১৯২৮ সালে বিক্রমপুরে রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ. আর. এস. দোহার জন্ম, মৃত্যু-০৬-০২-২০১২ তারিখ লেবাননে। ১৯৭১ সালের জানুয়ারিতে পাকিস্তানের করাচিতে আওয়ামী লীগের নির্বািচত সদস্য হন।
১৯২৮ সালের ১ জুন, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাপাছড়ি গ্রামে ইতিহাসবিদ প্রফেসর ড. আবদুল করিমের জন্ম, মৃত্যু-২৪-০৭-২০০৭ তারিখ।
১৯২৮ সালের ১৫ জুন, নওগাঁ জেলার সুলতানপুর গ্রামে ভাষাসৈনিক ডা. মঞ্জুর হোসেনের জন্ম, মৃত্যু-০৪-১২-১৯৬৮ তারিখ।
১৯২৮ সালের ২৩ জুন, বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরীর জন্ম, মৃত্যু-২৬-০৬-২০০৪ তারিখ।
১৯২৮ সালের ১ আগষ্ট, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শিল্পপতি আলহাজ জহুরুল ইসলামের জন্ম, মৃত্যু-১৯-১০-১৯৯৫ তারিখ।
১৯২৮ সালের ১ আগষ্ট, সাতক্ষীরার রসুলপুরে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক, শিশুবন্ধু অধ্যাপক ডা. এম. আর. খানের (মোহাম্মদ রফি খান) জন্ম।
১৯২৮ সালের ৫ আগষ্ট, পাবনার প্রতাব ভবনে কমরেড প্রসাদ রায়ের জন্ম, মৃত্যু-০৭-০২-১৯৯৬ তারিখ। খাপড়া ওয়ার্ডের লড়াকু যোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শ্রমিক-মেহনতি মানুষের বন্ধু, আজীবন বিপস্নবী কমিউনিষ্ট পার্টির সদস্য।
১৯২৮ সালের ৮ আগষ্ট, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম, মৃত্যু-১৫ আগষ্ট, ১৯৭৫ সালে।
১৯২৮ সালের ১১ ডিসেম্বর, মানিকগঞ্জের সিঙ্গাইর থানার রামকান্তপুর গ্রামে চলচ্চিত্রকার, গীতিকার, সুরকার, শিল্পী ও অভিনেতা খান আতাউর রহমান খানের জন্ম, মৃত্যু-০১-১২-১৯৯৭ তারিখ। তিনি চলচ্চিত্র অঙ্গনের এক ব্যতিক্রমী পুরুষ।
১৯২৮ সালের ২৫ ডিসেম্বর, ফরিদপুর (বর্তমান শরীয়তপুর) জেলায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিত্রশিল্পী দেবদাস চক্রবর্তী, মৃত্যু-৭৯ বছর বয়সে ০৫-০২-২০০৮ তারিখ।
১৯২৮ সালে নোয়াখালী জেলাতে ভাষাসৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক নাদেরা বেগমের জন্ম, মৃত্যু-১২-০৪-২০১৩ তারিখ ভোরে বার্ধক্যজনিত কারণে উত্তরায় তাঁর বাসায় ইন্তেকাল করেন।
১৯২৮ সালে স্বনামধন্য সাংবাদিক ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা এস. এম. আলীর জন্ম, মৃত্যু-১৯৯৩ সালে।
১৯২৮ সালে ফরিদপুরে নজরুলসঙ্গীতের সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগমের জন্ম।
১৯২৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে ওস্তাদ মীরকাশেম খানের জন্ম, মৃত্যু-১১-১২-১৯৮৪ তারিখ।
১৯২৮ সালে ঢাকার বেরাইদ-এ সমাজকর্মী শামসুন নাহার রহমান রোজের জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৮ তারিখ।
১৯২৮ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাবেক উপপ্রধানমন্ত্রী ডা. এম. এ. মতিনের জন্ম, মৃত্যু-১৩-০৬-২০১২ তারিখ বুধবার ভোরে রাজধানীর শান্তিনগরের বাসায়।
১৯২৯ সালের ১ জানুয়ারি, চট্টগ্রামের পটিয়ায় অর্থনীতিবিদ অধ্যাপক ড. নুরুল ইসলামের জন্ম।
১৯২৯ সালের ৫ জানুয়ারি, গায়িকা লায়লা আর্জমান্দ বানুর জন্ম, ঢাকায় মৃত্যু-১০-০২-১৯৯৯ তারিখ।
১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি, ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিচিন্তাপুর গ্রামে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম যোদ্ধা ভাষাসৈনিক গাযীউল হকের জন্ম, মৃত্যু-১৭-০৬-২০০৯ তারিখ।
১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি, রাজবাড়ি জেলার পাংশা থানায় ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুরের জন্ম।
১৯২৯ সালের ২৩ ফেব্রুয়ারি, শিক্ষক, কবি, লেখক, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জিল্লুর রহমান সিদ্দিকীর জন্ম, মৃত্যু-১১-১১-২০১৪ তারিখ রাত পৌনে ১২টায় রাজধানীর বনানীর নিজ বাসায় শেষনি:শ্বাস ত্যাগ করেন।
১৯২৯ সালের ১ মার্চ, মাগুরা জেলার সরগুনা গ্রামে নির্ভীক ও অসম্প্রদায়িক সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের জন্ম, মৃত্যু-১০-১২-১৯৭১ তারিখ।
১৯২৯ সালের ১২ মার্চ, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে চিত্রশিল্পী মুধু মোল্লার জন্ম, মৃত্যু-২৪-১২-১৯৯২ তারিখ।
১৯২৯ সালের ১ এপ্রিল, পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন গোসান্তরা-ব্রাহ্মণডাঙ্গা গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়েরের জন্ম, মৃত্যু-শহীদ বুদ্ধিজীবী ১৪-১২-১৯৭১ তারিখ।
১৯২৯ সালের ১ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক বিখ্যাত সঙ্গীত পরিবারে ওস্তাদ আবুল হোসেন খানের জন্ম, মৃত্যু-১৯৯৬ সালে।
১৯২৯ সালের ৩ এপ্রিল, ঢাকার শিবচরে স্থপতি, বিশ শতকের সর্বেশ্রষ্ঠ স্থাপত্য প্রকৌশলী স্যার ড. ফজলুর রহমান খানের জন্ম, মৃত্যু-১৯৮২ সালে। ১৯৭৪ সালে নির্মিত-১১০ তলার সিয়ার্স টাওয়ারটি ছিল পৃথিবীর সর্বোচ্চ উঁচু টাওয়ার। উঁচু ভবনের নকশা তৈরির এই পথিকৎকে বলা হয় স্থাপত্য প্রকৌশলের আইনস্টাইন।
১৯২৯ সালের ১ মে, চাঁদপুরে ভাষাসৈনিক কর্ণেল (অব.) ডা. আহমেদ ফজলুল মতিনের জন্ম।
১৯২৯ সালে কলকাতার তালতলা লেনে নানাবাড়িতে কথাসাহিত্যিক ও নাট্যকার আনিসুজ্জামান কামরুদ্দীনের জন্ম, মৃত্যু-০২-১১-১৯৯০ তারিখ ঢাকায়। তাঁর সাহিত্যিক নাম 'আনিস চৌধুরী'। তাঁর আদি নিবাস কুমিল্লা জেলায়।
১৯২৯ সালের ৩ মে, শহীদ জননী জাহানারা ইমামের জন্ম, ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু-২৬-০৬-১৯৯৪ তারিখ। ১৯৯২ সালে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে সরহওয়ার্দী উদ্যানে গণআদালতে রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছিল।
১৯২৯ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুরের হাওয়া গ্রামে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে শহীদ সাংবাদিক নিজামুদ্দীন আহমদের জন্ম, শহীদ হন-১২-১২-১৯৭১ তারিখ।
১৯২৯ সালের ৫ মে, মৌলভীবাজার জেলায় অনুবাদক ও অধ্যাপক দ্বিজেন শর্মার জন্ম।
১৯২৯ সালের ৬ জুন, কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের ভাষাসৈনিক আবদুল জলিল ভূঁইয়ার জন্ম, মৃত্যু-২৩-১০-২০০৮ তারিখ।
১৯২৯ সালের ৯ আগষ্ট, বিশিষ্ট সাংবাদিক চরমপত্র খ্যাত, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক এম. আর. আখতার মুকুলের জন্ম, মৃত্যু-২৬-০৬-২০০৪ তারিখ বারডেম হাসপাতালে।
১৯২৯ সালে বিশিষ্ট শিল্পপতি শেখ আকিজ উদ্দিন খুলনার ফুলতলার বেজেরডাঙ্গা মধ্যডাঙ্গায় জন্মগ্রহণ করেন, মৃত্যু-১০-১০-২০০৬ তারিখ। ১৯৪২ সালে তিনি যশোরের নাভারণে এসে মাত্র ১৬/-টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এ ১৬/-টাকা থেকে জীবদ্দশায় তিনি শত হাজার কোটি টাকার মালিক হন।
১৯২৯ সালের ৩১ আগষ্ট, খুলনা জেলার তেরখাদা থানার পানতিতা গ্রামে ভাষাসৈনিক আব্দুল হালিমের জন্ম, মৃত্যু-২৩-০১-২০০৮ তারিখ ঢাকার একটি হাসপাতালে।
১৯২৯ সালে ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদের জন্ম, মৃত্যু-১২-০৭-২০০৩ তারিখ।
১৯২৯ সালের ২৩ অক্টোবর, বুধবার, সকাল ১০ ঘটিকার সময়, ৪৬নং মাহুতটুলিতে কবি শামসুর রাহমানের জন্ম, ১৭-০৮-২০০৬ তারিখ, সন্ধ্যা ৬-৩৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
১৯২৯ সালে কুমিল্লায় প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের জন্ম।
১৯২৯ সালে চট্টগ্রামের পটিয়ার রশিদাবাদে গানের সাধক আবদুল গফুর হালীর জন্ম। আঞ্চলিক গানের সংখ্যা প্রায় দেড় হাজার এবং মাইজবান্ডারি গানও হাজারের বেশি হবে। ৫৪ বছর ধরে টানা লিখে চলেছেন, এখন তাঁর বয়স ৮০। এখনো গান লিখে ও গেয়ে দিন কাটান, চালান সংসার। আবদুল গফুর হালীকে বলা হয় মাটির গানের ফেরিওয়ালা।
১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাড়াতুলি গ্রামের অধিবাসী কৃষি বিজ্ঞানী অধ্যাপক ড. আবদুল করিমের জন্ম, মৃত্যু-২৪-১২-১৯৭৫ তারিখ।
১৯২৯ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে ভাষা সৈনিক, শিক্ষানুরাগী, লেখক, বিশিষ্ট শিল্পপতি এজহারুল হকের জন্ম, মৃত্যু-২২-০২-২০১০ তারিখ।
১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুর রহমানের জন্ম, মৃত্যু-১০-০৩-২০১১ তারিখ।
১৯২৯ সালের ২৯ ডিসেম্বর, ভাষসৈনিক ও নাটোরের বর্ষীয়ান রাজনীতিক আবু আলীর জন্ম, মৃত্যু-২৭-১২-২০১১ তারিখ।
১৯৩০ সালের ১ জানুয়ারি, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে সাবেক শিল্পমন্ত্রী, প্রবীণ বিএনপি নেতা ও সংসদ সদস্য শামসুল ইসলাম খানের জন্ম, ঢাকায় মৃত্যু-২২-০১-২০০৬ তারিখ।
১৯৩০ সালের ১ জানুয়ারি, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক লাগোয়া বরুড়া উপজেলার নলুয়া গ্রামে আবদুল খালেকের জন্ম। ১৯৪২ সালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। তারপর আমার স্বপ্নের পাঠশালা। ১৯৬৫ সালে ৫২ শতক জমি কিনে বিদ্যালয় তৈরির জন্য দান করি। ১৯৯৭ সালের ১ জানুয়ারি, নলুয়া চাঁদপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করি। এখন উচ্চবিদ্যালয় হয়। বিদ্যালয়ের পাশেই চায়ের দোকান। নিজে চা বানিয়ে শ্রেণীকক্ষে শিক্ষকদের বিনা পয়সায় খাওয়াই। আমার বয়স ৮২ হলেও নিজেকে ২৮ বছরের তরুণ মনে করি। প্রতিদিন চা বিক্রি করে ২৫০ থেকে ৩০০ টাকা পাই। আমি একলা মানুষ, ওই টাকায় আমার হয়ে যায়। বিদ্যালয়ে সুন্দর পরিবেশ গড়ে তোলা। আমার স্বপ্ন বিদ্যালয়ের প্রথম এস.এস.সি. পরীক্ষার্থীেদর ফল দেখে যাওয়া। ২০১০ সালের কথা।
১৯৩০ সালের ১ জানুয়ারি, সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জনপ্রিয় কৃতী বিজ্ঞান লেখক, মনস্বী শিক্ষাবিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়েরর সাবেক সচিব ড. আবদুল্লাহ আলমুতী শরফুদ্দিনের জন্ম, মৃত্যু-৩০-১১-১৯৯৮ তারিখ বিকেল পাঁচটা ৪০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে।
১৯৩০ সালের ১ জানুয়ারি, জামালপুর জেলার শ্যামপুর গ্রামে কথাসাহিত্যিক রাজিয়া মজিদের জন্ম।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়ায় সেতার বাদক সালাউদ্দিন চৌধুরীর জন্ম।
১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি, দিনাজপুরে নানাবাড়িতে বরেণ্য চলচ্চিত্রকার ও অভিনেতা সুভাষ দত্তের জন্ম, মৃত্যু-১৬-১১-২০১২ তারিখ। পৈত্রিকবাড়ি বগুড়ার সারিয়াকান্দি।
১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলার যশোর জেলার বনগাঁ কবি গোবিন্দ হালদারের জন্ম, কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে মারা গেছেন-১৭-০১-২০১৫ তারিখ। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না এবং আরো কয়েকটি গানের লেখক ছিলেন।
১৯৩০ সালের ২৪ ফেব্রুয়ারি, বগুড়া জেলায় ভাষা সৈনিক সাদেক আলী আহাম্মদের জন্ম।
১৯৩০ সালের ৩ মার্চ, বাবার কর্মস্থল রংপুরে (পৈতৃক বাড়ি-পাবনার বেড়া উপজেলায়) বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এ. কে. খন্দকারের (আবদুল করিম খন্দকার) জন্ম। ১৯৩০ সালের ১৭ মার্চ, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিউনের বড়হরা গ্রামের সুরত আলী এবং শহর বাণু দম্পতির মধ্যবিত্ত মুসলিম পরিবারে শহীদ ময়েজউদ্দিনের জন্ম, মৃত্যু-২৭-০৯-১৯৮৪ তারিখ।
১৯৩০ সালের ২ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামে শিল্পপতি দানবীর ননী গোপাল সাহা'র জন্ম, মৃত্যু-০৬-০৯-২০১২ তারিখ চট্টগ্রামের নিজ বাসভবন ঘাটফরহাদবেগ।
১৯৩০ সালের ১ মে, ভারতের মুর্শিদাবাদের জঙ্গিপুরের দয়ারামপুরে ১৯৫২ সালের ভাষাসংগ্রামী ও বাংলাদেশের প্রধান বিচারপতি ব্যারিস্টার মুহাম্মদ হাবিবুর রহমানের জন্ম।
১৯৩০ সালের ৩ আগষ্ট, গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীঘিরপাড় গ্রামে প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতিক, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের জন্ম, নির্মল সেন ২০০৩ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এবং মঙ্গলবার সন্ধ্যায় ০৮-০১-২০১৩ তারিখ তিনি মারা গেছেন।
১৯৩০ সালের ১ সেপ্টেম্বর, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সিনিয়র সদস্য ও সংসদ উপনেতা গোলাম আকবর চৌধুরীর জন্ম।
১৯৩০ সালে নওগা জেলার বদলগাছি উপজেলার ভাতশাইল গ্রামে মোশাররফ হোসেন চৌধুরীর জন্ম। তিনি ১৯৫০ সালে ম্যাট্রিক পাসের পর ভর্তি হন ঢাকার জগন্নাথ কলেজে। চাচাতো ভাই সাহিত্যিক তালিম হোসেন চৌধুরীর বাসায় থেকে পড়াশোনা করতেন। তালিম হোসেনের ছিল বিশাল পারিবাবিক পাঠাগার। ঢাকার নামীদামি কবি-সাহিত্যিকেরা আসতেন তাঁর পাঠাগারে।
১৯৩০ সালের ২১ অক্টোবর, নেত্রকোনা জেলার পানিসা গ্রামে অভিনেতা ওবায়দুল হক সরকারের জন্ম, মৃত্যু-০৮-১১-২০০৫ তারিখ।
১৯৩০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাওঘাট গ্রামে বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোঃ জহিরুল হক ভূঁইয়ার জন্ম, মৃত্যু-১৩-০৭-২০০৮ তা।
১৯৩০ সালে লক্ষীপুরে প্রিন্সিপাল তোফায়েল আহমদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১৪-০৫-২০০৬।
১৯৩০ সালে পিরোজপুর জেলার উপজেলা স্বরূপকাঠিতে চিত্তরঞ্জন সুতারের জন্ম, মৃত্যু-২৯-১১-২০০২ তারিখ দিল্লীতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করেন ৭২ বছর বয়সে। ১৯৫৮ সালে তিনি ভারতের লোক সভার সদস্য ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে কাজ করেছেন। ১৯৭৩ সালে তিনি তার জন্মস্থান বাংলাদেশের স্বরূপকাঠি থেকে সংসদ সদস্য নির্বািচত হন। ১৯৭৫ সালের আগষ্টে বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান নিহত হবার আগেই তিনি কলকাতায় চলে যান। চিত্তরঞ্জন সুতার উনিই বিশ্বের একমাত্র ব্যক্তি দুই দেশে সংসদ-সদস্য নির্বািচত হয়েছিলেন।
১৯৩০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে সাবেক এমপি কাজী আকবর উদ্দীন সিদ্দিকের জন্ম, মৃত্যু-০৯-০৮-২০০৪ তারিখ।
১৯৩০ সালে সিলেটে ভাষাসৈনিক আহমেদ কবীর চৌধুরীর জন্ম, মৃত্যু-০৭-০১-২০০৮ তা।
১৯৩০ সালে কুমিল্লা শহরের তালপুকুরে কণ্ঠশিল্পী, সংগীত বিশেষজ্ঞ, সুরকার কিংবা সংগীত পরিচালক সুধীন দাশের জন্ম। সুধীন দাশের বাবা নিশিকান্ত দাশ ছিলেন ব্যবসায়ী। তাঁদের পৈতৃক ভিটা ছিল বিক্রমপুরের রায়েরবাগ গ্রামে।
১৯৩০ সালের ২৩ নভেম্বর, ফরিদপুর জেলার এক ধনাঢ্য জমিদার পরিবারে গীতা দত্ত জন্মগ্রহণ করেন, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান ২০-০৭-১৯৭২ তারিখ।
১৯৩০ সালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার শীতলপাড়া গ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসক গোলাম মোস্তফার জন্ম। ১৯৬৩ সালে গোলাম মোস্তফা বাংলাদেশে চলে আসেন। রাজশাহীতে বসবাস শুরু করেন এবং মায়ের আদেশ অনুযায়ী ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
১৯৩১ সালের ১ জানুয়ারি, ঢাকায় র্বযেণ্য নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমেদের জন্ম, মৃত্যু-২১-০১-২০১০ তারিখ।
১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি, সাংবাদিক এ. বি. এম. মূসা ভাইয়ের জন্ম। তিনি ১৯৫০ সালে তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকায় সহসম্পাদক হিসেবে যোগদান করেন।
১৯৩১ সালের ১ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মেরাতুলি গ্রামে সাংবাদিক আজিজ মিসিরের জন্ম, মৃত্যু-২৩-১০-২০০২ তারিখ।
১৯৩১ সালের ৬ এপ্রিল, বাংলাদেশের (পাবনা জেলার) বর্তমান সিরাজগঞ্জের বেলকুচি থানার সলক ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামে নানাবাড়িতে পশ্চিমবাংলার বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়িকা (রমা দাশগুপ্ত ওরফে কৃষ্ণা) সূচিত্রা সেনের জন্ম, হার্ট এ্যাটাকে মৃত্যু-১৭-০১-২০১৪ তারিখ কলকাতার বেল ভিউ হাসপাতালে।
১৯৩১ সালের ৭ মে, ঢাকার মকিম বাজারে অধ্যাপক সিদ্দিকা কবীরের জন্ম, মৃত্যু-৩১-০১-২০১২ তারিখ ১২টায়।
১৯৩১ সালের ১০ মে, রংপুরে এক সম্ভান্ত মুসলিম পরিবারে আত্মপ্রচারবিমুখ শিল্পী মোহাম্মদ ইদ্রিসের জন্ম। তিনি নকসা কেন্দ্র, বিসিকের উপ-প্রধান নকসাবিদ ছিলেন।