২০১৫ সালের ২১ জুলাই, প্রথম আলো : যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থিবজ্ঞানী জাহিদ হাসান। আইনজীবি রহমত আলী ও গৃহিণী নাদিরা বেগমের ছেলে জাহিদ হাসান। ১৯২৪ সালে বোসন কণার অস্তিত্বের কথা ৯১ বছর আগে জানিয়েছিলেন সত্যেন বসু। এখন পদার্থিবজ্ঞানের ইতিহাসে যুক্ত হলেন আরেক বাঙালি জাহিদ হাসান। ১৯২৯ সালে হারম্যান ভাইল এই কণার অস্তিত্বের কথা প্রথম জানিয়েছিলেন। জাহিদ হাসান জানালেন,মোট তিন ধরণের ফার্মিয়নের মধ্যে ডরাক ও মারোয়ানা নামের বাকি দুই উপদলের ফার্মিয়ন বেশ আগেই আবিস্কৃত হয়েছে। দীর্ঘিদন ধরে বিজ্ঞানীরা ভেবেছেন, নিউট্টিনোই সম্ভবত ভাইল ফার্মিয়ন। কিন্তু ১৯৯৮ সালে নিউট্টিনোর ভরের ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর থেকে আবার ভাইল ফার্মিয়নের খোঁজ শুরু হয় এবং ৮৫ বছর পর অধরা কণার খোঁজ। ভাইল ফার্মিয়নের সন্ধান পেলেন জাহিদ হাসান।

২০১৫ সালের ২১ জুলাই, প্রথম আলো : পাহাড়ধস ঠেকাতে নেই স্থায়ী উদ্যোগ। ৯ বছরে ১৯২ জন নিহত।

২০১৫ সালের ২১ জুলাই, প্রথম আলো : ৬ বছরে দেশের ৫৭ লাখ মানুষ বাস্তুচ্যুত। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে বিশ্বের ১ কোটি ৯৩ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে।

২০১৫ সালের ২৪ জুলাই, প্রথম আলো : ধান সংগ্রহে জালিয়াতি। ৮৩ লাখ টাকায় ৩৭৮ মেট্রিক টন ধান সংগ্রহ। প্রায় সব ধান সরবরাহ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। মৃত কৃষকের নামেও ধান গেছে গুদামে। প্রায় ৪০ লাখ টাকা পকেটে পুরেছেন নেতারা।

২০১৫ সালের ২৫ জুলাই, প্রথম আলো : মোবাইল ব্যাংকিং-নিয়ম না মানায় উদ্বিগ্ন পুলিশ। গ্রাহক ২ কোটি ৮৬ লাখ। এজেন্ট ৫ লাখ ৩৮ হাজার। প্রতিদিন লেনদেন ৪২০ থেকে ৪৩২ কোটি টাকা। এজেন্ট সরাসরি টাকা পাঠাতে পারেন না। এক মাসেই বিকাশের ৯ হাজার এজেন্সি বাতিল।

২০১৫ সালের ২৫ জুলাই, প্রথম আলো : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অনেক, বড় বাধা দুর্নীিত। যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন।

২০১৫ সালের ২৫ জুলাই, প্রথম আলো : গাছের অবদান ১২,৩৯০ কোটি টাকা। বিবিএসের সমীক্ষা-২১ লাখ পরিবার গাছ লাগায়। বাঁশ উৎপাদন হয়-২,৩০৭ কোটি টাকার। ৪,৬৫০ কোটি টাকার লাকড়ি উৎপাদন হয়। কাঠ পাওয়া যায়-৬,৪০৭ কোটি টাকার। ৪১৫ কোটি টাকার মজুরি ও বেতন দিতে হয় প্রতিবছর গড়ে।

২০১৫ সালের ২৮ জুলাই, প্রথম আলো : ভোক্তারা মামলা করতে পারবেন।

২০১৫ সালের ২৮ জুলাই, প্রথম আলো : ১৬ হাজার ৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য। চলতি অর্থ বছরের জন্য কৃষিঋণ নীতিমালা ঘোষণা।

২০১৫ সালের ২৮ জুলাই, প্রথম আলো : দূষিত রক্তের ৮৯ শতাংশে হেপাটাইটিসের জীবাণু।

২০১৫ সালের ২৮ জুলাই, প্রথম আলো : ঢাকায় বস্তিুবাসীর জন্য পানি ও পয়োনিস্কাশন বড় চ্যালেঞ্জ।

২০১৫ সালের ২৮ জুলাই, প্রথম আলো : সড়ক নিরাপত্তা ঝুঁকির মুখে। ছয় মাসে যথাযথ পরীক্ষা ছাড়া ৩২ হাজার পেশাদার চালকের লাইসেন্স নবায়ন। শাহজাহান খানের ফেডারেশনের তালিকা ধরে ১৯৯০ সাল থেকে ১ লাখ ৯০ হাজার লাইসেন্স প্রদান।

২০১৫ সালের ২৮ জুলাই, প্রথম আলো : বাঘ গণনা জরিপ-২০১৫। সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র-১০৬। আগের জরিপে বাঘের সংখ্যা-২০০৪ সালে-৪৪০টি। ২০০৬ সালে-২০০টি এবং ২০১০ সালে ছিল-৪০০-৪৫০টি।

২০১৫ সালের ২৮ জুলাই, প্রথম আলো : প্রথম আলো কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত-প্রতিবেশীকে নিয়ে বিকাশের নীতিতে বিশ্বাসী চীন।

২০১৫ সালের ২৯ জুলাই, প্রথম আলো : মালয়েশিয়ার বন্দিশিবির ও জেলে ৩ হাজার বাংলাদেশি।

২০১৫ সালের ১ আগস্ট, প্রথম আলো : মার্কিন যুক্তরাষ্ট্রে কুকুর ও বিড়ালের জন্য বছরে বাংলাদেশের দেড়গুণ বাজেট।

২০১৫ সালের ৩ আগষ্ট, ডিসকভারী চ্যানেলে বলেছে-বিশ্বে বর্তমানে ৪০(চল্লিশ) কোটি মানুষ ডায়াবেটিক রোগে ভুগছে।

২০১৫ সালের ৭ আগস্ট, প্রথম আলো : সাড়ে তিন বছরে ৯৬৮ জন শিশু হত্যা। শিশু অধিকার ফোরামের তথ্য। শিশুর প্রতি নিষ্ঠুরতা। ২০১২ সালে-২০৯ জন, ২০১৩ সালে-২১৮ জন, ২০১৪ সালে-৩৫০ জন ও ২০১৫ সালের জুলাই পর্যন্ত-১৯১ জন শিশু হত্যা করা হয়েছে।

২০১৫ সালের ৭ আগস্ট, প্রথম আলো : সংখ্যালঘুদের সম্পত্তি দখল করছেন মন্ত্রী-সাংসদ-প্রশাসন। সংবাদ সম্মেলনে হিন্দুৃ বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিযান।-বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রানা দাশগুপ্ত। পাশে ঐক্য পরিষদের অন্য নেতারা।

২০১৫ সালের ৮ আগস্ট, প্রথম আলো : একের পর এক বস্নগার হত্যা। ৭ আগস্ট, ২০১৫ নীলাদ্রি চট্টোপাধ্যায়-চার তরুণ ঘরে ঢুকেই কোপাতে শুরু করে। গণমাধ্যমে পাঠানো ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার আনসার আল ইসলাম নামের এক সংগঠনের। ১২ মে, ২০১৫ সালে-অনন্ত বিজয় দাশ। ৩০ মার্চ, ২০১৫ সালে-ওয়াশিকুর রহমান। ২৬ ফেব্রুয়ারি, ২০১৫ সালে-অভিজিৎ রায়। ১৫ ফেব্রুয়ারি, ২০১৩ সালে-রাজীব হায়দার।

২০১৫ সালের ৯ আগস্ট, প্রথম আলো : সেবা নিতে আসা ৮০% শিশুই ছিল ধর্ষেণর শিকার।

২০১৫ সালের ২৬ আগস্ট, প্রথম আলো : প্রতিদিন ৫৫ লাখ পাঠক। বিশ্বজুড়ে পড়ছেন প্রথম আলো। দেশে ছাপা কাগজ পড়ছেন ৪৩ লাখ। ডিজিটাল মিডিয়াতে পড়ছেন ১২ লাখ। বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো।

২০১৫ সালের ২৮ আগস্ট, প্রথম আলো : আধুনিক গণপরিবহন ছাড়া যাত্রী দুর্ভোগ নিরসন অসম্ভব-গোলটেবিল আলোচনায় বক্তারা। গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, যোগাযোগমন্ত্রী সব সময় দৌড়ঝাঁপ করেন। কিন্তু কোনদিন তাঁর মুখে রাজধানীর গণপরিবহনব্যবস্থা নিয়ে কিছু শোনা যায় না। আমার ধারাণামতে এখানে যোগ করছি যে-প্রাইভেট গাড়ী বাংলাদেশে নিষিদ্ধ করা গেলে বা আমাদের দেশের রাস্তাগুলো তিনতলা করতে পারলে যানজটমুক্ত হবে নতুবা হবে না।

২০১৫ সালের ২৮ আগস্ট, প্রথম আলো : বাংলাদেশে আইনজীবীর সংখ্যা-৪৩,৩০২ জন। তাঁরা ৭৭টি কেন্দ্রে বার কাউন্সিলের নির্বাচনে ভোট দেয়।

২০১৫ সালের ৫ সেপ্টেম্বর, প্রথম আলো : উন্নয়নের চাপে খাল সব নালা। চার বছরে ৭০ কোটি টাকা খরচ, জলাবদ্ধতা বেড়েছে। জিরানী ও বাসাবো খালের প্রস্থ বড়জোর ৬ থেকে ৭ মিটারে নামিয়ে আনা হয়েছে। হওয়ার কথা অন্তত ২০ থেকে ৩০ মিটার। অধ্যাপক মুজিবুর রহমান-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর, প্রথম আলো : ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সভায় ''ময়মনসিংহ''কে অষ্টম নতুন বিভাগ করা হয়েছে। চারটি জেলা নিয়ে-ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার মানুষ খুশি। এ বিভাগের আয়তন-১০ হাজার ৫৮৪ বর্গিকলোমিটার এলাকার মধ্যে লোকসংখ্যা হবে প্রায় ১ কোটি ১৩ লাখ ১০ হাজার।

২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর, প্রথম আলো : বাংলাদেশে ২২% শিশু কম ওজন নিয়ে জন্মায়। বৈশ্বিক পুষ্টি প্রতিবেদন-২০১৫।

২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর, প্রথম আলো : অফিশিয়াল পাসপোর্ট ৬ মাসে ৫ শতাংশ পাসপোর্ট জাল। ১০৮টি মামলার প্রস্তুতি পাসপোর্টধারীরাই আসামি হবেন।

২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর, প্রথম আলো : টিআইএন থাকলেই রিটার্ন জমা দিতে হবে না। গত করবর্ষ ২০১৪-২০১৫ থেকে টিআইএন থাকলে রিটার্ন জমার বাধ্যবাধকতা উঠিয়ে দেয়া হয়েছে। কর দাতার বাসায় একটি ল্যান্ড ফোন থাকলে, ১ হাজার ৬০০ বর্গফুটের বেশি আয়তনবিশিষ্ট বহুতল ভবন থাকলে এবং ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচনের প্রার্থী হলে আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু এ বাধ্যবাধকতাও উঠিয়ে দেওয়া হয়েছে। আপনার আয় করমুক্ত আয়সীমার নিচেই রয়েছে-তাহলে রিটার্ন জমা দিতে হবে না।

২০১৫ সালের ২২ সেপ্টেম্বর, প্রথম আলো : টাঙ্গাইলের কালিহাতীতে কোন ম্যাজিষ্ট্রেটের নির্দেেশ গুলি করা হয়েছে, তা প্রকাশ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর, প্রথম আলো : সেমিনারে গবেষক জয়া চ্যাটার্জি-দেশভাগ থামিয়ে দেয় বাংলার মানুষের গতি। জয় চ্যাটার্জি ভারত বিভাগকে দেখেছেন খানিকটা ভিন্ন দৃষ্টিতে। এর কিছুটা পরিচয় পাই তাঁর বিখ্যাত বই বেঙ্গল ডিভাইডেড-এ। সহযাত্রী ইতিহাসকারেরা যখন বাংলা ভাগের জন্য মুসলমানদের দায়ী করেছেন, তখন জয়া চ্যাটার্জী তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন, দায়টা বেশি ছিল বাঙালি হিন্দু মধ্যবিত্তেরই। জয়া চ্যাটার্জি বলতে চেয়েছেন, যাঁরা অনিচ্ছা সত্তেও জন্মভুমি বা আশ্রিত ভুমিতে থেকে গেছেন তাঁরা রাজনৈতিক, অর্থৈনতিক, সামাজিক সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। দেশ বিভাগ তাঁদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনেনি বরং জীবনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তা ও দারির্দেযর মধ্যে। গত মঙ্গলবার জয়া ঢাকায় এসেছেন। শিলিগুড়ির মেয়ে জয়া চ্যাটার্জি ইতিহাস নিয়ে পড়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অক্সফোর্ডে পিএইচডি। এরপর কেমব্রিজের ট্রিনিটি কলেজে অধ্যাপনা ও অব্যাহত গবেষণা। তিনি মনে করেন, ভালো শিক্ষকেরাই ভালো গবেষক হন না। ভালো গবেষক হতে হলে একটু ক্যাপাটে হতে হয়। জয়ার গবেষণা দেখলে তেমনই মনে হয়। তাঁর গবেষণার ক্ষেত্র দক্ষিণ এশিয়া থেকে বিশ্ব ইতিহাস। পনেরো শতকের ইউরোপ থেকে বর্তমান দক্ষিণ এশিয়া।

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর, প্রথম আলো : সরকারি চাকরির আবেদনে সত্যায়ন থাকছে না। 'শ্রেণি" না থাকায় সত্যায়ন করবেন কে?

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর, প্রথম আলো : বিশ্বব্যাংকের প্রতিবেদন-ঢাকা বিশ্বের ২৯টি মেগাসিটির মধ্যে একটি। বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আরও বলেন, ২০৪৬ সালে দেশের নগর ও গ্রামীণ এলাকার জনসংখ্যা প্রায় কাছাকাছি হয়ে যাবে। শহরে ১২ কোটি আর গ্রামে ১২ কোটি।

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর, প্রথম আলো : ডিগ্রি পরীক্ষায় প্রথম শ্রেণি পেলেন সেই জাকারিয়া। জাকারিয়া হোসাইন নীলফামারীর বাসিন্দা। ২০০৭ সালে হঠাৎ দৃষ্টিশক্তি হারানোয় তিনি এইচএসসি পরীক্ষা দিতে পারেননি। দৃষ্টিশক্তি ফিরে না পেলেও জাকারিয়া আবার হাতে তুলে নেন বই-খাতা। ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শুরু হয় তার।

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর, প্রথম আলো : ব্যক্তিগত নিরাপত্তায় বাংলাদেশ ৩০তম।

২০১৫ সালের ১ অক্টোবর, প্রথম আলো : দেশ থেকে কেন টাকা পাচার হয়। প্রধান ছয়টি কারণ-রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা, দুর্নীিত, বিনিয়োগের সুযোগ কম, কালো টাকা ও কর এড়ানো।

২০১৫ সালের ৫ অক্টোবর, প্রথম আলো : বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় অভিযোগ। ঢাকার খোলা জায়গা দখল করছে সরকারি প্রতিষ্ঠানও। একটি শহরের অন্তত ২৫ শতাংশ খোলামেলা এলাকা থাকা প্রয়োজন, সেখানে ঢাকায় জায়গা আছে মাত্র সাড়ে ৮ শতাংশ।

২০১৫ সালের ৫ অক্টোবর, প্রথম আলো : ঢাকায় নিবন্ধিত রিকশা ৮০ হাজার! আর বর্তমানে রিকশা চলে ১০ লাখেরও বেশি-বলেছে মেয়র আনিসুল হক। আমার মনে হয় চার থেকে সাড়ে চার লাখ রিকশা হতে পারে।

২০১৫ সালের ৬ অক্টোবর, প্রথম আলো : জাপানি নাগরিক কুনিওর লক্ষ্য ছিল কীটনাশক ছাড়াই ধান ও আলুর চাষ। কুনিও মূলত কৃষি বিশেষজ্ঞ। তিনি কীভাবে কীটনাশক ছাড়া ফসল উৎপাদন ও ফলন বাড়ানো যায়-এ নিয়ে কাজ করতেন। রংপুরে গিয়ে পরীক্ষামূলকভাবে পশুখাদ্য চাষ শুরু করেন।

২০১৫ সালের ৯ অক্টোবর, প্রথম আলো : গত ২৬ জানুয়ারি, ২০১৫ তারিখ মন্ত্রিপরিষদ বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ গঠনের লক্ষ্যে একটি সিদ্ধান্ত হয়। সুপারিশ পেশ করে ২১ সেপ্টেম্বর, ২০১৫ তারিখ মন্ত্রিপরিষদ বিভাগ নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। কুমিল্লা বিভাগ গঠনের প্রশাসনিক কাজ শুরু এবং দপ্তরের জন্য দুটি স্থানের প্রস্তাব।

২০১৫ সালের ১০ অক্টোবর, প্রথম আলোর ছুটিরদিনে : চ্যাম্পিয়ন নাদিয়া-'দ্যা গ্রেট ব্রিটিশ বেক অফ'। বিবিসি আয়োজিত রান্না-বিষয়ক প্রতিযোগিতার এই টিভি অনুষ্ঠান যুক্তরাজ্যের তুমুল জনপ্রিয়। ৭ অক্টোবর, চূড়ান্ত পর্বের অনুষ্ঠান দেখেন প্রায় দেড় কোটি মানুষ। আর এই অনুষ্ঠানে তৈরি হয় ইতিহাস। ব্রিটিশ বেক অফ শিরোপা জেতেন নাদিয়া হোসেইন। এই প্রথম বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভুত কোনো প্রতিযোগী। প্রতিযোগিতার ধারণপর্বে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন নাদিয়ার গল্প শোনাচ্ছেন উজ্জল দাশ।

২০১৫ সালের ১৩ অক্টোবর, প্রথম আলো: আইএলওর বিশ্ব যুব কর্মসংস্থান প্রবণতা ২০১৫ প্রতিবেদনে বাংলাদেশের চিত্র। উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের-২৬.১% বেকার। যুবশক্তির-১১% বেকার। যুবসমাজই দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে, এমন ২৮ দেশের তালিকায় বাংলাদেশ। ১৫-১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের ১৬.৭% ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। ৪৩% যুবক ও ৪১% যুবতী স্থায়ী কাজ করেন না। সারা বিশ্বে যুব বেকারের হার ১৩.১%।

২০১৫ সালের ৬, ১৪ ও ২২ অক্টোবর প্রথম আলো : এএফপির পরিসংখ্যান: মিনায় পদপিষ্টে নিহত হাজির সংখ্যা-২১৩৯ জন। এর মধ্যে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে-১৩০ জন।

২০১৫ সালের ১৭ অক্টোবর, প্রথম আলো: ময়মনসিংহ শহরে ৫ লাখ মানুষের শহরে চলার জন্য নেই বাস সার্ভিস।

২০১৫ সালের ২৩ অক্টোবর, প্রথম আলো: দেশে মধ্যবিত্তের সামর্থ বাড়ছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠানের তথ্য-বাংলাদেশে মধ্যবিত্ত আছেন জনসংখ্যার ৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ। প্রতিবছর যুক্ত হচ্ছে ২০ লাখ মানুষ। ৮১% মনে করেন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জল। ভিয়েতনামে এমন মধ্যবিত্ত আছে ২১ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩৮ শতাংশ ও থাইল্যান্ডে ৫৯ শতাংশ মানুষ। আয়ের ভিত্তিতে বাংলাদেশের ভোক্তাশ্রেণিকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পাঁচ সদস্যের একটি পরিবার, যাদের মাসিক আয় ১৫০ ডলার বা তার কম, তাদের বলা হয়েছে বটম অব দ্য পিরামিডঃ ১৫১ থেকে ২৫০ ডলার আয় করা পরিবারকে এ্যাসপিরেন্ট বা আগুয়ান শ্রেণি; ২৫০ থেকে ৪০০ ডলার আয় করা পরিবারকে বিকাশমান মধ্যবিত্ত; ৪০১ থেকে ৬৫০ ডলার আয়কারী পরিবারকে স্থিতিশীল আর ৬৫০ ডলারের বেশি আয় করা পরিবারকে সচ্ছল হিসেবে ধরে নেওয়া হয়েছে। এ গবেষণার জন্য শেষের দু'টি শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, এ দুটি শ্রেণির নিজেদের মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি আরামদায়ক ও বিলাশী পণ্য কেনার সামর্থয আছে।

২০১৫ সালের ২৩ অক্টোবর, প্রথম আলো: অবসরসুবিধা পেতেই যত অসুবিধা। বেসরকারি শিক্ষকদের ৪৭ হাজার আবেদন পড়ে আছে। নিয়মানুযায়ী বয়স ৬০ বছর অথবা চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অবসরে যান। তবে কেউ মারা গেলেও নির্ধািরত পরিমাণ টাকা পাবেন। আবার অন্তত ১০ বছর পূর্ণ করে স্বেচ্ছায় অবসরে র গেলে জমা হওয়া শুধু ৪ শতাংশ চাঁদার টাকা সুদসহ পাবেন। ২০০২ সালে অবসরসুবিধা বোর্ড প্রতিষ্ঠা হলেও কার্যকর হয় ২০০৫ সালে।

২০১৫ সালের ১ নভেম্বর, প্রথম আলো: দেশে রেশম কারখানা ১৪টি।

২০১৫ সালের ১১ নভেম্বর, প্রথম আলো:পস্ন্যান ইন্টারন্যাশনালের গবেষণায় তথ্য-৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।

২০১৫ সালের ১৯ নভেম্বর, প্রথম আলো: দেশে ১ কোটি ৬০ লাখ প্রতিবন্ধী অধিকারবঞ্চিত।

২০১৫ সালের ২০ নভেম্বর, প্রথম আলো: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ২৬ কোটি দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে জাািতসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিসি) অর্জণ সম্ভব নয়। ভারত, বাংলাদেশ ও নেপালের সাংসদরা সম্মেলন করেন ঢাকাতে।

২০১৫ সালের ১৯ ডিসেম্বর, প্রথম আলো: দেশে ২ লাখ ৩৩ হাজার শরণার্থী আছে। বিদেশে ৩৯ হাজার বাংলাদেশি শরণার্থীর অবস্থায় আছে। ইউএনএইচসিআরের প্রতিবেদন।

২০১৫ সালের ১৯ ডিসেম্বর, প্রথম আলো: মুক্তিযোদ্ধা হওয়ার বয়স আরও কমছে। প্রথমে ১৫ বছর, তারপর ১৩। এবার ১২ বছর ৪ মাস করার প্রস্তাব।