১৮৮৮ সালের ১১ নভেম্বর, মক্কায় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও রাজনীতিক মৌলানা আবুল কালাম আযাদের জন্ম, দিল্লীতে মৃত্যু-২২-০২-১৯৫৮ তারিখ।
১৮৮৮ সালের ১০ ডিসেম্বর, বিপস্নবী প্রফুল্ল চাকীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৮৯ সালের ২২ জুন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বড়ই গ্রামে রবীন্দ্রানুসারী কবি ও সমালোচক কবিশেখর কালিদাস রায়ের জন্ম, মৃত্যু-২৫-১০-১৯৭৫ তারিখ।
১৮৮৯ সালের ২ অক্টোবর, কবি, খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম, মৃত্যু-৩০-০৬-১৯৫৯ তারিখ।
১৮৮৯ সালের ৮ ফেব্রুয়ারি, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ড. জাকির হুসেনের জন্ম, মৃত্যু-০৩-০৫-১৯৬৯ তারিখ। (৩) ১৩-০৫-১৯৬৭ তারিখ থেকে ০৩-০৫-১৯৬৯ তারিখ পর্যন্ত।
১৮৮৯ সালের ৩ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের মেদিনিপুর জেলার হাবিবপুর গ্রামে বিপস্নবী ক্ষুদিরাম বসুর জন্ম, পালাবার সময় ক্ষুধিরাম গ্রেফতার হন এবং ইংরেজ বিরোধী বিপস্নবী ক্ষুদিরামের ফাঁসি কার্যকর হয়-১১-০৮-১৯০৮ তারিখ।
১৮৯০ সালের ২ অক্টোবর, ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম, তাসখন্দে মৃত্যু-২৩-০৯-১৯৬৫ তারিখ।
১৮৯০ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসুর জন্ম, মৃত্যু-২০-০২-১৯৫০ তারিখ।
১৮৯০ সালের ২৪ অক্টোবর, ভারতের পশ্চিমবাংলার মেদেনীপুরে শিক্ষাবিদ ও শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৯০ সালে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্রে যন্ত্র স্থাপয়িতা মধু শীলের জন্ম, মৃত্যু-০৩-০৪-১৯৬৯ তারিখ।
১৮৯১ সালের ২৪ ডিসেম্বর, পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-১৮-১২-১৯৮৩ তারিখ।
১৮৯২ সালের ২৭ নভেম্বর, বাঙালি শিক্ষাবিদ, সমাজ সেবক ও লেখক স্যার আজিজুল হকের জন্ম, মৃত্যু-১৯-০৩-১৯৪৭ তারিখ।
১৮৯৩ সালের ৯ এপ্রিল, ঐতিহাসিক, বিপস্নবী ও লেখক রাহুল সাংকৃত্যায়ণের জন্ম, মৃত্যু-১৪-০৬-১৯৬৩ তারিখ। (পিতৃপ্রদত্ত নাম ছিল রাম উদার)।
১৮৯৪ সালের ১ জানুয়ারি, কলকাতায় বিজ্ঞানী ও অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর জন্ম, মৃত্যু-০৪-০২-১৯৭৪ তারিখ কলকাতায় নিজ বাসভবনে।
১৮৯৪ সালের ৫ ফেব্রুয়ারি, বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেনের জন্ম, মৃত্যু-১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি।
১৮৯৪ সালের ১০ আগস্ট, ভারতের ৪র্থ রাষ্ট্রপতি (ভি. ভি. গিরি) ভারাগ্রীরি ভেংকটাগ্রীরির জন্ম, মৃত্যু-২৩-০৬-১৯৮০ তারিখ। (৩) (৩য় রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুর পর) ভারপ্রাপ্ত ০৩-০৫-১৯৬৯ তারিখ থেকে ২০-০৭-১৯৬৯ তারিখ পর্যন্ত। (৪) ২৪-০৮-১৯৬৯ তারিখ থেকে ২৪-০৮-১৯৭৪ তারিখ পর্যন্ত।
১৮৯৪ সালের ২৪ অক্টোবর, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০১-০৯-১৯৫০ তারিখ।
১৮৯৫ সালের ১২ আগষ্ট, কলকাতায় অভিনেতা, নাট্যসংগঠক ও লেখক অহীন্দ্র চৌধুরীর (নটসূর্য) জন্ম, কলকাতায় দেহাবসান-০৫-১১-১৯৭৪ তারিখ।
১৮৯৬ সালের ৫ মে, ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি. কে. কৃঞ্চমেননের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৯৬ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজী দেশাইয়ের জন্ম, মৃত্যু-১০-০৪-১৯৯৫ তারিখ।
১৮৯৬ সালের ১২ নভেম্বর, ভারতে পক্ষিমানব ড. সলিম আলীর জন্ম, মৃত্যু-২৭-০৭-১৯৮৭ তারিখ।
১৮৯৭ সালের ২৩ জানুয়ারি, নেতাজি সুভাস চন্দ্র বসুর জন্ম, নেতাজি মৃত্যুবরণ করেছেন-১৮-০৮-১৯৪৫ তারিখ রাত ১১টা ২০ মিনিটের সময় তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা যান।
১৮৯৭ সালে পাকিস্তানের পেশোয়ারে নাট্যকর্মী ও চলচ্চিত্রাভিনেতা পৃথ্বীরাজ কাপুরের জন্ম, মৃত্যু-১৯৭৮ সালে বোম্বে। তাঁর বড় ছেলে-১৯২৪ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানের পেশোয়ারে হিন্দী চলচ্চিত্রের প্রবাল পুরুষ ও অভিনেতা ও চিত্র পরিচালক রাজ কাপুরের জন্ম, মৃত্যু-০২-০৬-১৯৮৮ তারিখ বোম্বে। তাঁর বড় ছেলে রণদ্বীর কাপুর। তাঁর নাতনিরা হলো:-কারিশমা কাপুর ও কারিনা কাপুর। পৃথ্বীরাজ কাপুরের দ্বিতীয় ছেলে ১৯৩১ সালের ১১ অক্টোবর, ভারতের কলকাতা শহরে বলিউডের প্রখ্যাত অভিনেতা শাম্মী কাপুরের জন্ম, মৃত্যু-১৪-০৮-২০১১ তারিখ। প্রীতিরাজ কাপুরের তৃতীয় ছেলে ১৯৩৫ সালে শশি কাপুরের জন্ম।
১৮৯৮ সালের ২৩ জুলাই, খ্যাতনামা কথাশিল্পী তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯৭২ সালে।
১৮৯৯ সালের ৩০ মার্চ, সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৯৯ সালের ১৯ জুলাই, কথাসাহিত্যিক বনফুলের (বলাইচাঁদ মুখোপাধ্যায়ের) জন্ম, মৃত্যু-০৯-০২-১৯৭৯ তারিখ।
১৮৯৯ সালের ১০ অক্টোবর, ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং অগ্রগণ্য কমিউনিষ্ট নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গের জন্ম, মৃত্যু-২২-০৫-১৯৯১ তারিখ।
১৯০০ সালের ১৬ জানুয়ারি, ভারতের পশ্চিমবাংলায় বহু ভাষাবিদ, পন্ডিত ও শিক্ষাবিদ সুকুমার সেনের জন্ম, মৃত্যু-১২-০৩-১৯৬০ তারিখ।
১৯০০ সালের ১৮ আগষ্ট, ভারতের এলাহাবাদ শহরে বিজয় লক্ষী পন্ডিতের জন্ম, মৃত্যু-১৯৮৯ সালে।
১৯০০ সালের ৮ ডিসেম্বর, রাজস্থানের উদয়পুরে নৃত্যলোকের রাজপুত্র উদয় শঙ্করের জন্ম, মৃত্যু-২৬-০৯-১৯৭৭ তারিখ। তিনিই প্রথম বাঙালি, যিনি জগৎসভায় নৃত্যকলা প্রদর্শন ও প্রচার করে প্রভূত যশ ও খ্যাতি অর্জন করেন।
১৯০২ সালের ২০ জুলাই,শিশু সাহিত্যিক ও কবি সুনির্মল বসুর জন্ম, মৃত্যু-২৫-০২-১৯৫৭
১৯০২ সালে পশ্চিমবাংলায় বাংলা সিনেমা জগতের বিখ্যাত চলচ্চিত্র ও নাঠ্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাসের জন্ম, মৃত্যু-১১-০৬-১৯৬২ তারিখ মোটর দুর্ঘটনায় তিনি মারা যান।
১৯০৩ সালের ১৪ জানুয়ারি, বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় শিক্ষক, গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. নীহাররঞ্জন রায়ের জন্ম, কলকাতায় মৃত্যু-৩০-০৮-১৯৭৮ তারিখ। তাঁর সৃষ্টি বাঙালীর ইতিহাস আদি পর্ব।
১৯০৩ সালের ২ এপ্রিল, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৩ সালের ১০ অক্টোবর, আসামের এক ধনাঢ্য জমিদার পরিবারে অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক প্রমথেশ বড়ুয়ার জন্ম, মৃত্যু-২৯-১১-১৯৫১ তারিখ।
১৯০৪ সালের ১৫ মার্চ, কথাসাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের জন্ম, মৃত্যু-২৮-১০-২০০২ তারিখ। তিনি ১৯২৯ সালে আই. সি. এস. পাশ করেন। কবি, সাহিত্যক, ছড়াকার ও আই. সি. এস. পাশ এবং ১৯২৯ সালে বিলেত গিয়েছিলেন।
১৯০৪ সালের ৪ এপ্রিল, ভারতের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী কুন্দনলাল সাইগলের (কে. এল. সাইগল) জন্ম, মৃত্যু-১৮-০১-১৯৪৭ তারিখ।
১৯০৪ সালের ১৯ ডিসেম্বর, ভারতের কমিউনিষ্ট পার্টি ও ট্রেড ইউনিয়ন নেতা রণদিভের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৪ সালের ২৫ ডিসেম্বর, আন্তর্জািতক যশস্বী দার্শিনক ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের জন্ম, মৃত্যু-জানা নাই।
১৯০৪ সালে ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী ভারত হকি দলের প্রতিনিধি ফিরোজ খানের জন্ম, মৃত্যু-২০০৫ সালে। তিনি ১৯২৮ সালে আমষ্র্টােম অনুষ্ঠিত অলিম্পিক স্বর্ণজয়ী।
১৯০৫ সালের ১০ মে, ভারতের পশ্চিমবাংলার খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম, মৃত্যু-১৯-০২-১৯৮৭ তারিখ।
১৯০৫ সালের ১৩ মে, ভারতের ৫ম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদের জন্ম, মৃত্যু-১১-০২-১৯৭৭ তারিখ। (৫) ২৪-০৮-১৯৭৪ তারিখ থেকে ১১-০২-১৯৭৭ তারিখ পর্যন্ত। (৫) রাষ্ট্রপতির মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন বাসাপ্পা দানাপ্পা জাত্তি (ভারপ্রাপ্ত) ১১-০২-১৯৭৭ তারিখ থেকে ২৫-০৭-১৯৭৭ তারিখ পর্যন্ত।
১৯০৫ সালে পশ্চিমবাংলার দার্জিিলং-এ বিপস্নবী নেতা এবং ঐতিহাসিক নকশালবাড়ি লড়াইয়ের সূচনাকারী শহীদ কমরেড চারু মজুমদারের জন্ম, লালবাজার পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে-২৮-০৭-১৯৭২ তারিখ। চারু মজুমদারের কাঠের বাড়িটি এখনো আছে এবং সে বাড়িতে তাঁর দুই মেয়ে (১) অনিতা মজুমদার (২) মধুমিতা মজুমদার ও (৩) ছেলে অভিজিৎ মজুমদার এবং সঙ্গে থাকেন চারু মজুমদারের ছোট বোন।
১৯০৫ সালের ১৬ ডিসেম্বর, ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ হেদাতুল্লাহর জন্ম, মৃত্যু-১৮-০৯-১৯৯২ তারিখ। (৩) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাকির হুসেনের মৃত্যুর পর ২০-০৭-১৯৬৯ তারিখ থেকে ২৪-০৮-১৯৬৯ তারিখ পর্যন্ত।
১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি, বাংলা সিনেমা জগতের বিখ্যাত মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী (নরেন্দ্রনাথ) সান্যালের জন্ম, মৃত্যু-১০-০২-১৯৭৪ তারিখ।
১৯০৬ সালে মুসলিম লিগের প্রাদেশিক সভাপতি ও মামদোতের নবাব ইফতিকার হুসেন খাঁর জন্ম, মৃত্যু-১৯৬৯ সালে। বাবার নাম স্যার শাহ নওয়াজ খাঁ'।
১৯০৬ সালে কলকাতার ওয়েলেসলি স্ট্রিটে পিতামহের বাড়িতে বুদ্ধিজীবী ও দার্শিনক আবু সায়ীদ আইয়ূবের জন্ম, কলকাতায় মৃত্যু-২১-১২-১৯৮২ তারিখ।
১৯০৭ সালের ১ মার্চ, সাংবাদিক, লেখক ও কথাসাহিত্যিক ও বাংলা সাহিত্যের একজন অন্যতম দিকপাল সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহর জন্ম, মৃত্যু-১০-১০-১৯৭১ তারিখ।
১৯০৭ সালের ২৮ মে, ঔপন্যাসিক ও সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিক সত্যেন সেনের জন্ম, মৃত্যু-০৫-১২-১৯৮১ তারিখ।
১৯০৮ সালের ৮ জনুয়ারি, মহিলা ঔপনাসিক আশাপূর্ণা দেবীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৮ সালের ২৬ ফেব্রুয়ারি, ভারতের বিখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম, মৃত্যু-০৬-০৪-২০০৭ তারিখ।
১৯০৮ সালের ১০ নভেম্বর, বিপস্নবী কানাইলাল দাসের ফাঁসি কার্যকর হয়।
১৯০৯ সালে বর্ষীয়ান কবি অরুণ মিত্রের জন্ম, মৃত্যু-১৯৯৩ সালে।
১৯০৯ সালের ২০ জুন, লেখক ও রাজনীতিবিদ পুর্ণেন্দু দস্তিদারের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৯ সালের ১৮ জুলাই, কলকাতার সুবিখ্যাত কলেজ স্ট্রিটের পাশে টেমার লেনে কবি বিঞ্চু দের জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৮২ তারিখ।
১৯১০ সালের ১৫ মার্চ, কবি ও শিশুসাহিত্যিক বিমলচন্দ্র ঘোষের (মৌমাছি) জন্ম, মৃত্যু-০৭-০৩-১৯৮২ তারিখ।
১৯১০ সালের ২৭ আগষ্ট, যুগোশস্নাভিয়ার স্কপজেতে মাদার তেরেসার জন্ম, মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার তেরেসার মৃত্যু-০৫-০৯-১৯৯৭ তারিখ কলকাতা শহরে।
১৯১০ সালের ৪ ডিসেম্বর, ভারতের ৮ম রাষ্ট্রপতি তামিলনাডুতে রামস্বামী ভেঙ্কটরমনের জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৯ তারিখ। উনি রাষ্ট্রপতি ছিলেন ১৯৮৭ সালের ২৫ জুলাই-১৯৯২ সালের ২৫ জুলাই পর্যন্ত।
১৯১১ সালের ১ এপ্রিল, ভারতের পাঞ্জাবে সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ এবং শতবর্ষী ব্রিটিশ নাগরিক ফৌজা সিংয়ের জন্ম। তিনি যদি না-ও দৌড়ায়, দৈনিক চার থেকে পাঁচ ঘন্টা হাঁটাহাটি করে। মূল খাবার হিসেবে সামান্য ডালের সঙ্গে একটা রুটি। গরমের সময় প্রচুর আম খাই। আর প্রতিদিন একটা করে লাড্ডু।
১৯১২ সালের ১৫ মার্চ, ভারতের কলকাতা শহরের বাসিন্দা মনোহরের জন্ম। ২০০৮ সাল পর্যন্ত টানা ব্যায়াম করেছেন মনোহর। ছাত্রদের প্রশিক্ষণ দিয়েছেন। ২০১০ সালে স্ট্রোক করার পর সবকিছু বাদ দেন। শতবর্ষেও স্বপ্ন অপুর্ণ।
১৯১২ সালের ১৮ মার্চ, কথাসাহিত্যিক বিমল মিত্রের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১২ সালের ১০ সেপ্টেম্বর, ভারতের ৮ম উপরাষ্ট্রপতি বাসাত্ত্বা যতির জন্ম, মৃত্যু-০৭-০৬-২০০২ তারিখ।
১৯১২ সালে মধ্যভারতের ইন্দোরে এক সংগীত পরিবারে উচ্চাঙ্গসংগীতের প্রখ্যাত ওস্তাদ আমির খাঁর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১৩ সালের ১৯ মে, ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি নিলম সঞ্জীব রেড্ডির জন্ম, মৃত্যু-০১-০৬-১৯৯৬ তারিখ। (৬) ২৫-০৭-১৯৭৭ তারিখ থেকে ২৫-০৭-১৯৮২ তারিখ পর্যন্ত।
১৯১৪ সালের ৩ এপ্রিল, ভারতের অমৃতসরে ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ'র জন্ম, মৃত্যু-০১-০৭-২০০৮ তারিখ।
১৯১৩ সালের ২৭ জুলাই, ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্তের (যোশী) জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১৪ সালের ৮ জুলাই, কলকাতার হ্যারিসন রোডের (বর্তমান মহাত্মা গান্ধী রোড) একটি বাড়িতে রাজনীতিক ও সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্ম, মৃত্যু-১৭-০১-২০১০ তারিখ কলকাতার একটি হাসপাতালে স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯১৪ সালে বিদেশের মাটিতে ভারতের প্রথম টেষ্ট সেঞ্চুরিয়ান 'পদ্মশ্রী' পদক পাওয়া মুশতাক আলীর জন্ম, মৃত্যু-১৮-০৬-২০০৫ তারিখ।
১৯১৫ সালের ২২ আগষ্ট, কলকাতায় ভারতীয় উপমহাদেশের এ প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্ম, নিবেদিতপ্রাণ নাট্যব্যক্তিত্বের মৃত্যু-১৯-০৫-১৯৯৭ তারিখ কলকাতায়।
১৯১৫ সালে ভারতীয় বাংলা সিনেমার চলচ্চিত্রাভিনেত্রী ও গায়িকা কানন বালা দেবীর জন্ম, কলকাতায় মৃত্যু-১৭-০৭-১৯৯২ তারিখ।
১৯১৫ সালের ১৭ সেপ্টেম্বর, ভারতের মহারাষ্ট্রে 'ভারতের পিকাসো' প্রখ্যাত চিত্রশিল্পী ও চিত্রকর মকবুল ফিদা হুসেনের জন্ম, বৃহস্পতিবার সকালে ০৯-০৬-২০১১ তারিখ লন্ডনের রয়েল ব্রমটন হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৯১৬ সালের ১৩ ফেব্রুয়ারি, বর্তমান পাকিস্তানের ঝিলাম জেলায় কালাগুর্জন গ্রামে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা জন্মগ্রহণ করেন এবং ০৩-০৫-২০০৫ তারিখ নয়াদিল্লীর একটি হাসপাতালে সকালে পরলোকগমন করেন।
১৯১৬ সালের ২১ মার্চ, সানাইয়ের কিংবদন্তী ওস্তাদ ও সুর স্রষ্টা বিসমিল্লাহ খাঁ বিহারের ডুমরাও-এ পেশাদার একটি সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন-২১-০৮-২০০৬ তারিখ।
১৯১৬ সালের ৭ মে, ভারতের ৭তম রাষ্ট্রপতি জ্ঞানী জৈল শিং-এর জন্ম, মৃত্যু-২৫-১২-১৯৯৪ তারিখ। (৭) ২৫-০৭-১৯৮২ তারিখ থেকে ২৫-০৭-১৯৮৭ তারিখ পর্যন্ত।
১৯১৬ সালের ১০ অক্টোবর, কবি সমর সেনের জন্ম, মৃত্যু-১৯৮৭ সালে।
১৯১৭ সালের ১ আগস্ট, বলিউডের প্রবীণ অভিনেতা এ. কে. হাঙ্গলের জন্ম, মৃত্যু-১৬-০৮-২০১২ তারিখ।
১৯১৮ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী অগ্নিযুগের বিপস্নবী কমরেড শরদিন্দু দস্তিদারের জন্ম, মৃত্যু-১২-০৫-২০০৪ তারিখ।
১৯১৮ সালের ১৯ আগস্ট, ভারতের মধ্যপ্রদেশের ভূপালে ৯ম রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মার জন্ম, মৃত্যু-২৬-০২-১৯৯৯ তারিখ। (৯) ২৫-০৭-১৯৯২ তারিখ থেকে ২৫-০৭-১৯৯৭ তারিখ পর্যন্ত।
১৯১৮ সালে ভারতের পশ্চিবাংলায় কবি সুভাষ মুখোপ্যাধায়ের জন্ম, কলকাতায় মৃত্যু-০৭-০৭-২০০৩ তারিখ।
১৯১৯ সালের ১৪ এপ্রিল, পাঞ্জাবের অমৃতসরে জাদুকরি কন্ঠ ও শিল্পী কিংবদন্তি গায়িকা শামসাদ বেগমের জন্ম, মৃত্যু-বার্ধেক্যর কারণে ২৩-০৪-২০১৩ তারিখ ভারতের মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর গান গাওয়া শুরু ১৯৩৩ সালে। ১৯১৯ সালের ১ মে, ভারতের কলকাতা শহরে আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দের জন্ম, ২৪-১০-২০১৩ তারিখ বৃহস্পতিবার দিন ভোর রাত তিনটা ৫০ মিনিটে পরপারে চলে গেলেন প্রবাদপ্রতিম সংগীতশিল্পী মান্না দে।
১৯১৯ সালের জুন মাসে, কোচবিহারের সাবেক রাজকুমারী গায়ত্রী দেবীর জন্ম, মৃত্যু-২৯-০৭-২০০৯ তারিখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
১৯১৯ সালে কবি বাণী রায়ের জন্ম।
১৯১৯ সালের ১ জানুয়ারি, কলকাতায় ইহুদি পরিবারে জেনারেল জ্যাক ফ্রেডেরিক রালফ জ্যাকবের জন্ম। জ্যাকবের পূর্ব পুরুষেরা বাগদাদ থেকে এসেছিলেন কলকাতায়।
১৯১৯ সালের ১৯ সেপ্টেম্বর, কৌতুকাভিনেতা জহর রায়ের জন্ম।
১৯১৯ সালের ৪ ডিসেম্বর, পাঞ্জাবের ঝলুমে ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী আই. কে. গুজরালের জন্ম, মৃত্যু-৩০-১১-২০১২ তারিখ।
১৯১৯ সালের ২৫ ডিসেম্বর, লক্ষ্নৌ শহরের এক রক্ষণশীল শিয়া মুসলিম পরিবারে নওশাদ আলীর জন্ম, মৃত্যু-উপমহাদেশের সংগীতের কিংবদন্তি নওশাদ আলীর ০৫-০৫-২০০৬ তাং
১৯২০ সালের ১৯ জানুয়ারি, পশ্চিমবাংলায় বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯-০১-১৯৯২ তারিখ।