১৯০২ সালে বর্তমান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে ভারতীয় উপমহাদেশের স্বনামধন্য চিকিৎসক, পাকিস্তানের প্রথম এফআরসিপি (ইউ. কে.) ও বাঙালী মুসলমানদের চিকিৎসা পেশার অগ্রদুত ডা. নওয়াব আলীর জন্ম এবং ঢাকায় ইন্তেকাল-০৪-০৭-১৯৭৭ তারিখ। ১৯০২ সালে পশ্চিমবাংলায় বাংলা সিনেমা জগতের বিখ্যাত চলচ্চিত্র ও নাঠ্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাসের জন্ম, মৃত্যু-১১-০৬-১৯৬২ তারিখ মোটর দুর্ঘটনায় তিনি মারা যান। ১৯০৩ সালের ১ জানুয়ারি, পল্লী কবি জসিমউদ্দীনের জন্ম, মৃত্যু ১৪-০৩-১৯৭৬ তারিখ। ১৯০৩ সালের ১৪ জানুয়ারি, বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় শিক্ষক, গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. নীহাররঞ্জন রায়ের জন্ম, কলকাতায় মৃত্যু-৩০-০৮-১৯৭৮ তারিখ। তাঁর সৃষ্টি বাঙালীর ইতিহাস আদি পর্ব। ১৯০৩ সালের ১ জুলাই, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেওচিয়া গ্রামে শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক মনস্বী আবুল ফজলের জন্ম, মৃত্যু-০৪-০৫-১৯৮৩ তারিখ। ১৯০৩ সালের ২৯ অক্টোবর, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামে সাবেক জাতীয় পরিষদের সদস্য (এম.এন.এ.), ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, কবি ও সাংবাদিক বে-নজীর আহমেদের জন্ম, মৃত্যু-১২-০২-১৯৮৩ তারিখ। ১৯০৩ সালে ভারতের হায়দারাবাদ রাজ্যের আওরংগবাদ শহরে মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদূদীর জন্ম, আমেরিকায় মৃত্যু-২২-০৯-১৯৭৯ তারিখ পাকিস্তান সময় অনুযায়ী সন্ধ্যা পৌঁনে ছ'টায়। তিনি ১৯৪১ সালের ২৬ আগষ্ট, লাহোরে ৭৫ জন লোক নিয়ে 'জামায়াতে ইসলামী' নামে একটি আদর্শবাদী দল গঠন। ১৯০৩ সালের ১ ডিসেম্বর, চট্টগ্রামে বিপ্লবী (চট্টগ্রাম অস্্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ) অনন্ত সিং-এর জন্ম, মৃত্যুঃ ২৫-০১-১৯৭৯ তারিখ। ১৯০৪ সালের ৩১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর থানার মুরারিপুর গ্রামে শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি বিশেযজ্ঞ মুহম্মদ মনসুরউদ্দিনের জন্ম, ঢাকার শান্তিনগরে মৃত্যু-১৯-০৯-১৯৮৭ তারিখ। ১৯০৪ সালের ১৫ মার্চ, অন্নদা শংকর রায়ের জন্ম, মৃত্যু-২৮-১০-২০০২ তারিখ। তিনি ১৯২৯ সালে আই.সি.এস. পাশ করেন। কবি, সাহিত্যক, ছড়াকার এবং ১৯২৯ সালে বিলেত গিয়েছিলেন। ১৯০৪ সালের ১২ জুলাই, চিলির পারলাল শহরে পরিচিত ছিল কমিউনিষ্ট লেখক হিসেবে ও নোবেল বিজয়ী সাহিত্যিক পাবলো নেরুদার জন্ম, মৃত্যু-২৩-০৯-১৯৭৩ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৭১ সালে নোবেল পান।
১৯০৫ সালের ২৭ জানুয়ারি, পশ্চিম বাংলায় দার্শিনক-রাজনীতিবিদ আল্লামা আবুল হাশিমের জন্ম, (১৯৫০ সালে পশ্চিম বঙ্গের কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, হুগলী, হাওড়া, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং এ কারণে ১৯৫০ সালে আবুল হাশিম দেশ ত্যাগ করে ঢাকায় চলে আসেন) মৃত্যুঃ ০৫-১০-১৯৭৪ তারিখ। ১৯০৫ সালের ৬ মার্চ, ঢাকা জেলার দামরাই উপজেলার বালিয়া গ্রামে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের জন্ম, মৃত্যু-০৭-১২-১৯৯১ তারিখ। ১৯০৫ সালের ১৫ এপ্রিল, বরিশালের গৈলা গ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী শহীদ তারকেশ্বর সেনগুপ্তের জন্ম, বন্দিশিবির থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ১৫-০৯-১৯৩১ তারিখ। ১৯০৫ সালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গাজীপুর গ্রামে ঐতিহাসিক ও অধ্যাপক আবদুল হালিমের জন্ম, মৃত্যু-১৯৭২ সালে। ১৯০৫ সালে বিপ্লবী নেতা এবং ঐতিহাসিক নক্সালবাড়ী লড়াইয়ের সূচনাকারী শহীদ কমরেড চারু মজুমদারের জন্ম, মৃত্যুঃ ২৮-০৭-১৯৭২ তারিখ। ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি, বাংলা সিনেমা জগতের বিখ্যাত মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী (নরেন্দ্রনাথ) সান্যালের জন্ম, মৃত্যু-১০-০২-১৯৭৪ তারিখ। ১৯০৬ সালের ১ জুন, বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আড়াইসিধা গ্রামে কবি আবদুল কাদিরের জন্ম, মৃত্যুঃ ১৯-১২-১৯৮৪ তারিখ। ১৯০৬ সালে পাকিস্তানের স্বঘোষিত প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ূব খাঁনের জন্ম, (আইয়ূব খাঁন ১৯৫১ সালে পাকিস্তান আর্মীর সেনাপ্রধান হন এবং ১৯৫৮ সালের ২৭ অক্টোবর, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জােক সরিয়ে জেনারেল আইয়ূব খান পাকিস্তানের স্বনির্বািচত প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন।) মৃত্যুঃ ২০-০৪-১৯৭৪ তারিখ। ১৯০৬ সালে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে দার্শিনক ও প্রিন্সিপাল সাইদুর রহমানের জন্ম, মৃত্যু-২৮-০৮-১৯৮৭ তারিখ। ১৯০৬ সালের ২৫ অক্টোবর, সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামস্থ নানা মরমী কবি হাসন রাজার বাড়িতে ইসলামী চিন্তাবিদ ও দার্শিনক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্ম, মৃত্যু-০১-১১-১৯৯৯ তারিখ। ১৯০৬ সালের ১ অক্টোবর, কুমিল্লার চর্থা গ্রামে উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার শচীন দেব বর্মেণর জন্ম, বোম্বে শহরে মৃত্যুঃ ৩১-১০-১৯৭৫ তারিখ।
১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি, সিলেট জেলার বিয়ানী বাজারের লাউতা গ্রামে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবের জন্ম, ঢাকায় শহীদঃ ১৪-১২-১৯৭১ তারিখ। ১৯০৭ সালের ২ ফেব্রুয়ারি, নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামে তাঁর নানাবাড়িতে খালেকদাদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১৬-১০-১৯৮৫ তারিখ। দুই বাংলাতেই তিনি ছিলেন খ্যাতিমান লেখক। ১৯০৭ সালের ২৫ নভেম্বর, যশোর জেলার আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামে বাংলা ভাষা ও সংস্কৃতির বিরল ব্যক্তিত্ব অধ্যাপক নূরুল মোমেনের জন্ম, মৃত্যুঃ ১৬-০২-১৯৯০ তারিখ। ১৯০৭ সালে যুক্তরাষ্ট্রে ভ্যালিয়াম সিরিজের ঘুমের বড়ি'র আবিস্কারক লিও স্টার্নবাখের জন্ম, উত্তর ক্যারোলিনার চ্যাপেল হিলে নিজ বাসভবনে ৯৭ বছর বয়সে পরলোগমন-২৮-০৯-২০০৫তারিখ। ১৯০৮ সালের ১ ফেব্রুয়ারি, বাগেরহাটের ফকিরহাট থানার সাতশৈয়া গ্রামে আবদুস সবুর খানের জন্ম, মৃত্যু-২৫-০১-১৯৮২ তারিখ। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় খুলনা অঞ্চলকে জোর করেই হিন্দুস্থানের দখলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেদিন এ অন্যায়ের বিরুদ্ধে খান এ সবুরের নেতৃত্বেই প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। যার ফলে তখন খুলনা অঞ্চল ন্যায়সঙ্গতভাবেই পাকিস্তানে রাখা সম্ভব হয়েছিল। ১৯০৮ সালের ২৬ ফেব্রুয়ারি, ভারতের বিশিষ্ট বাংলা শিশু সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম, মৃত্যুঃ ০৬-০৪-২০০৭ তারিখ। ১৯০৮ সালের ১ এপ্রিল, বিশ্বকাপের প্রথম গোলদাতা ফরাসি লুসিয়ে লরাঁর জন্ম, মৃত্যু-১১-০৪-২০০৫ তারিখ। ১৯৩০ সালের ১৩ জুলাই, প্রথম বিশ্বকাপ হয়েছিল। ১৯৩০ সালে বিশ্বকাপের মোট গোল হয়েছে (২০৬৩)টি।
১৯০৮ সালের ২৯ মে, সাহিত্যক, ঔপন্যাসিক ও কথাশিল্পী মানিক বন্ধ্যোপ্যায়ের জন্ম, মৃত্যুঃ ০৩-১২-১৯৫৬ তারিখ। মাত্র বেঁচেছিলেন ৪৮ বছর। ১৯৩৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ২০০ শতের মত উপন্যাস লিখেন। তাঁর পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জের মালপদিয়া গ্রামে। ১৯০৮ সালে হাইড্রোজেন বোমার জনক এডওয়ার্ড টেনলরের জন্ম, মৃত্যু-০৯-০৯-২০০৩ তারিখ। ১৯০৮ সালে তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক নড়াইলের বাকলি গ্রামের কৃষক নেত্রী পরিবালা বিশ্বাসের জন্ম, মৃত্যু-২৫-০৫-২০০৭ তারিখ। ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লা শহরে বিখ্যাত বাঙালি কবি, সাহিত্যিক, সমালোচক, প্রাবন্ধিক ও সংবাদপত্র সম্পাদক বুদ্ধদেব বসুর জন্ম, কলকাতায় মৃত্যুঃ ১৮-০৩-১৯৭৪ তারিখ। ১৯০৮ সালে মাদারীপুর জেলার কালকিনী উপজেলার গোপালপুর কাজী পরিবারে কাজী আশরাফ মাহমুদের জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৮৩ তারিখ। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট হিন্দী কবি, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ, মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯০৯ সালের ১৫ জানুয়ারি, মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের জন্ম, মৃত্যু-০৩-০১-১৯৮৩ তারিখ। ১৯০৯ সালের ২৯ এপ্রিল, (বাংলা ১৩১৬ সনের ১৬ বৈশাখ) শেরপুর অঞ্চলের তৎকালীন জমিদার রমেশ চন্দ্র নিয়োগীর ঘরে জন্মগ্রহণ করেন রবি নিয়োগী, আমৃত্যু পর্যন্ত বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সদস্য ছিলেন এবং মৃত্যু-১০-০৫-২০০২ তারিখ। তাঁর ৯৩ বছরের জীবনে ৪৩ বছরই কেটেছে কারাগারে। ১৯০৯ সালের ১৮ জুলাই, কলকাতার সুবিখ্যাত কলেজ স্ট্রিটের পাশে টেমার লেনে কবি বিঞ্চু দের জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৮২ তারিখ। বিঞ্চু দের এক বড় পরিচয় তিনি সমাজবাদে বিশ্বাসী, সেই সূত্রে সমাজবদলের সম্ভাবনায় অঙ্গীকৃত। তিনি ছিলেন ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সঙ্ঘের সক্রিয় কর্মী, সংগঠক। ১৯০৯ সালের ১৮ আগষ্ট, উপমহাদেশের প্রখ্যাত সানাইবাদক ওস্তাক সোনা মিয়ার জন্ম, মৃত্যু-১৯-০৮-২০১১ তারিখ দিবাগত রাতে ঢাকায়। বরেণ্য এই শিল্পী ভারতবর্ষের স্বনামধন্য সানাইবাদক ওস্তাদ মুন্না খাঁর শিষ্য ছিলেন। ১৯০৯ সারের ১৯ সেপ্টেম্বর, কমিউনিষ্ট পার্টির প্রথম প্রাদেশিক সম্মেলনে গঠিত কমিটিতে নির্বািচত কমিউনিষ্ট নেতা নেপাল নাগের জন্ম, মৃত্যু-কলকাতায় ০৫-১০-১৯৭৮ তারিখ। ১৯১০ সালের ৭ জানুয়ারি, খ্যাতিসম্পন্ন পানিবিশেষজ্ঞ বি. এম. আব্বাসের জন্ম, ইন্তেকাল-২৭-১২-১৯৯৬ তারিখ।
১৯১০ সালের ৫ ফেব্রুয়ারি, আর্জেিন্টনার প্রথম বিশ্বকাপ ফুটবল খেলোয়াড় ফ্রান্সিসকো ভারাল্লোর জন্ম। তিনি ১৯৩০ সালে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও ছিলেন এবং আর্জেিন্টনার পক্ষে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলে। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়দের মধ্যে তিনিই একমাত্র জীবিত খেলোয়াড়। তিনি ০৯-০৬-২০০৬ তারিখ বিশ্বকাপ খেলায় উপস্থিত ছিলেন। ০৫-০২-২০১০ সালে শতবর্ষ পার করেন। ১৯১০ সালের ২৩ মার্চ, জাপানের টোকিওর এক সিনেমাভক্ত পরিবারে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাপানি চলচ্চিত্রকার, পরিচালক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সম্পাদক ও প্রয়োজক আকিরা কুরোশাওয়ারের জন্ম, জাপানের টোকিওতে মৃত্যু-০৬-০৯-১৯৯৮ তারিখ। সুগাতা সানশিরো মুক্তি পায় ১৯৪৩ সালে। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে আকিরা কুরোশাওয়ার প্রতিভার প্রমাণ পাওয়া যায়। এন্টারটেইনমেন্ট উইকলি র্কতৃক নির্বািচত সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে আকিরা কুরোশাওয়ার অবস্থান ৬ষ্ঠ। শ্রেষ্ঠ ৫০ জন চলচ্চিত্রকারের মধ্যে তিনি একমাত্র এশীয় ও আমেরিকানদের বাইরে তাঁর অবস্থান সবার ওপরে। ১৯১০ সালের ২৭ আগষ্টে, যুগোশ্লাভিয়ার স্কপজেতে মাদার তেরেসার জন্ম, মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার তেরেসার মৃত্যু-০৫-০৯-১৯৯৭ তারিখ কলকাতা শহরে। ১৯১০ সালের ২০ সেপ্টেম্বর, চট্টগ্রামের সাতকানিয়া থানার বাজালিয়ায় ডা. মনীন্দ্রলাল চক্রবর্তীর জন্ম, মৃত্যু-১৪-০৭-১৯৮৩ তারিখ। স্কুলে থাকতেই তিনি গোপন বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। ১৯১০ সালের ২০ অক্টোবর, নেত্রকোনা জেলার উলুয়াটি গ্রামে সাংবাদিক-সাহিত্যিক মুজীবুর রহমান খাঁ'র জন্ম, মৃত্যু-০৫-১০-১৯৮৪ তারিখ। ১৯৪৬ সালে তিনি ভারতের প্রথম গণপরিষদ সদস্য নির্বািচত হন। ১৯১১ সালের ১০ জানুয়ারি, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার উত্তর ভূর্ষি গ্রামে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর জন্ম, কলকাতায় মৃত্যু-১০-০৪-২০১৩ তারিখ। তাঁর ১৯২৯ সালে মাস্টারদার সঙ্গে পরিচয় হয়। কয়েকবার সাক্ষাতের পর মাস্টারদা বিপ্লবী দলে ঢোকার অনুমতি দেন বিনোদবিহারীকে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ৪০ বছর পর ১৯৭১ সালে বিনোদবিহারী নিজেকে যুক্ত করেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে। ১৯১১ সালের ১১ জানুয়ারি, বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন, মৃত্যুঃ ০৩-০৪-১৯৭৯ তারিখ। ১৯১১ সালের ১১ ফেব্রুয়ারি, পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোর্টে আজন্ম বিপ্লবী কবি ফয়েজ আহমদ ফয়েজের জন্ম, ১৯৮৩ সালে অসুস্থ হয়ে নিজের দেশ পাকিস্তানের লাহোরে ফিরে আসেন, এখানেই মৃত্যু-১৯-১০-১৯৮৪ তারিখ। ১৯১১ সালের ১৩ মার্চ, সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের জন্ম, মৃত্যু-২৩-০৮-১৯৮৮ তারিখ। ১৯১১ সালের ৫ মে, চট্টগ্রামের ধলঘাটের দক্ষিণ সুরমা এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী বীরকন্যা প্রীতিলতার জন্ম, মৃত্যু-২৩-০৯-১৯৩২ তারিখ। প্রীতিলতা চট্টগ্রাম বিপ্লবী দলের মেয়ে সদস্য ও ছাত্রীদের নিয়ে চক্র গড়েন। ১৯১১ সালের ৩০ মে, দেশের প্রখ্যাত সাংবাদিক, কিংবদন্তির এক নায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম, মৃত্যুঃ ০১-০৬-১৯৬৯ তারিখ। ১৯১১ সালের ৬ জুন, লোহাগড়া (নড়াইল) ইতনা গ্রামের প্রখ্যাত ঔপন্যাসিক ও সাহিত্যিক ডা. নীহার রঞ্জন রায়ের/গুপ্তের জন্ম, মৃত্যু-৩০-০৮-১৯৮১ তারিখ। ১৬-বছর বয়সে তাঁর প্রথম উপন্যাস 'রাজকুমারীম্ব' প্রকাশিত হয়।
১৯১১ সালের ২০ জুন, বাখেরগঞ্জ জেলার শায়েস্তাবাদ গ্রামে নানাবাড়িতে বেগম সুফিয়া কামালের জন্ম, মৃত্যুঃ ২০-১১-১৯৯৯ তারিখ। তাঁর বাবারবাড়ি ব্রহ্মণবাড়িয়া জেলার সেন্দুর-সিলাউর গ্রামে। ১৯১১ সালের ৯ জুলাই, ফ্লোরিডার জ্যাকশনভ্যালিতে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সর্বেশষ সহযোগীদের অন্যতম এবং মার্কিন পদার্থিবদ জন হুইলারের জন্ম, মৃত্যু-১৩-০৪-২০০৮ তারিখ। 'ব্ল্যাক হোল' শব্দের প্রবর্তেকর মৃত্যু। ১৯১১ সালের ৩১ জুলাই, বরিশালে উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ পন্ডিত পান্নালাল ঘোষ জন্মগ্রহণ করেন, মৃত্যু-২০-০৪-১৯৬০ তারিখ দিল্লিতে। ১৯১১ সালে মুর্শিদাবাদ জেলায় বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের জন্ম, মৃত্যু-০৬-০৯-১৯৮৯ তারিখ। ১৯১১ সালে অবিভক্ত বাংলার মুসলমান চিত্রশিল্পীদের পথিকৃৎ প্রথম মুসলমান কার্টুিনস্ট এবং শিশু সাহিত্যিক কাজী আবুল কাসেমের জন্ম, মৃত্যু-১৯-০৭-২০০৪ তারিখ। ১৯১১ সালের ১১ ডিসেম্বর, মিশরের রাজধানী কায়রোর জামালিয়া কোয়ার্টােরর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সাহিত্যে নোবেল বিজয়ী আরব ঔপন্যাসিক নাগিব মাহফুজের জন্ম, মৃত্যু-৩০-০৮-২০০৬ তারিখ। তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নাগিব মাহফুজ সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মুসলমান ছিলেন। ১৯১২ সালের ১৫ অক্টোবর, ভারতের মধ্যপ্রদেশের রাজনানগাঁয়ে অবিভক্ত বাংলার প্রথম মুসলিম নারী ও মানবতাবাদী চিকিৎসক অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর জন্ম, মৃত্যুঃ ০৭-১১-২০০৭ তারিখ। তাঁর পৈতৃক নিবাস মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামে। ১৯১২ সালের ১৪ ডিসেম্বর, হবিগঞ্জ জেলার মিরাশী গ্রামের এক জমিদার পরিবারে উপমহাদেশের গণসংগীতের পুরোধা ব্যক্তিত্ব হেমাঙ্গ বিশ্বাসের জন্ম, মৃত্যু-২২-১১-১৯৮৭ তারিখ কলকাতায়। ১৯৮১ সালে যখন ঢাকায় আসেন, তখন দেখেছি হবিগঞ্জের স্মৃতিঘেরা জন্মভূমিকে দেখার জন্য তাঁর ছটফটানি।
১৯১৩ সালের ৪ ফেব্রুয়ারি, আফ্রো-আমেরিকান আধুনিক রাষ্ট্রে নাগরিক অধিকার ও বর্ণবাদের বিরুদ্ধে একটি প্রজন্মের প্রতীক মানবাধিকার নেত্রী রোজা পার্কেসর জন্ম, পরলোগমণ ২৪-১০-২০০৫ তারিখ। সবার অধিকার সমান-রোজা পার্কস। আমি গ্রেপ্তার হই ১৯৫৫ সালের ১ ডিসেম্বর। বাসের সামনের দিকে শ্বেতাঙ্গদের জন্য নির্ধািরত বসার স্থান ছেড়ে না দেওয়ার জন্য। ১৯৫৫ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রের আইন এমন ছিল কৃঞ্চাঙ্গ এবং শ্বেতাঙ্গের জন্য বাসে আলাদা বসার ছিট ছিল। ১৯১৩ সালের ১৯ জুলাই, নড়াইলের আফরা গ্রামে এক জোতদার পরিবারে তেভাগার সংগ্রামী কমরেড অমল সেনের জন্ম, মৃত্যু-১৭-০১-২০০৩ তারিখ। তিনি ১৯৩৪ সালে কমিউনিষ্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯১৩ সালের ডিসেম্বর মাসে চাকমা রাজগুরু শ্রীমৎ অগ্রবংশ মহাথেরোর জন্ম, মৃত্যু-০৫-০১-২০০৮ তারিখ। ১৯৫৮ সালের জানুয়ারিতে এক ধর্মীয় মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চাকমা রাজা ত্রিদিব রায় তাঁকে রাজগুরু পদে বরণ করেন। ১৯১৪ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামে 'তিতাস একটি নদীর নাম' কালজয়ী ঔপন্যাসের লেখক (এক দরিদ্র জেলে পরিবারে) অদ্বৈত মল্ল বর্মেণর জন্ম, কলকাতায় মৃত্যু-১৬-০৪-১৯৫১ তারিখ। ১৯১৪ সালের ৩ এপ্রিল, ভারতের অমৃতসরে ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ'র জন্ম। ১৯৩৪ সালে ভারতীয় সামরিক একাডেমির (আইএমএ) প্রথম ব্যাচ থেকে তিনি কমিশন লাভ করেন। তিনি ১৯৬৯ সালের ৭ জুন ভারতীয় সেনাবাহিনীর প্রধান হন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর প্রধান ছিলেন। ওই বছরের ১৬ ডিসেম্বর. বাংলাদেশের স্বাধীনতার পর তাঁকে সম্মানসূচক ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়। স্যাম বাহাদুর নামে পরিচিত মানেকশ চার দশক পর ১৯৭৩ সালের ১৫ জানুয়ারি ভারতের অষ্টম সেনাপ্রধান হিসেবে অবসর নেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ এবং ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে অংশ নেন। তাঁর মৃত্যু-০১-০৭-২০০৮ তারিখ। ১৯১৪ সালের ১৫ এপ্রিল, কুমিল্লা শহরের পৈত্রিক বাড়িতে ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবি (চিরকুমার) অধ্যাপক অজিতকুমার গুহের জন্ম, কুমিল্লায় মৃত্যু-২২-১১-১৯৬৯ তারিখ। ১৯১৪ সালের ১৫ মে, এভারেষ্ট বিজয়ী তেনজিং নোরগের জন্ম, মৃত্যু- মৃত্যু-০৫-০৫-১৯৮৬ তারিখ।