১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর, বরিশালে মেধামী পদার্থিবজ্ঞানী অমল কুমার রায়চৌধুরীর জন্ম, কলকাতা শহরে মৃত্যু- ১৮-০৬-২০০৫ তারিখ।
১৯২৩ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের গহিরায় বিজ্ঞানী অধ্যাপক কামালউদ্দিন আহমেদের জন্ম, মারা গেছেন-।
১৯২৩ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আগড়া উলনপাড়ায় মাতুলালয়ে ভাষাসৈনিক ইঞ্জিনিয়ার আজিজুর রহমানের জন্ম, চট্টগ্রামের মাউন্ট হাসপাতালে মৃত্যু-২১-১২-২০১১ তারিখ।
১৯২৩ সালের ১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রূপসদী-খানেপাড়াতে সমাজসেবক ও সংস্কৃতিমনা বাবু চিত্তরঞ্জন রায়ের জন্ম, পরলোগমণ-২৬-০৩-২০০৭ তারিখ।
১৯২৩ সালে ভারতীয় বাঙ্গালী গায়িকা উৎপলা সেনের ঢাকায় জন্ম, কলকাতায় মৃত্যু-২০০৫ সালে।
১৯২৩ সালের ২৫ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতীয়া রঘুনাথপুর গ্রামে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খানের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯২৩ সালের ২৫ ডিসেম্বর, মুর্শিদাবাদ জেলার কৃঞ্চনগরের সুন্দরপুর গ্রামে বাংলাদেশের স্থাপত্যের এক মহান কবি, আধুনিক স্থাপত্যশিল্পের পথিকৃৎ ও স্থাপনাশিল্পের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট স্থপতি মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলামের জন্ম, পথিকৃতের মৃত্যু-শনিবার দিবাগত রাত ১২টা ছয় মিনিটে ১৫-০৭-২০১২ তারিখ।
১৯২৩ সালে (বাংলা ১৩৩০ সন) বিক্রমপুরের নয়না গ্রামে জাতীয়তাবাদী কংগ্রেসী ডাক্তার যোগেশ চন্দ্র মজুমদারের পরিবারে জ্যোৎস্না নিয়োগীর জন্ম, মৃত্যু-২৭-০১-১৯৯০ তারিখ। তেভাগা, টঙ্ক আন্দোলন দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে গ্রামেগঞ্জে মেয়েদের সংগঠিত করতো।
১৯২৩ সালে ঢাকা শহরের লালবাগ থানায় সাবেক ওয়ার্ড কমিশনার ও কিংবদন্তী ঢাকা বইয়ের লেখক শিশু সংগঠক নাজির হোসেনের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৯৬ তারিখ।
১৯২৩ সালে ভারতের ভূপাল রাজ্যে প্রগতিশীল চিন্তার ধারক কল্যাণী রায়চৌধুরী ওরফে ভাষাসৈনিক মমতাজ বেগমের জন্ম, মৃত্যু-৩০-০৩-১৯৬৭ তারিখ। ১৯৩৮ সালে কলকাতা থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করেন। ১৯৪০ সালে ইন্টারমেডিয়েট এবং ১৯৪২ সালে কলকাতার বেথুন কলেজ থেকে বি. এ. পাস করেন। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড এবং ১৯৬৪ সালে এমএড পাস করেন। ১৯৫২ সালে নারায়নগঞ্জ মর্গান হাইস্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাহিত্যিক প্রমথনাথ বিশির বোনের মেয়ে তাঁর পূর্বপুরুষরা ছিল রাজশাহীর জমিদার। কল্যাণী রায় চৌধুরী (ডাক নাম মিনু) রক্ষণশীলতার শৃঙ্খল ভেঙে ভালোবেসে বিয়ে করেন কলাকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র গোপালগঞ্জের কাশিয়ানীর আব্দুল মান্নাফকে। কল্যাণী রায় চৌধুরী ওরফে মমতাজ বেগম ছিলেন উচ্চশিক্ষিত বি. এ. বিএড. এমএড. পাস। ধর্মান্তরিত হয়ে কল্যাণী রায়চৌধুরী নাম গ্রহণ করেন মমতাজ বেগম।
১৯২৪ সালের ৩০ জানুয়ারি, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে শিক্ষাবিদ, বিশিষ্ট কবি ও সমালোচক ড. সৈয়দ আলী আশরাফের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৯৮ তারিখ।
১৯২৪ সালের ১ ফেব্রুয়ারি, পটুয়াখালী জেলার অন্তর্গত লোহালিয়া গ্রামে চা-বিজ্ঞানী ড. কে. এ. হাসানের জন্ম, মৃত্যু-১৪-০৩-১৯৮৪ তারিখ।
১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি, সিলেট শহরে বিপস্নবী হেনা দাসের জন্ম, মৃত্যু-২০-০৭-২০০৯ তারিখ। তিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র বিপস্নবী আন্দোলনে প্রভাবিত হন।
১৯২৪ সালের ১১ এপ্রিল, কিশোরগঞ্জ জেলায় বিশিষ্ট ভাষসৈনিক, শিক্ষাবিদ, কলামিষ্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিকের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্ম, মৃত্যু-২০১০ সালে।
১৯২৪ সালের ১৩ এপ্রিল, নোয়াখালীর জামালপুর গ্রামে প্রবাসী লেখক, সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের পতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি আবদুল মতিনের জন্ম, মৃত্যু-মঙ্গলবার রাত ১২-০২-২০১৩ তারিখ ৮টার সময় লন্ডনের টুটিংয়ের সেন্ট জর্জেস হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ১৯৬০ সালে লন্ডনে চলে যান এই সাংবাদিক। তাঁর বন্ধু সহকর্মী তাসাদ্দক আহমদের জার্মান স্ত্রীর এক বান্ধবীর সঙ্গে বিয়ে হয় তাঁর। তখন থেকে লন্ডনে স্থায়ীভাবে বসবাস ছিল তাঁর। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে মরহুম আবদুল মতিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে গভীর সমবেদনা জানান।
১৯২৪ সালের ৮ মে, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ী মহকুমার খয়রাদিহি গ্রামে শিল্পী কলিম শরাফীর জন্ম, মৃত্যু-০২-১১-২০১০ তারিখ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বেলা ১১টা ৫৫ মিনিটে। ১৯৫০ সালে ঢাকায় চলে এসেছিলেন কলিম শরাফী।
১৯২৪ সালের ২৩ মে, কবি সানাউল হকের জন্ম, মৃত্যু-০৪-০৫-১৯৯৩ তারিখ।
১৯২৪ সালের ২৬ জুন, রাজশাহীতে আইনজীবি ও আওয়ামী রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক এবং জাতীয় ৪ নেতার অন্যতম, শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামানের জন্ম, ঢাকা জেলে মৃত্যু-০৩-১১-১৯৭৫ তারিখ।
১৯২৪ সালের ৯ জুলাই, দেশের প্রথিতযশা রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার জন্ম, মৃত্যু-১১-০৭-১৯৭৯ তারিখ।
১৯২৪ সালের ১৫ জুলাই, নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাঙ্গান গ্রামে মরমি গানের ধারাকে সমৃদ্ধ করেছেন কবি সাবির আহমেদ চৌধুরীর জন্ম।
১৯২৪ সালের ২৫ জুলাই, ফরিদপুরে বিচারপতি কে. এম. সোবহানের জন্ম, মৃত্যু-৩১-১২-২০০৭ তারিখ।
১৯২৪ সালের ২১ সেপ্টেম্বর, ফরিদপুর জেলায় বাংলাদেশের অগ্রগণ্য জাতীয় অধ্যাপক ড. এ. এফ. সালাহউদ্দীন আহমদের জন্ম, মৃত্যু-১৯-১০-২০১৪ তারিখ। তিনি ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৪৮ সালে জগন্নাথ কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৫৩ সালে একই বিষয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিিট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে যোগদান করেন। ১৯৬১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে তিনি চলে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে ১৯৭৮ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মননশীল অনেক গ্রন্থের রচয়িতা অধ্যাপক সালাহউদ্দীন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে অবসর গ্রহণ করেন। সালাহউদ্দীন আহমদ ৯০তম জন্মবার্ষিকীতে বলেছেন, "আমি আমৃত্যু শিখতে চাই"। তাঁর আসল বয়স পার হয়েছে ৯৩ বছর বয়স।
১৯২৪ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলার কান্দিপাড়া গ্রামে আওয়ামী রাজনীতিবিদ ও মন্ত্রী কোরবান আলীর জন্ম, মৃত্যু-২৩-০৭-১৯৯০ তারিখ।
১৯২৪ সালে চট্টগ্রামের মিরসরাই গ্রামে প্রবীণ সাংবাদিক, ভাষাসৈনিক এ. টি. এম. শামসুদ্দীনের জন্ম, মৃত্যু-০৯-০৬-২০০৯ তারিখ।
১৯২৪ সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সাংসদ দেওয়ান ফরিদ গাজীর জন্ম, মৃত্যু-১৯-১১-২০১০ তারিখ।
১৯২৪ সালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজির পাগলা গ্রামের সুসন্তান ফয়েজ উদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৯৪৭ সালে বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং সরকারি চাকুরিতে যোগদান করেন। ১৯৮১ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ববার গ্রহণ করেন এবং অবসর গ্রহণ করেন। ১৯৮৫ সালে তিনি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে অবসর জীবন যাপন করছেন।
১৯২৪ সালের ১ ডিসেম্বর, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খিলগাঁও গ্রামে এক সম্ভান্ত পরিবারে বিশিষ্ট আইনবিদ প্রাক্তন প্রধান বিচারপতি ফজলে কাদেরী মুহাম্মদ মুনিমের জন্ম, মৃত্যু-২০০০ সালের ফেব্রুয়ারি মাসে।
১৯২৪ সালের ১১ ডিসেম্বর, বিক্রমপুর-মুন্সিগঞ্জের রাজানগর গ্রামে কথাসাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) জন্ম, কলকাতায় মৃত্যু- -১২-০৩-১৯৮৮ তারিখ।
১৯২৪ সালের ২০ ডিসেম্বর, অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার সৃজিনীপাড়া গ্রামে বায়ান্নর ভাষা সংগ্রামী নঈমুদ্দীন আহমদের জন্ম, ২৮-০৬-১৯৬৭ তারিখ ঢাকায় ৪২ বছর বয়সে ইন্তেকাল করেন।
১৯২৪ সালের ২০ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ঢাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ব্রাদার টমাস মুর বেয়ার(সিএসসি)'র জন্ম, মৃত্যু-যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ২২-১২-২০১১ তারিখ।
১৯২৫ সালের ১ জানুয়ারি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর শিহারী গ্রামে ভাষাসৈনিক মুসলেহ উদ্দিন খানের জন্ম, মৃত্যু-১৭-১০-২০১০ তারিখ গ্রামের নিজ বাসভবনে।
১৯২৫ সালের ৯ জানুয়ারি, প্রবীণ সাংবাদিক, কলামিষ্ট, দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সন্তোষ গুপ্ত জন্মগ্রহণ করেন ঝালকাঠি জেলায় এবং ০৬-০৮-২০০৫ তারিখ দিবাগত রাত ২-৩০ মিনিটে বারডেম হাসপাতালে পরলোকগমন করেন। তিনি ১৯৪১ সালে ঝালকাঠি পি. কে. ইন্সটিটিউট থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর তিনি পড়াশুনা করেন কলকাতার সিটি কলেজে।
১৯২৫ সালের ১৫ জানুয়ারি, পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক, অভিজ্ঞ পার্লােমন্টারিয়ান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ও আওয়ামী লীগের জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-১২-০৪-১৯৯৭ তারিখ।
১৯২৫ সালের ২৭ জানুয়ারি, প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মা আমিনা লায়লার জন্ম, রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু-২৯-০১-২০১২ তারিখ।
১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি, ইতালির ভেনিসের অদূরে ভিল্লাভেরলা গ্রামে জন্মগ্রহণ করেন বাঙালির আপনজন ফাদার মারিনো রিগন। ১৯৫৩ সালে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ১৯৫৪ সালে তিনি বৃহত্তর খুলনার অন্তর্গত মংলা থানার মলগাজী ও শেলাবুনিয়া গ্রামে আসেন। মংলা এলাকায় স্কুল-কলেজ ছিল না। ২০০৮ সালের ৩০ ডিসেম্বর, ফাদার রিগনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
১৯২৫ সালের এপ্রিল মাসে দিনাজপুর জেলার ভিয়াইল ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেরুয়াতলীতে তেভাগা আন্দোলনে অংশগ্রহণকারী কৃষক দীনবন্ধুর জন্ম। ১৯৪৬ সালের ৩ জানুয়ারি মধ্যরাত ৪০০ কৃষক বাজিতপুর বেরুয়াতলীতে ঘিরে ফেলেন পুলিশদের। দীনবন্ধুর বাবা ঘন্টেশ্বর রায় ছিলেন ভূমিহীন গরিব কৃষক। আবার ১৯৪৬ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ পুলিশ ও জোতদারদের লাঠিয়াল বাহিনীর সঙ্গে তেভাগা আন্দোলনকারী কৃষকদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
১৯২৫ সালের ২৪ মার্চ, যশোরে মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার কর্ণেল (অব.) কাজী নুরুজ্জামানের (বীর-উত্তম) জন্ম, মৃত্যু-০৬-০৫-২০১১ তারিখ। কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন। ১৯৪৩ সালে তিনি রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন।
১৯২৫ সালের ৩০ মার্চ, ময়মনসিংহ জেলায় (তার প্রকৃত নাম এম. ওবায়দুল্লাহ) নাট্যকার আসকার ইবনে শাইখের জন্ম, মৃত্যু-১৮-০৫-২০০৯ তারিখ।
১৯২৫ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার করটিয়ায় আইনজীবী রাজনীতিক ড. আলীম আল-রাজীর জন্ম, মৃত্যু-১৬-০৩-১৯৮৫ তারিখ।
১৯২৫ সালে (বাবা কবি হবীবুল্লাহ বাহার চৌধুরী, মা আনোয়ারা বাহার ও ফুফু কবি শামসুন নাহার মাহমুদ) লেখিকা ও গণিতের অধ্যাপক সেলিনা বাহার জামানের জন্ম, মৃত্যু-০৩-১২-২০১১ তারিখ।
১৯২৫ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী আমানুল হকের জন্ম, বুধবার রাতে মৃত্যু-০৩-০৪-২০১৩ তারিখ।
১৯২৫ সালের ৯ এপ্রিল, কেন্দ্রীয় কচি-কাচার মেলার প্রতিষ্ঠাতা ও সাহিত্যিক-সাংবাদিক রোকানুজ্জামান খান দাদা ভাইয়ের জন্ম, তিনি মারা যান ০৩-১২-১৯৯৯ তারিখ।
১৯২৫ সালের ৫ মে, বরিশাল জেলায় দার্শিনক, শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমের জন্ম, মৃত্যু-১৫-০৬-২০১৪ তারিখ রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৯৪৬ সালে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৪৮ সালে চাকুরী ছেড়ে চলে যান এবং ১৯৬৩ সালে ব্াংলা একাডেমিতে অনুবাদের কাজ করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধাপক।
১৯২৫ সালে বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের বিখ্যাত মিঞা বাড়িতে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মালেক খানের জন্ম, ঢাকায় মৃত্যু-০৯-০৪-২০০৭ তারিখ।
১৯২৫ সালের ৪ জুন, চাঁদপুরের চালিতাতলি গ্রামে বেগম পত্রিকার সম্পাদক জয়তু নূরজাহান বেগমের জন্ম, মৃত্যু-২৩-০৫-২০১৬ তরিখ সকালে বাংলাদেশ নারী সাংবাদিকতার এই পথিকৃৎ। ১৯২৯ সালে মা আর মামা ইয়াকুব আলী শেখের সঙ্গে কোলকাতায় রওনা দেন নূরী বাবার কাছে। ১৯৪২ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন এরপর লেডি ব্রেবোর্ন কলেজ থেকে স্নাতক পাস করেন।
১৯২৫ সালের ২৩ জুলাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্ম, কেন্দ্রীয় কারাগারে মৃত্যু-০৩-১১-৯৭৫ তারিখ।
১৯২৫ সালের ১ আগষ্ট, চাঁদপুর জেলার সদর উপজেলার বারীরচর গ্রামে ভাষাসৈনিক এম. এ. ওয়াদুদের জন্ম, মৃত্যু-জানা নেই। তিনি গণতান্ত্রিক যুবলীগ(১৯৪৮); পূর্ব-পাকিস্তান সুসলিম ছাত্রলীগ (১৯৪৯); সাপ্তাহিক ইত্তেফাক(১৯৪৯); দৈনিক ইত্তেফাক(১৯৫৩) ও কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
১৯২৫ সালের ১৮ সেপ্টেম্বর, গাজীপুরের দাউদকান্দিতে ডা. সোফিয়া খাতুনের জন্ম, ঢাকায় মৃত্যু-২১-০৯-২০১০ তারিখ। ১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে বৃত্তি অর্জন করেন সোফিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারী শিক্ষার্থীেদর প্রথম ব্যাচ থেকে তিনি অর্জন করেন এমবিবিএস ডিগ্রি।
১৯২৫ সালে সাতক্ষীরায় ফৌজদারি আইন বিশেষজ্ঞ এডভোকেট সিরাজুল হকের জন্ম, মৃত্যু-২৮-১০-২০০২ তারিখ। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ও ১৯৭৩ সালে তিনি সাংসদ নির্বািচত হন।
১৯২৫ সালে কুমিল্লা জেলার চৌদ্ধগ্রাম উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর জন্ম, মৃত্যু-০৯-০৪-১৯৯৬ তারিখ।
১৯২৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উলুকান্দি গ্রামে শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ নোমানের জন্ম, মৃত্যু-০৬-০৯-১৯৯৬ তারিখ।
১৯২৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামে অধ্যাপক ড. মোয়াজ্জেম উল-হকের (মামুন) জন্ম। উনি ১৯৪৩ ও ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন ও আই. এ. পরীক্ষায় কলকাতা বোর্ডে ১ম স্থান অধিকার করেন এবং হার্ভােডর অধ্যাপক ছিলেন তিনি।
১৯২৫ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অর্জুণচড় গ্রামে জনাব আবদুল মজিদের জন্ম, মৃত্যু-১৫-০১-২০০৩ তারিখ হার্ট-এট্রাক-এ, বেলা ১০ ঘটিকার সময়, নিজ বাড়ী-শান্তিনগর, ঢাকাতে, শান্তিনগরের কর্ডোবা হোটেল ও কর্ডোবা প্রেসের মালিক ছিলেন। উনাকে গ্রামের বাড়ীতে নিয়ে কবর দিয়েছেন।
১৯২৫ সালে কুমিল্লার লাকসাম উপজেলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল হকের জন্ম, মৃত্যু-১২-০৯-২০০৬ তারিখ।
১৯২৫ সালের জুন মাসে সুনামগঞ্জ জেলার মাহমুদপুর গ্রামে কথা শিল্পী শাহেদ আলীর জন্ম, মৃত্যু-০৬-১১-১৯৯৬ তারিখ।
১৯২৫ সালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামে আলোকচিত্রী নাইম উদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-১৪-১২-২০০৯ তারিখ।
১৯২৫ সালের ১৪ আগষ্ট, কলকাতায় নিভৃতচারী কথাশিল্পী রশীদ করিমের জন্ম, মৃত্যু-২৬-১১-২০১১ তারিখ ভোর চারটায় ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে।
১৯২৫ সালের ১ অক্টোবর, নোয়াখালী জেলার সদর উপজেলার রাজপুর গ্রামে আইনজীবী ও রাজনীতিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পীকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মালেক উকিলের জন্ম, মৃত্যু-১৭-১০-১৯৮৭ তারিখ।