১৯২২ সালে বাংলা সাহিত্যের একজন অন্যতম দিকপাল সৈয়দ ওয়ালীউল্লাহ'র জন্ম, মৃত্যু-১০-১০-১৯৭১ তারিখ।
১৯২২ সালে পশ্চিমবাঙলায় সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৩-১২-১৯৯২ তারিখ।
১৯২২ সালের ১৯ ডিসেম্বর, গণসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯৯৫ তারিখ।
১৯২৩ সালের ৯ জানুয়ারি, প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন।
১৯২৩ সালে কলকাতায় ইহুদি পরিবারে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব-ফারজ-রাফায়েল জ্যাকবের(জে.এফ.আর.জ্যাকব) জন্ম, ১৩-০১-২০১৬ তারিখ বুধবার সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে তিনি মারা গেছেন। জ্যাকবের পূর্ব পুরুষেরা বাগদাদ থেকে এসেছিলেন কলকাতায়। তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯৪২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়েছেন মধ্যপ্রাচ্যে, মিয়ানমারের পরে সুমাত্রায়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে ভারতীয় বাহিনীর ঢাকা অভিযানের নেতৃত্বে দেন, তাঁর পরিকল্পনাতেই পাকিস্তান সেনবাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণ সম্ভব হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানটি ছিল কার্যত জ্যাকবের নিজস্ব উদ্ভাবন। জেনারেল জ্যাকব তাঁর অবস্থান স্পষ্ট করতে নিয়াজির আত্মসমর্পেণর দলিল থেকেও উদ্ধৃতি দেন। নিয়াজি সেখানে বলেন, জ্যাকবই তাঁকে বস্ন্যাকমেইল করে ১৬ ডিসেম্বর, ১৯৭১ আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন। ১৯৭১ সালের যুদ্ধের বিষয়ে পাকিস্তানিরা তাঁদের ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণায় বিষ্ময়করভাবে ভারতীয় বিজয়ের জন্য কৃতিত্ব নির্দিষ্টভাবে ''লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব''কেই দিয়েছে। ৩১ জুলাই ১৯৭৮ সালে তিনি ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন। ইহুদিদের প্রতি পাকিস্তানের কোনো প্রেম নেই। পাকিস্তানিরা জানত, আমি একজন ইহুদি।
১৯২৩ সালের ১৪ মে, বাংলাদেশের ফরিদপুর জেলা শহরে নন্দিত চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের জন্ম। শৈশব ও কৈশোর কেটেছে ফরিদপুরেই। তিনি ১৯৪৩ সালে চলে আসেন কলকাতায়। ০২-০২-২০০৫ তারিখ নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য ভারতের ৫১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রেসিডেন্ট এ. পি. জে. আবদুল কালাম মৃণাল সেনের কাছে দাদা সাহেব ফালকে সম্মাননা হস্তান্তর করেন এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
১৯২৩ সালে পাকিস্তানের শিয়ালকোটে প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ায়ের জন্ম। দেশ বিভাগের সময় তাঁকে ভারতে চলে আসতে হয়। দেশ ভাগ একটি ভুল সিদ্ধান্ত ছিল।
১৯২৩ সালের জুলাই মাসে, রাজনৈতিক দল সর্বভারতীয় ফরোয়ার্ড বস্নকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক ঘোষের জন্ম। অশোক ঘোষ রাজ্য শাখার সম্পাদক পদে আসীস হন ১৯৪৮ সালে। গত শনিবার ১১-০১-২০১৪ তারিখ লিমকা বুক অব রেকর্ডেসর পক্ষ থেকে ফরোয়ার্ড বস্নক রাজ্য দপ্তরে পোঁছানো হয় ৬৫ বছর রাজ্য সম্পাদক থেকে রেকর্ড বইয়ে অশোক ঘোষের প্রশংসাপত্র। অশোক বলেন, এ বছর লোকসভা নির্বাচনের (২০১৪ সালের) পরেই তিনি ছেড়ে দেবেন এ পদ। ভারতে কোনো রাজ্যে কোনো নেতার আজ পর্যন্ত এ রকম দীর্ঘিদন দলীয় শীর্ষ পদে বহাল থাকার নজীর নেই।
১৯২৩ সালের ১ সেপ্টেম্বর, ভারতের অবিভক্ত মধ্য প্রদেশের রায়পুরে নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব নাট্যকার-পরিচালক হাবিব তানভিরের জন্ম, মৃত্যু-০৮-০৬-২০০৯ তারিখ
১৯২৩ সালের ২৬ সেপ্টেম্বর, তৎকালীন গুরুদাসপুরে (বর্তমান পাকিস্তানের নারোওয়াল জেলায়) বলিউডের সবচেয়ে রঙ্গীন বুড়ো দেব আনন্দের জন্ম, মৃত্যু-লন্ডনে হার্টএটাকে মারা গেছেন ০৩-১২-২০১১ তারিখ এবং চিরসবুজের চিরপ্রস্থান। ১৯৪৬ সালে তাঁর প্রথম ছবি 'হাম এক হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ১৯৪৭ সালে এ 'জিদ্দি' সিনেমা মুক্তিলাভের পর তিনি সুপারস্টার খ্যাতি অর্জন করেন। ১৯৪৬ সাল থেকে দেব আনন্দ মুম্বাইয়ে বসবাস ও সিনেমা করেন-তাই ৬২ বছর নিয়ে বই লিখলেন। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর, ৮৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী মনমহোন সিং বইটি বিমুক্ত করেন। (তাঁর বাবা পিশেরি লাল আনন্দ অবিভক্ত ভারতের এক স্বনামধন্য আইনজীবী ছিলেন)।
১৯২৩ সালের ২৩ অক্টোবর, ভারতের রাজস্থানে সাবেক উপরাষ্ট্রপতি ভৈরোঁ সিং শেখাওয়াতের জন্ম, মৃত্যু-১৩-০৫-২০১০ তারিখ। ২০০২ সালে ভারতের ১১তম উপরাষ্ট্রপতি ছিলেন।
১৯২৪ সালের ১০ ফেব্রুয়ারি, কলকাতায় খ্যাতিমান ভূতত্তবিদ ড. ফাইয়াজ হোসেন খানের জন্ম, মৃত্যু-০৩-০৯-১৯৯১ তারিখ। তাঁর গবেষণাকর্মই ছিল বাংলাদেশ সম্পর্কিত।
১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর, পশ্চিমবাংলায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সূচিত্রা মিত্রের জন্ম, মৃত্যু-০৩-০১-২০১০ তারিখ।
১৯২৪ সালের ২ অক্টোবর, কলকাতায় বিশিষ্ট চলচ্চিত্রকার তপন সিংহের জন্ম, মৃত্যু-১৫-০১-২০০৯ তারিখ। দাদাসাহেব ফালকে পুরস্কারসহ ১৯টি রাষ্ট্রীয় ও বহু জাতীয় পুরস্কার।
১৯২৪ সালের ১২ অক্টোবর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় সোনামুখিতে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের (মোহরদি) জন্ম, মৃত্যু-০৫-০৪-২০০০ তারিখ।
১৯২৪ সালের ২৪ ডিসেম্বর, পূর্ব পাঞ্জাবের অমৃতসরের কাছে কোটলা সুলতান সিংয়ে শিল্পী সুরকার মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেন, মুম্বাইয়ে মৃত্যু-৩১-০৭-১৯৮০ তারিখ। এ জন্যই তিনি যখন মারা যান মুম্বাইয়ে সর্বকালের সবচেয়ে বড় শোক মিছিল হয়েছিল।
১৯২৪ সালের ২৫ ডিসেম্বর, ভারতের গোয়ালিয়রে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্ম।
১৯২৪ সালে ভারতের পশ্চিমবাংলায় প্রখ্যাত কবি-সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম।
১৯২৪ সালে হিন্দি ছায়াছবির সুরকার ওপি নাইয়ারের জন্ম, মুম্বাইয়ে মৃত্যু-২৮-০১-২০০৭।
১৯২৫ সালের ৪ মার্চ, চিত্রী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।
১৯২৫ সালে ভারতের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও পারমানবিক কর্মসূচীর জনক রাজা রামান্নার জন্ম, মৃত্যু-২৪-০৯-২০০৪ তারিখ।
১৯২৫ সালের ৯ জুলাই, ভারতের বেঙ্গালুরুতে নায়ক ও সফল চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের জন্ম, মৃত্যু-১৯৬৪ সালের ১০ অক্টোবর, মুম্বাইয়ে।
১৯২৫ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাগনি এবং ইংরেজী ভাষার লেখক নয়নতারা সেহগালের জন্ম। ভারতের মর্যাদাপূর্ণ সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন ১৯৮৬ সালে। ভারতের বৈচির্তেযর ওপর 'বিদ্বেষপূর্ণ আক্রমণ' ও একে সুরক্ষা দিতে সরকারের 'ব্যর্থতার' প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন লেখক। এ পুরস্কার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় নয়নতারা গরুর মাংস খাওয়ার গুজবের জেরে সম্প্রতি এক মুসলিমকে পিটিয়ে হত্যা এবং যুক্তিবাদী এম এম কালবুর্গি, নরেন্দ্র দাভোলকার ও গোবিন্দ পানসারের নিহত হওয়ার কথা উল্লেখ করেন।
১৯২৫ সালে ভারতের শিলংয়ে স্কটিশ বিজ্ঞানী জন শেফার্ড-ব্যারনের জন্ম, মৃত্যু-১৫-০৫-২০১০ তারিখ চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে যুক্তরাজ্যের ইনভারনেস শহরের একটি হাসপাতালে। তিনি এটিএমের উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন অটোমেটেড টেলর মেশিন (এটিএম)-এর উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন মারা গেছেন। ব্যাংকিং খাতে টাকা-পয়সা তোলার ক্ষেত্রে এটিএমের ধারণা প্রথম জন শেফার্ড-ব্যারনের ভাবনাতেই আসে। তিনি ইউনিভার্সিিট অব এডিনবার্গ ও ইউনিভার্সিিট অব ক্যামব্রিজ থেকে শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৭ সালে লন্ডনে প্রথম এটিএম বসানো হয়। জনপ্রিয় টিভি অনুষ্ঠানে 'অন দি বাসেস' থেকে প্রচারের আলোয় আসা অভিনেতা রেগ ভার্নি ছিলেন প্রথম ব্যক্তি, যিনি সেই এটিএম থেকে টাকা তুলেছিলেন। পিটিআই।
১৯২৫ সালে বাদল সরকারের জন্ম, মৃত্যু-কলকাতায় নিজ বাসভবনে ১৩-০৫-২০১১ তারিখ।
১৯২৫ সালে ভারতের অন্ধপ্রদেশ রাজ্যে ভারতের প্রভাবশালী আধ্যাতিক গুরু সত্য সাঁই বাবার জন্ম, মৃত্যু-২৪-০৪-২০১১ তারিখ নিজ শহরে।
১৯২৫ সালের ২৪ সেপ্টেম্বর, কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগের মৃত্যু।
১৯২৬ সালের ১৪ জানুয়ারি, বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকায়। লেখার পাশাপাশি দলিত ও আদিবাসী জনজাতিগুলোর কাছে গিয়ে তাদের নিয়ে কাজ করে তিনি একজন প্রতিবাদী লড়াকু কণ্ঠস্বর হিসেবে খ্যাতিমান হয়ে উঠেছেন।
১৯২৬ সালের ১৬ আগষ্ট, বিপস্নবী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কলকাতার ৪২ নং মহিম হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন; মৃত্যু-১৩-০৫-১৯৪৭ তারিখ কলকাতা শহরে। ফরিদপুর জেলায় বাবার বাড়ি।
১৯২৭ সালের ২৩ জানুয়ারি, ভারতের পুনায় হিন্দু উগ্রবাদী নেতা ও ডানপন্থী শিবসেনা দলের প্রতিষ্ঠাতা প্রধান বাল থ্যাকরের জন্ম, মৃত্যু-১৭-১১-২০১২ তারিখ স্থানীয় সময় বেলা তিনটা ৩৩ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (বাল ঠাকরে কার্টুিনস্ট থেকে মারাঠা সম্রাট)।
১৯২৬ সালের ১ মার্চ, তামিলনাড়ুর ছোট্ট একটি গ্রাম রামানাধাপুরামে মুম্বাইয়ের ডন নামে খ্যাত হাজি মাস্তানের জন্ম, মৃত্যু-১৯৯৪ সালে। মরার আগে সমাজসেবা করে নিজের পাপমোচনের চেষ্টা চালান তিনি। তাঁর বাবা হায়দার মির্জা ছিলেন একজন কৃষক। সেইসব মাফিয়া ডন সন্ত্রাসের আশ্রয়দাতা অথবা সন্ত্রাসীদের নেতাকেই মাফিয়া বা গডফাদার বলা হয়।
১৯২৬ সালের ২ মার্চ, বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেন নাট্য ব্যক্তিত্ব কুমার রায়, মৃত্যু-২৮-০২-২০১০ তারিখ। ১৯৪৯ সালে কলকাতায় বিখ্যাত থিয়েটার বহুরুপিতে যোগদানের মধ্যদিয়ে তাঁর নাট্যজীবনের শুরু।
১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর, বাংলা ভাষার চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক অরুণ কুমার চট্টোপাধ্যায় (উত্তম কুমারের) জন্ম, মৃত্যু-২৪-০৭-১৯৮০ তারিখ।
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সুরকার ড. ভূপেন হাজারিকার জন্ম, শনিবার স্থানীয় সময় বিকেল চারটা ৩৭ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে এই মানবদরদি শিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন-০৫-১১-২০১১ তারিখ। 'যাযাবরের' চিরপ্রস্থান। তিনি আসামী, বাংলা ও হিন্দি ভাষায় গান করতেন।
১৯২৬ সালের ৬ নভেম্বর, বাংলাদেশের কুস্টিয়ায় অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্ম, ০৫-০১-২০১৩ তারিখ শনিবার ১২টার দিকে তিনি দক্ষিণ কলকাতার একটি নাসিং হোমে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। স্কুলের পড়াশুনা শেষ করেন সেখানেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মধ্য দিয়ে তাঁর শিক্ষাজীবন শেষ হয়। ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপধ্যায়ের ছবি দেবদূত দিয়ে চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ।
১৯২৭ সালের ১ জুলাই, উত্তরপ্রদেশের বালিয়া জেলার ইব্রাহিমপুরের দরিদ্র কৃষক ঠাকুর সদানন্দ সিংহের পুত্র ভারতের সাবেক প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জন্ম, দিল্লীতে মৃত্যু-০৮-০৭-২০০৭ তারিখ।
১৯২৭ সালে পশ্চিমবঙ্গের দার্জিিলংয়ে প্রবীণ নকশালবাড়ী নেতা কানু সান্যালের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০১০ তারিখ। ১৯৫০ সালে তিনি ভারতের কমিউনিষ্ট পার্টিেত যোগদান করেন। রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা সমর্থন করেননি কানু সান্যাল।
১৯২৭ সালে কবি রাজলক্ষী দেবীর জন্ম।
১৯২৭ সালে করাচীর পার্সি কলোনীতে ভারতীয় বিজেপি সভাপতি এল. কে. আদভানি জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালে ভারতে স্থানান্তরিত হওয়া নাগাদ তিনি সেখানে বসবাস করেন। আদভানি (০৫-০৬-২০০৫) তাঁর পৈত্রিক বাসভবনে গিয়ে সাংবাদিকদের বলেন, ৫৮ বছর পর আমি এখানে আসতে পেরে আবেগে আপস্নুত হয়ে পড়েছি। ভারতে যাওয়ার আগে আমাদের পালং ও আলমারি যেমন ছিল এখনও সেগুলো ভাল অবস্থায় রয়েছে। তিনি বলেন, 'আমি এখানে আমার শৈশবের একটি বিরাট অংশ কাটিয়েছি। আদভানির পৈত্রিক বাড়িটি ছিল দোতালা। বর্তমানে এটি পাঁচ তলা করা হয়েছে। এ বাড়ির বর্তমান মালিক হলেন ইউসুফ জিবানি। ইউসুফ জিবানি আদভানিকে অভ্যর্থনা জানান।
১৯২৭ সালে বলিউডের জনপ্রিয় কৌতকাভিনেতা জনি ওয়াকার (আসল নাম বদরুদ্দিন কাজী)'র জন্ম, মৃত্যু-২৯-০৭-২০০৩ তারিখ।
১৯২৭ সালে ভারতের পশ্চিম বাংলার মালদহে ভারতের প্রবীণ কংগ্রেস নেতা এবং সাবেক মন্ত্রী এ. বি. এ. গনি খান চৌধুরীর জন্ম, মৃত্যু-১৪-০৪-২০০৬ তারিখ কলকাতার নার্সিংহোমে।
১৯২৭ সালের ১২ নভেম্বর, পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্ম।
১৯২৭ সালে ভারতের প্রখ্যাত নাট্যকার বিজয় টেন্ডুলকারের জন্ম, মৃত্যু-১৯-০৫-২০০৮ তারিখ।
১৯২৮ সালে ভারতের বাঙ্গালোরের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজকুমারের জন্ম, মৃত্যু-১২-০৪-২০০৬ তারিখ।
১৯২৮ সালে গান্ধীবাদী প্রখ্যাত রাজনীতিক নির্মলা দেশপান্ডের জন্ম, মৃত্যু-০১-০৫-২০০৮ তারিখ। নির্মলা দেশপান্ডে ছিলেন অবিবাহিত। মহাত্মা গান্ধীর আদর্শের অনুসারী ও রাজ্যসভার সদস্য।
১৯২৮ সালে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা দারা সিং-এর জন্ম, মৃত্যু-১২-০৭-২০১২ তারিখ বৃহস্পতিবার মুম্বাইয়ে। ১৯৬০ সালে অভিনেতা দারা সিং বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেন। তিনি ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের পার্লােমন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।
১৯২৯ সালের ১৪ জানুয়ারি, সঙ্গীত শিল্পী ও সুরকার শ্যামল মিত্রের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯২৯ সালের ২৯ মার্চ, কলকাতায় কিংবদন্তী নাট্যকার, অভিনেতা ও নির্দেশক উৎপল দত্তের জন্ম, মৃত্যু-১৯-০৮-১৯৯৩ তারিখ কলকাতায়। তাঁদের পূর্ব-পুরুষের পিতৃভূমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন গৌতম পাড়া গ্রামের দত্ত পরিবারে। থিয়েটার এবং সিনেমা দুটো মাধ্যমেই তিনি বিচরণ করেছেন দাপটের সঙ্গে। শুরুটা মঞ্চ দিয়েই। ''লিটল থিয়েটার গ্রুপ''।
১৯২৯ সালের ১ জুন, ভারতের পশ্চিম বাংলার কলকাতা শহরে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী, চলচিত্র তারকা ও হিন্দি সিনেমার নায়িকা নার্গিেসর (তাঁর আসল নাম ফাতিমা রশিদ) জন্ম, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ-১৯৮১ সালের ৩ মে। তিনি মাত্র ছয় বছর বয়সে ১৯৩৫ সালে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্তের নানি, অর্থাৎ অভিনেত্রী নার্গিেসর মা জদ্দন বাইয়ের কন্ঠে রেকর্ডকৃত উচ্চাঙ্গসংগীত শিল্পী ছিলেন তিনি।
১৯২৯ সালের ৬ জুন, বর্তমান পাকিস্তানের খুর্দ গ্রামে বলিউডের বিশিষ্ট অভিনেতা, চলচ্চিত্রকার ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুনীল দত্তের জন্ম, মৃত্যু-২৫-০৫-২০০৫ তারিখ। ১৯৬০-এর দশকে সুনীল দত্ত ও নার্গিস সমাজক্যাণমূলক কাজে জড়িয়ে পড়েন। ১৯৮৪ সালে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং জাতীয় সংসদ সদস্য নির্বািচত হন। ১৯৮৬ সালে প্রিয়তমা স্ত্রী নার্গিেসর মৃত্যুতে মানসিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়লেও তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কাজে বেশী করে জড়িত হয়ে পড়েন। ১৯৯২-৯৩ সালে হিন্দু-মুসলমান দাঙ্গার পর তিনি বোম্বাইয়ে শান্তির আকুল আবেদন জানিয়ে অনশন ধর্মঘট করেছিলেন এবং দাঙ্গার প্রতিবাদ জানিয়ে লোকসভার আসন থেকে পদত্যাগ করেছিলেন। ক্যান্সার রোগীদের চিকিৎসা সুবিধা সৃষ্টিতে তার অক্লান্ত প্রচেষ্টা তাকে স্মরণীয় করে রাখবে।
১৯২৯ সালের ৪ আগষ্ট, সংগীতশিল্পী, অভিনেতা, চলচ্চিত্রকার, নায়ক ও পরিচালক কিশোর কুমারের জন্ম; মৃত্যু-১৩-১০-১৯৮৭ তারিখ।
১৯২৯ সালে লাহোরে জন্মগ্রহণকারী ভারতের চল্লিশ ও পঞ্চাশ দশকের চলচ্চিত্রের কিংবদন্তীর নায়িকা সুরাইয়া, ৩১-০১-২০০৪ তারিখে বোম্বাইয়ে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৪১ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৬৩ সালে তিনি জীবনের সর্বেশষ ছবিতে অভিনয় করেন।