১৯৪০ সালের ৫ মে, গোপালগঞ্জ শহরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব কে. এম. ওবায়দুর রহমানের জন্ম, মৃত্যু-২১-০৩-২০০৭ তারিখ।
১৯৪০ সালের ২৪ মে, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য (সাবেক উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন) ব্যারিস্টার মওদুদ আহমদের জন্ম।
১৯৪০ সালের ৩০ জুন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ঘাওড়া গ্রামে ছয় ভাই এক বোনের মধ্যে মানবতাবাদী পৌল চারোয়া তিগ্যার জন্ম, মৃত্যু-১৫-০৭-২০১১ তারিখ। পরিবেশবান্ধব মাটির ঘরের জন্য দীপশিখা ও আন্না হেয়ারিঙ্গার দুর্লভ এ পুরস্কার লাভ করেন, যার পেছনে তিগ্যার অশেষ অনুপ্রেরণার কথা আন্না অনেকবার কৃতজ্ঞতার সঙ্গে উচ্চারণ করেছেন।
১৯৪০ সালের ১০ আগষ্ট, পাবনায় (ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ) সাংসদ এডভোকেট লুৎফুল হাই (সাচ্ছু)'র জন্ম, মৃত্যু-২২-১১-২০১০ তারিখ।
১৯৪০ সালের ১০ আগস্ট, নাটোরের সম্ভান্ত জমিদার পরিবারে চলচ্চিত্র অভিনেত্রী সুলতানা জামানের (তাঁর পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরিফা বেগম) জন্ম, মৃত্যু-২০-০৫-২০১২ তারিখ। তিনি ১৯৫৯ সালে মাটির পাহাড় ছবিতে রাজিয়া নামে এবং জোয়ার এলো ছবিতে মিনা জামান নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
১৯৪০ সালে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বস্ন্যাক আনোয়ারের জন্ম, হৃদরোগে আক্তান্ত হয়ে মৃত্যু-১০-১১-২০০৭ তারিখ।
১৯৪০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় বাংলা গানের জনক অধ্যাপক সৈয়দ আবদুল হাদীর জন্ম।
১৯৪০ সালে বিক্রমপুরে মঞ্চ ও টিভি অভিনেত্রী নাজমা আনোয়ারের জন্ম এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-১৫-১২-২০০৪ তারিখ। তিনি আরণ্যক নাট্যগোষ্ঠীর সাথে জড়িত ছিল।
১৯৪০ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিশিষ্ট চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের জন্ম, মৃত্যু-১২-০৭-২০০৬ তারিখ।
১৯৪০ সালে কোচবিহার শহরে হিরামন মনযিলে শিল্পী আব্বাসউদ্দীনের একমাত্র কন্যা বিশিষ্ট শিল্পী ফেরদৌসী বেগমের জন্ম।
১৯৪০ সালে চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীর জন্ম, মৃত্যু-২০০৩ সালে।
১৯৪০ সালের ১৮ জুন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্ম।
১৯৪০ সালের ১ সেপ্টেম্বর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরীর জন্ম, মৃত্যু-০৪-০৮-২০১২ তারিখ।
১৯৪০ সালের ১০ অক্টোবর, মেহেরপুরের প্রভাবশালী জমিদার বোস পরিবারের বসু ভিলায় প্রসেনজিৎ বোস বাবুয়ার জন্ম। তিনি ১৯৭১ সালে 'জল্লাদের দরবার' নাটকে কন্ঠ দেয়া বাবুয়া আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।
১৯৪১ সালের ১ জানুয়ারি, পুরান ঢাকার আগামসিহ লেনে বাংলা সিনেমার অভিনেতা বুলবুল আহমেদের জন্ম, মৃত্যু-১৫-০৭-২০১০ তারিখ। বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। তাঁর বাবার বাড়ি ছিল চট্টগ্রামে। তাঁর আসল জন্ম ছিল ১৯৩৭ সাল।
১৯৪১ সালের ১ জানুয়ারি, শরীয়তপুর জেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলামের জন্ম। স্বাধীন গবেষণা সংস্থা সেন্টার ফর আরবান স্টাডিজের প্রতিষ্ঠাতা।
১৯৪১ সালের ১ জানুয়ারি, কুষ্টিয়া জেলায় বাংলা গানের শিল্পী আবদুল জব্বারের জন্ম।
১৯৪১ সালের ৬ জানুয়ারি, 'রাজনীতির রহস্যপুরুষ' মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্ম।
১৯৪১ সালের ২৭ জানুয়ারি, ঢাকার কলতাবাজারে লুৎফুন্নেসা হক বকুলের জন্ম, মৃত্যু-০১-০১-২০১১ তারিখ। এ দেশের প্রথম স্বর্ণজয়ী এ্যাথলেট ছিলেন তিনি।
১৯৪১ সালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাদিপাড়া গ্রামে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ. এস. এম. শাহজাহানের জন্ম।
১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারি, রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামে আন্তর্জািতক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার জন্ম, ইন্তেকাল করেছেন (শনিবার ০৯-০৫-২০০৯ তারিখ) বিকেল ৪.২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় স্বামীর পাশে ছিলেন।
১৯৪১ সালের ১৮ ফেব্রুয়ারি, রাজশাহীতে কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ সনৎকুমার সাহার জন্ম।
১৯৪১ সালের ২৫ ফেব্রুয়ারি, নোয়াখালীর সুধারাম থানার রামেশ্বরপুর গ্রামে বিশিষ্ট লেখক, সঙ্গীতবিশারদ ও কথাশিল্পী আবদুশ শাকুর জন্মগ্রহণ করেন, মৃত্যু-হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৫-০১-২০১৩ তারিখ বিকেল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।। তিনি একজন কথাশিল্পী। কথার মাধ্যমে তিনি নিরন্তর শিল্প সৃষ্টি করেন।
১৯৪১ সালের ৯ মার্চ, মানিকগঞ্জ জেলার জাবরা গ্রামে মীর আবুল হোসেনের জন্ম। তাঁর দিনলিপি ধারণ করে আছে ৫০ বছরের ইতিহাস, যা আমাদের দেশে একটি বিরল সম্পদ।
১৯৪১ সালের ১৩ মার্চ, ঠাকুরগাঁও জেলায় কবি আনওয়ার আহমদের জন্ম, মৃত্যু-২৪-১২-২০০৩ তারিখ।
১৯৪১ সালের ২৯ মে, টাঙ্গাইল জেলার মির্জাপুরে কবি অরুণাভ সরকারের জন্ম।
১৯৪১ সালের ১৪ জুন, নোয়াখালী জেলায় মঞ্চ সারথী আতাউর রহমানের জন্ম।
১৯৪১ সালের ৪ জুলাই, গোপালগঞ্জে খোন্দকার ইব্রাহিম খালেদের জন্ম। তাঁকে চেয়ারম্যান করে সরকার সম্প্রতি শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে।
১৯৪১ সালে রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল (অব.) মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৮ তারিখ।
১৯৪১ সালের ১ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে গবেষক ও লেখক মুহম্মদ আবদুস সালামের জন্ম।
১৯৪১ সালের ৩ আগষ্ট, শেরপুর জেলার নকলার বানেশ্বরদী গ্রামে বজলুর রহমানের জন্ম, প্রথিতযশা সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রয়াত বজলুর রহমানের মৃত্যু-২৬-০২-২০০৮ তারিখ।
১৯৪১ সালের ৫ আগষ্ট, সমাজ বিশেস্নষণে দক্ষ, প্রজ্ঞাবান লোকশিক্ষক ইমদাদুল হক আনুর জন্ম, মৃত্যু-০৯-০৮-২০০৯ তারিখ খুলনার পাঠাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
১৯৪১ সালের ৯ আগষ্ট (২৪ শ্রাবণ-১৩৪৮ বঙ্গাব্দ), লক্ষীপুরের বর্ধিঞ্চু মজুমদার পরিবারে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি রামেন্দ্র মজুমদারের জন্ম।
১৯৪১ সালের ১৩ অক্টোবর, খুলনায় গণিতবিজ্ঞানী অধ্যাপক ড. সুব্রত মজুমদারের জন্ম।
১৯৪১ সালের ২৩ অক্টোবর, মুন্সিগঞ্জ-বিক্রমপুরের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুরে মাতুলালয়ে প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুলইসলামের জন্ম, মৃত্যু-১১-০১-২০১৫ তারিখ। চাষী নজরুল ছিলেন অভিভাবক।
১৯৪১ সালের ২৯ অক্টোবর (তাঁর গ্রামের বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে) পুরাতন ঢাকার ১০৯, আগাসাদেক রোডের বাসায় মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্ম, ১৯৭১ সালের ২১ আগষ্ট, করাচীর ওই মাশরুর বিমান ঘাঁটি থেকেই একটি টি-৩৩ বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানী পাইলট রাশেদ মিনহাজ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান মিনহাজকে ক্লোফরম প্রয়োগে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং আকাশে উঠে যান। ইতিমধ্যে মিনহাজ সংজ্ঞা ফিরে পেলে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে দু'জনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ফলশ্রুতিতে বিমানটি সিন্দু প্রদেশের থাট্টা এলাকার জিন্দা নামক একটি গ্রামে বিমানটি বালিয়ারিতে ধাক্কা খেয়ে চূর্ণিবচূর্ণ হয়ে যায়। ২৫-০৬-২০০৬ তারিখ রাষ্ট্রীয় মর্যাদায় মাতৃভূমিতেই ঠাঁই হলো বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৩৫ বছর পর তাঁর দেহবশেষ বাংলাদেশে পুনঃদাপন সম্পন্ন।
১৯৪১ সালের ২ নভেম্বর, নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেন কুমিল্লা শহরের নানুয়া দিঘীর পাড় এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম, মৃত্যু-২৫-০৬-২০০৬ তারিখ।
১৯৪১ সালের ২০ নভেম্বর, কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা এবং কৃতী শিক্ষাবিদ প্রফেসর হাজেরা নজরুলের জন্ম।
১৯৪১ সালে নোয়াখালীর লক্ষীপুরে ষাটের দশকে সিনেমার নায়িকা রোজী সামাদ বা রোজী আফসারীর (আসল নাম-শামীমা আকতার) জন্ম, বারডেম-এ মৃত্যু-০৯-০৩-২০০৭ তারিখ।
১৯৪১ সালে চাঁদপুর জেলার সদর উপজেলার বাগদী গ্রামে বাবা কুমুদ নন্দী ও মা কিরণ বালা নন্দীর ঘরে অরুণ নন্দীর জন্ম, সাঁতারে ১১-১০-১৯৭১ সালে বিশ্ব রেকর্ড করেন। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে মারা গেছেন ১৬-১১-২০০৮ তারিখ সকাল সাড়ে নয়টায় অরুণ নন্দী কলকাতায় ওখার্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪১ সালে চলচ্চিত্র-নির্মাতা আজমল হুদা মিঠুর জন্ম, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-০৩-০১-২০১০ তারিখ।
১৯৪১ সালে পাবনার রাধানগরে বিশিষ্ট ধ্রুপতি সংগীতশিল্পী ইলা মজুমদারের জন্ম, মৃত্যু-০৩-০৫-২০১১ তারিখ।
১৯৪১ সালে কিশোরগঞ্জে দেশের প্রথিতযশা ও বাম প্রগতিশীল নেতা আইউব রেজা চৌধুরীর জন্ম, মৃত্যু-০৯-০১-২০১২ তারিখ।
১৯৪২ সালের ১ জানুয়ারি, নীলফামারীর ডোমারের বাকডোকরা গ্রামের বাড়িতে উনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা ও ১১ দফার প্রণেতা, তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও হুইপ আবদুর রউফের জন্ম, মৃত্যু-২৯-১১-২০১১ তারিখ। ১৯৬৮-৬৯ সালে তিনি পূর্ব-পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন।
১৯৪২ সালের ১১ জানুয়ারি, কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের বগুড়া জেলায় জন্ম, ইন্তেকাল করেণ ২৯-০৫-২০০৪ তারিখ সকাল ৭-১৫ মিনিটের সময় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে।
১৯৪২ সালের ২৩ জানুয়ারি, কলকাতার টালিগঞ্জের নাকতলা মহল্লায় নায়করাজ আবদুর রাজ্জাকের জন্ম।
১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি, সিলেটে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরীর জন্ম।
১৯৪২ সালের ১০ মার্চ, কবি আফজাল চৌধুরীর জন্ম, মৃত্যু-০৯-০১-২০০৪ তারিখ।
১৯৪২ সালের ১৭ মার্চ, ফেনীতে কবি শামসুল ইসলামের জন্ম, মৃত্যু-২৭-০৬-২০০৭ তারিখ।
১৯৪২ সালের ১৬ এপ্রিল, চাঁদপুরে শিল্পী ও অধ্যাপক হাশেম খানের জন্ম।
১৯৪২ সালে জলপাইগুড়িতে কৌতক অভিনেতা আনিসুর রহমানের জন্ম। ১৯৬০ সালে উদয়ন চৌধুরীর 'বিষকন্যা' চলচ্চিত্রে অভিনয় করেন। তবে জিল্লুর রহমান পরিচালিত 'এইতো জীবন' দিয়ে বড় পর্দার অভিনয়ে তার সফল যাত্রা শুরু। চমৎকার আছেন হাসির রাজা আনিস।
১৯৪২ সালের ২৯ এপ্রিল, জামালপুর জেলার দেওয়ানগঞ্জে এক সম্ভান্ত মুসলিম পরিবারে টেলিভিশন ব্যক্তিত্ব জিয়া আনসারীর জন্ম, মৃত্যু-২৫-১১-২০০৫ তারিখ।
১৯৪২ সালের ১০ জুন, নরসিংদী জেলার শিবপুর থানায় উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আসাদুজ্জামানের জন্ম, মৃত্যু-২০-০১-১৯৬৯ তারিখ।
১৯৪২ সালের ৩০ জুন, পিরোজপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর জন্ম। 'অগ্নিকন্যা' খ্যাত এককালের ছাত্র ইউনিয়ন নেত্রী মতিয়া চৌধুরী আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদেই কৃষিমন্ত্রী।
১৯৪২ সালের ১৩ জুলাই, জামালপুর জেলার আমড়া পাড়ায় নাট্য নির্মাতা, চলচ্চিত্রকার, অভিনেতা আবদুল্লাহ আল-মামুনের জন্ম, মৃত্যু-২১-০৮-২০০৮ তারিখ বারডেম হাসপাতালে।
১৯৪২ সালের ৩০ জুলাই, নোয়াখালী জেলার চাটখিল উপজেলাতে কমিউনিষ্ট পার্টির নেতা, গণতন্ত্রী পার্টির একসময়ের সভাপতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রাণপুরুষ এবং চৌদ্দ দলের প্রথম সারির সংগঠক জননেতা মোঃ নুরুল ইসলামের জন্ম, মর্মািন্তক অগ্নিকান্ডে মৃত্যু-০৩-১২-২০০৮ তারিখ।
১৯৪২ সালে ড. প্রীতিকুমার মিত্রের জন্ম, রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-০৮-১০-২০০৭ তারিখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে বাংলাদেশতত্ত্বের অধ্যাপক হিসেবে প্রীতিকুমার মিত্র স্বদেশে এবং বিদেশে সুনাম অর্জন শুরু।
১৯৪২ সালে পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর থানার মহাপুরং গ্রামে পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার জন্ম।
১৯৪২ সালে শের-এ বাংলার ছেলে এ. কে. ফায়জুল হকের জন্ম, মৃত্যু-১৯-০৭-২০০৭ তারিখ।
১৯৪২ সালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার রাজাপুরে বিশিষ্ট বংশী বাদক সেলিম চৌধুরীর জন্ম।
১৯৪২ সালে রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাধাকান্তপুর গ্রামে কার্তিক পরামানিক শীলের জন্ম। আত্মীয়স্বজন গ্রাম থেকে ভারত পাড়ি দিলে আমরা একা হয়ে পড়ি। বাবা তখন আমাদের নিয়ে আসেন মনকষা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। এটা পাকিস্তান হওয়ার দুই-তিন বছর পরের কথা। কিন্তু নতুন জায়গায় এনে কিছুই ভালো লাগে না। চারিদিকে ধু ধু বালুচর। নেই গাছপালা। বাবা কোন দেশে নিয়ে এলে। চলো, অন্য জায়গায় চলে যাই। বাবা সান্তনা দিয়ে বলেন, 'দুঃখ করিস না বাবা, দেখবি কেউ একজন ঠিক দাঁড়িয়ে যাবে। গাছ লাগাবে, দেখাদেখি তখন আরও কেউ গাছ লাগাবে। দেশ গাছে ভরে যাবে। গাছ লাগানো পূণ্যের কাজ। কী হবে গয়া-কাশি গিয়ে? তার থেকে বেশি পুণ্য হবে গাছ লাগালে। বাবার এ কথা আমার কচি মনে গেঁথে যায়।
১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে বিজ্ঞানী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জন্ম।
১৯৪২ সালের ২০ নভেম্বর, সাতক্ষীরা জেলার নলতা গ্রামে সাহিত্যিক আ. শ. ম. বাবর আলীর জন্ম।
১৯৪৩ সালের ২২ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমসপুর গ্রামে চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর কুমকুমের জন্ম, মৃত্যু-২৭-০২-২০১২ তারিখ।
১৯৪৩ সালে বিক্রমপুরের অন্তর্গত কুসুমপুর গ্রামে চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সিএসপি ড. মিজানুর রহমান শেলীর জন্ম।
১৯৪৩ সালে মানিকগঞ্জে তাঁর মাতুলালয়ে র্পরধান নির্বাচন কমিশনার এ. টি. এম. শামসুল হুদার জন্ম। ১৯৬৫-৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন এবং ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিেস যোগদান করেন।
১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারীতে চক্রল গ্রামে প্রখ্যাত অভিনেতা অমল বোসের জন্ম, মৃত্যু-২৩-০১-২০১২ তারিখ ১১টা ৫৪ মিনিটে হাসপাতালে। ১৯৬৬ সালে 'রাজা সন্ন্যাসী' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আসেন এই অভিনেতা।
১৯৪৩ সালের ৮ ফেব্রুয়ারি, কুমিল্লায় বিচারপতি মোঃ তাফাজ্জল ইসলাম জন্মগ্রহণ করেন। মোঃ তাফাজ্জল ইসলাম দেশের ১৭তম বিচারপতি হিসেবে ০৮-০২-২০১০ সালে অবসর।
১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম, ঢাকায় মৃত্যু-০৪-০১-১৯৯৭ তারিখ।
১৯৪৩ সালের ২১ ফেব্রুয়ারি, বরিশাল জেলার উলানিয়ায় কবি আসাদ চৌধুরীর জন্ম।
১৯৪৩ সালের ১ মার্চ, নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়ার জন্ম, দিবাগত রাত সোয়া বারটায় মৃত্যু-২৮-০৭-২০১০ তারিখ। তার পৈত্রিক বাড়ি শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে।
১৯৪৩ সালের ১ মে, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুনশি আব্দুর রউফের জন্ম, মৃত্যু-২০-০৪-১৯৭১ তারিখ আচমকা বিপক্ষ মর্টােরর গোলার আঘাতে ননিয়ার চরের বাছড়ি নামক স্থানে তিনি শাহাদাত বরণ করেন।