১৯৫৩ সালে চাঁদপুর জেলায় শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামানের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের শিক্ষক।
১৯৫৩ সালের ১৭ জুন, কথাশিল্পী আতা সরকারের জন্ম।
১৯৫৩ সালের ২৯ জুলাই, নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়ায় কথাশিল্পী রহুল আমিন বাচ্চুর জন্ম।
১৯৫৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে বিজ্ঞানী তাহের খানের জন্ম। বাংলাদেশে খাবারে ফরমালিন ব্যবহার বেড়ে যাওয়ায় তাহেন খান শঙ্কা প্রকাশ করে বলেন, ১০০ বছর আগে মানে ১৯১৩ সালে এটি আমেরিকায় নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বিষমুক্ত খাবার ও তাহের খান।
১৯৫৩ সালের ১৯ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বেহালা বাদক শামসুদ্দিন খানের জন্ম।
১৯৫৪ সালের ১৮ জানুয়ারি, পাবনার কালাচাঁদপাড়ায় পার্থ প্রতিম মজুমদারের জন্ম। মূকাভিনয়ের উজ্জ্বল মুখ। প্যারিস থাকেন পার্থ প্রতিম মজুমদার। মার্সেল মার্সো ছিলেন মূকাভিনয়ের গুরু।
১৯৫৪ সালের ১ মে, মানিকগঞ্জ জেলার জাবরা গ্রামে ড. মোহাম্মদ কায়কোবাদ জন্মগ্রহণ করেন। তিনি একজন নিভৃতচারী গবেষক।
১৯৫৪ সালের ৪ মে, সত্তর দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি মহসিন হোসাইনের জন্ম।
১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর, চাঁদপুর জেলায় কৃষি উন্নয়ন কর্মী ও মাটির মানুষের সাংবাদিক শাইখ সিরাজের জন্ম।
১৯৫৪ সালের ২৭ অক্টোবর, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আয়রিন গ্রামে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুণ-অর-রশিদের জন্ম।
১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর, ঢাকার কামরাঙ্গীরচরে বিজ্ঞানী ও প্রাণরহস্যের সফল অভিযাত্রী মাকসুদুল আলমের জন্ম। বেড়ে ওঠা পিলখানায়। পৃথিবীকে আবারও চমকে দিলেন জিনবিজ্ঞানী মাকসুদুল আলম। পাটের পরে এবার আবিস্কার করলেন এমন এক ছত্রাকের জিন-নকশা, যেটি পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়।
১৯৫৫ সালের ১ জানুয়ারি, গাজীপুর জেলার কাপাসিয়া থানার খিরাটী গ্রামে ডাক্টারবাড়িতে সৈয়দা শামসুন নাহার বেগমের জন্ম।
১৯৫৫ সালের ১০ জানুয়ারি, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে মানবেন্দ্রের জন্ম। তিনি ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। মানবের সেবা করে চিরকাল বাঁচতে চান ডা. মানবেন্দ্র। বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের) প্রো-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন জন্মগ্রহণ করেন।
১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি, ফরিদপুর জেলায় শিশু সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্ম।
১৯৫৫ সালের ৬ এপ্রিল, টাঙ্গাইলের বীরপুশিয়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে কবি জাহাঙ্গীর ফিরোজের জন্ম।
১৯৫৫ সালে ভাসকর্য রাশার জন্ম।
১৯৫৫ সালের ৩০ জুলাই, ফরিদা আখতার ববিতা বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ী যশোরের বিজয় নগরে। ১৯৬৮ সালে সুবর্না নামে সংসার ছবিতে প্রথম অভিনয়।
১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর, বিক্রমপুরের মেদিনী মন্ডল গ্রামে বাংলাদেশের প্রতথিযশা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম।
১৯৫৫ সালের ১২ অক্টোবর, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলেপল্লিতে কথাশিল্পী ড. হরিসংকর জলদাসের জন্ম।
১৯৫৫ সালের ১০ নভেম্বর, বিশিষ্ট ছড়াকার, গীতিকার ও কবি এম. আর. মনজুরের জন্ম।
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় জন্মগ্রহণ করেন কবি ও গল্পকার আবু সিদ্দিক।
১৯৫৬ সালের ১ জানুয়ারি, সকলের জন্য সুপেয় পানি ও স্যানিটেশনের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ ড. সৈয়দ ইশতিয়াক আলী জিন্নাহর জন্ম, মৃত্যু-০৫-০৪-২০১০ তারিখ।
১৯৫৬ সালের ১০ ফেব্রুয়ারি, কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর বোয়ালিয়াতে সাহিত্যিক, গল্পকার ও কলামলেখক জুনাইদুল হকের জন্ম।
১৯৫৬ সালে বিশিষ্ট সাহিত্যিক শামসুদ্দিন আবুল কালামের মেয়ে ক্যামেলিয়া মোস্তফার জন্ম।
১৯৫৬ সালের ১৩ মে, চাটখিল উপজেলার সিংহবাহুড়া গ্রামের এক সম্ভান্ত পরিবারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক গোলাম কুদ্দুসের জন্ম।
১৯৫৬ সালের ২৫ মে, চুয়াডাঙ্গার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে চলচ্চিত্র অভিনেত্রী প্রিন্সেস টিনা খানের (মায়ের আসম নাম ফিরোজা রহমান টিনা) জন্ম, মৃত্যু-১৯৮৯ সালের ২০ জানুয়ারি নগরবাড়ি ঘাটে এক ঘাতক ট্রাকের আঘাতে গাড়িটি যমুনা নদীর পানিতে পড়ে যায় এবং মর্মািন্তক দুর্ঘটনায় যমুনা নদীতে ডুবে মারা যান। ও চলচ্চিত্রকার আলমীর কবিরসহ।
১৯৫৬ সালের ৩১ জুলাই, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার চড় ফাউসা গ্রামের ভূঁঞাবাড়িতে আবদুল কুদ্দুছ ভূঁঞার জন্ম।
১৯৫৬ সালের ১৫ অক্টোবর, সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে কবি হাসান হাফিজের জন্ম। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার ৪৭টি গ্রন্থ। এরমধ্যে মৌলিক কাব্যগ্রন্থ ২৩টি।
১৯৫৬ সালের ১৬ অক্টোবর, (উনসত্তরের গণ-অভুত্থানের সময় তুমি মাত্র ১৩ বছরের কিশোর) কবি ও সাংবাদিক রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম, মৃত্যু-২১-০৬-১৯৯১ তারিখ।
১৯৫৬ সালে সেন্টার ফর পলিসি ডায়লগ(সিপিডি)'র পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের জন্ম।
১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার চাঁন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ (বাংলাদেশ পুলিশের ২৬তম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হিসেবে যোগদান করেছেন)। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)-১৯৮২ ব্যাচের কর্মকর্তা।
১৯৫৬ সালে বাংলাদেশের সিলেটের বালাগঞ্জে (ব্রিটেনের এক হাজার শীর্ষ ধনীর তালিকায় ৫৪৩তম স্থানে) ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইকবাল আহমদের জন্ম। তিনি হিমায়িত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিমার্ক গ্রুপের স্বত্বাধিকারী।
১৯৫৬ সালে ঢাকায় অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খানের জন্ম।
১৯৫৭ সালের ১ জানুয়ারি, রংপুর জেলার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দক্ষিণ ছোট গোপালপুর গ্রামে কবি আবদুল হাই শিকদারের জন্ম।
১৯৫৭ সালের ১৩ জানুয়ারি, ঢাকা জেলার নবাবগঞ্জের টিকরপুর গ্রামে বাংলাদেশ শিল্পকলা একডেমীর মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর জন্ম।
১৯৫৭ সালের ২৮ জানুয়ারি, কবি কামাল চৌধুরীর জন্ম।
১৯৫৭ সালের ২১ মার্চ, বাবার কর্মস্থল ভৈরবে শিমুল ইউসুফের জন্ম। (মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে পৈর্তৃক নিবাস)। ১৯৬৪ সালের ২৪ আগষ্ট, অল পাকিস্তান বেস্ট চিলড্রেন প্রেসিডেন্ট এডওয়ার্ড, ১৯৯০ সালে লোকনাট্যদল র্কতৃক শ্রেষ্ঠ অভিনেত্রী পদক। তাঁর স্বামীর নাম নাসিরউদ্দিন ইউসুফ প্রখ্যাত নাট্যকার।
১৯৫৭ সালের ৩০ মে, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ও অঞ্জলির প্রধান সম্পাদক কে. এম. আর. মনজুরের জন্ম।
১৯৫৭ সালের ১ জুন, মধুপুর উপজেলার গোপদ গ্রামে শিক্ষক বাহাজ উদ্দিন ফকিরের জন্ম। তিনি সাড়ে ৩০ বছর শিক্ষকতা জীবনে একদিনও ছুটি কাটাননি।(০৮-০১-২০১০ তারিখ)
১৯৫৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিন গ্রামে কন্ঠশিল্পী মোরশেদ হাসান খানের জন্ম।
১৯৫৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে বেহালা, তানপুরা, একতারা, মন্দিরা বাদক মোহাম্মদ আমির হোসেনের জন্ম।
১৯৫৭ সালের ২৩ অক্টোবর, টাঙ্গাইল সদরে বিশিষ্ট কবি মাহমুদ কামালের জন্ম।
১৯৫৭ সালের ২৮ অক্টোবর, ঔপন্যাসিক নাট্যকার-নির্মাতা মোহন খানের জন্ম।
১৯৫৭ সালের ৬ ডিসেম্বর, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে অন্য রকম এক চলচ্চিত্রনির্মাতা আবু তারেক মাসুদের জন্ম, মানিকগঞ্জে মৃত্যু-১৩-০৮-২০১১ তারিখ সড়ক দুর্ঘটনায়।
১৯৫৭ সালের ৭ নভেম্বর, মৌলভীবাজার জেলার কুলাউড়ার দাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন এডভোকেট আবেদ রেজা।
১৯৫৮ সালের ১০ জানুয়ারি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে এক সভ্রান্ত পরিবারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলামের জন্ম।
১৯৫৮ সালের ১২ জানুয়ারি, ঢাকায় বিজ্ঞানী ও অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের জন্ম। অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯৫৮ সালের ৪ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে বিশিষ্ট ক্রিড়াবিদ মোঃ ইকবাল হোসেন খানের জন্ম।
১৯৫৮ সালে মাদারীপুর জেলার শিবচর থানার শিবরায়ের কান্দি গ্রামে (শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগে নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করছেন) শিল্পী আবদুর রাজ্জাক হাওলাদারের জন্ম।
১৯৫৯ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার প্রভাকরপুর গ্রামে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর জন্ম। তিনি ১৯৬৭ সালে আট বছর বয়সে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানেই শিক্ষা গ্রহণ করেন। ২০০৪ সালের মে মাসে তিনি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। চার বছর দায়িত্ব পালন শেষে তিনি বিদায় নিয়েছেন।
১৯৫৯ সালে সংবাদপাঠিকা ও আওয়ামী লীগ নেত্রী রাশিদা মহীউদ্দিনের জন্ম, মৃত্যু-০১-০৫-২০০৮ তারিখ।
১৯৫৯ সালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় (সাবেক উপসচিব মরহুম মোহাম্মদ আলীর ছোট ছেলে) নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবের জন্ম।
১৯৫৯ সালে অধ্যাপক ড. ম. তামিমের জন্ম। সাশ্রয়ী খরচে বিদ্যুৎ উৎপাদনে কয়লাই বিকল্প।
১৯৫৯ সালে রাজধানীর খিলগাঁওয়ে অভিনেতা চ্যালেঞ্জারের জন্ম, মৃত্যু-১২-১০-২০১০ তারিখ।
১৯৬০ সালের ৩ সেপ্টেম্বর, দিনাজপুরে অধ্যাপক ড. এম. রুহুল আমীনের জন্ম। অধ্যাপক, পদার্থিবদ্যা বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। দেশী-বিদেশী বিভিন্ন জার্নােল ২০০৩ সাল পর্যন্ত তাঁর ৪০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর, ঢাকায় শহীদ মুনীর চৌধুরীর দ্বিতীয় ছেলে এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক আশফাক মুনীর মিশুক চৌধুরীর (মিশুক মুনীর) জন্ম, মৃত্যু-১৩-০৮-২০১১ তারিখ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায়।
১৯৬০ সালে চট্টগ্রাম শহরে পেইন্টিংয়ের শিল্পী দিলারা বেগম জলির জন্ম।
১৯৬০ সালের ২৭ ডিসেম্বর, কবি জহীর রায়হানের জন্ম।
১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি, নাটোর জেলার কলিকাপুর গ্রামে ড. বিজন কুমার শীলের জন্ম। তিনি লাখ লাখ ছাগলের প্রাণকর্তা। 'শহীদ টিটো স্ট্রেইন' টিকা আবিস্কার করেন।
১৯৬১ সালের ১ জুন, ফেনীর গজারিয়া গ্রামে লোক-রোমান্টিক দ্রোহী মেজাজের কবি শাফিকুর রাহীর জন্ম।
১৯৬১ সালে ঢাকার নারিন্দায় নূর হোসেনের জন্ম, মৃত্যু-১০-১১-১৯৮৭ তারিখ এরশাদ বিরোধী আন্দোলনে 'স্বৈরাচার নীপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'-এ লেখা ছিল নূর হোসেনের বুকে। পুলিশের গুলিতে জিপিওর সামনে জিরো পয়েন্টে নূর হোসেন নিহত হন।
১৯৬২ সালের ১ জানুয়ারি, চিত্রশিল্পী ও চলচিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠুর জন্ম।
১৯৬২ সালের ২১ জানুয়ারি, নন্দিত কন্ঠশিল্পী শাকিলা জাফরের জন্ম।
১৯৬২ সালের ১০ মে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সমকাল পত্রিকার বার্তা সম্পাদক ও সাংবাদিক আহমেদ ফারুক হাসানের জন্ম, মৃত্যু ০৬-০৯-২০০৯ তারিখ কর্মরত অবস্থায়।
১৯৬২ সালের ২৯ মে, পিরোজপুর জেলার পুখরিয়া গ্রামের মাতুলালয়ে কবি শাহীন রেজার জন্ম। এ যাবত প্রকাশিত গ্রন্থের সংখ্যা-১৫টি।
১৯৬২ সালের ২৫ আগষ্ট, ময়মনসিংহে জন্মগ্রহণ করে বিতর্কিত লেখিকা ডা. তসলিমা নাসরিন।
১৯৬২ সালের ২২ নভেম্বর, যশোর জেলায় কবি রেজাউদ্দিন স্টালিন জন্মগ্রহন করেন।
১৯৬৩ সালের ২৯ সেপ্টেম্বর, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় (তাঁর বাবারবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামে) অধ্যাপক মোঃ আবদুস ছালাম (মানিকের) জন্ম। মোবাইল নং-০১৮১৯১৯৭৭৬৯।
১৯৬৩ সালের ২৯ ডিসেম্বর, কবি আমিনুল ইসলামের জন্ম।
১৯৬৪ সালের ২৫ মে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে লেখক ও সাংবাদিক শাহজাহান আবদালীর জন্ম।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর, ধানমন্ডির বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।
১৯৬৪ সালের ১৬ নভেম্বর, সাতক্ষীরা জেলার জগন্নাথপুর গ্রামে কবি শেখ নজরুলের জন্ম।
১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতিতে নায়ক এ. এস. এম. আসলাম তালুকদার মান্নার জন্ম, মৃত্যু-১৭-০২-২০০৮ তারিখ। নায়ক মান্না ১৯৮২ সালে এস.এস.সি. ও ১৯৮৪ সালে এইচ.এস.সি. পাশ করে এবং তিনি ১৯৮৪ সালে সিনেমা জগতে অভিনয় জীবনের শুরু।
১৯৬৪ সালে নরসিংদীর রায়পুরায় ডোকার চরে ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের জন্ম, মৃত্যু-২৭-০২-২০১০ তারিখ হৃদরোগে আক্তান্ত হয়ে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের সাথে কবর দেয়া হয়।
১৯৬৫ সালের ২১ এপ্রিল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ওস্তাদ অনিল কুমার সাহার জন্ম।
১৯৬৫ সালের ২৩ আগষ্ট, সীমান্ত শহর রংপুরে সঙ্গীত তারকা বেবী নাজনীনের জন্ম।
১৯৬৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিভেলানগর গ্রামে লায়মন বিবির (বাঞ্ছারামপুর উপজেলার সবচেয়ে বেটে মেয়েটির উচ্চতা ৩০ ইঞ্চি) জন্ম।
১৯৬৬ সালের ২৮ আগষ্ট, ঢাকায় স্বনামখ্যাত সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর জন্ম।
১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর, বিক্রমপুরে চিত্রনায়িকা দোয়েলের জন্ম, হাসপাতালে মৃত্যু-২৯-১২-২০১১ তারিখ।
১৯৬৬ সালের ১৬ নভেম্বর, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে কবি শেখ নজরুলের জন্ম।
১৯৬৭ সালের ২০ নভেম্বর, বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের জন্ম।
১৯৬৯ সালের ৪ মার্চ, মাগুরা জেলার শালিকা উপজেলার দরিশলই গ্রামে ব্রাহ্মণ পরিবারে কবি বীরেণ মুখার্জীর জন্ম।
১৯৬৯ সালের ২ অক্টোবর, মুন্সিগঞ্জের জমিদারপাড়ায় সাংবাদিক ও এটিএন বাংলায় চীফ অব নিউজ অপারেশন-এর (দায়িত্ব পালন করছেন) মুন্নী সাহার জন্ম।
১৯৬৯ সালের ১৪ ডিসেম্বর, মানিকগঞ্জে লেখক আহমাদ মোস্তফা কামালের জন্ম।
১৯৭০ সালের ২৮ আগষ্ট, বান্দরবানে ক্ষুদ্র জাতিসত্তা ম্রোদের নেতা রাংলাই ম্রোর জন্ম।
১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটে নায়ক সালমান শাহের (আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন) জন্ম, মৃত্যু-০৬-০৯-১৯৯৬ তারিখ।
১৯৭১ সালের ২৩ মার্চ, জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যকার বিপাশা হায়াতের জন্ম।
১৯৭১ সালের ৫ মে, নরসিংদীর ছেলে শরীফ সারওয়ারের জন্ম। ২০০৯ সালে কর্মজীবনের ইতি টেনেছেন। এখন ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করেন।
১৯৭১ সালের ৩১ জুলাই, সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নিখোঁজ হন।
১৯৭২ সালের ১০ মে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদি গ্রামে মৃত্যুঞ্জয়ী সাংবাদিক গৌতম দাসের জন্ম, মৃত্যু-১৭-১১-২০০৫ তারিখ।
১৯৭৪ সালের ১৮ ফেব্রুয়ারি, যশোর জেলায় (অপৌরুষেয় ১৯৭১ মানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মেয়েরা ইজ্জত হারিয়েছিলেন এবং ছেলে মুক্তিযোদ্ধারা জৈবিক অর্থে পৌরুষের দিকটাও হারিয়েছেন। বিষয়টি জানতাম না জেনেছি ২০০০ সালে মোহাম্মদপুরের কলেজ গেটে অবস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য 'মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট' পরিচালিত একটি রোগমুক্তি বিশ্রামাগারে প্রথম আমি যাই) লেখিকা অদিতি ফাল্গুনীর জন্ম।
১৯৭৫ সালের ১৪ মার্চ, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে রুশনারা আলীর জন্ম। ব্রিটিশ পার্লােমন্টে বিশ্বনাথের ভূরকি গ্রামের রুশুনারা আলী ইতিহাসের প্রথম বাঙালি এমপি নির্বািচত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন। ১৯৮২ সালে রুশুনারা সপরিবার বিলেত যায়।