১৯১৬ সালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মসদগাঁও গ্রামে বাংলাদেশ চলচ্চিত্রের (মুখ ও মুখোশ-১৯৫৬ সালের ২৮ জুলাই) পথিকৃৎ আলহাজ্ব আবদুল জব্বার খানের জন্ম, মৃত্যু-২৮-১২-১৯৯৩ তারিখ।
১৯১৬ সালে রংপুর জেলায় আইনজীবী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বাংলাদেশের ৬ষ্ঠতম রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের জন্ম, মৃত্যু-০৮-০৮-১৯৯৭ তারিখ।
১৯১৭ সালের ১ জানুয়ারি, ঢাকার গেন্ডারিয়ায় অবিভক্ত ভারতের সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহীমের জন্ম, মৃত্যু-২৪-১১-২০১১ তারিখ। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. নীলিমা ইব্রাহীমের স্বামী।
১৯১৭ সালের ২ জানুয়ারি, পিরোজপুর জেলার শংকর পাশা গ্রামে আধুনিক মূলধারার কবি ও সাংবাদিক আহসান হাবীবের জন্ম, মৃত্যু-০৯-০৭-১৯৮৫ তারিখ।
১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাংলা সাহিত্যের মহান কথাশিল্পী শওকত ওসমানের জন্ম, ঢাকায় মৃত্যু-১৪-০৫-১৯৯৮ তারিখ।
১৯১৭ সালের ১৮ জানুয়ারি, কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামে এক জমিদার পরিবারে গীতিকার ও কবি আজিজুর রহমানের জন্ম, ঢাকায় মৃত্যু-১২-০৯-১৯৭৮ তারিখ।
১৯১৭ সালের ১৮ জুন, ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও এডভোকেট তেজেন্দ্র নারায়ণ চঁন্দ্রের জন্ম, মৃত্যু-০৯-০৮-২০০৯ তারিখ।
১৯১৭ সালে পশ্চিমবাংলার বর্ধমানে কমিউনিস্ট পার্টির নেতা আবুল মনসুর হাবিবুল্লাহর জন্ম, কলকাতায় মৃত্যু-১৯৯৬ সালে। তিনি পূর্ব পাকিস্তানে এসেছিলেন এবং ১৯৫২ সালে তাঁকে পাকিস্তান থেকে বহিস্কার করা হয়।
১৯১৭ সালের ৪ আগস্ট, বাংলাদেশের নারায়ণগঞ্জে ভাষাসৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ কমরেড ও তোলারাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিবেদিতা নাগের জন্ম, ০৫-০৫-২০১৩ তারিখ রোববার সকাল সাতটায় কলকাতার একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪২ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। তাঁর স্বামী কমরেড নেপাল নাগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন এবং ১৯৫২ সালেও ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সাল থেকে কলকাতা শহরে স্থায়ীভাবে বাস করছেন। তাঁর বাবা অধ্যাপক সঞ্জীব কুমার চৌধুরী ছিলেন বিপস্নবী সূর্য সেনের সহপাঠী।
১৯১৭ সালের ১৭ নভেম্বর, বরিশাল জেলার চাখারের বলহার গ্রামে প্রখ্যাত রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক ও কারাস্মৃতি গ্রন্থের লেখক কমরেড আবদুশ শহীদের জন্ম, মৃত্যু-০৮-০৯-১৯৯৬ তারিখ। তিনি ১৯৩০-এর দশকে রাজনীতিতে যোগদান, ১৯৪০ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী সেন্ট্রাল জেলে খাপড়া ওয়ার্ডে গুলিবিদ্ধ হন। উনসত্তরের গণ-আন্দোলন ও একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
১৯১৭ সালের ২৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে উইং কমান্ডার (অব.) এম. এ. বা'কীর (ফজলে নেহাল বা'কীর) জন্ম, মৃত্যু-২০১৩ সালে। উনি বাঞ্ছারামপুর উপজেলার প্রথম বিমানবাহিনী অফিসার।
১৯১৮ সালের ১ জানুয়ারি, বগুড়া শহরের ফুলবাড়িতে শ্রমিক নেতা কমরেড মোখলেছুর রহমানের জন্ম, মৃত্যু-১০-০৪-২০০৯ তারিখ।
১৯১৮ সালের ২৪ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে ভাষাশহীদ শফিউর রহমানের জন্ম, ঢাকায় মৃত্যু-২২-০২-১৯৫২ তারিখ।
১৯১৮ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দশপাড়ায় সাবেক বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের জন্ম, মৃত্যু-০৫-০৩-১৯৯৬ তারিখ।
১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে বাংলা সাহিত্যের কালজয়ী কবি ফররুক আহমদের জন্ম, মৃত্যু-১৯-১০-১৯৭৪ তারিখ।
১৯১৮ সালের ২১ আগস্ট, নোয়াখালী শহরে অর্থনীতিবিদ, জাতীয় অধ্যাপক এ. এফ. আতোয়ার হোসেনের জন্ম, মৃত্যু-১৯৮৭ সালে। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সরাসরি একজন রিডার হিসেবে যোগদানকারী শিক্ষকের মধ্যে তিনিই প্রথম।
১৯১৮ সালের ১ সেপ্টেম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বািধনায়ক, বঙ্গবীর ও জেনারেল এম. এ. জি. ওসমানীর জন্ম, মৃত্যু-১৬-০২-১৯৮৪ তারিখ।
১৯১৮ সালে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে মোতাহের-উল-হক (সুদন মিঞা)র জন্ম, মৃত্যু-১২-০২-২০০২ তারিখ। উনি বাঞ্ছারামপুর থানার প্রথম ইঞ্জিনিয়ার।
১৯১৮ সালের ১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর গ্রামের বড়বাড়িতে মানে তাঁর নানাবাড়িতে (দরিকান্দি গ্রামে তাঁর বাবারবাড়ি) বাংলাদেশ সরকারের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ে সচিব, বিশিষ্ট প্রত্নতত্তবিদ, পুঁথি-সাহিত্য বিশারদ ও ইতিহাসবিদ আবুল কালাম মুহাম্মদ যাকারিয়ার জন্ম।
১৯১৮ সালের ১৮ অক্টোবর, ঢাকার জিন্দাবাহার লেনে উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী পরিতোষ সেনের জন্ম, ১৯৩৭ সাল পর্যন্ত জিন্দাবাহারেই ছিলেন তিনি। জিন্দাবাহার নামে তাঁর বিখ্যাত বইও আছে। ১৯৩৭ সালে মাদ্রাজ সরকারি আর্ট কলেজে পড়তে চলে যান। ২২-১০-২০০৮ তারিখ সোয়া সাতটায় কলকাতার বি. এম. বিড়লা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯১৮ সালে ঢাকায় শিক্ষাবিদ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ভাইস চ্যান্সেলর সৈয়দ আলী আশরাফের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৯৮ তারিখ।
১৯১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামে বিশিষ্ট তবলা বাদক বজলূল করিমের জন্ম, মৃত্যু-১৯-০৭-১৯৮৭ তারিখ।
১৯১৮ সালে কবি জসিম উদ্দীনের পত্নী মমতাজ বেগমের জন্ম, মৃত্যু-১৪-০১-২০০৬ তারিখ।
১৯১৮ সালের ২৯ অক্টোবর, কবি তালিম হোসেন চৌধুরীর জন্ম, মৃত্যু-২২-০২-১৯৯৯ তারিখ।
১৯১৮ সালের ৩১ ডিসেম্বর, বৃহত্তর ঢাকা জেলার রাজাপুর গ্রামে একজন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ (১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য) অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিকের জন্ম, মৃত্যু-০৪-০২-১৯৯৭ তারিখ।
১৯১৯ সালের ১ জানুয়ারি, টাঙ্গাইল জেলায় শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজসেবী, সংস্কৃতিবিদ, সংস্কৃতিসেবী, নারী সংগঠক ও মুক্তবুদ্ধির চিন্তক সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নীলিমা ইব্রাহিমের জন্ম, মৃত্যু-১৮-০৬-২০০২ তারিখ।
১৯১৯ সালের ১ জানুয়ারি, বগুড়ায় নৃত্যগুরু বুলবুল চৌধুরীর (রশীদ আহমেদ) জন্ম, মৃত্যু-১৭-০৫-১৯৫৪ তারিখ। (পৈত্রিকভিটা চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত চুনতি গ্রামে)। ডাকনাম টুনু। ১৯৩৪ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন।
১৯১৯ সালের ৬ জানুয়ারি, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সম্মিলিত মুক্তিবাহিনীর সেনাপতি ও চিফ অব স্টাফ বীরউত্তম মেজর জেনারেল (অব.) মোঃ আবদুর রবের জন্ম, মৃত্যু-১৪-১১-১৯৭৫ তারিখ সম্মিলিত সামরিক হাসপাতালে।
১৯১৯ সালের ৮ জানুয়ারি, রাঙামাটি জেলায় দেশের বৌদ্ধসম্প্রদায়ের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) জন্ম, রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু-৩০-০১-২০১২ তারিখ।
১৯১৯ সালের ১৩ ফেব্রুয়ারি, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামে বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক ও মননশীল প্রাবন্ধিক মনিরউদ্দীন ইউসুফের জন্ম, মৃত্যু-১১-০২-১৯৮৭ তারিখ। বাংলাদেশেই বাংলা ভাষায় প্রথম ১৯৬৩ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ১৮ বছরের কঠোর ও ধীমান শ্রমে সরাসরি ফারসি ভাষা থেকে সেই মহাকাব্য বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেছিলেন 'মহা' মহাকাব্য ফেরদৌসির 'শাহনামা"।
১৯১৯ সালের ২৬ মার্চ, চট্টগ্রাম জেলায় (১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তানের সাবেক অস্থায়ী প্রেসিডেন্ট এবং ১৯৬৩ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পীকার) কে. এম. ফজলুল কাদের চৌধুরীর জন্ম, মৃত্যু-১৮-০৭-১৯৭৩ তারিখ ঢাকার কেন্দ্রীয় কারাগারে।
১৯১৯ সালের ২৬ মার্চ, যশোর (বর্তমান মাগুরা) আলোকদিয়া গ্রামের পীর বাড়িতে কবি, চিন্তাবিদ ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানের জন্ম, মৃত্যু-২৫-০৭-২০০২ তারিখ।
১৯১৯ সালের ৩০ মার্চ, কবি সিকান্দার আবু জাফরের জন্ম।
১৯১৯ সালের ১ এপ্রিল, কবি আবদুল হাই মাশরেকীর জন্ম, মৃত্যু-০৪-১২-১৯৮৮ তারিখ।
১৯১৯ সালের ৩১ মে, বিক্রমপুরে গীতিকার আনিসুল হক চৌধুরীর জন্ম, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ জেনারেল হাসপাতালে ০৭-০৯-২০০৯ তারিখ বাংলাদেশ সময় রাত তিনটায় মৃত্যু। চলে গেলেন 'রুপালী নদীরে রূপ দেইখা তোর হইয়াছি পাগল' গানের গীতিকার।
১৯১৯ সালের এপ্রিল মাসে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মধুসদন দে'র (মধু দা'র) জন্ম, মৃত্যু-২৬-০৩-১৯৭১ তারিখ রাত্রে পাক আর্মির হাতে।
১৯১৯ সালের ৭ আগষ্ট, বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১৯ সালের ৭ অক্টোবর, টাঙ্গাইল সদর উপজেলায় আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নানের জন্ম, মৃত্যু-০৪-০৪-২০০৫ তারিখ।
১৯১৯ সালে বাংলাদেশের পিরোজপুর জেলার রায়েরকাঠি গ্রামে উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক শিবনারায়ণ রায়ের জন্ম, শান্তিনিকেতনে নিজের বাড়ি রূদ্রপলাশে মৃত্যু-২৬-০২-২০০৮ তারিখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ছিলেন।
১৯১৯ সালের ১১ অক্টোবর, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচয়া/লঙ্গাইর গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্ম, মৃত্যু-২১-০২-১৯৫২ তারিখ।
১৯১৯ সালের ৪ ডিসেম্বর, বরিশালের উলানিয়া জমিদার পরিবারে মুক্তিযুদ্ধের সংগঠক ও মৃত্যুঞ্জয়ী আমিনুল হক চৌধুরীর জন্ম, বার্ধক্যজনিত কারণে মৃত্যু-১০-০৩-১৯৮৯ তারিখ।
১৯১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের জন্ম, মৃত্যু-দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ১৮-০১-২০০৮ তারিখ।
১৯২০ সালের ১ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে বংশীবাদক, সঙ্গীত পরিচালক, সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক ধীর আলী মিয়ার জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৮৪ তারিখ।
১৯২০ সালের ১৪ ফেব্রুয়ারি, উপমহাদেশের সঙ্গীতজ্ঞ, বাংলাদেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পন্ডিত বারীণ মজুমদার পাবনা শহরের রাধানগর অঞ্চলের বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যু-০৩-১০-২০০১ তারিখ।
১৯২০ সালের ১৯ ফেব্রুয়ারি, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মাইঠান গ্রামে রাজনৈতিক অঙ্গনে এক অগ্রনায়ক শামসুল হকের জন্ম, ১১-০৯-১৯৬৫ তারিখ কালিহাতী থানার জোকারচর গ্রামে তিনি মারা গেছেন। তিনি আওয়ামী মুসলীম লীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৯২০ সালের ১৭ মার্চ, টুঙ্গিপাড়ায় বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।
১৯২০ সালের ১৬ জুন, ফরিদপুর জেলায় বাংলা গানের ভারতীয় বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম, কলকাতায় মৃত্যু-২৬-০৯-১৯৮৯ তারিখ।
১৯২০ সালের ২৮ জুন, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছেদন্দি গ্রামে ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি, শিক্ষাবিদ ও লেখক প্রিন্সিপাল আবুল কাশেমের জন্ম, মৃত্যু-১১-০৩-১৯৯১ তারিখ।
১৯২০ সালের ২৬ আগষ্ট, বাংলাদেশের মুন্সীগঞ্জ শহরে (কলকাতা শহরে) চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনয় শিল্পী ও কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০৪-০৩-১৯৮৩ তারিখ। এ জনপ্রিয় শিল্পী ঢাকার আঞ্চলিক ভাষা ছিলো তাঁর পরিচিত।
১৯২০ সালের ২৭ সেপ্টেম্বর, তৎকালীন পটিয়া মহকুমার বরমা গ্রামে ভারতের বিখ্যাত ভাস্কর ও গণমানুষের শিল্পী সোমনাথ হোড়ের জন্ম, মৃত্যু-০১-১০-২০০৬ তারিখ শান্তিনিকেতনে তাঁর নিজ বাসভবনে।
১৯২০ সালে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে মোঃ হারেজ উদ্দিন ওরফে পলান সরকারের জন্ম। ১৯৯০ সাল থেকে তিনি বিনি পয়সায় বই বিলিয়ে আসছেন তাঁর আশপাশের ১০ গ্রামে। এ জন্য তাঁকে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি একুশে পদক দেন। ১৯২০ সালে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বিশিষ্ট প্রবীণ কবি এবং শিক্ষাবিদ মুফাখখারূল ইসলামের জন্ম, মৃত্যু-০৩-০২-২০০৭ তারিখ ঢাকার বারডেম হাসপাতালে।
১৯২০ সালে দিনাজপুর জেলায় বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী অধ্যাপক মোঃ ইউসুফ আলীর জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৯৮ তারিখ।
১৯২০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিন গ্রামে সঙ্গীত পরিচালক ও বিশিষ্ট কন্ঠশিল্পী হাসান আলী খানের জন্ম।
১৯২০ সালে জলপাইগুড়িতে নবাব মোশাররফ হোসেনের দৌহিত্র গোলাম করিমের জন্ম, ঢাকায় মৃত্যু-১৯-১১-২০০৫ তারিখ। তিনি কলিকাতা মোহামেডান স্পোটিং ক্লাবের অনারারি জেনারেল সেক্রেটারী ছিলেন।
১৯২০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর খাঁ বাড়িতে অর্থনীতিবিদ অধ্যাপক আবদুল আজিজ খানের জন্ম, কুমিল্লা শহরে মৃত্যু-১৭-০৭-১৯৮৩ তারিখ। যাকে দুর্বল সিংহ হিসেবে ডাকা হতো।
১৯২০ সালে রাজশাহী শহরে রবীন্দ্রসঙ্গীতশিল্পী, সুরকার, কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদের জন্ম, মৃত্যু-১৫-০৫-১৯৯৪ তারিখ।
১৯২০ সালে নরসিংদীর বালিয়া গ্রামে ভারতীয় কমিউনিষ্ট পার্টির সদস্য সোমেন চন্দের জন্ম, মৃত্যু-০৮-০৩-১৯৪২ তারিখ। ঢাকার রাজপথে তাকে অত্যন্ত নিষ্ঠুর ও পৈশাচিকভাবে খুন করা হয়।
১৯২০ সালে সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, ব্রিটিশ-বিরোধী আন্দোলনের বিপস্নবী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিপি) নেতা, ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রসূন কান্তি রায়ের (কমরেড বরুণ রায়) জন্ম, মৃত্যু-৮-১২-২০০৯ তারিখ।
১৯২০ সালের ১ ডিসেম্বর, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার নওয়াপাড়া গ্রামে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক মফিজুল ইসলামের জন্ম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন।
১৯২০ সালের ২৩ ডিসেম্বর, যশোর জেলার সদর থানার খড়কিতে কমিউনিষ্ট নেতা আবদুল হকের জন্ম, মৃত্যু-২২-১২-১৯৯৫ তারিখ।
১৯২১ সালের ২ জানুয়ারি, আইনজীবী গাজী শামসুর রহমানের জন্ম, মৃত্যু-১৯৯৯ সালে।
১৯২১ সালের ২ এপ্রিল, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দামলা গ্রামে সাবেক মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু নাসের খানের জন্ম।
১৯২১ সালের ২১ জুলাই, কলকাতায় অভিনেতা এবং 'মুখ ও মুখোশ' ছবির নায়ক আমিনুল হকের জন্ম, ঢাকায় মৃত্যু-৩১-০৭-২০১১ তারিখ। তাঁর স্ত্রী পিয়ারি বেগমও মুখ ও মুখোশ ছবির অভিনেত্রী ছিলেন।
১৯২১ সালের ২ ডিসেম্বর, পিতার কর্মস্থলে কলকাতায় খ্যাতিমান শিল্পী পটুয়া কামরুল হাসানের জন্ম, ঢাকায় মৃত্যুঃ ০২-০২-১৯৮৮ তারিখ।
১৯২১ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরাইল গ্রামে আইনজীবী ও রাজনীতিক আবদুর রব সেরনিয়া বাতের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ। ১৯৬৯ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
১৯২১ সালে নেত্রকেকোনায় বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও আইয়ুববিরোধী আন্দোলনের পথিকৃত সত্য কিরণ আদিত্যের জন্ম, মৃত্যু-০৫-০৯-২০০৯ তারিখ।
১৯২২ সালের ২ জানুয়ারি, নোয়াখালী জেলায় রাজনীতিবিদ কমরেড মোহাম্মদ তোয়াহার জন্ম, মৃত্যু-২৯-১১-১৯৮৭ তারিখ।
১৯২২ সালের ১৫ জানুয়ারি, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের অথই পানির মধ্যে ছোট্ট একটি দ্বীপসম গ্রাম ভূ-রাখালীতে রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের জন্ম, মৃত্যু-বারডেম হাসপাতালে ২৭-০৪-২০০৫ তারিখ।