২০০৪ সালের ২৪ এপ্রিল, আবু রুশ্দ: মানব হিমোগেস্নাবিনের আদি প্রোটিন আবিস্কার-বাংলাদেশী বিজ্ঞানীর যুগান্তকারী কৃতিত্ব। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের অধ্যাপক বাংলাদেশী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম বিশ্ববিজ্ঞান জগতে হৈচৈ ফেলে দিয়েছেন। তিনি সম্প্রতি মানব হিমোগেস্নাবিনের পূর্বসুরী প্রোটিন আবিস্কার করেছেন যা রক্তের বিকল্প তৈরীতে সমর্থ হবে বলে ২০ এপ্রিল, ২০০৪ যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন' প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া এ আবিস্কৃত প্রোটিন থেকে বিজ্ঞানীরা পৃথিবীতে কিভাবে জীবনের উদ্ভব হয়েছে তাও অনুধাবন করতে পারবেন। পৃথিবীর আদি যুগে প্রাণের যে প্রকৃতি অক্সিজেন গ্রহণ করতে শুরু করে ড. আলমের আবিস্কার তা জানাতে ব্যাপক ভূমিকা রাখবে। জানা গেছে, এ ব্যাপারে 'ন্যাশনাল একাডেমী অফ সায়েন্সেস' (পিএনএএস)-এর আগামী ২৭ এপ্রিল সংখ্যায় বিস্তারিত বিবরণ প্রকাশিত হবে। প্রোটিন আবিস্কারের মাধ্যমে তাতে আজ থেকে ৩৫০ কোটি বছর আগে পৃথিবীর পরিবেশ কেমন ছিল তা জানা যাবে। তখন পৃথিবীতে অক্সিজেন ছিল না। প্রোটিন আমাদের এটা জানতে সাহায্য করবে যে কিভাবে প্রাণের সঞ্চার হলো ও প্রাণের মাঝে শ্বাস-প্রশ্বাস শুরু হলো। তিনি আরো জানান যে, 'এ প্রোটিন হচ্ছে মানব হিমোগেস্নাবিনের পূর্বসুরী এবং এথেকে অচিরেই রক্তের বিকল্প তৈরী করা সম্ভব হবে।'
২০০৪ সালের ২৭ এপ্রিল, সংসদ রিপোর্টারঃ সংসদে প্রশ্নোত্তরে ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক গতকাল (সোমবার) বলেন যে, ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে ৮ম সংসদ পর্যন্ত। ৭৭১-জন সংসদ সদস্যদের কাছে টেলিফোন বিল বকেয়া রয়েছে ৮ কোটি ৬১ লাখ টাকা।
২০০৪ সালের ২৭ এপ্রিল, চলচ্চিত্রের মাধ্যমে মার্শাল আর্টেক জনপ্রিয় করেছেন যেসব তারকা: প্রথমে হলিউড তারকা জ্যাকি চ্যান চলচ্চিত্রের মাধ্যমে সারাবিশ্বে মার্শাল আর্টেক পৌঁছে দিয়েছেন। একজন ব্যক্তি কিভাবে একাধিক ব্যক্তির আক্রমণকে খালি হাতে প্রতিহত করতে পারে সে সম্পর্কিত বেশকিছু কৌশল রয়েছে মাশাল আর্টে। আমাদের দেশে ৭০-এর দশকের শেষের দিকে চলচ্চিত্রে মার্শল আর্ট প্রথম প্রবর্তন করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা 'যাদুনগর' ছবির মাধ্যমে। তাকে মার্শাল আর্টের শিক্ষা দেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। মূলত তাঁর মাধ্যমে আজ চলচ্চিত্রে মার্শাল আর্ট প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে তাঁর ভাই রুবেল ১৯৮৫ সালে চলচ্চিত্রে মার্শল আর্ট লড়াকু ছবির মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন।
২০০৪ সালের ২৮ এপ্রিল, স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলার টিউবওয়েলের পানিতেই আর্সেিনক পাওয়া গেছে।
২০০৪ সালের ২৯ এপ্রিল, কোর্ট রিপোর্টার: আদালতে প্রশিকা উপ-পরিচালকের জবানবন্দি-সরকার পতনে ঢাকায় ৩৫ লাখ লোক আনার পরিকল্পনা নেয়া হয়। ৩৫ লাখ লোকের মধ্যে প্রশিকা ঋণ গ্রহীতা ২৯ লাখ এবং ৬ লাখ তাদের কর্মচারী, যাদেরকে কর্মীবাহিনী বলা হয়। আওয়ামী লীগ ঘোষিত ৩০ এপ্রিল সরকার পতনের দিন ধার্য করেছিল।
২০০৪ সালের ৬ মে, উন্নয়ন ফোরামের বৈঠক উপলক্ষে সিপিডির সংলাপ-বিদেশী সাহায্য ছাড়াই এখন বাংলাদেশ চলতে সক্ষম: কর্মসংস্থানবিমুখ সংস্কারে আমাদের প্রয়োজন নেই।
২০০৪ সালের ১২ মে, পাটের মন্ড থেকে কাগজ উৎপাদনের পথে বাংলাদেশ বছরে আয় করবে ৩০(ত্রিশ) হাজার কোটি টাকা। কাচাঁ পাট থেকে পাল্প (মন্ড) ও কাগজ তৈরীর সাফল্যের দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ। সারা বিশ্বে বর্তমানে কাগজ তৈরীর পাল্পের চাহিদা প্রায় ৪১ কোটি টন এবং প্রতি বছরই এ চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এ চাহিদার মাত্র ৩ শতাংশও যদি মেটাতে পারে তাহলে বছরে ৩০ হাজার কোটি টাকা আয় করা সম্ভব। বাংলাদেশে এ কাগজের মন্ড তৈরী হবে কাঁচাপাট থেকে।
২০০৪ সালের ১৩ মে, চট্টগ্রামে বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরে বিষ। ১০ মণ মাছের মৃত্যু: আক্রান্ত দু'শতাধিক কাছিম। চট্টগ্রামের তিনশ' বছরের ঐতিহ্যবাহী বায়েজিদ বোস্তামী মাজার সংলগ্ন পুকুরে দুস্কৃতকারীরা বিষ ঢেলে দিয়েছে।
২০০৪ সালের ১৪ মে, স্টাফ রিপোর্টার: মল-মুত্রকে সম্পদে রূপান্তর করা হলে বাংলাদেশে বিপুল অর্থের সাশ্রয় হবে। বুয়েটে গোলটেবিল বৈঠকের অভিমত।
২০০৪ সালের ১৮ মে, সাংবাদিক সম্মেলনে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন: বাংলাদেশে বিদেশী বিনিয়োগ থেমে যাওয়ার জন্য রাজনৈতিক পরিস্থিতি দায়ী। শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি থেকে শতকরা ৮ থেকে ৯ ভাগ প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের পক্ষে সম্ভব।
২০০৪ সালের ১৮ মে, বাসসঃ নিউইয়র্কে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের (যুক্তরাষ্ট্র শাখার) আবদার-বাংলাদেশের বিরুদ্ধে অর্থৈনতিক অবরোধ করতে হবে।
২০০৪ সালের ২১ মে, হারুন জামিল: অদূর ভবিষ্যতে ঢাকা হবে পরিত্যক্ত নগর-রাজধানীর প্রশাসনিক দফতর স্থানান্তর, ৫টি আবাসিক উপশহর স্থাপনের সুপারিশ।
২০০৪ সালের ২৪ মে, মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন: ২০০৬ সালের ১ নভেম্বর থেকে ইপিজেডে ট্রেড ইউনিয়ন করা যাবে।
২০০৪ সালের ২৭ মে, ফজলুল বারী: বাংলাদেশ দেশী-বিদেশী বিনিয়োগের স্বর্গরাজ্য-বহুজাতিক কোম্পানিগুলো ২০০ শতাংশ হারে মুনাফা তুলে নিচ্ছে।
২০০৪ সালের ২৭ মে, এম. আবদুল্লাহ: সমুদ্র উপকুলে ছড়িয়ে আছে হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ-মজুদ জিরকন রুটাইল ইলমেনাইটের মূল্যই ৩৮৭(তিনশত সাতাশি লক্ষ কোটি) টাকা।
২০০৪ সালের ১ জুন, মোস্তাক আহমদ: তেল ও চিনির বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামভিত্তিক ৪ সিন্ডিকেট-বছরে ব্যবসা ১০,০০০ হাজার কোটি টাকা।
গত বছর ২০০৩ সালে সশস্ত্রবাহিনীর ১,০০০ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয়: অবকাঠামো উন্নয়ন ও সমরাস্ত্র সংগ্রহে আধুনিকায়নের পথে সশস্ত্রবাহিনী।
২০০৪ সালের ৯ জুন, জেলা শহরের তুলনায় ঢাকায় পণ্য মূল্য ২২৩ ভাগ বেশী। দাম বাড়াচ্ছে চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীরা: বঞ্চিত হচ্ছে কৃষক।
২০০৪ সালের ১০ জুন, রাজউকের হিসাবে ৬ হাজার বাড়ী ঝুঁকিপূর্ণ: গত ১৫ বছরে ১৫টি বাড়ী ধসে পড়েছে।
২০০৪ সালের ১১ জুন, প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় পার্টি (জেপি)-চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) বলেছেন-প্রচলিত রাজনীতি ও অর্থনীতি মুষ্টিমেয় লোকের পক্ষে।
২০০৪ সালের ১৫ জুন, লক্ষীপুর থেকে হোসাইন আহমদ হেলাল: প্রতিদিন ২০ হাজার টন ইলিশ ভারতে পাচার। প্রতিদিন সাগরে চোরাচালানীদের দাপটঃ জেলেদের নিরাপত্তা নেই।
২০০৪ সালের ১৬ জুন, ইনকিলাব: রাজধানীর শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজিত দেশীয় তাঁতবস্ত্র মেলায় লাখ টাকা দামের 'মিরপুর বেনারসি' শাড়ী দেখছেন ক্রেতা-দর্শকরা। যে দেশের মানুষ রাস্তায় ঘুমায়, সেদেশের মানুষ লাখ টাকা দামের 'মিরপুর বেনারসি' শাড়ী দেখে।
২০০৪ সালের ১৬ জুন, ইনকিলাব: স্পীকারের রুলিং-সংসদে মন্ত্রীকে 'ভাই' ও নেত্রীকে 'আপা' বলার সুযোগ নেই।
২০০৪ সালের ১৬ জুন, ইনকিলাব: জাটকা ধরা বন্ধ হলে বছরে ৬(ছয়) হাজার কোটি টাকার ইলিশ পাওয়া যাবে: কর্মসংস্থান হবে ৫ লাখ লোকের। জাটকা ধরা বন্ধ দীর্ঘেময়াদী পরিকল্পনা: আগামী মৌসুমের জন্য ১০,০০০ হাজার টন চাল বরাদ্দ। পরিকল্পনা অনুযায়ী আগামী মৌসুম থেকে ১০০টি নদ-নদীর পাশ্ববর্তী এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
২০০৪ সালের ২০ জুন, ইনকিলাব পত্রিকার রিপোর্ট: অর্থৈনতিক রিপোর্টার: সস্তায় চিনি উৎপাদনে বাংলাদেশী গবেষকের সাফল্য। তাল ও খেজুর রস থেকে বাংলাদেশ প্রতিবছর প্রায় ৫০ হাজার কোটি টাকার পৌনে ২ কোটি টন চিনি উৎপাদন সম্ভব। এজন্য সারাদেশে ৩৪ কোটি তাল ও খেজুর গাছ লাগাতে হবে।
২০০৪ সালের ২৫ জুন, ফেরদৌস আহমদ কোরেশীর নেতৃত্বে 'বাংলাদেশের গ্রীন পার্টির' যাত্রা শুরু। স্টাফ রিপোর্টারঃ 'উই আর নাইদার লেফ্ট, নর রাইট, উই আর ইন ফ্রন্ট'-এ শ্লোগানকে সামনে রেখে ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্য নিয়ে বাংলাদেশের গ্রীন পার্টি যাত্রা শুরু করেছে। বাংলাদেশের গ্রীন পার্টির আহবায়ক সাবেক বিএনপি নেতা ফেরদৌস আহমদ কোরেশী।
২০০৪ সালের ২৬ জুন, স্টাফ রিপোর্টার: ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সর্বস্তরে ইসলামী আদর্শ বাস্তবায়নের আহবান জানিয়ে গত ২৪-০৬-২০০৪ তারিখে ''জাতীয় ওলামা পার্টির ৩১-সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২০০৪ সালের ২৯ জুন, সংসদ রিপোর্টার: অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান গতকাল (সোমবার) জাতীয় সংসদে বলেছেন, ২০০৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ১ লাখ ৫ হাজার ৪২০ কোটি টাকা। চলতি অর্থ বছরে এ ঋণের সুদ বাবদ ৬৯৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
২০০৪ সালের ২৯ জুন, ইনকিলাব: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস গতকাল জাতীয় প্রেসক্লাবে ৫০-বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। বাংলাদেশ সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত: ৩০-বছর আগের তলাহীন ঝুড়ি এখন বিপুল সম্ভাবনার দেশ। ডান-বাম-চরমপন্থী সবাই মৌলবাদী।
২০০৪ সালের ৩০ জুন-সংসদ রিপোর্টার: সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাজেট বড় করতে হবে: আগামী বাজেট আরো বড় ও উচ্চাভিলাষী হবে-বাজেটের ওপর সমাপনী ভাষণে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।
২০০৪ সালের ৫ জুলাই, আবু রুশ্দ, সুলতান মাহমুদ বাদল: শহীদুল আলমের অফিস থেকে ৬ হাজার গোপন নথির সিডি উদ্ধার-দুর্নীিত দমন ব্যুরোর তল্লাশি অভিযান। রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে বাধ্যতামূলক অবসর দেয়া প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত সচিব এ. এইচ. এম নুরুল ইসলামের অন্যতম দোসর সাবেক শিক্ষা সচিব ও বর্তমানে বিয়ামের মহাপরিচালক শহীদুল আলম অবশেষে ফেসে গেছেন। নুরুল ইসলাম যে রাষ্ট্রীয় গোপন তথ্য সিডি করে পাচার করেছেন এবং তার সাথে যে আমলাদের একটি প্রভাবশালী গ্রুপ জড়িত ছিল তাই এখন প্রমাণিত হতে চলেছে।
২০০৪ সালের ৬ জুলাই (ইনকিলাব) সালাহউদ্দীন বাবলু: বাংলাদেশে শিল্প স্থাপন বড় পাপ-ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে সেমিনারে অভিমত: বিদেশী পণ্য আমদানীতে ভর্তুিক ১৮শ' কোটি টাকা: নীতি-নির্ধারকরা কাজ করেন বিদেশের কমিশন এজেন্ট হিসেবে।
২০০৪ সালের ৭ জুলাই: মোঃ আজিজুল হক টুকু: নাটোরে দেশীয় প্রযুক্তিতে আবর্জনা থেকে তৈরী হচ্ছে জৈব সার। অন্যান্য শহরের জন্য এটি হতে পারে অনুসরণীয় দৃষ্টান্ত।
২০০৪ সালের ২৪ জুলাই, মনজুরুল ইসলাম: নগরবাসীর প্রতি আমরা যথেষ্ট দায়িত্বশীল: মেয়র খোকা। স্বনির্ধারণী পদ্ধতিতে কোন হোল্ডিং ট্যাক্স বাড়বে না। ১৯৯০ সালের পর থেকে আর কোন হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি।
২০০৪ সালের ১০ জুলাই, ইনকিলাব-সাজ্জাদ আলম খান: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন বিল ৩ মাস বকেয়া হলে সংযোগ বিচ্ছিন্ন হবে। বকেয়া আড়াই হাজার কোটি টাকা। অপচয় ও অবৈধ সংযোগ পরিহার করতে সচিবদের সতর্ক করে দিয়েছেন-অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।
২০০৪ সালের ১০ জুলাই, ইনকিলাব-স্টাফ রিপোর্টার: দেশে বছরে প্রয়োজন ৪ লাখ ব্যাগ রক্ত যোগাড় করতে হিমশিম অবস্থা। সন্ধানীর সম্মেলনে রক্তদানে সচেতনতা বৃদ্ধির আহবান।
২০০৪ সালের ১০ জুলাই, ইনকিলাব-স্টাফ রিপোর্টারঃ বিগত ৩৫ বছরে আমরা কিছুই করতে পারিনি-হাসানুল হক ইনু। ১৯৭২ সালে যে স্পীডে আন্দোলন শুরু করেছিলাম তা ধরে রাখতে পারিনি। আমাদের মধ্যে অনৈক্য-বিভাজন রয়েছে। তিনি বলেন, আমরা কোনদিন হয়তো ক্ষমতায় যেতে পারব না, এমনকি এমপিও হতে পারব না। তার জন্য আন্দোলন থেকে পিছপা হলেও চলবে না। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, জাতীয় সংসদ নির্বাচনে হাসানুল হক ইনু সংসদ সদস্য নির্বািচত হয়েছেন। এখন তিনি জনগণের জন্য কি কিছু করতে পেরেছেন। তিনি কিছুই করতে পারবেন না, পারবেন নিজের কিছু উপকার করতে।
২০০৪ সালের ১৪ জুলাই, সংসদ রিপোর্টার: এ বছর ৫০ থেকে ৬০ হাজার লোকের কর্মসংস্থান হবে-অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। 'অনেক মন্ত্রণালয় আছে অর্থ কিভাবে নিতে হয় তাও জানে না'।
২০০৪ সালের ১৯ জুলাই, অর্থৈনতিক রিপোর্টার: বাণিজ্যমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ-চামড়া শিল্প থেকে বছরে ৫ হাজার কোটি টাকা আয়। দেশীয় কাঁচামাল নির্ভর একশ' ভাগ রফতানীমুখী চামড়া শিল্প থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে মাত্র ১,৭০০ কোটি টাকা।
২০০৪ সালের ১৯ জুলাই, শামসুল হক তারেক: ভারত-মায়ানমার চোরাচালান সিন্ডিকেটের সহায়তায় দেশীয় লবণ শিল্প ধ্বংসের চেষ্টা। ৫০ বছরেও জাতীয় লবণ নীতি প্রণীত হয়নি: লবণ বোর্ড গঠনের ফাইলবন্দি ৩৫-বছর ধরে: আবার পারমিট কেলেংকারির পাঁয়তারা।
২০০৪ সালের ২৩ জুলাই, মোবায়েদুর রহমান: ভ্যাট আদায়কে কেন্দ্র করে সরকারবিরোধী অসন্তোষ ধুমায়িত হচ্ছে। ছোট ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসুন: ৬০ হাজার কোটি কালো টাকার দুর্গে আঘাত হানুন।
২০০৪ সালের ২৪ জুলাই, স্টাফ রিপোর্টার: মসজিদ-মাদ্রাসাগুলোতে ধর্মচর্চা হয় না অস্ত্রের প্রশিক্ষণ হয়। মসজিদ-মাদ্রাসাকে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হলেও উগ্রপন্থীরা মসজিদকে ব্যবহার করছে অস্ত্রের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। তিনি বলেন, দুর্নীিত ও কালোবাজারি যত বাড়ছে, মসজিদ-মাদ্রাসাও তত বাড়ছে।-অধ্যাপক ড. হুমায়ূন আজাদ।
২০০৪ সালের ১ আগষ্ট, ইনকিলাব পত্রিকার অর্থৈনতিক রিপোর্টার: বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ আরো বৃদ্ধি এবং সম্প্রসারণের লক্ষ্যে দুদেশের পণ্য পরিবহন দ্রুততুর করতে মায়ানমার (বার্মা) হয়ে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে। এর ফলে মাত্র ১৫/১৬ ঘন্টায়ই দীর্ঘ প্রায় ১ হাজার কিলোমিটারের এ সড়ক পথ পাড়ি দিয়ে চীনের কুনমিং পৌঁছানো সম্ভব হবে।
২০০৪ সালের ৯ আগষ্ট, ইনকিলাব পত্রিকার সংবাদ-আবু রুশদ: ২০১৫ সালে দেশে বেকারের সংখ্যা দাঁড়াবে ৫ কোটি। বেকার জনশক্তি ক্রমেই বাড়ছে: ১টি পদের জন্য প্রার্থী ৪০০(চারিশত) জন। সরকার কর্মসংস্থানের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করলেও বাংলাদেশে বেকার জনশক্তির হার বেড়েই চলেছে। সাম্প্রতিক ধারা বহমান থাকলে ২০১৫ সালে বেকারের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাবে বলে দেশী-বিদেশী বিশেস্নষকগণ আশংকা প্রকাশ করেছেন।
২০০৪ সালের ১২ আগষ্ট, বাংলাদেশে এ প্রথমবারের মত একসাথে চার সন্তান জন্মদানের বিরল ঘটনা ঘটেছে। বাড্ডা এলাকার বাসিন্দা শিল্পী তিন ছেলে ও এক মেয়ে জন্ম দিয়েছেন।
২০০৪ সালের ১৬ আগষ্ট, কানীজ আফরিনা: ২০১০ সালের মধ্যে সেবা সংকটে অচল হয়ে পড়বে গোটা রাজধানী ঢাকা। দৈনিক চাহিদার ৬২ শতাংশ পানি সরবরাহে ব্যর্থ ওয়াসা।
২০০৪ সালের ১৭ আগষ্ট, এম, আবদুল্লাহ: ৭০ লাখ চরবাসীর ভাগ্যোন্নয়নে চালু হচ্ছে 'চর জীবিকায়ন কর্মসূচী'। ৮ বছর মেয়াদী কর্মসূচীতে ব্যয় হবে ৫শ' কোটি টাকা। সাড়ে ৫ হাজার বর্গিকলোমিটার চরাঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নে এ প্রথমবারের মত গৃহীত সরকারী কর্মসূচী বাস্তবায়নে ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। এক টাকাও ব্যয় করা হয়নি।
২০০৪ সালের ১৭ আগষ্ট, সাজ্জাদ আলম খান: বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত-বেসরকারী খাতে ভৌত অবকাঠামো নির্মােণর নীতিমালা অনুমোদিত। এ কথার অর্থও ফাঁকা।
২০০৪ সালের ২১ আগস্ট, প্রথম আলো : গ্রেনেড হামলায় ২২ জন নিহত-আহত কয়েক শ। হামলার ঘটনায় ৫২ জন আসামি পলাতক ১৮ জন। বিচারের অপেক্ষায় ১১ বছর।