১৯৯৮ সালের ৪ নভেম্বর, সংবাদপত্র ''প্রথম আলো'' প্রথম বাহির হয়।
১৯৯৮ সালের ১৩ নভেম্বরের তথ্য-সময় বয়ে যাচ্ছে সরকারী কার্যক্রম এখনও জরীপ পর্যােয় দেশের ৫২টি জেলায় আর্সেিনক বিষক্রিয়ায় ৫(পাঁচ) কোটি লোক হুমকির সম্মুখীন।
১৯৯৮ সালের ২৫ নভেম্বরের তথ্য-বাংলাদেশের ডগস্কোয়াডের কাজ শুরু করতে ব্যয় হ'বে ১.৩৬(এক কোটি ছত্রিশ লক্ষ) টাকা।
১৯৯৮ সালের ১ ডিসেম্বরের তথ্য-বাংলাদেশে পিয়াজ, রসুন, আদা, মরিচ ও হলুদের ঘাটতি ৪(চার) লক্ষ টন।
১৯৯৮ সালের ১০ ডিসেঃ বাংলাদেশে প্রতি বছর গড়ে মাত্র এক লক্ষ বিদেশী পর্যটক আসে।
১৯৯৯ সালের ১ জানুয়ারি, বাংলাদেশ গণতান্ত্রিক দল (বিডিপি) প্রতিষ্ঠা লাভ।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি, কুষ্টিয়ায় জনসভার মঞ্চে প্রকাশ্য ব্রাশফায়ারে জাসদ নেতা কাজী আরেফসহ ৫ জন নিহত।
১৯৯৯ সালের ৭ মার্চ, যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে দুই শতাধিক ব্যক্তি হতাহত হন।
১৯৯৯ সালের ১৮ এপ্রিলের হিসেব-বাংলাদেশে এক কোটি লোক উচ্চ রক্তচাপের শিকার।
১৯৯৯ সালের ১৭ মে, বাংলাদেশের প্রথম অভিষেক বিশ্ব কাপ ক্রিকেটে।
১৯৯৯ সালের ২ জুন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড যাত্রা শুরু হয়।
১৯৯৯ সালের ৩ জুন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠা।
১৯৯৯ সালের ৩ আগস্ট, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।
১৯৯৯ সালের ১ অক্টোবর, চ্যানেল আই'র প্রতিষ্ঠা দিবস।
১৯৯৯ সালের ২৮ অক্টোবর, বিশ্ববাণিজ্য ও অর্থনীতি: বাংলাদেশে ক্রমবর্ধমাণ খাদ্য চাহিদা পূরণে জিন প্রযুক্তি ব্যবহারের জন্য বিশ্বব্যাংকের আহবান।
১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর, জাতিসংঘ রিপোর্ট: বাংলাদেশে বউ পেটানোর হার ৪৭%।
১৯৯৯ সালের ২২ ডিসেম্বর: বাংলাদেশের ৯৫% হোটেল-রেস্তোরাঁর পানি পানের অযোগ্য।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা লাভ।
২০০০ সালের ২৮ ফেব্রুয়ারি-বাংলাদেশে ধুমপান ও চর্বিযুক্ত খাদ্য বিরোধী প্রচারে হৃদরোগ হ্রাস পাচ্ছে।
২০০০ সালের ২০ মার্চ, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একদিনের সফরে বাংলাদেশে আসেন।
২০০০ সালের ২ এপ্রিল-জাতীয় আয় পরিমাপের নতুন পদ্ধতি: জিডিপি'র পরিমাণ-২,৪২,৩০০ কোটি টাকা; প্রবৃদ্ধির হার-৫.৫ ভাগ; বিনিয়োগ-২২.৪ ভাগ; সঞ্চয়-২২.৬ ভাগ।
২০০০ সালের ২৮ এপ্রিল, বাংলাদেশ সম্পর্কে এশিয়ান ডেভেলোপমেন্ট আউটলোক-২০০০: প্রবৃদ্ধি হ্রাসের কারণ দুর্নীিত, রাজনৈতিক সংঘাত ও হরতাল।
২০০০ সালের ২৪ এপ্রিল-জনৈক ব্যক্তি ১৮১ বার ব্যর্থ হয়ে ১৮২তম ইন্টারভিউ দিয়ে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে "বেয়ারার পদে'' একটি চাকুরি পেয়েছেন। এ তথ্যটা সঠিক নয়।
২০০০ সালের ৮ মে-শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি। বাংলাদেশে বছরে ৪৫(পঁয়তাল্লিশ) হাজার কোটি টাকা চোরাচালান হচ্ছে।
২০০০ সালের ২৬ মে'র তথ্যানুযায়ী-বাংলাদেশে উচ্চতর আদালতে প্রথম মহিলা বিচারক নাজমুন আরাকে হাইকোর্ট ডিভিশনে নিয়োগ দেয়া হয়েছে।
২০০০ সালের ২৯ মে, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠিত হয়।
২০০০ সালের ২৭ জুন-বছরে ৫০(পঞ্চাশ) হাজার বাংলাদেশী চিকিৎসার জন্য ও ৫৩(তিপান্ন হাজার) ছাত্র-ছাত্রী শিক্ষার উদ্দেশ্যে ভারত যায়। হুন্ডির মাধ্যমে ৫৬ শতাংশ টাকা ব্যয় করা হয়।
২০০০ সালের ২৭ জুন: স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ৫০০টি রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। এরমধ্যে বর্তমানে ১৬২টি দলের অস্থিত্ব খুঁজে পাওয়া যায়। ১১৯টি দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক।
২০০০ সালের ৯ জুলাই, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. প্রতিষ্ঠিত হয়।
২০০০ সালের ১২ জুলাইঃ বঙ্গপোসাগরের জল যদি কোন কারণে আরও ১২ মিটার উঁচু হয়ে উঠে তা'হলে হিমালয়ের পাদদেশ পর্যন্ত গোটা বাংলাদেশ জলের তলায় ডুবে যাবে।
২০০০ সালের ৪ সেপ্টেম্বর: বাংলাদেশে ৩০(ত্রিশ) হাজার এ্যাডভোকেট সদস্যভুক্ত এবং প্রাকটিস করে।
২০১২ সালের ১৮ জুলাই, দৈনিক জনকন্ঠ: ১৮ জুলাই, বার কাউন্সিল নির্বাচন, ভোটার ৩৯ হাজার আইনজীবী।
২০০০ সালের ১৭ সেপ্টেম্বর, প্রধান বিচারপতি: রাষ্ট্রের তিনটি অঙ্গ-নির্বাহী বিভাগ, সংসদ ও বিচার বিভাগ স্ব স্ব দায়িত্ব পালন করলে পরস্পর বিবাদের কোন সুযোগ নেই।
২০০০ সালের ১৯ সেপ্টেম্বর, সংলাপে ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দল: বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইস্যুর কথা বলেন না; পরস্পরকে দোষারোপ করেন মাত্র। আমাদের দেশ সম্পর্কে বিদেশীদের মন্তব্য-তা'হলে আমাদের অবস্থান কোন স্থানে বিশ্বে।
২০০০ সালের ২৬ সেপ্টেম্বর, পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড-এর জন্ম।
২০০০ সালের ১৬ অক্টোবর, বাংলাদেশ সংস্কার কমিশনের রিপোর্ট: সরকারি চাকুরিতে মহিলাদের সংখ্যা শতকরা ১২ ভাগ।
২০০০ সালের ১৯ অক্টেবর-বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ রিজার্ভের পরিমাণ-১,৬৭৬ কেজি। মূল্য প্রায় ৩(তিন) কোটি ডলার।
২০০০ সালের ২৬ অক্টোবর-মাত্র ৩,৫০০(তিন হাজার পাঁচশত) কোঠার আওতায় ডি.ভি.-২০০০ লটারীর মাধ্যমে আমেরিকায় ভিসা পাওয়ার উদ্দেশ্যে ২৩(তেইশ) লক্ষ বাংলাদেশী আবেদন করেছিলেন।
২০০০ সালের ৩০ নভেম্বর, এ্যামনেষ্টি বলেছেন ভয়াবহ নির্যাতন: বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলো উপেক্ষা করছে।
২০০০ সালের ৪ ডিসেম্বর-বাংলাদেশে ভোটার আইডি কার্ড অচল; ১৯০(একশত নব্বই কোটি) টাকা গচ্ছা।
২০০০ সালের ১৭ ডিসেম্বর, টাঙ্গাইল সংবাদদাতা: কাদের সিদ্দিকী বলেন-"১৯৭১ সালে যাহারা ভারতে পালাইয়া গিয়াছিল তাঁহারাই এখন ক্ষমতায়। আগে জানিলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম না।''
২০০০ সালের ২৪ ডিসেম্বর, ডেসটিনি-২০০০ লিমিটেড গঠিত হয়।
২০০০ সালের হিসেবমতে: বাংলাদেশে ১৪ কোটি লোকের মধ্যে ৪ কোটি লোক কাজ করে বাকি ১০ কোটি লোক বসে খায়।
২০০০ সালে বাংলাদেশে জননিরাপত্তা আইন পাশ হয়।
২০০০ সালে নারী ও শিশু নির্যাতন আইন পাশ হয়।
২০০১ সালের ১ জানুয়ারি, হাইকোর্ট ফতোয়া নিষিদ্ধ করে রায় দেন।
২০০১ সালের ৬ ফেব্রুয়ারি-বাংলাদেশে হোমিওপ্যাথিক ডাক্তারের সংখ্যা-২(দুই) লক্ষ।
২০০১ সালের ৬ ফেব্রুয়ারি-বিশেষজ্ঞদের অভিমত: কোবে অথবা গুজরাটের মাত্রার ভূমিকম্পে ঢাকার ৮০ ভাগ ভবন ধসিয়া পড়বে।
২০০১ সালের ১১ ফেব্রুয়ারি, গত তিরিশ বছরে ১.৮(এক লক্ষ আশি হাজার) কোটি টাকা সাহায্যের ৭৫% গিয়াছে দেশী-বিদেশী সুবিধা-ভোগীদের পকেটে। ঈর্ষািন্বত বিশ্বব্যাংক কঠিন শর্ত আরোপ করিতেছে: অর্থমন্ত্রী (এস. এম. এ. কিবরিয়া)।
২০০১ সালের হিসেব-বাংলাদেশে শতকরা ৭৬ জন লোক গ্রামে বাস করে এবং ১৯৯৭ সালের ২৫ জানুযায়ির তথ্যমতে এ সংখ্যা শতকরা ৮০ ভাগ ছিল। ২০০০ সাল নাগাদ বাংলাদেশে শ্রমশক্তির সংখ্যা দাঁড়াবে ১০(দশ) কোটি।
২০০১ সালের হিসেবমতেঃ বাংলাদেশে ১,৩০০(এক হাজার তিনশত) সিনেমা হল আছে।
২০০১ সালের হিসেবমতে: বাংলাদেশে মসজিদের সংখ্যা ২.২০(দুই লক্ষ বিশ হাজার)।
।বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শ্রেণী বিন্যাস-কমিশনপ্রাপ্ত অফিসারদের শ্রেণী বিন্যাস।
| সেনাবাহিনী | বিমানবাহিনী | নৌ-বাহিনী |
| সেকেন্ড লেফটেন্যান্ট | পাইলট অফিসার | এ্যাকটিং সাব-লেফটেন্যান্ট |
| লেফটেন্যান্ট | ফ্লাইং অফিসার | সাব-লেফটেন্যান্ট |
| ক্যাপ্টেন | ফ্লাইট লেফটেন্যান্ট | লেফটেন্যান্ট |
| মেজর | স্কোয়াড্রন লিডার | লেফটেন্যান্ট কমান্ডার |
| লেফটেন্যান্ট কর্ণেল | উইং কমান্ডার | কমান্ডার |
| কর্ণেল | গ্রুপ ক্যাপ্টেন | ক্যাপ্টেন |
| ব্রিগেডিয়ার জেনারেল | এয়ার কমান্ডার | কমোডর |
| মেজর জেনারেল | এয়ার ভাইস কমোডর | রিয়াল এডমিরাল |
| লেফটেন্যান্ট জেনারেল | এয়ার ভাই মার্শাল | ভাইস এডমিরাল |
| জেনারেল | এয়ার মার্শাল | এডমিরাল |
| ফিল্ড মার্শাল | মার্শাল অব দি এয়ার ফোর্স | এডমিরাল অব দি ফ্লিট |
২০০১ সালের ৪ মে: আগামী দুই দশকে বিশ্বে জ্বালানীর ব্যবহার ৫৯-শতাংশ বাড়বে। তবে বাংলাদেশে জ্বালানির ঘাটতি দেখা দিবে বিরাট আকারে। তার কারণ বাংলাদেশের জনগণের অঙ্গতা ও দারিদ্রতা।
২০০১ সালের ১২ মে, ২০০০-২০০১ অর্থ-বছরে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানে লোকসানের পরিমাণ ১০,৫০০(দশ হাজার পাঁচশত) কোটি টাকা। ৯০-এর দশকে লোকসানের পরিমাণ ছিল ২,৫০০(দুই হাজার পাঁচশত) কোটি টাকা। ৩৩০টি শিল্পের মধ্যে ২২৩টি বন্ধঃ রাষ্ট্রায়ত্ত খাতে ঋণের পরিমাণ ১০,৫০০(দশ হাজার পাঁচশত কোটি) টাকা। ২০০২-২০০৩ অর্থবছরেও একই পরিস্থিতি দেখানো হয়েছে। যাতে রাষ্ট্রায়ত্ত খাত যেন না থাকে তার কারণ সোজা ব্যক্তিগত মালিকানায় সমস্ত দেশের শিল্প কারখানা চলে যায়। ব্যক্তিগত মালিকানার শিল্প-কারখানার শ্রমিকদের চেয়ে কিছু বেশী সুযোগ-সুবিধা দিতে হয় রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদেরকে। ব্যক্তিগত শিল্প-কারখানার মালিকদের স্বার্থে রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানাগুলো লুটপাট করে লোকসানের পরিমাণ বৃদ্ধি করেছে।
২০০১ সালের ২৩ মে, ৩১৮-বিঘা জমির উপর ৫১ কোটি টাকা নির্মাণ ব্যয়ে সাভার করিমপুরে এফডিসি'র "চলচ্চিত্র নগর'' প্রতিষ্ঠার উদ্দ্যোগ।
২০০১ সালের ২৭ মে-অর্থনীতিবিদগণের মূল্যায়ন: অর্থৈনতিক ব্যবস্থাপনায় টাকার অবমূল্যায়নে সতর্ক না হ'লে সঙ্কট আরও বাড়বে।
২০০১ সালের ৩ জুনের ইত্তেফাক রিপোর্ট: ১৯৭২-২০০০ সাল পর্যন্ত প্রায় ৩০ বছরে দেশের মোট রাজস্ব ব্যয়-১,৫৭,০৯৩(এক লক্ষ সাতান্ন হাজার তিরানব্বই) কোটি টাকা। এরমধ্যে ১৯.৯০ শতাংশ সাধারণ প্রশাসন; ১৭.৬৪ শতাংশ প্রতিরক্ষা খাত ও ১৭.৪৮ শতাংশ শিক্ষা ও ক্রীড়া খাতে ব্যয় করা হয়েছে। হিসেবমতে রাজস্ব ব্যয়ের ৩০% প্রতিরক্ষা খাতে ব্যয় হয় বলে মনে করা যায়।
২০০১ সালের ৮ জুন-আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের বাজেট ১৯০ কোটি টা.।
২০০১ সালের ১১ জুন: সাইফুর রহমান বলেন-নির্বাচনকে প্রভাবিত করতে মন্ত্রী ও এম. পিদের জন্য বাজেটে ১২(বারশত) কোটি টাকা বরাদ্দ।
২০০১ সালে মধুবন, সিলেট লিডিং ইউনিভার্সিিট প্রতিষ্ঠিত হয়।
২০০১ সালের ৮ জুলাই, ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশ্র্বে ৬৬-একর এলাকা নিয়ে গড়ে উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২০০১ সালের ১২ জুলাই, টাঙ্গাইল জেলার সন্তোষে 'মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠিত হয়।
২০০১ সালের ১২ জুলাই, পটুয়াখালী ৩৮নং আইন দ্বারা ৭২-একর জমির ওপর 'পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠিত হয়।
২০০১ সালের ১৩ জুলাই, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ করেন।
| ক্রমিক | রাষ্ট্রপতি-২০০১ | প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ |
| প্রধান উপদেষ্টা-২০০১ | বিচারপতি লতিফুর রহমান |
| উপদেষ্টামন্ডলী-২০০১ | ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ |
| -ঐ- | বিচারপতি বি. বি. ওয়াই চৌধুরী |
| -ঐ- | মেজর জেনারেল মইনুল হোসেইন চৌধুরী |
| -ঐ- | এম. হাফিজ উদ্দিন খান |
| -ঐ- | সৈয়দ মঞ্জুর এলাহী |
| -ঐ- | অধ্যাপক আবদুল মালেক |
| -ঐ- | এ. এস. এম. শাহজাহান |
| -ঐ- | আবদুল মূয়ীদ চৌধুরী |
| -ঐ- | বেগম রোকেয়া আফজাল রহমান |
| -ঐ- | এ. কে. এম. আমানুল ইসলাম চৌধুরী |
২০০১ সালের ৪ আগষ্ট-১৯০(একশত নব্বই) বছরে বৃটিশদের লুটকৃত সম্পদ দিয়ে বাংলাদেশের মাথাপিছু আয় হত ১৫(পনের) হাজার ডলার এবং ১৯৪৭ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দ্বারা লুটকৃত সম্পদ দিয়ে মাথাপিছু আয় হত ৪০০(চারিশত) ডলারের সমান।
২০০১ সালের ১২ আগষ্ট-জোট নিরপেক্ষ সম্মেলণ কেন্দ্রের নির্মাণ ব্যয় ১৯৮.৯৪(একশত আটানব্বই কোটি চুরানব্বই লক্ষ) টাকা।
২০০১ সালের ১৩ আগষ্ট-একটি সার্ক বা হাঙ্গরের ওজন ৭ টন বা সাত হাজার কেজি। এ প্রাণীর জীবন প্রায় ৫০ বছর।
২০০১ সালের ৪ সেপ্টেম্বরের রিপোর্ট: বাংলাদেশে মেডিক্যাল কলেজে যা পড়ানো হয় তার সংখ্যা বাংলাদেশের রোগের শতকরা ২২-ভাগ এবং বাকি ৭৮-ভাগ বিদেশী রোগের পড়া। ২০০১ সালের ৪ সেপ্টেম্বরের রিপোর্ট: বিশ্বে সামরিক বাহিনীতে ১৫-বছরের কম বয়স্ক সৈনিক সংখ্যা ২০(বিশ) লক্ষ।
২০০১ সালের ৪ সেপ্টেম্বরের রিপোর্ট: বিশ্বের ৬১৪ কোটি মানুষের গড় বয়স ৩০-বছর এবং বিশ্বে ক্রমান্বয়ে বৃদ্ধের সংখ্যা বাড়ছে।
২০০১ সালের ৪ সেপ্টেম্বরের রিপোর্ট: বাংলাদেশে খাদ্য, আশ্রয় ও কাজের সন্ধানে বহু মানুষ এখন শহরমুখী।
২০০১ সালের ৪ সেপ্টেম্বরের রিপোর্ট: বাংলাদেশে ৩০(ত্রিশ) লক্ষ টেলিভিশন সেট আছে এবং রেডিও সেট আছে ৯০(নব্বই) লক্ষ।
২০০১ সালের ৪ সেপ্টেম্বরের রিপোর্ট: সন্ত্রাসীরা রাজনৈতিক দলগুলোর মধ্যেই রয়েছে-ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ।
২০০১ সালের ৭ সেপ্টেম্বর, ইত্তেফাকের রিপোর্ট: ৯৫টি রাজনৈতিক দলের মধ্যে প্রতীক বরাদ্দ। স্বতন্ত্রদের জন্য ৫৫টি সংরক্ষণ।
২০০১ সালের ১ অক্টোবর, ৮ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০১ সালের ৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত ১১-১০ মিনিটে আলেমা ভাসানীর ইন্তেকাল: মজলুম জননেতা মরহুম মওলানা ভাসানীর স্ত্রী বেগম আলেমা ভাসানী ৯৬-বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্না.......রাজেউন)।
২০০১ সালে দেশে মানি লন্ডারিং আইন পাশ হয়।
২০০২ সালের ২৭ মার্চ, একুশে টেলিভিশন (ইটিবি)-এর লাইসেন্স বাতিল করে আদালতের রায় ঘোষণা।
২০০২ সালের ২৭ মার্চ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ৬ মন্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে ৪২ কোটি টাকার দুনীর্তি মামলা দায়ের।
২০০২ সালের ২৯ জুন, জাতীয় ফল মেলা উদ্বোধন: বাংলাদেশে প্রায় ৬০(ষাট) ধরণের বিভিন্ন জাতের ফল জন্মায়। ২০১১ সালের খবর অনুযায়ী, বাংলাদেশে জাতীয় ফল ৬৪ ধরণের জন্মায়।
২০০২ সালের ৪ জুলাই, বাংলাদেশ মহিলা যুব লীগ প্রতিষ্ঠিত হয়।
২০০২ সালের ২৭ জুলাই-ওয়াসার গ্রাহক সংখ্যা ১.৮৫(এক লক্ষ পঁচাশি হাজার)। ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা ১৩০(একশত ত্রিশ কোটি) লিটার থাকা সত্ত্বেও সাপস্নাই হচ্ছে মাত্র ১০৭(একশত সাত কোটি) লিটার। ঘাটতির পরিমাণ ২৩(তেইশ) কোটি লিটার।
২০০২ সালের ২৭ জুলাইর, ইত্তেফাক পত্রিকার হিসেবমতে-রাজধানীর ফুটপাত থেকে দৈনিক এক কোটি টাকা চাঁদা আদায়। রাজপথ এখন উন্মূক্ত বাজার। ভয়াবহ যানজট।
২০০২ সালের ২৭ জুলাই, আমার তথ্যানুযায়ী-ঢাকা মেডিকেল হাসপাতালের ন্যায় ঢাকা শহরে ২৫০টি হাসপাতাল ও সমগ্র বাংলাদেশে ৩,৬৫০টি হাসপাতাল প্রয়োজন।
২০০২ সালের ১ সেপ্টেম্বর, সার্ফিং বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক জাফর আলম। সার্ফিং বাংলাদেশ ক্লাবের সদস্যসংখ্যা ৪০ জন এরমধ্যে ১৫ জন নারী সদস্য। এখন সমুদসৈকতে অনেক পর্যটকের জীবন বাঁচান সার্ফিং ক্লাবের মেয়েরা।
০১-১০-২০০২ তারিখের জনকন্ঠ প্রত্রিকার রিপোর্ট অনুসারে:
৪(চার) সদস্য বিশিষ্ট পরিবারের আয় যদি বছরে ১৮,১০৪ ডলারের(১০,৮৬,২৪০/- টাকার) নীচে হয় তা'হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুসারে দারিদ্র সীমার নীচে।
৩(তিন) সদস্য বিশিষ্ট পরিবারের আয় যদি বছরে ১৪,১২৮ ডলারের(৮,৪৭,৬৮০/-টাকার) নীচে হয় তা'হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুসারে দারিদ্রসীমার নীচে।
২(দুই) সদস্য বিশিষ্ট পরিবারের আয় যদি বছরে ১১,৫৬৯ ডলারের(৬,৯৪,১৪০/-টাকার) নিচে তা'হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুসারে দারিদ্রসীমার নিচে বসবাস করে।
১(এক) ব্যক্তির ক্ষেত্রে আয় যদি বছরে ৯,০৩৯ ডলারের (৫,৪২,৩৪০/-টাকার) নিচে তা'হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুসারে দারিদ্রসীমার নিচে বসবাস করে।
।২০০২ সালের ১০ অক্টোবর ইত্তেফাক পত্রিকার রিপোর্ট-স্কুল শিক্ষকদের উচ্চতর স্কেলে বেতন না দিলে প্রাইভেট টিউশনি।
| বন্ধ করা যাবে না: বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে বলেছেন |
২০-১০-২০০২ তারিখে ইত্তেফাক রিপোর্ট অনুসারে: দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ সালেহউদ্দিন।