১৯২০ সালের ১২ ফেব্রুয়ারি, পুরোনো দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে বলিউডের কিংবদন্তী অভিনেতা নায়ক, খলনায়ক ও চরিত্রাভিনেতা প্রাণ কিষান সিকন্দের জন্ম, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু-১২-০৭-২০১৩ তারিখ।

১৯২০ সালের ৭ এপ্রিল, অবিভক্ত ভারতের উত্তর প্রদেশের বারানসি শহরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে যাঁরা বিশ্বব্যাপী পরিচিত করেছেন, তাঁদের মধ্যে রবিশঙ্ককর অন্যতম, জগদ্বিখ্যাত সেতারবাদক (আসল নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী) পন্ডিত রবিশঙ্করের জন্ম, মৃত্যু-১১-১২-২০১২ তারিখ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২০ সালের ২৭ সেপ্টেম্বর, বাংলাদেশের তৎকালীন পটিয়া মহকুমার বরমা গ্রামে ভারতের বিখ্যাত ভাস্কর ও গণমানুষের শিল্পী সোমনাথ হোড়ের জন্ম, মৃত্যু-০১-১০-২০০৬ তারিখ শান্তিনিকেতনে তাঁর নিজ বাসভবনে।

১৯২০ সালের ২৭ অক্টোবর, ভারতের দলিতগোষ্ঠীর মালয়লম ভাষার ১০তম রাষ্ট্রপতি কে. আর. নারায়ণানের জন্ম, দিল্লীতে পরলোকে-০৯-১১-২০০৫। কে. আর. নারায়ণানই ভারতের প্রথম নিম্নবর্ণের হিন্দু রাষ্ট্রপতি ছিলেন। (১০) ২৫-০৭-১৯৯৭ তারিখ থেকে ২৫-০৭-২০০২ তারিখ পর্যন্ত।

১৯২১ সালের ১২ জানুয়ারি, কবি-সাংবাদিক আবদুল গনি হাজারীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯২১ সালের ১৮ ফেব্রুয়ারি, পশ্চিমবাংলা (ভারতের) মেদিনীপুরে অধ্যাপক অমলেশ ত্রিপাঠী (অধ্যাপক অমলেশ ত্রিপাঠী একালের প্রখ্যাত ঐতিহাসিক)'র জন্ম।

১৯২১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্ম, ২৩-১২-২০০৪ তারিখ ৮৩ বছর বয়সে নয়াদিল্লীতে পরলোকগমন করেছেন।

১৯২১ সালে ভারতে নাসিম বাণুর জন্ম, নাসিম বাণু অভিনেতা দিলীপ কুমারের শাশুরী।

১৯২২ সালের ২০ অক্টোবর, কমিউনিষ্ট নেতা বারীণ দত্তের জন্ম, মৃত্যু-২০-১০-১৯৯৪ তাং।

১৯২২ সালের ১৯ নভেম্বর, আসামের এক চা বাগানে বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯৯৫ তারিখ।

১৯২২ সালের ১১ ডিসেম্বর, পকিস্তানের পেশোয়ারে, ভারতের বিখ্যাত ও কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জন্ম।

১৯২২ সালে পশ্চিমবাঙলায় সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৩-১২-১৯৯২

১৯২২ সালের ১৯ ডিসেম্বর, গণসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯৯৫ তারিখ।

১৯২৩ সালে কলকাতায় ইহুদি পরিবারে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব-ফারজ-রাফায়েল জ্যাকবের(জে.এফ.আর.জ্যাকব) জন্ম, ১৩-০১-২০১৬ তারিখ বুধবার সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে তিনি মারা গেছেন। জ্যাকবের পূর্ব পুরুষেরা বাগদাদ থেকে এসেছিলেন কলকাতায়। তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯৪২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়েছেন মধ্যপ্রাচ্যে, মিয়ানমারের পরে সুমাত্রায়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে ভারতীয় বাহিনীর ঢাকা অভিযানের নেতৃত্বে দেন, তাঁর পরিকল্পনাতেই পাকিস্তান সেনবাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণ সম্ভব হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানটি ছিল কার্যত জ্যাকবের নিজস্ব উদ্ভাবন। জেনারেল জ্যাকব তাঁর অবস্থান স্পষ্ট করতে নিয়াজির আত্মসমর্পেণর দলিল থেকেও উদ্ধৃতি দেন। নিয়াজি সেখানে বলেন, জ্যাকবই তাঁকে বস্ন্যাকমেইল করে ১৬ ডিসেম্বর, ১৯৭১ আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন। ১৯৭১ সালের যুদ্ধের বিষয়ে পাকিস্তানিরা তাঁদের ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণায় বিষ্ময়করভাবে ভারতীয় বিজয়ের জন্য কৃতিত্ব নির্দিষ্টভাবে ''মেজর জেনারেল জ্যাকব''কেই দিয়েছে। ৩১ জুলাই ১৯৭৮ সালে তিনি ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন। ইহুদিদের প্রতি পাকিস্তানের কোনো প্রেম নেই। পাকিস্তানিরা জানত, আমি একজন ইহুদি।

১৯২৩ সালের ১৪ মে, বাংলাদেশের ফরিদপুর জেলা শহরে নন্দিত চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের জন্ম।

১৯২৩ সালে পাকিস্তানের শিয়ালকোটে প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ায়ের জন্ম। দেশ বিভাগের সময় তাঁকে ভারতে চলে আসতে হয়। দেশ ভাগ একটি ভুল সিদ্ধান্ত ছিল।

১৯২৩ সালের ২৬ সেপ্টেম্বর, তৎকালীন গুরুদাসপুরে (বর্তমান পাকিস্তানের নারোওয়াল জেলায়) বলিউডের সবচেয়ে রঙ্গীন বুড়ো দেব আনন্দের জন্ম, মৃত্যু-লন্ডনে হার্টএটাকে মারা গেছেন ০৩-১২-২০১১ তারিখ এবং চিরসবুজের চিরপ্রস্থান।

১৯২৪ সালের ১০ ফেব্রুয়ারি, কলকাতায় খ্যাতিমান ভূতত্তবিদ ড. ফাইয়াজ হোসেন খানের জন্ম, মৃত্যু-০৩-০৯-১৯৯১ তারিখ। তাঁর গবেষণাকর্মই ছিল বাংলাদেশ সম্পর্কিত।

১৯২৪ সালের ৪ এপ্রিল না ১২ অক্টোবর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় সোনামুখিতে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের (মোহরদি) জন্ম, মৃত্যু-০৫-০৪-২০০০ তারিখ।

১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর, পশ্চিমবাংলায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সূচিত্রা মিত্রের জন্ম, মৃত্যু-০৩-০১-২০১০ তারিখ।

১৯২৪ সালের ২৪ ডিসেম্বর, পূর্ব পাঞ্জাবের অমৃতসরের কাছে কোটলা সুলতান সিংয়ে গায়ক সুরকার মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেন, মুম্বাইয়ে মৃত্যু-৩১-০৭-১৯৮০ তারিখ। এ জন্যই তিনি যখন মারা যান মুম্বাইয়ে সর্বকালের সবচেয়ে বড় শোক মিছিল হয়েছিল।

১৯২৪ সালের ২৫ ডিসেম্বর, ভারতের গোয়ালিয়রে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্ম।

১৯২৪ সালে হিন্দি ছায়াছবির সুরকার ওপি নাইয়ারের জন্ম, মুম্বাইয়ে মৃত্যু-২৮-০১-২০০৭।

১৯২৫ সালে ভারতের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও পারমাণবিক কর্মসূচীর জনক রাজা রামান্নার জন্ম, মৃত্যু-২৪-০৯-২০০৪ তারিখ।

১৯২৫ সালের ৯ জুলাই, ভারতের বেঙ্গালুরুতে নায়ক ও সফল চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের জন্ম, মৃত্যু-১৯৬৪ সালের ১০ অক্টোবর, মুম্বাইয়ে।

১৯২৫ সালে ভারতের শিলংয়ে স্কটিশ বিজ্ঞানী জন শেফার্ড-ব্যারনের জন্ম, মৃত্যু-১৫-০৫-২০১০ তারিখ চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে যুক্তরাজ্যের ইনভারনেস শহরের একটি হাসপাতালে। তিনি এটিএমের উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন অটোমেটেড টেলর মেশিন (এটিএম)-এর উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন মারা গেছেন।

১৯২৬ সালের ১৪ জানুয়ারি, লেখিকা মহাশ্বেতা দেবীর জন্ম।

১৯২৬ সালের ২৩ জানুয়ারি, ভারতের পুনায় হিন্দু উগ্রবাদী নেতা ও ডানপন্থী শিবসেনা দলের প্রতিষ্ঠাতা প্রধান বাল থ্যাকরের জন্ম, মৃত্যু-১৭-১১-২০১২ তারিখ স্থানীয় সময় বেলা তিনটা ৩৩ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (বাল ঠাকরে কার্টুিনস্ট থেকে মারাঠা সম্রাট)।

১৯২৬ সালের ১ মার্চ, তামিলনাড়ুর ছোট্ট একটি গ্রাম রামানাধাপুরামে মুম্বাইয়ের ডন নামে খ্যাত হাজি মাস্তানের জন্ম, মৃত্যু-১৯৯৪ সালে।

১৯২৬ সালের ১৬ আগষ্ট, বিপস্নবী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কলকাতার ৪২নং মহিম হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন; মৃত্যু-১৩-০৫-১৯৪৭ তারিখ কলকাতা শহরে। ফরিদপুর জেলায় বাবার বাড়ি।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর, বাংলা ভাষার চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক অরুণ কুমার চট্টোপাধ্যায় (উত্তম কুমারের) জন্ম, মৃত্যু-২৪-০৭-১৯৮০ তারিখ।

১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সুরকার ড. ভূপেন হাজারিকার জন্ম, শনিবার স্থানীয় সময় বিকেল চারটা ৩৭ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে এই মানবদরদি শিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন-০৫-১১-২০১১ তারিখ।

১৯২৬ সালের ৬ নভেম্বর, বাংলাদেশের কুস্টিয়ায় অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্ম, ০৫-০১-২০১৩ তারিখ শনিবার ১২টার দিকে তিনি দক্ষিণ কলকাতার একটি নাসিং হোমে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২৭ সালের ১ জুলাই, উত্তরপ্রদেশের বালিয়া জেলার ইব্রাহিমপুরের দরিদ্র কৃষক ঠাকুর সদানন্দ সিংহের পুত্র ভারতের সাবেক প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জন্ম, দিল্লীতে মৃত্যু-০৮-০৭-২০০৭ তারিখ।

১৯২৭ সালে পশ্চিমবঙ্গের দার্জিিলংয়ে প্রবীণ নকশালবাড়ী নেতা কানু সান্যালের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০১০ তারিখ। ১৯৫০ সালে তিনি ভারতের কমিউনিষ্ট পার্টিেত যোগদান করেন। ১৯২৭ সালে করাচীর পার্সি কলোনীতে ভারতীয় বিজেপি সভাপতি এল. কে. আদভানি জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালে ভারতে স্থানান্তরিত হওয়া নাগাদ তিনি সেখানে বসবাস করেন।

১৯২৭ সালে বলিউডের জনপ্রিয় কৌতকাভিনেতা জনি ওয়াকার (আসল নাম বদরুদ্দিন কাজী)'র জন্ম, মৃত্যু-২৯-০৭-২০০৩ তারিখ।

১৯২৭ সালে ভারতের পশ্চিম বাংলার মালদহে ভারতের প্রবীণ কংগ্রেস নেতা এবং সাবেক মন্ত্রী এ. বি. এ. গনি খান চৌধুরীর জন্ম, মৃত্যু-১৪-০৪-২০০৬ তারিখ কলকাতার নার্সিংহোমে।

১৯২৮ সালে ভারতের বাঙ্গালোরের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজকুমারের জন্ম, মৃত্যু-১২-০৪-২০০৬ তারিখ।

১৯২৮ সালে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা দারা সিং-এর জন্ম, মৃত্যু-১২-০৭-২০১২ তারিখ বৃহস্পতিবার মুম্বাইয়ে। ১৯৬০ সালে অভিনেতা দারা সিং বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেন।

১৯২৯ সালের ১৪ জানুয়ারি, সঙ্গীত শিল্পী ও সুরকার শ্যামল মিত্রের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯২৯ সালের ২৯ মার্চ, কলকাতায় কিংবদন্তী নাট্যকার, অভিনেতা ও নির্দেশক উৎপল দত্তের জন্ম, মৃত্যু-১৯-০৮-১৯৯৩ তারিখ কলকাতায়।

১৯২৯ সালের ১ জুন, ভারতের পশ্চিম বাংলার কলকাতা শহরে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী, চলচিত্র তারকা ও হিন্দি সিনেমার নায়িকা নার্গিেসর (তাঁর আসল নাম ফাতিমা রশিদ) জন্ম, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ-১৯৮১ সালের ৩ মে।

১৯২৯ সালের ৬ জুন, বর্তমান পাকিস্তানের খুর্দ গ্রামে বলিউডের বিশিষ্ট অভিনেতা, চলচ্চিত্রকার ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুনীল দত্তের জন্ম, মৃত্যু-২৫-০৫-২০০৫ তারিখ। ১৯২৯ সালের ৪ আগষ্ট, সংগীতশিল্পী, অভিনেতা, চলচ্চিত্রকার, নায়ক ও পরিচালক কিশোর কুমারের জন্ম; মৃত্যু-১৩-১০-১৯৮৭ তারিখ।

১৯২৯ সালে লাহোরে জন্মগ্রহণকারী ভারতের চল্লিশ ও পঞ্চাশ দশকের চলচ্চিত্রের কিংবদন্তীর নায়িকা সুরাইয়া, ৩১-০১-২০০৪ তারিখে বোম্বাইয়ে ইন্তেকাল করেছেন।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ভারতের ইন্দোর-এ বিখ্যাত গায়িকা ও জীবিত সঙ্গীত কিংবদন্তী লতা মুঙ্গেসকরের জন্ম।

১৯২৯ সালে ভারতের একসময় নামী এক শ্রমিকনেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী, সংযুক্ত জনতা দলের প্রবীণ নেতা জর্জ ফার্নােন্দজের জন্ম।

১৯২৯ সালে ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পন্ডিত যশরাজের জন্ম।

১৯৩০ সালে মুক্তিযুদ্ধের কলমীবন্ধু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে খোশবাসপুরে সাহিত্যিক মুস্তফা সিরাজের জন্ম, মৃত্যু-০৪-০৯-২০১২ তারিখ।

১৯৩১ সালের ২৫ জুন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জনতা দলের নেতা বিশ্বনাথ প্রতাব সিং (ভি. পি. সিং-এর নাম রাজা সাহেব)-এর জন্ম, মৃত্যু-২৭-১১-২০০৮ তারিখ।

১৯৩১ সালের ১৫ অক্টোবর, ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত এক গ্রামে ভারতের সাবেক প্রেসিডেন্ট এবং বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী আবুল (এ.) পাকির (পি.) জয়নাল আবেদীন (জে.) আবদুল কালামের জন্ম।

১৯৩১ সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রখ্যাত অভিনেতা ও পরিচালক দিলীপ রায়ের জন্ম, ০২-০৯-২০১০ তারিখ কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩২ সালের ২২ জুন, বলিউডের অভিনেতা অমরিশ পূরীর জন্ম, মৃত্যু-১২-০১-২০০৫ তারিখ।

১৯৩২ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন অভিনেতা মেহমুদ ভাই এবং যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক হাসপাতালে ঘুমের মধ্যে মেহমুদ ভাই ইন্তেকাল করেন ২০০৪ সালের ২২ জুলাই।

১৯৩২ সালের জুলাই মাসে, ভারতের মুম্বাইয়ের সিনেমা জগতের 'কিং অব রোমান্স' ও পরিচালক যশ চোপড়ার জন্ম, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোববার (২১-১০-২০১২ তারিখ) ১৯৩২ সালের ১ আগস্ট, বলিউডের ট্রাজেডি কুইনখ্যাত অভিনেত্রী মিনা কুমারীর জন্ম, মৃত্যু-১৯৭২ সালের ৩১ মার্চ লিভার সিরোসিসে জীবনাবসান ঘটে।

১৯৩২ সালে ইসরাইলে বোম্বে সিনেমা জগতের ৫০ ও ৬০ দশকের অভিনেত্রী নাদিরার জন্ম, মোম্বাইয়ের একটি হসপিটালে মৃত্যু-০৯-০২-২০০৬ তারিখ।

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, পাকিস্তানের পাঞ্জাবের গাহ গ্রামে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের জন্ম।

১৯৩২ সালের ডিসেম্বরে, ভারতের বিখ্যাত কৌতুক অভিনেতা কৃঞ্চ রাও নাগেশের জন্ম, মৃত্যু-৩১-০১-২০০৯ তারিখ চেন্নাই শহরে।

১৯৩২ সালে ভারতের কেরালার একটি লেখক পরিবারে প্রখ্যাত লেখিকা ও কবি কমলা দাশ (সুরাইয়া) রক্ষণশীল প্রভাবশালী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেও ১৯৯৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন, পুনায় মৃত্যু-৩১-০৫-২০০৯ তারিখ।

১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি, ভারতের রাজধানী নয়াদিল্লীতে বলিউডের অন্সরাখ্যাত নায়িকা মধুবালার জন্ম, মৃত্যু-১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ৩৬ বছর বয়সে মারা যান।

১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের ইন্দোর-এ বিখ্যাত গায়িকা আশা ভোঁসলের জন্ম। নিউইয়র্ক শহরে ২০০৫ সালের র্গযামীর জন্য মনোনীত। তাঁর স্বামী-১৯৩৯ সালের ২৭ জুন, রাহুল দেব বর্মণ ওরফে পঞ্চমের জন্ম, মৃত্যু-০৪-০১-১৯৯৪ তারিখ।

১৯৩৩ সালের ৩ নভেম্বর, কলকাতায় জন্ম হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমত্র্য সেনের।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর, যশোরের বনগ্রামে জনপ্রিয় সাহিত্যিক মণিশংকর মুখোপ্যাধায়ের জন্ম।

১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর, বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার মাইজপাড়া গ্রামে (বর্তমান মাদারীপুর) বাংলা সাহিত্যের দিকপাল, কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় (মাদারীপুর জেলার আমগাঁও গ্রামে তাঁর বাবার বাড়ি) জন্মগ্রহণ করেন, গত সোমবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটা ৫ মিনিটে ২৩-১০-২০১২ তারিখ দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর, মহারাষ্ট্রের ছোট্ট শহর জলগাঁওয়ে ভারতের প্রথম মহিলা ১২তম রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের জন্ম। (১২) রাষ্ট্রপতির পদ ২৫-০৭-২০০৭ তারিখ থেকে ২৫-০৭-২০১২ তারিখ পর্যন্ত।

১৯৩৪ সালে ভারতের পশ্চিমবাংলার নদীয়ার শান্তিপুরে কিংবদন্তি বাচিকশিল্পী ও আকাশবাণীর সংবাদপাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কলকাতায় নিজ বাড়িতে পরলোকগমন করেন-০২-০৬-২০১১ তারিখ।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি, নদিয়ার কৃষ্ণনগরে টলিউডের আদর্শবান অভিনেতা সৌমিত্র চট্টোপ্যাধায়ের জন্ম।

১৯৩৫ সালের ২৪ অক্টোবর, কলকাতার টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকায় আন্তর্জািতক খ্যাতিসম্পন্ন বিবিসির সাংবাদিক স্যার মার্ক টালির জন্ম।

১৯৩৫ সালের ১১ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বীরভূমে প্রণব কুমার মুখার্জির জন্ম।

১৯৩৫ সালে বলিউডের সুপারস্টার সালমান খানের পিতা সেলিম খানের জন্ম।

১৯৩৫ সালে ভারতের বলিউডের প্রখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম। ১৯৭০ সালের পর ২০১২ সালের ২ অক্টোবর, ৪২ বছর পর বৈজয়ন্তীমালা ক্যামেরার সামনে দাঁড়ালেন।

১৯৩৬ সালে পাঞ্জাবে বোম্বের সিনেমা জগতের সুপার স্টার হিরো ধর্মেন্দ্রুর জন্ম।

১৯৩৬ সালে ভারতের আসামের জোরহাট জেলায় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ কুমার গগৈয়ের জন্ম।

১৯৩৭ সালে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধিতে গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের জন্ম।

১৯৩৭ সালে কলকাতায় ভারতের উপরাষ্ট্রপতি পুননির্বািচত মোঃ হামিদ আনসারির জন্ম।

১৯৩৮ সালের ১ জানুয়ারি, টাটা সাম্রাজ্যের কর্ণধার রতন টাটার জন্ম।

১৯৩৮ সালের ৩০ এপ্রিল, কলকাতায় তপেন চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-২৪-০৫-২০১০ তারিখ সকালে নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে সত্যজিৎ রায়ের 'গুপি' মারা যান। ১৯৬৮ সালে সত্যজিৎ রায় গুপি চরিত্রের জন্য তাঁকে নির্বাচন করেন।