১৯৩৫ সালের ২৭ জুলাই, ভারতের পশ্চিমবাংলায় বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, অভিনেতা সৈয়দ হাসান ইমামের জন্ম।

১৯৩৫ সালের ১৯ আগষ্ট, ফেনী জেলার মজুপুর গ্রামে সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের জন্ম, মৃত্যু-৩০-০১-১৯৭২ তারিখ বা ১৯৭২ সালের ৩০ জানুয়ারি, অন্তর্ধান দিবস। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। জহির রায়হানের পৈত্রিক বাড়ি কায়েতটুলী থেকে জগন্নাথ হলের বধ্যভূমিতে পায়ে হেঁটে যেতে ১০ মিনিটও লাগে না। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক জান্তার ''অপারেশন সার্চলাইট'' নামে ভয়ংকর গণহত্যার সূচনা জহির রায়হান প্রত্যক্ষ করেছেন ঘটনাস্থলের কেন্দ্রে অবস্থান করে। ১৯৬৪ সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র 'সঙ্গম' নির্মাণ করেন।

১৯৩৫ সালের ২ সেপ্টেম্বর, নাটোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে অভিনেত্রী সৃুলতানা জামানের জন্ম, মৃত্যু-২০-০৫-২০১২ তারিখ।

১৯৩৫ সালের ১ অক্টোবর, বরিশাল জেলায় চরমোনাইর'র পীর ছাহেব হযরত মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করিম(র.)'র জন্ম, মৃত্যু-২৫-১১-২০০৬ তারিখ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে বরিশাল জেলার চরমোনাইর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

১৯৩৫ সালের ২ নভেম্বর, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় বাংলা ভাষার অত্যুজ্জল কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম।

১৯৩৫ সালের ১২ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে এক সভ্রান্ত কাজী পরিবারে কাজী সিরাজউদ্দীন আহম্মদের বড় ছেলে কাজী শফিউদ্দীন আহম্মদের জন্ম।

১৯৩৫ সালের ৩ ডিসেম্বর, দিনাজপুরে শিল্পী নিতুন কুন্ডু জন্মগ্রহণ করেন এবং মৃত্যু-১৫-০৯-২০০৬ তারিখ। ডিজাইন ও নির্মাণ ক্ষেত্রে বহুমাত্রিক শিল্পগুণের অধিকারী শিল্পী।

১৯৩৫ সালে সুনামগঞ্জে হাওড়বেষ্টিত সঙ্গীতবান্ধব পরিবারে লোকসঙ্গীত শিল্পী পন্ডিত রামকানাই দাসের জন্ম।

১৯৩৫ সালের ২২ ডিসেম্বর, বরিশাল শহরের আলেকান্দার এক সম্ভান্ত মুসলিম পরিবারে ভাষাসৈনিক আজহার উদ্দিনের জন্ম।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, বিক্রমপুরে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন এবং ১৯৯৩ সালে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার একুশে পদক লাভ করেন।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, ছোট গল্পকার, কবি, কথাসাহিত্যিক ও কাব্যনাট্যকার সৈয়দ শামসুল হকের জন্ম। 'সৈয়দ শামসুল হকের লেখালেখির ৫৬ বছর পুর্তি উপলক্ষে সম্মাননা' শীর্ষক অনুষ্ঠানে এভাবেই একজন জনপ্রিয় লেখক তাঁর মূল্যায়ন করেন। সৈয়দ শামসুল হক ১৯৫২ সালের জানুয়ারি মাস থেকে লেখালেখি শুরু করেন।

১৯৩৫ সালে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ডায়বেটিক সমিতির সাবেক মহাসচিব ড. ফসিহউদ্দিন মাহতাবের জন্ম, মৃত্যু-লন্ডনে ২২-০৯-২০০৮ তারিখ।

১৯৩৫ সালে কলকাতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম।

১৯৩৫ সালে মানিকগঞ্জ জেলার পারিল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে আন্তর্জািতক খ্যাতিসমপন্ন প্রথিতযশা আলোকচিত্রী ও উদ্ভিদবিজ্ঞানী নওয়াজেশ আহমদের জন্ম, মৃত্যু-২৪-১১-২০০৯ তারিখ।

১৯৩৫ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার আরসোলা গ্রামে ৬(ছয়) বার ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাসের জন্ম, মৃত্যু-০১-০৬-১৯৯৮ তারিখ।

১৯৩৬ সালের ১ জানুয়ারি, বগুড়া শহরে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. এনামুল হকের জন্ম।

১৯৩৬ সালের ১ জানুয়ারি, ঢাকার দয়াগঞ্জে আবদুর রহমান বয়াতির জন্ম, মৃত্যু-১৯-০৮-২০১৩ তারিখ।

১৯৩৬ সালের ১৩ জানুয়ারি, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় মইদুল ইসলামের জন্ম, মৃত্যু-২৯-০১-২০১৪ তারিখ। মান্নাদের সঙ্গে পরিচয় হয়। মান্না দের সেই মইদুল আর নেই।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বাংলাদেশের ৭তম এবং ৮তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম, মৃত্যু ৩০-০৫-১৯৮১ তারিখ।

১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর গ্রামে কবি ফজল শাহাবুদ্দীনের জন্ম, মৃত্যু-০৯-০২-২০১৪ তারিখ।

১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি, মানিকগঞ্জের দক্ষিণখল্লি গ্রামে সুমিতা দেবীর জন্ম, মৃত্যু-০৬-০১-২০০৪ তারিখ।

১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি, ফরিদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রাজিয়া খান আমিনের জন্ম, মৃত্যু-২৮-১২-২০১১ তারিখ।

১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে শব্দসৈনিক বেলার মোহাম্মদ-এর জন্ম, মৃত্যু-৩১-০৭-২০১৩ তারিখ ভোর চারটা ১০ মিনিটে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি, নড়াইল জেলার মহেষখোলা গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯৭১ তারিখ যশোর জেলার ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন।

১৯৩৬ সালের ১১ মার্চ, পাবনা জেলার উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে শিক্ষাবিদ, সাহিত্যিক, গীতিকার ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবু হেনা মোস্তাফা কামালের জন্ম, মৃত্যু-২৩-০৯-১৯৮৯ তারিখ।

১৯৩৬ সালের ২১ মার্চ, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার আবসুলা গ্রামে বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক, গবেষক ও নজরুল বিশেষজ্ঞ শাহাবুদ্দিন আহমদের জন্ম, মৃত্যু-১৬-০৫-২০০৭ তারিখ ঢাকা মেডিকেল হাসপাতালে।

১৯৩৬ সালের ২৭ মার্চ, নোয়াখালী জেলায় অধ্যাপক মোজাফ্‌ফর আহমদের জন্ম, মৃত্যু-২২-০৫-২০১২ তারিখ রাত ১১-২২ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি টিআইবি'র সাথে জড়িত ছিল।

১৯৩৬ সালের ২৩ জুন, বিক্রমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম। তাঁর শিক্ষা জীবন কেটেছে রাজশাহী, কলকাতা, ঢাকা ও যুক্তরাজ্যের লিডস ও লেষ্টারে। যুক্তরাষ্ট্রের লেষ্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন ১৯৬৮ সালে। সিরাজুল ইসলাম চৌধুরীর গবেষণাগ্রন্থ জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকা ও জনগণের মুক্তি: ১৯০৫-১৯৪৭। ০৯-০১০২০১৬ তারিখ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০টি বেশি।'

১৯৩৬ সালে বিশ্বনন্দিত পদার্থিবজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থিবজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামাল নজরুল ইসলামের জন্ম, মৃত্যু-১৬-০৩-২০১৩ তারিখ।

১৯৩৬ সালের ১১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে কবি আল মাহমুদের জন্ম।

১৯৩৬ সালের ১৫ আগষ্ট, যশোরে জন্মগ্রহণ করেন গীতিকার ও কবি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, মৃত্যু-০৩-০৯-২০০৮ তারিখ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে।

১৯৩৬ সালের ১৮ আগস্ট, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামে প্রাবন্ধিক শিক্ষাবিদ ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকারের জন্ম।

১৯৩৬ সালের ১৮ নভেম্বর, পাবনা জেলার দেয়ারপাড়ায় কবি, নাট্যকার, শিক্ষক জিয়া হায়দারের জন্ম, মৃত্যু-০৩-০৯-২০০৮ তারিখ।

১৯৩৬ সালে হবিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদের জন্ম। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মানুষের ত্রাণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংস্থা র্বযাক প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সাল থেকে র্বযাক দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বহুমূখী কর্মসূচি গ্রহণ করে। র্বযাক আজ বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। (২৫-১১-২০০৭ তারিখ হিসেব মতে)। বেসরকারি সংস্থাটি দেশের ৬৯ হাজারের বেশি গ্রামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৯৪৭ সালের পর ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি ২০০৯ সালে নাইট উপাধি পেলেন।

১৯৩৬ সালে বগুড়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান উপদেষ্টা কবি সাইফুল বারীর জন্ম, ২০-১১-২০১৩ তারিখ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বাবা মরহুম আবদুল বারী ছিলেন বগুড়া পৌরসভার চেয়ারম্যান।

১৯৩৬ সালে সিলেটে 'সাধের লাউ বানাইল মোরে বৈরাগী' 'মরিলে কান্দিস না আমার দায়' 'কারে দেখার মনের দুঃখ দো' 'আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু'-এমন বহু জনপ্রিয় গানের সুরস্রষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিদিত লাল দাসের জন্ম, মৃত্যু-০৮-১০-২০১২ তারিখ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভোর পাঁচটায়।

১৯৩৬ সালে ইরাকের বাগদাদে সংগীত পরিচালক রবীন ঘোষের জন্ম, ১৩-০২-২০১৬ তারিখ সকালে গুলশানের একটি ক্লিনিকে মারা গেছেন ও তিনি স্ত্রী অভিনেত্রী শবনম ও ছেলে রনি ঘোষকে রেখে গেছেন। চাকরিসূত্রে তাঁর বাবা এস. এম. ঘোষ বাগদাদে আন্তর্জািতক রেডক্রস সোসাইটিতে চাকরি করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিবারের সঙ্গে রবীন ঘোষ তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। তিনি ১৯৫০ সালে পূর্ব পাকিস্তান রেডিওতে যোগ দেন। তিনি ১৯৬৬-৬৭ সালের দিকে তিনি করাচি চলে যান। ১৯৮১ সালে তিনি সপরিবারে ঢাকায় আসেন। তাঁর আরেক ভাই চলচ্চিত্র পরিচালক অশোক ঘোষ।

১৯৩৬ সালে রংপুরে সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলামের জন্ম, মৃত্যু-১৫-০২-২০১৬ তারিখ সোমবার রাত ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

১৯৩৭ সালের ১ জানুয়ারি, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামে (নিজের পাঠাগারে বই সংগ্রহ অভিযান) আবদুস সামাদ মন্ডলের জন্ম। তিনি ১৯৫৫ সাল থেকে বই সংগ্রহ করেন।

১৯৩৭ সালের ১ জানুয়ারি, রাজশাহী জেলার শ্যামপুর গ্রামে মুসলিমলীগ নেতা মুহাম্মদ আইন উদ্দীনের জন্ম, মৃত্যু-১৬-১১-২০০৬ তারিখ।

১৯৩৭ সালের ১ জানুয়ারি, সিলেটে গণমানুষের কবি দিলওয়ারের জন্ম, মৃত্যু-১০-১০-২০১৩ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট নগরের ভার্থখলা এলাকার নিজ বাসভবনে।

১৯৩৭ সালের ৮ জানুয়ারি, প্রখ্যাত ছড়াকার, সাংবাদিক ও শিশু সংগঠক রফিকুল হক (দাদু ভাইয়ের) জন্ম।

১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ. টি. এম. আনিসুজ্জামানের জন্ম। ২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা 'পদ্মভূষণ' পেয়েছেন।

১৯৩৭ সালের ২ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃঞ্চনগর গ্রামে এসরাজ যন্ত্রের শিল্পী মনোরঞ্জন শীলের জন্ম।

১৯৩৭ সালের ৪ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামে সামিরুদ্দীন সরকারবাড়িতে পিতা-মরহুম আবদুল হাকিম (আমিন)-এর ঘরে ব্যাংকার আবদুল মোমেনের জন্ম।

১৯৩৭ সালের ২০ এপ্রিল, গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের জন্ম। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে আইনমন্ত্রী এবং ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

১৯৩৭ সালে কুমিল্লা জেলায় চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর জন্ম।

১৯৩৭ সালে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সচিব মোহাম্মদ আবু হেনার জন্ম।

১৯৩৭ সালে পার্বত্য চট্টগ্রামে শহীদ মানবেন্দ্র নারায়ণ (এম. এন.) লারমার জন্ম, মৃত্যু-১০-১১-১৯৮৩ তারিখ। শেষ পর্যন্ত প্রতিপক্ষ গ্রুপের হাতে জীবন দিতে হয়। এম. এন. লারমার রাজনীতিতে হাতেখড়ি গেল শতকের পঞ্চাশের দশকে, যখন তিনি স্কুলের ছাত্র। ১৯৫৭ সালে তিনি গড়ে তোলেন পাহাড়ি ছাত্র আন্দোলন এবং ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৭০ সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বািচত হন।

১৯৩৭ সালে অধ্যাপক রেহমান ছোবহানের সহধর্মিণী ব্যারিস্টার সালমা ছোবহানের জন্ম এবং মৃত্যু-৩০-১২-২০০৩ তারিখ।

১৯৩৭ সালের ১৬ জুলাই, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের জন্ম।

১৯৩৭ সালের ১৫ আগষ্ট, মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা দেওয়া 'জন্ম আমার ধন্য হলো মাগো' এবং নোঙর তোলো তোলো সময় যে হলো হলো' কালজয়ী এ দুটি গানের গীতিকবি নয়ীম গহরের জন্ম, মৃত্যু-০৭-১০-২০১৫ মঙ্গলবার রাত সোনা তিনটায় তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

১৯৩৭ সালে কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকার উত্তর নরছদ্দি গ্রামে সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুর রশীদ ইঞ্জিনিয়ারের জন্ম, মৃত্যু-২০-০১-২০০৬ তারিখ।

১৯৩৭ সালে কুমিল্লার পয়লাগাছার বিখ্যাত চৌধুরী পরিবারে কথাসাহিত্যিক খালেদা এদিব চৌধুরীর জন্ম, মৃত্যু-২৭-০৫-২০০৮ তারিখ মঙ্গলবার উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

১৯৩৭ সালের ১০ অক্টোবর, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় নাটক, চলচ্চিত্র ও মঞ্চের 'দাপুটে' অভিনেতা সিরাজুল ইসলামের জন্ম, মৃত্যু-২৪-০৩-২০১৫ তারিখ সকালে বাসায়।

১৯৩৭ সালের ১ নভেম্বর, যুক্তরাষ্ট্রের ছোট্ট দ্বীপরাজ্য, সেখানে র্ফযাঙ্ক ও মেরি দম্পতির ঘরে ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল-এর জন্ম। ১৯৬২ সালের ১১ ফেব্রুয়ারি, যখন এ দেশে এসেছিলেন, তখন তিনি ২৫ বছরের যুবক। তখন দেশটি নাম ছিল পাকিস্তানের অংশ পূর্বপাকিস্তান। এ দেশে এসেছিলেন শিক্ষকতা করার উদ্দেশ্যে। শিক্ষকতা করেছিলেন ১৯৮৮ সালের পূর্ব পর্যন্ত। ১৯৮৮ সালে প্রথমবারের মতো গড়ে তুললেন মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্র। ১৯৯৪ সালে বড় পরিসরে যাত্রা শুরু হয় 'আপন'-এর। মাত্র বিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম, ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আইল্লা গ্রামে 'আপন'-এর জন্য তিন একর যায়গা কেনেন ব্রাদার রোনাল্ড। 'আপন'-এর নতুন ঠিকানা সবাই ভালোবেসে নামকরণ করেছেন 'আপনগাঁও'। বর্তমানে ২০৬ জন মাদকাসক্ত ব্যক্তি পুনর্বসন-সহায়তা দিচ্ছে 'আপন'। এর মধ্যে ১২৪ জন পূর্ণবয়স্ক পুরুষ এবং ৬০ জন শিশু ছাড়া ২০ জন মেয়েও রয়েছে। প্রতিটি মাদকাসক্ত ব্যক্তি দুই বছর 'আপন'-এর তত্তাবধানে থাকেন। ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল আপনগাঁওয়ের পিতা বলা হয়।

১৯৩৭ সালের ১৬ নভেম্বর, কিশোরগঞ্জ জেলার সাতদরিয়া গ্রামে প্রথিতযশা সাংবাদিক ও কলাম লেখক আতাউস সামাদের জন্ম, মৃত্যু-২৬-০৯-২০১২ তারিখ ৯টা ২৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে।

১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর, পাবনায় আলোকচিত্রী শিল্পী সাঈদা খানমের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে এম.এ.। দেশের প্রথম নারী আলোকচিত্রী।

১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজীপুর গ্রামে শিল্পী আনসার আলীর জন্ম।

১৯৩৮ সালের ২৭ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে সাবেক মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ও সংগীতজ্ঞ মোবারক হোসেন খানের জন্ম।

১৯৩৮ সালের ২৯ জুন, বৃহত্তম রংপুরের কুড়িগ্রাম জেলায় বরেণ্য গণসংগীত ব্যক্তিত্ব ও শিল্পী অজিত রায়ের জন্ম, মৃত্যু-০৪-০৯-২০১১ তারিখ।

১৯৩৮ সালের ৫ জুলাই, বৃষ্টির রাতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের (বাদল) জন্ম, মৃত্যু-০৯-১০-১৯৮৭ তারিখ।

১৯৩৮ সালের ১ আগষ্ট, চট্টগ্রামের লোহাগড়ার আমিরাবাদ গ্রামে মুক্তিযোদ্ধা মেজর নাজমূল হকের জন্ম, মৃত্যু-২৭-০৯-১৯৭১ তারিখ দুর্ঘটনায়।