ৯০ শতাংশ নিয়োগে ছাড়পত্র লাগবে না।
২০১০ সালের ৯ নভেম্বর, প্রথম আলো: এবারের ঈদে ৪৫ লাখ পিস গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা।
২০১০ সালের ১১ নভেম্বর, প্রথম আলো: কাঁঠালবাগানে পড়া ভবন ভাঙার কাজ শুরু করা যায়নি। ২০০৮ সালে র্যাংগস ভবন ভাঙার সময় একটি তলার ছাদ ধসে ২৫ জন শ্রমিক মারা যান।
২০১০ সালের ১৩ নভেম্বর, প্রথম আলো: জেলা জজদের প্রতি প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হক: নাজিরদের কাছ থেকে তোলা নেবেন না।
২০১০ সালের ১৩ নভেম্বর, প্রথম আলো: চীনে ১৬তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু। ৪৫টি দেশের ১০ হাজারের বেশি ক্রীড়াবিদের ১৬ দিনের এ সফর।
২০১০ সালের ২৩ নভেম্বর, প্রথম আলো: জনপ্রশাসন বর্তমানে ওএসডি ৩৭৭ জন কর্মকর্তা। বিএনপির আমলে ছিল ১২৫৫ জন তত্ত্বাবধায়কের সময় মাত্র ৫৮ জন ছিল।
২০১০ সালের ৪ ডিসেম্ব্বর, প্রথম আলো: সরকারের 'দিনবদলের' প্রতিশ্রুতি নিষ্ঠুর রসিকতায় পরিণত: সিপিবি। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট, যানজট, ঘুষ-দুর্নীিত, টেন্ডারবাজি-দখলবাজি, নারী নির্যাতনসহ জনজীবনের দৈনন্দিন সমস্যা-সংকট ক্রমশ বৃদ্ধি পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি।
২০১০ সালের ৪ ডিসেম্ব্বর, প্রথম আলো: অনুমোদন পেতে ২০০ বিমা কোম্পানির আবেদন। অথচ বাংলাদেশে রয়েছে ৬২টি বিমা কোম্পানি। আর আমাদের পাশের দেশ ভারতে সাধারণ ও জীবন বিমা মিলিয়েও ৩০টির বেশি কোম্পানি নেই।
২০১০ সালের ৪ ডিসেম্ব্বর, প্রথম আলো: আন্তর্জািতক সেমিনারে তথ্য। প্রতি ১৬ লাখ মানুষের জন্য স্নস্নায়ুরোগ বিশেষজ্ঞ একজন।
২০১০ সালের ৭ ডিসেম্ব্বর, দৈনিক জনকন্ঠ: বছরে দেশে ১৩ লাখ ৩০ হাজার টন ভোজ্যতেল আমদানি করা হয়। চাহিদা আরো বেশি।
২০১০ সালের ১০ ডিসেম্বর, প্রথম আলো: ১০০ কোটি ডলারের ঋণ পেতে বাংলাদেশকে শর্ত মানতে হবে। ৮৫% পণ্য কিনতে হবে দিল্লি থেকে আর ১৫% কিনতে হবে ভারতীয় ঠিকাদারের পরামর্শে। ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত।
২০১০ সালের ১০ ডিসেম্বর, প্রথম আলো: 'যুদ্ধ' চালিয়ে যাওয়ার ঘোষণা উইকিলিকস সমর্থকদের।
২০১০ সালের ১২ ডিসেম্বর, প্রথম আলো: এ সপ্তাহে নীতি চূড়ান্ত। ১৮ নয়, ১৬ বছর পর্যন্ত বয়সীরা শিশু।
২০১০ সালের ৩১ ডিসেম্বর, প্রথম আলো: ২০১০-এর আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ১৮ বছরের কম বয়সীরা শিশু।
২০১০ সালের ১৯ ডিসেম্বর, প্রথম আলো: মালয়েশিয়ায় চার লাখ বাংলাদেশি অবৈধ। ভিসা নবায়ন হচ্ছে না, পুলিশের নির্যাতন, গ্রেপ্তার-আতঙ্ক।
২০১০ সালের ২৩ ডিসেম্বর, প্রথম আলো: উইকিলিকসে তথ্য ফাঁস। র্যাব: যুক্তরাজ্যে প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রের 'না'। উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন কুটনৈতিক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা রাবকে যুক্তরাজ্য সরকার প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লক্ষনের অভিযোগ থাকায় মার্কিন আইনের পরিপন্থিী হবে-এ যুক্তিতে যুক্তরাষ্ট্র তাদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়নি।
২০১০ সালের ২৩ ডিসেম্বর, প্রথম আলো: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংসদে উত্থাপিত অর্পিত সম্পত্তি আইন, ২০১০ প্রত্যাখান করেছে।
২০১০ সালের ২৩ ডিসেম্বর, প্রথম আলো: মিত্রবাহিনীর স্মরণে স্মৃতিস্তম্ভ হচ্ছে। এ প্রকল্পের নির্মাণ-ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা।
২০১০ সালের ২৩ ডিসেম্বর, প্রথম আলো: অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরায় ১৩ জন ভারতীয় আটক।
২০১০ সালের ২৭ ডিসেম্বর, প্রথম আলো: দেনমোহর এক কোটি ২০ লাখ ১ টাকা, আর বিয়েতে মন্ত্রী ও সাংসদসহ আমন্ত্রিত অতিথি ছিলেন ১৫ হাজারের ওপরে। ২৬-১২-২০১০ তারিখ এ বিয়ে অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে। এত বড় বিয়ের আয়োজন হবিগঞ্জে এ প্রথম। সরকারি বিধি অনুযায়ী, ১০০-এর বেশি অতিথি আপ্যায়নের জন্য সরকারি কোষাকারে অর্থ জমা দিতে হয় আয়োজককে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। কনে আরিফা আক্তার হবিগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাহিরের মেয়ে। কনে পেয়েছেন হীরার আংটি ও ১০০ ভরি ওজনের স্বর্ণালংকার। বর আসেন হেলিকপ্টার চড়ে।
২০১০ সালের ২৭ ডিসেম্বর, প্রথম আলো: বিদ্যুতের দুঃসময় শুরু হবে বোরোর মৌসুম দিয়ে। ফেব্রুয়ারির শেষার্ধ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত অবস্থা হবে দুঃসহ।
২০১০ সালের ২৮ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ:
| ক্রমিক | পন্যের নাম | ২৭-১২-২০১০ কেজিতে মূল্য | ২৭-১২-২০০৯ কেজিতে মূল্য ছিল | মূল্য বৃদ্ধি |
| শতাংশে |
| ১ | মোটা চাল | ৩৫ থেকে ৩৬ টাকা | ২৫ থেকে ২৭ টাকা | ৩৬.৫৪% |
| ২ | মাঝারি চাল | ৩৮ থেকে ৪১ টাকা | ২৮ থেকে ৩২ টাকা | ৩১.৬৭% |
| ৩ | সরু চাল | ৩৮ থেকে ৫০ টাকা | ৩১ থেকে ৪৫ টাকা | ১৫.৭৯% |
| ৪ | আটা | ৩২ থেকে ৩৫ টাকা | ২২ থেকে ২৫ টাকা | ৪২.৫৫% |
| ৫ | ময়দা | ৩৫ থেকে ৪০ টাকা | ৩০ থেকে ৩৪ টাকা | ১৭.১৯% |
| ৬ | সয়াবিন | ৯২ থেকে ৯৬ টাকা | ৭৪ থেকে ৭৭ টাকা | ২৪.৫০% |
| ৭ | পামঅয়েল | ৮৫ থেকে ৮৬ টাকা | ৫৭ থেকে ৫৯ টাকা | ৪৭.৪১% |
| ৮ | মসুর ডাল | ৭২ থেকে ১০৭ টাকা | ৮৫ থেকে ১৩৫ টাকা | -২০% |
| ৯ | আলু | ১৪ থেকে ২০ টাকা | ২৩ থেকে ২৫ টাকা | -২৯% |
| ১০ | পেয়াজ | ৪০ থেকে ৫০ টাকা | ৩৪ থেকে ৩৮ টাকা | ৩১.৯৪% |
| ১১ | শুকনা মরিচ | ১৩০ থেকে ১৬০ টাকা | ১২০ থেকে ১৫০ টাকা | ৭.৪১% |
| ১২ | হলুদ | ২৮০ থেকে ৩২৫ টাকা | ১৪০ থেকে ১৬০ টাকা | ১০১.৬৭% |
| ১৩ | আদা | ৭০ থেকে ১২০ টাকা | ৫০ থেকে ৮০ টাকা | ৪৬.১৫% |
| ১৪ | চিনি | ৫৪ থেকে ৫৬ টাকা | ৫১ থেকে ৫৪ টাকা | ৪.৭৬% |
সূত্রঃ টিসিবি-২৭-১২-২০১০ তারিখের দৈনিক জনকন্ঠ পত্রিকা।
২০১০ সালের ২৯ ডিসেম্বর, প্রথম আলো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজে প্রয়োজন হবে প্রায় এক কোটি ৩ লাখ ঘনফুট মাটি ও বালু।
২০১০ সালের ৩০ ডিসেম্বর, প্রথম আলো: শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়। আট-নয় বছরের এক শিশুকে জড়সড় করে আটকে রাখা হয়েছিল অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর। টানা ছয় মাস। খাবার বলতে দিনে একবার সামান্য ভাত অথবা রুটি আর পানি। এতে দিনে দিনে শিশুটি হয়ে পড়ে কঙ্কালসার। এরপর তাকে ভাড়া দেয়া হয় ভিক্ষাবৃত্তিতে। এ চক্রের সদস্য শফিকুল ইসলাম ওরফে কোরবানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর সাংবাদিকদের সামনে এসব অপকর্মের কথা স্বীকার করেন কোরবান।
২০১০ সালের ৩০ ডিসেম্বর, প্রথম আলো: মন্ত্রিসভায় উঠছে নতুন আইনের খসড়া। নয় বছরের কম বয়সী শিশুকে আদালতে তোলা যাবে না।
২০১১ সালের ২ জানুয়ারি, প্রথম আলো: ৫২টি দুর্ধর্ষ ডাকাতির মামলাও প্রত্যাহার।
২০১১ সালের ৩ জানুয়ারি, প্রথম আলোঃ গতি পায়নি জনপ্রশাসন। মহাজোট সরকারের ২ বছর। বড় পরিবর্তন দেখছি না। অতীতে যে অনিয়ম, অব্যবস্থা ও জনহয়রানি ছিল, এখনো তা-ই আছে।
২০১১ সালের ৩ জানুয়ারি, প্রথম আলোঃ হাইকোর্টের রুলঃ ভিক্ষাবৃত্তি বন্দ করতে পদক্ষেপ কেন নয়।
২০১১ সালের ৫ জানুয়ারি, প্রথম আলোঃ জরিপ বিশেস্নশণ-অধ্যাপক মোজাফফর আহমদ। সরকারের ব্যর্থতায় হতাশা। মহাজোট সরকারের ২ বছর। বিরোধী দলের ব্যর্থতায় বিকল্পের অনুপস্থিতি।
২০১১ সালের ৫ জানুয়ারি, প্রথম আলোঃ সরকারের জনপ্রিয়তা কমেছে। প্রথম আলো জনমত জরিপ।
২০১১ সালের ৩১ ডিসেম্বর, প্রথম আলো: স্বাধীনতার ৪০ বছর স্মারক অনুষ্ঠানে রেহমান সোবহান। বৈষম্য দুটি সমাজ সৃষ্টি করেছে। বাংলাদেশের সম্মান বাড়ছে: অমর্তয সেন।
২০১২ সালের ২ জানুয়ারি, দৈনিক আমাদের সময়: জনগণ নতুন সরকার দেখতে চায়: এরশাদ।
২০১২ সালের ৬ জানুয়ারি, প্রথম আলো: দেশ ঠিক পথে চলছে না। প্রথম আলো জনমত জরিপ-২০১১। বেশি অসন্ত্তষ্টি বিচারবহির্ভূত হত্যা নিয়ে, সন্ত্তষ্টি শিক্ষায়। দ্রব্যমূল্য নিয়ে ক্ষুব্ধ মনোভাব দেশবাসীর, বিদ্যুতে স্বস্তি। ট্রানজিট লাভজনক হবে না, তিস্তা-ব্যর্থতার জন্য দুই দেশই দায়ী।
গত তিন বছরে প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষে জনমত।
| আওয়ামী লীগ | বিএনপি |
| ৫৬% | ২০০৯ | ২৫% |
| ৪৯% | ২০১০ | ৩৯% |
| ৩৮% | ২০১১ | ৪৩% |
জনমত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। বিরোধী দলের ভূমিকায় মানুষ সন্ত্তষ্ট নয়।
২০১১ সালের ৫ জানুয়ারি, প্রথম আলোঃ সিডিপির প্রতিবেদনে বাংলাদেশ। নিম্ন বিনিয়োগ, নিম্ন অবকাঠামো ও নিম্ন বিনিয়োগ চক্রের ফাঁদে পড়ে গেছে।
২০১১ সালের ৫ জানুয়ারি, প্রথম আলো: জরিপের প্রশ্ন ও উত্তর সুপ্রিম কোর্টে পাঠিয়েছে টিআইবি।
২০১১ সালের ৫ জানুয়ারি, প্রথম আলোঃ ১০০ বিঘার বেশি জমির মালিকদের তালিকা করার সুপারিশ।
২০১১ সালের ৫ জানুয়ারি, প্রথম আলো: ইয়াংওয়ান চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জুতার কারখানা গড়ছে। দক্ষিণ কোরিয়া-ভিত্তিক ইয়াংওয়ন করপোরেশন একটি বড় শিল্প গ্রুপ-কিহাক সুং।
২০১১ সালের ৭ জানুয়ারি, প্রথম আলো: বিনিয়োগ সম্ভাবনাময় দেশের তালিকায় বাংলাদেশ ১৫তম অবস্থানে ওঠে এসেছে। ২০০৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ২৮তম।
২০১১ সালের ৯ জানুয়ারি, প্রথম আলো: অসহনীয় বাজার অসহায় মানুষ।
২০১১ সালের ১২ জানুয়ারি, প্রথম আলো: প্রজ্ঞাপন জারি। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস।
২০১১ সালের ১৭ জানুয়ারি, প্রথম আলো: প্রতিবেশি দেশ ভারত ও নেপালের তুলনায় বাংলাদেশে দাম বেশি। পাঁচ পণ্য নিয়ে টিসিবির তথ্য।
২০১১ সালের ২২ জানুয়ারি, প্রথম আলো: ট্যারিফ কমিশনের প্রতিবেদনে নিত্যপণ্য-বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে দাম অনেক বেশি।
২০১১ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: শতাধিক 'রাজনৈতিক' পৌরসভা, দেড় হাজার ভোটে মেয়র নির্বািচত।
২০১১ সালের ২৭ জানুয়ারি, প্রথম আলো: শেকলবাঁধা জীবন থেকে ৩০ শ্রমিকের মুক্তি। ঢাকার আশুলিয়ার পাড়াগ্রামে একতা ইঁটভাটায় আটক এসব মানুষকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করেন র্যাব সদস্যরা।
২০১১ সালের ২৮ জানুয়ারি, প্রথম আলো: মার্কিন গবেষকদের দাবি-হিমালয়ের বরফ গলছে না।
২০১১ সালের ৩১ জানুয়ারি, প্রথম আলো: গ্রামীণ শক্তি। ২০১০ সালে ''গ্রামীণ শক্তির'' প্রচেষ্টায় বাংলাদেশের গ্রামাঞ্চলে সৌর বিদ্যুতায়িত বসতবাড়ির সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গেলো। একক প্রতিষ্ঠানের উদ্যোগে সৌর শক্তিতে গৃহ বিদ্যুতায়নে এটাই বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। ২০১১ সালে ১০ লক্ষ অতিক্রম করবে।
২০১১ সালের ১ ফেব্রুয়ারি, প্রথম আলো: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্তয সেন বলেছেন, বাজার একটি বড় এবং কেজো জিনিস। এটি লোকদের সুযোগ-সুবিধা করে দেয়। তবে এ সুযোগ-সুবিধা পেতে হলে বহু জিনিসের প্রয়োজন। বাজারের সুবিধা পেতে শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতা প্রয়োজন। তা ছাড়া থাকতে হবে লোকদের ক্রয় ক্ষমতা। দারির্দযকে অন্যায় বলে উল্লেখ করে অমর্তয সেন এ সময় আরও বলেন, দারিদ্র অন্যায়ের একটি রুপ ও পরিচায়ক। দারির্দেযর সঙ্গে অন্যায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি যে শুধু ক্ষতিকর, তা-ই নয়; সামাজিক দিক দিয়েও তা অন্যায়ের প্রকাশ এবং এ অন্যায়কে সহ্য করাও অন্যায়। সুতরাং দারিদ্র কীভাবে বদলানো যায়, শেষ করা যায়, সেই চিন্তা করতে হবে।
২০১১ সালের ৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার রিট খারিজ।
২০১১ সালের ৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: মানহানির মামলা-সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি পরোয়ানা জারির বিধান বাতিল।