২০০৬ সালের ২১ ফেব্রুয়ারি, মহাশূন্যচারীদের সাথে দুই বাংলাদেশীর যোগাযোগ। ১৮ ফেব্রুয়ারি, রাত ৮টা ৫ মিনিটে বাংলাদেশী সৌখিন রেডিও অপারেটর বেলায়েত হোসেন রবিনের কল-এর জবাবে মহাশূন্যচারী ম্যাক আর্থার বিল বলেন, ''আপনার প্রেরিত সঙ্কেত অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ থেকে আরেকটি সঙ্কেতের জবাব দেব আমরা ৯০ মিনিট পরে।''
২০০৬ সালের ২১ ফেব্রুয়ারি, দেশে বড় ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।-সিপিডির সংলাপে বক্তারা। অর্থৈনতিক রিপোর্টার। অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন যে, প্রবৃদ্ধি হার নিয়ে মাতামাতির সমালোচনা করে তিনি বলেন, দেশে প্রবৃদ্ধি যে হারে বাড়ছে, তার চেয়ে বেশী হারে বাড়ছে বৈষম্য।
২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি, বাসস: বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও বিহারের বাংলাভাষী প্রতিনিধিদের নিয়ে গঠিত ভাষা আন্দোলন স্মৃতি পরিষদ বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে চালু করার দাবী জানিয়েছেন।
২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি, রাজধানীতে ফিনিক্স ভবন ধসে পড়েছে ৫তলা ভবন। নিহত ১৯: আহত ৭০: আটকা পড়েছে আরো ৫০ জন। আধুনিক যন্ত্রপাতি না থাকায় উদ্ধার কাজ চলছে ঢিমেতালে।
২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি, সংসদ রিপোর্টার: অবশেষে সংসদে বিচার বিভাগ পৃথকীকরণ বিল উত্থাপন।
২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি, স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ ইউনিসেফ কর্মকর্তারা-দেশে ১০ বছর বয়স পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ শিশুকে হামের টিকা দিবে।
২০০৬ সালের ২ মার্চ, মিজানুর রহমান তোতা: যশোরে গ্রীষ্মকালীন টমেটো চাষে ব্যাপক সাফল্য এসেছে-৭ শতাংশ জমিতে ৬০ হাজার টাকা মুনাফা।
২০০৬ সালের ১৪ মার্চ, স্টাফ রিপোর্টার: ৩ মাসের মধ্যে তৈরী হচ্ছে কারা সংস্কার বিধি। দেশের কারাগারগুলোতে ৭১ হাজার ২২০ জন বন্দী রয়েছে। এরমধ্যে বিচারাধীন আসামী রয়েছে-৪৭ হাজার। সাজাপ্রাপ্ত বন্দী ২৩ হাজার। বিদেশী কারাবন্দী রয়েছে ৯৭৮ জন। ৪ হাজার বাংলাদেশী বন্দী রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে। সউদীআরবে ২ হাজার।
২০০৬ সালের ১৪ মার্চ, তালুকদার হারুন: এ কেমন চুরি ২০ টাকার যন্ত্রাংশ ৪,৮৫৭ টাকায় ক্রয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুর্নীিত।
২০০৬ সালের ১৮ মার্চ, নূরুল ইসলাম: ডেমরায় ১৭০টি নকল কারখানা-মাসে ৩-লাখ টাকা মাসোহারা পায় থানা পুলিশ।
২০০৬ সালের ১৯ মার্চ, সালাহউদ্দিন বাবলু: ট্রানজিট পাচ্ছে ভারত-বাংলাদেশের বছরে ২৫ হাজার কোটি টাকার বাজার হাতছাড়া হবে।
২০০৬ সালের ১৯ মার্চ, তালুকদার হারুন: রাজধানীতে ওয়াসার ৫০ হাজার অবৈধ পানির সংযোগ। মহানগর জুড়ে চলছে পানির তীব্র সংকট: পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ।
২০০৬ সালের ২২ মার্চ, স্টাফ রিপোর্টার: দুই লাখ ভূমিদস্যু পরিবার রাজনীতি নিয়ন্ত্রণ করে-আলোচনা সভায় এদের প্রতিরোধ দাবী।
২০০৬ সালের ২৩ মার্চ, সাজ্জাদ আলম খান: ৫০ মহিলা কোটিপতির সন্ধানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই ৫০ জন দুবাই-এ ফ্ল্যাট কেনার জন্য ঢাকায় বিক্রেতাদের স্থানীয় এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন।
২০০৬ সালের ২৩ মার্চ, ফজলুল বারী: ৫০ কোটি টাকার ওপরে শিল্প প্রতিষ্ঠানের পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক: বাস্তবায়ন নিয়ে সংশয়। মোবাইল কোম্পানী, যমুনা সেতুসহ বেশকিছু বহুজাতিক কোম্পানীর শেয়ার আসছে ২০০৬ সালের ৩০ জুনের মধ্যে।
২০০৬ সালের ২৩ মার্চ, ইনকিলাব রিপোর্ট: সারাদেশে হাহাকার: ৩০ ভাগ মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না। পানিবাহিত রোগে প্রতি বছর মারা যায় লক্ষাধিক শিশু। বিশ্ব পানি দিবস পালিত।
২০০৬ সালের ২৩ মার্চ, ওয়াশিংটন ডিসি থেকে এনা: ইমির্গযান্ট-ননইমির্গযান্ট ভিসায় গত বছর যুক্তরাষ্ট্র গেছে ২২,৭৭১ জন বাংলাদেশী।
২০০৬ সালের ১ এপ্রিল, সালাহউদ্দীন বাবলু: এ বছর ব্যাপক বন্যার আশঙ্কা। চলছে ল-নিনো: সামনে আসছে লা-নিনো। কিন্তু এবার বন্যা হয়নি।
২০০৬ সালের ২ এপ্রিল, শামসুল হক শায়েক, কক্সবাজার থেকে: 'এদেশে কিছু করতে হলে তারেক বা জয় হতে হবে'। শত কোটি টাকার বিনিয়োগ ফেলে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন হোটেল সী গালের মালিক-মাসুম ইকবাল।
২০০৬ সালের ৪ এপ্রিল, বিবিসি'র শ্রোতাদের বিচারে সর্বকালের সর্বেশ্রষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় প্রথম স্থানে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ বাংলা গান ''আমার সোনার বাংলা'' প্রথম স্থানে। সাগর লোহানী জানালেন এ গানের ইতিহাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটি প্রথম গাওয়া হয় ১৯০৫ সালের ৭ আগষ্ট বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের এক সমাবেশে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ থেকে ১৯০১ সাল পর্যন্ত টানা সময়টিতে শিলাইদহ ছিলেন।
২০০৬ সালের ৫ এপ্রিল, শফিউল আলম: চট্টগ্রামে হতে যাচ্ছে দেশের প্রথম ওয়াল্র্ড ট্রেড সেন্টার-ব্যয় ১৪১ কোটি টাকা: বেসরকারী খাতে বৃহৎ উদ্যোগ।
২০০৬ সালের ২২ আগষ্ট, বাসস: বহু প্রতীক্ষিত বিশ্ববাণিজ্য কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হচ্ছে ২৯-০৮-২০০৬ তারিখে ১২৭ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামসহ সারাদেশের ব্যবসায়ী শিল্পপতি ও দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বহু প্রত্যাশিত এবং প্রতীক্ষিত বিশ্ববাণিজ্য কেন্দ্র নির্মাণ কাজ এ মাসে শুরু হবে।
২০০৬ সালের ৬ এপ্রিল: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির বিক্ষোভ মিছিল। কানসাট আন্দোলনের প্রথম বার্ষিকী ০৬-০৪-২০০৭ সালে।
২০০৬ সালের ১৩ এপ্রিল, মোঃ কামাল হোসেন, শিবগঞ্জ থেকে-কানসাটে আবারও পুলিশের গুলীঃ নিহত-৬: ৫ পুলিশসহ আহত-৩৫: রাব্বানীর ভ্রাতৃবধুসহ গ্রেফতার-২৬ জন।
২০০৬ সালের ১৩ এপ্রিল, সাজ্জাদ আলম খান: অর্থ ব্যয়ই সরকারের জন্য এখন চ্যালেঞ্জ। বিশ্বব্যাংক ৩-প্রকল্পের অর্থ ফেরত চেয়েছে: উন্নয়ন ব্যয়ের ১৫ হাজার কোটি টাকা এখনো অব্যবহৃত: ৮ মাসে এডিবি বাস্তবায়নের হার মাত্র ৩৭ শতাংশ। পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)'র অর্থব্যয়ের জন্য ৪৪টি মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছে
২০০৬ সালের ১৭ এপ্রিল, তথ্য বিবরণী: দেশের বাইরে সর্বপ্রথম জাপানের রাজধানী টোকিওর ইকোবুকোরো পার্কে মহান একুশের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন।
২০০৬ সালের ১৮ এপ্রিল, স্টাফ রিপোর্টার: উন্নয়ন প্রকল্পের ১ লাখ কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে নামছে। চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবী।
২০০৬ সালের ২১ এপ্রিল, ইনকিলাব রিপোর্ট: সংসদ সদস্যদের সাড়ে ৪-বছরে চাল-গম টাকা বরাদ্দ সরকারী এমপি ২ কোটি টাকার এবং বিরোধী দলের এমপি সোয়া কোটি টাকার।
২০০৬ সালের ২৮ এপ্রিল, ফজলুল বারী: গত বাংলা বছরে ৩৬টি মুদি পণ্যের দাম বেড়েছে ২৪ শতাংশ। ১২৯ শতাংশ মূল্য বৃদ্ধি শুকনা মরিচের: চিনির ৮৮ শতাংশ।
২০০৬ সালের ৩ মে, ইনকিলাব রিপোর্ট: অকার্যকর রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের স্থান ১৯তম। সুদান প্রথম, পাকিস্তানের স্থান নবম।
২০০৬ সালের ১০ মে, শামসুল হক শারেক, কক্সবাজার: কক্সবাজারে এবার লবণ বাম্পার উৎপাদন মানে ২০ লক্ষ টন লবণ উৎপাদন হবে।
২০০৬ সালের ১০ মে, স্টাফ রিপোর্টার: দেড় কোটি উপকুলবাসী চরম ঝুঁকির মধ্যে। আরো আশ্রয় কেন্দ্র প্রয়োজন।
২০০৬ সালের ২৯ মে, সাজ্জাদ আলম খান: বছরে পাচার হচ্ছে ১০ হাজার কোটি টাকা। আন্ডার ইনভয়েস বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ। বছরে প্রায় ৭০ হাজার কোটি টাকার পণ্য আমদানী করা হচ্ছে। আমদানীর ১৫% আন্ডার ইনভয়েসের মাধ্যমে হয়ে থাকে।
২০০৬ সালের ১ জুন, ঋণ প্রদানের সীমা বাড়ল: গৃণনির্মাণ ঋণে সুদের হার কমলো হাউস বিল্ডিং ফিন্যান্স কপোের্রশন। ২০০৪-২০০৫ অর্থবছর পর্যন্ত সংস্থাটি ১ লাখ ৪৬ হাজার ২০৪টি গৃহনির্মাণ প্রকল্পের বিপরীতে ৩ হাজার ১৫১ কোটি টাকা ঋণ দিয়ে আসছে।
২০০৬ সালের ৬ জুন, উমর ফারুক আলহাদী: চোরাচালানের কারণে গত পাঁচ বছরে সরকার ৬-হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত।
২০০৬ সালের ৮ জুন, বাসস: বাংলাদেশ রফতানী থেকে ১ হাজার কোটি ডলার আয় করবে। চীনে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ প্রায় ৬-হাজার কোটি ডলার, ভারতে এ বছর ৫০০ কোটি, পাকিস্তানে ৩০০ কোটি এবং বাংলাদেশে ১৫০ কোটি ডলার।
২০০৬ সালের ২৫ জুন, স্টাফ রিপোর্টার: শহীদ এডভোকেট আবদুল জব্বারের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা বলেন-আজকালকার রাজনীতিকদের ৯৯ ভাগই হলো চোর।
২০০৬ সালের ২৬ জুন, বাংলাদেশে ৫০(পঞ্চাশ) লাখ বিক্ষুক আছে।
২০০৬ সালের ৩ জুলাই, সাজ্জাদ আলম খান: সাড়ে ১৩ হাজার কালো টাকার মালিক ধরাছোঁয়ার বাইরে। সাঁড়াশি অভিযানে নামছে এনবিআর।
২০০৬ সালের ৩ জুলাই, স্টাফ রিপের্টার: আজ ০৩-০৭-২০০৬ তারিখ থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন কার্যকর হচ্ছে। সব নাগরিককে দু'বছরের মধ্যে সনদ দেয়া হবে। সেই সাথে এখন থেকে জন্ম নিবন্ধন সনদ ছাড়া কারো স্কুলে ভর্তি, পাসপোর্ট, চাকুরী, ব্যাংক একাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, জমি রেজিষ্ট্রি প্রভৃতি হবে না।
২০০৬ সালের ৯ জুলাই, সংসদ থেকে সরাসরি বলছে যে-বাংলাদেশে ২,৫০,০০০ হাজার মসজিদ আছে।
২০০৬ সালের ২০ জুলাই, স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা কর্মসূচীর ৪৪ হাজার ২৪৬টি পদ রাজস্ব খাতে স্থানান্তর।
২০০৬ সালের ২৫ জুলাই, রিয়াজ চৌধুরী: দেশে প্রবীণের সংখ্যা বাড়ছে: পরিবারের সাথে থাকলে বেশীদিন বাঁচেন বৃদ্ধরা।
২০০৬ সালের ৩ আগষ্ট, মিথুন কামাল: ক্যাবল টিভি ব্যবসায় অস্থিরতা: বছরে সাড়ে ৩শ' কোটি টাকার বাজার দখলের পাঁয়তারা। সরকার ১ কোটি টাকার রাজস্ববঞ্চিতঃ কোটি কোটি টাকা পাচার হচ্ছে।
২০০৬ সালের ২৬ আগষ্ট, স্টাফ রিপোর্টার: বাংলাদেশী খাবার জনপ্রিয় হচ্ছে। বৃটেনে ১০ হাজার হোটেলে দেড় লাখ বাঙ্গালী কর্মরত।
২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর, বাসসঃ দেশে টেষ্টটিউব শিশুর সংখ্যা-৪৭৯ জন।
২০০৬ সালের ২২ সেপ্টেম্বর, স্টাফ রিপোর্টার: ইসলামিক ফ্রন্ট প্রতিনিধি দলের সাথে আবদুল জলিল-আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীর প্রতি আওয়ামী লীগের পূর্ণ সমর্থন। বঙ্গবন্ধু ইসলামিক ফাউডেশনের প্রতিষ্ঠাতা।
২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর, স্টাফ রিপোর্টার: স্বাধীনতার ৩৫ বছরে আমরা শুধু ভোট দিয়ে চলেছি কিন্তু কিছু পাইনি। নতুন রাজনৈতিক দল-''বাংলাদেশ ডেমোর্কযাটিক হিন্দু পার্টি'' প্রতিষ্ঠিত হয়। বিগত আওয়ামী লীগ সরকার অর্পিত (শত্রু) সম্পত্তি আইন বাতিল না করে খড়ক হিসেবে ঝুলিয়ে গেছে।
২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর, ইনকিলাব রিপোর্ট: ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গা পূজা শুরু। বাংলাদেশে এবার ১৯,৪০০টি পূজা মন্ডপ হবে।
২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর, উমর ফারুক আলহাদী: উত্তরা তৃতীয় পর্ব আবাসিক প্রকল্প: ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি করে দলীয় নেতা-কর্মীেদর নামে ৫-হাজার পস্নট। নীতিমালা লংঘণ। বিপাকে রাজউক কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তরা পস্নটপ্রাপ্তি থেকে বঞ্চিত।
২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর, উমর ফারুক আলহাদী: সংসদ রিপোর্টার-সংসদে বিল পাস: দেশে মহিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে। এশিয়ার পশ্চাৎপদ নারী সমাজের বিশেষ করে এ অঞ্চলের দরিদ্র ছাত্রীদের শিক্ষা প্রদানের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরে পেশাগত নারী নেতৃত্ব গড়ে তুলতে একটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গতকাল সোমবার জাতীয় সংসদে এশিয়ান ইউনিভারসিটি ফর উইমেন বিল-২০০৬ পাস করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীতে এশিয়ান ইউনিভার্সিিট ফর উইমেন। এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্রী লেখাপড়া করবে ২৫ ভাগ।
২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর, মিথুন কামাল: বাংলাদেশে ৬৬টি কারাগার আছে। এরমধ্যে ঢাকা বিভাগে-১৮টি, রাজশাহী বিভাগে-১৬টি, চট্টগ্রাম বিভাগে-১৬টি ও খুলনা বিভাগে-১৬টি কারাগার আছে।
২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর, রাজধানীর পান্থপথে ৪-একর ৩৯ শতাংশ জমির ওপর নির্মিত বসুন্ধরা সিটি কমপেস্নক্সটি প্রতিষ্ঠিত হয়। এ স্বপ্নিল শহর গড়তে প্রায় ১০ লাখ শ্রমিকের সাড়ে ৫ বছর সময় লেগেছে। ৭৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বসুন্ধরা সিটি কমপেস্নক্সের ১২শত গাড়ি রাখার জন্য রয়েছে ৪৬ হাজার বর্গফুটের সুবিশাল কারপার্কিং। যা দেশের অন্য কোথাও নেই। বসুন্ধরা সিটিতে রয়েছে ২১টি লিফট এবং ৬৩টি এস্কেলেটর। প্রায় ২,৫০০টি শো রুম রয়েছে। প্রতিদিন ভিড় করছে ৩০/৩৫ হাজার দর্শক-ক্রেতা।
২০০৬ সালের ৩ অক্টোবর, জোট সরকারের ৫-বছর-মিথুন কামাল: রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততায় চোরাচালান অপ্রতিরোধ্য-২ লাখ কোটি টাকার মালামালের মধ্যে আটক মাত্র সাড়ে ১,১৪৯ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৬৩১ টাকার মালামাল আটক করে। গ্রেফতার হয়েছে ৭ হাজার ১৩৪ জন।
২০০৬ সালের ৪ অক্টোবর, ৮ম সংসদের অধিবেশন সমাপ্ত। সরকারের মেয়াদ থাকবে ২৭-১০-২০০৬ তারিখ পর্যন্ত। ৮ম জাতীয় সংসদের ৩৭৩টি কার্যিদবসে ১৮৫টি বিল পাস হয়েছে। এরমধ্যে একটি বেসরকারী বিল।
২০০৬ সালের ৫ অক্টোবর, সাজ্জাদ আলম খান: বিদায়ী সরকার প্রতিদিনই প্রকল্প অনুমোদন করেছে: ৭০-কার্যিদবসে ৬৬-প্রকল্প অনুমোদন।
| ক্রমিক | একনেক বৈঠকের তারিখ | পাসকৃত প্রকল্পের সংখ্যা | অনুমোদিত প্রকল্প ব্যয় |
| ১২-০৭-২০০৬ | ০৮ | ৩,২৫৬ কোটি টাকা |
| ১৯-০৭-২০০৬ | ০৮ | ১,৫৮৯ কোটি টাকা |
| ১৪-০৯-২০০৬ | ১৬ | ২,৭৪৫ কোটি টাকা |
| ২৭-০৯-২০০৬ | ১৮ | ৮,৭৪৬ কোটি টাকা |
| ০৪-১০-২০০৬ | ১০ | ১,৪৯০ কোটি টাকা |
| ১৬-১০-২০০৬ | ০৬ | ৩,২৩৩ কোটি টাকা |
| মোট | ৬৬ | ২১,০৫৯ কোটি টাকা |
২০০৬ সালের ৫ অক্টোবর, বাসস: বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউট (বিনা) এ পর্যন্ত ৩০টিরও বেশী বিভিন্ন ফসলের উন্নতজাত উদ্ভাবন করেছে।
২০০৬ সালের ৬ অক্টোবর, অর্থৈনতিক রিপোর্টার: ভেজাল খাদ্য খেয়ে বছরে ১৮ লাখ লোক রোগাক্রান্ত হচ্ছে। আইন প্রয়োগের দাবী জানিয়ে ক্যাবের গোলটেবিল বৈঠক।
২০০৬ সালের ১০ অক্টোবর, ডি. এম. রেজা সোহাগ: মংলা সমুদ্র বন্দর রুগ্ন হওয়ার নেপথ্য কারণ-শেষ কিস্তি। ২০ বছরে ১৯৭ বার ধর্মঘট ৭,৭২৬-কর্মঘন্টার অপচয়।
২০০৬ সালের ১২ অক্টোবর, স্টাফ রিপোর্টার: উপ-সচিব থেকে সচিব পর্যন্ত: জোট সরকার গত ৫ বছরে (২০০১-এর অক্টোবর থেকে ২০০৬-এর জুলাই পর্যন্ত) ২ হাজার ১৫ কর্মকর্তার পদোন্নতি দিয়েছে।
২০০৬ সালের ১৪ অক্টোবর, নোবেল শান্তি পুরস্কার পেলেন ড. ইউনূস ও একই সাথে তার ৩০ বছরের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককেও যৌথভাবে এ পুরস্কার দেয়া হয়। স্বাধীনতার পর বাংলাদেশের আরেক বিশাল অর্জন। আমি বলব এ পাওয়া ড. মুহাম্মদ ইউনূসের পাওয়া-বাংলাদেশের নয়। আগামী ১০ ডিসেম্বর, ড. ইউনূস নরওয়ের রাজধানী অসলোয় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করবেন বলে জানা গেছে। সাড়ে তের লাখ ডলারের মান বাংলাদেশী টাকায় প্রায় ১০ কোটি টাকার সমান। শান্তির জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে বিভিন্ন অবদানের জন্য দেশ-বিদেশ থেকে এ পর্যন্ত আরো ৬০টি সম্মানজনক পুরস্কার লাভ করেছেন।
২০০৬ সালের ১৪ অক্টোবর, স্টাফ রিপোর্টার: ৯৩ বছরে মাত্র ৩ জন বাংলাভাষীকে নোবেল পুরস্কারে ভূষিত করল সুইডিস একাডেমী। ১৯১৩ সালে কবি রবীন্দ্র নাথ ঠাকুরের হাত ধরে-তার রচিত 'গীতাঞ্জল' নিয়ে এসেছিল নোবেল পুরস্কার। অর্থনীতিতে নোবেল পুরস্কার-১৯৯৮ সালে অধ্যাপক ড. অমর্তয সেন। তারপর ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস নোবেল শান্তিপুরস্কার নিয়ে এল।
২০০৬ সালের ১৭ অক্টোবর, স্টাফ রিপোর্টার: জনপ্রশাসনে উদ্বৃত্ত উপ-সচিব ৬ শতাধিক। বেতন-ভাতা নিয়ে জটিলতা হতে পারে।
২০০৬ সালের ২৩ অক্টোবর, প্রধানমন্ত্রীর ২০০ স্যুটকেস ও ৩০ ট্রাঙ্কে কি ছিল জনগণ জানতে চায়-শেখ হাসিনা।
২০০১ সালের ১০ অক্টোবর, থেকে ২০০৬ সালের ২৬ অক্টোবর পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। এ সময়ে বিরোধীদলীয়রা ১২৯ দিন হরতার করেছেন।