১৯৪৮ সালের ১৩ ফেব্রুয়ারি, ঢাকায় সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীনের জন্ম, মৃত্যু-১০-০৩-২০০৩ তারিখ।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি, আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা শিল্পী মামনুর রশীদের জন্ম।
১৯৪৮ সালের ১৫ মার্চ, ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামে সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোের্রশনের সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর জন্ম, মৃত্যু-০৬-০৪-২০০৮ তারি।
১৯৪৮ সালের ৪ জুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামে নানাবাড়িতে মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানের জন্ম, শুক্রবার রাত সাড়ে চারটায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মৃত্যু-১২-০৬-২০১০ তারিখ। তাঁর স্ত্রী মারা গেছেন ২০০৫ সালে। বাদল রহমানের প্রথম সিনেমা 'এমিলের গোয়েন্দা বাহিনী' ১৯৭৮ সালে তৈরি করে। তাঁর বাবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামেল্লা-নোয়াগ্রাম।
১৯৪৮ সালের ২৮ জুন, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সোনাপুর গ্রামে উকিল শাহ্ মোঃ সিরাজুল হকের জন্ম।
১৯৪৮ সালে লেখক কায়েস আহমেদের জন্ম, মৃত্যু-১৯৯৩ সালে।
১৯৪৮ সালে সাবেক ফুটবলার তমিজউদ্দিনের জন্ম, হলিফ্যামিলিতে মৃত্যু-১১-১২-২০০৫ তারিখ।
১৯৪৮ সালের ৯ জুলাই, নরসিংদী জেলার হাজীপুর গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সদরুল আমিনের জন্ম।
১৯৪৮ সালের ১ আগষ্ট, ঠাকুরগাঁও জেলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম।
১৯৪৮ সালে চট্টগ্রামে সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুণ-অর-রশিদ বীর প্রতীকের জন্ম। ১৯৭০ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর, নরসিংদী জেলার মনোহরদী থানার পাটের কান্দা গ্রামের ভূঁইয়াবাড়িতে বিপস্নবী কমরেড শামসুজ্জামান মিলনের জন্ম।
১৯৪৮ সালে ফুটবলের এক মহানায়ক মনোয়ার হোসেন নান্নুর জন্ম, মৃত্যু-১৬-০২-২০০৮ তারিখ।
১৯৪৮ সালের ২ ডিসেম্বর, ফরিদপুর জেলার সদরপুর থানার আমিরাবাদ গ্রামের মরহুম সানাউল্লা মোল্লার ছেলে ও জামায়াতী ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার জন্ম। ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে রাজাকারের ভূমিকা পালন করেন এবং এ দেশের অনেক মানুষের ক্ষতি সাধন করেন তিনি। ০৪-০২-২০১৩ তারিখ যুদ্ধাপরাধী হিসেবে তাকে যাবজীবন শাস্তি প্রদান করে আদালত।
১৯৪৮ সালের ২৮ ডিসেম্বর, চট্টগ্রামে (১৯৬৫ সাল থেকে রেডিও এবং টেলিভিশন) সংবাদ পাঠক আমিনুল হকের জন্ম, মৃত্যু-১০-০১-২০১১ তারিখ।
১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর, কবি হাবিবুল্লাহ সিরাজী জন্মগ্রহন করেন।
১৯৪৯ সালের ১৭ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুব আলমের জন্ম।
১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৭১ তারিখ।
১৯৪৯ সালে নারায়নগঞ্জ জেলায় চলচ্চিত্রের খলনায়ক ওয়াসিমূল বারী (রাজীবের) জন্ম, মৃত্যু-১৪ নভেম্বর, ২০০৪ সালে। ১৯৮২ সালে চলচ্চিত্রে আসেন রাজীব। তার দীর্ঘ অভিনয় জীবনে মাত্র দু'টি ছবিতে নায়ক ও চার শতাধিক ছবিতে খলনায়ক হিসেবে অভিনয় করেন।
১৯৪৯ সালের ৫ আগস্ট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।
১৯৪৯ সালের ১৮ আগষ্ট, ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে নাট্যকার প্রফেসর সেলিম আল দীনের জন্ম, মৃত্যু-ল্যাবএইড হাসপাতালে ১৪-০১-২০০৮ তারিখ।
১৯৪৯ সালের ২০ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ মোড়াইলে দেলোয়ার জাহান ঝন্টু জন্মগ্রহণ করেন। তিনি ৫০টির অধিক ছবি পরিচালনা করেছেন।
১৯৪৯ সালের ১০ সেপ্টেম্বর, ঢাকায় একাধারে অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার, গল্পকার ও পরিচালক এ. টি. এম. শামসুজ্জামানের জন্ম।
১৯৪৯ সালের ১৭ সেপ্টেম্বর, ভারতের আসামে আজীবন রোমাষ্ণপ্রিয় কাজী হামিদুল হকের জন্ম, মৃত্যু-১৯-০২-২০২৩ তারিখ মঙ্গবার নওগাঁওয়ের মহাদেবপুরে নিজের বাড়ি থেকে ঢাকায় নিজের বাসায় আসার পথে বগুড়ার শেরপুরে বাসে কাজী হামিদুল হক অসুস্থ হয়ে পড়েন এবং কন্ঠনালীর ক্যানসারে আক্রান্ত হয়ে এবং পড়ে মারা যান। ১৯৫৪ সালে চলে আসেন বাবার চাকরিস্থল পাকিস্তানে। তিনি সাগরের অতলে ডুব দিয়ে ঘুরে বেড়াতেন। ছবি তুলতেন সাগরের তলদেশের রঙিন ভুবনের। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বঙ্গোপসাগরে ১৪ দশমিক ৪ কিলোমিটার দুরত্বের বাংলা চ্যানেল আবিস্কার করেন। ২০০৬ সাল থেকে তিনি বাংলা চ্যানেল সাঁতার প্রচলন করেন। তিনি ছিলেন লাইসেন্সধারী ডুবুরি (স্কুবা ডাইভার) এবং আন্ডারওয়াটার ফটোগ্রাফার।
১৯৪৯ সালের ১৭ সেপ্টেম্বর, কুমিল্লায় দিয়া হাউস অব ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন রশিদ করিম চৌধুরীর জন্ম, মৃত্যু-১৪-০৪-২০১০ তারিখ।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর, কুমিল্লা জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. ইউসুফ হায়দারের জন্ম।
১৯৪৯ সালের ১৫ অক্টোবর, কুমিল্লা জেলার বুড়িচং থানার লোহাইমুড়ী গ্রামের চৌধুরীবাড়িতে জনাব নজরুল ইসলাম চৌধুরীর জন্ম।
১৯৪৯ সালে সিলেটের জুরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের জন্ম। তিনি ক্যান্সার চিকিৎসার প্রোমোটার।
১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর, নোয়াখালীর বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে অধ্যাপক ড. আফতাব আহমাদের জন্ম, গুলিবিদ্ধ হয়ে তিন দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে- ২৬-০৯-২০০৬ তারিখ সকাল ৯টায় ইন্তেকাল করেন।
১৯৫০ সালের ১ জানুয়ারি, নানাবাড়ি জামালপুর জেলার সষিষাবাড়িতে অভিনেতা-পরিচালক সিদ্দিক জামাল নান্টু জন্মগ্রহণ করেন, হৃদরোগে মৃত্যু-০১-০৩-২০০৮ তারিখ।
১৯৫০ সালে ঢাকায় (কবি সুফিয়া কামালের মেয়ে) সুলতানা কামালের জন্ম।
১৯৫০ সালের ৫ জানুয়ারি, নোয়াখালীর মাইজদী কোর্টে জন্মগ্রহণ করেন নাট্যকার-উপন্যাসিক প্রণব ভট্ট, মৃত্যু-০৩-০৯-২০০৭ তারিখ বিকেল তিনটায় হৃদরোগে।
১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি, ১০ নম্বর সরকারি কোয়ার্টার, আজিমপুর কলোনি, ঢাকা, সত্তর ও আশির দশকের বাংলা ব্যান্ড সংগীতের এক পথিকৃতের নাম মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খানের জন্ম, মৃত্যু-০৫-০৬-২০১১ তারিখ সকাল ১০টা ২০ মিনিট। পৈত্রিক নিবাস টাঙ্গাইলের বাসাইল।
১৯৫০ সালের ৩ এপ্রিল, (ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামে তাঁর বাবার বাড়ি) বাংলা সিনেমার নায়ক মহিউদ্দিন আহমেদের (আলমগীর) জন্ম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর পিতা আলহাজ কলিম উদ্দীন আহমেদ (দুদু মিয়া) ছিলেন 'মুখ ও মুখোশ' ছবির অন্যতম একজন প্রয়োজক।
১৯৫০ সালের ১৫ এপ্রিল, ঢাকার, নবাবগঞ্জে মুক্তিযোদ্ধা, নাট্যকার ও মঞ্চশিল্পী নাসির উদ্দীন ইউসুফের জন্ম। তাঁদের আদিবাড়ি চট্টগ্রামে।
১৯৫০ সালের ২০ মে, টাঙ্গাইল জেলায় পপ গানের সঙ্গীতশিল্পী পিলু মমতাজের জন্ম, মৃত্যু-২২-০৫-২০১১ তারিখ রোববার দিবাগত রাতে বারিধারার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সত্তর ও আশির দশকের সাড়া জাগানো পপশিল্পী ছিলেন তিনি।
১৯৫০ সালে কুমিল্লা জেলার হোমনায় ফটোসাংবাদিক মোহাম্মদ আলমের জন্ম, মৃত্যু-১০-০১-২০০৮ তারিখ দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাতুয়াইলের নিজ বাসভবনে।
১৯৫০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিন-সঙ্গীত শিল্পী খুরশীদ হাসান খানের জন্ম।
১৯৫০ সালে মুন্সিগঞ্জে রেডিও বাংলাদেশ এবং টেলিভিশনের বিশিস্ট বাংলা সংবাদ পাঠক এবিএম মনজুর কাদের (বাবুল আখতার) জন্ম, মৃত্যু-জানা নেই। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সংবাদ পাঠ করতেন।
১৯৫০ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় পরিবেশবিদ ড. আতিক রহমানের জন্ম।
১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাতসৈয়া গ্রামে কবি সৈয়দ হায়দারের জন্ম, মৃত্যু-দুরারোগ্য ক্যানসারে ২৯-১২-২০০৯ তারিখ।
১৯৫০ সালের ৩০ অক্টোবর, কক্সবাজার শহরে 'তামাটে জাতি' কবিতার স্রষ্টা কবি মুহম্মদ নূরুল হুদার জন্ম।
১৯৫০ সালের ৯ নভেম্বর, তৎকালীন ঢাকা জেলার বর্তমান গাজীপুর জেলার পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে আহসানউল্লাহ মাষ্টারের জন্ম, মৃত্যু-০৭-০৫-২০০৪ তারিখ।
১৯৫০ সালে কিশোরগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জন্ম।
১৯৫০ সালে ঢাকার কতলাবাজারে ঢাকা সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. পাস করেন ১৯৭৪ সালে।
১৯৫০ সালে সাবেক কুমিল্লা জেলার বর্তমান চাঁদপুর জেলার মতলব উপজেলার ইছাখালী গ্রামে শহীদ তাজুলের জন্ম, মৃত্যু-০১-০৩-১৯৮৪ তারিখ। মিছিলে সন্ত্রাসীদের গুলিতে।
১৯৫০ সালের ১৭ নভেম্বর, সিলেটে স্বনামখ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্ম।
১৯৫০ সালের ৩০ ডিসেম্বর, ঢাকায় সাংবাদিক শাহরিয়ার কবিরের জন্ম।
১৯৫০ সালের ৩১ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া শহরে (নবীনগর উপজেলার ফতেপুর ব্যাপারীবাড়িতে) শিশু সাহিত্যিক আলী ইমামের জন্ম।
১৯৫০ সালের ৩১ ডিসেম্বর, কেরানীগঞ্জ থানার ছনপুটিয়া গ্রামে বিজেপি মহাসচিব সাইফুর রহমানের জন্ম, মৃত্যু-১৯-১১-২০০৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে।
১৯৫১ সালের ১ জানুয়ারি, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে বিশিষ্ট কবি ও গল্পকার তমিজ উদ্দীন লোদীর জন্ম।
১৯৫১ সালের ৩ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার উলুকান্দি গ্রামের মৌলভীবাড়িতে মঞ্জুরী কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কেরের জন্ম।
১৯৫১ সালের ২৯ মার্চ, একাত্তরের গেরিলা যোদ্ধা শহীদ রুমীর জন্ম, মৃত্যু-২৯-০৮-১৯৭১ তারিখ।
১৯৫১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নগরিরচর গ্রামে মেজর জেনারেল (অব.) মোঃ শাহাবুদ্দীন শিকদারের জন্ম।
১৯৫১ সালের ৩ আগষ্ট, জামালপুরে অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমানের জন্ম।
১৯৫১ সালের ৪ সেপ্টেম্বর, ঢাকায় স্বনামখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্ম।
১৯৫১ সালের ১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফরদাবাদ গ্রামে শরীফ মুহাম্মদ জাকির হোসেনের (এস. এম. জাকির হোসেন) জন্ম।
১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি, ঢাকার আজিমপুরে গায়িকা রওশন আরা মুস্তাফিজের জন্ম।
১৯৫২ সালের ৫ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে এক মুসলিম সম্ভান্ত পরিবারে কর্ণেল (অব.) শাহ মুর্তজা আলীর জন্ম।
১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বহুলাতলী গ্রামে সত্তর দশকের বিশিষ্ট কবি মোহাম্মদ আবদুল আওয়ালের জন্ম।
১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের করাচী শহরে অভিনেত্রী কবিতার জন্ম, মৃত্যু-০৮-০৬-২০১২ তারিখ। দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার মাসুমদিয়ায় বসবাস শুরু করেন।
১৯৫২ সালের ৯ এপ্রিল, ঢাকায় কবি সুজাউদ্দিন কায়সারের জন্ম।
১৯৫২ সালের ২৯ মে, ঢাকার নারিন্দায় মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদির জন্ম, মৃত্যু-১৩-০২-২০১২ তারিখ।
১৯৫২ সালের ৪ জুন, ঝালকাঠি জেলার নলচিটি উপজেলার গৌরীপাশা গ্রামে এনায়েত কবীরের জন্ম। বাবা প্রয়াত আলী আকবর খান নারায়ণগঞ্জের সার্কেল অফিসার ছিলেন। ১৯৬৯ সাল থেকে আজ পর্যন্ত (৩১-০৫-২০১২ তারিখ পর্যন্ত) দৈনিক পত্রিকার সংখ্যা এক লাখের ওপর। ৬০ হাজারের বেশি ম্যাগাজিন রয়েছে। তাঁর সংগহে রয়েছে নিজের তোলা প্রায় ৩০ হাজার আলোকচিত্র। এগুলো ব্যবহারের সুবিধার্থে প্রায় ৫০টি বিভাগে বিষয়ভিত্তিক সংবাদ ক্লিপিংস সংরক্ষণ করা হয়েছে। রাজধানী উত্তরার আজমপুরে নিজ বাড়িতে এ সংগ্রহশালা সাজিয়েছেন নিপুণ হাতে এনায়েত কবীর। ছয় হাজার বর্গফুটের ফ্লাটে বসবাসের জন্য মাত্র দুটি কক্ষ রেখে বাকি অংশে তথ্য সাজানো হয়েছে। এনায়েত কবীরের তথ্যের জগৎ। পলিথিন দিয়ে মুড়িয়ে বই-পত্রপত্রিকা সংরক্ষণ করা হয়েছে। উন্মুক্ত না হলেও অনেকেই আসেন।
১৯৫২ সালের ১৭ জুন, জামালপুর শহরে সত্তর দশকের শক্তিমান কথাসাহিত্যিক আতা সরকারের জন্ম। ৩৫টি উপন্যাস, গল্প, প্রবন্ধ, জার্নাল ও শিশুকিশোরগ্রন্থ রয়েছে তাঁর।
১৯৫২ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় চিত্রশিল্পী কে. এম. এ. কাইয়ূমের জন্ম।
১৯৫২ সালে কৃষ্টিয়ায় মানুষ ও মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এক বিরল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক আবুল হুসসাম (রসায়নে, এম. এস-সি)-এর জন্ম। নব-উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যাপকভাবে 'সোনো ফিল্টার' হিসেবে পরিচিত। তাঁকে আর্সেিনক বিষেযজ্ঞ বলা হয়।
১৯৫২ সালের ১০ জুলাই, ঢাকার ভুতেরগুলিতে শিল্পী মিসেস হামিদা বাণু ওরফে ডলি জহুরের জন্ম।
১৯৫২ সালের ২৫ জুলাই, কিশোরগঞ্জের শোলাকিয়ায় শিল্পী বিপুল ভট্টচার্যের জন্ম, ফুসফুসের ক্যানসারে মৃত্যু-০৫-০৭-২০১৩ তারিখ শুক্রবার সকাল নয়টা ২৫ মিনিটে।
১৯৫২ সালের ৫ সেপ্টেম্বর, নাটকের শিল্পী লাকী ইনামের জন্ম। ১৯৭২ সালের ৪ সেপ্টেম্বর, অভিনয় শুরু হয়। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর, তাঁর ৪০ বছর পূর্ণ হয়েছে অভিনয়ের।
১৯৫২ সালের ১৯ সেপ্টেম্বর, বিশিষ্ট ডেন্টাল সার্জন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, টিভি উপস্থাপক, মাদক ও ধুমপান-বিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বারডেমের ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরীর জন্ম।
১৯৫২ সালের ১৬ নভেম্বর, কিশোরগঞ্জে অন্যতম কবি আবিদ আজাদের জন্ম, মৃত্যু-২২-০৩-২০০৫ তারিখ।
১৯৫২ সালের ৫ ডিসেম্বর, দ্বীপজেলা ভোলা সদরের আলীনগর গ্রামে কবি ও সাহিত্যিক নাসির আহমেদের জন্ম।
১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, সিলেটে অনন্য বিজ্ঞানী ড. মুহম্মদ জাফর ইকবালের জন্ম। মূলত গদ্যলেখক মুহম্মদ জাফর ইকবাল শিশু ও কিশোরদের জন্য লেখেন।
১৯৫৩ সালের ১ জানুয়ারি, নরসিংদী জেলার শিবপুর থানার বংশিরদিয়া গ্রামের সরকার বাড়ীতে বাংলাদেশের প্রথম মহিলা ভূতত্ত্ববিদ আফিয়া আখতার জন্মগ্রহণ করেন।
১৯৫৩ সালের ১৫ জানুয়ারি, বগুড়া জেলার সোনামুখী গ্রামে গানের শিল্পী বেগম ফাতেমাতুজ্জোহরার জন্ম। ১৯৬৪ সালে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তার প্রথম গানে অংশগ্রহণ। ১৯৭৫ সালে বেতারের তালিকাভুক্ত গায়িকা হলেন, ১৯৭৭ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত গায়িকা হন।
১৯৫৩ সালের ২১ জানুয়ারি, চট্টগ্রামে জেনারেল মইন উদ্দিন আহমেদের জন্ম। তাঁর আসল জন্ম তারিখ হবে ২৩ আগষ্ট। তা না লিখে স্কুলের শিক্ষক লিখেছে ২১ জানুয়ারি। তাঁর বাবার বাড়ি নোয়াখালি।
১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্ম, মৃত্যু-২৮-১০-১৯৭১ তারিখ।
১৯৫৩ সালের ১৯ ফেব্রুয়ারি, (পিতা-মাতার আদি নিবাস ভারতের গোয়াতে) ঢাকায় অভিনেত্রী অলিভিয়ার জন্ম। খ্রিষ্ট্রান ধর্ম অনুসারী ছিলেন অলিভিয়ার পরিবার। তার পিতা দেশ বিভাগের পর পূর্ব-পাকিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি, 'জন্মই আমার আজন্ম পাপ' (এ লেখাটির জন্য রীতিমতো হইচই ফেলে দিয়েছিল) দাউদ হায়দারের জন্ম।
১৯৫৩ সালের ১১ সেপ্টেম্বর, লেখক, শিক্ষক ও গবেষক শহীদুল জহিরের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০০৮ তারিখ।