১৯০১ সালের ১০ জানুয়ারি, টেক্সাসে তেল শ্রমিকদের মহাধর্মঘট শুরু।
১৯০১ সালের ১২ ডিসেম্বর, বিজ্ঞানী মার্কিন আটলান্টিকের এপার থেকে ওপারে প্রথমবারের মতো বেতার সঙ্কেত প্রেরণ করেন।
১৯০৩ সালের ১৬ জুন, ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ সালের ১৭ সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয়-অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।
১৯০৩ সালের ১৭ ডিসেম্বর, রাইট ভ্রতৃদ্বয় প্রথম বিমানে উড্ডয়ন করেন।
১৯০৪ সালের ২২ মার্চ, নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর' পত্রিকায় রঙ্গীন ছবি ছাপা হয়। এটাই ছিল সর্বপ্রথম বিশ্বের কোন রঙ্গিন ছবি মুদ্রণের ঘটনা।
১৯০৬ সালের ১৩ মার্চ, মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনির মৃত্যু।
১৯০৬ সালের ১৮ এপ্রিল, যুক্তরাষ্ট্রের সানফ্যান্সিকোতে সংঘটিত ভূমিকম্পের জের ধরে সৃষ্ট অগ্নিকান্ডে প্রায় তিন সহস্রাধিক লোক নিহত।
১৯০৮ সালের ৩১ জুলাই, স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
১৯০৯ সালের ১৬ এপ্রিল, মার্কিন নাবিক ক্যাপ্টেন এডওয়ার্ড পিয়ারি র্কতৃক উওর মেরু আবিস্কার।
১৯১০ সালের ৮ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে বয়স্কাউট আন্দোলন শুরু হয়।
১৯১২ সালে ৩ হাজার চেরি গাছ উপহার দিয়েছিলেন ওয়াশিংটন শহরকে টোকিওর মেয়র সেই থেকে ২০ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে চেরি ফুল ফোটা উৎসব।
১৯১৩ সালে ডিসেম্বরে, বিশ্বের প্রথম শব্দধাঁধা প্রকাশিত হয় নিউইয়র্কে। আর্থার উইনি নামে ব্রিটিশ বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক ওই শব্দধাঁধা তৈরী করেন। তাঁর শব্দধাঁধায় ৩২টি শব্দের রহস্য সমাধানের সূত্র দেওয়া হয়েছিল।
১৯১৩ সালের ১৩ ডিসেম্বর, লি. ডি. ফরেস্ট যুক্তরাষ্ট্রে প্রথম সবাক চলচ্চিত্র প্রর্দশন করেন।
১৯১৫ সালের ২৫ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তঃ মহাদেশীয় টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠিত।
১৯১৭ সালের ২০ ফেব্রুয়ারি, রেড ইন্ডিয়ানদের কাছ থেকে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে।
১৯১৭ সালের ২ মার্চ, পুয়েতোির্রকো মার্কিন উপনিবেশে পরিণত হয়।
১৯১৭ সালের ৬ এপ্রিল, প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মািনর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৮ সালের ১৫ মে, আমেরিকায় বিশ্বের প্রথম এয়ার মেইল সার্ভিস চালু।
১৯১৯ সালে একটি নাটকে অবিনয় করতে গিয়ে আলফ্রেড লান ও নিল ফন্টেইন-এর পরিচয় হয়। থিয়েটার ইতিহাসের সেরা স্বামী-স্ত্রী জুটি বলে বিবেচনা করা হয় আলফ্রেড লান ও নিল ফন্টেইন জুটিকে। সেখান থেকে বিয়ে ১৯২২ সালে। তাঁদের এ বিয়ে ছিল অসম্ভব কঠিন এক লড়াইয়ের ফসল। গভীর ভালোবাসাময় অভিনয়ের মাধ্যমে পরবর্তী ৫৫ বছর মার্কিন থিয়েটারে তাঁরা এক নতুন ইতিহাস রচনা করেন। অভিনয় থেকে অবসর গ্রহণের পর হাত ধরাধরি করে তাঁরা যেদিন উইসকনসিন্নে খামারবাড়িতে ফিরে যান, সেদিন নিউইয়র্কের গ্রুপ থিয়েটারের নামকরণ করা হয় লান-ফন্টেইন থিয়েটারে। এ খামারবাড়িতেই আলফ্রেড মারা যান। ফন্টেইন থিয়েটারে আর ফিরে আসেননি লান, স্বামীর স্মৃতিকে বুকে বেঁধে কাটিয়ে দেন বাকি জীবন।
১৯২০ সালের ১০ জানুয়ারি, লিগ অব নেশনস গঠিত হয়।
১৯২০ সালের ২৬ আগষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে নারীর ভোটারাধিকার নিশ্চিত করে প্রেসিন্ডেন্ট তার ঘোষণায় বলেন-প্রতি বছর ২৬ আগষ্ট নারীর সমতা দিবস পালিত হবে।
১৯২২ সালের ৭ জানুয়ারি, ওয়াশিংটনে অস্ত্র সম্মেলনে যুদ্ধক্ষেত্রে জীবনঘাতী গ্যাস ব্যবহার না করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যমত্য।
১৯২২ সালের ৬ মার্চ, চীনে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি বন্দ।
১৯২৩ সালের ১৩ মার্চ, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সত্যিকারের সবাক চলচ্চিত্রের উদ্ভব হয়েছিল বলে জানা যায়।
১৯২৩ সালের ১৩ ডিসেম্বর, ডা. লি. ডি ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সর্ব প্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শন করেন।
১৯২৫ সালের ১৪ মার্চ, প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার শুরু হয়।
১৯২৬ সালের ৬ আগষ্ট, মার্কিন সাঁতারু গাট্টার্ড এডর্লি মহিলাদের মধ্যে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯২৮ সালের ১৮ জুন, মার্কিন বৈমানিক ্এ্যামেলিয়া এরহাট আটললান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিকের কৃতিত্ব অর্জন করেন।
১৯২৯ সালের ১৬ মে, হলিউডে প্রথম চলচ্চিত্র পুরস্কার চালু হয়।
১৯২৯ সালের ১৬ মে, হলিউডে প্রথম চলচ্চিত্র একাডেমী পুরস্কার প্রবর্তন শুরু হয়। ২০০৪ সালের ১ মার্চ ৭৬তম অস্কারে 'লর্ড অব দি রিংস' সেরা ছবি। ২০০৫ সালে ৭৭তম বিশ্বের জাকজমকপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমী অ্যাওয়ার্ড অস্কার পুরস্কার ঘোষণা করেছে, জর্জ বুশ সেরা খারাপ অভিনেতা।
১৯২৯ সালের ২৯ অক্টোবর, মঙ্গলবার আমেরিকার শেয়ারবাজারে বিরাট ধস নামে।
১৯৩০ সালের ১৩ মার্চ, সৌরমন্ডলের নবম গ্রহ পস্নুটো আবিস্কৃত হয়।
১৯৩০ সালে আমেরিকার জনসংখ্যা বৃদ্ধি পেয়ে-১২.৩০(বার কোটি ত্রিশ লক্ষ)।
১৯৩০ সালে নিউইয়র্ক শহরে ১০০০টা গলফ খেলার মাঠ ছিল।
১৯৩৫ সালের ১৫ আগষ্ট, যুক্তরাষ্ট্রে সোসাল সিকিউরিটি এ্যাক্ট চালুর মাধ্যমে বয়স্কদের বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা হয়।
১৯৩৯ সালের ৩০ এপ্রিল, যুক্তরাষ্ট্রের এম্পায়ার ষ্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়।
১৯৩৯ সালের ১৫ জুলাই, নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে মহিলা বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।
১৯৩৯ সালে (স্ক্রীন ডাইজেস্ট জার্নােলর এক জরিপে সর্বকালের সেরা চলচ্চিত্র হওয়ার মর্যাদা লাভ করেছে ''গন উইথ দ্য উইন্ড") মুক্তিপ্রাপ্ত ক্লার্ক গেবল এবং ভিভিয়েন লী অভিনীত কালজয়ী এ চলচ্চিত্রটি স্টার ওয়ারস, সাউন্ড অফ মিউজিক-এর মত চলচ্চিত্রে প্রকৃতি ছাড়াও এ চলচ্চিত্রগুলোকে ছাড়িয়ে গেছে। এ জরিপের সমন্বয়কারী ডেভিড হ্যানকক বলেন, 'ত্রিশ দশকের চলচ্চিত্রটিতে আমরা ৬০ ও ৭০ দশকের চলচ্চিত্রগুলোর নিয়তি দেখতে পাই। এ জরিপের পরপর ১০টি চলচ্চিত্র হল: (১) গন উইথ দ্য উইন্ড-১৯৩৯, (২) স্টার ওয়ারস-১৯৭৭, (৩) দ্য সাউন্ড অফ মিউজিক-১৯৬৫, (৪) ইটি: দি এক্সট্রোটেরেস্ট্রিয়াল-১৯৮২, (৫) দ্য টেন কমান্ডমেন্টস-১৯৫৬, (৬) টাইটানিক-১৯৯৭, (৭) জস-১৯৭৫, (৮) ড. জিভাগো, (৯) দি এক্সরসস্ট-১৯৭৩, ও (১০) স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়াফর্স।
১৯৪০ সালের ১৬ সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়।
১৯৪০ সালে বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালূ হয়।
১৯৪১ সালের ১৪ আগষ্ট, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪২ সালের ২ ডিসেম্বর, আমেরিকার শিকাগো শহরে পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি চালু করা হয়।
১৯৪৫ সালের ২৬ জুন, সানফ্রান্সিকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদ স্বাক্ষর।
১৯৪৫ সালের ১৬ জুলাই, নিউ মেক্সিকোর আলামপাদোের্ত মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর, সানফ্রান্সিসকো সনদ কার্যকর: জাতিসংঘ প্রতিষ্ঠা।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর, ৫১টি রাষ্ট নিয়ে বিশ্বের জাতিসমূহের সংস্থা 'জাতিসঙ্গ' প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬ সালের ১০ জানয়ারী, জাতিসংঘের সাধারণ সভার প্রথম অধিবেশন শুরু হয়।
১৯৪৬ সালের ১৮ এপ্রিল, লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
১৯৪৬ সালের ১৬ জুলাই, যুক্তরাষ্ট্রের বিকিনি দ্বীপে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বিস্ফোরণ।
১৯৪৯ সালের ৪ এপ্রিল, ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তি(ন্যাটো) স্বাক্ষরিত হয়।
১৯৪৯ সালে গড়ে উঠে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ঘড়ৎঃয অঃষধহঃরপ ঞৎবধঃু ঙৎমধহরুধঃরড়হ-ঘঅঞঙ).
১৯৫০-এর দশকে মার্কিন সামরিক বাহিনী এক ধরনের কামান তৈরি করেছিলেন যা দিয়ে ২০ মাইল দূরে পারমাণবিক শেল নিক্ষেপ করা যেত।
১৯৫১ সালের ১ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ।
১৯৫২ সালের ১১ নভেম্বর, ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডােরর কার্যক্রম শুরু হয়।
১৯৫৩ সালের ৩০ জানুয়ারি, ফরমোজা থেকে মার্কিন সপ্তম নৌবহর প্রত্যাহার।
১৯৫৩ সালের ২৫ এপ্রিল, কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২ জন বিজ্ঞানী জীববিজ্ঞানের সবচেয়ে মৌলিক একটি প্রশ্নের জবাব দিয়েছেন। তারা জীবনের রহস্য বর্ণনা করেছেন। কিভাবে জীবের প্রজনন হয় সে সম্পর্কে তারা সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম হন। ১৯৫৩ সালের ২৫ এপ্রিল, এ দিনে জেমস ডি ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক নামের এ দুই বিজ্ঞানীর ডিএনএ'র গঠন সম্পর্কিত রিপোর্ট বৃটেনের নেচার পত্রিকায় প্রকাশিত হয়। ডিএনএ-এর একটি জিনিষ যা জিন গঠন করে এবং যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যসমূহ একজন পিতা বা মাতার কাছ থেকে তার সন্তানদের মধ্যে সঞ্চারিত করে। সংক্ষেপে বলা যায়, দুটি উপাদান একে অপরের সাথে জড়িয়ে থাকার মাধ্যমে এটি গঠিত হয়। উপাদানগুলো সম্পূরক, যা একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং যখন এ দু'টিকে বিচ্ছিন্ন করা হয় তখন তারা আসলের দু'টি প্রতিরুপ সৃষ্টি করে। তাদের আবিস্কার জীববিজ্ঞানের একটি যুগান্তকারী ঘটনা। এ আবিস্কারের জন্য ১৯৬২ সালে তাদেরকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করে।
১৯৪৫ সালের ২৫ এপ্রিল, জাতিসংঘ সনদ প্রস্ততির জন্য মিত্রশক্তির সানফ্রানসিসকো সম্মেলন শুরু হয়।
১৯৫৩ সালের ১৯ জুন, সাম্যবাদী আদর্শ প্রচারের কারণে আমেরিকার বিপস্নবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেন্স রোজেনবার্গেক 'গুপ্তচর' অপবাদ দিয়ে মৃত্যুদন্ড প্রদান।
১৯৫৩ সালের ১৬ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র 'দ্যা রোব' প্রদর্শিত হয়।
১৯৫৪ সালের ২১ জানুয়ারি, পরমাণু শক্তি চালিত মার্কিন জাহাজ নটিলাস সাগরে ভাসায়।
১৯৫৫ সালের ১ ডিসেম্বর, আমেরিকার নিগ্রো নেতা মার্টিন লুথার কিং (জুনিয়র) যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলন শুরু করেন।
১৯৫৬ সালের ১০ মার্চ, বৈমানিক পিটার টুইস সহস্র মাইল বেগে বিমান পরিচালনা শুরু করেন। বিমানের ইতিহাসে এমন পতিবেগ এটাই প্রথম।
১৯৫৬ সালে উইলিয়াম হেনরি পারকিন রঙ তৈরির পদ্ধতি আবিস্কার করেন।
১৯৫৮ সালের ১ জানুয়ারি, ভয়েজ অব আমেরিকা ১ম চালু হয়। এ সংস্থা থেকে ৪৪টি ভাষায় বেতার প্রচার করা হয়।
১৯৫৮ সালের ১৫ জুলাই, আমেরিকার নৌবাহিনীর লেবাননে অবতরণ করে।
১৯৫৮ সালের ৩ আগষ্ট, মার্কিন ডুবোজাহাজ 'নটিলাস' প্রথম সমুদ্র তলদেশ দিয়ে উত্তর মেরু অতিক্রম করে।
১৯৫৯ সালে আমেরিকা আণবিক রি-এ্যাক্টসহ সাব-মেরীণ চালু করে।
১৯৫৯ সালের ২১ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়।
১৯৬০ সালের ১০ এপ্রিল, মার্কিন সিনেটে নাগরিক অধিকার বিল অনুমোদন।
১৯৬০ সালে ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট ফর থিয়েটার টেকনোলজির প্রতিষ্ঠা হয়।
১৯৬১ সালের মার্চে, মার্কিন যুক্তরাষ্ট্রে 'পিস কোর'-এর প্রথম সূচনা হয়।
১৯৬২ সালের ২০ ফেব্রুয়ারি, প্রথম আমেরিকান মনুষ্যবাহী যান কক্ষপথে উৎক্ষেপণ।
১৯৬২ সালের ২২ অক্টোবর, মার্কিন নৌবাহিনী কিউবা অবরোধ করে।
১৯৬২ সালে কিলিওপেটরা পৃথিবীর সবচেয়ে দামী সিনেমা তার খরচ হয়েছিল প্রায়-৬২০ কোটি রুপী।
১৯৬৩ সালের ২৮ আগষ্ট, দুই লাখ কৃঞ্চাঙ্গ মার্কিনী নাগরিক অধিকারের দাবীতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ প্রদর্শন করে।
১৯৬৩ সালের ২০ অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রফতানী নিষিদ্ধ করে।
১৯৬৩ সালের ২২ নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ী অসওয়াল্র্ডের হাতে নিহত হন।
১৯৬৪ সালের ২ জুলাই, আমেরিকায় সিভিল রাইটস আইন পাস।
১৯৬৪ সালের ৫ আগষ্ট, উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণ।
১৯৬৫ সালের ২১ মার্চ, মার্কিন কৃঞ্চাঙ্গ মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং নাগরিক অধিকার লংমার্চ শুরু করেন।
১৯৬৫ সালের ২৭ জুলাই, ভিয়েতনামে ৫০ হাজার মার্কিন সৈন্য প্রেরণের নির্দেশ। এর ফলে ভিয়েতনামে মার্কিন সৈন্যসংখ্যা হবে ১ লাখ ২৫ হাজার।
১৯৬৬ সালে নির্মাণ করে বিশ্বের সবচেয়ে বড় নাট্যমঞ্চ আমেরিকার নিউইয়র্ক সিটির লিঙ্কন সেন্টারের দ্য মেট্রোপলিটন অপেরা হাউস। এখানে ৪,০৬৫ জন দর্শক বসার ব্যবস্থা আছে।
১৯৬৭ সালের ২৩ জুলাই, যুক্তরাষ্ট্রে বর্ণদাঙ্গায় ৪ শতাধিক নিহত, ২ সহস্রাধিক আহত ও ৫ সহস্র লোক গৃহহারা হন। বিমান ও টর্পেেডা আঘাত হানে। এ বিস্ময়কর হামালা ৪০ মিনিট স্থায়ী হয়। এতে ৩৪ জন আমেরিকান সৈন্য নিহত ও কমপক্ষে ১৭৩ জন সৈন্য আহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল কোন মার্কিন যুদ্ধ জাহাজের উপর মারাত্মক হামলা।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি, রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট নির্বািচত হন।
১৯৬৯ সালের ৯ এপ্রিল, বিশ্বের প্রথম যাত্রীবাহী সুপারসনিক বিমানের উড্ডয়ন।
১৯৬৯ সালের ২২ মে, এপোলো-১০-এর মহাশূন্য অভিযান। এপোলো-১০-এর দু'জন মার্কিন নভোচারী তাদের লুনার মডিউল নিয়ে চন্দ্রপৃষ্ঠের আট নটিক্যাল মাইলের মধ্যে (১৪ কিলোমিটার) যাওয়ার পর ১৯৬৯ সালের ২২ মে, তারা আবার তাদের মূল যানে ফেরার জন্য যাত্রা করেন।
১৯৬৯ সালের ১৬ জুলাই, চাঁদ জয় করতে যাত্রা করে মার্কিন মহাকাশযান অ্যাপোলো-১১। ২০ জুলাই চাঁদের পিঠে নামেন যুক্তরাষ্ট্রের নভোচারী বিজ্ঞানী নিল আর্মস্ট্রং ও অ্যাডউইন অলড্রিন।
১৯৬৯ সালের ২১ ডিসেম্বর, এ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে প্রথমবারের মত মহাশূন্যে মানুষের পক্ষে চাঁদ প্রদক্ষিণ সম্ভব হয়।
১৯৭০ সালের ৩০ এপ্রিল, যুক্তরাষ্ট্র কম্বোডিয়ায় সেনাবাহিনী পাঠায়।
১৯৭০ সালের ৪ জুন, প্রশান্ত মহাসাগরীয় ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা পায়।
১৯৭১ সালের ১৪ অক্টোবর, মার্কিন নভোযান মেরিনার-১ খুব কাছে থেকে নেয়া মঙ্গল গ্রহের টিভি ছবি পৃথিবীতে পাঠায়।
১৯৭৩ সালের ১৪ মে, স্কাইল্যাব উৎক্ষেপণ করা হয়।
১৯৭৭ সালের ২৭ মার্চ, শান্তাক্রুজ বিমানবন্দরের রান ওয়েতে দু'টো জাম্বো জেট বিমানের সংঘর্ষে ৫৮২ জনের মৃত্যু।
১৯৭৭ সালের ১৩ জুলাই, নিউইয়র্ক শহরে ২৪-ঘন্টা বিদ্যুৎ না থাকায় স্মরণকালের ভয়াবহতম লুটপাট, খুন ও নারী ধর্ষেণর ঘটনা ঘটে।
১৯৭৯ সালের ১১ জুলাই, মার্কিন মহাশূন্য ল্যাবটেরী স্কাইল্যাব-১, এদিনে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পৃথিবীতে পতিত হয়। ওজন ছিল সাড়ে ৭৭ টন।
১৯৮১ সালের ২১ জানুয়ারি, চলচ্চিত্র অভিনেতা রোনান্ড রিগ্যান ৪০তম প্রেসিডেন্ট নির্বািচত।
১৯৮২ সালের ৭ এপ্রিল, মেক্সিকোর চিকোনল আগ্নেয়গিরির অগ্যুৎপাতের কবলে ১০ হাজার লোক মারা যায়।
১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর, প্রলয়ঙ্কারী ভূমিকম্পে মেক্সিকোয় ২০-সহস্রাধিক লোক নিহত।
১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর, ওয়াশিংটন, রয়টার-এর ভাষ্যমতে-যুক্তরাষ্ট্রে অবিবাহিত তরুণ-তরুণীর সংখ্যা বাড়ছে।
১৯৮৭ সালের ১১ সেপ্টেম্বর, ওয়াশিংটন, রয়টার-এর ভাষ্যঃ পুরুষের চেয়ে নারীর ঘ্রাণশক্তি বেশি।
১৯৮৯ সালের ১৬ জুনের রিপোর্ট-ওয়াশিংটন ২৫ জুন(এ.এফ.পি.) মার্কিন সুপ্রীমকোর্টের এক রায়-রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মার্কিন পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতা হিসেবেই গণ্য করা হবে বরং এটা সংবিধান সম্মত।
১৯৯০ সালের ৪ নভেম্বরের তথ্যানুযায়ী-যুক্তরাষ্ট্রে চাষের জমির পরিমান ১০০কোটি একর। তারা সমস্ত পৃথিবীর ২৫% মাংস, ২০% খাদ্য ও ১৫% দুধ উৎপাদন করে।
১৯৯১ সালের ১৯ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রে জেনারেল মোটরস কোম্পানির ২১টি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় ৭৪ হাজার শ্রমিক কর্মচ্যুত হয়।