১৯৩৮ সালে রাষ্টবিজ্ঞানি ও অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের জন্ম।

১৯৩৮ সালের ১৪ নভেম্বর, ভারতের আসামের বদরপুরে সামরিক কর্মকর্তা ময়মনসিংহে সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) আবু তাহের (বীর উত্তম)-এর জন্ম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসীতে মৃত্যু-২১-০৭-১৯৭৬ তারিখ। তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে। সেনাবাহিনী থেকে পদত্যাগ করে ১৯৭২ সালের অক্টোবর মাসে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি সিপাহি-জনতার গণ-অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭৫ সালের ২৪ নভেম্বর গ্রেপ্তার হন। (সূত্র: বাংলাপিডিয়া)।

১৯৩৮ সালের ১৬ ডিসেম্বর, রাঙ্গামাটি শহরে চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরের জন্ম, মৃত্যু-২০-০১-১৯৮৯ তারিখ ফেব্রুয়ারি, ফেরী পারাপার হওয়ার সময় গাড়ীসহ পানিতে ডুবে।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাদেকপুর গ্রামে শিল্পী আলী আকবর খাঁ'র জন্ম।

১৯৩৮ সালে যশোর জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, জাসদের সাবেক সভাপতি নূরে আলম জিকুর জন্ম, সমরিতা হাসপাতালে মৃত্যু-২১-০২-২০১০ তারিখ।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর গ্রামে সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল (অব.) আমির আহমেদ মোস্তফার জন্ম।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে সঙ্গীত গবেষক মোবারক হোসেন খানের জন্ম।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাদেকপুর গ্রামে শ্রেষ্ঠ সেতার বাদক ওস্তাদ খুরশিদ খানের জন্ম।

১৯৩৮ সালে ঢাকায় নাট্যকার সৈয়দ আহসান আলী সিডনির জন্ম, মৃত্যু-১৪-০২-২০০২ তারিখ।

১৯৩৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ভূঁইয়া একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এ. কে. এম. মোজাম্মেল হক ভূঁইয়ার জন্ম, মৃত্যু-০৭-০৫-২০০৮ তারিখ।

১৯৩৮ সালে কুস্টিয়া জেলায় অভিনেতা রাজু আহমেদের জন্ম, গুলিতে মৃত্যু-১১-১২-১৯৭২ তারিখ বা ১৯৭২ সালের ১১ ডিসেম্বর।

১৯৩৮ সালের ৯ ডিসেম্বর, পুরান ঢাকার ৯ নম্বর আগা সাদেক রোডে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলীর জন্ম, শনিবার সন্ধ্যায় মৃত্যু-২০-১১-২০১০ তারিখ। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৫ নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন।

১৯৩৮ সালে জামালপুরের ইসলামপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের জন্ম, ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যু-১০-১১-২০১১ তারিখ।

১৯৩৯ সালের ১০ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামে রাজনীতিবিদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের জন্ম।

১৯৩৯ সালের ২১ জানুয়ারি, নওগা জেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠা মালিক আবদুল জলিলের জন্ম, মৃত্যু-সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে ০৬-০৩-২০১৩ তারিখ।

১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, কথাশিল্পী হাসান আজিজুল হকের জন্ম।

১৯৩৯ সালের ৯ ফেব্রুয়ারি, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন আনোয়ারপুর গ্রামের সম্ভান্ত পরিবারে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম।

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি, গোপালগঞ্জের ডহরপাড়ায় চিত্রশিল্পী যোগেন চৌধুরীর জন্ম। ডহরপাড়া ছেড়ে মায়ের সঙ্গে কলকাতায় চলে গিয়েছিলেন সেই ১৯৪৭ সালে। তাঁর প্রথম পাঠশালা শৈশবের গ্রাম। এখনো শৈশবের ডহরপাড়ার স্মৃতি তাঁর চোখে অমলিন। ২০১৪ সালের ২ মার্চ, এলেন ঢাকায়। পরদিন ৩ মার্চ, ভোরে কোটালীপাড়ার উদ্দেশে মাওয়া ফেরিঘাট হয়ে আমরা রওনা দিলাম যোগেন চৌধুরীর সঙ্গে। ০৩-০৩-২০১৪ তারিখ নিজের পৈত্রিক ভিটায় যোগেন চৌধুরী। ঐদিন বিকালে ঢাকায় ফিরে আসা এবং ডহরপাড়া, আর কি দেখা হবে এ জীবনে? তারপর ঢাকা ছেড়ে ০৫-০৩-২০১৪ তারিখ কলকাতায় ফিরে গেলেন। জীবিত বাঙালি চিত্রশিল্পীদের মধ্যে যোগেন চৌধুরী শীর্ষে আরোহণ করেছেন।

১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ঝিনাইদহে বিশিষ্ট গণিতবিদ, বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের জন্ম।

১৯৩৯ সালের ২ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলায় বেহালা বাদক ও কন্ঠশিল্পী মোঃ সিদ্দিক মিয়ার জন্ম।

১৯৩৯ সালের ২৩ মার্চ, চট্টগ্রামের চন্দ্রঘোনায় কিংবদন্তি ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারীর জন্ম, রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে সকাল সাড়ে নয়টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৩ বছর বয়সে-০৯-০৫-২০১২ তারিখ। তিনি ১৯৫২ থেকে ১৯৭০ পর্যন্ত ফুটবল মাঠ দাপিয়ে পেয়েছিলেন 'বাঁ পায়ের শিল্পী' খেতাব। ১৯৫২ সালে আজাদ স্পোটিং ক্লাবের হয়ে ঢাকার ফুটবলে যাত্রা শুরু। ১৯৫৫ সালে চট্টগ্রাম রেলওয়েতে যোগ দেওয়ার পর এই ক্লাবেই খেলেছেন ক্যারিয়ারের শেষ পর্যন্ত। 'মারীর মতো খেলোয়াড় দেখিনি' ক্রীড়া প্রতিবেদক জহিরুল হক।

১৯৩৯ সালের ২৯ মার্চ, ভারতের পশ্চিমবাংলার রাজধানী কলকাতা শহরে ভাস্কর্য নভেরা আহমেদের জন্ম, মৃত্যু-০৬-০৫-২০১৫ তারিখ মঙ্গলবার দিন ফ্রান্সের রাজধানী প্যারিসে। পৈত্রিক নিবাস চট্টগ্রামের আসকারদীঘির উত্তর পাড়া। নভেরা কলকাতার লরেটো স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরবর্তী লেখাপড়ার জন্য লন্ডনে পাঠানো হয়। নভেরা আহমেদ, বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৎ। তাঁর স্বামী গ্রেগোয়া দ্য ব্রন্সকে। প্যারিসের হাসপাতাল থেকে ৬৭ কিলোমিটার দূরে শঁন পামেল নামে গ্রামে তাঁর স্বামীর বাড়িতে কবর দেয়া হবে। ১৯৭০ সালের পর থেকে অভিমান করে স্বেচ্ছা নির্বাসন নেন তিনি। নভেরার অভিমানী ভাস্কর্যগুলো।

১৯৩৯ সালের ২২ মে, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. এম. জহিরের জন্ম, মৃত্যু-১১-০৭-২০১৩ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংককের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

১৯৩৯ সালের ২৫ মে, সাংবাদিক এনায়েত উল্লাহ খানের জন্ম, মৃত্যু-১০-১১-২০০৫ তারিখ কানাডায়।

১৯৩৯ সালের ২৪ জুন, জলপাইগুড়িতে জনাব সাইফউদ্দিন আহমেদ মানিকের জন্ম, মৃত্যু-০৩-০২-২০০৮ তারিখ। পৈতৃক নিবাস ফেনী জেলার পরশুরাম উপজেলার ধনিকুন্ডায়। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে তখনকার পূর্ব পাকিস্তানে আসে মানিকের পরিবার। ১৯৫৪ সালে ম্যাট্রিক পাস করেই যুক্তফ্রন্ট নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম. এ. পাসের সময় তাঁর ওপর পাকিস্তানি সরকারের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি ১৯৬৭ সালে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৬৯ সালে ১১-দফা ও গণআন্দোলনের নেতা এবং বিয়ে করেন। ১৯৭৩ সালে কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বািচত হন এবং ১৯৮৭ সালে মোহাম্মদ ফরহাদের মৃত্যুর পর তিনি সিপিবির সাধারণ সম্পাদক নির্বািচত হন। ১৯৯৩ সালে কমিউনিষ্ট পার্টি ভাগ হয়। তারপর ১৯৯৪ সালে গণফোরাম গড়ার উদ্যোগ নিয়ে ১৯৯৬ সাল থেকে গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৩৯ সালে কুস্টিয়ায় অভিনেতা, নির্দেশক ও নাট্যকার কল্যাণ মিত্রের জন্ম।

১৯৩৯ সালে সিরাজগঞ্জে টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিনের জন্ম।

১৯৩৯ সালে নারায়নগঞ্জে সাবেক এম. পি. ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের আহবায়ক এস. এম. আকরামের জন্ম। শামীম ওসমানের সঙ্গে আমার রাজনীতি করা সম্ভব নয়। সম্প্রতি দল থেকে পদত্যাগ করেছেন।

১৯৩৯ সালের ১ জুলাই, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চেওরার কাজীবাড়িতে প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমদের জন্ম, মৃত্যু-২৭-০৮-২০১৫ তারিখ।

১৯৩৯ সালের ৩ জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৃঞ্চনগর গ্রামে সঙ্গীত শিল্পী আহামদ আলীর জন্ম।

১৯৩৯ সালের ২১ জুলাই, প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর জন্ম, শনিবার ভোর পাঁচটায় ২৬-১০-২০১৩ তারিখ রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

১৯৩৯ সালের ২৫ জুলাই, পশ্চিমবাংলার কলকাতার পার্কসার্কােস ও ঢাকা বিশ্বসাহিত্য কেন্দ্রের-জনপ্রিয় উপস্থাপক ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্ম।

১৯৩৯ সালের ৪ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় বেহালা বাদক দুদু মিঞার জন্ম।

১৯৩৯ সালের ১১ আগষ্ট, মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়িতে জন্ম, মৃত্যু-১৪-০৬-২০০৬ তারিখ সকাল ১০টা ৫০মি. ফুসফুস ক্যান্সারে মৃত্যু।

১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দপুর গ্রামে এদেশের খ্যাতনামা সাহিত্যিক আবুল ফতেহের জন্ম।

১৯৩৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার থানাকান্দি গ্রামে অধ্যাপক ড. সিরাজুল ইসলামের জন্ম। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস (১৭০৪-১৯৭১ পর্যন্ত)।

১৯৩৯ সালে সিরাজগঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থিবদ্যা বিভাগের নিভৃতে গবেষক ও সাবেক অধ্যাপক ড. আলী আজগরের জন্ম।

১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর, সিরাজগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিজ্ঞানী ও অধ্যাপক ড. আবু জাফর মাহমুদের জন্ম। তিনি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা যাবে।

১৯৩৯ সালের ৩০ সেপ্টেম্বর, বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার আম্বুলা গ্রামে বিচারপতি এম. এ. আযিযের জন্ম। তিনি বাংলাদেশের নবম প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন ২০০৫ সালের ২৩ মে, এবং পদত্যাগ করেন ২১-০১-২০০৭ তারিখ।

১৯৩৯ সালের ২৪ অক্টোবর, ফটোসাংবাদিক রশীদ তালুকদারের জন্ম, সন্ধ্যা ৬টায় মৃত্যু-২৫-১-২০১১ তারিখ। ১৯৬২ সালে দৈনিক সংবাদে কর্মজীবন শুরু করেন। প্রথম বাংলাদেশি হিসেবে 'পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড'-২০১০ পুরস্কারে ভূষিত হয়েছেন।

১৯৩৯ সালের ১৯ নভেম্বর, দিল্লির সওদাগর পরিবারের সন্তান ও কলকাতার খিদিরপুরে সঙ্গীতশিল্পী বশির আহমেদের জন্ম, মৃত্যু-১৯-০৪-২০১৪ তারিখ নিজ বাসায় রাজধানীর মোহাম্মদপুরে।

১৯৩৯ সালের ৩০ নভেম্বর, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের নিভৃত পল্লী মনার কুঠি গ্রামে জনপ্রিয় ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার জন্ম।

১৯৩৯ সালের ৪ ডিসেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।

১৯৩৯ সালের ১৯ ডিসেম্বর, কথাশিল্পী রাহাত খানের জন্ম।

১৯৩৯ সালের ১৯ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া শহরে সঙ্গীত শিল্পী স্বপন কুমার সাহার জন্ম।

১৯৩৯ সালের ২৭ ডিসেম্বর, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন বারুপুর গ্রামে অধ্যাপক মোহাম্মদ আবদুল হামিদের জন্ম, মৃত্যু-আমেরিকার শিকাগোতে ১১-১১-২০০২ তারিখ। তাঁর বই পল্লী উন্নয়নে বাংলাদেশ ও ইসলামী অর্থনীতি তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ।

১৯৩৯ সালে নোয়াখালী জেলায় মুসলিম লীগের সভাপতি জমির আলীর জন্ম, মৃত্যু-২৪-১২-২০০৪ সালে নিউইয়র্কের উডহাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর বড়বাড়িতে সাবেক জি. এম. এ. কে. এম. আবদুল হাকিম, বি. কম., বাঞ্ছারামপুর থানার দ্বিতীয় সি. এ.'র জন্ম।

১৯৩৯ সালে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক এম. এ. করিমের জন্ম, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-০৩-০৯-২০১০ তারিখ।

১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর, কলকাতায় ঔপন্যাসিক রিজিয় রহমানের জন্ম।

১৯৪০ সালের ১৩ জানুয়ারি, কুমিল্লায় বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জন্ম।

১৯৪০ সালের ১৬ জানুয়ারি, কুস্টিয়া জেলায় চিত্র নায়ক শামসুদ্দীন কায়েসের জন্ম, মৃত্যু-২২-১২-২০১২ তারিখ।

১৯৪০ সালের ২২ জানুয়ারি, ঢাকা শহরে ইতিহাসবিদ ও বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মমিন চৌধুরীর জন্ম। তাঁর বাবার বাড়ি শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে।

১৯৪০ সালের ২৩ জানুয়ারি, পশ্চিমবাংলার কলকাতা শহরে নায়ক রাজ রাজ্জাকের জন্ম।

১৯৪০ সালের ২৮ জানুয়ারি, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বিন্নগাঁও গ্রামে নিভৃতচারী প্রচারবিমুখ আপন ঐতিহ্যের শেখড়সন্ধানী লোকঐতিহ্য সংগ্রাহক, প্রখ্যাত লোকতত্ত্ববিদ ও লোকঐতিহ্য সাধক মোহাম্মদ সাইদুরের জন্ম, মৃত্যু-০৪-০৩-২০০৭ তারিখ।

১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট, বেরুইনে সুধীর চন্দ্র বর্ধেণর জন্ম। বিলাসী জীবন, আয়েশি চাকরি-কোনো কিছুই আটকিয়ে রাখতে পারেনি হেডমাস্টার সুধীর চন্দ্র বর্ধণকে। শিক্ষার আলো ছড়ানোর মহান ব্রতে উৎসর্গ করেছেন জীবন-যৌবন সর্বস্ব। এখনো তিনি থেমে যাননি। আলো হাতে, পায়ে হেঁটে চলছেন দীর্ঘপথ। তাঁর একান্ত প্রচেষ্টায় কুন্ডা উচ্চবিদ্যালয়, গোয়ালনগর উচ্চবিদ্যালয় ও কৃঞ্চপুর উচ্চবিদ্যালয় এবং খাকালিয়া প্রাথমিক বিদ্যালয়, বেরুইন প্রাথমিক বিদ্যালয় ও কান্দি প্রাথমিক বিদ্যালয়কে প্রতিষ্ঠা করা। ২০০৮ সালে ইউনিলিভার র্কতৃক 'সাদা মনের মানুষ' হিসেবে স্বীকৃতি লাভ।

১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি, বিক্রমপুর-লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল গ্রামে বিএনপি নেতা, মুক্তিযোদ্ধা, ১১ নম্বর সেক্টরের সাব-কমান্ডার ও বীর প্রতীক খেতাব অর্জনকারী বিমানবাহিনী উইং কমান্ডার (অব.) এম. হামিদউল্লাহ খান, বীর প্রতীকের জন্ম, মৃত্যু-৩০-১২-২০১১ তারিখ।

১৯৪০ সালের ৩ ফেব্রুয়ারি, কলকাতার মুর্শিদাবাদে সঙ্গীত শিল্পী ফরিদা ইয়াসমীন জন্মগ্রহণ করেন, ০৮-০৮-২০১৫ তারিখ বারডেম হাসপাতালে মারা গেছেন।

১৯৪০ সালের ১৩ ফেব্রুয়ারি, সিলেটের খাসাড়ীপাড়া বিয়ানীবাজারে বৈরাগীখ্যাত অসংখ্য গানের রচয়িতা জগৎবন্ধু গীতিকবি শেখ ওয়াহিদ রহমানের জন্ম।

১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে, পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ রহমতউল্লাহর জন্ম। ট্রানজিটে ভারতের যে লাভ তার অর্ধেক আমাদের চাই।

১৯৪০ সালের ১৫ ফেব্রুয়ারি, কলকাতায় শিক্ষাবিদ সেলিনা বাহার জামানের জন্ম, মৃত্যু-০১-১২-২০০৪ তারিখ। তাঁর বাবা-হাবিবুল্লাহ বাহার, মা আনোয়ারা বাহার চৌধুরী এবং ফুপু বেগম শামসুন নাহার মাহমুদ।

১৯৪০ সালের ১ মার্চ, বিদ্রোহী প্রতিবাদিী যোদ্ধা ও বীর বিক্রম কর্ণেল (অব.) শাফায়াত জামিলের জন্ম, গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-১১-০৮-২০১২ তারিখ।

১৯৪০ সালের ৮ মার্চ, ফেনীর উকিলপাড়া মজুমদারবাড়িতে কবি এরশাদ মজুমদারের জন্ম।

১৯৪০ সালের ১ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাখরনগর গ্রামে সাবেক সচিব ও সাহিত্যিক কাজী মুহম্মদ মনজুর-ই-মওলার জন্ম।

১৯৪০ সালের ১১ এপ্রিল, নরসিংদী জেলার পলাশ থানার পাইকসা গ্রামে বিশিষ্ট সাংবাদিক ও লেখক শ্রী দিলীপ দেবনাথের জন্ম, ০৩-০৮-২০১৩ তারিখ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের একটি হাসপাতালে পরলোকগমণ করেন। বছর খানেক হলো তিনি কলকাতায় মেয়ের কাছে থাকতেন।

১৯৪০ সালের ১ মে, বিক্রমপুরের টঙ্গীবাড়ি উপজেলার রব নগরকান্দি গ্রামে বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা ড. ফকরুদ্দীন আহমদের জন্ম। দীর্ঘ ৪৫ বছরের কর্মময় জীবনে তিনি শিক্ষকতা করেছেন, সরকারি কর্মকর্তা ছিলেন, দাতা সংস্থায় বড় পদে কাজ করেছেন।

১৯৪০ সালের ২ মে, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীয় সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী আবদুর রাজ্জাকের জন্ম, লন্ডন সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু-২৩-১২-২০১১ তারিখ।

১৯৪০ সালের ৫ মে, গোপালগঞ্জ শহরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব কে. এম. ওবায়দুর রহমানের জন্ম, মৃত্যু-২১-০৩-২০০৭ তারিখ।

১৯৪০ সালের ২৪ মে, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য (সাবেক উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন) ব্যারিস্টার মওদুদ আহমদের জন্ম।