২০০৫ সালের ২৮ অক্টোবর, আইএসপিআর: বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাকাশ সহযোগিতা সংস্থা কনভেনশনে স্বাক্ষর করেছে।
২০০৫ সালের ২৮ অক্টোবর, উমর ফারুক আলহাদী: বনানীতে বিএনপির নেতা-মন্ত্রী এমপিদের নামে একশ' পস্নট। রাজনৈতিক চাপে উপেক্ষিত রাজউকের নীতিমালা। আইন লংঘণ করে বনানী লেকে চলছে মাটি ভরাট।
২০০৫ সালের ৩০ অক্টোবর, ইনকিলাব-স্টাফ রিপোর্টার: হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্তেও বাড্ডায় ৩শ' পরিবারকে উচ্ছেদে রাজউকের পাঁয়তারা। পরে উচ্ছেদ করা হয়নি।
২০০৫ সালের ৩১ অক্টোবর, সাখাওয়াত হোসেন, উমর ফারুক আলহাদী: রাজধানীসহ চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী। ৪৫ বিদেশীর তালিকা তৈরী: ২২ জনকে ঢাকা ছাড়ার নির্দেশ, ৬ দেশের ১১৮ জনের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা।
২০০৫ সালের ১ নভেম্বর, স্টাফ রিপোর্টার: ৬০ লাখ মানুষ রাজধানী ছাড়ছে। ঈদে টিকিট না পাওয়ায় অনেকে বাড়ী যেতে পারবে না।
২০০৫ সালের ১ নভেম্বর, সাখাওয়াত হোসেন: ভারতীয় কাপড়ে রাজধানীর ঈদ মার্কেট সয়লাব। এক মাসে অবৈধ পথে আসা ৮-কোটি টাকার কাপড় আটক।
২০০৫ সালের ১ নভেম্বর, সাঈদ আহমদ: গ্রেফতার বিধি প্রণয়ন ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে দুর্নীিত দমন কমিশন। কার্যক্ষমতা ব্যাখ্যা করে সচিবদের কাছে চিঠি।
২০০৫ সালের ২ নভেম্বর, সাখাওয়াত হোসেন: ৩৩৬-কিশোর অপরাধীর তালিকা নিয়ে মাঠে নেমেছে গোয়েন্দারা। সার্ক সম্মেলনের নিরাপত্তা।
২০০৫ সালের ৭ নভেম্বর, স্টাফ রিপোর্টার: এবারের ঈদে ১-লাখের বেশী ভিক্ষুক জড়ো হয়েছিল রাজধানীতে।
২০০৫ সালের ৯ নভেম্বর, ইনকিলাব-অর্থৈনতিক রিপোর্টার: দুর্নীিতর বিরুদ্ধে নাগরিক ফোরাম নামে নয়া সংগঠনের আত্মপ্রকাশ। এ ফোরামের চেয়ারম্যান হিসেবে নেতৃত্বে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুসলেহ উদ্দিন আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ মোহসীন, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এন. এইচ. খান এবং বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ, সেক্রেটারী জেনারেল সাবেক মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক সৈয়দ ইউসুফ হোসাইন।
২০০৫ সালের ১২ নভেম্বর, সাখাওয়াত হোসেন: বিদেশী স্পেশাল ফোর্সের ২শ' সদস্য ও ৪৫ হাজার নিরাপত্তা কর্মীর বলয়ে সার্ক ভেন্যু।
২০০৫ সালের ১২ নভেম্বর, বাসস: বিশ্বের বৃহত্তম কোরআন শরীফ বাংলাদেশে। রাজশাহীর শিল্পী মোহাম্মদ হামিদুজ্জামান আর্ট পেপারের ওপর কালো কালিতে এ পবিত্র কোরআনখানি লিখেছেন। এক হাজার একশ' পৃষ্ঠা সংবলিত এ মহাগ্রন্থের ওজন হচ্ছে-৬১ কেজি, লম্বায়-০.৭৩৮ মিটার, চরড়ায়-০.৫৮৫ মিটার এবং উচ্চতায় ০.২২৯ মিটার।
২০০৫ সালের ১৩ নভেম্বর, সাখওয়াত হোসেন: সার্কের মূল ভেন্যু ও বিমানবন্দরে ৩৫ রকম অত্যাধুনিক গোয়েন্দা যন্ত্রপাতি নিয়ে ঠায় দাঁড়িয়ে পাহারা।
২০০৫ সালের ১৬ নভেম্বর, বাসস: স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সরকার ১৯৭০ সাল হতে এ পর্যন্ত চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পে ১২২ কোটি টাকা ব্যয় করলেও ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
২০০৫ সালের ১৯ নভেম্বর, আবদুল গাফফার মাহমুদ, সাখাওয়াত হোসেন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই বোমাবাজদের উত্থান। সোর্সমানি জায়েজ ও কাজ দেখাতে নিরীহ লোক ধরে আনা হয়: সরকারকে দেয়া হয় বিভ্রান্তিকর তথ্য।
২০০৫ সালের ২০ নভেম্বর, এনাম সরকারঃ ঢাকায় প্রথমবার আসছে রাশিয়ান সার্কাস দল।
২০০৫ সালের ২৯ নভেম্বর, স্টাফ রিপোর্টার: ড. মোঃ ইউনূস বলেন যে, বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় দুই-তৃতীয়াংশ ব্যাংকিং সহযোগিতার বাইরে রয়েছে।
২০০৫ সালের ৪ ডিসেম্বর, ইউএনবি: বিশ্বের এক নম্বর ধনী বিল গেটস ৫ ডিসেম্বর, ২০০৫ তারিখ ঢাকা সফরে আসছিলেন।
২০০৫ সালের ৫ ডিসেম্বর, স্পোর্টস রিপোর্টার: আগামী ৯ ডিসেম্বর, বাংলাদেশে আসছেন ইনোকি। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর বিপক্ষে ১৯৭৬ সালে অনুষ্ঠিত হয়েছিল এ ম্যাচটি। এর আগেই অবশ্য তিনি ডবিস্নউ. ডবিস্নউ. এফ. চ্যাম্পিয়নশীপ অর্জন করেছিলেন।
২০০৫ সালের ৬ ডিসেম্বর, সুলতান মাহমুদ: এশিয়ার উইম্যান ইউনিভারর্সিিট প্রতিষ্ঠায় ১শ' কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি। বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস দম্পতির ঢাকায় কর্মব্যস্ত একদিন।
২০০৫ সালের ৭ ডিসেম্বর, স্টাফ রিপোর্টার: নতুন ভোটার তালিকা তৈরীর ঘোষণা। ১ জানুয়ারি ২০০৬ থেকে ৩১ মে, ২০০৬ পর্যন্ত। এ কাজ করতে ৮৩ জন রেজিষ্ট্রেশন অফিসার, ৬,২৭০ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার, ৫৫ হাজার ৬৮৪ জন সুপারভাইজার এবং ২ লাখ ১৬ হাজার ৭২২ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত করা হয়েছে।
২০০৫ সালের ১৩ ডিসেম্বর, বাসস: বাংলাদেশে গত ১০(দশ) বছরে জিডিপি প্রবৃদ্ধি ৫২ শতাংশ বৃদ্ধি এবং মানুষ বেড়েছে ২৬ শতাংশ।
২০০৫ সালের ১৫ ডিসেম্বর, নিউইয়র্ক থেকে এনা: অর্ধলক্ষাধিক বাংলাদেশীসহ ২০ লাখ লোক বেকার হবে। অবৈধ ইমিগ্রান্টদের বিরুদ্ধে আজ মার্কিন কংগ্রেসে বিল পাস হচ্ছে।
২০০৫ সালের ১৮ ডিসেম্বর, স্টাফ রিপোর্টার: একমুখী শিক্ষা জাতীয় প্রতিরোধ কমিটির সংবাদ সম্মেলন। প্রস্তাবিত 'একমুখী শিক্ষা' জাতীয় প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বলেছেন, একমুখী শিক্ষার নামে ৫শ' কোটি টাকা লোপাট করে যারা পৃথিবীর সামনে আমাদের সম্মান ভূলন্ঠিত করেছে তাদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত করে দুর্নীিতর স্বরুপ উদঘাটন করতে হবে। সংশিস্নষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২০০৫ সালের ১৯ ডিসেম্বর, সুলতান মাহমুদ-চাঁদাবাজি বন্ধে মূখ্য সচিবের কাছে বিজিএমইএ'র ৮-দফা প্রস্তাব। এনওসি'র নামে বন্দরে ৫০ হাজার কোটি টাকা চাঁদা আদায়। এ কারণে জিনিষপত্রের দাম বাড়ে।
২০০৫ সালের ২১ ডিসেম্বর, নিউইয়র্ক থেকে এনা-ডিভি লটারী বাতিলের বিল পাস। ১৯৯০ সালে চালু ডিভি লটারিতে বাংলাদেশ থেকেই এসেছেন মোট ৩১,২০৬ জন। সারাবিশ্ব থেকে এসেছেন মোট ৫,৬৭,৬৬১ জন। যুক্তরাষ্ট্র সেনসাস ব্যুরোর মহাপরিচালক ড. মনসুর খন্দকার বার্তা সংস্থা এনাকে সোমবার এ তথ্য দিয়েছেন। তবে গত শুক্রবার (১৯-১২-২০০৫) তারিখ ডিভি লটারি প্রোগ্রাম বাতিলের বিলটি পাস হয়েছে, ২৭৩-১৪৮ ভোটে।
২০০৫ সালের ২৬ ডিসেম্বর, মুহম্মদ তৌহিদুল ইসলাম: বিশ্বব্যাংকের অপমানজনক শর্ত। অপব্যবহার হলে ঋণের পুরো অর্থ ফেরত দিতে হবে।
২০০৫ সালের ২৬ ডিসেম্বর, নূরুল আলম শাহীন: ভোটারদের নির্বাচনমুখী করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। অনুপস্থিতির হার ২৫ থেকে ৫০ শতাংশ।
২০০৫ সালের ২৬ ডিসেম্বর, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সমিতির জমজমাট মেজবান উৎসব-২০০৫। ২৫-১২-২০০৫ সালের ধানমন্ডিস্থ মহিলা কমপেস্নক্সে চট্টগ্রাম সমিতির মেজবান ও চট্টগ্রাম উৎসবে পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান ও মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে দেখা যাচ্ছে। মেজবানে প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবার। প্রায় ২৫ হাজার লোক মেজবানের ভোজে অংশ নেন। এ জন্য ২৫টি গুরু ও ৭০টি খাসী জবাই করা হয়।
২০০৫ সালের ২৭ ডিসেম্বর, ইউএনবি: ১০-বছরে দেড় শতাধিক অবৈধ এজেন্ট ৫০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। বিদেশী ফ্রেইট ফরওয়ার্ডারদের দেড় শতাধিক অননুমোদিত এজেন্ট বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে বলা হয়, ব্যাংক এ পর্যন্ত বিদেশী ফ্রেইট ফরওয়াডিং ফার্মের ২১৬-এজেন্টকে অনুমোতিপত্র ইস্যু করে।
২০০৫ সালের ৩০ ডিসেম্বর, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন গতকাল (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরী শুরু ১ জানুয়ারি, ২০০৬-ভোটারদের সচেতন করতে ১৪ লাখ পোষ্টার।
২০০৫ সালের ৩০ ডিসেম্বর, অর্থৈনতিক রিপোর্টার: আগামী মার্চ থেকে নূন্যতম ৫ লাখ টাকা তুলতে হলে তথ্য দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।
২০০৫ সালের ৩০ ডিসেম্বর, লোহাগড়া (নড়াইল): ইতনা গ্রামের প্রখ্যাত ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাস গুপ্তবাড়ী। ১৯১১ সালের ৬ জুন, ডা. নীহার রঞ্জন গুপ্তের জন্ম। ১৬ বছর বয়সে তার প্রথম উপন্যাস 'রাজকুমারীম্ব' প্রকাশিত হয়।
''২০০৫ সালে স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৬৩ জন, ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকান্ডে ১১৭ জন এবং ২০১৩ সালে রানা পস্নাজা ধসে এক হাজার ১৩৫ জনের নির্মম মৃত্যু হয়েছে। এগুলো মানবসৃষ্ট শিল্প দুর্ঘটনা। তাজরীনের অগ্নিকান্ড হলেও স্পেকট্রাম ও রানা পস্নাজার ধসের প্রকৃতি একই ধরনের অর্থাৎ ভবন নির্মােণর ত্রুটি।''
২০০৬ সালের ১ জানুয়ারি, জাকির হুসেন আলমগীর আর্থ-সামাজিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত।
২০০৬ সালের ৬ জানুয়ারি, স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন ঢাকায় ছাপানোর প্রস্তুতি চলছে। বিশ্বের ৩১টি শহরে প্রতিদিন এ পত্রিকা ছাপা হয়।
২০০৬ সালের ৬ জানুয়ারি, ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা: কোরবানীর গরুর দাম ১৫ লাখ টাকা। চার বছর বয়সী দেশীয় ঐ গরুটির উচ্চতা ৫-ফুট ৭-ইঞ্চি। ব্যবসায়ীর মতে এ বছর কোরবানীর ঈদে এ গরুটি সেরা গরু। বিজ্ঞাপন দেখে চট্টগ্রাম থেকে দু'জন ধনাঢ্য ব্যক্তি এসে পৃথক পৃথকভাবে গরুটির দাম সাড়ে ১০ লাখ টাকা বলেছেন। তারপর অন্য একজন ধনাঢ্য ব্যক্তি গরুটি ১১ লাখ টাকায় কিনবে বলেছে কিন্তু সে ব্যক্তি আর আসেনি। কালো রঙের গরুটি অতি যত্নসহকারে গত চার বছর যাবত লালন-পালন করে আসছেন। গরুর মালিক গরুটি বাজার থেকে নিয়ে চলে গেছে, আর গরুটি বিক্রি করবে না। পারিবারিকভাবে গরুটি তারা কোরবানী দিবেন। ১১-০১-২০০৬ সালে ভেড়ামারার সেই গরুটি পারিবারিকভাবে কোরবানী দেয়া হয়েছে। গরুটির ২১ মন মাংস হয়।
২০০৬ সালের ৬ জানুয়ারি, মুহম্মদ তৌহিদুল ইসলাম: অর্থৈনতিক দিক থেকে প্রায় পরাধীন দেশের সারিতে বাংলাদেশ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত-২০০৬ সালের রিপোর্ট। বিশ্বের ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম।
২০০৬ সালের ৭ জানুয়ারি, তালুকদার হারুন: ''বাংলাদেশ ভেটেরিনারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম'' নামে প্রতিষ্ঠিত হয়।
২০০৬ সালের ১০ জানুয়ারি, মোবায়েদুর রহমান: বাংলায় ১৬টি চ্যানেল দেখা যায় তার সাথে ইনকিলাব ও একুশে টেলিভিশন যুক্ত হলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেতনা। বাংলাদেশের ৯টি চ্যানেলের মধ্যে ৮টি চ্যানেলই বাণিজ্য করতে চালানো হচ্ছে। ৭টি বাংলা চ্যানেল হলো ভারতের পশ্চিম বাংলার।
২০০৬ সালের ১৬ জানুয়ারি, মোবায়েদুর রহমান: আয় বণ্টনে বৈষম্য: দ্রব্যমূল্য আকাশচুম্বী: তীব্র ডলার সংকট। চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারে প্রবৃদ্ধি ৭-১২ শতাংশ, বাংলাদেশে সাড়ে ৫.৫ শতাংশ কেন।
২০০৬ সালের ১৯ জানুয়ারি, ইনকিলাব: সুনামগঞ্জ জেলার লামাকাজীতে সুরমা নদী থেকে জেলেদের জালে ধরা পড়া ৪ মণ ওজনের এ বাঘাইর মাছটি গতকাল নগরীর বন্দর লালবাজারে এনে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম হাঁকা হয়। তবে মাছটির দাম উঠেছে মাত্র ৭০,০০০ হাজার টাকা। কিন্তু বিক্রেতা দেড় লাখ টাকার কমে মাছটি বিক্রি করবে না বলে জানিয়েছে। ২০-০১-২০০৬ তারিখে এক কেজি মাছের মূল্য ১,০০০/-টাকা হিসেবে বিক্রি।
২০০৬ সালের ২৪ জানুয়ারি, এএফপি: যৌবনের চাবিকাঠি বন্ধু ও বান্ধবী।
২০০৬ সালের ২৫ জানুয়ারি, এশিয়ান হাইওয়ে: ভারতের কলকাতা থেকে ত্রিপুরা বা আসামের লামডিং থেকে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে পৌঁছতে সময় লাগে ৫২ থেকে ৬০ ঘন্টা। অথচ বাংলাদেশের ওপর দিয়ে করিডর পেলে কলকাতা থেকে ত্রিপুরা পৌঁছাতে কোনক্রমেই ১২ ঘন্টার বেশী সময় লাগতো না। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে, বাংলাদেশ ভারতকে করিডর দিতে পারে, তবে সেক্ষেত্রে ভারতকেও নিঃশর্ত করিডর দিতে হবে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের। কিন্তু ভারত বদ্ধপরিকর থাকে যে, তারা কোন অবস্থাতেই নেপাল ও ভুটানকে অবারিত করিডর দেবে না, বাংলাদেশকেই শুধু একতরফা করিডর দিতে হবে ভারতকে।
২০০৬ সালের ২৬ জানুয়ারি, মাদারীপুর প্রতিনিধি: কালকিনিতে পড়ার খরচ না পাওয়ায় গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যা।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি, সংসদ রিপোর্টার: সংসদে সংশোধনী পাস। অশস্নীল চলচ্চিত্র প্রদর্শন করলে ৩ বছর জেল ও ১০ হাজার টাকা জরিমানা।
২০০৬ সালের ২ ফেব্রুয়ারি, সংসদ রিপোর্টার: ২৪১টি দৈনিক পত্রিকার ছাড়পত্র দেয়া হয়েছে এ পর্যন্ত: তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম।
২০০৬ সালের ২ ফেব্রুয়ারি, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতে বাংলা সাহিত্য শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন সুনীল গঙ্গোপাধ্যায়। বিশ্বসাহিত্যে বাংলা সাহিত্যের অবদান খুবই সামান্য।
২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি, সংসদ রিপোর্টার: সরকারী হিসাব কমিটি: ১৪৯টি অডিট আপত্তির ১২ হাজার ৫৮১ কোটি ৪৩ লাখ টাকা আদায়ের নির্দেশ দিয়েছে। ২০০৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৫টি মন্ত্রনালয়ের বিপরীতে এসব অডিট আপত্তি উত্থাপন করা হয়। ইতোমধ্যেই আলোচনার প্রেক্ষিতে ৬৩ কোটি ৭৭ লাখ টাকা আদায় হয়েছে এবং ৬১ কোটি ৬৬ লাখ টাকা সমন্বয় করা হয়েছে।
২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি, সংসদ রিপোর্টার: বর্তমান সরকারের আমলে ৭টি প্রতিষ্ঠানকে মদের লাইসেন্স দেয়া হয়েছে-সংসদে স্বরাষ্ট প্রতিমন্ত্রী। ১৯৯৬ সালের জুলাই হতে এ পর্যন্ত ১২টি প্রতিষ্ঠানকে মদের লাইসেন্স প্রদান করা হয়েছে।
২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি, স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার ৬টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত আজিমাত কনসোর্টিয়াম বাংলাদেশ সরকারকে প্রায় ৫ হাজার ৮শ' ২৪ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ২১০ কিলোমিটার দীর্ঘ এবং চার লেনবিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক প্রকল্পের কাজ এখনই নির্মােণর প্রস্তাব দিয়েছে।
২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি, প্রেস বিজ্ঞপ্তি: ঢাকায় স্থাপিত হল পার্ল ফ্যাশন ইনিস্টিটিউট। পার্ল একাডেমী অফ ফ্যাশন (পি.এ.এফ.) স্থাপিত হয়েছিল ১৩-বছর আগে ভারতে।
২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি, কানিজ আফরীন: গঠনমূলক জীবনযাপনই অসুস্থতার ৮৫ ভাগ নিরাময় করতে পারে-ড. সি. ইরম্যান শেলী।
২০০৬ সালের ১৫ ফেব্রুয়ারি, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলতি অর্থবছরে ৬.৩ থেকে ৬.৯ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত কৃষকদের মাঝে মোট ২,৪৭৭ কোটি ৭৬ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে।
২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি, সংসদ রিপোর্টার: দেশে ১ লাখ ৫১ হাজার ৩২৪টি সরকারী পদ শূন্য।-ব্যারিস্টার আমিনুল হক। এরমধ্যে প্রথম শ্রেণীর ৫ হাজার ৫শ' ৬৫টি, দ্বিতীয় শ্রেণীর ১৮ হাজার ৯শ' ৯৬টি, তৃতীয় শ্রেণীর ৮৮ হাজার ৪শ' ৫২টি এবং চতুর্থ শ্রেণীর ৩৮ হাজার ৩শ' ১১টি পদ শূন্য রয়েছে। মন্ত্রী সংসদে আরো জানান, বর্তমান সরকারের আমলে ১ লাখ ৪৪ হাজার ২শ' ১৩টি শূন্য পদ পূরণ করা হয়েছে। সংসদে আরো জানান যে, বর্তমানে ৩ জন সচিব ডেপুটেশনে কর্মরত রয়েছেন। একই সময়ে সরকার ১৩ লাখ ৯২ হাজার ১২৯ জন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রী আরো বলেন, গত চার বছরে জোট সরকার ১০ লাখ ৫০ হাজার ৮২৭ জনকে বিভিন্ন পেশায় বিদেশে পাঠিয়েছে। তিনি আরো বলেন, তরুণ-তরুণীদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সহজলভ্য করতে প্রত্যেক উপজেলায় একটি করে ৪৪৪টি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিআই) স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। গত চার বছরে স্থানীয় বিনিয়োগের পরিমাণ পূর্ববর্তী সরকারের চেয়ে ৯১ শতাংশ বেশি হয়েছে এবং বৈদেশিক বিনিয়োগ প্রকল্পের নিবন্ধন ও ৯৩ শতাংশ বেশী হয়েছে।
২০০৬ সালের ২১ ফেব্রুয়ারি, সাখাওয়াত হোসেন: বছরে ২শ' কোটি টাকার সার পাচার হচ্ছে। প্রতিরোধ কায়র্ক্রমের মনিটরিং কমিটি গঠন।