এক মাঘে শীত যায় না।" বাংলা প্রবাদ।
'যৌবনে ঠিক না হলে বুড়ো ভয়সে কেউ ঠিক হয় না।' আফ্রিকান প্রবাদ।
'কিছু না দিয়ে কিছু চেয়ো না।' আলবেনীয় প্রবাদ।
'সবচেয়ে কঠিন যুদ্ধটি আমাকে করতে হয় স্ত্রীর সঙ্গে।-মোহাম্মদ আলী (১৯৪২-) মার্কিন মুষ্টিযোদ্ধা।
যদি সুখের বিয়ে করতে চাও, তাহলে সমান কাউকে বিয়ে করো। ওভিদ (খ্রিষ্টপূর্ব ৪৩-১৭), রোমান মহাকবি।
সহমর্মী স্ত্রীই পুরুষের শ্রেষ্ঠ সম্বল।-ইউরিপিডিস (খ্রিষ্টপূর্ব ৪৮৪-৪০৬), গ্রিক নাট্যকার।
যদি না জান, তাহলে নিজেকে বল যে তুমি জান না। আর যদি জান তাহলে বল যে তুমি জান-এটাই জ্ঞান।-কনফুসিয়াস (খ্রিষ্টপূর্ব ৫৫১-৪৭৯)।
শরীরের ওজন বাড়লেই বিপদ?
সমাজে একটা কথা প্রচলণ আচে যে, বাঘে ছূলে ১৮(আঠার) ঘাঁ আর পুলিশে ছূলে ৩৬(ছয়ত্রিশ) ঘাঁ।
মাকড়সার কামড়ে রোগ ছড়ায় না। অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দু'জন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।
যার কাছে গোপন কথা বলা হয়, আপনার স্বাধীনতাটুকু তার কাছেই গচ্ছিত থাকে।-প্রবাদ
তিনজন মিলে একটি কথা গোপন রাখতে পারে, যদি দু'জনই হয় মৃত। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
অত্যাচারীকে অত্যাচারের প্রতিফলন ভোগ করতেই হবে।
ভদ্রলোক সেই, বড় সেই, যে সত্যের উপাসক।
বর্তমান সময়কে কাজের উপযুক্ত সময় মনে করবে। আর.জি. ইন্টার সোল।
নিজের বিপদের কথা সত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাসবোধ করবে।
যা তুমি স্বয়ং করোনা বা করতে পারনা, তা অন্যকে করতে উপদেশ দিওনা। হযরত আলী রা.।
একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জার্গরত করতে পারে না।-শেখ সাদী।
বাঘের উপর দয়া করা ছাগলের উপর জুলুম করার নামান্তর।-শেখ শাদী রা.।
যার ঘুম নেই তার মতো দুঃখী নেই।
বড় হতে হলে সর্বােগ্ন সময়ের মূল্য দিতে হবে।
যে কখনো কিছু পায়নি, সে বঞ্চিতদের দুঃখ বুঝবে।-রবার্ট হেনরীক।
যেখানে বিচার আছে-সেখানে স্বাধীনতা আছে।-পুটাস।
যে নিজেকে অপমানিত হতে দেয়-সে অপমানিত হওয়ার যোগ্য।-কোরনেন্ড।
যে নিজের জন্য বেশী চিন্তা করে, সে দেশের জন্য কিছুই করতে পারে না।-
যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসা যায় না।- অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহত্ব খুঁজে পায় না।-আলমগীর।
অহংকার এমন এক আচরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে।-জাহাবী।
সময় বেশী গেলেও ধৈর্য সহকারে কাজ করলে, তাহলেই প্রতিষ্ঠা পাবে।-
মনোযোগ প্রতিভার উদ্রেগ করে।-
চীনে "এক শিশু" নীতি। ১৯৮০ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিল।
একটি ভাল কাজ কখনো হারিয়ে যায় না।-
দূরত্বকে অতিক্রম করার মত সাহস ও শক্তি না থাকলে, দূরত্বকে দূরত্বই মনে হবে।
প্রতারনা হচ্ছে বিষাক্ত পানিরমতো, যেদিক দিয়ে যাবে সেদিকেই ক্ষতিগ্রস্থ্য হবে।
পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয়, পাঠ্যপুস্তক তা দিতে পারে না।-মার্ক টোয়েন।
আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে-শিক্ষা পরিপূর্ণ হয় না।
সাহসিকতার মধ্যেই রয়েছে মুক্তি ও স্বাধীনতা।
জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কী করেছি সেটাই মুখ্য প্রশ্ন।
আপনি কি ১০০(একশত) বছর বাচতে চান? তা'হলে প্রচুর পরিমাণে শাক-সবজি খান। অন্যকিছু দিয়ে পেট ভরাবেন না, প্রচুর ঘুমাবেন এবং সহজভাবে নেন।
প্রয়োজন মানুষকে শেখায় নতুন সংরক্ষণ কৌশল।
সেই কবে বঙ্কিম বাবু বলেছিলেন যে-"আইন সেতো তামাসা মাত্র। বড়লোকরাই পয়সা খরচ করিয়া সে তামাসা দেখিতে পারে। সেই কথা আজো সত্যি। মরেতো আমার আপনার মতো লোকেরাই।"
লিখতে গিয়ে মনে পড়ছে যে-২০০ বছরের বেশি আগে বিলেতের লর্ড চেষ্টারফীল্ড
বলেছিলেন যে, বিবাহ এবং ধর্মিবশ্বাস এ দু'টোর ব্যাপারে কাউকে পরামর্শ দিতে তিনি নারাজ
কারণ ইহজীবনে আর পরজীবনে কারোর যন্ত্রণার দায়িত্ব নিতে তিনি তৈরী নন।
মুষ্টিমেয় মানুষের উন্নতি হলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে বাধ্য।
যে দেশে লাখ টাকায় একখানা লেহেঙ্গা বিক্রি হয়-সে দেশের মানুষ শীতে ও না খেয়ে মরে।
ভারত বিশ্বের সর্ববৃহত স্বর্ণ ব্যবহারকারী দেশ।
বিশ্বের অর্ধেক অনাহারী মানুষই বাস করে ভারতে।
সুস্থ হার্টের জন্য হাটুন-ক্লোনিং-এর মাধ্যমে বার্ধক্য জয়।
অসৎ লোক কাউকে সৎ মনে করেনা। সকলকেই সে নিজের মত ভাবে।
মন খুলে যে হাসতে পারে না, সে পৃথিবীর সবচেয়ে অসূখী ব্যক্তি।
দুর্নীিত এখন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে-প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।
যে বিবেকের শাসনকে অস্বীকার করে কাজ করে, শিগগিরই সে বিবেকের কাছে নতি স্বীকার
করে।
স্বচেতন লোকের অসংখ্য চোখ আছে-সেনেভার।
জ্ঞান উত্তম, কারণ জ্ঞান বিতরণে বাড়ে, কিন্তু সম্পদ বিতরণে কমে।
বড় হতে হলে সর্বােগ্র সময়ের মূল্য দিতে হবে।
কেবল আইন করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না-প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।
শিশুর ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে শিক্ষা দেয়া উচিত। তবেই সে একদিন কালজয়ী বিশেষজ্ঞ
হবে।
সম্পদ মানুষের মধ্যে শক্রতার সৃষ্টি করে। কিন্তু জ্ঞান মানুষকে বন্ধুতে পরিণত করে।
গুন থাকলেও চেষ্টা না করলে এ জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না।-
প্রজাদের অবজ্ঞা করে রাজা কখনো সম্মান পেতে পারে না।
প্রাপ্যের অতিরিক্ত যে আশা করে তাকে নিরাশ হতে হয়-হযরত আলী(রা.)।
বিখ্যাত লোকদের শুধু প্রসংশাই করবে না, তাদের অনুসরণও করবে।-আলমগীর।
তিনটি বিশেষ সময়ে তিন প্রকারের লোকের বিশেষ প্রয়োজন দেখা যায়-যুদ্ধে বীর পুরুষের
প্রয়োজন, ব্যাপক সঙ্কটের সময় ধৈর্যশীল লোকের প্রয়োজন ও বিপদে ভাইয়ের মত লোকের
প্রয়োজন।
যে মানুষকে সমাদর করে, চরিত্র ও মহত্ব যার গৌরব-তিনিই উত্তম।
বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না।-
জীবন খুবই সংক্ষিপ্ত। তোমার সমস্ত কাজ ঠিক সময়ে শেষ করতে হবে।-
একজন জনপ্রিয় লোক ভাল মানুষ নাও হতে পারে, আর একজন ভাল মানুষ জনপ্রিয় নাও হতে পারে।-
শব্দের তীব্রতা শিশুদের জন্য ক্ষতিকর।
ইউরোপের রুগ্ন ব্যক্তি তুরস্ক।
ভারতে ৭,০০০(সাত হাজারের) বেশি শহর ও ৬(ছয়) লাখ গ্রাম আছে।
আদম ও ইভের বয়সের পার্থক্য হলো-৮৪,০০০ হাজার বছর।
সরকারই সবচাইতে বড় মাস্তান।-ড. মুহাম্মদ ইউনুস বলেন-১২-০৯-১৯৯৭ সালে।
সামরাজ্যবাদ কাকে বলে: পুঁজির সর্বোচ্চ স্তরকে।
বুর্জোয়া কাকে বলে: ফ্রান্সের ভাষায়, ধনীদেরকে।
রাজনীতি কাকে বলে: রাষ্ট পরিচালনার যে নীতি তাকে রাজনীতি বলে এক কথায়।
রাষ্ট্র কাকে বলে: রাষ্টের একটা নিদ্র্দিষ্ট ভূখন্ড, একটা আমলাতন্ত্র, একটা পুলিশ বাহিনী, একটা স্ট্যান্ডিং আর্মী-এর বাহিরে রাষ্ট্রের কোন উপাদান পাওয়া যায়না।
রাষ্ট্রে একটি সরকার থাকে, সরকার যায়-আসে কিন্তু রাষ্ট্র ঠিকই থাকে।
দুর্নীিত, অপরাধ ও রাজনীতির মধ্যে রহিয়াছে যোগসূত্র।
ক্লোনিং পদ্ধতিতে মানুষের অনুরূপ মানুষ তৈরী নিষিদ্ধ করার আহবান।
চীনে মাটি ছাড়া আলু উৎপাদনের নয়া পদ্দতি। হারবিন হইতে সিনহুয়া।
আপস এবং সমঝোতাই জীবনকে সুন্দর করে।-সিডনি স্মিত।
অতিভোজন থেকে সব সময় বিরত থাকুন। বরং পরিমাণে বারবার খাদ্য গ্রহণের চেষ্টা করুন। এটাই স্বাস্থসম্মত।
ক্রুদ্ধ অবস্থায় নেয়া সিদ্ধান্ত কার্যকর না করাই শ্রেয়।-বার্নার্ড 'শ।
ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা।-টমাস ফুলার।
সেই সত্যিকারের মানুষ যে নিজের দোষত্রুটি অন্যকে দিয়ে বিচার করে।-লর্ড হ্যালিফক্স।
পাহাড়ের উপর যার অবস্থান তাকে কখনো লুকিয়ে রাখা যায় না।-ব্রনসন।
ক্ষুধার্ত মানুষ কখনো স্বাধীন মানুষ হতে পারে না।-স্টিভেনসন।
যে সব জায়গায় আছে-সে কোন জায়গায় নেই।-টমাস ফুলার।
একজন পীড়িত ব্যক্তি তার পীড়ার কথা ছাড়া কিছুই বলতে ভালোবাসে না।-স্যামুয়েল জনসন।
ধনলিপ্সা মানব মনের সুকুমার বৃত্তিগুলো নষ্ট করে দেয়।-টমসন।
যার বাড়িতে একটি লাইব্রেরী আছে, মানসিক ঐশ্বর্যের দিক দিয়ে সে অনেক বড়।-হেনরিক ইবসেন।
নিয়মানুবর্তিতা আরো দশটা কাজ বেশী করার পথ দেখায়।-অস্কার ওয়াইল্ড।
যার মাথার উপর ছাদ আছে, তার শান্তি আছে।-জনওয়েল।
প্রশ্ন থেকেই জ্ঞান-বিজ্ঞান ও দর্শেনর উৎপত্তি।-পেস্নটো।
ক্ষমা এবং আপসই শান্তির পথ।-ল্যামারাস।
মাছের তেল হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি কমায়।-সম্প্রতি এ তথ্য জানিয়েছেন ওয়াশংটননের চিকিৎসকরা।
তোমার কর্তব্যজ্ঞানই তোমার নেতা।-কাজী নজরুল ইসলাম।
মঙ্গলগ্রহে জীবনের অস্তিত্ব খোঁজা স্পিরিটের সাধ্যের বাইরে-এ তথ্যের পক্ষে প্রমাণ খুঁজতে গিয়ে নাসার স্পিরিট রোভার ৪৮ কোটি ৩০ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর এখন বিজ্ঞানীরা বলছেন এ ধরনের প্রমাণ হয়তো পাওয়া যাবে।
ইতিহাস সব কিছুই শিক্ষা দেয়, এমনকি ভবিষ্যতও।-ল্যাসাটিন।
একজন পিতা একশ' স্কুল শিক্ষকের চেয়ে বেশী।-জর্জ হার্বার্ট।
সবলেরা ভাগ্যকে নির্মাণ করে।-কিথ টমাস।
কোন জাতির প্রচারপত্রের নমুনা দেখে সে জাতির আদর্শের কথা বলা যেতে পারে।-ডগলাস।
মানুষকে যে আপন করতে পারে না জীবন সম্পর্কে তার ধারণা অপরিপক্ব থাকে।-ক্যাম্বেল।
মানুষকে জানো এবং তাকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শেখ।-শেলী।
দুর্ভােগ্যর শিক্ষালয়েই নিয়মানুবর্তিতা শিখতে হয়।-মহাত্মা গান্ধী।
সুন্দর পরিবেশই মানুষকে সুখ দিতে পারে।-ফিলিপ হেনরি।
ভদ্রতার গুণেই মানুষ আপনজনদের মাঝে প্রিয় হয়ে ওঠে।-টমাস হার্ডি।
ক্ষুধার্ত ও কর্মহীন মানুষ পরাধীনতার পরিচায়ক।-ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
আমাদের চরিত্র হচ্ছে আমাদেরই আচার-আচরণের ফল।-অ্যারিষ্টটল।
আজকের সাথে গতকালের পার্থক্য থাকবেই।-স্মিথ।
ক্রোধ দমন বা নিয়ন্ত্রণ করা একটি মহৎ গুণ।-মেনকেন।
জ্ঞানদানের চেয়ে শ্রেষ্ঠ দান আর নেই।-ডা. লুৎফর রহমান।
কর্তব্য মনে করে অপরাধমুক্ত হও, ভয়ের কারণে নয়।-ডেমোক্রিটাস।
প্রবাদ হচ্ছে সংক্ষিপ্ত বাক্যাংশ, যা খুব বড় অভিক্ষতা থেকে আহরণ করা হয়েছে।-উইলিয়াম পেন।
প্রত্যেক ব্যক্তির প্রতিবেশী হলো তার মুখ দেখবার আয়নাবিশেষ।-জেমস হাওয়েল।
যে সুন্দর করে কথা বলতে পারে তার প্রতি মানুষের আকর্ষণ দীর্ঘস্থায়ী হয়।-জ্যাকুইন মিলার।
প্রতিভাবান লোকদের চরিত্রে কিছুটা রহস্যময়তা থাকে।-উইলিয়াম মাম।
লোকে যদি তোমাকে অভদ্র বলে তবে তোমার শিক্ষা, আভিজাত্য ও অর্থ-সম্পদ মূল্যহীন। -জি. জে. নাথান।
বার্ধক্য ঐশ্বর্যমন্ডিত হলেও তা দুঃখবহ।-জনক্লার্ক।
সৎ পরামর্শের চেয়ে কোন উপহার অধিক মূল্যবান নয়।-এমারসন।
সমাজই ধনী-গরিব সৃষ্টি করে, সৃষ্টিকর্তা নয়।-কার্ল মার্কস।
পৃথিবীতে নগ্ন হিসেবে জন্ম নিয়েছি, নগ্নই আবার ফিরে যাবো।
ভাল কাজ করলে ইহলোক ও পরলোক কোথাও তার বিনাশ হতে পারে না।
টাকা সব প্রশ্নের উত্তর দিতে পারে।-আর্থার হুগ।
টাকার প্রশ্নে সবাই এক ধর্মাবলম্বী।-ভলতেয়ার।
ইতিহাস এমন একটি বিষয় যা কখনো ঘটেনি এবং এমন লোকের দ্বারা লিখিত যে কখনো সেখানে ছিলো না।-যাযাবর।
একজন লোভী মানুষকে আমরা সবাই ঘৃণা করি।-জন রে।
দাসত্ব যদি অন্যায় না হয়, তবে পৃথিবীতে অন্যায় বলে কিছু নেই।-আব্রাহাম লিংকন।
দুশ্চিন্তা ছাড়া সুচিন্তার অবকাশ নেই।-অপ্সাত।
আইনের চেয়ে অধিকার অনেক শ্রেয়।-স্যার লিউস মরিস।
আগে কাজ করো তারপর বিশ্রাম নাও।-রাসকিন।
ধর্মীয় গোঁড়ামি সবচেয়ে মারাত্মক।-আবুল ফজল।
পরিমাপ করে খাদ্য খাও, কিন্তু পরিমাপ করে পানি পান করো না।-অলটন।
বিচ্ছেদ হঠাৎ করে হওয়াই শ্রেয়।-ডিজরেইলি।
বিশ্বাস যেখানে আছে, সেখানে কৌশল খাটানো উচিত নয়।-হুইটিয়ার।
পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন। একটি হচ্ছে নিজের জন্য খ্যাতি অর্জন করা এবং অন্যটি হচ্ছে সেটাকে ধরে রাখা।-রবার্ট সুম্যান।
পৃথিবীতে ধর্ম অনেকগুলো, কিন্তু নৈতিকথা একটিই।-রাসকিন।
যিনি সৎ চিন্তা করেন, তিনি স্বর্গে বাস করেন।-টমাস ব্যান্ডলক।
প্রয়োজনের তাগিদ ধৈর্য ধরতে জানে না।-চালর্স ডালমন।
মানবতাই মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত।-বাট্র্রান্ড রাসেল।
মানবচিন্তার অগ্রগতিই আমার কাছে সৃষ্টিকর্তার একমাত্র অবতীর্ণ বাণী।-ফ্রাংক হ্যারিস।
মানুষের ইচ্ছাপূরণ হয় না বলেই পৃথিবীতে এতো উত্তেজনা।-শংকর।
যার শুরু খারাপ, তার শেষও কারাপ।-ইউরিপিডিস।
তোমার পাশে দেয়াল আছে, কথা সাবধানে বলো।-শেখ সাদি।
যে ন্যায়ের পক্ষে, সে সত্যের পক্ষে।-রাহুল সাংস্কত্যায়ন।
প্রত্যেক বিচ্ছেদে বা বিদায়ে মৃত্যুর প্রতিবিম্ব রয়েছে।-ইলিয়ট।
ফ্যাসন কোন হুজুগ নয়, সময়ের দাবী।-জাঁজাক রুশো।
কোনো সুসভ্য মানুষ আনন্দকে বয়কট করে না।-অস্কার ওয়াইল্ড।
চেনা পথ আঁকাবাঁকা ভালো, অচেনা পথ সোজাও ভালো নয়।-সক্রেটিস।
ওষুধ বেশির ভাগ ক্ষেত্রেই নতুন রোগের সৃষ্টি করে।-ভার্জিল।
কৃপন যতই ধনী হোক লাঞ্ছিত হবে, দানশীল যতই গরিব হোক বাঞ্ছিত হবে।-অ্যারিস্টটল।
কাজের মধ্য দিয়ে সঙ্গি সৃষ্টি হয়।-গ্যেটে।
শত্রু সবসময় দরোজার শেষে দাঁড়িয়ে থাকে।-ভার্জিল।
সবার সঙ্গে যে তাল মিলিয়ে কথা বলে, সে ব্যক্তিত্বহীন।-মার্ক টোয়েন।
সমস্ত জীবনের জন্য একজন প্রকৃত বন্ধুই যথেষ্ট।-হেনরি অ্যাডামস।
কাজের দক্ষতা কমে যাবার একমাত্র বাস্তব কারণ হলো বিরতি।-ডেল কার্নেগী।
এমন প্রতিজ্ঞা করা উচিত নয়, যা পালন করতে পারবে না।-ডেল কার্নেগী
টাকা খরচ করতে বুদ্ধির দরকার হয় না। কিন্তু টাকা রোজগার করতে বুদ্ধির দরকার হয়।-ডেল কার্নেগী।
একজন জ্ঞানী ও ভালো মানুষ কখনো হতাশায় ভোগে না।-ফেবিয়াস ম্যাক্সিমাস।
অনেক সময় বিদ্যার চেয়ে অভিজ্ঞতাই বেশি কাজে লাগে।-জে. আর. লাওয়েল।
বিশ্বকে জানার আগে নিজেকে জানো, মানুষকে জানো।-কিপলিং।
বিশ্বাস করুন আর নাই করুন, এ পৃথিবীর মানুষ প্রতিদিন প্রায় ৩-হাজার মেট্রিক টন মলত্যাগ করে।
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দুই আঙ্গুলের ব্যবসা(পকেটমার) হয় সবচেয়ে বেশী।
বিশ্বাস করুন আর নাই করুন চট্টগ্রামের আইয়ূব আলী নামে এক তরুণ ১২০ বছর বয়সী বাতাসীকে বিয়ে করেছেন।
কোকা-কোলা কোম্পানী এ যাবত (২০০৩ সাল পর্যন্ত) ৩০০ রকম পানীয় বাজারজাত করেছে।
যে-ব্যক্তি প্রশ্ন করে কিছু জানতে চায়, সে বোকা হয় পাঁচ মিনিটের জন্য, আর যে জানার ভান করে কখনো প্রশ্নই করে না, সে বোকা থাকে সারাজীবন।-চীনা প্রবাদ।
যে-কোনো শিক্ষাই চর্চা ব্যতীত বলিষ্ঠ হয় না।-ল্যাগল্যান্ড।
কারও স্বভাব-চরিত্র জানতে হলে কোনো ব্যাপারে তার পরামর্শ চাও।-পেস্নটো।
একজন মহৎ ব্যক্তিত্বই নামের জন্য বাঁচতে চায় এবং নামের জন্য মরতে চায়-জি. পি. ল্যাথরপ।
অস্ত্র হচ্ছে যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু নির্ধারক উপাদান নয়, নির্ধারক উপাদান হচ্ছে মানুষ, বস্তু নয়। সামরিক ও অর্থৈনতিক শক্তি অপরিহার্যরূপেই মানুষের দ্বারা পরিচালিত হয়।-মাও-সে-তুং।
শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল।-টিপু সুলতান।
পেটকে খাবার দ্বারা পূর্ণ করার ব্যাপারটি জরুরি বিষয়, আর সবই জীবনের বিলাস।-চীনা প্রবাদ।
যারা বিশ্বাস করে যে তারা জয় করতে পারে, তারাই জয় করতে পারে।-ড্রাইডেন।
একটা ছোট্ট ছিদ্র মস্ত বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে।-ফ্রাঙ্কলিন।
বিপদকে বাড়তে দিলে তা ভয়াবহ হয়ে ওঠে।-এডমন্ড বার্ক।
ভালোবেসে যা কিছু করা হয়, তা সবসময়ই ভালোমন্দের উধ্র্বে থাকে।-নীটসে।
নিজেকে বড় বা ছোট ভাবা দোষণীয়, তাই নিজের সম্পর্কে যথাযথ ধারণা থাকা উচিত।-সার্ভেিন্টস।
বিছানাই প্রতিটি মানুষের শ্রেষ্ঠতম সুখের আশ্রয়। শান্তির কেন্দ্র।-চার্লস মেকলে।
বড় প্রতিভাবান ব্যক্তিদের আত্মজীবনী খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে।-এমারসন।
সাবধানী মানুষের ভুল কম হয়।-কনফুসিয়াস।
প্রশংসা ভালো মানুষকে আরো ভালো করে এবং খারাপ মানুষকে আরো খারাপ করে।-টমাস ফুলার।
কথায় যদি নির্বুিদ্ধতা প্রকাশ পায় তবে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ।-চার্লস কিংসলে।