১২৬৫ সালের ২০ জানুয়ারী, ওয়েস্ট মিনিস্টার বৃটিশ পার্লােমন্টের প্রথম অধিবেশন শুরু হয়।
১২৭৭ সালে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে প্রথম হকি ম্যাচ হয়েছিল।
১২৯১ সালের ২৩ জানুয়ারি, সুইজারল্যান্ডের জন্ম বা স্বাধীন হয়। ১৯৯১ সালের ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের ৭শ বছর পুর্তি হয়েছে।
১২৯৬ সালের ২৭ এপ্রিল, ডানবারের যুদ্ধে ব্রিটিশরা স্কটদের পরাজিত করে।
বিশ্বের প্রথম টেনিস খেলা প্রাচীনকালে হ্যান্ডবল খেলা ভূমধ্যসাগরীয় দেশগুলোতে বেশ জনপ্রিয় ছিল। পরে ত্রয়োদেশ শতাব্দীর দিকে ফ্রান্সে তা পাম(চধষস) নামে জনপ্রিয়তা লাভ করে। হাতের তালু (চধঁসব) থেকে ওই নামকরণ হয় বলে ধারণা করা হয়। পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে ফ্রান্সে র্যাকেট সহযোগে পাম খেলা শুরু হওয়ায় নাম বদলে তা টেনিস হয়। এই টেনিস পরবর্তী সময়ে সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সে নিয়মনীতি স্থির করে লন টেনিস ও রয়াল টেনিস বিভাজিত হয়; যা আজকের যুগের আধুনিক টেনিস খেলা।
১৩০৬ সালের ২৫ মার্চ, স্কটল্যান্ডের রাজা হিসেবে রবার্ট ব্রুসের সিংহাসনে আরোহণ।
১৩৪৬ সালের যুদ্ধে প্রথম গোলন্দাজ বাহিনী ব্যবহৃত হয়।
১৩৭৭ সালের ২২ জুন, দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৩৭৯ সালের ২৬ নভেম্বর, ইংল্যান্ডে অক্সেফোর্ড মিশন কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৩৯৭ সালের ৫ মার্চ, অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৪১৫ সালের ৬ জুলাই, চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল র্কতৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।
১৪২১ সালের ২২ মার্চ, আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
১৪২৯ সালের ১২ ফেব্রুয়ারি, হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসীরা পরাজয়বরণ করে।
১৪৩০ সালের ২৩ মে, ইংরেজরা জোয়ান অব আর্কেক গ্রেফতার করে।
১৪৩১ সালের ৩০ মে, ফ্রান্সে ইংরেজ শাসনের বিরোধিতার অপরাধে উনিশ বছর বয়সে জোয়ান অব আর্কেক পুড়িয়ে হত্যা করা হয়।
১৪৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ভ্যাটিকান লাইব্রেরি।
১৪৫২ সালে তুর্কিেদর কনস্টান্টিনোপল-অধিকার ইউরোপের ইতিহাসের গতি ফিরিয়ে দেয়।
১৪৫৩ সালের ২৯ মে, তুর্কিরা কনস্টানটিনোপল জয় করে নেয়।
১৪৫৩ সালে পূর্বেদশীয় রোমক সাম্রাজ্যের পতন।
১৪৮৮ সালের ১১ জুন, চতুর্থ জেমস স্কটল্যান্ডের রাজা হন।
১৪৯২ সালের ২ জানুয়ারি, স্পেনীয় বাহিনীদের কাছ থেকে গ্রানাডা দখল করে নেয়।
১৪৯২ সালের ১ এপ্রিল, এপ্রিল ফুল হচ্ছে স্পেনে ৭-লাখ মুসলিম হত্যার কলঙ্কিত অধ্যায়। ও ২৬ মার্চ, ১৯৭১ বাংলাদেশ, পৃথিবীর ইতিহাসে এমনই বেদনাবিধুর দুটি দিন।
১৪৯২ সালের ৪ সেপ্টেম্বর, ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
১৪৯২ সালে ইতালির নৌ-অভিযাত্রী ক্রিষ্টোফার কলম্বাস ভারতে আসার পথ খুঁজতে গিয়ে দক্ষিণ আমেরিকার ভূখন্ডে পৌঁছান। তারপর থেকে সেই নতুন ভূখন্ডের সঙ্গে ইউরোপের সংস্কৃতি ও প্রযুক্তির পাশপাশি বিভিন্ন প্রাণী ও উদ্ভিদেরও আদান-প্রদান শুরু হয়। তখন ইউরোপীয় অভিযাত্রীরা টমেটো ও মরিচের মতো কিন্তু কৃষিপণ্য সঙ্গে করে 'নতুন' আমেরিকা মহাদেশে নিয়ে যান। আর সেখানে এসব খাবার লোকজন বেশ পছন্দও করে।বিস্ময়কর দ্রুততায় স্থানীয় সংস্কৃতিতে মিশে যায় তা। ক্রমে খাবারগুলো ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও। গবেষণাটিতে ১৭৭টি দেশের মানুষের খাদ্যাভ্যাস ও ফসল উৎপাদনের বিশদ তথ্য আর বিশেস্নষণ রয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ৯৮ শতাংশই এ গবেষণার আওতাভুক্ত। টমেটে, মরিচ এল কোথেকে।
১৪৯২ সালের ১২ অক্টোবর, স্পেন র্কতৃক নিযুক্ত ইতালীয় অভিযাত্রী ক্রিষ্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বিপপুঞ্জে পৌঁছলে আমেরিকা মহাদেশ আবিস্কার করেন এবং ১৪৯৮ সালের ৩১ জুলাই, ত্রিনিদাদে উপস্থিত হন।
১৪৯২ সালের ৬ ডিসেম্বর, ক্রিষ্টোফার কলম্বাস হিসপানিওলা (বর্তমান হাইতি ও ডোমিনিকান রিপাবলিক) আবিস্কার করেন।
১৪৯৩ সালের ৪ জানুয়ারি, নৌ-অভিযাত্রী কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।
১৪৯৩ সালের ১৫ মার্চ, আমেরিকায় প্রথম সফর শেষে কলম্বাসের স্পেনে প্রত্যাবর্তন।
১৪৯৩ সালের ৩ নভেম্বর, দ্বিতীয় অভিযাত্রায় ক্রিস্টোফার কলম্বাসের ডোমিনিকা আবিস্কার।
১৪৯৩ সালের ১০ নভেম্বর, ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্র যাত্রায় এ্যান্টিগুয়া আবিস্কার করেন।
১৪৯৪ সালের ৩ মে, কলম্বাস জ্যামাইকা আবিস্কার করেন।
১৪৯৭ সালের ৮ জুলাই, ভাস্কো ডা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।
১৪৯৭ সালে ভাস্কো-দা-গামা মালাবারের তীরে কালিকট নগরে এসে পৌঁছেন। অবশ্য তার আগে অনেক ইউরোপীয় ভারতে আসেন।
১৪৯৮ সালের ২ মার্চ, পর্যটক ভাস্কো দা গামা মোজাম্বিকে উপনীত হন।
১৪৯৮ সালের ২০ মে, ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীণ হয়ে ভারতের কালিকট বন্দরে উপস্থিত।
১৪৯৮ সালের ৩০ মে, ক্রিস্টোফার কলম্বাস তার তৃতীয় দফায় সমুদ্র যাত্রা শুরু করেন।
১৪৯৮ সালের ৩১ জুলাই, ক্রিস্টোফার কলম্বাস ত্রিনিদাদে উপস্থিত হন।
১৪৯৮ সালের ১ আগষ্ট, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখন্ডে পদার্পণ করেন।
১৫০০ সালে মানবদেহ চিত্র মানুষের প্রথম নির্ভুল এবং বিস্তারিত এনাটমিক্যাল ড্রইং করেন শিল্পী এবং উদ্ভাবক লিওনার্দো দ্য ভিঞ্চি। আর এটা করার জন্য তাঁকে আগে বেশ কিছু শবদেহ কেটে পরীক্ষা করতে হয়েছে। তাঁর আঁকা হৃদপিন্ডের পুঙ্খানুপুঙ্খ চিত্রগুলোতে বাল্বের কাজ স্পষ্ট হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানকে মস্তিস্কের গহবরগুলো সম্পর্কে একটি পরিস্কার চিত্র দেয় ভিঞ্চির ড্রইং।
১৫০১ সালের ১ ডিসেম্বর, ফার্ডিন্যান্ড ঘোষণা করলো..''কোন মরিসকো বা নব্য খৃষ্টান সাথে অস্্র বহন করতে পারবে না। আইন অমান্যকারীকে প্রথমে দুই মাসের শাস্তি এবং তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। দ্বিতীয়বার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড।
১৫০২ সালের ২১ মে, জোয়ানা নোভা সেন্ট হেলেনা দ্বীপ আবিস্কার করেন।
১৫০২ সালে কাডি জের নতুন ফরমান জারী হলো.....''মুসলিমগণ হয়তো খৃষ্টান হবে নয় তো দেশ ত্যাগ করবে। ১৪ বছরের বেশী বয়সী ছেলে এবং ১২ বছরের বেশী বয়সী মেয়েকেই শুধু দেশত্যাগের সময় সাথে নেয়া যাবে।''
১৫০৩ সালের ১১ অক্টোবর, দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগীজ নাবিক ভাস্কো দা গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
১৫০৯ সালের ৯ মে, নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বেশষ অভিযাত্রা শুরু।
১৫১৩ সালের ৮ এপ্রিল, জুয়ান দ্য লিওন ফ্লোরিডা আবিস্কার করেন।
১৫১৩ সালের ২৫ সেপ্টেম্বর, স্পেনীয় পর্যটক ভাস্কো নুনেজ দ্য বারোরা প্রশান্ত মহাসাগর আবিস্কার করেন।
১৫২৬ সালের ২৯ আগষ্ট, তুর্কিেদর সাথে যুদ্ধে হাঙ্গেরীয়দের পরাজয়।
১৫৩৫ সালের ৬ জুলাই, ইংরেজ মানবতাবাদী নেতা, লেখক টমাস ঘোরের মৃত্যুদন্ড।
১৫৩৬ সালের ১৯ মে, পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের শিরশ্চেদ।
১৫৩৮ সনের পূর্বে ফ্রান্সে মেয়েদের মানুষ বলেই গণ্য করা হতো না। তারা ছিল শুধু পুরুষের সেবাদাসী। স্বামীর অনুমতি ব্যতীত ব্যবসায়ে টাকা খাটানো তার জন্য ১৯৩৮ সন পর্যন্তও নিষিদ্ধ ছিল। ইংল্যান্ড ও আমেরিকায় মেয়েদের অবস্থাও সামগ্রিকভাবে-এর চেয়ে উন্নত ছিল না। বিংশ শতাব্দীতেই তারা ভোটাধিকার তথা রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ফ্রান্সে এ অধিকার তারা পায় ১৯৪৪ সালে। ইংল্যান্ডে ১৯২৮ সালে, ইউরোপের কিছু কিছু দেশ সত্তরের দশকে এ অধিকার অর্জন করে।
১৫৪৩ সালে প্রকাশিত হল কোপারনিকাশের গ্রন্থ 'গাগনিক গোলকদের আবর্তন বিষয়ে। এ গন্থে বিশ্বের গড়নকে দেখানো হয়েছে অর্থাৎ সূর্য এ বিশ্বের কেন্দ্র হিসেবে।
১৫৪৭ সালের ১৬ জানুয়ারি, প্রথম রুশ জার ইভান দা টেরিবলের অভিষেক অনুষ্ঠিত হয়।
১৫৪৮ সালের ২৪ নভেম্বর, ইংলিশ পার্লােমন্ট গীর্জায় যাজকের বিয়ের অনুমতি দানের সিদ্ধান্ত
১৫৪৯ সালের ৭ ডিসেম্বর, ইংল্যান্ডের বিদ্রোহী নেতা রবার্ট কেট-এর ফাঁসি কার্যকর হয়।
১৫৫৩ সালের ১০ জুলাই, ইংল্যান্ডের রাণী হিসেবে লেডি জন গ্রে'র সিংহাসনে আরোহণ।
১৫৫৬ সালে প্রথম ''এনফিল্ড'' নামের বন্দুকের ব্যবহার চালু করা হয়।
১৫৫৮ সালের ২৮ ফেব্রুয়ারি, রুশ বাণিজ্যিক মিশন প্রথমবারের মতো লন্ডনে পৌঁছে।
১৫৬২ সালের ১০ সেপ্টেম্বর, তুর্কী সুলতান দ্বিতীয় সুলাইমান খাঁর হাঙ্গেরী বিজয়।
১৫৬২ সালের ২০ সেপ্টেম্বর, হ্যামটন ফোর্ড চুক্তি স্বাক্ষরিত হয়।
১৫৭১ সালের ৭ অক্টোবর, লোপাস্টোর যুদ্ধ শুরু।
১৫৭২ সালের ৯ জুন, তুর্কি বাহিনীর সাইপ্রাস দখল।
১৫৭৩ সালের ৯ মে, ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বািচত।
১৫৭৮ সালের ৪ অক্টোবর,আল কাছার আল কবিরের যুদ্ধে মুরদের হাতে পর্তুগীজরা পরাজিত হয়।
১৫৮১ সালের ২৫ জুলাই, হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৫৮১ সালের ২৫ জুলাই, স্পেনের অধিকার থেকে নেদারল্যান্ড স্বাধীন হয়।
১৫৮১ সালের ২৬ জুলাই, নেদারল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে।
১৫৮২ সালের ১৫ অক্টোবর, ইতালী ও স্পেনে খ্রিষ্টীয় সাল প্রবর্তন শুরু।
১৫৮৮ সালের ৯ মে, ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লােমন্টে বিল পাস।
১৫৮৮ সালের ১৯ মে, স্পেনীয় রনপোত লিসবন থেকে যাত্রা শুরু করে।
১৫৯৫ সালের ২১ জুলাই,আলভারো মেলভানা প্রশান্ত মহাসাগরের মারকেসাস দ্বীপপুঞ্জ আবিস্কার।
১৬০০ সালের ১৬ মার্চ, ইংল্যান্ডের ২০ বছর স্থায়ী দীর্ঘতম পার্লােমন্ট বিলুপ্ত ঘোষণা করা।
১৬০২ সালে অক্সফোর্ডের বোডলিয়ান লাইব্রেরি স্থাপিত হয়।
১৬০৬ সালের ১২ এপ্রিল, ইংল্যান্ডে প্রথম ইউনিয়ন জ্যাক (পতাকা) আনুষ্ঠানিকভাবে অনুমোদিত।
১৬০৯ সালের ১২ মার্চ, বারমুডা বৃটিশ উপনিবেশে পরিণত হয়।
১৬৩৫ সালের ১৯ মে, স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।
১৬৪০ সালের ১ ডিসেম্বর, স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীন হয়।
১৬৪২ সালের ১৮ মে, কানাডার মন্ট্রিলের পত্তন হয়।
১৬৪২ সালের ২২ আগষ্ট, বৃটেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু।
১৬৪৩ সালের ১৪ মে, চতুর্দশ লুই মাত্র ৪(চার) বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
১৬৪২ সালের ২৪ নভেম্বর, আবেল তাসম্যান 'তাসমানিয়া' আবিষ্কার করেন।
১৬৪৯ সালের ৩০ জানুয়ারি, ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস-এর শিরশ্ছেদ করা হয়।
১৬৪৯ সালের ১৭ মার্চ, অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডকে কমনওয়েলথ হিসেবে ঘোষণা করেন।
১৬৪৯ সালের ১৯ মে, পার্লােমন্ট প্রথম চার্লেসর মৃত্যুদন্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৬৫৬ সালের ২৮ জুলাই, ওয়ারশ যুদ্ধের মধ্য দিয়ে পোল্যান্ড দখল করে সুইডেন।
১৬৫৬ সালের ৩০ জুলাই, পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
১৬৫৯ সালের ৭ নভেম্বর, ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর।
১৬৬০ সালের ১ ডিসেম্বর, স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীন হয়।
১৬৬১ সালের ১৬ জুলাই, স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৬৬২ সালের ২২ এপ্রিল, লন্ডনে রয়্যাল সোসাইটি গঠিত হয়।
১৬৬৬ সালের ২ সেপ্টেম্বর, লন্ডনে মহাঅগ্নিকান্ড শুরু হয়।
১৬৬৬ সালের ৬ সেপ্টেম্বর, লন্ডনে অগ্নিকান্ডে (যা গ্রেট ফায়ার অব লন্ডন নামে পরিচিত) প্রায় ১৩ হাজার ঘরবাড়ি, ৮৭টি গির্জা ভস্মীভূত হয় ও লন্ডনের ৫ দিনব্যাপী মহাঅগ্নিকান্ডের অবসান।
১৬৭৫ সালের ১০ আগষ্ট, রয়াল গ্রীনউইচ অবজারভেটরী স্থাপিত হয়।
১৬৭৬ সালের ১২ আগষ্ট, নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৬৭৯ সালের ৮ জানুয়ারি, বিখ্যাত ফরাসী নাবিক ও পর্যটন সিয়র দ্যলা সাল নায়াগ্রা জলপ্রপাতে পৌঁছেন।
১৬৭৯ সালের ২৭ মে, বৃটেনে হ্যাভিয়াস কার্পাস আইন প্রবর্তিত হয়।
১৬৮৩ সালে তুর্কী বাহিনী ভিয়েনা অবরোধ করে।
১৬৯৯ সালের ২৬ জানুয়ারি, কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধের অবসান।
১৭০১ সালের ১২ জানুয়ারি, সুইজারল্যান্ডের প্রোটেস্ট খ্রিষ্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করে।
১৭০২ সালে লন্ডনে প্রথম দৈনিক পত্রিকা "ডেইলী কুরান্ট'' প্রকাশিত হয়।
১৭০৩ সালের ২৭ মে, পিটার দি গ্রেট র্কতৃক সেন্ট পিটার্সবার্গ(লেনিনগ্রাদ)শহরের পত্তন হয়।
১৭০৩ সালের ২৬ নভেম্বর, বৃটেনে প্রচন্ড ঘুর্ণিঝড়ে ৮ সহস্রাধিক লোক মারা যায়।
১৭০৪ সালের ২৪ জুলাই, ইংরেজ এডমিরাল স্যার জর্জ ব্রুক স্পেনীয়দের কাছ থেকে জিব্রালটার দখল করেন।
১৭০৬ সালের ২৩ মে, বেমিলিসের যুদ্ধ শুরু।
১৭০৭ সালের ১ মে, স্কটল্যান্ডকে ও ইংল্যান্ডের অন্তর্ভুক্ত করা হয়।
১৭১১ সালের ১৯ মার্চ, রাশিয়া-তুরস্কের যুদ্ধ ঘোষণা।
১৭১৮ সালের ২ আগষ্ট, স্পেনের বিরুদ্ধে বৃটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ডের মৈত্রী জোট গঠন।
১৭২৭ সালের ১১ জুন, দ্বিতীয় জর্জ নিজেকে গ্রেট বৃটেনের রাজা ঘোষণা করেন।
১৭৩০ সালে রাশিয়ার সাথে তুরস্কের প্রথম যুদ্ধ বাধল।
১৭৪৪ সালের ২১ মে, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৭৫২ সালের ২৪ আগষ্ট, সেন্ট বরসোলোমেয় গণহত্যা সংঘটিত হয়।
১৭৫৫ সালের ১ নভেম্বর, পর্তুগালের লিসবনে প্রলয়ঙ্করী ভূমিকম্পে ৬০ হাজার লোক নিহত।
১৭৫৮ সালে ইংল্যান্ডে শিল্পবিপস্নব আরম্ভ।
১৭৫৯ সালের ১৫ জানুয়ারি, লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন করা হয়।
১৭৫৯ সালের ২৭ জুন, কুইবেক যুদ্ধ শুরু।
১৭৬০ সালে ইউরোপ মহাদেশের প্রথম শিল্প বিপস্নব হয় ইংল্যান্ডে।
১৭৬২ সালের ২১ জানুয়ারি, ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৭৬২ সালের ১০ জুলাই, রাশিয়ার জার তৃতীয় পিটার ক্ষমতাচ্যুত হন।
১৭৬২ সালের ১৭ জুলাই, রাশিয়ার জার তৃতীয় পিটারকে হত্যা করা হয়।
১৭৬২ সালের ২৯ অক্টোবর, ফ্রেইবার্গে ২য় ফ্রেডিরিকের নেতৃত্বে প্রুশিয়া অস্ট্রীয়দের পরাজিত করে।
১৭৬২ সালে রাশিয়ার রানি প্রথম এলিজাবেথ মারা যান। মৃত্যুর পর তাঁর আলমারিতে ১৫ হাজার পোশাক পাওয়া গিয়েছিল। প্রতি সন্ধ্যায় তিনি দুই থেকে তিনবার পোশাক পরিবর্তন করতেন।
১৭৬২ সালের ১৪ মে, কথা। যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির ঐতিহাসিক শহর স্যান্ডউইচের চতুর্থ আর্ল জন মন্টেগু অবসরে বন্ধুদের সঙ্গে তাস খেলছিলেন। খেলার ফাঁকে খিদে পেলে তাড়াতাড়ি হওয়ার জন্য তিনি পাউরুটির দুটো টুকরার মধ্যে এক টুকরা গরুর মাংস দিতে বললেন ভৃত্যুকে। সান্ডউইচ নগরের আর্ল তখন ভাবতেই পারেননি, সেই শহরটির নামেই শেষ পর্যন্ত ওই খাবারের নাম হয়ে যাবে। এর আগে খাবারটির পরিচিতি ছিল পাউরুটি-মাংস বা পাউরুটি-পনির নামে। স্যান্ডউইচ নগরের আর্ল জন মন্টেগুর মতো তাঁর বন্ধুরাও সেদিন অনুরুপ খাবার দিতে বলেন। সেই থেকে ক্রমে স্যান্ডউইচের নামেই পরিচিতি হয়ে ওঠে খাবারটি। এবার সেই স্যান্ডউইচ ২৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব হচ্ছে। ২০১২ সালের ১৪ মে, প্রথম আলো: স্যান্ডউইচের ২৫০ বছর পূর্তি উৎসব।
১৭৬৩ সালের ১০ ফেব্রুয়ারি, প্যারিস শান্তিচুক্তি অনুযায়ী ফ্রান্স বৃটেনের কাছে কানাডা হস্তান্তর করে।
১৭৬৫ সালের ২৩ মার্চ, বৃটিশ পার্লােমন্ট স্ট্যাম্প অ্যাক্টের মাধ্যমে আমেরিকার ১৩টি উপনিবেশের উপর শুল্ক ও কর আরোপ করে।
১৭৭০ সালের ৫ মার্চ, বোষ্টনে বেসামরিক জনতার উপর ব্রিটিশ সৈন্যদের নির্বিচার গুলীবর্ষণ। ব্যপক গণহত্যা।
১৭৭০ সালের ২০ এপ্রিল, জেমস কুক নিউসাউথ ওয়েলস আবিস্কার করেন।
১৭৭০ সাল থেকে ১৮৮০ সালের মধ্যে যখন দারুন ধাক্কা খেল তখনই ইংল্যান্ডে শিল্প বিপস্নব ঘটে।
১৭৭১ সালের ২২ জানুয়ারি, স্পেন বৃটেনের কাছে ফকল্যান্ড দ্বীপের অধিকার ছেড়ে দেয়।