‹ বিশ্ব ও দেশ-বিদেশের তথ্য অংশ ১০১ / ১১৬

১৭৭১ সালে অক্সিজেন চিকিৎসা ইংরেজ রসায়নবিদ ও যাজক জোসেফ প্রিস্টলি তাঁর আবিস্কৃত নিউম্যাটিক রসায়নের সাহায্যে পানি কিংবা পারদের ওপর থেকে গ্যাস সংগ্রহ, অক্সিজেন আবিস্কার ও পৃথক করেন। এভাবে তিনি আরও ১০টি গ্যাস পৃথক করেন, যার মধ্যে আছে নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড ও অ্যামোনিয়া।

১৭৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি, ক্রিকেট খেলার নিয়ম-কানুন আন্তর্জািতকভাবে সূত্রবদ্ধ করা।

১৭৭৪ সালের ৬ মার্চ, রোম সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।

১৭৭৪ সালের ১ আগষ্ট, স্যার জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিস্কার করেন।

১৭৭৫ সালের ৭ মে, তুরস্ক কুপোডানিয়া অঞ্চল অস্ট্রিয়ার কাছে হন্তান্তর করে।

১৭৭৬ সালের ১৭ মার্চ, বৃটিশ সেনাবাহিনী বোস্টন ত্যাগ করে।

১৭৭৮ সালের ১৫ জানুয়ারি, লন্ডন বিশ্ববিদ্যালয়ে মহিলাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়।

১৭৭৮ সালের ১৮ জানুয়ারি, ক্যাপ্টেন কুক হাওয়াইয়ের স্যান্ডউইচ দ্বীপ আবিস্কার করেন।

১৮৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি, টমাস আলভা এডিসন ফনোগ্রাফ পেটেন্ট করেন।

১৭৭৯ সালের ১৬ জুন, স্পেন ও ফ্রান্স সম্মিলিতভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

১৭৮০ সালে বৃটেন হল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৮২ সালের ৫ ফেব্রুয়ারি, স্পেনীয়রা ব্রিটিশদের কাছ থেকে মিনার্কো দখল করে।

১৭৮৩ সালের ৭ নভেম্বর, ইংল্যান্ডে শেষবারের মতো জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হয়।

১৭৮৪ সালের ২৯ এপ্রিল, মহিলাদের পরীক্ষার সুযোগ প্রদানের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিধি অনুমোদন করে।

১৭৮৮ সালের ১৩ ফেব্রুয়ারি, ওয়েষ্ট মিনিস্টারে ওয়ারেন হেস্টিংস-এর বিচার শুরু হয়।

১৭৮৮ সালের ৩ মে, লন্ডনের প্রথম সান্ধ্য দৈনিক 'দি স্টার' প্রকাশিত হয়।

১৭৮৮ সালের ৯ মে, বৃটিশ পার্লােমন্টে দাসপ্রথা বিলুপ্তির পক্ষে প্রস্তাব উত্থাপন।

১৭৮৯ সালের ৫ মে, ফরাসী বিপস্নব শুরু হয়।

১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসী বিপস্নব সূচিত হয়। ১৭৮৯ সালের ২৭ আগষ্ট, ফরাসি জাতীয় সংসদে মানবাদিকার ঘোষণা গৃহীত হয়।

১৭৯১ সালের ৪ ডিসেম্বর, লন্ডনের 'দি অবজারভার' পত্রিকার প্রকাশনা শুরু হয়।

১৭৯২ সালের ৭ ফেব্রুয়ারি, অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।

১৭৯২ সালের ২৫ এপ্রিল, প্যারিসে প্রথম মৃত্যুদন্ড কার্যকরকরণ যন্ত্র 'গিলোটিন' স্থাপিত হয়।

১৭৯২ সালের ৯ আগষ্ট, ফ্রান্স প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৭৯২ সালের ২২ সেপ্টেম্বর, ফ্রান্সে আইনসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজকীয় ক্ষমতা সীমিত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৭৯২ সালে ফরাসী রাজ পরিবারকে বন্দী করা হয়।

১৭৯৩ সালের ২১ জানুয়ারি, ফরাসী বিপস্নবের ফলশ্রুতিতে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।

১৭৯৩ সালের ৭ মে, পোল্যান্ডকে দ্বিতীয়বারের মতো দ্বিখন্ডিত করে রাশিয়া।

১৭৯৩ সালের ১৪ মে, এ্যাডওয়ার্ড জেনার পরীক্ষা মূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।

১৭৯৩ সালের ১৬ নভেম্বর, তৃতীয় ফ্রেডেরিক ক্রুশিয়ার রাজা হন।

১৭৯৪ সালের ৫ মে, ফরাসী বিপস্নবী জর্জেস ভ্যানটন ও তার অনুসারীদের মৃত্যুদন্ড।

১৭৯৫ সালের ১ অক্টোবর, বেলজিয়াম ফরাসী প্রজাতন্ত্রের অঙ্গীভূত হয়।

১৭৯৬ সালে এক ফরাসি সাংবাদিক এ নীতির উদ্ভাবন করে কলকারখানার লভ্যাংশকে সরকারের মাধ্যমে বন্টনের প্রয়াস পান।

১৭৯৬ সালের ১৭ নভেম্বর, নেপোলিয়ন অস্ট্রীয়দের পরাজিত করেন।

১৭৯৮ সালে বিট্রিশ সমাজবিজ্ঞানী ম্যালথাস জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্বন্ধে প্রবন্ধ লিখেছিলেন।

১৭৯৯ সালের ৫ মে, ম্যাগনানোর যুদ্ধে ফরাসীরা অস্ট্রীয়দের কাছে পরাজিত হয়।

১৭৯৯ সালে বিশ্বের প্রথম ব্যাটারি ইতালির বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা ব্যাটারি বা তড়িৎ কোষ তৈরি করেন। এর জন্য তিনি গ্যালভানোর প্রাথমিক গবেষণার ওপর নির্ভর করেন। পরপর কয়েকটি ধাতব পাত সংযুক্ত করে তার মধ্যে তড়িৎশক্তি সঞ্চয় করে রাখাটাই ছিল তার এ আবিস্কারের মূলনীতি। প্রতিটি ধাতব পাত তৈরি করা হয়েছিল একখন্ড তামা আর জিঙ্কের পাত যুক্ত করে। ১৭৯৯ সালের এ আবিস্কার আজও এখনও ব্যবহার করে চলেছি।

১৮০০ সালে সমগ্র ইউরোপের মোট জনসংখ্যা ছিল ১৮(আঠার) কোটি।

১৮০০ সালে ইংল্যান্ডে অনেক বড়ো বড়ো কারখানা দেখা গেল।

১৮০১ সালের ২ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের প্রথম পার্লােমন্টের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৮০১ সালের ২ মার্চ, স্পেন ও পর্তুগালের মধ্যে যুদ্ধ শুর হয়।

১৮০১ সালের ৮ মার্চ, বৃটিশ সেনাবাহিনীর আবুকার দখল।

১৮০১ সালের ২১ মার্চ, আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল ক্রম্বির নেতত্বে ব্রিটিশ বাহিনী ফরাসীদের পরাজিত করে।

১৮০১ সালের ২৩ মার্চ, রাশিয়ার প্রথম জার আলেকজান্ডার নিহত হন।

১৮০১ সালের ১২ এপ্রিল, উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষায় অধ্যাপক নিযুক্ত হন।

১৮০২ সালের ২৫ মার্চ, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সন্ধিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৮০২ সালের ৭ মে, স্বাধীন দেশ হিসেবে গ্রীসের আত্মপ্রকাশ।

১৮০৪ সালের ১৮ মে, নেপোলিয়ন বোনাপার্টেক সমগ্র ফ্রান্সের সম্রাট ঘোষণা করা হয়।

১৮০৪ সালে স্পেন বৃটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮০৪ সালের ২ ডিসেম্বর, নেপোলিয়ন ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৮০৫ সালের ২৬ মে, নেপোলিয়ান বোনাপার্ট ইতালির সম্রাট পদে অভিষিক্ত হন।

১৮০৫ সালের ২৬ মে, নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট পদে অভিষিক্ত হন।

১৮০৫ সালের ২১ অক্টোবর, ট্রাফালগার যুদ্ধে বৃটিশ নৌবাহিনীর কাছে ফরাসী ও স্পেনীয় নৌবাহিনীর পরাজয়।

১৮০৫ সালের ১৩ নভেম্বর, ফরাসীরা ভিয়েনা দখল করে নেয়।

১৮০৬ সালের ৮ ফেব্রুয়ারি, ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।

১৮০৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ফরাসি বাহিনী নেপলসে প্রবেশ করে।

১৮০৬ সালের ৩০ মার্চ, নেপোলসের রাজা হিসেবে জোসেফ বোনাপার্ট সিংহাসনে আরোহণ করেন।

১৮০৬ সালের ২৭ অক্টোবর, ফরাসীরা বার্লিন দখল করে।

১৮০৭ সালের ২৫ মার্চ, দাস প্রথা বিলোপ করে বৃটিশ পার্লােমন্টে বিল পাস।

১৮০৭ সালের ৩১ জুলাই, লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।

১৮০৭ সালে ব্রিটিশ সাম্রাজ্যে দাস ব্যবসায় রদ।

১৮০৮ সালের ১৬ ফেব্রুয়ারি, ফরাসীরা স্পেন দখল করে।

১৮০৯ সালের ১৪ অক্টোবর, ভিয়েনায় আন্তর্জািতক শান্তিচুক্তি স্বাক্ষর।

১৮১০ সালের ৯ জুলাই, হল্যান্ডকে ফ্রান্সের সাথে একত্রীকরণ করা হয়।

১৮১০ সালের ১১ আগষ্ট, প্রলয়ঙ্করী ভূমিকম্পে ইতালীর সাওমিগুয়েল অঞ্চল তলিয়ে যায়।

১৮১০ সালের ১৬ সেপ্টেম্বর, স্পেনের বিরুদ্ধে মেক্সিকোর বিদ্রোহের সূচনা হয়।

১৮১২ সালের ১৮ জুন, বৃটেন ও আমেরিকার মধ্যে যুদ্ধের সূচনা হয়।

১৮১২ সালের ২৪ জুন, নেপোলিয়ানের সেনাবাহিনী বার্লিন অবরোধ।

১৮১২ সালের ২৮ জুন, বুখারেস্ট চুক্তি স্বাক্ষর।

১৮১২ সালের ১৭ আগষ্ট, স্মোলেনস্ক যুদ্ধের সমাপ্তি ঘটে।

১৮১২ সালের ১৮ আগষ্ট, স্মোলেনস্কের যুদ্ধে নেপোলিয়ানের কাছে রুশদের পরাজয়।

১৮১২ সালের ৭ সেপ্টেম্বর, নেপোলিয়নের নেতত্বে ফরাসী বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।

১৮১২ সালের ১৪ সেপ্টেম্বর, নেপোলিয়নের মস্কো দখলের পর এক ভয়াবহ অগ্নিকান্ডে মস্কোর প্রায় তিন-চতুর্থাংশ এলাকা ভস্মীভূত হয়।

১৮১২ সালে রাশিয়া আক্রমণ করেছিলেন নেপোলিয়ন চার লাখ সেনা নিয়ে। কিন্তু মাত্র ১০ হাজার সেনা নিয়ে তিনি রাশিয়া থেকে পালান।

১৮১২ সালের ১৫ সেপ্টেম্বর, ফরাসী দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় অগ্নিসংযোগ করে।

১৮১২ সালের ১৬ সেপ্টেম্বর, প্রচন্ড ঘূর্ণিঝড়ে মস্কো নগরী প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়।

১৮১২ সালে মস্কোর যুদ্ধে নেপোলিয়ন বাহিনীর বিপর্যেয়র কারণ হলো-উকুন।

১৮১২ সালে ভয়াবহ অগ্নিকান্ডে মস্কো মহানগরী প্রায় ধ্বংস হয়ে যায়।

১৮১২ সালের ৯ নভেম্বর, সিটিব্যাংক এনএর প্রতিষ্ঠা দিবস। ঢাকায় ২০১২ সালের ৯ নভেম্বের, '২০০ বছর পূর্তি' উদযাপন করেছে।

১৮১৩ সালের ২৭ আগষ্ট, ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রীয়দের পরাজিত করেন।

১৮১৩ সালের ৯ জুলাই, লিভারপুল পত্রিকা নিয়মিতভাবে দাবার কলাম প্রকাশ করতে শুরু করে।

১৮১৪ সালের ১৪ জানুয়ারি, ডেনমার্ক ও সুইডেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর।

১৮১৪ সালের ৩০ মার্চ, নেপোলিয়নের বিরুদ্ধে বৃটেন বিজয়ী হয়।

১৮১৪ সালের ১১ এপ্রিল, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ানের সিংহাসন ত্যাগ এবং এলবায় নির্বাসন।

১৮১৪ সালের ১৭ মে, নরওয়ের স্বাধীনতা ঘোষণা।

১৮১৪ সালের ৭ জুলাই, প্রথম ঐতিহাসিক উপন্যাস স্যার ওয়াল্টার স্কটের লেখা 'ওয়েভারলি' প্রকাশিত হয়।

১৮১৪ সালের ২৫ জুলাই, জর্জ স্টিফেনশন প্রথম বাস্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

১৮১৪ সালের ২৪ আগষ্ট, বৃটিশ সৈন্যরা ওয়াশিংটন ডিসি দখল করে হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।

১৮১৫ সালের ৯ জুন, লুক্সেমবার্গ স্বাধীনতা লাভ করে।

১৮১৫ সালের ১৮ জুন, ইংরেজ ও র্জামানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানের পরাজয়।

১৮১৫ সালের ১৫ জুলাই, ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।

১৮১৫ সালের ১৬ অক্টোবর, ওয়াটার লু'র যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে যান।

১৮১৫ সালের ২০ নভেম্বর, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮১৫ সালে প্রথম গোর্খা হিসেবে নেপালিদের ব্রিটিশ-ভারতীয় আর্মিেত রিক্রুটমেন্ট শুরু হয়। ব্রিটিশ-ইন্ডিয়ার সঙ্গে নেপালের যুদ্ধের পর তাৎক্ষণিকভাবে নেপালিদের রিক্রুট শুরু হয়। বর্তমানে ব্রিটিশ সেনাবাহিনীতে গোর্খার সংখ্যা প্রায় তিন হাজার ৮০০শত। ভারতে বর্তমানে সাতটি গোর্খা রেজিমেন্টে ৩৯ হাজারেরও বেশি পুরুষ সৈন্য রয়েছে। তাদের বেশির ভাগই বয়সে তরুণ। উল্লেখ্য, ভারত প্রতিবছর দুই হাজার ৫০০শত থেকে তিন হাজার সৈন্য রিক্রুট করে। প্রায় দুই লাখ গোর্খা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশের পক্ষে অংশ নিয়েছিল। ব্রিটিশ ইউনিফর্ম পরিহিত অবস্থায় ৪৫ হাজার গোর্খা নিহত হয়। বলা হয়, কাপুরুষতা থেকে মৃত্যু ভালো। ব্রিটিশ আর্মিেত গোর্খােদর প্রায় ২০০ বছর।

১৮১৬ সালের ৯ জানুয়ারি, স্যার হামফ্রে ডেভি খনিতে ব্যবহার উপযোগী নিরাপত্তা বাতি আবিস্কার করেন।

১৮১৬ সালের ২৭ আগষ্ট, ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ান অস্ট্রীয়দের পরাজিত করেন।

১৮১৭ সালে বিশ্বের প্রথম কেলিডস্কোপ স্যার ডেভিড ব্রিস্টার স্কটল্যান্ডের এডিনবরায় সর্বপ্রথম কেলিডস্কোপ আবিস্কার করেন। কেলিডস্কোপ হলো রঙিন কাচের টুকরো ও দুটি আয়না সংবলিত নলবিশেষ, যা ঘোরালে ভেতরে পরিবর্তনশীল রং ও আকার দেখা যায়।

১৮১৮ সালের ৫ ফেব্রুয়ারি, চতুর্থ চালর্স নিজেকে সুইডেনের রাজা হিসেবে ঘোষণা করেন।

১৮১৮ সালের ৭ এপ্রিল, বৃটিশ সরকার 'বিনা বিচারে আটক' আইন অনুমোদন করে।

১৮১৮ সালের ২০ নভেম্বর, স্পেনের অধিকার থেকে ভেনিজুয়েলার স্বাধীনতা ঘোষণা।

১৮১৮ সালের ২৫ জুলাই, তুর্কি সুলতান সেলিম কুনতুসতুনিয়া দখল করেন।

১৮১৯ সালের ১০ আগষ্ট, নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বািসত হন।

১৮২২ সালের ২৭ জানুয়ারি, গ্রীস স্বাধীনতা ঘোষণা করে।

১৮২৬ সালের ২৩ এপ্রিল, তুর্কিরা সিসিলি দ্বীপ দখল করে নেয়।

১৮২৯ সালের ১৯ জুন, লন্ডন মেট্রোপলিটন পুলিশ সংস্থা গঠন সংক্রান্ত আইন পাস হয়।

১৮২৯ সালে গ্রীস যখন স্বাধীন হল তখন দেখা গেল, এথেন্স মাত্র একটি গ্রামে পর্যবসিত হয়েছে, তার লোকসংখ্যা ২০০০ হাজারের মতো ছিল।

১৮৩০ সালের ৩ ফেব্রুয়ারি, ফ্রান্স, রাশিয়া ও বৃটেন সম্মিলিতভাবে গ্রিসকে স্বাধীন হিসেবে ঘোষণা।

১৮৩০ সালের ২৬ জুন, রাজা চতুর্থ উইলিয়াম ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।

১৮৩০ সালের ৩০ আগষ্ট, বুলগেরিয়ার রাজপুত্র ওথো গ্রিসের রাজা হিসেবে অধিষ্ঠিত।

১৮৩০ সালের ৪ অক্টোবর, বেলজিয়াম স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩০ সালে পৃথিবীর প্রথম ইংল্যান্ড থেকে মানচেষ্টার পর্যন্ত যাত্রীবাহী রেলগাড়ী চলে।

১৮৩১ সালের ২৭ আগষ্ট, ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রীয়দের পরাজিত করেন।

১৮৩১ সালের ৮ সেপ্টেম্বর, চতুর্থ উইলিয়াম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।

১৮৩১ সালের ২৭ ডিসেম্বর, বিশ্ব পরিভ্রমণের উদ্দেশে চার্লস ডারউইনের সমুদ্র যাত্রা শুরু।

১৮৩২ সালের ১৩ ফেব্রুয়ারি, লন্ডন শহরে ব্যাপক আকারে ভয়াবহ ডায়রিয়া ছড়িয়ে পড়ে।

১৮৩২ সালের ১৪ মার্চ, আয়ারল্যান্ডের বেলফাস্টে প্রথম এশিয়াটিক কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।

১৮৩২ সালের ৭ মে, গ্রীসকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়।

১৮৩২ সালের সংস্কার আইন ইংল্যান্ডের শাসনভার পুঁজিপতিদের হাতেই তুলে দিয়েছে।

১৮৩৪ সালের ১ আগষ্ট, বৃটিশ উপনিবেশগুলোয় দাসপ্রথা বাতিল হয়।

১৮৩৬ সালের ২০ জুন, মহারাণী ভিক্টোরিয়া বৃটেনের সিংহাসনে আরোহণ।

১৮৩৬ সালের ১৭ আগষ্ট, বৃটেনে জন্ম, মৃত্যু ও বিয়ে নিবন্ধীকরণ শুরু হয়।

১৮৩৬ সালের ২৮ নভেম্বর, লন্ডন বিশ্ববিদ্যালয় অনুমোদন সনদ লাভ করে।

১৮৩৬ সাল থেকে ইন্টিগ্রেটেড ড্রাই প্রসেস সিমেন্ট প্লান্ট কারখানা প্রতিষ্ঠিত হয়।

১৮৩৭ সালের ১২ জুন, উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টেন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন।

১৮৩৮ সালের ৬ জানুয়ারি, স্যামূয়েল জনসন বৈদ্যুতিক টেলিগ্রাফের কাজ শুরু করে।

১৮৩৮ সালের মধ্যেই রেলগাড়ীর অনেক উন্নতি সাধিত হয়।

১৮৩৮ সালে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ লাগে। এর জন্য দায়ী ব্রিটিশ রাজস্ব কর্মকর্তা চার্লস ট্রেভেলিয়ানের দুর্ভিক্ষনীতি।

১৮৩৯ সালের ২৩ আগষ্ট, বৃটেনের হংকং দখল।

১৮৪০ সালে বৃটিশ বাহিনী আক্রা দখল করে।

১৮৪১ সালের ২৬ জানুয়ারি, হংকং ব্রিটিশ সার্বেভৗম ভুখন্ডে পরিণত হয়।

১৮৪১ সালে বায়ুতে জন্মানো ব্যাকটেরিয়া ফরাসি রসায়নবিদ ও ব্যাকটেরিয়াবিদ লুই পাস্তুর সদ্যোজাত জীবাণুতত্ত্ব অস্বীকার করেন এবং বায়ুতে জন্মানো ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।

১৮৪৩ সালের ১১ এপ্রিল, ব্রিটিশ পার্লােমন্ট গাম্বিয়াকে ক্রাউন কলোনি হিসেবে সিয়েরালিওন থেকে পৃথক করে।

১৮৪৪ সালের ৭ ফেব্রুয়ারি, লন্ডন, চাথাম ও ডোভারে রেলওয়ে চালু।

১৮৪৪ সালে ইংল্যান্ডে প্রথম গোয়েন্দা গল্প প্রকাশিত হয়।

১৮৪৪ সালে ফ্রেডারিক এঙ্গেলসের সাথে কার্লমার্কস-এর পরিচয় হয়।

১৮৪৫ সালে কার্ল-মার্কস ইংল্যান্ডে জার্মানীদের শ্রমিক শিক্ষাসংঘ পরিদর্শন করেন।

১৮৪৬ সালের ২৩ সেপ্টেম্বর, ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিস্কার করেন।

১৮৪৭ সালে ব্রাসেলসে অবস্থানকালে কমিউনিষ্ট লীগ নামে সমাজতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্ম।

১৮৪৮ সালের ১৩ জানুয়ারি, হাডসন বে কোম্পানী বৃটিশ কলম্বিয়ার ভানকুভার দ্বীপ দখল।

১৮৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি, কার্ল-মার্কস কম্যুনিষ্ট মেনিফেষ্টো ঘোষণা করেন।

১৮৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি, কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।

১৮৪৮ সালের ২৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ফরাসী প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৮৪৮ সালের ৪ জুলাই, কার্ল-মাকর্স ও ফেডারিক এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।

১৮৫১ সালের ১৩ নভেম্বর, লন্ডন ও টেক্সাসের মধ্যে টেলিগ্রাফ সার্ভিস চালু হয়।

১৮৫২ সালের ২ ডিসেম্বর, তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত।

১৮৫৩ সালের ১ আগষ্ট, ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসত্ব প্রথা বাতিল হয়।

১৮৫৩ সালের ২৩ অক্টোবর, রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু।

১৮৫৩ সালে আমেরিকার একটি রণতরীর বহর জাপানে এল, নিয়ে এল আমেরিকার প্রসিডেন্টের একটি চিঠি। জাপানিরা সেই প্রথম বাস্পকলের জাহাজ দেখল।

১৮৫৩ সালে ফ্রান্সে সাংবাদিকতায় প্রথম আলোকচিত্র ব্যবহার।