১৯১৪ সালের ৮ জুলাই, কলকাতার হ্যারিসন রোডের (বর্তমান মহাত্মা গান্ধী রোড) একটি বাড়িতে রাজনীতিক ও সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্ম, মৃত্যু-১৭-০১-২০১০ তারিখ কলকাতার একটি হাসপাতালে স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৩০-এর দশকে কমিউনিষ্ট পার্টিেত যোগ দেন। ১৯১৪ সালে কেরানীগঞ্জ থানার কলাতিয়া মিয়াবাড়িতে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জন্ম, মৃত্যু-২৮-১১-১৯৯৯ তারিখ। ১৯১৪ সালের ১৫ জুলাই, ভারতের উত্তর প্রদেশের বেরিলীর সভ্রান্ত মুসলিম পরিবারে আন্তর্জািতক খ্যাতিসম্পন্ন সম্‌াজকর্মী, পল্লী উন্নয়নে কুমিল্লা মডেলের উদ্ভাবক এবং বার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খানের জন্ম, আমেরিকাতে মৃত্যু-০৯-১০-১৯৯৯ তারিখ। ১৯৩৪ সালে ব্রিটিশভারতের সর্বোচ্চ চাকরি আইসিএস-এ নির্বািচত হন। তিনি ১৯৩৭-৪৪ সাল পর্যন্ত আই.সি.এস. অফিসার হিসেবে কুমিল্লা, পশ্চিমবঙ্গের তমলুক, পটুয়াখালী, নওগাঁ ও নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে এসডিও এবং অন্যান্য উচ্চপদে কাজ করেন। ১৯৪৭-৫০ সাল পর্যন্ত তিনি দিল্লীতে ড. জাকির হোসেন প্রতিষ্ঠিত জামিয়া মিলিয়াতে মাত্র ১০০ রুপী বেতনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৫০ সালের এক ক্রান্তিলগ্নে ড. আখতার হামিদ খান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লা একাডেমী (বর্তমানের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বা বার্ড) নামে কোটবাড়িতে জন্মলাভ করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিস্থিতি বিবেচনা করে তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্টের নির্দেেশ তাঁকে ইসলামাবাদে নিয়ে যাওয়া হয় এবং স্বাধীনতা যুদ্ধকালে তাঁকে আর বাংলাদেশে আসতে দেয়া হয়নি। ১৯৭৮-৭৯ সালে মাত্র সাত মাসের জন্য তিনি পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার উপদেষ্টা নিযুক্ত হন। ১৯১৪ সালে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে পশ্চিমবাংলার প্রখ্যাত রাজনীতিবিদ সিদ্ধার্থ শংকর রায়ের জন্ম, মৃত্যু-০৬-১১-২০১০ তারিখ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে তিনি দক্ষিণ কলকাতার বেলতলা পার্কের নিজ বাসভবনে। পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী ছিল ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। ঢাকা শহরের নবদ্বীপ বসাক রোডেও ছিল তাঁদের বাড়ি। তাঁর বাবা সুধীর কুমার রায় ব্যারিস্টার ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী মায়া রায়ও ব্যারিস্টার ছিলেন। সিদ্ধার্থ শংকর রায় নিঃসস্তান ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তাঁর নানা। ১৯১৪ সালের ১৫ অক্টোবর, আফগানিস্তানের কাবুলে শেষ আফগান বাদশাহ জহীর শাহের জন্ম, ১৯৩৩ সালে তাঁর পিতা (নাদির শাহ) নিহত হওয়ার পর ১৯ বছর বয়সে জহীর শাহ সিংহাসন লাভ করেন। ১৯৭৩ সালে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত ৪০ বছর দেশ শাসন করেন এবং শেষ আফগান বাদশাহ জহীর শাহের মৃত্যু-২৩-০৭-২০০৭ তারিখ। ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর, কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্ম, মৃত্যুঃ ২৮-০৫-১৯৭৬ তারিখ। ১৯১৪ সালে রমেন মিত্র বাংলাদেশের নবাবগঞ্জের (বর্তমান চাপাইনবাবগঞ্জ) রামচন্দ্রপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে ইলা মিত্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর দু'জনে শুরু করেন তেভাগা আন্দোলন। পূর্ববঙ্গে কমিউনিষ্ট আন্দোলন গড়ে তোলার অগ্রসেনানী এবং তেভাগা আন্দোলনের নেতা রমেন মিত্র(৯১) বছর বয়সে ২৮-০৬-২০০৫ তারিখ মঙ্গলবার সকালে কলকাতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ১৯২৫ সালের ১৮ অক্টোবর, রাজশাহীর নাচোলের 'রানি মা' ও তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্ম, মৃত্যু-১৩-১০-২০০২ সালে। অধ্যাপনা করেছেন ১৯৬২ থেকে ১৯৭৮ পর্যন্ত। চারবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছেন। ১৯টি জেলায় তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়ে। ইলা মিত্র ছিলেন ক্রীড়াবিদ হিসেবেও তুখোড়। ঢাকায় পুত্র রণেন মিত্র। রণেন মিত্রের জন্ম-১৯৪৮ সালে।

১৯১৫ সালের ২২ আগষ্ট, কলকাতায় ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্ম, নিবেদিতপ্রাণ নাট্যব্যক্তিত্বের মৃত্যু-১৮-০৫-১৯৯৭ তারিখ কলকাতায়। ১৯১৫ সালে পাকিস্তানের পেশোয়ারে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের জন্ম, মৃত্যু-১৪-০৮-১৯৮০ তারিখ। ১৯১৫ সালে ভারতীয় বাংলা সিনেমার বিখ্যাত নায়িকা ও গায়িকা কানন বালা দেবীর জন্ম, কলকাতায় মৃত্যু-১৭-০৭-১৯৯২ তারিখ। ১৯১৫ সালে লাহোরে জন্মগ্রহণকারী পূর্ব-পাকিস্তানের কমান্ডার লে. জে. এ. এ. কে. নিয়াজী, ইন্তেকাল-০২-০২-২০০৪ তারিখ ৮৯ বছর বয়সে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় তৎকালীন পূর্ব-পাকিস্তানে পাকিস্তানী সেনাবাহিনীর কমান্ডার লে. জে. এ. এ. কে. নিয়াজী ছিলেন। ১৯৩৯ সালে নিয়াজী ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯১৫ সালে বগুড়াতে প্রখ্যাত সাংবাদিক দৈনিক ইত্তেফাকের আসফ-উদ-দৌলা রেজার জন্ম, ঢাকায় মৃত্যু-১৪-০২-১৯৮৩ তারিখ। ১৯১৫ সালের ১ ডিসেম্বর, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে টাইগার গনি নামে পরিচিতি মেজর গনির জন্ম, এবং ১৯৫৭ সালের ১১ নভেম্বর জার্মানীর র্ফযাংকপোর্টে আকস্মিকভাবে মাত্র ৪২ বছর বয়সে ইন্তেকাল করেন। ১৯৪১ সালে বৃটিশ-ভারতীয় সেনাবাহিনীর পাইওনিয়ার কোরে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি, তারই অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট। পাক-সরকারের বৈরিতায় ১৯৫৩ সালে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ১৯৫৪ সালে নির্বািচত হন প্রাদেশিক আইন পরিষদের সদস্য। ১৯৮১ সালে মেজর গনিকে মরণোত্তর স্বাধীনতা পদকে সম্মানিত করা হয়। ১৯১৬ সালের ৩১ জানুয়ারি, টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নাগবাড়ির এক জমিদার পরিবারে স্বাধীন বাংলাদেশের (১৯৭২ সালের ১২ জানুয়ারি) রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর জন্ম, মৃত্যুঃ ০২-০৮-১৯৮৭ তারিখ।

১৯১৬ সালের ১৩ ফেব্রুয়ারি, বর্তমান পাকিস্তানের ঝিলাম জেলায় কালাগুর্জন গ্রামে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা জন্মগ্রহণ করেন এবং ০৩-০৫-২০০৫ তারিখ নয়াদিল্লীর একটি হাসপাতালে সকালে পরলোকগমন করেন। তিনি ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর ইষ্টার্ন কমান্ডের কমান্ডর ছিলেন। পূর্ব-পাকিস্তানের কমান্ডার লে. জেনারেল এ. এ. কে. নিয়াজী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ঢাকায় লে. জেনারেল অরোরার নিকট আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। অরোরা ১৯৩৯ সালে দ্বিতীয় পাঞ্জাব রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট ও কবি শাহ আবদুল করিমের জন্ম, মৃত্যু-১২-০৯-২০০৯ তারিখ। ১৯১৬ সালের ২১ মার্চ, সানাইয়ের কিংবদন্তী ওস্তাদ ও সুর স্রষ্টা বিসমিল্লাহ খাঁ বিহারের ডুমরাও-এ পেশাদার একটি সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন-২১-০৮-২০০৬ তারিখ। ১৯৫০ সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লীর ঐতিহাসিক সপ্তদশ শতকের লালকিল্লা থেকে শানাইয়ের ঝঙ্কার তুলে বিখ্যাত হয়ে যান। এ সঙ্গীতজ্ঞ ১৯৯১ সালে সর্বোচ্চ বেসামরিক পদক 'ভারতরত্ন' খেতাবে ভূষিত হন। ১৯১৬ সালে বিশ্বখ্যাত ডিএনএ বিজ্ঞানী প্রফেসর উইলকিনসের জন্ম, মৃত্যু-০৮-১০-২০০৪ তারিখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮-বছর। উইলকিনস আমৃত্যু লন্ডনের কিংস কলেজে অধ্যাপনা করছেন। ১৯১৬ সালে পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা খান আব্দুল ওয়ালী খানের জন্ম, মৃত্যুঃ ২৫-০১-২০০৬ তারিখ। ১৯১৬ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগরে বিশ্বখ্যাত শিকারী আবদুল হামিদ ওরফে পচাব্দী গাজীর জন্ম, মৃত্যুঃ ১২-১০-১৯৯৭ তারিখ। এ শিকারী সর্বোচ্চ ৫৭টি ভয়ঙ্কর মানুষখেকো রয়েল বেঙ্গল বাঘ শিকার করে বিশ্বের শ্রেষ্ঠ শিকারীদের মাঝে নিজের আসন প্রতিষ্ঠা করেন। ১৯১৬ সালে বাংলাদেশ চলচ্চিত্রের (এ দেশের প্রথম সিনেমা মুখ ও মুখোশ-১৯৫৬ সালের ৩ আগষ্ট মুক্তি পায়) পথিকৃৎ আলহাজ্ব আবদুল জব্বার খান বিক্রোমপুরে জন্ম, মৃত্যুঃ ২৯-১২-১৯৯৩ তারিখ। ১৯১৭ সালের ২৯ মে, যুক্তরাষ্টের ৩৫তম প্রেসিডেন্ট জন. এফ. কেনেডির জন্ম, আততায়ীর হাতে মৃত্যু-২২-১১-১৯৬৩ তারিখ। ১৯১৭ সালের ২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার গান্ধী ইস্টার্ন কেপ প্রদেশের বিজানা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ক্যান্টেলো গ্রামে বর্ণবাদবিরোধী আন্দোলনের এক উজ্জল নক্ষত্র অলিভার টাম্বোর জন্ম, মৃত্যু-২৪-০৪-১৯৯৩ তারিখ স্ট্রোকে। ১৯১৭ সালের ১৭ নভেম্বর, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর জন্ম, মৃত্যুঃ ৩১-১০-১৯৮৪ তারিখ নয়াদিল্লীতে দেহরক্ষীর গুলিতে। ১৯১৮ সালের ১৯ জুন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে বাংলা সাহিত্যের কালজয়ী কবি ফররুক আহমদের জন্ম, মৃত্যুঃ ১৮-১০-১৯৭৪ তারিখ।

১৯১৮ সালের ১৮ জুলাই, দক্ষিণ আফ্রিকায় মানবতাবাদী নেতা নেলসন ম্যান্ডেলার জন্ম। ১৯৯০ সালের ১১ ফ্রেবুয়ারি তাঁর কারামুক্তির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জীবনের ২৭ বছর জেলে কেটেছে নেলসন মেন্ডেলার। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বািধনায়ক, বঙ্গবীর ও জেনারেল এম. এ. জি. ওসমানীর জন্ম, মৃত্যুঃ ১৬-০২-১৯৮৪ তারিখ। ১৯১৮ সালের ১৮ অক্টোবর, ঢাকার জিন্দাবাহার লেনে উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী পরিতোষ সেনের জন্ম, ১৯৩৭ সাল পর্যন্ত জিন্দাবাহারেই ছিলেন তিনি। জিন্দাবাহার নামে তাঁর বিখ্যাত বইও আছে। ১৯৩৭ সালে মাদ্রাজ সরকারি আর্ট কলেজে পড়তে চলে যান। ২২-১০-২০০৮ তারিখ সোয়া সাতটায় কলকাতার বি. এম. বিড়লা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩৭ সালে ঢাকা ছেড়ে যাওয়ার পর ১৯৭২ সালে পরিতোষ সেন স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। ১৯১৮ সালে ভিয়েনায় সাবেক জাতিসংঘ মহাসচিব কুর্টওয়েল্ডহেইমের জন্ম, মৃত্যু-১৪-০৬-২০০৭ তারিখ। তিনি ১৯৭২-৮২ সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন। ১৯১৮ সালের ১১ ডিসেম্বর, রাশিয়ার ককেসাসের কিসলোভোদস্ক শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক আলেকসান্দর সলঝেনিৎসিনের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৮ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৭০ সালে নোবেল পান। ১৯১৯ সালের ১ মে, কলকাতা শহরে আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দের জন্ম। এ ৯০(নব্বই) বছর বয়সেও গান করতে পারছে এবং সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। মান্না দে গানই আমার জীবন। সা-রে-গা-মা-পা-ধা-নি-সা আমি শুনতে শুনতে নিজেই শিখেছিলাম। ১৯১৯ সালে ২০ জুলাই, নিউজিল্যান্ডের অকল্যান্ডে, পর্বতারোহী ও এভারেষ্ট বিজয়ী স্যার এডমন্ড হিলারির জন্ম, মৃত্যু-১১-০১-২০০৮ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে অকল্যান্ডের একটি হাসপাতালে। তাঁর নামে নিউজিল্যান্ডের সর্বোচ্চ চূড়া এডমুন্ড হিলারির নামে করার প্রস্তাব। ১৯১৯ সালে কলকাতায় ইহুদি পরিবারে জেনারেল জ্যাক জ্যাকবের জন্ম। তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯৪২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়েছেন মধ্যপ্রাচ্যে, মিয়ানমারের পরে সুমাত্রায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে ভারতীয় বাহিনীর ঢাকা অভিযানের নেতৃত্বে দেন, তাঁর পরিকল্পনাতেই পাকিস্তান সেনবাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণ সম্ভব হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানটি ছিল কার্যত জ্যাকবের নিজস্ব উদ্ভাবন। জেনারেল জ্যাকব তাঁর অবস্থান স্পষ্ট করতে নিয়াজির আত্মসমর্পেণর দলিল থেকেও উদ্ধৃতি দেন। নিয়াজি সেখানে বলেন, জ্যাকবই তাঁকে ব্ল্যাকমেইল করে ১৬ ডিসেম্বর, ১৯৭১ আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন। ১৯৭১ সালের যুদ্ধের বিষয়ে পাকিস্তানিরা তাদের ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণায় বিষ্ময়করভাবে ভারতীয় বিজয়ের জন্য কৃতিত্ব নির্দিষ্টভাবে ''মেজর জেনারেল জ্যাকব''কেই দিয়েছে। ৩১ জুলাই ১৯৭৮ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। ইহুদিদের প্রতি পাকিস্তানের কোনো প্রেম নেই। পাকিস্তানিরা জানত, আমি একজন ইহুদি। ১৯১৯ সালের ১১ অক্টোবর, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্ম, শহীদঃ ২১-০২-১৯৫২ তারিখ। ১৯১৯ সালের ২৫ ডিসেম্বর, লক্ষ্নৌ শহরের এক রক্ষণশীল শিয়া মুসলিম পরিবারে নওশাদ আলীর জন্ম, উপমহাদেশের সংগীতের কিংবদন্তি নওশাদ আলীর মৃত্যুঃ ০৫-০৫-২০০৬ তারিখ। ১৯২০ সালের ১৯ জানুয়ারি, বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যুঃ ১৯-০১-১৯৯২ তারিখ। ১৯২০ সালের ১৪ ফেব্রুয়ারি, উপমহাদেশের সঙ্গীতজ্ঞ, বাংলাদেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পন্ডিত বারীণ মজুমদার পাবনা শহরের রাধানগর অঞ্চলের বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যুঃ ০৩-১০-২০০১ তারিখ।

১৯২০ সালের ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, মৃত্যুঃ ১৫-০৮-১৯৭৫ তারিখ। ১৯২০ সালের ৭ এপ্রিল, ভারতের রাজস্থানের উদয়পুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে যাঁরা বিশ্বব্যাপী পরিচিত করেছেন, তাঁদের মধ্যে রবিশংকর অন্যতম, জগদ্বিখ্যাত সেতারবাদক রবিশংকরের (আসল নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী) জন্ম, মৃত্যু-১১-১২-২০১২ তারিখ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩০ সালে মাত্র ১০ বছর বয়সে আমি আমার বড় ভাই নৃত্যশিল্পী উদয়শংকরের সঙ্গে প্যারিস গিয়েছিলাম। ১৯২০ সালের ১৬ জুন, ফরিদপুর জেলায় বাংলা গানের ভারতীয় বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম, কলকাতায় মৃত্যুঃ ২৬-০৯-১৯৮৯ তারিখ। ১৯২০ সালের ২৮ জুন, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছেদন্দি গ্রামে ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি প্রিন্সিপাল আবুল কাশেমের জন্ম, মৃত্যুঃ ১১-০৩-১৯৯১ তারিখ। ১৯২০ সালের ২৬ আগষ্ট, মুন্সীগঞ্জ শহরে এ যুগের সেরা কৌতুকশিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কলকাতা শহরে মৃত্যু-০৪-০৩-১৯৮৩ তারিখ। ১৯২০ সালে নরসিংদীর বালিয়া গ্রামে ভারতীয় কমিউনিষ্ট পার্টির সদস্য সোমেন চন্দের জন্ম, ঢাকার রাজপথে তাকে অত্যন্ত নিষ্ঠুর ও পৈশাচিকভাবে খুন করা হয়-০৮-০৩-১৯৪২ তারিখ। ১৯২০ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল সুহার্তোর জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৮ তারিখ। তিনি ইন্দোনেশিয়ায় ১৯৬৫ সাল থেকে ক্ষমতা দখল করে এবং ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জেনারেল সুহার্তো ও তাঁর সেনাবাহিনী ৩২ বছর যাবত একটি লুটপাটের রাজত্ব চালিয়েছে। ১৯২০ সালের ২৩ ডিসেম্বর, যশোর জেলার সদর থানার খড়কিতে কমিউনিষ্ট নেতা আবদুল হকের জন্ম, মৃত্যু-২২-১২-১৯৯৫ তারিখ। ১৯২১ সালের ২ মে, বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিত রায় (মানিক) কলকাতায় জন্মগ্রহণ করেন, তিনি ১৯৯২ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। ১৯৫৫ সালে তিনি নির্মাণ করেছিলেন অবিস্মরণীয় চলচ্চিত্র 'পথের পাঁচালি'। ১৯৫৫ সালে নিউইয়র্কে 'পথের পাঁচালি' প্রথম প্রদর্শিত হয়। এর কয়েক মাস পর এটি কলকাতায় মুক্তি পায়। ১৯৫৬ সালে সিনেমাটি কান চলচ্চিত্র ঊৎসবে বেস্ট হিউমেন ডকুমেন্টারীর পুরস্কার পায়। এটা বাংলার সমাজ ও গ্রামীণ জীবনকে খুবই হৃদয়গ্রাহীভাবে ফুটিয়ে তোলেন। ১৯২১ সালের ২ ডিসেম্বর, খ্যাতিমান শিল্পী পটুয়া কামরুল হাসানের জন্ম, মৃত্যুঃ ০২-০২-১৯৮৮ তারিখ। ১৯২২ সালের ২ জানুয়ারি, নোয়াখালী জেলায় রাজনীতিবিদ কমরেড মোহাম্মদ তোয়াহার জন্ম, মৃত্যু-২৯-১১-১৯৮৭ তারিখ। ১৯২২ সালের ১৭ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে কিংবদন্তি সরোদশিল্পী (আকবর আলী আকবর খাঁ) ওস্তাদ আলী আকবর খাঁ'র জন্ম, মৃত্যু-১৯-০৬-২০০৯ তারিখ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে নিজের প্রতিষ্ঠিত সংগীত কেন্দ্রে মারা যান। ১৯২২ সালের ১৪ এপ্রিল, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বর্ধিঞ্চু গ্রাম এলাহাবাদে অধ্যাপক মোজাফফর আহমদের জন্ম। ১৯৬৭ সালে তিনি ন্যাপ সভাপতি হন। ১৯২২ সালের ৭ নভেম্বর, ঢাকা শহরের লক্ষীবাজারস্থ বিখ্যাত দ্বীনি পরিবার শাহ সাহেব বাড়ী মাতুলালয়ে অধ্যাপক গোলাম আযম জন্মগ্রহণ করেন। ১৯২২ সালে বিখ্যাত অভিনেতা দীলিপ কুমারের জন্ম। (আসল নাম ইউসুফ খাঁন)। দিলীপ কুমার ১৯৪৪ সালে জোয়ার ভাটা চলচ্চিত্রের মাধ্যমে এ সুপুরুষ নায়কের যাত্রা শুরু। ১৯২৩ সালের ১৪ মে, বাংলাদেশের ফরিদপুর জেলা শহরে নন্দিত চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের জন্ম। ০২-০২-২০০৫ তারিখ নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য ভারতের ৫১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রেসিডেন্ট এ. পি. জে. আবদুল কালাম মৃণাল সেনের কাছে দাদা সাহেব ফালকে সম্মাননা হস্তান্তর করেন। ১৯২৩ সালের ২৩ মে, বরিশাল জেলার সিদ্ধকাঠি গ্রামে আজকের দুনিয়ায় ইতিহাস সুষ্টিকারী ইতিহাসবিদ, ইতিহাসের দার্শিনক রণজিৎ গুহের জন্ম। ১৯৪৭ সালে দেশভাগের কারণে তিনি ভারতে চলে যায়। রণজিৎ গুহকে মার্কসবাদী ধারা ইতিহাসবিদ ধরা হয়। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ফুসফুসে ক্যান্সার নিয়ে হয়তোবা মৃত্যুর দিকেই যাচ্ছেন বাংলার এ কৃতী সন্তান। মরার আগে আরও পাঁচ বছর বাঁচতে চান, যাতে বাংলায় আরও লিখতে পারেন, যাতে একবারের জন্য হলেও তাঁর জন্মভূমি বরিশালের নদীতে কয়েক মাস ঘুরে বেড়াতে পারেন। রণজিৎ গুহকে প্রাচ্যের তত্ত্ববিদ বললে বাড়িয়ে বলা হয় না। তিনি ভারতবর্ষের ইতিহাসকে, ভারতবর্ষ তথা বংলার কৃষককে নূতন আলোয় দেখাতে পেরেছেন। তাঁকে তাঁর অনুপস্থিতে ঢাকা বিশ্ববিদ্যায় ২০০৯ সালের ১২ ডিসেম্বর, ৪৫তম কনভোকেশনে এ ক্ষণজন্মা পন্ডিতকে 'ডক্টর অব লিটারেচার' উপাধি দিয়ে সম্মানিত করেছে।