১৯২৫ সালের ৩০ অক্টোবর, নীলফামারী জেলায় ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে শরীফুল আলম ইমাম আহমেদ (শরীফ ইমাম)-এর জন্ম, মৃত্যু-১৩-১২-১৯৭১ তারিখ। (শহীদ জননী জাহানারা ইমামের স্বামী)।

১৯২৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উলুকান্দি গ্রামে শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ নোমানের জন্ম, মৃত্যু-০৬-০৯-১৯৯৬ তারিখ।

১৯২৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামে অধ্যাপক ড. মোয়াজ্জেম উল-হক ওরফে মামুনের জন্ম। উনি ১৯৪৩ ও ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন ও আই. এ. পরীক্ষায় কলকাতা বোর্ডে ১ম স্থান অধিকার করেন এবং হার্ভাের্ডর অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি।

১৯২৫ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অর্জুণচড় গ্রামে জনাব আবদুল মজিদের জন্ম, মৃত্যু-১৫-০১-২০০৩ তারিখ হার্ট-এট্রাক-এ, বেলা ১০ ঘটিকার সময়, নিজ বাড়ী-শান্তিনগর, ঢাকাতে, শান্তিনগরের কর্ডোবা হোটেল ও কর্ডোবা প্রেসের মালিক ছিলেন।

১৯২৫ সালের জুন মাসে সুনামগঞ্জ জেলার মাহমুদপুর গ্রামে কথা শিল্পী শাহেদ আলীর জন্ম, মৃত্যু-০৬-১১-১৯৯৬ তারিখ।

১৯২৫ সালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামে আলোকচিত্রী নাইম উদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-১৪-১২-২০০৯ তারিখ।

১৯২৫ সালের ১৪ আগষ্ট, কলকাতায় নিভৃতচারী কথাশিল্পী রশীদ করিমের জন্ম, মৃত্যু-২৬-১১-২০১১ তারিখ ভোর চারটায় ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে।

১৯২৫ সালের ১৮ অক্টোবর, প্রখ্যাত রাজনীতিক ও কমিউস্টি, রাজশাহীর নাচোলের 'রানি মা' ও তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্ম, মৃত্যু-১৩-১০-২০০২ তারিখ কলকাতায়। ইলা মিত্রের জন্ম ও মৃত্যু ওপার বাংলায়। তবে জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কেটেছে বর্তমান বাংলাদেশে। অধ্যাপনা করেছেন ১৯৬২ থেকে ১৯৭৮ পর্যন্ত। চারবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছেন। ১৯টি জেলায় তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়ে। ইলা মিত্র নিপীড়িত মানুষের প্রেরণা এবং ক্রীড়াবিদ হিসেবেও তুখোড়। ঢাকায় পুত্র রণেন মিত্র। রণেন মিত্রের জন্ম-১৯৪৮ সালে।

১৯২৫ সালের ৪ নভেম্বর, এ ঢাকা শহরেই দুটি ছেলেমেয়ের জন্ম হয়েছিল। তাঁদেরই একজন পরবর্তী জীবনে বাংলার শিল্পনিষ্ঠ ও স্বনামধন্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক, অন্যজন সাত মিনিটের ছোট বোন। অত্যন্ত কৃতী পরিবারের সবচেয়ে অকৃতী অধম সেই যমজ বোনই আমি-প্রতীতি। স্বনামধন্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের কলকাতায় মৃত্যু-০৬-০২-১৯৭৬ তারিখ।

১৯২৫ সালে ইয়াঙ্গুন শহরে (বরেন্য যাত্রানট অমলেন্দু বিশ্বাস) অমলেন্দু বিশ্বাসের জন্ম (পৈত্রিক বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু থানার মসজিদিয়া গ্রামে), মৃত্যু-১৩-১০-১৯৮৭ তারিখ।

১৯২৫ সালের ২৭ নভেম্বর, ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লক্ষণপুরে ভাষা শহীদ আবদুস সালামের জন্ম, মৃত্যু-০৭-০৪-১৯৫২ তারিখ। সরকারের শিল্প বিভাগে তিনি পিয়নের চাকরি করতেন।

১৯২৫ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী, মুক্তিযুদ্ধের সিলেট জেলার অন্যতম সংগঠক ও সিলেট জেলা মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী উষা দাশ পুরকায়স্থের জন্ম, ঢাকায় পরলোগমন করেন-০১-০৬-২০০৫ তারিখ।

১৯২৫ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার কাউয়াখোলা ইউনিয়নে প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক কে. জি. মুস্তফার জন্ম, মৃত্যু-১৩-০৩-২০১০ তারিখ।

১৯২৫ সালে চাঁদপুরের পুরোনবাজার-সংলগ্ন নানাবাড়ি শ্রীরামদির জমিদারবাড়িতে মিসবাহউদ্দিন খানের জন্ম, মৃত্যু-১৯-১২-২০০৬ তারিখ।

১৯২৬ সালের ১ জানুয়ারি, ঢাকা জেলার দামরাই উপজেলার বালিয়া গ্রামে সাবেক রাষ্ট্রদূত, সচিব ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি শামসুর রহমান খানের জন্ম, মৃত্যু-২৫-১০-২০১০ তারিখ।

১৯২৬ সালের ১৪ জানুয়ারি, বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকায়।

১৯২৬ সালের ১ ফেব্রুয়ারি, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার শওকত আলী খান, মৃত্যু-২৯-০৬-২০০৬ তারিখ রাতে মির্জাপুরস্থ কুমুদিনী হাসপাতালে।

১৯২৬ সালের ২৫ ফেব্রুয়ারি, ফরিদপুর জেলায় বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্ম, ১০টা ২০ মিনেটে সিঙ্গাপুরের র্যাফলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু-০৫-০১-২০১২ তারিখ। ০৬-০১-২০১২ তারিখ রাত ১০টায় ক্যাথলিক চার্চ (ক্যাথেড্রাল) বিদেহী আত্মার শান্তি কামনা করে একটি প্রার্থনা সভা আয়োজন। ০৭-০১-২০১২ তারিখ সকাল ১০টায় মরদেহ পাবনার আতাইকুলা গ্রামের পৈতিৃক বাড়ি অভিমুখে হাজারো মানুষের ঢল নামে। পাবনা সদর উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে পারিবারিক সমাধিস্থলে তাঁকে সমাহিত করা হয়।

১৯২৬ সালের ২১ মার্চ, দিনাজপুর জেলার মির্জাপুর গ্রামের মির্জা পরিবারে মির্জা আজিজা ইদরিসের জন্ম, বারডেম হাসপাতালে মৃত্যু-১৬-১০-২০১০ তারিখ। ১৪ বছর বয়সে বিয়ে হয় সাংবাদিক কাজী মোহাম্মদ ইদরিসের সঙ্গে। উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় একটি মিছিলে নেতৃত্য দেন মির্জা আজিজা ইদরিস ও পাশে বেগম সুফিয়া কামাল।

১৯২৬ সালের ২৬ মার্চ, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আগারগাঁও গ্রামে বায়ান্নর ভাষা সংগ্রামী খালেক নওয়াজ খানের জন্ম, মৃত্যু-০২-১০-১৯৭১ তারিখ। ২০০৮ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

১৯২৬ সালের ১৭ জুলাই, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রমিক নেতা, লেখক সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের জন্ম, মৃত্যু-১৭-০২-২০০৭ তারিখ।

১৯২৬ সালে ঢাকা আরমানিটোলা এলাকায় পশ্চিমবাংলার অর্থনীতিবিদ অশোক মিত্রের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ. করেন এবং ১৯৪৭ সালে দেশ স্বাধীন ও ভাগ হওয়ার পরে ভারতের পশ্চিম বাংলায় চলে যান। তিনি পশ্চিমবাংলার বামফ্রন্টের মন্ত্রী ছিলেন।

১৯২৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আশ্রাফবাদ গ্রামে আবদুল বাতেন শিকদার ওরফে লিল মিঞা শিকদারের জন্ম, মৃত্যু-২৯-০১-১৯৯৪ তারিখ।

১৯২৬ সালে পূর্ববঙ্গে ইতিহাসের পন্ডিত অধ্যাপক তপন রায় চৌধুরীর জন্ম। তবে তাঁর মুখ্য কাজের ক্ষেত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মোঘল আমলের ও ব্রিটিশ উপনিবেশের বাংলা তাঁর গবেষণার বিষয়। ১৯৪৬ সালের ১৬ আগষ্ট কলকাতায় যে কুৎসিত দাঙ্গার ঘটনাটা ঘটল, 'আমি এখনো দাঙ্গার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছি'।

১৯২৬ সালের ১ সেপ্টেম্বর, বরিশাল জেলার শায়েস্তাবাদে সাবেক রাষ্ট্রপতি ও এডভোকেট আব্দুর রহমান বিশ্বাসের জন্ম।

১৯২৬ সালের ১৯ সেপ্টেম্বর, নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াসেকপুর গ্রামে দুস্থ মানবতার কবি ও সাংবাদিক আবদুর রশীদ ওয়াসেকপুরীর জন্ম, মৃত্যু-১২-১০-২০০৬ তারিখ।

১৯২৬ সালের ১৯ অক্টোবর, চাঁদপুর শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সাবেক প্রধানমন্ত্রী মোঃ মিজানুর রহমান চৌধুরীর জন্ম, বারডেমে মৃত্যু-০২-০২-২০০৬ তারিখ।

১৯২৬ সালের ৩০ অক্টোবর, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল গ্রামে ভাষাসৈনিক ও শহীদ রফিক উদ্দিন আহমদের জন্ম, ঢাকায় মৃত্যু-২১-০২-১৯৫২ তারিখ।

১৯২৬ সালের ৮ নভেম্বর, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে ভাষাসৈনিক, কীর্তিমান কবি ও সাংবাদিক মাহবুব-উল-আলম চৌধুরীর জন্ম, মৃত্যু-২৩-১২-২০০৭ তারিখ। পূর্ব পাকিস্তানের প্রথম মাসিক সাহিত্যপত্রিকা সীমান্ত সম্পাদনা করেছেন।

১৯২৬ সালের ২১ নভেম্বর, চাঁদপুরে ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের জন্ম, মৃত্যু-১৩-১১-২০১১ তারিখ।

১৯২৬ সালের ১ ডিসেম্বর, মাগুরা জেলার মৎস্যবিজ্ঞানী প্রশাসক এবং দেশের প্রাকৃতিক পরিবেশে মৎস্যসম্পদ সংরক্ষণের অণ্যতম প্রবক্তা এম. ইউসুফ আলীর জন্ম, মৃত্যু-৩১-০৭-১৯৯৯ তারিখ।

১৯২৬ সালের ৩ ডিসেম্বর, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ধুবালীয়া গ্রামে ভাষাসৈনিক ও কমরেড আবদুল মতিনের জন্ম, ০৮-১০-২০১৪ তারিখ মারা গেছেন।

১৯২৬ সালের ২৪ ডিসেম্বর, পঞ্চগড় জেলার বোদা উপজেলার অন্তর্গত মাঝগ্রামে বিপস্নবী ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানের জন্ম, মেডিকেল হাসপাতালে মৃত্যু-৩১-১২-১৯৮৩ তারিখ। তিনি কি ব্যর্থ মানুষ। না-না-না-ব্যর্থতা বা সফলতা নিয়েই জীবন।

১৯২৬ সালের ২৭ ডিসেম্বর, বগুড়ার শেরপুর শহরে বিশিষ্ট কথাসাহিত্যিক রোমেনা আফাজের জন্ম, মৃত্যু-১২-০৬-২০০৩ তারিখ।

১৯২৬ সালে চলচ্চিত্রকার সালাউদ্দিনের জন্ম এবং মৃত্যু-২০০৩ সালে।

১৯২৬ সালে বাংলাদেশ অবজারভারের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অজিত কুমার দত্তের জন্ম, পরলোগমণ করেন পুরানা পল্টনে তার নিজ বাসভবনে ১৮-০৪-২০০৭ তারিখ।

১৯২৬ সালে টাঙ্গাইল শহরের মেইন রোডে ভাষাসৈনিক চিরকুমারী সোফিয়া খানের জন্ম, ঢাকার শান্তিনগরের চামেলীবাগে বোনের বাসায় মৃত্যু-১৪-০২-২০০৮ তারিখ।

১৯২৬ সালে বগুড়া জেলায় আলোর দিশারী বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের অগ্রদূত ছিলেন রাবেয়া খাতুন তালুকদারের জন্ম, মৃত্যু-২০০৯ সালে।

১৯২৬ সালের ৩১ ডিসেম্বর, নীলফামারী জেলায় সাংবাদিক ও ভাষাসৈনিক আশরাফ আলীর জন্ম, মৃত্যু-১৬-০৬-২০১২ তারিখ। গত শনিবার উত্তরার জয়নাল মার্কেট লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সামনে থেকে শিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিহত হন।

১৯২৭ সালের ১ জানুয়ারি, নোয়াখালী জেলার সেনবাগে বইয়ের মানুষ চিত্তরঞ্জন সাহার জন্ম, মৃত্যু-২৬-১২-২০০৭ তারিখ। চিত্তরঞ্জন সাহাই পুথিঘর লাইব্রেরীর মালিক এবং প্রথম বাংলা একাডেমীতে একুশে ফেব্রুয়ারিতে বইয়ের দেকান দেন।

১৯২৭ সালের ১ জানুয়ারি, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার চারাণ গ্রামে ভাষাসৈনিক ও চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের জন্ম।

১৯২৭ সালের ১ জানুয়ারি, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ খলিলুর রহমানের জন্ম, মৃত্যু-২০-০৪-২০০৯ তারিখ।

১৯২৭ সালের জানুয়ারি মাসে, ব্রাহ্মাণবাড়িয়ার ইসলামপুর গ্রামের এক সভ্রান্ত পরিবারে ভাষাসৈনিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অলি আহাদের জন্ম, মৃত্যু-২০-১০-২০১২ তারিখ।

১৯২৭ সালের ১ ফেব্রুয়ারি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামে কাজী পরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক, প্রবীণ শিক্ষাবিদ, বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ অধ্যাপক ড. কাজী দীন মুহম্মদ জন্মগ্রহণ করেন, রাজধানীর হাসপাতালে মৃত্যু-২৮-১০-২০১১ তারিখ।

১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি, ফেনী জেলার মজুপুর গ্রামে একাধারে সাহিত্যিক, সাংবাদিক ও বাংলাদেশের অন্যতম শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জন্ম, মৃত্যু-৩০-০১-১৯৭২।

১৯২৭ সালের ১ মার্চ, টাঙ্গাইল জেলার নাগবাড়ি গ্রামে বাংলা একাডেমির সাবেক প্রথম ডি. জি. ড. আশরাফ সিদ্দিকীর জন্ম।

১৯২৭ সালের ১ মার্চ, কুমিল্লা জেলায় মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক ও পুলিশের সাবেক আই. জি. আবদুল খালেক জন্মগ্রহন করেন, মৃত্যু-১০-০৬-২০১৩ তারিখ দুপুর ১২-৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।

১৯২৭ সালের ৭ মার্চ, বরিশালের রায়পাশা গ্রামে অবারিত প্রকৃতির কোলে সাবেক পাকিস্তান রেডিওর সংগীত পরিচালক ও ভাষাসৈনিক শিল্পী আবদুল লতিফের জন্ম, মৃত্যু-২৬-০২-২০০৫ তারিখ।

১৯২৭ সালের ৮ মার্চ, বরেণ্য কথা সাহিত্যিক নাজমুল আলম কুষ্টিয়া জেলার কুমারখালী থানা অন্তর্গত বানিয়াকান্দি গ্রামে জন্ম।

১৯২৭ সালের ১ এপ্রিল, তাঁর নানাবাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হাকিমপুরে তোহা খানের জন্ম, মৃত্যু-১৪-০৪-১৯৯৬ তারিখ।

১৯২৭ সালের ২৩ এপ্রিল, মধ্যপ্রদেশের মাইহারে (ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে অন্নপূর্ণার বাবারবাড়ি) ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ও মাতা মদিনা বেগমের মেয়ে ও পন্ডিত রবিশঙ্করের সহধর্মিনী রওশন আরা বেগম (অন্নপূর্ণা)-এর জন্ম।

১৯২৭ সালে আসামের ধুবড়ী জেলায় চলচ্চিত্র অভিনেতা সাইফুদ্দিন আহামদের জন্ম, মৃত্যু-২৭-০৯-২০১০ তারিখ।

১৯২৭ সালের ১ মে, বগুড়ায় সাবেক বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমীর মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলামের জন্ম।

১৯২৭ সালের ১৬ জুন, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে ভাষাসৈনিক শহীদ আবুল বরকতের জন্ম, ঢাকায় মৃত্যু-২১-০২-১৯৫২ তারিখ।

১৯২৭ সালের ২৪ সেপ্টেম্বর, চুয়াডাঙ্গার বেলগাছী গ্রামে চলচ্চিত্রকার বেবী ইসলামের জন্ম, মৃত্যু-২৪-০৫-২০১০ তারিখ রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে।

১৯২৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলচ্চিত্র পরিচালক রফিকুল বারী চৌধুরীর জন্ম, ১২টায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন ০৮-০৫-২০০৫ তারিখ।

১৯২৭ সালে ঠাকুরগাঁওয়ের তেভাগা আন্দোলনের নায়ক শচি মোহন বর্মেণর জন্ম। গরিবদের অধিকার একদিন আদায় হবেই-এ স্বপ্ন আমি দেখি।

১৯২৭ সালে নেত্রকোনার এক সম্ভান্ত জমিদার পরিবারে নারীনেত্রী ও সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্যের জন্ম, কলকাতার একটি হাসপাতালে মৃত্যু-২৯-১১-২০১০ তারিখ। তাঁর বড় ছেলে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ছোট ছেলে পদার্থিবদ দেবদর্শী ভট্টাচার্য।

১৯২৭ সালের ২৩ ডিসেম্বর, বরিশালের গৌরনদী থানার কসবা গ্রামে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের জন্ম, মৃত্যু-১৯-০৩-২০০৬ তারিখ। ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক হন।

১৯২৭ সালের ২৭ ডিসেম্বর, সুরকার সুবল দাস ব্রহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন, কলকাতায় লাইফ টাইম হাসপাতালে মৃত্যু-১৬-০৮-২০০৫ তারিখ।

১৯২৭ সালে সিলেটের জকিগঞ্জে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের জন্ম, মৃত্যু-০৬-১০-২০০৭ তারিখ।

১৯২৭ সালে চট্টগ্রামের ফতেয়াবাদ গ্রামে শিল্পী শ্যামসুন্দর বৈঞ্চবের জন্ম, অনেকটা বিনা চিকিৎসায় মৃত্যু-০৪-১২-২০০০ তারিখ।

১৯২৭ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামে ইংলিশ চ্যালেন বিজয়ী ব্রজেন দাসের জন্ম, তিনি ক্যান্সার রোগে ভূগছিলেন এবং কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে মৃত্যু-০১-০৬-১৯৯৮ তারিখ। তিনি সাতারে বিশ্ব রেকর্ড করেন।

১৯২৮ সালের ২ জানুয়ারি, বরিশালের উজিরপুরের কাশিনাথ গ্রামে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ স্বদেশ বোসের জন্ম, মৃত্যু-৩-১২-২০০৯ তারিখ।

১৯২৮ সালের ৮ মার্চ, বাংলাদেশের বরেণ্য কথাসাহিত্যিক নাজমুল আলমের জন্ম।

১৯২৮ সালের ১২ মার্চ, রংপুর জেলায় বাংলাদেশের টিভিব্যক্তিত্ব ও সাংবাদিক ফজলে লোহানীর জন্ম, মৃত্যু-৩০-১০-১৯৮৫ তারিখ।

১৯২৮ সালের ১ এপ্রিল, চট্টগ্রামে জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক নুরুল ইসলামের জন্ম, ২৪-০১-২০১৩ তারিখ সন্ধ্যায় ধানমন্ডির নিজস্ব বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সন্ধ্যা সাতটায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি রাত নয়টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯২৮ সালের ১ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে সেতার বাদক ওস্তাদ আবেদ হোসেন খানের জন্ম।

১৯২৮ সালের ২ মে, বিক্রমপুরের বাসাইলডোগ গ্রামে 'মধ্যরাতের অশ্বরোহী', কমিউনিস্ট পার্টির সদস্য, সাংবাদিক, ছড়াকার ফয়েজ আহমদের জন্ম, মৃত্যু-২০-০২-২০১২ তারিখ।

১৯২৮ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান গ্রামে নৃত্যশিল্পী ও বিশিষ্ট নৃত্য পরিচালক (পৈতিৃক নাম গণেশ নাথ) গওহর জামিলের জন্ম, সড়ক দুর্ঘটনায় মৃত্যু-২১-০৯-১৯৮০ তারিখ। তাঁর স্ত্রীর নাম রওশন জামিল।

১৯২৮ সালে বগুড়ার এক সভ্রান্ত পরিবারে আন্তর্জািতক খ্যাতিসম্পন্ন ক্যানসার বিশেষজ্ঞ ও খ্যাতিমান লেখক চিকিৎসক এ. বি. এম. ফজলুল করীমের জন্ম, মৃত্যু-১৮-১০-২০১২ তারিখ ধানমন্ডিতে নিজ বাসভবনে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।