খ্রিষ্টপূর্ব ৩৩৫ অব্দে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় অ্যাথেন্সে অ্যারিস্টোটলের শিক্ষাদান কেন্দ্র লাইসিয়ামই সর্বপ্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। খ্রিষ্টপূর্ব ৩৩৫ অব্দে অ্যারিস্টোটলসহ কয়েকজন শিক্ষক, একটি গ্রন্থাগার ও বিপুল পরিমাণ ইতিহাসের প্রাকৃতিক নিদর্শন নিয়ে গ্রিক ও ল্যাটিন সাহিত্য এবং বিজ্ঞানসহ নীতিশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, জ্যোতির্বিদ্যা, পদার্থিবদ্যা, প্রাণিবিদ্যা ও গণিত বিষয়ে শিক্ষাদান শুরু করে। ২৭১-২১৩ খ্রিষ্টপূর্ব যতদূর জানা যায়, গ্রিসের সিসায়ন বিশ্বের প্রথম আত্মজীবনী রচয়িতা হচ্ছেন। সিসায়ন দক্ষিণ গ্রিসের অধিবাসী ছিলেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, যোদ্ধা ও কূটনীতিক। প্রাণঘাতী বিষে তাঁর মৃত্যুর আগেই তিনি আত্মজীবনী লেখা শেষ করেছিলেন। অনেক অসংগতি সত্ত্বেও এটিই পৃথিবীর প্রথম আত্মজীবনী। তিনি তাঁর লেখায় অপ্রিয় মানুষের সমালোচনা করতে ছাড়েননি। ২০০ খ্রিষ্টপূর্ব সময়কালে বিশ্বের প্রথম আয়না ব্রোঞ্জের আয়না দারুণ জনপ্রিয় হয়েছিল। সেটিতে প্রতিফলনের জন্য টিনের প্রলেপ দেওয়া হতো। কাচের আয়না, সে তুলনায় বেশ নতুনই বলা চলে। ত্রয়োদশ শতকে এক ইতালীয় বিজ্ঞানী কাচের আয়না তৈরী করেন। তিনি কাচের পাতে পারদের (মারকারি) প্রলেপ দিয়ে তৈরি করেন আয়না। এটি সারা বিশ্বে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্বের প্রথম কাগজ প্রাচীন চীনে খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর প্রথমভাগে হার্ন রাজবংশের শাসনামলে সর্বপ্রথম কাগজ তৈরি হয়। ওই সময়ের উৎপাদিত কাগজ বর্তমান সময়ে প্রচলিত কাগজের মতো পাতলা ও মসৃণ ছিল না। ওই সময় কাগজ তৈরি হতো এক ধরনের শণ থেকে এবং তা ছিল বেশ পুরু ও অমসৃণ। বিশ্বের প্রথম মাস গণনা গ্রিক জ্যোতির্বিদ হিপার্কাস খৃষ্টপূর্ব ১৯৫-১২৫ সর্বপ্রথম সূক্ষ্ণভাবে চান্দ্র মাসের ব্যাপ্তি গণনা করেন। তিনি রোডস এবং আলেকজান্দ্রিয়ায় দীর্ঘিদন গবেষণা করেন। তাঁর গণনা থেকে প্রাপ্ত চান্দ্র মাসের দৈর্ঘয ও এর প্রকৃত মাপের মধ্যে ব্যবধান মাত্র এক সেকেন্ডের। তিনি ত্রিকোণমিতির পথিকৃৎ হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেন।

৩২৩ খৃষ্টপূর্ব থেকে ৩০ খৃষ্টপূর্বের মধ্যে বিশ্বের প্রথম স্বাস্থ্য বীমা যত দুর জানা যায়, প্রাচীন মিসরে সর্বপ্রথম স্বাস্থ্য বীমার প্রচলন হয়। টলেমীয় রাজবংশের রাজত্বকালে রাষ্ট্রীয়ভাবে সব নাগরিকের জন্য বিনা পয়সায় চিকিৎসাসেবা প্রদান হতো এবং তালিকাভুক্ত সব নাগরিকই স্বাস্থ্য বীমার সুবিধা পেত। এ ক্ষেত্রে রাজকোষাগার থেকে সব চিকিৎসা-খরচ বহন করা হতো। ধারণা করা হয়, এটিই ছিল পৃথিবীর প্রথম স্বাস্থ্য বীমা। বিশ্বের প্রথম ছাত্র আন্দোলন খ্রিষ্টপূর্ব ১৬০ অব্দে চীনের ইমপিরিয়াল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সর্বপ্রথম সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তাঁদের আন্দোলনের ভাষা ছিল রাজপথে দেয়াল-লিখন আর স্স্নোগান। ছাত্রনেতা গও তাই এবং তাঁর সহযোগী জি বাইওর নেতৃত্বে ওই আন্দোলন পরিচালিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে সিংহভাগ ওই আন্দোলনে শামিল হন। পরে সাধারণ জনতাও তাতে সহমত পোষণ করেন। ৬৪ খৃষ্টপূর্ব সম্রাট নিরোর আমলে রোমে ভয়াবহ এক অগ্নিকান্ড সংঘটিত হয়। আট দিনব্যাপী এ অগ্নিকান্ডে ১৪টি প্রশাসনিক অঞ্চলের ১০টিই ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের প্রথম জন্মদিনের কেক-প্রাচীন গ্রিসের চাঁদের দেবী আর্তেিমসের উপাসকেরা দেবীর জন্মদিনে মধু দিয়ে তৈরি গোল কেক নিবেদন করত। প্রতি মাসে নতুন চাঁদ উঠলে পালিত হতো দেবীর জন্মদিনের উৎসব। কেকের ওপর মোমবাতি জ্বালানো হতো চাঁদের প্রতিরূপ হিসেবে পরবর্তীকালে এ আচারটিকেই সাধারণ মানুষ নিজেদের জন্মদিনের অনুষ্ঠানের এক অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে। নতুন পরিচয়ে দু'হাজার বছরের প্রাচীন শহর 'বন'।

১০০ খিষ্টাব্দে বিশ্বের প্রথম অভিধান হিউ শেন নামে এক চীনা গবেষক সর্বপ্রথম অভিধান বের করেন। এতে ৯ হাজার ৩৫৩টি ভিন্ন ভিন্ন বিষয়ের ভুক্তি ছিল। অভিধানটিতে অন্তর্ভুিক্তগুলো ছিল অক্ষরের ক্রমানুসারে। প্রাচীন অভিধানগুলো এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের কাজে ব্যবহৃত হতো। সব ধরনের গুণাবলিসমৃদ্ধ পূর্ণাঙ্গ অভিধানের প্রচলন শুরু হয় অনেক পরে। প্রথম অভিধানের খবর মেলে চীনে। ৭ সালের ৭ জুলাই ছিল (০৭-০৭-০৭) প্রথম লাকী ট্রিপল সেভেনের দিন। সন গণনার পর থেকে এ ট্রিপল সেভেনের দিনটি ছিল অঙ্কের ৭ সংখ্যাটিকে সৌভাগ্য প্রতীক হিসাবে বলা হয় লাকী সেভেন। এক হাজার বছর পর আবার এ দিনটি ফিরে আসে ০৭-০৭-১০০৭ তারিখ। আবার এক হাজার বছর পর এ দিনটি ফিরে আসে ০৭-০৭-২০০৭ তারিখ। আবার এক হাজার বছর পর এ দিনটি ফিরে আসবে ০৭-০৭-৩০০৭ তারিখ। ০৭-০৭-২০০৭ তারিখ জাপানে ভালবাসা দিবস। জনকন্ঠ পত্রিকার রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে লাকী ট্রিপল সেভেনে ০৭-০৭-২০০৭ তারিখ ৮০,০০০ হাজার বিয়ে হচ্ছে। আবার এ দিনটি ফিরে আসবে ০৭-০৭-৩০০৭ তারিখ মানে ১,০০০(এক হাজার) বছর পর। চীনে দ্বিতীয় শতাব্দীতে যদ্দুর জানা যায়, বিশ্বের প্রথম মই আবিস্কৃত হয়। মই আবিস্কার চাষাবাদকে সহজতর করে তোলে। প্রচীনকালে চাষাবাদের প্রক্রিয়া সুসংগঠিত ছিল না। মাটির ঢেলা ভাঙার জন্য মই আবিস্কৃত হওয়ার পর চাষাবাদ আরও সহজ হয়ে যায়। ওই সময়ের মই ছিল ধাতব কাঁটাযুক্ত এবং প্রধানত কৃষিকাজের জন্য।

২৬৯ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রাচীন রোমান সম্রাট ক্লাডিয়াসের আমলে ভ্যালেন্টাইন এক ধর্মযাজক বিয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে তরুণ-তরুণীদের বিয়ের আয়োজন করায় তাকে ফাঁসি দেয়া হয়। সেই ঘটনার স্মরণেই প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে পালন করা হয় পাশ্চাত্যে। ৪৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি, পোপ জেলাসিয়াস সেইন্ট ভ্যালেন্টাইন ধর্মোৎসব ঘোষণা করেন। সম্প্রতি তার হাওয়া এদেশেও লেগেছে। আমাদের দেশে গত ২০০২ সাল থেকে এ দিবসটি নিয়ে তরুণ-তরুণীদের উৎসাহ দেখা যাচ্ছে এবং দিন দিন বাড়ছে। এ দিবসটির নাম করণ করা হয়েছে ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালবাসা দিবস। ৩৩০ সালের ১১ মে, কনষ্টান্টিনোপলকে রোম সাম্রাজ্যের নতুন রাজধানী করা হয়। ৪২৪ থেকে ৪৫২ সালের মধ্যে বিশ্বের প্রথম তাই উয়ের শাসনামলে উত্তর উইয়ের রাজধানীতে সর্বপ্রথম স্থানান্তরযোগ্য কাচের প্রাসাদ নির্মাণ করা হয়। এটি নির্মাণ করতে পশ্চিমা কাচ উৎপাদন প্রযুক্তি ব্যবহৃত হয় এবং মধ্য এশিয়া থেকে প্রযুক্তিবিদদের নিয়ে আসা হয়। কয়েক শ শ্রমিক এতে অংশ নেন। ৭১১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে সেনাপতি মুসার অধিনস্থ সেনাপতি তারিক বিন রিয়াদ তার মাত্র ১২ হাজার সৈন্য নিয়ে তৎকালীন স্পেনের শাসক রডরিক এবং তার ১ লাখ সদস্যের চৌকস বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ইউরোপ তথা স্পেনের বুকে ইসলামের পতাকা উত্তোলন করেন। ১৪৯২ সালের ১ এপ্রিল, স্পেনকে দখল করে নেয় পর্তুগীজ রাণী ইসাবেলা এবং তার পাশ্র্ববর্তী রাজ্যের রাজা ফার্ডিন্যান্ড এক বিশাল খ্রিষ্টান বাহিনী গঠন করে অতর্কিেত স্পেনের মুসলমানদের উপর প্রচন্ড আক্রমণ, এক ভয়াবহ ও নির্মম ধ্বংস যজ্ঞ চালায়। প্রতারণার মাধ্যমে অসহায় মুসলিম নরনারীকে মসজিদে বন্ধী করে আগুন জ্বালিয়ে দেয় হাজারো নিস্পাপ মানুষকে-এরপর মুসলমানদেরকে 'এপ্রিল ফুল' বলে গালি দেয়। এপ্রিল ফুল হচ্ছে স্পেনে ৭ লাখ মুসলিম হত্যার কলঙ্কিত অধ্যায়।

১৭০০ বছর আগে মিসরের আলেকজান্দ্রিয়ায় গবেষণা কাজে রত থাকাকালে এ আবিস্কার করেন। বায়ু সংকোচনের এ নীতি তিনি এয়ারগানের পাশাপাশি পিস্টন, পাম্প ও আরও কিছু যন্ত্রে ব্যবহার করেন। বিশ্বের প্রথম এয়ার গান সংকুচিত বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে পাথর ছুড়ে মারার অস্ত্র প্রথম তৈরি করেন গ্রিক বিজ্ঞানি টিসিবিয়াস। বিশ্বের প্রথম হাতঘড়ি আবিস্কৃত হয়েছিল প্রায় ১৩০০ বছর আগে। তবে তাকে ছোট করতে করতে হাতের কব্জিতে নিয়ে আসতে আরো অনেক সময় লেগে যায়। প্রায় ৫০০ বছর আগে প্রথম হাতঘড়ি তৈরী সম্ভব হয়। তবে ঠিক কোথায়, কে তা তৈরী করেছিল, তা জানা যায়নি। ধারণা করা হয় ফ্রান্সের বয়েস, জার্মািনর নুরেমবার্গ কিংবা উত্তর ইতালিতে তৈরী হয়েছিল প্রথম হাতঘড়িটি। বিশ্বের প্রথম কাগজের নকশা কাগজ ভাঁজ করে নানান আকৃতি ও নকশা করার এক ধরনের জাপানি শিল্পকলার নাম ওরিগ্যামি। নানা ধরনের পশুপাখি, ফুল-ফল ইত্যাদি এমনকি মানুষেরও নিখুত আকৃতি দান করা যায় এ পদ্ধতি ব্যবহার করে। এটি জাপানে জনপ্রিয় হলেও সর্বপ্রথম এর প্রচলন শুরু হয়েছিল প্রাচীন চীনে টার্গ রাজবংশের (৬১৮-৯০৬) আমলে। বিশ্বের প্রথম মুদ্রণশিল্প প্রাচীন চীনে টারং রাজবংশের (৬১৮-৯০৬ খ্রিষ্টাব্দ) আমলে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের মাধ্যমে ছাপার কাজ হয়। সেখানে ছবি ও লেখা দুটোই একসঙ্গে ছাপানো হতো। সেরওয়ান স্রাং (৬০২-৬৬৪ খ্রিষ্টাব্দ) চীন থেকে ভারতে আসেন বৌদ্ধ ধর্মের দীক্ষা নিতে। চীনে তাঁর সংগৃহীত ছবি ও ভ্রমণবৃত্তান্ত নিয়ে সর্বপ্রথম ছাপার কাজ হয় ৬৪৫ সালে। ৬ষ্ঠ শতাব্দী থেকে জাপানের একই রাজপরিবারের সদস্য রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়ে আসছেন। ১৯৯০ সালের ১১ নভেম্বর-জাপানের রাজতন্ত্রের ইতিহাসে সম্রাট আকিহিতো ১২৫তম রাজা। বর্তমান রাজা আকিহিতো হলেন এ পরিবারের ১২৫তম রাজা। ৭৫৬ সালের ৮ মার্চ, স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।

বিশ্বের প্রথম জীবনীগ্রন্থ আরব পন্ডিত ইবনে সাদ (মৃত্যু-৮৪৫ খ্রিষ্টাব্দ) সর্বপ্রথম জীবনীগ্রন্থ রচনা করেন। সংকলনগ্রন্থটির নাম ছিল কিতাব আল তাবাকাত আল-কবির। ওই জীবনীগ্রন্থ ছিল কয়েক খন্ডে লিখিত। মুসলিম বিশ্বের খ্যাতিমান সহস্রাধিক ব্যক্তির জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে এ গ্রন্থে। ইবনে সাদ আরব ও ইরাকে গবেষণার মাধ্যমে এ গ্রন্থ রচনা করেন। ১০০৮ সালের মধ্যে লেখা শেষ হয়েছিল জাপানি উপন্যাস মুরাসাকি শিকিবুর গেনজি কাহিনী। গেনজি কাহিনী হাজার বছরের প্রাচীন উপন্যাস। ২০০৮ সালের নভেম্বর মাসে এ প্রাচীন উপন্যাসের সহস্র বার্ষিকী উদযাপন করা হচ্ছে। বিশ্বসাহিত্যের প্রথম উপন্যাস বলা হয় গেনজি কাহিনীকে। এ কাহিনী নিছক প্রেমের কাহিনী আখ্যায়িত করা সম্ভব নয়। ১০২৪ সালে চীনারা পৃথিবীতে প্রথম কাগুজে টাকা চালু করেছিল। টাকার একটাই রং। ১০৪৪ সালে সাং রাজবংর্শের আমলে সর্বপ্রথম বিশ্বের প্রথম আর্মি একাডেমি প্রতিষ্ঠা করা হয় চীনে। শিক্ষানবিশ সেনা কর্মকর্তােদর শিক্ষাদানের উদ্দেশ্যে ওই একাডেমি গঠন করা হয়। তৎকালীন উই চেন মন্দিরের পাশ্র্ববর্তী জায়গা ও বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকাজুড়ে একাডেমি তাদের কার্যক্রম পরিচালনা করত। ১০৯৬ সালে ইংল্যান্ডে-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও মূলত ১১৬৭ সাল থেকে সারা বিশ্বে পরিচিতি পেতে শুরু করে। ১২১৫ সালে বিশ্বের প্রথম পৌরসভা গঠিত হয় "লন্ডন শহর''। বিশ্বে প্রথম বন্ধুক তৈরী হয় ত্রয়োদশ শতাব্দীতে চীনে।

১২১৫ সালের ১৫ জুন, ম্যাগনা কার্টা বা মহাসনদে স্বাক্ষর করেন রাজা জন। ওই সনদে মানুষের মৌলিক স্বাধীনতা, সম্পত্তির অধিকার ও মুক্ত মানুষের গ্যারান্টি দেয়া হয়। ২০১৫ সালের ১৫ জুন, ম্যাগনা কার্টা স্বাক্ষরের ৮০০তম বার্ষিকী পূর্ণ হবে। যুক্তরাজ্য ম্যাগনা কার্টা বা মহাসনদের ৮০০তম বার্ষিকী উদযাপন শুরু করেছে। পাঁচ বছর ধরে এ উৎসব চলবে। যুক্তরাজ্য ও কমনওয়েলথভূক্ত দেশগুলোতে ম্যাগনা কার্টার প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ১২৯৭ সালে ম্যাগনা কার্টা দলিলটিতে মার্কিন স্বাধীনতা ঘোষণা ও সংবিধানেরও মূল ভিত্তি। এ দলিলটি মানব-প্রগতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং ৭১০ বছরের পুরোনো দলিল ম্যাগনা কার্টা গত মঙ্গলবার (১৮-১২-২০০৭) তারিখ নিউইয়ার্কে দুই কোটি ১৩ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছে। এ ম্যাগনা কার্টােক অনেকে মুক্তির সনদ বলে অভিহিত করে থাকে। এ দলিলটি যুক্তরাষ্ট্রে থাকবে এবং ন্যাশনাল আর্কাইভেই প্রদর্শিত হবে। এ পর্যন্ত ম্যাগনা কার্টার ১৭টি দলিলের খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার যেটি বিক্রি হয়েছে, সেটি ব্যক্তিমালিকানায় ও যুক্তরাষ্ট্রে থাকা একমাত্র কপি। আধুনিক যুগে অনেক আইনের ভিত্তি হলো এ ম্যাগনা কার্টা। ১৩৫০ খ্রিষ্টাব্দে চীনের বেজিং নগরী থেকে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। গবেষকদের মতে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্রের নাম 'পিকিং গ্যাজেট'। আবার কোন কোন পন্ডিতজনের মতে এটি সর্বসাধারণের মধ্যে প্রচলিত ছিল না। সমাজের কিছু সংখ্যক সম্ভ্রান্ত শিক্ষিত ভদ্র পরিবার ছিল-এর পাঠক। তাই এটিকে তারা সংবাদপত্রের মর্যাদা দিতে উৎসাহী নন। ১৩৭৯ সালের ২৬ নভেম্বর, ইংল্যান্ডে অক্সেফোর্ড মিশন কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৪৫২ সালের ৩০ সেপ্টেম্বর, ইংল্যান্ডে খৃষ্টান ধর্ম গ্রন্থ বাইবেল প্রথম ছাপানো হয়। ১৫০০ সালে মানবদেহ চিত্র মানুষের প্রথম নির্ভুল এবং বিস্তারিত এনাটমিক্যাল ড্রইং করেন শিল্পী এবং উদ্ভাবক লিওনার্দো দ্য ভিঞ্চি। আর এটা করার জন্য তাঁকে আগে বেশ কিছু শবদেহ কেটে পরীক্ষা করতে হয়েছে। তাঁর আঁকা হৃদপিন্ডের পুঙ্খানুপুঙ্খ চিত্রগুলোতে বাল্বের কাজ স্পষ্ট হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানকে মস্তিস্কের গহবরগুলো সম্পর্কে একটি পরিস্কার চিত্র দেয় ভিঞ্চির ড্রইং। ১৫৩০ সালে বাণিজ্যিকভাবে বিশ্বের সর্বপ্রথম কফির দোকান চালু হয় পঞ্চদশ শতকে আরবের কিছু নগরীতে। ১৫৩০ সালে কফি শপ দামেস্ক, আলেপ্লোতে শুরু হয় কফির বাণিজ্যিক বিপণন। পরে তা আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে। ১৫৩৯ সালে কায়রোতে কফির দোকান ও কফি বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। ১৫৩৮ সালের পূর্বে ফ্রান্সে মেয়েদের মানুষ বলেই গণ্য করা হতো না। তারা ছিল শুধু পুরুষের সেবাদাসী। স্বামীর অনুমতি ব্যতীত ব্যবসায়ে টাকা খাটানো তার জন্য ১৯৩৮ সাল পর্যন্তও নিষিদ্ধ ছিল। ইংল্যান্ড ও আমেরিকায় মেয়েদের অবস্থাও সামগ্রিকভাবে-এর চেয়ে উন্নত ছিল না। বিংশ শতাব্দীতেই তারা ভোটাধিকার তথা রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ফ্রান্সে এ অধিকার তারা পায় ১৯৪৪ সালে। ইংল্যান্ডে ১৯২৮ সালে, ইউরোপের কিছু কিছু দেশ সত্তরের দশকে এ অধিকার অর্জন করে। ১৫৭৯ সালের ১৭ জুন, ক্যালিফোর্নিয়ার ইংরেজদের উপর সার্বেভৗমত্ব ঘোষণা। ১৬০০ সালে ইংল্যান্ডে প্রথম চার চাকার গাড়ী চলাচল করে। ১৬০১ সাল থেকে পৃথিবীতে তামাক ব্যবহার হয়ে আসছে। ১৯০১ সালের দিকে পৃথিবীতে প্রথম সিগারেট উৎপাদন হয়।

১৬০৭ সালের ৩ মে, ১০৪ জন ইংরেজ প্রথমবারের মত মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকার জেমসটাউনে প্রথম স্থায়ী উপনিবেশ স্থাপন করেছিল। ২০০৭ সালের ৩ মে, এএফপি: উত্তর আমেরিকার জেমসটাউনে প্রথম স্থায়ী ইংরেজ বসতি স্থাপনের ৪শ' বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (০৩-০৫-২০০৭ তারিখ) ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ১৬ বছর পর প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এটা ৮১ বছর বয়সী রাণীর চতুর্থ যুক্তরাষ্ট সফর। ১৯৫৭ সালে জেমসটাউনে ইংরেজ বসতি স্থাপনের ৩৫০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি প্রথম যুক্তরাষ্ট সফর করেন। ১৬০৯ সালের ২ জানুয়ারি, টেলিস্কোপ আবিস্কার করে গ্যালিলিও প্রথম দেখেছিলেন চাঁদ। টেলিস্কোপ আবিস্কারের ৪০০ বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হয় ০২-০১-২০০৯ তারিখ। বিশ্বের প্রথম থামোির্মটার ষোড়শ শতকে ইতালিতে ১৬১২ সালে ডেনিশ বিশ্ববিদ্যালয়ের ড. সেন্টোরিয়াস থামোির্মটার ব্যবহার করে মানবদেহের তাপমাত্রা পরিমাপের কথা উল্লেখ করেন। তবে তিনি নিজেকে এর আবিস্কারক হিসেবে দাবি করেননি। রোম থেকে পাওয়া ১৬১১ সালের কিছু নথিতে দুটো থামোির্মটারের নকশা পাওয়া গেছে। কিন্তু এর আবিস্কারকের কোনো হদিস পাওয়া যায়নি। ১৬২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে পালিত হয়ে আসছে। ১৮৬৩ সাল থেকে সরকারী ছুটির দিনে পরিণত হয়েছে এবং প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন নভেম্বরের শেষ বৃহস্পতিবারকে থ্যাঙ্কসগিভিং ডে হিসেবে ঘোষণা দেন। এছাড়া বাসায়ও অনেকে বন্ধু-বান্ধব এবং পরিবারে মিলে টার্কি ভোজের আয়োজন করে থাকেন। সেনসাস ব্যুরো জানিয়েছে, চলতি বছর (২০০৬ সালে) যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৫ কোটি ৬০ লাখ টার্কি রয়েছে বিভিন্ন খামারে। এর ৯০% জবাই করা হয়েছে থ্যাঙ্কসগিভিং ডে'তে।