উত্তর আমেরিকা মহাদেশ: দেশের সংখ্যা-২৩টি।
১২৯৭ সালে ম্যাগনা কার্টা দলিলটিতে মার্কিন স্বাধীনতা ঘোষণা ও সংবিধানেরও মূল ভিত্তি। এ দলিলটি মানব-প্রগতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং ৭১০ বছরের পুরোনো দলিল ম্যাগনা কার্টা গত মঙ্গলবার(১৮-১২-২০০৭) তারিখ নিউইয়ার্কে দুই কোটি ১৩ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছে। এ ম্যাগনা কার্টােক অনেকে মুক্তির সনদ বলে অভিহিত করে থাকে। এ দলিলটি যুক্তরাষ্ট্রে থাকবে এবং ন্যাশনাল আর্কাইভেই প্রদর্শিত হবে। এ পর্যন্ত ম্যাগনা কার্টার ১৭টি দলিলের খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার যেটি বিক্রি হয়েছে, সেটি ব্যক্তিমালিকানায় ও যুক্তরাষ্ট্রে থাকা একমাত্র কপি। আধুনিক যুগে অনেক আইনের ভিত্তি হলো এ ম্যাগনা কার্টা।
১৪৯২-১৬০৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র প্রি-কলোনিয়াল পিরিয়ড এবং ১৬০৭-১৭৭৬ সালের ৩ জুলাই পর্যন্ত কলোনিয়াল পিরিয়ড এবং পোস্ট কলোনিয়াল বা স্বাধীন আমেরিকান পিরিয়ড (১৭৭৬ সালের ৪ জুলাই থেকে বর্তমান)।
১৫৭৯ সালের ১৭ জুন, ক্যালিফোর্নিয়ার ইংরেজদের উপর সার্বেভৗমত্ব ঘোষণা।
১৬০৭ সালের ৩ মে, ১০৪ জন ইংরেজ প্রথমবারের মত মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকার জেমসটাউনে প্রথম স্থায়ী উপনিবেশ স্থাপন করেছিল। ২০০৭ সালের ৩ মে, এএফপি: উত্তর আমেরিকার জেমসটাউনে প্রথম স্থায়ী ইংরেজ বসতি স্থাপনের ৪শ' বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার(০৩-০৫-২০০৭) ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ১৬ বছর পর প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এটা ৮১ বছর বয়সী রাণীর চতুর্থ যুক্তরাষ্ট সফর। ১৯৫৭ সালে জেমসটাউনে ইংরেজ বসতি স্থাপনের ৩৫০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি প্রথম যুক্তরাষ্ট সফর করেন।
১৬২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে পালিত হয়ে আসছে। ১৮৬৩ সাল থেকে সরকারী ছুটির দিনে পরিণত হয়েছে এবং প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন নভেম্বরের শেষ বৃহস্পতিবারকে থ্যাঙ্কসগিভিং ডে হিসেবে ঘোষণা দেন। এছাড়া বাসায়ও অনেকে বন্ধু-বান্ধব এবং পরিবারে মিলে টার্কি ভোজের আয়োজন করে থাকেন। সেনসাস ব্যুরো জানিয়েছে, চলতি বছর (২০০৬ সালে) যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৫ কোটি ৬০ লাখ টার্কি রয়েছে বিভিন্ন খামারে। এর ৯০% জবাই করা হয়েছে থ্যাঙ্কসগিভিং ডে'তে।
১৬৩৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ববিদ্যালয়, ক্যামব্রীজে অবস্থিত জন হার্ভের্ডর নামে ''হার্ভার্ড বিশ্ববিদ্যালয়'' প্রতিষ্ঠিত হয়।
১৬৩৮ সালে জন হার্ভাের্ডর উদ্যোগে আমেরিকার সবচাইতে পুরাতন লাইব্রেরিটি প্রতিষ্ঠিত।
১৬৩৯ সালের ১৪ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
১৬৬৪ সালের ৮ সেপ্টেম্বর, নিউইয়র্কে ডাচ বাহিনী ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে।
১৭২৮ সালে আমেরিকায় প্রথম বোটানিক্যাল গার্ডেন তৈরি করে। সেটি হল 'ফিলাডেলফিয়া গার্ডেন'।
১৭৪১ সালের ১৩ এপ্রিল, যুক্তরাজ্যে রয়্যাল মিলিটারী একাডেমী প্রতিষ্ঠিত হয়।
১৭৬৫ সালের ২৬ মে, আমেরিকার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান।
১৭৭০ সালের ১ ফেব্রুয়ারি, আমেরিকার সুপ্রীম কোর্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু।
১৭৭৪ সালে আমেরিকার স্বাধীনতা-সমর শুরু হল।
১৭৭৫ সালের ১৯ এপ্রিল, আমেরিকায় স্বাধীনতাযুদ্ধ শুরু।
১৭৭৫ সালের ২৭ অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনী গঠিত হয়।
১৭৭৬ সালের ৪ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট স্বাধীন হয় এবং ১৭ সেপ্টেম্বর, ১৭৮৭ সাল পর্যন্ত প্রায় ১১ বছরে তৈরী করেন একটি অমূল্য দলিল-সংবিধান। এরপর দীর্ঘ ২২৫ বছরে মাত্র ২৭টি সংশোধনী নিয়ে সেই একই সংবিধান দেশে এখনো বলবৎ আছে।
১৭৭৬ সালের ৪ জুলাই, সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালিত হয়।
১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্টের জনসংখ্যা ছিল ৪০(চল্লিশ লক্ষ)।
১৭৭৭ সালের ৪ জানুয়ারি, প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকান সৈন্যরা প্রিস্টনে বৃটিশ বাহিনীকে পরাজিত করে।
১৭৮০ সালের ১ মার্চ, মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভানিয়া থেকে দাসপ্রথা নির্মূল করা হয়।
১৭৮০ সালের ২ অক্টোবর, আমেরিকার স্বাধীনতা আন্দোলন চলাকালে গুপ্তচর বৃত্তির অভিযোগে বৃটিশ সামরিক অফিসার জন এ্যান্ড্রে'র ফাঁসি হয়।
১৭৮১ সালের ১৩ মার্চ, স্যার উইলিয়াম হার্শল ইউরেনাস গ্রহ আবিস্কার করেন।
১৭৮১ সালের ১৯ অক্টোবর, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান।
১৭৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে বৃটিশ পক্ষের যুদ্ধবিরতি ঘোষণা।
১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর, প্যারিস চুক্তি অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।
১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর, গ্রেট বৃটেনের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।
১৭৮৮ সালের ১৩ সেপ্টেম্বর, নিউইয়র্কেক নতুন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী করা হয়।
১৭৮৯ সালের ৭ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৭৮৯ সালের ৪ মার্চ, যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর।
১৭৮৯ সালের ১২ মার্চ, আমেরিকায় পোষ্ট অফিস স্থাপন শুরু।
১৭৮৯ সালের ৩০ এপ্রিল, জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বািচত হন।
১৭৮৯ সালের ২৪ সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৭৯০ সালের ১ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রে সুপ্রীম কোর্টের কার্যক্রম শুরু হয়।
১৭৯০ সালের ৩১ মে, মার্কিন যুক্তরাষ্ট্রে কপিরাইট আইন কার্যকর হয়।
১৭৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাসের সংখ্যা ছিল ৬ লক্ষ ৯৭ হাজার; ১৮৬১ সালে এদের সংখ্যা দাঁড়াল ৪০ লক্ষ।
১৭৯১ সালে জর্জ হ্যামন্ড আমেরিকায় ইংল্যান্ডের প্রথম রাষ্ট্রদুত নিযুক্ত হন।
১৭৯২ সালের ২ এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রে টাকশাল প্রতিষ্ঠিত হয়।
১৭৯২ সালের ১৩ অক্টোবর হোয়াইট হাউস-এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৮০০ সালে নির্মাণকাজ সমাপ্ত হয়। হোয়াইট হাউস হোয়াইট কেন? হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারী বাসভবন। এটি ওয়াশিংটন ডিসিতে অবস্তিত। এটি ধূসর রঙের প্রস্তর দিয়ে তৈরী করা হয়। ১৮১৪ সালের ২৪ আগষ্ট, যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী এটিকে জ্বালিয়ে দেয়। তখন স্থপতি জেমস হোবানের নির্দেশমতো বিল্ডিংটিকে নতুন করে নির্মাণ করা হয় এবং ধোঁয়া ও আগুনের দাগ মুছতে সাদা প্রলেপ লাগানো হয়। তখন থেকেই এটিকে 'হোয়াইট হাউস' বলে।
১৭৯৬ সালের ১৪ মে, এডওয়ার্ড জেনার র্কতৃক বিশ্বে প্রথম বসন্ত রোগের টিকাদান কার্যক্রম শুরু।
১৭৯৬ সালের ১ জুন, আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে টেনেসির স্বীকৃতি লাভ।
১৮০০ সালের ১৪ জুন, আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা গৃহীত হয়।
১৮০০ সালের ১৭ নভেম্বর, ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮০২ সালের ১৭ মার্চ, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি প্রতিষ্ঠত হয়।
১৮০৮ সালে আমেরিকা আফ্রিকা থেকে ক্রীতদাস আমদানী নিষিদ্ধ করে।
১৮১১ সালে অ্যাভোগেড্রো সর্বপ্রথম অণুর ধারণা প্রবর্তন করেন।
১৮১৯ সালের ২২ ফেব্রুয়ারি,মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের কাছ থেকে ফ্লোরিডা ভূখন্ড দখল করে।
১৮২১ সালের ১৭ জুলাই, স্পেন আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডা আমেরিকার কাছে হস্তান্তর করে।
১৮২৩ সালের ২ ডিসেম্বর, স্বাধীনচেতা মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত 'মনরো নীতি' ঘোষণা করেন।
১৮২৭ সালে দুনিয়ার প্রথম ট্রেড ইউনিয়নের জন্ম হয় আমেরিকাতে। তারপর ১৮৩৭ সালে ১২ ঘন্টা কাজের বিরুদ্ধে আন্দোলন হয়,এ আন্দোলনে কাজের সময় ১০(দশ) ঘন্টায় আসে।
১৮৩৩ সালের ২৩ সেপ্টেম্বর, নিউইয়র্কে 'ডেইলি সান' পত্রিকার প্রকাশনা শুরু।
১৮৩৩ সালের ২ ডিসেম্বর, আমেরিকার জেনারেল ট্রেড ইউনিয়ন গঠিত হয়।
১৮৩৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথাপন্থী দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ''ডেমোর্কযাট পার্টি'' গঠিত।
১৮৩৫ সালে টেলিগ্রাফের উদ্ভাবন করা হয়।
১৮৩৭ সালের ২৬ জানুয়ারি, মিসিগান মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৮৩৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক কোম্পানির মালিক শিল্পব্যক্তিত্ব জে. পি. মর্গােনর জন্ম, ১৯১৩ সালে ইতালির রোমে মর্গােনর মৃত্যু হয়। ১৯০৭ সালে পৃথিবীতে এ রকম কেন্দ্রীয় ব্যাংক ছিল না। তবে একজন লোক ছিলেন। তাঁর নাম জে. পি. মর্গান। ''প্যানিক অব ১৯০৭'' নামে ইতিহাসে ঘটনাটি পরিচিত। ওই বছরটি ছিল মার্কিন অর্থনীতির জন্য খারাপ সময়। সব দিকে খারাপ অবস্থা। ব্যাংক ঋণ দেয়, কিন্তু আদায় হয় না। শেয়ারবাজারের মূল্যসূচকের পতন ঘটে ৫০ শতাংশ। ১৯০৭-এর পর ২০০৭ সালে আবার ১০০শত বছর পর যুক্তরাষ্ট্র তথা বিশ্বের শেয়ারবাজারে ধস দেখলাম। তবে এবার এক-দুই দিনের মধ্যেই আবার স্বাভাবিক হতে শুরু করল। এর কারণ ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ডসহ বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ। ক্ষতিগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বড় অঙ্কের ঋণ দিয়ে তারা বিপদ কাটিয়ে উঠতে সহায়তা করে। স্বাভিাবিক হয় শেয়ারবাজার।
১৮৪১ সালের ১০ এপ্রিল, 'নিউইয়র্ক হেরাল্ড ট্রিবিউন' পত্রিকার প্রকাশনা শুরু।
১৮৪২ সালের ৯ আগষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারণ করা হয়।
১৮৪২ সালে অ্যানেসথেনিয়া ইথার প্রথম ব্যবহার করেন এক আমেরিকান দন্তচিকিৎসক, দাঁত তুলতে। তবে পদ্ধতিটি ব্যবহারের পরামর্শ প্রথম দেন উইলিয়াম ই ক্লার্ক নামের রসায়নবিদ্যার এক তরুণ ছাত্র।
১৮৪৫ সালের ৩ মার্চ, ফ্লোরিডা আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত হয়।
১৮৪৫ সালের ৪ জুন, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৮৪৬ সালের ১৩ মে, মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা।
১৮৪৮ সালের ২ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে যুদ্ধের অবসান।
১৮৫০ সালে ক্যালিফোর্নিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য হিসেবে গ্রহণ করে।
১৮৫১ সালের ১৮ সেপ্টেম্বর, নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রকাশনা শুরু হয়।
১৮৫৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথার বিরোধিতার লক্ষ্যে রিপাবলিকান পার্টি গঠিত।
১৮৫৮ সালের ৭ আগষ্ট, অটোয়াকে কানাডার রাজধানী করা হয়।
১৮৫৯ সালের ২ ডিসেম্বর, আমেরিকার দাসপ্রথা বিরোধী সমাজ সংস্কারক জন ব্রাউনের ফাঁসি কার্যকর হয়।
১৮৬০ সালের ৩ এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ায় বহনকারী ডাক চালু হয়।
১৮৬০ সালের ৬ নভেম্বর, আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বািচত হন।
১৮৬১ সালের ৪ ফেব্রুয়ারি, আমেরিকার বিবদমান রাজ্যগুলোর ঐক্যের লক্ষ্যে ওয়াশিংটনে শান্তি সম্মেলন শুরু।
১৮৬১ সালের ১১ এপ্রিল, আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৬১-৬২সালে গৃহ-যুদ্ধের পরপরই আমেরিকার শ্রমিক আন্দোলনের জঙ্গী রূপটি আত্মপ্রকাশ
১৮৬২ সালের ২৫ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৮৬২ সালের ১৯ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।
১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ক্রীতদাসের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।
১৮৬২ সালে দাসত্ব প্রথা বাতিলের দিনে আব্রাহাম লিঙ্কনের মুক্তি সনদ ঘোষণা।
১৮৬৩ সালের ১৯ নভেস্বর, মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
১৮৬৫ সালের ৮ মার্চ, নর্থ সী ও আমস্টারডামের সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু হয়।
১৮৬৫ সালের ১৪ এপ্রিল, মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাব লিঙ্কন আততায়ীর হাতে গুলীবিদ্ধ হন।
১৮৬৫ সালের ২৬ মে, আমেরিকার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান।
১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথার বিলুপ্তি সাধন।
১৮৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পটেটো চিপসের উদ্ভব হয়। তবে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য নিউইয়ের্ক প্রথম ফ্যাক্টরি তৈরি হয় ১৯২৫ সালে।
১৮৭১ সালের ৭ অক্টোবর, শিকাগোর মহাঅগ্নিকান্ড শুরু। এতে দগ্ধ হয়ে ২৫০ ব্যক্তির মৃত্যু এবং প্রায় এক লাখ লোক গৃহহীন হয়।
১৮৭৫ সালের পরে ভূ-আকার নিয়ে বড়ো রকমের গবেষণা চালান আমেরিকার বিজ্ঞানীরা।
১৮৭৬ সালের ১১ মার্চ, আলেকজান্ডার গ্রাহাম বেল তাঁর আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম কথা বিনিময় করেন।
১৮৮০ সালের মধ্যেই দেখা গেল, বিশ্বের বাজারে আমেরিকার মালামাল ব্রিটিশ শিল্পের সঙ্গে সমান পাল্লা দিয়ে চলছে।
১৮৮১ সালের ২ জুন, বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক প্রতিষেধক ইনজেকশন আবিষ্কার করেন।
১৮৮২ সালের ২২ মার্চ, বহুগামিতা নিষিদ্ধ মার্কিন কংগ্রেসে বিল পাস।
১৮৮৪ সালের ১৩ অক্টোবর, ওয়াশিংটন সম্মেলনে 'গ্রিনউইচ' সার্বজনীন মেরু মধ্যরেখা হিসেবে গৃহীত হয়।
১৮৮৬ সালের ১ মে, মার্কিন যুক্তরাষ্ট্রের হে মার্কেেট ৮-ঘন্টা কাজের দাবীতে শ্রমিকরা ধর্মঘট করে এবং সেদিন পুলিশের গুলিতে নিহত হল শ্রমিক।
১৮৮৬ সালের ২৮ অক্টোবর, নিউইয়র্ক সিটির লিবার্টি দ্বীপে স্ট্যাচু অব লিবার্টি স্থাপন করা হয়। প্রকৌশলী: ফ্রেডেরিক অগাষ্ট বাথোির্ন্ড। কাঠামো প্রকৌশলী: গুস্তাভ আইফেল। পাদমূলের প্রকৌশলী: রিচার্ড মরিচ হান্ট। অবস্থান: লিবার্টি দ্বীপ, নিউইয়র্ক সিটি। বিস্তৃতি: ১২ একর। তদারককারী প্রতিষ্ঠান: যুক্তরাষ্ট্র জাতীয় পার্ক সার্ভিস। ফ্রান্সে নির্মাণ শুরু: ১৮৭৫। নির্মাণ শেষ: জুন, ১৮৮৪। পরিবহন সম্পন্ন: ১৮৮৫। পরিবহনকারী জাহাজ: ফরাসি ফ্রিগেট ইসেরে। পরিবহনের সময়ে টুকরোর সংখ্যা: ৩৫০। স্থাপন: ২৮ অক্টোবর, ১৮৮৬। জাতীয় সৌধ হিসেবে স্বীকৃতি: ১৫ অক্টোবর, ১৯২৪। পাদমূলের উচ্চতা: ৮৯ ফুট। পাদমূল থেকে টর্চের উচ্চতা: ১৫১ ফুট ১ ইষ্ণি। ভিত্তি: ৬৫ ফুট। মাটি থেকে টর্চের উচ্চতা: ৩০৫ ফুট ৬ ইষ্ণি। গোড়ালি থেকে মাথার উচ্চতা: ১১১ ফুট ৬ ইষ্ণি। হাতের দৈর্ঘয: ১৬ ফুট ৫ ইষ্ণি। তর্জনী: ৮ফুট ১ ইষ্ণি। এক কান থেকে আরেক কান: ১০ ফুট। দুই চোখের দূরত্ব: ২ ফুট ৬ ইষ্ণি। নাক: ৪ ফুট ৬ ইষ্ণি। কোমর: ৩৫ ফুট। মুখ: ৩ ফুট। মুর্তিেত ব্যবহৃত তামা: ২৭.২২ মেট্রিক টন। ব্যবহৃত স্টিল: ১১৩.৪ মেট্রিক টন। মোট ওজন: ২০৪.১ মেট্রিক টন। হাতে ধরা বই: দৈর্ঘয ২৩ ফুট ৭ ইষ্ণি, চওড়া ১৩ ফুট ৭ ইষ্ণি, পুরুত্ব ২ ফুট। বইয়ে লেখা: ৪ জুলাই, ১৭৭৬। মুকুটে জানালার সংখ্যা: ২৫। মুকুটে কাঁটার সংখ্যা: ৭। সাত কাঁটার অর্থ: সাত মহাদেশ (মতান্তরে সাত সাগর)।
১৮৮৭ সালের ২৬ সেপ্টেম্বর, আমেরিকায় জার্মান অভিবাসী এমিল বার্লিনার গ্রামোফোন আবিস্কার করেন।
১৮৮৮ সালের ডিসেম্বরে আমেরিকান ফেডারেশন অব লেবার প্রতি বছর পয়লা মে মার্কিন শ্রমিক শ্রেণীর মিছিল সমাবেশের দিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
১৮৮৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল জিওগ্রাফী সোসাইটি প্রতিষ্ঠা লাভ করে।
১৮৮৯ সালের ১ জানুয়ারি, মৃত্যুদন্ড কার্যকর করতে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক চেয়ার প্রবর্তন।
১৮৯০ সালের ৬ আগষ্ট, নিউইয়র্কে আদালতের রায়ে মৃত্যুদন্ড কার্যকর করতে প্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহার শুরু।
১৮৯৩ সালের ১৭ জানুয়ারি, হাওয়াই প্রজাতন্ত্র গঠিত হয়।
১৮৯৬ সালে আমেরিকার 'নিউইয়র্ক বোটানিক গার্ডেন' তৈরি করা হয়।
১৮৯৬ সালের ২৩ এপ্রিল, বিশ্বে প্রথম নিউইয়র্ক শহরে জনসমক্ষে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৮৯৭ সালের ২০ আগস্ট, বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবানু আবিস্কার করেন।
১৯০০ সালের ১৪ জুন, হাওয়াই দ্বীপপুঞ্জ আমেরিকার অন্তর্ভুক্ত হয়।
১৯০০ সালের ১৪ আগষ্ট, মার্কিন নৌ-সেনাদের পিকিং দখলের মধ্য দিয়ে বক্সার বিদ্রোহের অবসান।