২০১৪ সালের ১৯ মে, দৈনিক জনকন্ঠ পত্রিকা: ৬০০ কোটি ডলার প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য পূরণ হচ্ছে বিশ্বব্যাংক দিচ্ছে-২.৮ বিলিয়ন ডলার, জাপান দিচ্ছে-১.২ বিলিয়ন ও এডিবি-১.৫ বিলিয়ন ডলার।

২০১৪ সালের ২৮ মে, দৈনিক জনকন্ঠ: দেশে বছরে ২২ লাখ নারী সন্তান সম্ভবা হন-আজ বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

২০১৪ সালের ৬ জুলাই, দৈনিক জনকন্ঠ: বানিজ্য ১ লক্ষ কোটি টাকা। বাংলাদেশে উৎসবকেন্দ্রিক অর্থনীতি এখন দৃঢ়। এবার ঈদে বাণিজ্য হবে ৫০ হাজার কোটি টাকা। কোরবানীর ঈদে বাণিজ্য হবে ৪০ হাজার কোটি টাকা এবং পয়লা বৈশাখে বাণিজ্য হবে ১৫ হাজার কোটি টাকা।

২০১৪ সালের ৭ জুলাই, দৈনিক জনকন্ঠ: ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশে জেলের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৩ লাখ। বর্তমানে অভ্যন্তরীণ জলাশয়ে জেলে আছে ৮ লাখ এবং সামুদ্রিক জেলের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার।

২০১৪ সালের ৯ জুলাই, দৈনিক জনকন্ঠ : বিরোধপূর্ণ ২৫ হাজার ৩শ ২ বর্গিকলোমিটারের মধ্যে বাংলাদেশ পেয়েছে-১৯ হাজার ৪শ ৬৭ বর্গ কিলোমিটার। এ রায়ের পর এরমধ্যে গ্যাস ক্ষেত্রগুলোর ওপর বাংলাদেশের অধিকার নিয়ে আর কোন প্রশ্ন থাকল না। হাঁড়িভাঙ্গা নদীর মোহনা মূল সীমানা চূড়ান্ত হয়েছে। তালপট্টির বর্তমানে কোন অস্তিত্ব নেই, তবে সাগরের ওই স্থানটি পেয়েছে ভারত।

২০১৪ সালের ৯ জুলাই, দৈনিক জনকন্ঠ : বাংলাদেশের সমুদ্র অঞ্চলের আয়তন ১ লাখ ১৮ হাজার ৮০০শ ১৩ বর্গিকলোমিটার আর দেশের ভূভাগের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫০০শ ৭০ বর্গিকলোমিটার।

২০১৪ সালের ১৪ জুলাই, দৈনিক জনকন্ঠ : সম্পদের ওপর মালিকানা নেই বাংলাদেশের ৭০ ভাগ নারীর-গবেষণার তথ্য।

৪০১৪ সালের ২১ জুলাই, প্রথম আলো : মহাসড়ক যেন ছেঁড়া কাঁথা।

২০১৪ সালের ২১ জুলাই, দৈনিক জনকন্ঠ : সরকারী কর্মচারী আইনের খসড়া চূড়ান্ত-লক্ষ দক্ষ প্রশাসন-চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, প্রশাসন রাজনীতিমুক্ত করা, কর্মকর্তােদর জবাবদিহিতার আওতায় আসাসহ বিভিন্ন বিধান-পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ-আত্মপক্ষ সমর্থেনর সুযোগ না দিয়ে প্রজাতন্ত্রের কোন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে না।

২০১৪ সালের ২৩ জুলাই, দৈনিক জনকন্ঠ : ঈদে পরিবারপ্রতি খরচ বেড়েছে ৫ থেকে ২০ গুণ। শুধু ঈদ-উল-ফিতরে অর্থৈনতিক আকার দাঁড়িয়েছে ৫৫ হাজার কোটি টাকা। প্রতিদিন লেনদেন হচ্ছে দেড় হাজার কোটি টাকা। ঈদে সার্বিক অর্থৈনতিক কর্মকান্ডে যোগ দিচ্ছে ৫ কোটি পরিবার-হবে ৫ কোটি মানুষ। এবার খুচরা পর্যােয় বিক্রি বেড়েছে ১০ থেকে ১৫ গুণ।

২০১৪ সালের ১ আগস্ট, প্রথম আলো : ২ বছরে বেড়েছে শিশু অপুষ্টি। দেশের পুষ্টি পরিস্থিতি। ২০১১ সালে তীব্র অপুষ্টির শিকার শিশু ছিল ১৬% আর ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮%। প্রাপ্তবয়স্ক একজনের পুষ্টির চাহিদা দৈনিক ২৪৩০ কিলোক্যালরি প্রয়োজন কিন্তু প্রাপ্তবয়স্ক একজন গ্রহণ করছেন গড়ে ২১৯০ ক্যালরি।

২০১৪ সালের ৩ আগস্ট, প্রথম আলো : প্রবাসী-আয় নিয়ে পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষা। সংসার চালাতেই খরচ ৭৮%। ৭৮% শতাংশ প্রবাসীরই পরিবারের একমাত্র আয় রেমিট্যান্স। ২০১২ সালে দেশে আসা অর্থের পরিমাণ ৮৯,০০০/-হাজার কোটি টাকা। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজ করেন ৮৬ লাখ। প্রশিক্ষণছাড়াই বিদেশে যান জনশক্তির ৮৭.৬৪% শতাংশ।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর, প্রথম আলো : বুদ্ধিদীপ্ত চোখের একজন মানুষ ২২ সেপ্টেম্বর, প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন। দেখা করতেই বললেন, 'আমার মধ্যে কিছু প্রতিভা আছে। কী প্রতিভা? এরপর তার প্রতিভার কথা বললেন এবং নমুনাও দেখালেন। দেখালেন ১৬ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলতে পারে এবং ১ মিনিটে ২০০ দেশের নাম বলতে পারে। কুস্টিয়া সদর উপজেলার পন্মনগর গ্রামের কৃষক মোক্তার হোসেন ও আছিয়া খাতুনের চার ছেলেমেয়ের মধ্যে মো: রফিকুল ইসলাম সবার বড়। এস.এস.সি. পরীক্ষার ফল বার হওয়ার পরের দিন থেকেই চাকরিতে ঢুকে গেলাম। কারণ, বাবার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। বললেন রফিকুল। ৩২ বছরের জীবনে চাকরি করছেন ১৪ বছর ধরে। রফিকুল ইসলাম ২০০৭ সালে পাশের গ্রামের মোছা. বেবী নাজনীনকে বিয়ে করেছেন। তাঁদের একমাত্র ছেলের বয়স দেড় মাস। রফিকুল বললেন, 'আমি নিজে লেখাপড়া বেশি করতে পারি নাই। তাই আমি চাই আমার স্ত্রী ও ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। বেবী নাজনীন এরই মধ্যে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন, একটা স্কুলে শিক্ষকতা করছেন। আর একই সঙ্গে এম.এ. শ্রেনীতে পড়ছেন।

২০১৪ সালের ২৩ অক্টোবর, প্রথম আলো : দায়মুক্তি পাচ্ছেন ক্ষমতাসীনেরা। ছাড় পাচ্ছেন না বিরোধী দলের রাজনীতিবিদেরা। ১,৫৯৮ জন দায়মুক্তি পান আট মাসে। আরো বলা হচ্ছে-দেশে এ বছর ১৯ লাখ লোকের কর্মসংস্থান হবে।

২০১৪ সালের ২১ নভেম্বর, প্রথম আলো : আড়াই হাজার বছর পর লবণের ব্যবসা ছাড়ছে চীন সরকার। চীন হচ্ছে বিশ্বে ভোজ্য ও রাসায়নিক শিল্পে ব্যবহার্য লবণের বৃহত্তম ভোক্তা দেশ। ২০১২ সালের হিসেবমতে, প্রায় ১৪০ কোটি মানুষের এই দেশ বিশ্বে লবণের মোট চাহিদার ২৫ শতাংশ ব্যবহার করে। লবণের বৈশ্বিক চাহিদার প্রায় ৪৬ শতাংশ মিটিয়ে খাকে চীন, যুক্তরাষ্ট্র ও ভারত। চীনে লবণ উৎপাদন হয়-সাত কোটি ১০ লাখ মেট্রিক টন, যুক্তরাষ্ট্রে-চার কোটি টন ও ভারতে-এক কোটি ৮০ লাখ টন। কোনো কোনো গবেষকের মতে, চীনে খ্রীষ্টপূর্ব ৭০০ সাল থেকেই লবণ নিয়ে চীনা সরকার একচেটিয়া ব্যবসা করে আসছে।

২০১৪ সালের ৩০ নভেম্বর, প্রথম আলো : বিশ্ব ঐতিহ্যের সম্মান হারাবে সুন্দরবন। উউনেসকোর হুঁশিয়ারি, রামপাল বিদ্যুৎকেন্দ্র, পশুর নৌপথ ও শিল্পকারখানা স্থাপন নিয়ে আপত্তি।

২০১৪ সালের ৮ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ পত্রিকার খবর : বছরে ১২ লাখ নারীর বিয়ে।। ১২ শতাংশই বালিকা বধু।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর, প্রথম আলো : শিশু জিহাদ মারা যাওয়ার পর রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির যে অরক্ষিত পাইপটিতে পড়ে শিশু জিহাদ মারা গেছে, সেটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৬-১২-২০১৪ তারিখ তিনটার পর শিশুটি পানির পাইপটিতে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। পাইপের ব্যস ১৭ ইঞ্চি ও পাইপের গভীরতা ২৫৬ ফুট। পাইপটি অরক্ষিত অবস্থায় না রাখলে এ শিশুটির জীবন যেত না। এর জন্য দায়ী যারা পাইপটি অরক্ষিত রেখেছে। তাদের শাস্তি হওয়া উঁচিত।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর, প্রথম আলো : রাজনৈতিক সহিংসতায় ছয় বছরে ৯০৮ জন। ছয় বছরে ২৯ জন জনপ্রতিনিধি খুন, আওয়ামী লীগের ১৮ জন। ২০১৩ সালে ৫০৭ খুন। ৬ বছরে আওয়ামী লীগ ও সহযোগীদের হাতেই নিজেদের ১৭২ কর্মী খুন। দল বাঁচাতে পারেনি ২৪৬ জনকে। ছয় বছরে অভ্যন্তরীণ কোন্দল-বিএনপির ৩৪ খুন।

২০১৫ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো : বিশ্বসেরা ১০০ গবেষণা সংস্থার তালিকায় বিআইডিএস। বিশ্বের আট হাজার গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে বিআইডিএস-এর অবস্থান ৯৭তম।

২০১৫ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো : হরতাল-অবরোধে প্রতিদিন আর্থিক ক্ষতি ২,২৭৮ কোটি টাকা।

২০১৫ সালের ২৬ জানুয়ারি, প্রথম আলো : ঢাকার ৫৫ শতাংশ পথখাবারে জীবাণু। আইডিডিআরবির গবেষণা বলছে, বিক্রেতাদের সচেতন করে খাবার নিরাপদ করা সম্ভব।

২০১৫ সালের ২৮ জানুয়ারি, প্রথম আলো : ২০১৮ সালে দেশে দারিদ্র থাকবে না : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় তিনি এ কথা বলেন। আমি মো: জাকির হুসেন(আলমগীর) বলি যে, আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আয়ের আরো বৈষম্য বাড়বে এবং দারিদ্র দূর হবেনা।

২০১৫ সালের ২ এপ্রিল, প্রথম আলো : ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধ ও হরতালে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জন।

২০১৫ সালের ১৯ এপ্রিল, প্রথম আলো : পিউ রিসার্চ সেন্টারের জরিপ। ৪৪টি দেশে গত বছর ওই জরিপ চালানো হয়। বাংলাদেশে ৩৯ শতাংশ পরিবারে সাইকেল আছে। বাংলাদেশে ৩(তিন) কোটি পরিবার বাস করে। সাইকেল আছে-১,১৭,০০,০০০(এক কোটি সতের লক্ষ) পরিবারের। আর মোটরসাইকেল আছে-১৮ শতাংশ পরিবারের মানে-৫৪,০০,০০০(চুয়ান্ন লক্ষ) ও মোটরগাড়ি আছে-২ শতাংশ পরিবারের মানে-৬,০০,০০০(ছয় লক্ষ)। ভারতে ৬২ শতাংশ পরিবার সাইকেল চালায় এবং পাকিস্তান বাইকেল চালায় ৩৬ শতাংশ। ভারতে গাড়ি-৬ শতাংশ, পাকিস্তানে গাড়ি-৩ শতাংশ। ভারতে-৪৭ শতাংশ এবং পাকিস্তানে ৪৩ শতাংশ মোটরসাইকেল। জরিপের সময় প্রিন্সটন সার্ভে রিসার্চ অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী : বাংলাদেশ ও ভিয়েতনাম সবচেয়ে পিছিয়ে আছে। সবচেয়ে এগিয়ে আছে যেসব দেশগুলো মোটরগাড়ি ব্যবহার করে-ইতালি-৮৯ শতাংশ পরিবার, যুক্তরাষ্ট্র-৮৮%, জার্মািন-৮৫%, ফ্রান্স-৮৩%, দক্ষিণ কোরিয়া-৮৩%, মালয়েশিয়া-৮২% এবং জাপান-৮১%। ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ দেশগুলো হলো-থাইল্যান্ড-৮৭%, ভিয়েতনাম-৮৬%, ইন্দোনেশিয়া-৮৫%, মালয়েশিয়া-৮৩%, চীন-৬০%, নাইজেরিয়া-৩৫%। এ তালিকায় বাংলাদেশ ১৮তম। আর সাইকেল ব্যবহারকারী দেশ হচ্ছে-জার্মািন-৮০%, জাপান-৭৮%, থাইল্যান্ড-৭৪%, পোলান্ড-৭০%, চিলি ও ভিয়েতনাম-৬৭%, চীন ও ইন্দোনেশিয়া-৬৫%, ইতালি ও দক্ষিণ কোরিয়া-৬৩%, ফ্রন্স-৫৯%। এ তালিকায় বাংলাদেশ ২৬তম।

২০১৫ সালের ২৬ এপ্রিল, প্রথম আলো : দেশে ৩০(ত্রিশ) লক্ষ মামলা আছে। বিচারব্যবস্থার সংস্কার ও আইন সহায়তা বৃদ্ধির সুপারিশ। অ্যাকসেস টু জাস্টিস : জুডিশিয়াল রিমিডি শীর্ষক সেমিনার। দীর্ঘকাল ধরে মামলা চলাও বিচার পাওয়ার ক্ষেত্রে একধরণের বঞ্চনা-সুরেন্দ্র কুমার সিনহা-প্রধান বিচারপতি।

২০১৫ সালের ৩০ এপ্রিল, প্রথম আলো : প্রাক-বাজেট আলোচনা-২০১৫-২০১৬। সম্পদ কর চালু করা হবে। বাংলাদেশে আর কোনো নতুন রাস্তা নির্মাণ করা হবে না। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়ন খাত অগ্রাধিকার পাবে। ২০১৮ সালে বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার বেশি। ইআরএফের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী-আবুল মাল আবদুল মুহিত।

২০১৫ সালের ৪ মে, প্রথম আলো : বাম্পার ফলন ফলিয়ে আবারও বিপদে কৃষক। বাজার সয়লাব শূন্য শুল্কে আমদানি করা ভারতীয় চালে, অতিরিক্ত সরবরাহের কারণে বাজারে ধানের দাম কমে গেছে, উৎপাদনমূল্য পাবেন না কৃষকেরা। সারা দেশের ১৮ হাজার চালকলের মধ্যে ১৫ হাজারই এখন বন্ধ হয়েছে।

২০১৫ সালের ১০ মে, প্রথম আলো : বার কাউন্সিল নির্বাচন-২০ মে। ভোটারসংখ্যা-৪৮,৪৬৫ জন। দেশে বর্তমানে-৮১টি জেলা বার আছে এবং সারাদেশে ৭৭টি ভোটকেন্দ্র আছে।

২০১৫ সালের ১৭ মে, প্রথম আলো : বার ও বেঞ্চের ভূমিকা নিয়ে সেমিনার : আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে সংশয়। নিম্ন আদালত থেকে সূপ্রিম কোর্ট পর্যন্ত প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এত মামলা অনিস্পন্ন রেখে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। সুরেন্দ্র কুমার সিনহা, প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

২০১৫ সালের ১৭ মে, প্রথম আলো : বড়কর্তােদর দুর্নীিত। ৫ টাকার কলম ৫০ টাকা, ২৫০ টাকার ব্যাগ ৯৫০ টাকা। অস্তিত্বহীন দোকানের নামে ভূয়া রসিদ। একটি বাড়ি একটি খামার।

২০১৫ সালের ১৯ মে, প্রথম আলো : ৪২ বছর কোমায় থাকার পর চলে গেলেন অরুণা। মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল কেইএম) হাসপাতালের সেবিকা অরুণা ১৯৭৩ সালে ওই হাসপাতালেরই এক পরিচ্ছন্নতাকর্মী সোহানলাল ভর্তা বাল্মীকির ধর্ষেণর শিকার হন। ধর্ষেণর পর কুকুর বেঁধে রাখার শিকল দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এর ফলে অরুণার মস্তিস্কে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যায়। চলে যায় দৃষ্টিশক্তিও। সম্পূর্ণ কমায় চলে যায় অরুণা। তাঁকে উদ্ধার করে কেইএম হাসপাতালেই ভর্তি করা হয়। এরপর সেই হাসপাতালেরই ৪ নম্বার কক্ষটি অরুণার ঠিকানা ছিল। তবে রোববার চিকিৎস কেরা বলেছিল অরুণার অবস্থার উন্নতি হয়েছে এবং গতকাল সোমবারই ৪৪ বছর কোমায় থাকার পর ১৮-০৫-২০১৫ তারিখ সকাল সাড়ে আটটায় মৃত ঘোষণা করে।

২০১৫ সালের ১৯ মে, প্রথম আলো : পদ্মা সেতু প্রকল্প-কাজ হয়েছে ১৮% ব্যয় বাড়ছে ৮ হাজার কোটি ৩০০ টাকা। এখন এর ব্যয় ধরা হয়েছে ২৮,৭৯৩ কোটি টাকা।

২০১৫ সালের ২২ মে, প্রথম আলো : ধান আছে, কৃষকের মুখে হাসি নেই-প্রাচুর্যের বিড়ম্বনা নিয়ে আমরা সাময়িক অসুবিধায় আছি-মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী।

২০১৫ সালের ২৩ মে, প্রথম আলো : সমুদ্র পথে মানব পাচার : থাইল্যান্ডের বন্দিশালায় ১৫ জেলার মানুষ-কক্সবাজার, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, বগুড়া, সুনামগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া-দেশান্তরি করছে অভাব।

২০১৫ সালের ১১ জুন, দৈনিক জনকন্ঠ : বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজ করে ১৩ লাখ শিশু। প্রতিরোধে প্রধান বাধা দারির্দয। বিশ্বে প্রতি ছয়জন একজন শিশুশ্রমে নিযুক্ত। দেশে প্রতিরোধী আইন আছে প্রয়োগ নেই। বাংলাদেশে ৩২ লাখ শিশু শ্রমিক আছে।

২০১৫ সালের ১৭ জুন, প্রথম আলো : গবাদিপশু পালনে অবদান ১০ হাজার কোটি টাকা। বিবিএসের জরিপ-(১) সারা দেশে গরু আছে-২,৮৫,৯৯,৭৯৯টি (২) সারা দেশে মহিষ আছে-৬,২৩,৩৮৩টি (৩) সারা দেশে ছাগল আছে-১,৯৪,৩৫,৬১৭টি ও (৪) সারা দেশে ভেড়া আছে-১৫,০৪,৮১১টি। ২০১৩-২০১৪ অর্থবছরের হিসাবে।

২০১৫ সালের ১ জুলাই, প্রথম আলো : সরকারি দলের সাংসদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক জানান, বর্তমানে দেশে-(১) ২ কোটি ৩৪ হাজার গরু (২) ১৪ লাখ ৫৭ হাজার মহিষ (৩) ৩২ লাখ ভেড়া এবং (৪) ২ কোটি ৫৪ লাখ ছাগল রয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে মাছের উৎপাদন ছিল-৩৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টন। একই সময়ে মাছের চাহিদা ছিল-৩৮ লাখ ৭৮ হাজার টন।

২০১৫ সালের ২৬ জুন, প্রথম আলো : দেশে পাঁচ বছরে ইয়াবার ব্যবহার বেড়েছে ৭ গুণ। আটকের পরিমাণ বেড়েছে ৫০ গুণ।

২০১৫ সালের ২৯ জুন, প্রথম আলো : মজুত গ্যাস ১৬ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এ হার অব্যহত থাকলে মজুত গ্যাস ২০৩১ সালের মধ্যে শেষ হয়ে যাবে।

২০১৫ সালের ২৯ জুন, প্রথম আলো : সংবাদ বিশেস্নষণ: খেলাপি ঋণ দ্বিগুণ করার অন্য রকম এক 'সাফল্য'। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লক্ষ টাকা। আর ছয় বছর পরে সেই খেলাপি ঋণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪ হাজার ৬৫৭ কোটি ৬৯ লাখ টাকা। ব্যাংকে টাকা রাখলে ছয় বছরে দ্বিগুণ হয়, এটা সবার জানা। কিন্তু খেলাপি ঋণও যে দ্বিগুণের বেশি বেড়ে যায়, সে কথা আর কতজন জানেন।

২০১৫ সালের ২ জুলাই, প্রথম আলো : এলাকাভেদে বাড়িভাড়া ঠিক করবে কমিশন। ছয় মাসের মধ্যে কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের। স্বাগত জানালেন আন্দোলনকারীরা।

২০১৫ সালের ৬ জুলাই, প্রথম আলো :বিবিএসের জরিপ-দুই-তৃতীয়াংশ শিশুকে মারধর করেন মা-বাবা। ৭৪.৪% শিশুকে মানসিক চাপ দিয়ে শৃঙ্খলা শেখানো হয়। প্রতি তিজন মায়ের মধ্যে একজন বিশ্বাস করেন, নিয়মকানুন শেখাতে সন্তানদের শারীরিক শাস্তি দেওয়া প্রয়োজন।

২০১৫ সালের ১০ জুলাই, প্রথম আলো : যুক্তরাজ্যের প্রতিবেদন : বাংলাদেশে ব্যবসার বড় সমস্যা ঘুষ, দুর্নীিত ও সাংঘর্ষিক রাজনীতি।

২০১৫ সালের ১১ জুলাই, প্রথম আলো : বিশ্ব জনসংখ্যা দিবস-১১ জুলাই, ২০১৫ তারিখ। আর বাংলাদেশে জনসংখ্যা নিবন্ধন শুরুই হয়নি। ২০১১ সালে জনসংখ্যা নিবন্ধন করার কথা ছিল, এখনও কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ-কিন্তু পাশের দেশ ভারত এ কাজ শেষ করেছে। এ হল আমাদের ডিজিটাল বাংলাদেশ। আমাদের কথায় ''ডিজিটাল বাংলাদেশ'' আমাদের কাজে নয়।

২০১৫ সালের ১১ জুলাই, প্রথম আলো : অব্যবস্থাপনায় প্রাণ গেল ২৭ জনের। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট অসংখ্য মানুষ, ছিল না নিয়ন্ত্রণব্যবস্থা।