১৯৩৫ সালে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ডায়বেটিক সমিতির সাবেক মহাসচিব ড. ফসিহউদ্দিন মাহতাবের জন্ম, মৃত্যু-লন্ডনে ২২-০৯-২০০৮ তারিখ।

১৯৩৫ সালে কলকাতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম।

১৯৩৫ সালে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার আরসোলা গ্রামে ৬(ছয়) বার ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাসের জন্ম, মৃত্যু-০১-০৬-১৯৯৮ তারিখ।

১৯৩৬ সালের ১ জানুয়ারি, বগুড়া শহরে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. এনামুল হকের জন্ম।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি, মুক্তিযোদ্ধা ও সাবেক বাংলাদেশের ৭তম এবং ৮তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম, মৃত্যু ৩০-০৫-১৯৮১ তারিখ।

১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর গ্রামে কবি ফজল শাহাবুদ্দীনের জন্ম।

১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি, মানিকগঞ্জের দক্ষিণখল্লি গ্রামে সুমিতা দেবীর জন্ম, মৃত্যু-০৬-০১-২০০৪ তারিখ।

১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি, ফরিদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রাজিয়া খান আমিনের জন্ম, মৃত্যু-২৮-১২-২০১১ তারিখ।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি, নড়াইল জেলার মহেষখোলা গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯৭১ তারিখ যশোর জেলার ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন।

১৯৩৬ সালের ১১ মার্চ, পাবনা জেলার উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে শিক্ষাবিদ, সাহিত্যিক, গীতিকার ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবু হেনা মোস্তাফা কামালের জন্ম, মৃত্যু-২৩-০৯-১৯৮৯ তারিখ।

১৯৩৬ সালের ২৭ মার্চ, নোয়াখালী জেলায় অধ্যাপক মোজাফ্‌ফর আহমদের জন্ম, মৃত্যু-২২-০৫-২০১২ তারিখ রাত ১১-২২ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি টিআইবি'র সাথে জড়িত ছিল।

১৯৩৬ সালের ২৬ এপ্রিল, নড়াইল জেলার মহেষখোলা গ্রামে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন, মৃত্যু-০৫-০৯-১৯৭১ তারিখ মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর ৮ নম্বর।

১৯৩৬ সালের ১১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে কবি আল মাহমুদের জন্ম।

১৯৩৬ সালের ১৫ আগষ্ট, যশোরে জন্মগ্রহণ করেন গীতিকার ও কবি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, মৃত্যু-০৩-০৯-২০০৮ তারিখ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে।

১৯৩৬ সালের ১৮ নভেম্বর, পাবনা জেলার দেয়ারপাড়ায় কবি, নাট্যকার, শিক্ষক জিয়া হায়দারের জন্ম, মৃত্যু-০৩-০৯-২০০৮ তারিখ।

১৯৩৬ সালে হবিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদের জন্ম।

১৯৩৬ সালে সিলেটে 'সাধের লাউ বানাইল মোরে বৈরাগী' 'মরিলে কান্দিস না আমার দায়' 'কারে দেখার মনের দুঃখ দো' 'আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু'-এমন বহু জনপ্রিয় গানের সুরস্রষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিদিত লাল দাসের জন্ম, মৃত্যু-০৮-১০-২০১২ তারিখ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভোর পাঁচটায়।

১৯৩৬ সালে মুন্সিগঞ্জ জেলার আবদুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কৃতিসন্তান আবদুর রহমান বয়াতীর জন্ম।

১৯৩৭ সালের ১ জানুয়ারি, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামে (নিজের পাঠাগারে বই সংগ্রহ অভিযান) আবদুস সামাদ মন্ডলের জন্ম। তিনি ১৯৫৫ সাল থেকে বই সংগ্রহ করেন।

১৯৩৭ সালের ১ জানুয়ারি, রাজশাহী জেলার শ্যামপুর গ্রামে মুসলিমলীগ নেতা মুহাম্মদ আইন উদ্দীনের জন্ম, মৃত্যু-১৬-১১-২০০৬ তারিখ।

১৯৩৭ সালের ১ জানুয়ারি, সিলেটে গণমানুষের কবি দিলওয়ারের জন্ম।

১৯৩৭ সালের ৮ জানুয়ারি, প্রখ্যাত ছড়াকার, সাংবাদিক ও শিশু সংগঠক রফিকুল হক (দাদু ভাইয়ের) জন্ম।

১৯৩৭ সালের ২ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃঞ্চনগর গ্রামে এসরাজ যন্ত্রের শিল্পী মনোরঞ্জন শীলের জন্ম।

১৯৩৭ সালের ২০ এপ্রিল, গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের জন্ম।

১৯৩৭ সালে কুমিল্লা জেলায় চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর জন্ম।

১৯৩৭ সালে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সচিব মোহাম্মদ আবু হেনার জন্ম।

১৯৩৭ সালে পার্বত্য চট্টগ্রামে শহীদ মানবেন্দ্র নারায়ণ (এম. এন.) লারমার জন্ম, মৃত্যু-১০-১১-১৯৮৩ তারিখ।

১৯৩৭ সালে অধ্যাপক রেহমান ছোবহানের সহধর্মিণী ব্যারিস্টার সালমা ছোবহানের জন্ম এবং মৃত্যু-৩০-১২-২০০৩ তারিখ।

১৯৩৭ সালের ১৬ জুলাই, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের জন্ম।

১৯৩৭ সালে কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকার উত্তর নরছদ্দি গ্রামে সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুর রশীদ ইঞ্জিনিয়ারের জন্ম, মৃত্যু-২০-০১-২০০৬ তারিখ।

১৯৩৭ সালে কুমিল্লার পয়লাগাছার বিখ্যাত চৌধুরী পরিবারে কথাসাহিত্যিক খালেদা এদিব চৌধুরীর জন্ম, মৃত্যু-২৭-০৫-২০০৮ তারিখ মঙ্গলবার উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

১৯৩৭ সালের ১ নভেম্বর, যুক্তরাষ্ট্রের ছোট্ট দ্বীপরাজ্য, সেখানে র্ফযাঙ্ক ও মেরি দম্পতির ঘরে ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল-এর জন্ম। ১৯৬২ সালের ১১ ফেব্রুয়ারি, যখন এ দেশে এসেছিলেন, তখন তিনি ২৫ বছরের যুবক। তখন দেশটি নাম ছিল পাকিস্তানের অংশ পূর্বপাকিস্তান। এ দেশে এসেছিলেন শিক্ষকতা করার উদ্দেশ্যে। শিক্ষকতা করেছিলেন ১৯৮৮ সাল পর্যন্ত। ১৯৮৮ সালে প্রথমবারের মতো গড়ে তুললেন মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্র। ১৯৯৪ সালে বড় পরিসরে যাত্রা শুরু হয় 'আপন'-এর।

১৯৩৭ সালের ১৬ নভেম্বর, কিশোরগঞ্জ জেলার সাতদরিয়া গ্রামে প্রথিতযশা সাংবাদিক ও কলাম লেখক আতাউস সামাদের জন্ম, মৃত্যু-২৬-০৯-২০১২ তারিখ ৯টা ২৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে।

১৯৩৮ সালের ২৯ জুন, বৃহত্তম রংপুরের কুড়িগ্রাম জেলায় বরেণ্য গণসংগীত ব্যক্তিত্ব ও শিল্পী অজিত রায়ের জন্ম, মৃত্যু-০৪-০৯-২০১১ তারিখ।

১৯৩৮ সালের ৫ জুলাই, বৃষ্টির রাতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের (বাদল) জন্ম, মৃত্যু-০৯-১০-১৯৮৭ তারিখ।

১৯৩৮ সালের ১৪ নভেম্বর, ভারতের আসামের বদরপুরে সামরিক কর্মকর্তা ময়মনসিংহে সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) আবু তাহের (বীর উত্তম)-এর জন্ম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসীতে মৃত্যু-২১-০৭-১৯৭৬ তারিখ।

১৯৩৮ সালের ১৬ ডিসেম্বর, রাঙ্গামাটি শহরে চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরের জন্ম, মৃত্যু-২০-০১-১৯৮৯ তারিখ ফেব্রুয়ারি, ফেরী পারাপার হওয়ার সময় গাড়ীসহ পানিতে ডুবে।

১৯৩৮ সালে যশোর জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, জাসদের সাবেক সভাপতি নূরে আলম জিকুর জন্ম, সমরিতা হাসপাতালে মৃত্যু-২১-০২-২০১০ তা।ি

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর গ্রামে রিয়ার এডমিরাল (অব.) আমির আহমেদ মোস্তফার জন্ম।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে সঙ্গীত গবেষক মোবারক হোসেন খানের জন্ম।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাদেকপুর গ্রামে শ্রেষ্ঠ সেতার বাদক ওস্তাদ খুরশিদ খানের জন্ম।

১৯৩৮ সালে ঢাকায় নাট্যকার সৈয়দ আহসান আলী সিডনির জন্ম, মৃত্যু-১৪-০২-২০০২।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ভূঁইয়া একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এ. কে. এম. মোজাম্মেল হক ভূঁইয়ার জন্ম, মৃত্যু-০৭-০৫-২০০৮ তারিখ।

১৯৩৮ সালের ৯ ডিসেম্বর, পুরান ঢাকার ৯ নম্বর আগা সাদেক রোডে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলীর জন্ম, শনিবার সন্ধ্যায় মৃত্যু-২০-১১-২০১০ তারিখ।

১৯৩৮ সালে জামালপুরের ইসলামপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের জন্ম, ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যু-১০-১১-২০১১ তারিখ।

১৯৩৯ সালের ১০ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামে রাজনীতিবিদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের জন্ম।

১৯৩৯ সালের ২১ জানুয়ারি, নওগা জেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠা মালিক আবদুল জলিলের জন্ম, মৃত্যু-সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে ০৬-০৩-২০১৩ তারিখ।

১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, কথাশিল্পী হাসান আজিজুল হকের জন্ম।

১৯৩৯ সালের ৯ ফেব্রুয়ারি, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন আনোয়ারপুর গ্রামের সম্ভান্ত পরিবারে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম।

১৯৩৯ সালের ২ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলায় বেহালা বাদক ও কন্ঠশিল্পী মোঃ সিদ্দিক মিয়ার জন্ম।

১৯৩৯ সালের ২৩ মার্চ, চট্টগ্রামের চন্দ্রঘোনায় কিংবদন্তি ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারীর জন্ম, রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে সকাল সাড়ে নয়টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৩ বছর বয়সে-০৯-০৫-২০১২ তারিখ।

১৯৩৯ সালের ২২ মে, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. এম. জহিরের জন্ম, মৃত্যু-১১-০৭-২০১৩ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংককের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

১৯৩৯ সালের ২৫ মে, সাংবাদিক এনায়েত উল্লাহ খানের জন্ম, মৃত্যু-১০-১১-২০০৫ তারিখ কানাডায়।

১৯৩৯ সালের ২৪ জুন, জলপাইগুড়িতে জনাব সাইফউদ্দিন আহমেদ মানিকের জন্ম, মৃত্যু-০৩-০২-২০০৮ তারিখ।

১৯৩৯ সালে কুস্টিয়ায় অভিনেতা, নির্দেশক ও নাট্যকার কল্যাণ মিত্রের জন্ম।

১৯৩৯ সালে সিরাজগঞ্জে টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিনের জন্ম।

১৯৩৯ সালে নারায়নগঞ্জে সাবেক এম. পি. ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের আহবায়ক এস. এম. আকরামের জন্ম। শামীম ওসমানের সঙ্গে আমার রাজনীতি করা সম্ভব নয়। সম্প্রতি দল থেকে পদত্যাগ করেছেন।

১৯৩৯ সালের ১ জুলাই, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চেওরার কাজীবাড়িতে রাজনীতীবিদ কাজী জাফর আহমদের জন্ম, মৃত্যু-২৭-০৮-২০১৫ তারিখ।

১৯৩৯ সালের ৩ জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৃঞ্চনগর গ্রামে সঙ্গীত শিল্পী আহাম্মদ আলীর জন্ম।

১৯৩৯ সালের ২৫ জুলাই, পশ্চিমবাংলার কলকাতার পার্কসার্কােস ও ঢাকা বিশ্বসাহিত্য কেন্দ্রের-জনপ্রিয় উপস্থাপক ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্ম।

১৯৩৯ সালের ৪ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় বেহালা বাদক দুদু মিঞার জন্ম।

১৯৩৯ সালের ১১ আগষ্ট, মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়িতে জন্ম, মৃত্যু-১৪-০৬-২০০৬ তারিখ সকাল ১০টা ৫০মি. ফুসফুস ক্যান্সারে।

১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দপুর গ্রামে এদেশের খ্যাতনামা সাহিত্যিক আবুল ফতেহের জন্ম।

১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর, সিরাজগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিজ্ঞানী ও অধ্যাপক ড. আবু জাফর মাহমুদের জন্ম। তিনি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা যাবে।

১৯৩৯ সালের ৩০ সেপ্টেম্বর, বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার আম্বুলা গ্রামে বিচারপতি এম. এ. আযিযের জন্ম। তিনি বাংলাদেশের নবম প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন ২০০৫ সালের ২৩ মে, এবং পদত্যাগ করেন ২১-০১-২০০৭ তারিখ।

১৯৩৯ সালের ২৪ অক্টোবর, ফটোসাংবাদিক রশীদ তালুকদারের জন্ম, সন্ধ্যা ৬টায় মৃত্যু-২৫-১-২০১১ তারিখ। ১৯৬২ সালে দৈনিক সংবাদে কর্মজীবন শুরু করেন। প্রথম বাংলাদেশি হিসেবে 'পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড'-২০১০ পুরস্কারে ভূষিত হয়েছেন।

১৯৩৯ সালের ৩০ নভেম্বর, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের নিভৃত পল্লী মনার কুঠি গ্রামে জনপ্রিয় ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার জন্ম।

১৯৩৯ সালের ৪ ডিসেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।

১৯৩৯ সালের ১৯ ডিসেম্বর, কথাশিল্পী রাহাত খানের জন্ম।

১৯৩৯ সালের ১৯ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া শহরে সঙ্গীত শিল্পী স্বপন কুমার সাহার জন্ম।

১৯৩৯ সালে নোয়াখালী জেলায় মুসলিম লীগের সভাপতি জমির আলীর জন্ম, মৃত্যু-২৪-১২-২০০৪ সালে নিউইয়র্কের উডহাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর বড়বাড়িতে এ. কে. এম. আবদুল হাকিম, বি. কম., সি. এ.'র জন্ম।

১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর, কলকাতায় ঔপন্যাসিক রিজিয় রহমানের জন্ম।

১৯৪০ সালের ১৩ জানুয়ারি, কুমিল্লায় বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জন্ম।

১৯৪০ সালের ১৬ জানুয়ারি, কুস্টিয়া জেলায় চিত্র নায়ক শামসুদ্দীন কায়েসের জন্ম, মৃত্যু-২২-১২-২০১২ তারিখ।

১৯৪০ সালের ২৮ জানুয়ারি, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বিন্নগাঁও গ্রামে নিভৃতচারী প্রচারবিমুখ আপন ঐতিহ্যের শেখড়সন্ধানী লোকঐতিহ্য সংগ্রাহক, প্রখ্যাত লোকতত্ত্ববিদ ও লোকঐতিহ্য সাধক মোহাম্মদ সাইদুরের জন্ম, মৃত্যু-০৪-০৩-২০০৭ তারিখ।

১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট, বেরুইনে সুধীর চন্দ্র বর্ধেণর জন্ম। বিলাসী জীবন, আয়েশি চাকরি-কোনো কিছুই আটকিয়ে রাখতে পারেনি হেডমাস্টার সুধীর চন্দ্র বর্ধণকে। শিক্ষার আলো ছড়ানোর মহান ব্রতে উৎসর্গ করেছেন জীবন-যৌবন সর্বস্ব। এখনো তিনি থেমে যাননি। আলো হাতে, পায়ে হেঁটে চলছেন দীর্ঘপথ। তাঁর একান্ত প্রচেষ্টায় কুন্ডা উচ্চবিদ্যালয়, গোয়ালনগর উচ্চবিদ্যালয় ও কৃঞ্চপুর উচ্চবিদ্যালয় এবং খাকালিয়া প্রাথমিক বিদ্যালয়, বেরুইন প্রাথমিক বিদ্যালয় ও কান্দি প্রাথমিক বিদ্যালয়কে প্রতিষ্ঠা করা। ২০০৮ সালে ইউনিলিভার র্কতৃক 'সাদা মনের মানুষ' হিসেবে স্বীকৃতি লাভ।

১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি, বিক্রমপুর-লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল গ্রামে বিএনপি নেতা, মুক্তিযোদ্ধা, ১১ নম্বর সেক্টরের সাব-কমান্ডার ও বীর প্রতীক খেতাব অর্জনকারী বিমানবাহিনী উইং কমান্ডার (অব.) এম. হামিদউল্লাহ খান, বীর প্রতীকের জন্ম, মৃত্যু-৩০-১২-২০১১ তারিখ।

১৯৪০ সালের ১৩ ফেব্রুয়ারি, সিলেটের খাসাড়ীপাড়া বিয়ানীবাজারে বৈরাগীখ্যাত অসংখ্য গানের রচয়িতা জগৎবন্ধু গীতিকবি শেখ ওয়াহিদ রহমানের জন্ম।

১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে, পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ রহমতউল্লাহর জন্ম। ট্রানজিটে ভারতের যে লাভ তার অর্ধেক আমাদের চাই।

১৯৪০ সালের ১ মার্চ, বিদ্রোহী প্রতিবাদিী যোদ্ধা ও বীর বিক্রম কর্ণেল (অব.) শাফায়াত জামিলের জন্ম, গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-১১-০৮-২০১২ তারিখ।

১৯৪০ সালের ৮ মার্চ, ফেনীর উকিলপাড়া মজুমদারবাড়িতে কবি এরশাদ মজুমদারের জন্ম।

১৯৪০ সালের ১ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাখরনগর গ্রামে সাবেক সচিব ও সাহিত্যিক কাজী মুহম্মদ মনজুর-ই-মওলার জন্ম।

১৯৪০ সালের ১ মে, বিক্রমপুরের টঙ্গীবাড়ি উপজেলার রব নগরকান্দি গ্রামে বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা ড. ফকরুদ্দীন আহমদের জন্ম। দীর্ঘ ৪৫ বছরের কর্মময় জীবনে তিনি শিক্ষকতা করেছেন, সরকারি কর্মকর্তা ছিলেন, দাতা সংস্থায় বড় পদে কাজ করেছেন।

১৯৪০ সালের ২ মে, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীয় সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী আবদুর রাজ্জাকের জন্ম, লন্ডন সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু-২৩-১২-২০১১ তারিখ।