১৯৩৫ সালের ১১ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বীরভূমে প্রণব কুমার মুখার্জির জন্ম। ষাটের দশকে বাংলা কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে উঠে আসেন তিনি। যদিও ২০০৪ সাল পর্যন্ত তিনি লোকসভায় একবারও জিততে পারেননি। রাজ্যসভায় তিনি কংগ্রেস থেকে বেশ কয়েকবার নির্বািচত হন। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর শিক্ষা নেয়া-এ রাজনীতিক অর্থনীতিও যে ভালো বোঝেন, তার প্রমাণ ১৯৮৪ সালে বিখ্যাত ইউরোমানি সাময়িকীর জরিপে বিশ্বের সেরা অর্থমন্ত্রী বিবেচিত হওয়া। ২০০৯ সালেও কংগ্রেস সরকারের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর পদ ছাড়লেন। ১৯ জুলাই, ভারতের ১৩তম রাষ্ট্রপতি হয়েছেন প্রণব কুমার মুখার্জি। ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে ১০ লাখ ৯৮ হাজার ৮৮২ জন ভোটার দেন। প্রথম বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়োজন ছিল পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট তিনি পেয়েছেন সাত লাখ ১৩ হাজার ৭৬৩ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের 'ক্রাইসিস ম্যানেজার' প্রণব মুখার্জি। এতে প্রণব ৬৯ শতাংশ ভোট পেয়ে বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী সাংমাকে পরাজিত করেন। তাঁর প্রতিপক্ষ পূর্ণ অ্যাজিটক (পি.এ.) সাংমার পক্ষে ভোটের মূল্যায়ন তিন লাখ ১৫ হাজার ৯৮৭। ২৫ জুলাই, ২০১২ তারিখ ১১টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে রাইসিনা হিলসের রাষ্ট্রপতির ভবনে শুরু হচ্ছে প্রণবের নতুন জীবন। নয়াদিল্লীর ঐতিহাসিক দিল্লি গেটের অপর প্রান্তে রাইসিনা হিলস-এ অবস্থিত এই রাষ্ট্রপতি ভবন। ৩৩০ একর জমির ওপর এই রাষ্ট্রপতি ভবন। ঐতিহাসিক ভবনটি ব্রিটিশ আমলে ছিল ভাইসরয়দের বাসভবন। ভবনের বিশালত্ব এবং শিল্পসৌন্দর্য একে বিশ্বের অন্যতম সেরা প্রাসাদের মর্যাদা দিয়েছে। ১৯২১ থেকে ১৯২৯ সালের মধ্যে এই প্রাসাদটি গড়ে ওঠে ব্রিটিশ স্থপতি স্যার এডুইন লিউটেনসের পরিকল্পনায়। চারতলার এই প্রাসাদে রয়েছে ৩৪০টি কক্ষ। এখানে মোগল, হিন্দু, বৌদ্ধ ও পাশ্চাত্য স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। ভবনের মূল গম্বুজটি বৌদ্ধ আঙ্গিকে গড়ে উঠেছে আর অলিন্দ হিন্দু মন্দিরের আদলে। রয়েছে দরবার হল, যা অশোকা হল নামে পরিচিত। আছে ১৩০ হেক্টর জায়গাজুড়ে মোগল উদ্যান।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জন্ম, মৃত্যু ৩০-০৫-১৯৮১ তারিখ। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি, নড়াইল জেলার মহেষখোলা গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯৭১ তারিখ যশোর জেলার ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন। ১৯৩৬ সালের ৩১ মার্চ, ভূপাল, মধ্যপ্রদেশে ড. আবদুল কাদির খানের জন্ম। ড. আবদুল কাদির খান, পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। কিন্তু তার প্রকৃত জন্ম তারিখ ২৭ এপ্রিল, ১৯৩৬ সাল। ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আগা খান প্রিন্স করিম আল-হোসাইনির জন্ম। ২০ বছর বয়সে চতুর্থ আগা খান হিসেবে নিজারি ইসমাইলিয়াদের আধ্যাত্মিক নেতার দায়িত্ব লাভ করেন। তাঁর পূর্বসূরি হলেন দাদা তৃতীয় আগা খান স্যার সুলতান মুহাম্মদ শাহ আগা খান। উত্তরাধিকারসূত্রে প্রিন্স করিম আল-হোসাইনি ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৯তম ইমাম। প্রিন্স আলী খান তাঁর বাবা, মা প্রিন্সেস তাজউদ্দৌলা আলী খান। ১৮৪৩ সালে ইরান থেকে প্রথম আগা খান আগা হাসান আলী ভারতে চলে আসেন। ১৮৭৭ সালে আগা খান খেতাবটি ব্রিটিশরাজ্যের স্বীকৃতি লাভ করে। ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৬তম ইমাম আগা হাসান আলী শাহ প্রথম ''আগা খান'' খেতাব গ্রহণ করেন। ব্রিটিশদের বিরুদ্ধে আঞ্চলিক বিদ্রোহ দমনে তৎকালীন আগা খান সহযোগিতার জন্য আসে এ স্বীকৃতি। দ্বিতীয় আগা খান মাত্র চার বছর নিজ সম্প্রদায়ের ইমামতি করতে পেরেছিলেন। ১৮৮৫ সালে তিনি মারা যান। আগা খানের আয়ের অন্যতম উৎস বিশ্বের প্রায় ২৫টি দেশে বসবাসরত ইসমাইলি সম্প্রদায়ের ১.৫০(এক কোটি পঁঞ্চশ লক্ষ) লোক। প্রতিবছর তাঁরা ইমামের তহবিলে অর্থ জোগান। সব মিলিয়ে সারা বিশ্বে ৯০টির বেশি ব্যবসা রয়েছে তাঁর। এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে ৩৬ হাজার কর্মী। ইসমাইলিয়া সম্প্রদায়ের বিকাশের সঙ্গে জড়িয়ে আছে ফাতিমিদ সাম্রাজ্যের ইতিহাস। মহানবী হজরত মোহাম্মদ(স.) মেয়ে হজরত ফাতিমিদ(রা.)-এর নাম থেকে ফাতিমিদ নামের উৎপত্তি। সেই সূত্রে ইসমাইলিরা সরাসরি মহানবীর বংশধর। ২০০৮ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হবে আগা খান একাডেমি। এতে ব্যয় হবে ৫(পাঁচ) কোটি ডলার। ১৯৩৭ সালে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধিতে গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের জন্ম। তিন দাবি মেনে নিল পার্লােমন্ট। এক-কেন্দ্র ও রাজ্য পর্যােয় লোকপাল প্রবর্তন, দুই-কনিষ্ঠ সরকারি আমলারা এর জবাবদিহির আওতায় থাকবেন এবং তিন-সব সরকারি দপ্তরের সামনে ওই দপ্তরের দায়িত্ব উল্লেখ করে 'সিটিজেন চার্টার' টাঙানো থাকবে। দুর্নীিতবিরোধী লোকপাল বিল আন্দোলনে বিজয়ী হলেন ১২ দিন ধরে অনশনের পর ২৭-০৮-২০১১ তারিখ নয়াদিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারে।
১৯৩৭ সালের ২৮ এপ্রিল, ইরাকের মরু এলাকা তিকরিতের আল আওজা গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে সাদ্দাম হোসেনের জন্ম, ফাঁসিতে মৃত্যু-৩০-১২-২০০৬ তারিখ। সাদ্দাম হোসেন বন্দী ১৪-১২-২০০৩ তারিখঃ খামার বাড়ির গর্তে লুকিয়েছিলেন তিনি-ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত-বিরোধীদের উল্লাস। ১৯৩৮ সালের ৮ এপ্রিল, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের জন্ম। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান ২০০১ সালে। ১৯৩৮ সালের ১৪ নভেম্বর, ভারতের আসামের বদরপুরে ময়মনসিংহে সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা কর্ণেল আবু তাহেরের জন্ম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসীতে মৃত্যু-২১-০৭-১৯৭৬ তারিখ। তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে। সেনাবাহিনী থেকে পদত্যাগ করে ১৯৭২ সালের অক্টোবর মাসে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর, তিনি সিপাহি-জনতার গণ-অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭৫ সালের ২৪ নভেম্বর, গ্রেপ্তার হন। (সূত্র: বাংলাপিডিয়া)। ১৯৩৯ সালের ২৪ অক্টোবর, ফটোসাংবাদিক রশীদ তালুকদারের জন্ম। প্রথম বাংলাদেশি হিসেবে 'পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড'-২০১০ পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৪০ সালের ২৩ অক্টোবর, দোনা-দনদিনহোর গরিব সংসারে ঘর আলো করে ব্রাজিল দলের বিশ্বকাপ ৩ বার চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) ফুটবলার পেলের (এডসন) জন্ম। ১৯৪০ সালে চট্টগ্রাম শহরতলীর বশিরহাটে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্ম। ১৯৪০ সালের ২৭ নভেম্বর, প্রখ্যাত মার্শাল আর্টের প্রবাল পুরুষ ও কুংফু কিংবদন্তী ব্রুস লী'র সানফ্রানসিসকোতে জন্ম, ১৯৭৩ সালের ২১ জুলাই এক ধরনের ষ্ট্রোকে মারা যান। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্টেসর জন্ম, মৃত্যু-০১-০৪-২০১০ তারিখ। ১৯৪১ সালের ২৯ অক্টোবর, (তাঁর গ্রামের বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে) পুরাতন ঢাকার ১০৯, আগাসাদেক রোডের বাসায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্ম, ১৯৭১ সালের ২১ আগষ্ট, করাচীর ওই মাশরুর বিমান ঘাঁটি থেকেই একটি টি-৩৩ বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানী পাইলট রাশেদ মিনহাজ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান মিনহাজকে ক্লোরফরম প্রয়োগে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং আকাশে উঠে যান। ইতিমধ্যে মিনহাজ সংজ্ঞা ফিরে পেলে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে দু'জনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ফলশ্রুতিতে বিমানটি সিন্দু প্রদেশের থাট্টা এলাকার জিন্দা নামক একটি গ্রামে বিমানটি বালিয়ারিতে ধাক্কা খেয়ে চূর্ণিবচূর্ণ হয়ে যায়। ২৫-০৬-২০০৬ তারিখ রাষ্ট্রীয় মর্যাদায় মাতৃভূমিতেই ঠাঁই হলো বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৩৫ বছর পর তাঁর দেহবশেষ বাংলাদেশে পুনঃদাপনসম্পন্ন। ১৯৪১ সালে রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামে জেনারেল (অব.) মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৮ তারিখ। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল।
১৯৪২ সালের ৮ জনুয়ারি, যেদিন ইংল্যান্ডে পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংকের জন্ম, ঠিক এর তিনশত বছর আগে ইতালিতে মারা যান গ্যালিলিও গ্যালিলি। ২১ বছর বয়সে হকিং আক্রান্ত হন সস্নায়ুরোগে, যা এএলএস ডিডিজ নামে পরিচিত। ২০০৯ সালের দিকে এসে তিনি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন। তিনি ১৯৬৫ সাল থেকে এ যাবত এএলএস রোগে আক্রান্ত কেউ বেঁচে আছেন, এমন কোনো রেকর্ড নেই। স্টিফেন হকিং: রোগ তাঁর চলৎশক্তি কেড়ে নিলেও তাঁর মেধা, মনন, দৃষ্টিকে কেড়ে নিতে পারেনি। ১৯৪২ সালের ১৭ জানুয়ারি, লুইসভিল, কেনটাকি, যুক্তরাষ্ট্র বিশ্ব-সেরা বক্সার ও কিংবদন্তির নায়ক মোহাম্মদ আলীর জন্ম। ১৯৬০ সালের ২৯ অক্টোবর রোম অলিম্পিকে জেতেন লাইট হেভিওয়েট স্বর্ণপদক। অপেশাদার জীবনে ১০০ জয়ের বিপরীতে তাঁর পরাজয় মোটে পাঁচটি। কিংবদন্তির নায়ক মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী সর্বেশ্রষ্ঠ মুষ্টিযোদ্ধা খেতাব অর্জণ করেণ ২৯-১০-১৯৭৪ তারিখ। ১৯৮১ সালে শেষ লড়াইয়ে নামেন আলী। হার মানেন ট্রেভর বারবিকের কাছে। পেশাদার মুষ্টিযুদ্ধ-জীবনে এ শেষ হারসহ মোট পাঁচবার হারলেন আলী, বিপরীতে জিতেছেন ৫৬ বার। নিঃসন্দেহে মোহাম্মদ আলী ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় আফ্রো-আমেরিকান, বিশ্বের সবচেয়ে পরিচিত পাঁচটি চেহারার একটি। ১৯৪২ সালের ১১ অক্টোবর, বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের জন্ম। অমিতাভ ১৯৬৯ সালে প্রথম 'সাত হিন্দুস্থানী' ছবির মাধ্যমে অভিনয় শুরু করে। ২০০৪ সালের ৬৩তম জন্মদিনে ২ কি. মি. দীর্ঘ বার্থ ডে কার্ডে ঐ কোম্পানীর প্রায় ছয় লাখ খুচরা বিক্রেতার স্বাক্ষর থাকছে। সহস্রাব্দের সেরা অভিনেতার ফ্রান্সের সর্বোচ্চ ''লিজিয়ন ডি অনার'' খেতাব অর্জন। ১৪০টিরও বেশী পূর্ণ দৈর্ঘয সিনেমায় অভিনয় করেছেন এবং এটা তাঁর ৬০তম পুরস্কার। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি, লিভারপুলের ওয়েভারটির গায়ে গা ঠেকিয়ে থাকা কয়েকটি বাড়ির একটি ১২ আর্নল্ড গ্রোভ। এ বাড়িতেই জন্ম নিলেন বাংলার বন্ধু জর্জ হ্যারিসন, মৃত্যু-২৯-১১-২০০৮ তারিখ। কনসার্ট ফর বাংলাদেশ-বাংলাদেশ জর্জ হ্যারিসন। ১৯৪৪ সালের ২৭ সেপ্টেম্বর, ফরিদপুরের রাজবাড়িতে জন্ম (বাবার নিবাস ফরিদপুর জেলার ভেদরগঞ্জ থানার লাকার্তা গ্রামে)। পিতা-আবদুর রাজ্জাক সিকদার, মাতা-বেগম বেলাতেন নেসা। ভাই-বোন: ছয় ভাই, দুই বোন। সিরাজ সিকদার দ্বিতীয়। বরিশাল জেলা স্কুল থেকে ১৯৫৯ সালে প্রথম বিভাগে মাধ্যমিক; বি. এম. কলেজ থেকে ১৯৬১ সালে সম্মিলিত মেধা তালিকায় নবম হয়ে উচ্চ মাধ্যমিক; ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে মেধা তালিকায় নবম হয়ে বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং পাশ। ১৯৬৭ সালেই কর্মজীবন শুরু। ১৯৬৭ সালেই রাজনৈতিক ক্ষেত্রে স্বতন্ত্র ধারার প্রতিষ্ঠাতা। ঢাকার মালিবাগে 'মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র' স্থাপনা। ১৯৬৮ সালের ৮ জানুয়ারি 'পূর্ববাংলা শ্রমিক আন্দোলন' এবং পরবর্তী পর্যােয় ১৯৭১ সালের ৩ জুন 'পূর্ব বাংলার সর্বহারা পার্টি' নামে বিপস্নবী সংগঠন গঠন। মৃত্যুঃ ২ জানুয়ারি, ১৯৭৫ সালের বৃহস্পতিবার দিন। জীবনকালঃ ৩০ বছর ৩ মাস ৫ দিন। ১৯৪৫ সালের ১৫ আগষ্ট, দিনাজপুর শহরে বি.এন.পি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম। ১৯৪৬ সালের ১৯ আগষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন (বিল) ক্লিনটনের জন্ম। ১৯৪৬ সালের ৮ ডিসেম্বর, কলকাতায় বাংলা ও হিন্দি সিনেমার অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জন্ম। ১৯৫৯ সালে সত্যজিত রায়ের 'অপুর সংসারের মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর, ইতালীর তুরিন শহরের কাছে অরবাসানো গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে সোনিয়া মাইনো জন্মগ্রহণ করেন। রাজীব গান্ধীর স্ত্রী হিসাবে তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় সোনিয়া মাইনোর পরিবর্তে সোনিয়া গান্ধী। ১৯৮৩ সালে তিনি ভারতীয় নাগরীকত্ব গ্রহণ করেন। ১৯৯৮ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন, ১৯৯৯ সালে তিনি সাংসদ নির্বািচত হন এবং বিরোধীদলীয় নেত্রী নির্বািচত হন। ২২-০৫-২০০৪ তারিখ থেকে স্বাধীন ভারতের ইতিহাসে বিদেশিনী হয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা থাকা সত্তেও তিনি ভারতের প্রধানমন্ত্রী হননি। ড. মনমোহন সিংকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আবার ২২-০৫-২০০৯ তারিখ থেকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা সত্তেও তিনি প্রধানমন্ত্রী হননি, এবারও ড. মনমোহন সিংকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।
১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর, টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম। ১৯৪৯ সালের ১০ জুলাই, ভারতের ক্রিকেট খেলোয়ার সুনীল গাভাস্কারের জন্ম। দেখুন ভারতের ক্রিকেট ইতিহাস ১৯৩৫ সাল থেকে। ১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর, দিল্লিতে শাবানা আজমি জন্মগ্রহণ করেন। (বাবা বিখ্যাত উর্দু কবি কাইফি আজমি। মা আইপিটিএর অভিনেত্রী শৌকত।) তিনি অভিনয়ের ওপর একাডেমিক পড়াশোনাটা শেষ করেন ১৯৭২ সালে। ১২৭টির মতো ছবিতে অভিনয় করেন। বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ১০ জন অভিনেত্রীর মধ্যে তিনি একজন। অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের মতে, শ্রেষ্ঠ পাঁচজনের একজন তিনি। শ্যাম বেনেগাল, যাঁর অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন, তাঁর রায় এ রকম: না, ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে তাঁর মতো অভিনেত্রীর পূর্বসূরি নেই। তুলনা টানার জন্য যেতে হবে আন্তর্জািতক অঙ্গনে, ইনগ্রিড থুলিন, লিভ উলম্যান বা মেরিল স্ট্রিপের কাছে। হ্যাঁ, শাবানা আজমির কথাই বলা হচ্ছে। ১৯৫২ সালের ২৫ নভেম্বর, লাহোরে পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তী তারকা ইমরান খানের জন্ম। ১৯৯২ সালে ৩৯ বছর বয়সে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়। ১৯৯৫ সালে ব্রিটিশ ধনকুবের জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এ দম্পতির দুই ছেলে আছে। ক্যানসারে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু তাঁর জীবনে বড় ধরনের পরিবর্তন আনে। ইমরানের ভাষায়, ওই ঘটনাই তাঁকে মানুষের জন্য কাজ করতে এবং রাজনীতিতে নামতে উদ্বুদ্ধ করে। আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়। ১৯৯৬ সালে ইমরান খান 'পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৫৩ সালের ১৬ মার্চ, নিউইয়র্কে স্টলম্যানের জন্ম। নিজের জীবনের প্রায় সবটুকু তিনি উৎসর্গ করেছেন তাঁর গণমানুষের জন্য সফটওয়ার দর্শন, প্রচার ও বিকাশের জন্য। তাঁর কারণেই উন্মুক্ত হয়েছে প্রযুক্তি বিকাশের সোপান। ১৯৫৩ সালের ২১ জুন, পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে বেনজির ভুট্টো জন্মগ্রহণ করেন, মৃত্যু-২৭-১২-২০০৭ তারিখ। রাওয়ালপিন্ডিতে এক জনসভায় ভাষণ শেষে গাড়িতে ওঠার পরপরই সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতেই তিনি নিহত হন। ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি, আমেরিকার মিসিসিপির একটি দরিদ্র পরিবারে অপরাহ উইনফ্রের জন্ম। অপরাহ উইনফ্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী, ধনী ও কৃষাঙ্গ উপস্থাপক। তাঁর বিশ্বখ্যাতি স্বপরিচালিত শেষ হয়ে গেল দুনিয়া-মাতানো টক শো 'দ্য অপরাহ উইনফ্রে শো'র জন্য। ১৯৮৬ সালের ৮ সেপ্টেম্বর, শুরু হওয়া এ শো ৯ সেপ্টেম্বর, ২০১১-তে শেষ হওয়ার কথা। কিন্তু ২৫-০৫-২০১১ তারিখ বুধবার তিনি পর্দা টেনে দিলেন দ্য অপরাহ উইনফ্রে অনুষ্ঠানটির ইতি টানেন একটি স্মরণীয় ও সংবেদনশীল বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসো। ১৯৫৪ সালের ২৬ নভেম্বর, শ্রীলংকার জাফনায় তামিল টাইগার'স গেরিলা নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের জন্ম, শ্রীলংকার আর্মীর গুলিতে মৃত্যু-১৭-০৫-২০০৯ তারিখ। গত তিন দশকে ৭০ হাজার লোকের প্রাণহানি ঘটেছে। ১৯৭২ সালে 'আন্ডারগ্রাউন্ড' অর্থাৎ আত্মগোপনে চলে যায়। ১৯৫৫ সালের ১ মে, কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে ২০ মে, ২০১১ শপথ নেন। ১৯৫৫ সালের অক্টোবরে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে উইলিয়াম হেনরি গেটস থ্রি-বিল গেটসের জন্ম। এটি ১৯৬৮ সালের কথা, লেকসাইড স্কুলটি ছিল সেই বিরল প্রকৃতির নগণ্যসংখ্যক স্কুলগুলোর একটি যারা শিক্ষাথীদের প্রথম প্রজন্মের কমপিউটার শিক্ষার সুযোগ করে দিয়েছিল। বিল গেটস নামেই বেশি পরিচিত। তিনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান। ১৯৫৫ সালে লন্ডনে ভার্চুয়াল সংস্কৃতির স্রষ্টা স্যার টিমোথি জন 'টিম' বার্নার্স-লি'র জন্ম। তিনি ওয়াল্র্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে িি।ি এ তিনটি ডবিস্নউয়ের মাধ্যমেই ইন্টারনেট থেকে আমাদের মনিটরে ভেসে আসে কোটি কোটি পৃষ্ঠা। তিনি ওয়েবের জন্ম দিয়েই থেমে নেই।